ফন্ট সাইজ:
থিম:
মেঘ ও মরীচিকা

পর্ব 2

লেখক: সানজিদা আক্তার মুন্নি

#মেঘ_ও_মরীচিকা—২
#সানজিদা_আক্তার_মুন্নি

সময় এখন সকাল নয়টা। সকাল নটার রোদে আমেরিকার প্রকৃতি এখন পুরোপুরি জেগে উঠেছে। ভোরের আড়মোড়া ভেঙে চারপাশের ম্যাপেল আর পাইন গাছগুলো এক সতেজ প্রাণশক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ঘাসের ডগায় জমে থাকা ভোরের আর্দ্রতা ততক্ষণে রোদের তাপে শুকিয়ে গেছে। চারদিকে এখন এক প্রখর উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে।
পাখিদের প্রাত্যহিক কলরব আর কাঠবিড়ালিদের এ ডাল থেকে ও ডালে লাফিয়ে চলার মধ্যে দিয়ে চারপাশের সজীবতা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে।আল ফারিস ম্যানশনে নিজেদের রুমে ড্রেসিং টেবিলের আয়নার সামনে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নূজা। এইমাত্র গোসল সেরে এসেছে সে, ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে আলতো হাতে মুছে নিচ্ছে। তার পরনে একটি ছিমছাম অফ-হোয়াইট রঙের প্রিন্টেড থ্রি-পিস, যার ওপর জড়িয়ে আছে গাঢ় মেরুন রঙের একটি চমৎকার প্রিন্টেড ওড়না। সব মিলিয়ে ভীষণ স্নিগ্ধ, এলিগ্যান্ট অথচ নজরকাড়া একটি রূপ ফুটে উঠেছে তার।গতরাতের কথা ভেবে মনে মনে কিছুটা স্বস্তিতেই আছে নূজা। আতিশ আর নতুন করে কোনো ঝামেলা করেনি। ক্ষতে ব্যান্ডেজ না করেই কেবল পানি দিয়ে পা ধুয়ে সোফায় গিয়ে শুয়ে পড়েছিল সে, আর নূজা ঘুমিয়েছিল বিছানায়।
আজ সকালেও আতিশের রুটিনে কোনো ছেদ পড়েনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই জিমে চলে গিয়েছিল। জিম থেকে ফিরে আবারও ফ্রেশ হয়ে এখন সে সোফায় বসে একমনে নিজের ফোন ঘাঁটছে। তার পরনে ক্যাজুয়াল সাদা টি-শার্ট আর কালো রঙের হাফ প্যান্ট। আর মাথায় জড়ানো সেই চিরচেনা কাফি স্টাইলের শেমাঘ। নূজার মনে হঠাৎ একটা ভাবনা উঁকি দিল তা হলো সে এখন পর্যন্ত আতিশের মাথার চুল কেমন তা দেখারই সুযোগ পায়নি! কারণ আতিশ সবসময় মাথা শেমাঘ দিয়ে ঢেকে রাখে।মেইডরা এরই মাঝে কয়েকবার দরজার বাইরে থেকে খুব সন্তর্পণে এসে নূজাকে ব্রেকফাস্টের জন্য ডেকে যায়। তবে কেউ ভুলেও আতিশের নাম মুখে আনে না। এই বাড়ির সবাই খুব ভালোভাবে জানে, আতিশ সবার সাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার ছেলে নয়। পরিবারের অন্যান্য সদস্যদের থেকে সে নিজেকে এক অলীক দেয়াল তুলে দূরে সরিয়ে রাখে। তার রুক্ষ মেজাজ, বেপরোয়া জীবনযাপন আর কথায় কথায় বিদ্রোহ করার স্বভাবের কারণে পরিবারের কেউই তাকে খুব একটা পছন্দ করে না এবং মেইডরা তো রীতিমতো ভয় পায়।
নূজা তোয়ালে দিয়ে সযত্নে ভেজা চুলগুলোর জল নিংড়ে নিয়ে ঘাড়ের একপাশে ফেলে রাখে। এরপর গায়ের ওড়নাটা টেনেটুনে ঠিকঠাক করে ধীর পায়ে এগিয়ে যায় আতিশের দিকে। আতিশ ঘরের এক কোণে রাখা সোফায় গা এলিয়ে বসে আছে তার দৃষ্টি হাতের ফোনের স্ক্রিনে নিবদ্ধ। নূজা তার ঠিক সামনে গিয়ে দাঁড়াতেই আতিশ এক মুহূর্তের জন্য ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে মুখ তোলে তাকায় নূজার দিকে। নূজার দিকে একনজর তাকাতেই তার ভ্রু জোড়া সামান্য কুঁচকে যায়। বিরক্তি মেশানো শীতল গলায় সে প্রশ্ন করে, "এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন আমার সামনে?"
নূজা নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে। একটা চাপা দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে ছেড়ে দিয়ে সে সাবলীল অথচ দৃঢ় গলায় উত্তর দেয়, "নিচে চলুন ব্রেকফাস্ট করতে। এভরিওয়ান ইজ ওয়েটিং। আপনার বউ হিসেবে আপনাকে নিচে নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি আমার। সো, প্লিজ চলুন।"
নূজার মুখে রেসপন্সিবিলিটি শব্দটা শুনে আতিশের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক বাঁকা তাচ্ছিল্যভরা হাসি। চোখের দৃষ্টি আবারও ফোনের স্ক্রিনে নামিয়ে নিয়ে অবজ্ঞার সুরে সে বলে, "ইউ ক্যান গো। আর এই আননেসেসারি রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে তুলে নিতে তোমায় কে বলেছে?"
আতিশের এমন হেলাফেলার জবাব কথায় দেওয়ার প্রয়োজন মনে করে না নূজা। তার জেদ মুহূর্তেই চেপে বসে। এক পা এগিয়ে গিয়ে সে সোজা আতিশের ডান হাতটা শক্ত করে চেপে ধরে। তাকে একপ্রকার জোর করে টেনে তোলার ভঙ্গি করে কঠিন গলায় বলে, "জাস্ট চলুন আমার সাথে। আমি আননেসেসারি কথা বলা একদমই প্রেফার করি না।"
নূজার এমন আকস্মিক এবং দুঃসাহসী স্পর্শে আতিশ স্পষ্টতই কিছুটা চমকে ওঠে। মেয়েটার এত সাহস! সে প্রথমে নূজার নরম হাতের দিকে তাকায় যা তার শক্ত কবজি চেপে ধরে আছে। এরপর নিজের হাতের দিকে তাকিয়ে অজানা কিছু একটা ভাবে সে। মুহূর্তেই তার বিরক্তিমাখা মুখশ্রীতে এক রহস্যময় শয়তানি হাসি খেলে যায়। ফোনটা প্যান্টের পকেটে ঢোকাতে ঢোকাতে সে জায়গা ছেড়ে লম্বা শরীরটা নিয়ে উঠে দাঁড়ায়। নূজার চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা মেকি ভদ্রতার স্বরে বলে, "ওকে, লেটস গো!"
আতিশের হাত ধরে রুম থেকে বেরিয়ে দীর্ঘ কারুকার্যখচিত করিডোর পেরিয়ে ডাইনিং স্পেসে এসে দাঁড়ায় নূজা। আতিশও বেশ বাধ্য ছেলের মতো তার সাথে সাথেই হেঁটে আসে। ডাইনিং হলে এখন পরিবারের সব সদস্য উপস্থিত থাকেন। এত বছর পর সকালের ব্রেকফাস্টে আতিশকে সবার সাথে ডাইনিং রুমে প্রবেশ করতে দেখে উপস্থিত সবার খাওয়া মাঝপথেই থেমে যায়। সবার চোখেমুখে প্রবল বিস্ময়! বড় ডাইনিং টেবিলের এক প্রান্তে বসে আছেন আতিশের বাবা। তার ডান পাশের প্রথম চেয়ারটিই হলো সেকেন্ড কিং সিট, যা এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী হিসেবে শুধু আতিশের জন্যই বরাদ্দ। কিন্তু আতিশ সেখানে বসার কোনো তাগিদই দেখায় না। বাবার সাথে তার অহিনকুল সম্পর্ক, কাছাকাছি বসলেই নিশ্চিত বিস্ফোরণ ঘটবে। সে অবলীলায় ওই দিকটা এড়িয়ে গিয়ে বসে টেবিলের একদম শেষ প্রান্তে থাকা গেস্টদের জন্য নির্ধারিত কর্নারে। আতিশের এমন অস্বাভাবিক আর অবমাননাকর কাণ্ডে উপস্থিত সবাই বেশ বিব্রত বোধ করেন। নূজার ভীষণ রাগ হয় আতিশের এই ছেলেমানুষিতে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে সে নীরবে গিয়ে আতিশের পাশের চেয়ারটিতেই বসে পড়ে।
টেবিলের জমাট বাঁধা অস্বস্তিকর নীরবতাটা হঠাৎ ভেঙে দেন আতিশের আমেরিকান চাচি ম্যারি। তার স্বভাবসুলভ কৌতূহলী আর কিছুটা কটাক্ষমাখা স্বরে তিনি সরাসরি জিজ্ঞেস করে বসেন, "সো, কেমন কাটলো স্যাভেজ বয়? তোমার ফার্স্ট নাইট?"
এমন একটা ব্যক্তিগত আর বেমানান প্রশ্নে টেবিলের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে। সবার জন্য এটা একটু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও আতিশ একেবারেই নির্বিকার। একটা পাউরুটিতে বেশ অনেকটা জ্যাম মাখিয়ে বড় এক বাইট নিয়ে সে নিজের প্লেটের দিকে তাকিয়েই অতি সাবলীল ভঙ্গিতে চিবোতে চিবোতে বলে, "কেমন কাটলো সেটা মুখে বলে বোঝানো টাফ। আপনাকে বুঝতে হলে লাইভ দেখতে হবে। আমি সব ভিডিও করে রেখেছি, সময় করে ক্লিপটা নিয়ে দেখে নিবেন কষ্ট করে!"
তার এই নির্লজ্জ আর বেহায়া কথায় পুরো ডাইনিং হল নিস্তব্ধ হয়ে যায়। কারো মুখে কোনো রা থাকে না। আতিশ এমনই বেপরোয়া, সে কাউকে পরোয়া করে না! নূজার কান রাগে আর লজ্জায় লাল হয়ে ওঠে। সে রাগে দাঁত চেপে টেবিলের নিচে নিজের শক্ত জুতো পরা পা দিয়ে আতিশের পায়ের ওপর সজোরে চাপ দেয়।
কিন্তু আতিশও ছেড়ে দেওয়ার পাত্র নয়! পায়ের ব্যথাটা সে মুখ বুজে সহ্য করলেও টেবিলের নিচ দিয়েই তার বড় আর শক্ত হাতটা বাড়িয়ে দেয়। মুহূর্তের মাঝেই সে নূজার উরুতে এমন শক্ত করে চেপে ধরে যে আতিশের এই অনাকাঙ্ক্ষিত আর বুনো স্পর্শে নূজার সারা শরীর বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার মতো কেঁপে ওঠে। শ্বাস আটকে যাওয়ার উপক্রম হয় তার। নিজের বোকামির ফল বুঝতে পেরে সাথে সাথেই সে পায়ের চাপ কমিয়ে পা সরিয়ে নেয়। নূজার আত্মসমর্পণ বুঝতে পেরে আতিশও তৃপ্তির হাসি হেসে নিজের হাত সরিয়ে আনে, কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে।
এবার আতিশের বাবা আর চুপ থাকতে পারেন না। ভারী, গম্ভীর আর রাগী গলায় ডাইনিং হলের নীরবতা চিরে তিনি বলে ওঠেন, "এত বড় হয়েছো, অথচ তোমার মাঝে বেসিক কমনসেন্সটুকুও নেই? তোমার আন্টি ম্যারি। ম্যারির সাথে এসব কী টোনে কথা বলছো তুমি?"
বাবার ধমক শুনে আতিশের ভেতরের জমে থাকা বারুদ দপ করে জ্বলে ওঠে। খাওয়া থামিয়ে তীব্র বিরক্তি নিয়ে সে বলে ওঠে, "ওহ কাম অন, ড্যাড! প্লিজ! উনি কোন সেন্সে আমাকে এই কোশ্চেনটা করলেন? আপনারা সবাই খুব ভালো করেই জানেন, এই ম্যারেজে আমার জিরো পার্সেন্ট কনসেন্ট ছিল। একটা ফোর্সড রিলেশনশিপ চাপিয়ে দেওয়ার পর সেখানে উনি আমাকে ফার্স্ট নাইটের কথা জিজ্ঞেস করছেন!"

আতিশের চাচাতো ভাই ইয়াজান আড়চোখে একবার সবার মুখের দিকে তাকায়। পরিবেশের এই ভারী চাদরটা সরিয়ে ফেলার একটা ডেসপারেট চেষ্টা তার চোখেমুখে স্পষ্ট। ঠোঁটে হালকা কৌতুকের হাসি টেনে সে আতিশের দিকে ঘোরে, গলায় ইচ্ছাকৃত ক্যাজুয়াল টোন ঢেলে বলে, "এনিওয়ে ভাই, বিয়েটা তুমি এক্সেপ্ট করো আর না-ইই করো, ভাবি কিন্তু সিরিয়াসলি দারুণ। শুধু বিউটিফুল বললে কম হবে, সব দিক থেকেই পারফেক্ট। এক কথায় বলতে গেলে, ইউ হিট দ্য জ্যাকপট, ব্রো।"
কথাগুলো আতিশের কানে পৌঁছাতেই তার চোয়াল শক্ত হয়ে আসে। হাতে ধরা কফির কাপটা টেবিলে নামিয়ে রাখে সে, কিন্তু সেই সামান্য শব্দেও লুকিয়ে আছে চাপা এক্সপ্লোশনের পূর্বাভাস। ধীরে ধীরে সে ইয়াজানের দিকে মাথা ঘোরায়। তার চোখ দুটোয় জ্বলছে ঠান্ডা আগুন। ঠোঁটের কোণে ফুটে ওঠে বিষমাখা এক বাঁকা হাসি নিয়ে সে বলে,
"তোর যদি তোর ভাবিকে এতই পছন্দ হয়ে থাকে।দেন টেক হার, ওকে তুই-ই নিয়ে নে। তোর তো আবার পুরনো হ্যাবিট আছে, তাই না? আমার জিনিসের দিকে তোর নজর সবসময় আগে থেকেই পড়ে।"
কথাটা শেষ হওয়ার সাথে সাথে টেবিলে একটা ধাক্কা লাগে। ইয়াজানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, চোখে ফুটে ওঠে আঘাতের ছাপ। আতিশের মা হাত থেকে চামচটা ফেলে দেন, তার ঠোঁট কেঁপে ওঠে। বাবার মুখে নেমে আসে এক পাথুরে নিস্তব্ধতা।
আতিশ অপেক্ষা করে না কারো রিঅ্যাকশনের জন্য। আনফিনিশড ব্রেকফাস্ট প্লেটটা ঠিক যেমনটা আছে তেমনই ফেলে রেখে চেয়ারটা পেছনে ঠেলে উঠে দাঁড়ায় সে। তার প্রতিটি পদক্ষেপে অহংকারের ভার। হনহন করে বেরিয়ে যায় ডাইনিং হল থেকে, পেছনে ফেলে যায় একরাশ ভাঙা মুহূর্ত।
নিস্তব্ধতা ভাঙেন আতিশের মা। ভারী পায়ে তিনি নূজার কাছে এসে দাঁড়ান। মায়া মাখানো হাতটা আলতো করে রাখেন নূজার কাঁধে আর বলেন,
"আই অ্যাম সো সরি মা। আমার ছেলের কথায় তুমি কিছু মাইন্ড কোরো না। ও, হি ইজ নট লাইক দিস একচুয়ালি।"
নূজা মুখ তুলে তাকায় উনার দিকে। শাশুড়ির চোখে জমে থাকা যন্ত্রণাটা সে পড়তে পারে। ঠোঁটে ফুটিয়ে তোলে সে এক শান্ত, আশ্বাসমাখা হাসি আর মাথা নাড়ে ধীরে বলে,
"ইটস টোটালি ফাইন, আন্টি। আমি বুঝতে পারছি। আপনি আপসেট হবেন না, প্লিজ।"
টেবিলের ওপাশ থেকে আতিশের বোন আয়রা এতক্ষণ চুপচাপ সব দেখছে। সে এবার এগিয়ে আসে নূজার দিকে আর বলে,
"ভাবি, তুমি না প্লিজ ভাইয়াকে একটু চেইঞ্জ করো? তুমি তো এত ভালো, এত স্মার্ট। আই নো তুমি চাইলে সিওরলি পারবে। প্লিজ একটু ট্রাই করো, জাস্ট একটু।"
নূজা আয়রার চোখে চোখ রেখে মৃদু হেসে বলে,
"ট্রাই করব, আয়রা। প্রমিস।" তারপর উঠে দাঁড়িয়ে সবার দিকে একবার তাকিয়ে বলে, "আমি এখন উঠছি।"
এ বলে ধীর, কিন্তু দৃঢ় পায়ে নূজা এগিয়ে চলে রুমের দিকে। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক ভাঙা কণ্ঠস্বর। আতিশের বাবার গলায় মিশে আছে বছরের পর বছর জমে থাকা হতাশা, ফেইলিওর আর এক পিতার নিঃশব্দ আর্তনাদ।
"ছেলেটা আর মানুষ হলো না। আমি সত্যিই একজন ফেইলড বাবা।"
কথাগুলো নূজার পিঠে এসে বিঁধে তীরের মতো। তার পায়ের গতি এক মুহূর্তের জন্য থমকে যায়। বুকের ভেতর কোথায় একটা শক্ত গিঁট পাকিয়ে ওঠে। কিন্তু সে ফিরে তাকায় না। এগিয়ে চলে সামনে। দোতলার করিডর পেরিয়ে নূজা এসে দাঁড়ায় রুমের দরজার সামনে। দরজাটা আধখোলা। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে সে।আতিশ সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। তার মাথাটা পেছনে হেলানো, চোখ বন্ধ। কানে গুঁজে রাখা হেডফোন। দুনিয়ার সব ঝড়-ঝাপটা থেকে নিজেকে ডিটাচ করে ফেলার এক ব্যর্থ প্রয়াস তার।
নূজা এগিয়ে যায়। ঠিক আতিশের সামনে গিয়ে দাঁড়ায়। তার ছায়া পড়ে আতিশের মুখের উপর। আলোর অনুপস্থিতি টের পেয়ে আতিশ চোখ খোলে। সামনে নূজাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে ফুটে ওঠে তীব্র বিরক্তির ছাপ। ঝটকা দিয়ে হেডফোনটা কান থেকে খোলে সে। তার ভ্রু জোড়া কুঁচকে ওঠে কঠিন এক বাঁকে,
"হোয়াট হ্যাপেন্ড?একবার গালে অপমানের থাপ্পড় খেয়েও কোনো লেসন লার্ন করোনি, যে আবার লেকচার দিতে চলে এসেছ?"
নূজা এতে এক পাও পিছায় না। বরং তার পিঠ আরও সোজা হয়। চিবুকটা উঁচু হয় এক ইঞ্চি। সে আতিশের মধু রঙ্গা চোখে চোখ রেখে বলে ওঠে,
"আপনার তো কোনো সেন্স অফ শেইম নেই। শেইম থাকলে যে বাবার সাথে আপনি এত রাবিশ বিহেভ করেন, তার অন্ন আপনি ধ্বংস করতেন না। এখন কি মিউজিক শোনার সময়? গেট আপ, অফিসে যান। শুনলাম উইকে তিন দিনও নাকি অফিসে অ্যাটেন্ড করেন না। এসব কোন ধরনের ইরেস্পন্সিবিলিটি?"
আতিশ ধীরে ধীরে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় এগুলো শুনে। তার দীর্ঘ শরীরটা নূজার সামনে ঠিক এক দেয়ালের মতো দাঁড়ায়। কিন্তু নূজা এক পাও নড়ে না। মাথা উঁচু করে সে চেয়ে থাকে আতিশের চোখের দিকে। আতিশ নূজার ন্যায় ঝুঁকে আসে সামান্য। নিজের মুখটা এনে থামায় নূজার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। তার গলা নেমে আসে ফিসফিসানিতে, কিন্তু সেই ফিসফিসানিতে সাপের হিসহিসানির বিষ,
"তোমার কী মনে হয়, আমি তোমার কমান্ডে উঠব আর বসব? হু দ্য হেল আর ইউ যে তোমার কথা আমাকে শুনতে হবে? আমার ইচ্ছে হলে অফিসে যাব, আদারওয়াইজ যাব না। আই অ্যাম আতিশ আল ফারিস। আর আমি কারো রুলস মেনে চলি না।"
এ শুনে নূজার ঠোঁটে এবার ফুটে ওঠে এক ভয়ংকর হাসি। এমন হাসি যা ঝড়ের আগের নিস্তব্ধতার মতো শীতল।
চোখের পলকে সে হাত বাড়িয়ে আতিশের শার্টের কলার শক্ত মুঠোয় চেপে ধরে। এক টানে টেনে আনে নিজের দিকে। এত কাছে যে দুজনের নিঃশ্বাস মিশে যায় বাতাসে। সে আতিশের চোখে চোখ রেখে দাঁত চেপে বলে ওঠে,
"ওয়াইফ হই আমি আপনার। আপনার লিগ্যাল ওয়াইফ। আর আমার কথা শুনতে আপনি বাউন্ড। শুনতে হবে আপনাকে। এখন একদম সাইলেন্টলি রেডি হয়ে নিন।"
আতিশ থমকে যায় এক পলকের জন্য। এই মেয়েটার সাহস তাকে অবাক করছে বারবার। কিন্তু পরক্ষণেই তার ঠোঁটে ফুটে ওঠে তাচ্ছিল্যের এক হাসি। চোখেমুখে ফিরে আসে সেই পুরনো ইগো। হঠাৎ, একেবারে লাইটনিং স্পিডে, আতিশের দুই হাত পেঁচিয়ে ধরে নূজার সরু কোমর। এক ঝটকায় সে তুলে ফেলে তাকে শূন্যে, নিজের বুকের উচ্চতায়। নূজার পা মেঝে থেকে কয়েক ইঞ্চি উপরে ঝুলছে। আতিশ নূজার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে এবার বলে, " অ্যাকনলেজ করি না তোমাকে আমি আমার ওয়াইফ হিসেবে। শুনব না তোমার কোনো কথা। এখন বলো, হোয়াট ক্যান ইউ ডু? করে নাও ছিঁড়ে নাও যা করতে পারো আর যা ছিঁড়তে পারো।"
নূজা এতটুকুও প্যানিক করে না। বরং তার চোখ দুটো হয়ে ওঠে আরও ঠান্ডা। সে দুই হাতে আতিশের কবজি চেপে ধরে ঠান্ডা গলায় বলে,
"কোমর ছাড়ুন।"
আতিশ এতে হাসে। এবারের হাসিটা আরও ডেভিলিশ, আরও উদ্ধত।
"ছাড়ব না। হোয়াট উইল ইউ ডু?"
নূজা তীক্ষ্ণ দৃষ্টিতে আতিশের চোখের দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করে, "আপনি কি আমাকে ব্যাড টাচ করার চেষ্টা করছেন, মিস্টার আতিশ?"
কথাটা আতিশের কানে যেতেই সে খানিকটা থমকে যায়। মুহূর্তেই নূজাকে ছেড়ে দিয়ে নিজের হাতের বাঁধন আলগা করে নেয় সে। আতিশ স্বভাবগতভাবে যতই উগ্র হোক না কেন, কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে স্পর্শ করা তার ধাতে নেই। নিজের আহত ইগোকে সামলে নিয়ে আতিশ খানিকটা তাচ্ছিল্যের সুরেই বলে ওঠে, "তোমাকে টাচ করার মতো রুচি আমার নেই। আমার টেস্ট অনেক স্ট্যান্ডার্ড।"
কথাটা বলেই আতিশ অন্যদিকে ঘুরে যায়, অভ্যাসবশত নিজের মাথার শেমাঘটা ঠিক করতে থাকে। নূজা এতটুকুও দমে না, বরং বরফশীতল গলায় জবাব দেয়, "তা তো বটেই! থার্ডক্লাস হারাম জিনিসে যার রুচি, তার আবার হালাল কিছুতে রুচি হতে যাবে কেন!"
তীর্যক কথাটা ছুঁড়ে দিয়েই নূজা অন্যদিকে পা বাড়ায়। তবে তার নিজের মনেই এক অজানা খটকা কাজ করছে। সবাই তো আতিশকে প্লে বয় বলেই জানে, কিন্তু নূজা তো আজ পর্যন্ত তার চোখে তেমন কিছু দেখে না। এই যে একটু আগে আতিশ তাকে স্পর্শ করে, সেই স্পর্শেও তো কোনো লালসা কিংবা খারাপ আবাহ নেই! আতিশ সত্যি সত্যি প্লে বয় হলে এতক্ষণে হয়তো অনেক কিছুই করতে পারে। উল্টো নূজা আতিশের চোখের গভীরে নারীত্বের প্রতি এক গভীর সম্মান দেখতে পায়।
এদিকে আতিশ ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আজ সে অফিসে যাচ্ছে। নূজা বলেছে বলে নয়, আজ তার নিজেরই অফিসে যাওয়ার প্ল্যান আছে। কিন্তু আতিশকে ওয়াশরুমেও শেমাঘ নিয়ে যেতে দেখে নূজা আর চুপ থাকতে পারে না। অবাক হয়ে বলে ওঠে, "ওয়াশরুমেও শেমাঘ পরে যেতে হবে? আপনি সবসময় এই শেমাঘ পরে থাকেন কেন? মাথায় টাক আছে নাকি?"
নূজার এমন অবাক করা প্রশ্নে আতিশের মেজাজটাই খারাপ হয়ে যায়। ভীষণ বিরক্তি নিয়ে সে বলে, "শেমাঘ ইজ মাই অবসেশন! আমি শেমাঘওয়ালা, এই শেমাঘেই আমার পরিচয়। তাই শেমাঘ পরে থাকি। তাতে তোমার সমস্যা কী?"
কথাটা বলেই আতিশ গটগট করে ওয়াশরুমে ঢুকে যায়। নূজা একটা দীর্ঘশ্বাস ফেলে। এই অমানুষটাকে যদি একটুখানি মানুষের মতো করা যায়, শুধু এই আশায় সে আতিশের অফিসে যাওয়ার সুট কোট সব গুছিয়ে রেডি করতে থাকে। সবকিছু পরিপাটি করে সাজিয়ে রেখে সে সোফায় বসে অপেক্ষা করে।
ঠিক তখনই গোসল সেরে বেরিয়ে আসে আতিশ। তার পরনে শুধু কোমরে জড়ানো একটি তোয়ালে, আর গলায় রাখা ছাই রঙের আরেকটি তোয়ালে দিয়ে সে একমনে নিজের ভেজা চুল মুছতে থাকে। এই প্রথম নূজা আতিশের চুল দেখছে! নূজা টাকলা বলেছে বলেই আতিশ আজ ইচ্ছে করেই মাথায় শেমাঘ জড়ায়নি।
আতিশের চুলগুলো মিডিয়াম ওয়েভি, রঙের আভাটা ডার্ক ব্রাউন। এলোমেলো ভেজা চুলের এই স্টাইলে আতিশকে অন্যরকম আকর্ষণীয় আর ভীষণ সুন্দর দেখায়! নূজার মনে হয় সে চোখের পলক ফেলতে ভুলে গেছে, একদৃষ্টে আতিশের দিকে তাকিয়ে থাকে সে। আতিশ তোয়ালে দিয়ে নিজের চুলগুলো একটু ঝাঁকিয়ে নেয়। নূজার ওই মুগ্ধ দৃষ্টির দিকে তাকিয়ে আতিশ মনে মনে একগাল হেসে বলে, "এবার ভালো করে চেয়ে দেখো, আমার মাথায় চুল আছে কি নেই!"

To be continue.......

(প্রিয় পাঠক/পাঠিকাগণ স্নিগ্ধবিষ শীঘ্রই দেওয়া হবে। তবে শুধু স্নিগ্ধবিষে আটকে থাকলেই তো চলবেনা। তাই এই নতুন কিছুর শুরু। আশা করবো সকলে পাশে থাকবেন এবং অবশ্যই পড়ে মন্তব্যের মাধ্যমে জানাবেন গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে!!)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন