গল্প:নিভৃত প্রাণনাশিনী (ইস্কে ফানাহ্)
লেখিকা: কাব্যময়ী
সূচনা পর্ব
...….....….….…....মেক্সিকো…........…..............
মেক্সিকো সিটির সবথেকে বৃহৎ এবং প্রাচীন মেডিকেল কলেজ হলো অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো এর ফ্যাকল্টি অব মেডিসিন। এটি শুধুমাত্র মেক্সিকো নয় বরং পুরো ল্যাটিন আমেরিকার অন্যতম, বৃহত্তম ও শীর্ষ স্থানীয় মেডিকেল কলেজ। বিশ্বব্যাপি ক্লিনিক্যাল মেডিসিন ও গবেষণায় এটি মেক্সিকোর শীর্ষ স্থানীয় মেডিকেল কলেজ হিসেবে সীকৃত।
মেডিকেল কলেজের (MBBS) কোর্সের স্টুডেন্টদের পরীক্ষা চলছে।
মেডিকেল কলেজের মাঠের পেছনের দিকে দাঁড়িয়ে ছিলো তেজস্বীনি।মাঠের এই দিকটা কেউ খুব একটা আসেনা। একদম নির্জন জায়গাটা।
বলিষ্ঠ দেহের আদলে ক্রমশ গুটিয়ে যাচ্ছিল তেজস্বীনি।অনেকক্ষণ যাবত ছটফট করেও সে নিজেকে ছাড়াতে বর্থ্য।পুরুষালি শক্ত হাতটা তার কোমড় পেচিয়ে ধরে দাড়িয়ে আছে। আতংকে তেজস্বীনি গলা শুকিয়ে আসছে। ভয়ে রিতীমত কুকড়ে যাচ্ছে সে।হাত পা অবশ হয়ে আসছে।তবুও সে মনে কিছুটা সাহস জুগিয়ে আমতা আমতা করে অসহায় সুরে বলল,
" প্লিজ জ্যাফিয়ান ছেড়ে দাও আমায়। "
জ্যাফিয়ান ওষ্ঠকোণে শয়তানি হাসি ফুটিয়ে বলল,
" ওকে বেইবি তোমাকে আমি ছেড়ে দেবো জাস্ট বলো তুমি আমাকে ভালোবাসো এবং বিয়ে করবে। "জ্যাফিয়ানের কথাটা কর্ণগোচর হতেই তেজস্বীনির চেখ ছলছল করে উঠলো। দৃষ্টিকোণে ভেসে উঠলো প্রিয় পুরুষের মুখশ্রী।যাকে ঘিরে তার হৃদয়, ভালোবাসা, সপ্ন।তার কিশোরী জীবনের ভালোবাসা। আর সে কিনা এই জ্যাফিয়ানের মতো একটা চরিত্রহীন ছেলেকে বলবে ভালোবাসি।অসম্ভব! তেজস্বীনি আর কিছু ভাবতে পারলো না। অনেকটা জোর গলায় বলে উঠলো,
" মরে গেলেও তোমার মতো আনসিভিল ক্যারেক্টার ছেলেকে আমি ভালোবাসি বলবো না। আর সেখানে বিয়ে তো বিলাসিতা মাত্র। ভালো করে শুনে নাও আমার ভালোবাসা, অনুভূতি সবকিছুই ওই বেপরোয়া ছন্নছাড়া ছেলেটাকে ঘিরে।"
তেজস্বীনির বলা কথাটা শুনে জ্যাফিয়ান প্রচণ্ড রেগে গেলো। তেজস্বীনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
" আজ আমি তোমার এমন অবস্থা করবো যে তোমার ওই বিলাভড ম্যানও তোমার দকে ফিরে তাকাবে না। "
কথাটা কর্ণগোচর হতেই তেজস্বীনি চমকে উঠলো। আসন্ন বিপদ অনুমান করতে পেরে মনের মাঝে অজানা আতংক এসে হানা দিচ্ছে। একেতো জ্যাফিয়ানের এই বিশ্রী আচরণ। তার উপর আবার এই জায়গাটা একদম নির্জন।আকস্মিক জ্যাফিয়ান তেজস্বীনির কোমড় আরও দৃঢ়ভাবে নিজ বাহুবন্ধনে আবদ্ধ করলো।
তেজস্বীনি ডুকরে কেঁদে উঠলো। তাকে আরও চমকে দিয়ে জ্যাফিয়ান তার ওষ্ঠপানে এগিয়ে আসলো। তেজস্বীনির ছটফটানি আরও কয়েকগুন বেড়ে গেলো। নিজেকে জা*নোয়ারটার থেকে বাচাতে প্রাণপন চেষ্টা করতে লাগলো।
তৎক্ষণাৎ জ্যাফিয়ান মাথায় শক্ত কিছুর আঘাত অনুভব করলো। আকস্মিক আঘাতে কিছু বুঝে ওঠার আগেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো।
তেজস্বীনি মাটিতে বসে পড়লো। মাথা উঁচিয়ে আগন্তুকের পানে দৃষ্টিনিক্ষেপ করলো।আক্ষিকটরে দৃশ্যমান হলো গিটার হাতে দাঁড়িয়ে থাকা প্রিয় পুরুষের সুদর্শন মুখশ্রী। দেখেই বোঝা যাচ্ছে সে প্রচণ্ড রেগে আছে।তেজস্বীনি দৃষ্টি সরিয়ে নিলো।একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লো সে।আফসোস পুরুটা তার প্রিয় হলেও যে তার জন্য নিষিদ্ধ।
আরণ্যর রাগে মাথা ফেটে যাচ্ছে। সে জ্যাফিয়ানকে গিটার দিয়ে লাগাতার মারতে লাগলো। গিটার দিয়ে পূণরায় তার মাথায় তীব্র বেগে বারি মারলো।গিটারটা তার মাথায় কাচ ঢুকে গেছে। আরণ্য এতেই ক্ষান্ত হলো না। গিটার দিয়ে আবারও তাকে লাগাতার মারতে লাগলো। আরণ্যর থামার কোন নাম গন্ধও নেই।পরিস্থিতি খারাপ হতে দেখে আরণ্যর বন্ধুরা জ্যাফিয়ানকে কোনরকম ছাড়ালো।রায়ান আরণ্যকে ধমকের সুরে বলল,
" Stop this আরান। এভাবে মারলে তো ও মরে যাবে। তুই কি ওকে মেরে ফেলতে চাস? "
আরণ্য চিৎকার করে বলল,
" Yes i won’t kil him.ওদের মতো বাস্টার্ডদের বেঁচে থাকার কোনো রাইট নেই। they have know respect for woman."
আরণ্যর রাগে মাথা ফেটে যাচ্ছে। আর এদিকে জ্যাফিয়ানের অবস্থা বেহাল। মাথা ফেটে অনেকটা গভীরভাবে কাচ গেথে গেছে।রক্তে মাটি ভিজে উঠেছে।
আরণ্য ভাঙ্গা গিটারটা জ্যাফিয়ানের আধমরা শরীররের উপর ছুড়ে ফেলে সেখান থেকে চলে গেলো। উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে যেতে যেতে জোরে চিৎকার করে গেয়ে উঠলো।
"Phirta rahoon.. darbadar.... "
"Milta nehi tera nesha...."
" Hoke juda kab main jiyaa"
"Tu hain kahaan....main kahaan"
বাকিটুকু আর শোনা গেলো না। আরণ্যর এহেন কান্ডে সবাই আহাম্মকবনে গেলো। সবাই আরণ্যর যাওয়ার পানে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইলো। এমন সিরিয়াস মোমেন্টে এসব উদ্ভট কাজ "দ্যা গ্রেট আরণ্য আরভিনের" দারায় সম্ভব। এই বান্দার নাকি আবার রাগ উঠলে চিতকার করে গান না গাওয়া অব্দি রাগ কমে না।তাও আবার স্পেশালি "Teri yadoon main" song..........
রায়ান ভাঙা গিটারটার দিকে তাকালো।একটা দীর্ঘশ্বাস ফেলে গিটারটা হাতে তুলে নিলো।
জ্যাফিয়ানকে হসপিটালে নেওয়া হয়েছে। মাথা থেকে বড় কাচের টুকরো গুলো বের করা সম্ভব হলেও। ছোট কাচের টুকরো গুলো বের করা সম্ভব হয়নি। অবস্থা আশঙ্কাজনক।কি হবে ডক্টররা বলতে পারছেন না।
____________
আরণ্য আরভিন। মেক্সিকো সিটির সবথেকে শীর্ষ স্থানীয় মেডিকেল কলেজ অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো এর ফ্যাকল্টি অব মেডিসিন এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। মেডিকেল কলেজের টপার।প্রতি বছর এই কলেজের অল স্টুডেন্টসদের মধ্যে টপ রেজাল্ট করে। আরণ্য আরভিনকে কলেজের সব স্টুডেন্ট একনামে চেনে।এই কলেজের সবথেকে ইনফ্লুয়েন্সিয়াল স্টুডেন্ট সে।
কলেজের কোনো স্টুডেন্ট তার ওপর কথা বলার সাহস করে না। কারণ এই বেডা এক নম্বরের তার ছেড়া পাবলিক। আরণ্যর এক মাত্র শখ গিটার। সে যেখানেই যাক না কেনো। তার সঙ্গে এই গিটার নামক বস্তুটা থাকবেই।
আরণ্যর যখন কারো উপর রাগ ওঠে। তখন সে উক্ত ব্যাক্তির মাথায় তার "স্পেশাল গিটার থেরাপি" প্রয়োগ করে। মানে সেই অবলা ব্যাক্তির মাথায় গিটার ভাঙ্গে। এই পর্যন্ত যে ঠিক কতো জনের মাথায় তার এই "স্পেশাল গিটার থেরাপি" প্রয়োগ করেছে তা বেহিসাব।
আরণ্য অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তবে এসব মারামারি এবং তার এই বেপরোয়া, ছন্নছড়া ভাবের জন্য সে অনেক টিচারদের অপছন্দের তালিকায়।
কলেজে আরণ্যর এতো নাম ডাকের পেছনে আরেকটি কারণ হচ্ছে। সে এই কলেজের লেকচারার (নিউরোলজিস্ট) ডক্টর ইয়ারা ইফরার একমাত্র ছেলে।
__________
আরণ্য বর্তমানে দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল স্যারের সামনে। প্রিন্সিপাল স্যারের মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছে যে ভদ্রলোক আরণ্যর কাজে অসন্তুষ্ট। তিনি জানেন জ্যাফিয়ান যা করেছে তা অপরাধ। কিন্তু তার মতে আরণ্যর এভাবে জ্যাফিয়ানকে নৃশংসভাবে মারা একদমই উচিত হয়নি।আইন নিজের হাতে তুলে নেওয়াও একধরণের অপরাধ।
প্রিন্সিপাল স্যারের রুমে এই মূহুর্তে উপস্থিত রয়েছে আরণ্য, আরণ্যর বন্ধুরা, তেজস্বীনি এবং আরণ্যর শ্রদ্ধেয় মাতাজি ডক্টর ইয়ারা ইফরা।ভদ্রমহিলা ছেলের দিকে হতাশ দৃষ্টিতে চেয়ে আছেন।
প্রিন্সিপাল স্যার গুরুগম্ভীর সুরে বললেন,
"I know he did wrong. But it was absolutely not right for you to kill him so brutally."
আরণ্যর মেজাজ খারাপ হলো স্যারের কথা শুনে বলল,
"I think what I did was absolutely right. People like them deserve the death penalty. And here i just sent him to the hospital. "(আমি যেটা করেছি তা একদম সঠিক বলে মনে করি। ওদের উচিৎ মৃত্যুদণ্ড দেওয়া। আর সেখানে আমি তো জাস্ট হসপিটালে পাঠিয়েছি।)
"No this is not right.you are very brilliant student, Aran.You are pride of our college. This kind of behavior is not expected from you.I get complaints
about you every day. Taking the law into your own hands like this is a crime. " (না এটা ঠিক না। তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আরান।আমাদের কলেজের সম্মান তুমি। তমার কাছথেকে এসব আশা করা যায় না। প্রতিদিন তোমার নামে বিচার আসে আমার কাছে। এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ।)
স্যারের কথা শুনে আরণ্য আর নিজের রাগ সংযত রাখতে পারলো না। স্যারের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কর্কশ গলায় বলল,
"শা*লা মাদার*চো*দ!"
আরণ্যর কথায় সবাই হতবাক হয়ে গেছে। সবার মুখ রিতীমতো হা হয়ে গেছে। আর এদিকে স্যার আমেরিকান হওয়ায় আরণ্যর এই সম্মানীয় বাণী
বুঝতে পারেন নি। অবাক হয়ে বললেন,
" What! "
আরণ্য ঠোঁটের কোণে একটা ডেভিল হাসি ফুটিয়ে ইয়ারা ইফরার দিকে তাকিয়ে বলল,
" Actually you are highly respected by my mother. "
আরণ্যর কথায় যেন উপস্থিত সকলের মাথায় বাজ পড়লো।মিস ইয়ারা ইফরা আরণ্যর দিকে চোখ বড়বড় করে তাকিয়ে আছেন। তার চক্ষুদ্বয় যেন এই মুহুর্তে কোটর থেকে বেড়িয়ে আসবে।কতোবড় শয়তান ছেলে ভাবা যায়!
আরণ্যর কথা শুনে প্রিন্সিপাল স্যারও তাজ্জব বনে গেলেন।তিনি নিজের সংযত করে করে বললেন,
"I am ordering you to stop these fight."
আরণ্য স্যারের কথায় গুরুত্ব না দিয়ে ভাবলেশহীন ভাবে বলল,
" Sorry I am not bound to fllow your orders."
কথাটা বলে আরণ্য আর একমুহুর্তও সেখানে দাড়ালো না। হনহনিয়ে সেখান থেকে বেড়িয়ে গেলো।যেতে যেতে অনেকটা জেদি গলায় গেয়ে উঠলো,
" কারো আদেশ মানিনা "
" আমি চির স্বাধীন "
" আমি না মানি আইন
" আমি না কারো অধীন "
" প্রলয় আমি! যেন আমিই সত্য... "
_________
……………………বাংলাদেশ……......................
পরন্ত বিকেল। আকাশে ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে।মনে হয় বৃষ্টি নামবে। প্রকৃতি দেখে মনে হচ্ছে অনেক আগেই ধরণীতে সন্ধ্যা নেমেছে। চারপাশে কেমন অন্ধকার আভা ছড়িয়ে আছে। এমন প্রকৃতিতে জানালার কাছে বসে মেঘাচ্ছন্ন আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বসে আছে এক ষোড়শী কন্যা।হাতে উপন্যাসেের বই।
মনকে একটু প্রশান্তি দিতে সে বইটা হাতে নিয়েছিলো। তবে আজ উপন্যাসের পাতায় নিজেকে ডুবিয়ে দিয়েও শান্তি মিলাতে পারছেনা সে।
মেয়েটা রূপবতী না। গায়ের রঙও তেমন ফর্সা না।গোল্ডেন স্কিন।গোলগাল মুখশ্রী।চোখ দুইটা হরিণীর ন্যায় টানাটানা। তবে চোখের নিচে লেপ্টে আছে ডার্ক সার্কেল।মেয়েটাকে মোটামুটি মায়াবী বলা চলে।
পিহু অনুভব করলো তার পেছনে কেউ দাড়িয়ে আছে। "পিহু "
মায়ের কণ্ঠস্বর পেয়ে পিহু পেছন ফিরে তাকালো।
" কিছু বলবা আম্মু? "
প্রিয়ন্তী শেখ বিছানার উপর একটা মাঝারি আকৃতির বক্স রেখে বললেন,
" লেহেঙ্গার সঙ্গে এই অর্নামেন্টস গুলো পড়ে রেডি হবে।"
পিহু সেগুলোর দিকে একপলক তাকিয়ে বাধ্য মেয়ের মতো বলল,
"আচ্ছা।"
প্রিয়ন্তী শেখ মেয়ের কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেলেন।যাক মেয়েটা অবশেষে সবটা মেনে নিয়েছে। কথাটা ভেবে তিনি একটা স্বস্তির নিশ্বাস ছাড়লেন।
পিহু প্রিয়ন্তী শেখের যাওয়ার পানে তাকিয়ে ঠোঁটের কোণে একটা রহস্যময়ী হাসি ফুটিয়ে কিছু একটা বিড়বিড় করে বললো।
_______
আজকে পিহুর মেহেদী অনুষ্ঠান। আগামীকাল গায়ে হলুদ।আর পরশু বিয়ে। পিহুর বাবা আব্দুল আছাদ চৌধুরীর
বন্ধুর ছেলে আশফিনের সঙ্গে।বিয়েটা একদমই ঘরোয়া ভাবে হচ্ছে। হয়তো কোনো কারণে আব্দুল আছাদ চৌধুরী একমাত্র মেয়ের বিয়েটা এভাবে দিচ্ছেন।
ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। পিহু onion colour লেহেঙ্গা পড়ে স্টেজে বসে আছে। তার দু'হাতে দুজন মেহেদী আর্টিস্ট মেহেদী পড়াচ্ছে। পিহু অশান্ত ভাবে আশেপাশে দৃষ্টি বোলাচ্ছে। কিছু পরিচিত মুখশ্রী দেখার প্রতিক্ষায়।তার এই প্রতিক্ষার বিধিবাম যে শূণ্য। সেটা সে খুব ভালো করেই জানে।অশান্ত মনকে শান্ত করার প্রয়াস মাত্র।
বিয়েটা একদম ঘরোয়া ভাবে হওয়ায় বাড়িতে তেমন আত্মীয় স্বজনদের ভিড় নেই। শুধু পিহুর নানা বাড়ির আত্মীয়রা এসেছে। পিহুর দাদা বাড়ি থেকে করো আসা কল্পনা করাও তো বিলাসিতা মাত্র।
"আপি আপনার ফিয়োন্সে নেইম?"
আচমকা এহেন প্রশ্নে ভেবাচেকা খেয়ে গেলো পিহু।আশেপাশে সতর্ক দৃষ্টি বুলালো। ওষ্ঠ কোণে কূটিল হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বলল,
" আরণ্য আরভিন "!
(চলবে)