গল্প: নিভৃত প্রাণনাশিনী(ইস্কে ফানাহ্)
লেখিকা: কাব্যময়ী
পর্ব: ০২
...মেক্সিকো...
মিস ইয়ারা ইফরা ডাইনিং টেবিলে ডিনার নিয়ে বসে আছেন আরণ্যর অপেক্ষায়।আরণ্য বাড়িতে নেই। সে রাতের অর্ধেক সময়ই কাটাই বন্ধুদের সঙ্গে।
ঘড়িতে এখন রাত ১২:৩০ বাজে।এইসময়ে আরণ্যকে বাড়িতে দেখা আর দিনের বেলা আকাশে তারা দেখা সমতূল্য। মিস ইয়ারা ইফরা ছেলেকে রেখে কখনো একা একা ডিনার করেন না। আজও তার ব্যতিক্রম হয়নি।
আরণ্যর অপেক্ষায় থাকতে থাকতে কখন যে ভদ্রমহিলা ঘুমের দেশে পাড়ি জমিয়েছেন নিজেও জানেন না।
আরণ্যর পরিবার পরিসরে একেবারেই ক্ষুদ্র। পরিবারের সদস্য বলতে শুধু আরণ্য এবং মিস ইয়ারা ইফরা দুজনে।আরণ্যর যখন মাত্র ১২ দিন বয়স তখন কোন এক কারনে আরণ্যর বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। তারপর আরণ্যর মা সেই ১২ দিনের শিশুটিকে কোলে নিয়ে পাড়ি জমান জন্ম ভূমি মেক্সিকোতে। আরণ্যর মা মিস ইয়ারা ইফরা একজন আমেরিকান। ভদ্রমহিলার সমগ্র পৃথিবী একমাত্র ছেলেকে ঘিরে।
দরজা খোলার শব্দে মিস ইয়ারা ইফরার ঘুম ভাঙলো।বাড়ির মূল ফটকের দিকে তাকিয়ে দেখলেন আরণ্য সবে মাত্র বাড়িতে ফিরলো।ইয়ারা ইফরা দেয়াল ঘড়িটার দিকে দৃষ্টি বুলালেন। রাত ২:৩৭ বাজে।ভ্রুজোড়া কিঞ্চিৎ কুচকে গভীর দৃষ্টিতে আরণ্যকে পর্যবেক্ষণ করলেন কিয়ৎক্ষণ। ছেলেটা বড্ড অগোছালো। তবে এই অগোছালো ছেলেটাকে যেন আজ একটু বেশিই অগোছালো ঠেকছে তার কাছে। ইয়ারা ইফরা রাগান্বিত কণ্ঠে বললেন,
" আরান তুই আবারও ড্রিংক করেছিস?"
ইয়ারা ইফরার আচানক এহেন প্রশ্নে কিছুটা ভেবাচেকা খেয়ে গেলো আরণ্য। বুঝলো আজও সে মায়ের কাছে ধরা পড়ে গেছে।
" ইয়াহ মম কিন্তু বেশি না।"
আরণ্য কথা শেষ করার সঙ্গে সঙ্গে ইয়ারা ইফরা তার দিকে কাটা চামচ ছুড়ে মারলো।আরণ্য কাটা চামচটা শরিরে স্পর্শ করার আগেই ক্যাচ করে নিলো।ইয়ারা ইফরা আরণ্যর দিকে তাকিয়ে রাগে ফুসতে ফুসতে বললেন,
" B*rat ! বেরিয়ে যা আমার সামনে থেকে। আর কোনদিন আমার সামনে আসবি না। Monkey boy!"
কথাটা বলে তিনি আবারও একটা কাটা চামচ আরণ্যর দিকে ছুড়ে মারলেন। আরণ্য পূণরায় কাটা চামচটা ক্যাচ করে হেসে উঠলো। হাসতে হাসতে বলল,
" You are so silly mom! এই বাড়িটা তুমি অনেক দিন আগেই আমার নামে লিখে দিয়েছো। "
আরণ্যর কথায় ইয়ারা ইফরা থতমত খেয়ে গেলেন। তবে তা প্রকাশ করলেন না। অগ্নি দৃষ্টিতে আরণ্যর দিকে তাকিয়ে বললেন,
" Savage! Sinner! Hypocrite! কথা বলবি না আমার সঙ্গে। "
আরণ্য ইয়ারা ইফরার সামনে এসে ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে বলল,
" মম রাগ করেছ?"
" যা এখান থেকে বেয়াদব ছেলে। একদম কথা বলবি না আমার সঙ্গে। "
আরণ্য ইয়ারা ইফরার অভিমানী গাল দুইটা টেনে মায়ের মাথাটা বুকে জড়িয়ে নিয়ে ফিসফিস করে গেয়ে উঠলো,
"তুমি নরম ফুলের ঘ্রাণ "
" তুমি গরম ভাতের ভাপ "
" তুমি অভিমানের চুপ "
" তুমি কান্না জমা মুখ "
" আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা "
গানটা শুনে ইয়ারা ইফরা আর নিজের অভিমান ধরে রাখতে পারলেন না।তবুও মুখ গম্ভীর করে রাখলেন। আরণ্যর বুকে হালকা পাঞ্চ মেরে বললেন
" নাটক করবিনা। সর। "
আরণ্য মুচকি হেসে বলল,
" মম তুমি রাগলে আরও সুন্দর লাগে।"
"Shut up!"
" এবার সত্যি বলো আমার জন্যই তো এখনো ডিনার করো নি।"
ইয়ারা ইফরা চোখ ফিরিয়ে নিয়ে বললেন,
" তোর জন্য আমি কেন অপেক্ষা করব?"
" আরণ্য টেবিলের দিকে তাকিয়ে দেখলো দুটো প্লেট সাজানো। সে দীর্ঘশ্বাস ফেলে খুব আস্তে বলল,
" মিথ্যে বলতে তুমি কোনদিন শিখলে না মম।"
ইয়ারা ইফরা আর কিছু বললেন না।শুধু চুপচাপ অন্য দিকে তাকিয়ে রইলেন ।
" চলো খাই। অনেক ক্ষুধা লেগেছে।"
" আমি খাব না।"
" ও আচ্ছা.... তাহলে আমিও না।"
কথাটা শুনে ইয়ারা ইফরা বিরক্ত হয়ে বললেন,
" এতো বড় হয়েছিস তবুও জেদটা গেলো না।"
আরণ্য বাকা হেসে বলল,
" এই জেদটাই তো তোমার কাছ থেকেই পেয়েছি মম।"
ইয়ারা ইফরা ছেলের প্লেটে খাবার
দিতে দিতে গম্ভীর কণ্ঠে বললেন,
" আরান..…. আমি তোকে হারাতে চাই না।"
" তুমি যতদিন আছো ততদিন আমাকে কেউ হারাতে পারবে না।"
কথাটা শুনে ইয়ারা ইফরার বুকটা হুহু করে উঠলো।
" তুই যে যুদ্ধে নেমেছিস তাতে কিন্তু তোর পরাজয় নিশ্চিত। "
আরণ্য আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল,
"এই আরণ্য আরভিনকে হারানোর জন্য প্রতিপক্ষ যথেষ্ট নয় ; ভাগ্যকেও আমার আমার বিরুদ্ধে দাড়াতে হবে। "
ইয়ারা ইফরা আরণ্যকে তাড়া দিয়ে বললেন,
" খা। খাবার ঠাণ্ডা হয়ে যাচ্ছে। "
" Yes, Doctor Mom ! "
কথাটা শুনে ইয়ারা ইফরা তেতে উঠলেন।
" আর একবার 'Doctor Mom' বলবি, তাহলে আজ রাতেই তোকে হাসপাতালের মর্গে পাঠিয়ে দেব।"
আরণ্য হো হো করে হেসে উঠলো।আরণ্য মায়ের দিকে তাকিয়ে দষ্টু হেসে বলল,
" মম বউ লাগবে।"
ইয়ারা ইফরা আরণ্যর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন,
" তুই ভালো হবি কবে? "
" তোমাকে এক ডজন নাতি - নাতনির মুখ দেখাবো তার পরে।"
ইয়ারা ইফরা আরণ্যর দিকে তেড়ে গিয়ে দাঁত কিড়মিড়িয়ে বললেন,
" আরণ্যর বাচ্চা! "
আরণ্য ভাবলেশহীন ভাবে বলল,
" তোমার ওই ঢঙ্গী বউমাটার জন্যই তো হয়না।"
ইয়ারা ইফরা এবার ধমকে উঠলেন,
" তুই চুপ করবি। Shameless boy!"
আরণ্য হো হো করে হেসে উঠলো।
—————
ঘড়ির কাঁটা সকাল ১০টা স্পর্শ করেছে। বেডসাইড টেবিলের ওপর রাখা মোবাইল ফোনটা একটানা বেজেই চলেছে। বিরক্তিতে কপাল কুঁচকে গেল আরণ্যর আধো ঘুমের ঘোরে হাত বাড়িয়ে চতুর্থবারের মতো স্ক্রিনের দিকে না তাকিয়েই কলটা কেটে দিল।
ফোনটা থেমে গেল।
কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের নীরবতার পর আবারও রিংটোনটা পুরো রুমজুড়ে প্রতিধ্বনিত হলো।
আরণ্য বিরক্ত হয়ে বালিশটা মুখের ওপর চেপে ধরল।
"Who the hell is disturbing my sleep?" বিড়বিড় করে বলল সে।
অবশেষে বিরক্তির মাত্রা সীমা ছাড়িয়ে গেলে ফোনটা হাতে তুলে নিল।
ভ্রু কুঁচকে কল রিসিভ করতেই ওপাশ থেকে রায়ানের হাঁপানো কণ্ঠ ভেসে এলো
"আরান! তুই এখনো ঘুমাচ্ছিস?"
আরণ্য হাই তুলতে তুলতে বিছানা থেকে উঠে বসে বলল,
"সকাল সকাল পৃথিবী ধ্বংস হয়ে গেছে নাকি? পাঁচবার ফোন দেওয়ার কী দরকার ছিল?"
রায়ান কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর স্বরে বলল,
"তুই আগে সোশ্যাল মিডিয়া খুল... অথবা আমি যা বলছি, শান্ত হয়ে শুন।"
রায়ানের কণ্ঠে অদ্ভুত এক গাম্ভীর্য।
আরণ্যর বুকের ভেতর হালকা অস্বস্তি খেলে গেল।
সে ধীরে ধীরে বিছানা ছেড়ে জানালার সামনে গিয়ে দাঁড়াল।
মেক্সিকোর উজ্জ্বল সকালের আলো পুরো ঘর ভরিয়ে দিয়েছে। অথচ অজানা কারণে তার মনে হলো, এই আলোটা আজ যেন কেমন মলিন।
সে নিচু স্বরে বলল—
— "কী হয়েছে, রায়ান?"
ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা।
তারপর রায়ানের ভারী কণ্ঠ ভেসে এলো।
— "পিহুর... বিয়ে ঠিক হয়ে গেছে।"
রায়ানের শেষ কথাটা কানে পৌঁছাতেই আরণ্যর ঠোঁটের কোণে ধীরে ধীরে এক টুকরো ডেভিল স্মাইল ফুটে উঠল। সেই হাসিতে আনন্দ ছিল না, ছিল অদ্ভুত এক দহন।
সে কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল। নীলাভ চোখদুটো জানালার ওপারে স্থির।
তারপর অত্যন্ত শান্ত স্বরে বলল
"আমার জিনিসে হাত দেওয়ার সাহস... কে দেখাল?"
আরণ্য মৃদু হেসে আবার বলল
"বিয়ে? পিহুর?"
সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল।
"মজার ব্যাপার... ওরা এখনো জানে না, আরণ্য আরভিনের গল্পে শেষ অধ্যায় লেখার অধিকার শুধু আরণ্য আরভিনের।"
কথাটা বলে সে কল কেটে দিল।
কয়েক সেকেন্ড নীরবে দাঁড়িয়ে থেকে আলমারির দিকে এগিয়ে গেল।
দেয়ালে ঝোলানো গিটারটা নামিয়ে কাঁধে তুলে নিল।
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে আবারও সেই শয়তানি হাসিটা ফুটিয়ে বলল
"বাংলাদেশ... আমি ফিরছি।আর এবার... কেউ আমাকে থামাতে পারবে না।"
কলটা কেটে দিয়েই আরণ্য আর এক মুহূর্ত দেরি করল না। তড়িঘড়ি করে আলমারি খুলে একটা কালো টি-শার্ট আর জ্যাকেট বের করল। কয়েক মিনিটের মধ্যেই নিজেকে গুছিয়ে নিল।
তারপর গিটারটা কাঁধে ঝুলিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো।
ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছিলেন ইয়ারা ইফরা। ছেলেকে এমন ব্যস্ত দেখে ভ্রু কুঁচকে তাকালেন।
"কী ব্যাপার? আজ সূর্যটা পশ্চিমে উঠেছে নাকি? তুই সকাল দশটার আগে তৈরি?"
আরণ্য ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল,
"মম, আজ পৃথিবীটা একটু সুন্দর লাগছে।"
ইয়ারা ইফরা সন্দেহভরা চোখে তাকালেন।
"কোন মেয়ের পাল্লায় পড়েছিস?"
আরণ্য নাটকীয় ভঙ্গিতে বুকের ওপর হাত রেখে বলল,
"Doctor Mom... তোমার ছেলের চরিত্র নিয়ে এ কেমন অপবাদ!"
"চুপ! আবার Doctor Mom বলেছিস?"
"ওকে... Miss Yara Ifra."
ইয়ারা ইফরা টেবিলের ওপর রাখা ন্যাপকিনটা ছেলের দিকে ছুড়ে মারলেন।
আরণ্য সেটা মাঝ আকাশেই ধরে ফেলল।
হেসে বলল,
"দেখলে? তোমার Aim এখনো আগের মতোই বাজে।"
"একদিন গুলি ছুড়ব। তখনও এমন হাসবি?"
আরণ্য কাঁধ ঝাঁকিয়ে বলল,
"তোমার গুলি আমার ভাগ্যকেও মিস করবে।"
কথাটা বলেই সে মায়ের সামনে এসে দাঁড়াল।
আজ তার চোখে অদ্ভুত এক দীপ্তি।
ইয়ারা ইফরার বুকের ভেতর হঠাৎ অকারণ অস্বস্তি জন্ম নিল।
"কোথায় যাচ্ছিস, আরান?"
আরণ্য কয়েক সেকেন্ড মায়ের চোখের দিকে তাকিয়ে রইল।
তারপর খুব শান্ত, অথচ দৃঢ় কণ্ঠে বলল,
"বাংলাদেশ।"
একটি শব্দ।
কিন্তু শব্দটা যেন ইয়ারা ইফরার বুকের ভেতর বজ্রপাত হয়ে আঘাত করল।
তার হাত থেকে কফির মগটা প্রায় পড়ে যাচ্ছিল।
"...শেষ পর্যন্ত তুই যাচ্ছিস?"
আরণ্য মৃদু হেসে মায়ের কাঁধে হাত রাখল।
"এত ভয় পাচ্ছ কেন?"
ইয়ারা ইফরা ফিসফিস করে বললেন,
"কারণ আমি জানি... তুই যখন যুদ্ধ ঘোষণা করিস, তখন জয় না নিয়ে ফিরিস না।"
আরণ্যর ঠোঁটের কোণে আবারও সেই রহস্যময় ডেভিল স্মাইল ফুটে উঠল।
"যুদ্ধ আমি শুরু করি না, মম... কিন্তু শেষটা সবসময় আমি লিখি।"
সে মায়ের কপালে আলতো করে চুমু খেল।
"আমার জন্য দোয়া কোরো।"
ইয়ারা ইফরা কাঁপা গলায় বললেন,
"নিজের খেয়াল রাখিস।"
দরজার কাছে গিয়ে আরণ্য একবারও পেছনে তাকাল না।
তারপর দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল।
ঘরটা নিস্তব্ধ হয়ে গেল।
ইয়ারা ইফরা অনেকক্ষণ দরজার দিকেই তাকিয়ে রইলেন।
তার বুকের ভেতর শুধু একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছিল—
"হে সৃষ্টিকর্তা আমার ছেলেটাকে ফিরিয়ে দিও। ও জয় নিয়ে ফিরুক বা পরাজয় নিয়ে। "
—————
শুক্রবার।আছাদ ভিলায় আজ উৎসবের আমেজ।
চারদিকে রঙিন আলোকসজ্জা, ফুলের সুবাস আর অতিথিদের কোলাহলে মুখর পুরো বাড়ি। আত্মীয়-স্বজনের ব্যস্ত পদচারণায় মনে হচ্ছে যেন বাড়িটার প্রতিটি দেয়ালও আজ হাসছে।
কিন্তু...
এই আনন্দের ভিড়ে একজনের মনটাই কেবল নিঃশব্দ।
মেরুন রঙের লেহেঙ্গায় আজ তাকে অপার্থিব সুন্দর লাগছে। মাথাভর্তি ঘোমটা, কপালে টিকলি, গলায় ভারী গয়না, হাতে গাঢ় রঙের মেহেদি—সব মিলিয়ে যেন এক জীবন্ত পুতুল।
তবুও...
তার চোখের নিচের হালকা ডার্ক সার্কেল আর নিস্তেজ দৃষ্টি বলে দিচ্ছে—এই সাজ তার মনের নয়।
আয়নার সামনে বসে নিজের প্রতিচ্ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল পিহু।
তারপর খুব আস্তে নিজের মনেই বলল—
"মানুষের জীবনে এমন কিছু দিন আসে, যেদিন হাসিটাও অভিনয় হয়ে যায়..."
ঠিক তখনই দরজায় টোকা পড়ল।
— "পিহু... সবাই অপেক্ষা করছে মা। কাজী সাহেব চলে এসেছেন।"
ছোট খালার কণ্ঠ শুনে পিহু একবার চোখ বন্ধ করল।
চোখের কোণে জমে থাকা জলটুকু আঙুলের ডগায় মুছে নিয়ে ঠোঁটে এক চিলতে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল—
"আসছি, খালামণি। "
ভদ্রমহিলা চলে যেতেই সেই হাসিটুকুও মিলিয়ে গেল।
পিহু ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে গেল।
বাইরে কালো মেঘে ঢেকে আছে আকাশ।
দূরে কোথাও মৃদু বজ্রের শব্দ।
অজানা কারণে তার বুকের ভেতরটা কেঁপে উঠল।
পিহু জানালার গ্রিল শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে।
বাইরে অতিথিদের হাসির শব্দ।
ভেতরে তার বুকের ভেতর তীব্র ঝড়।
ঠিক তখনই দরজাটা আলতো করে খুলে ভেতরে প্রবেশ করলেন প্রিয়ন্তী শেখ।
মেয়ের পাশে গিয়ে দাঁড়াতেই পিহু আয়নায় মায়ের প্রতিচ্ছবি দেখতে পেল।
প্রিয়ন্তী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু হেসে বললেন,
— "আজ আমার রাজকন্যাটাকে কত সুন্দর লাগছে।"
পিহু হাসল না।
শুধু নিচের দিকে তাকিয়ে রইল।
মেয়ের এমন নিস্তব্ধতা দেখে প্রিয়ন্তীর বুকটা মোচড় দিয়ে উঠল।
তিনি দু'হাতে পিহুর মুখটা তুলে ধরলেন।
— "ভয় পাচ্ছিস?"
পিহু ধীরে ধীরে মাথা নাড়ল।
তারপর ফিসফিস করে বলল,
— "আম্মু... মানুষের ভাগ্য কি সত্যিই বদলানো যায় না?"
প্রিয়ন্তী কেঁপে উঠলেন।
কিছুক্ষণ চুপ থেকে বললেন,
— "সব প্রশ্নের উত্তর সময় দেয়, মা।"
পিহুর চোখ ভিজে উঠল।
সে মাকে জড়িয়ে ধরল।
অনেকক্ষণ...
একটাও কথা বলল না।
মনে হচ্ছিল—
এটাই যেন শেষবারের মতো মায়ের বুকে মাথা রাখা।
প্রিয়ন্তী বুঝতে পারলেন না কেন হঠাৎ তার বুকটা এত ভারী হয়ে উঠছে।
মেয়ের কপালে চুমু এঁকে বললেন,
— "আমি নিচে যাচ্ছি। সবাই অপেক্ষা করছে। তুই পাঁচ মিনিটের মধ্যে চলে আয়।"
পিহু কোনো উত্তর দিল না।
প্রিয়ন্তী দরজার কাছে গিয়ে আবারও একবার ফিরে তাকালেন।
মেয়েটা তখনও জানালার বাইরে তাকিয়ে আছে।
অদ্ভুত এক শূন্য দৃষ্টি।
দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে...
পিহুর ঠোঁট কেঁপে উঠল।
ধীরে ধীরে বিছানার নিচে হাত ঢুকিয়ে একটা ভাজ করা কাগজ বের করল।কাগজটা বহুবার পড়ার কারণে ভাজের জায়গা গুলো প্রায় চগিড়ে গেছে। সে ধীরেধীরে কাগজটা খুললো।সাদা কাগজের মাঝখানে কালো কালিতে শুধুমাত্র দুটি শব্দ -" ইবেমা দেবী "
নামটার ওপর আলতো করে আঙুল বুলিয়ে খুন আস্তে বলল,
" কে আপনি.....??
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলল—
"ক্ষমা করে দিও আম্মু... আজ আমি তোমার কথা রাখতে পারলাম না।"
সে জানত...
আর কয়েক মিনিট পরেই তার জীবন সম্পূর্ণ বদলে যাবে।
কিন্তু সে জানত না—
তার এই একটি সিদ্ধান্ত শত মানুষের ভাগ্য বদলে দিতে চলেছে।
—————
হঠাৎ ওপর তলা থেকে আতঙ্কিত চিৎকার ভেসে এলো—
—“পিহু নেই!… পিহু ঘরে নেই!”
উপস্থিত সকলের মাথায় যেন মুহূর্তেই বাজ পড়ল। এক নিমিষেই সাজানো-গোছানো বিয়ের বাড়িতে নেমে এলো বিশৃঙ্খলা। চারপাশের হাসি-আনন্দ থেমে গেল, মেহমানদের ফিসফাসে ভারী হয়ে উঠল পুরো বাড়ির বাতাস।
প্রিয়ন্তী শেখ ছুটে গেলেন ওপরতলায়। পিহুর ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন তিনি।
ঘরটা ফাঁকা।
পুরো বাড়ি তন্নতন্ন করে খোঁজা হলো।
ছাদে নেই। বাগানে নেই। পাশের ঘরগুলোতেও নেই।
কিন্তু—
পিহু নেই।
খবরটা নিচে পৌঁছাতেই পিহুর বাবা আব্দুল আচাদ চৌধুরীর মুখ মুহূর্তেই রক্তশূন্য হয়ে গেল। কয়েক সেকেন্ড তিনি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারলেন না।
—“কী বললে?”
কেউ কোনো উত্তর দেওয়ার সাহস পেল না।
—“আমি জিজ্ঞেস করছি, আমার মেয়ে কোথায়?”
এবার তাঁর গর্জনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল।
বিয়ের আসরে এতো গুলো মানুষের সামনে মেয়ের এমন অন্তর্ধান তাঁর কাছে শুধু দুশ্চিন্তার বিষয় ছিল না—এটা যেন তাঁর বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্মানের ওপর সরাসরি আঘাত।
তিনি দাঁত চেপে বললেন,
—“আজ আমার মেয়ে যদি পালিয়ে যায়… তাহলে আমি কার কাছে মুখ দেখাব?”
কণ্ঠটা কাঁপছিল রাগে, অপমানে।
একজন মধ্যবয়স্ক লোক নিচু গলায় বললেন,
—“ ভাই , মেয়েকে তো একটু শাসনে রাখতে পারতে। এত স্বাধীনতা দিলে এমনই হয়।”
আরেকজন সঙ্গে সঙ্গে যোগ করলেন,
—“আমরা তো আগেই বলেছিলাম, মেয়েটাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছেন। এখন দেখুন, বিয়ের আসরে বরপক্ষের সামনে কী কাণ্ডটাই না করলো !”
কথাগুলো শুনে আসাদ চৌধুরীর চোখ আরও লাল হয়ে উঠল।
কিন্তু তখনই একজন অতিথি, এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা মানুষটি, সবার সামনে আসাদ চৌধুরীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলেন।
—“চৌধুরী সাহেব, কিছু মনে করবেন না… কিন্তু সত্যি বলতে কী, আপনার এত বড় সম্মানটা কোথায় গেল?”
ঘরে চাপা গুঞ্জন উঠল।
লোকটি থামলেন না।
—“শহরের মানুষজনকে ডেকে এত বড় বিয়ের আয়োজন করলেন, আর নিজের মেয়েকেই সামলাতে পারলেন না? মেয়ে যদি বিয়ে করতে না চায়, তাহলে এত নাটক করার দরকারটাই বা কী ছিল?”
কথাটা যেন সবার সামনে ধারালো ছুরির মতো এসে বিধল।প্রিয়ন্তী শেখ ছলছল চোখে স্বামীর দিকে চেয়ে আছেন। তিনি ভাবতেও পারেন নি পিহু এভাবে তাদেরকে অসম্মান করবে।
আসাদ চৌধুরী ধীরে ধীরে তাঁর দিকে তাকালেন।
চোখে তখন শুধু রাগ নয়—অপমানের আগুন।
—“আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন।”
লোকটি ঠোঁট বাঁকিয়ে বললেন,
—“সত্যি কথা শুনলে তো কষ্ট হবেই। তবে আজকের পর এই বাড়ির সম্মান নিয়ে মানুষ কী বলবে, সেটা ভেবে দেখেছেন?”
পাশ থেকে এক আত্মীয় আবার কুটিল স্বরে বলে উঠলেন,
—“সম্মান? সেটা তো মেয়েটাই নিয়ে গেল। মেয়েকে মাথায় তুলে রাখলে এমনই হয়।”
আরেকজন ফিসফিস করে বললেন,
—“কে জানে, কার সঙ্গে আগে থেকেই কিছু ছিল কিনা…”
কথাটা কানে যেতেই আচাদ চৌধুরী হঠাৎ গর্জে উঠলেন—
—“চুপ!”
এক মুহূর্তে সবাই নিশ্চুপ।
তাঁর বুক দ্রুত ওঠানামা করছে। মুঠো শক্ত হয়ে আছে।
তিনি চারপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে দাঁত চেপে বললেন,
—“আমার মেয়েকে নিয়ে আর একটা কথাও কেউ বলবেন না।”
_____
বিয়ে বাড়ির সামনে একের পর এক বাইকের শব্দ। বাড়ির সামনে সারি সারি বাইক দাড়িয়ে আছে।
সব কোলাহল ছাপিয়ে দূর থেকে ভেসে এলো অন্যরকম এক ইঞ্জিনের শব্দ। অনেকগুলো বাইকের মাঝেও শব্দটা আলাদাভাবে চেনা গেলো। ফটকের সামনে এসে থামলো একটা ' Kawasaki ninja"......
এক মুহূর্তের জন্য আশেপাশের সকলের নজর সেদিকেই চলে গেলো।
বাইক থেকে নামলো এক অনাকাঙ্ক্ষিত যুবক। কালো পোশাকে, মুখে কিঞ্চিৎ গম্ভীর ভাব ছেলেটার। (চলবে)