### Barbi Doll
ইনায়া ও মেহের বাড়ি থেকে বেরিয়ে রিকশায় উঠে বসলো। কিছুক্ষণ পর তারা একটা ফুচকার দোকানের সামনে নামলো।
নেমেই মেহের তার best friend-কে জড়িয়ে ধরলো।
সামিরা: কেমন আছিস মেহের?
মেহের: এইতো ভালো। তুই কেমন আছিস?
সামিরা: আলহামদুলিল্লাহ, ভালো।
ইনায়া: তুমি কেমন আছো?
সামিরা: এইতো আপু, ভালো আছি।
ইনায়া: তুমি কেমন আছো?
সামিরা: ভালো আছি।
ইনায়া ও মেহের সবার সাথে কথা বলে ফুচকার দোকানে গেলো।
সামিরা: চাচা, ৫ প্লেট ফুচকা দেন তো।
চাচা: হুম।
(মেহের, তারা মোট ৪ বান্ধবী—সামিরা, রিয়া, সাবিহা। সামিরা হলো মেহেরের best friend। ইনায়া আর মেহের একই ক্লাসে হলেও একই স্কুলে নয়। ইনায়া ছিল তার নানুবাড়ির পাশের একটি স্কুলে। আর মেহের ছিল ঢাকা মডেল হাই স্কুলে।)
ফুচকার প্লেট নিয়ে আসলেন চাচা। তারা সবাই ফুচকা খাওয়ার পাশাপাশি গল্পও করছিলো।
অন্যদিকে আদ্রিয়ান ও আয়ান বাইক তাদের থেকে একটু দূরে গাড়ি পার্ক করলো।
আয়ান: আদ্রিয়ান ভাই, এখানে তো ওরা ফুচকা খেতে এসেছে।
আয়ান: তা-ছাড়া তুমি কেন এদের পিছু পিছু করলে?
আদ্রিয়ান: আমি কি জানতাম নাকি ওরা ফুচকা খেতে এসেছে!
আয়ান: তাহলে তুমি কী ভেবেছিলে?
আদ্রিয়ান: আমিতো ভেবেছিলাম মেহের মনে হয় কোনো ছেলের সাথে দেখা করতে এসেছে।
আয়ান: ভাইয়া, মেহের তো এমন মেয়ে নয়। তবুও কেন তোমার মনে হলো ও কোনো ছেলের সাথে দেখা করবে? আর তুমি মেহেরকে নিয়ে এত serious কেন থাকো? সত্যি করে বলো তো?
আদ্রিয়ান: ছোটবেলা থেকে আমি তোকে সবকিছু বলি, তা যত গোপন কথাই হোক না কেন। তবে এই কথাটা আমি কখনো বলিনি।
আয়ান: কী কথা ভাইয়া?
আদ্রিয়ান: আমি মেহেরকে ভালোবাসি। তাকে আমি আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাই। সে যে আমার স্বপ্নের বার্বি ডল! ❤️
আয়ান: কত বছর ধরে ভালোবাসো?
আদ্রিয়ান: যখন আমার বয়স ১১ বছর, তখন থেকেই আমার মনে ওর জন্য আলাদা একটা ফিলিংস জন্মেছিল।
আয়ান: কী! এত বছর ধরে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস?
আদ্রিয়ান: আরে আস্তে কথা বল! সবাই শুনে ফেলবে।
আয়ান: কিন্তু ভাইয়া, তুই তো কখনো আমাকে বুঝতেই দিসনি!
আদ্রিয়ান: সব অনুভূতি কি আর মুখে বলা যায়?
আয়ান: তা ঠিক। কিন্তু মেহের কি কিছু জানে?
আদ্রিয়ান: না। আর জানলেও এখন কিছু বলার নেই।
আয়ান: আচ্ছা, আগে চল। অনেকক্ষণ হয়ে গেছে।
এদিকে ফুচকার দোকানে মেহের আর ইনায়াদের আড্ডা তখনো জমে আছে।
সামিরা: মেহের, তোর আদ্রিয়ান ভাই কোথায়? অনেক দিন তো দেখিনি!
মেহের একটু চমকে উঠল।
মেহের: জানি না। কেন?
রিয়া: ও মা! নাম শুনেই দেখি মুখটা কেমন হয়ে গেল!
মেহের: চুপ কর তোরা!
সবাই হেসে উঠল।
কিছুক্ষণ পর ইনায়া বলল—
ইনায়া: আচ্ছা, এবার বাড়ি যাওয়া উচিত। অনেক দেরি হয়ে যাচ্ছে।
সবাই একে অপরের কাছ থেকে বিদায় নিল। এরপর ইনায়া ও মেহের রিকশায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
অন্যদিকে, আদ্রিয়ান ও আয়ান
দুজন গাড়ির কাছে ফিরে এল।
আয়ান: ভাইয়া, চল এবার বাড়ি যাই।
আদ্রিয়ান: হুম, চল।
আদ্রিয়ান গাড়ি চালাতে শুরু করল। আয়ান পাশে বসে ফোনে কথা বলছিল।
হঠাৎ রাস্তার সামনে একটি গাড়ি এসে পড়ায় আদ্রিয়ান দ্রুত ব্রেক করল। কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি জায়গায় ধাক্কা খেল।
আয়ান: ভাইয়া! সাবধানে!
কয়েক মুহূর্তের জন্য সবকিছু যেন থেমে গেল।
আয়ান দ্রুত নিজের অবস্থা সামলে আদ্রিয়ানের দিকে তাকাল।
আয়ান: ভাইয়া! তুমি ঠিক আছো? কিছু হয়েছে তোমার?
আদ্রিয়ান কোনো উত্তর দিল না। আয়ান আবার ডাকল—
আয়ান: আদ্রিয়ান ভাই! আমার কথা শুনতে পাচ্ছ?
আয়ান দ্রুত সাহায্যের জন্য আশপাশের লোকজনকে ডাকল। কয়েকজন এগিয়ে এসে তাঁদের সাহায্য করলেন।
কিছুক্ষণ পর, হাসপাতালে
আয়ান হাসপাতালের করিডোরে পায়চারি করছিল। তার মুখে স্পষ্ট দুশ্চিন্তা।
এমন সময় তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে মেজো আম্মুর নাম দেখে সে কল রিসিভ করল।
রাবেয়া বেগম: আয়ান, তোরা কোথায়? এখনো বাড়ি ফিরলি না কেন?
আয়ান: মেজো আম্মু, একটা দুর্ঘটনা হয়েছে।
রাবেয়া বেগম: কী বলছিস! তোরা ঠিক আছিস তো?
আয়ান: আমি ঠিক আছি। কিন্তু আদ্রিয়ান ভাইকে হাসপাতালে নিয়ে এসেছি।
রাবেয়া বেগম: কী! আদ্রিয়ানের কী হয়েছে?
আয়ান: এখনো ডাক্তার দেখছেন। তোমরা তাড়াতাড়ি হাসপাতালে আসো।
কথা শেষ করে আয়ান ফোন রেখে দিল।
এদিকে বাড়িতে খবরটা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল।
হাফসা শেখ: আমার আদ্রিয়ানের কী হয়েছে? আয়ান কিছু বলেছে?
জাহানারা বেগম: বড় আপা, আপনি চিন্তা করবেন না। ইনশাআল্লাহ, আদ্রিয়ান ভালো থাকবে।
হাফসা শেখ: জাহানারা, আমার ছেলেটার কিছু হলে আমি কী করব?
রাবেয়া বেগম হাফসার পাশে বসে তাঁর হাত ধরে বললেন—
রাবেয়া বেগম: আপা, আল্লাহর ওপর ভরসা রাখুন। সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।
অন্যদিকে মেহের ও ইনায়াও খবরটি শুনে স্তব্ধ হয়ে গেল।
মেহের: আম্মু, আদ্রিয়ান ভাইয়ার কী হয়েছে?
জাহানারা বেগম: এখনো ঠিকভাবে কিছু জানা যায়নি মা।
মেহেরের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। সে মনে মনে শুধু একটাই দোয়া করতে লাগল—
আল্লাহ, আদ্রিয়ান ভাইকে সুস্থ করে দাও।
ডাক্তারকে সামনে আসতে দেখে সবাই উৎকণ্ঠিত হয়ে পড়ল।
হাফসা শেখ: ডাক্তার সাহেব, আমার ছেলের কী অবস্থা? আদ্রিয়ান ঠিক আছে তো?
ডাক্তার: আপনারা চিন্তা করবেন না। রোগীর অবস্থা এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনায় সে আঘাত পেয়েছে। আপাতত চিকিৎসা চলছে। কিছু সময় অপেক্ষা করতে হবে।
হাফসা শেখ: ডাক্তার সাহেব, আমি কি আমার ছেলেকে একবার দেখতে পারব?
ডাক্তার: এই মুহূর্তে নয়। একটু পরে সুযোগ দেওয়া হবে।
ডাক্তারের কথা শুনে হাফসা শেখ আবার কান্নায় ভেঙে পড়লেন।
রাবেয়া বেগম: আপা, নিজেকে সামলান। আল্লাহর ওপর ভরসা রাখুন।
জাহানারা বেগম: বড় আপা, আপনি এভাবে ভেঙে পড়লে আমরা কীভাবে আপনাকে সামলাব? একটু ধৈর্য ধরুন।
হাফসা শেখ: আমার আদ্রিয়ানকে ছাড়া আমি কীভাবে থাকব বলো?
আয়ান: বড় আম্মু, ভাইয়ার কিছু হবে না। ইনশাআল্লাহ, ভাইয়া সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবে।
আয়ানের কথায় হাফসা শেখ ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলেন।
হাফসা শেখ: বাবা, তুইও তো আমার ছেলের মতো। তোদের দুজনকে একসঙ্গে বড় হতে দেখেছি। আল্লাহ যেন আমার দুই ছেলেকেই ভালো রাখেন।
আয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চোখের পানি মুছে নিল।
### কিছুক্ষণ পর
মেহের হাসপাতালের করিডোরের এক পাশে চুপচাপ বসে ছিল। ইনায়া তার পাশে বসে হাত ধরে রাখল।
ইনায়া: মেহের, তুই কিছু বলছিস না কেন?
মেহের: কী বলব বল? আদ্রিয়ান ভাইয়াকে এভাবে হাসপাতালে দেখতে হবে, কখনো ভাবিনি।
ইনায়া: ভাইয়া ঠিক হয়ে যাবেন। তুই শুধু দোয়া কর।
মেহের: ইনায়া, আমি তোকে একটা কথা বলেছিলাম মনে আছে?
ইনায়া: হ্যাঁ, মনে আছে।
মেহের: আমি কখনো ভাবিনি, ওনার জন্য এভাবে চিন্তা করতে হবে।
ইনায়া মেহেরের হাতটা আরও শক্ত করে ধরল।
ইনায়া: সব ঠিক হয়ে যাবে, মেহের। আল্লাহর ওপর ভরসা রাখ।
### অন্যদিকে
আয়ান হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ছিল। এমন সময় তার ফোনে বাবার কল এল।
ফজলুল করিম: আয়ান, আদ্রিয়ানের কী অবস্থা বাবা?
আয়ান: আব্বু, ডাক্তার বলেছেন চিকিৎসা চলছে। এখনো পুরোপুরি কিছু জানাননি।
ফজলুল করিম: আমরা আসছি। তুই চিন্তা করিস না।
কিছুক্ষণ পর ফজলুল করিম চৌধুরী ও নাজরুল ইসলাম চৌধুরী হাসপাতালে পৌঁছালেন।
নাজরুল ইসলাম: হাফসা কোথায়? আমার ছেলেটা কেমন আছে?
হাফসা শেখ স্বামীকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন।
হাফসা শেখ: আমাদের আদ্রিয়ানের কী হবে? ওকে একবার দেখতে দাও!
নাজরুল ইসলাম: তুমি শান্ত হও। আমাদের ছেলে ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ।
ফজলুল করিম আয়ানের কাছে গিয়ে দাঁড়ালেন।
ফজলুল করিম: বাবা, তুই ঠিক আছিস তো?
আয়ান: জি আব্বু। আমার কিছু হয়নি।
ফজলুল করিম: আলহামদুলিল্লাহ। তুই নিজের খেয়াল রাখিস।
ঠিক তখনই একজন নার্স এসে জানালেন, আদ্রিয়ানকে কিছুক্ষণ পর দেখা যাবে।
সবাই অপেক্ষা করতে লাগল।
মেহের মনে মনে শুধু দোয়া করছিল—
হে আল্লাহ, আদ্রিয়ান ভাইয়াকে সুস্থ করে দাও। তাঁর মাকে আর কাঁদতে দিয়ো না।
ইনশাআল্লাহ পরের পর্ব আপনাদের মাজে খুব তারাতারি নিয়ে আসবো