সবাই একটু অবাক হলো এই ধরনের বইও পাওয়া যায় যেভাবে মৎস কন্যাদের পোশাকের পাথর নিয়ে আলোচনা করা হয় অবাক ব্যাপার তো
আমরা কখনো এরকম বই পড়িনি
এত গুলো মানুষের মধ্যে এক জন কথাটা বলল
সাগরিকা এবার একটু বিব্রত বোধ করল সে হুট হাটে এসব কি বলে যাচ্ছে লোকে তো তাকে পাগল বলবে
আমির সাগরিকার অবস্থাটা বুঝতে পারছে তাই সে আর দেরি না করে কথাটা ঘোরানোর চেষ্টা করে
আরে পাওয়া যায় এমন বই আমিও পড়েছি তুমি পড়নি এটাও স্বাভাবিক দুনিয়ার সবাই কি সব বই পড়েছে নাকি
কেউ আর কিছু বলল না আমির সাগরিকাকে সেখান থেকে কোলে তুলে নেয় এবং তার বাড়ির দিকে যেতে শুরু করে
এটা কে ভাই
আমির যদি এখন বলে একে শুধু সে সাহায্য করছে তাহলে কেউ তার কথা বিশ্বাস করবে না কারণ সে জানে সমাজটা কেমন তাই সে বলল
এটা আমার হবু বউ
কথাটা বলেই আমির দ্রুত পায়ে বাড়ি চলে গেল
আপনি আমাকে বউ বললেন কেন
তো কি বলতাম
বলতেন যে আমি তাকে সাহায্য করছি
হ্যা এটা বলতাম আর ওরা বিশ্বাস করে নিতো
হ্যা নিতোই তো আমাদের ওখানে তো সবাই সবাইকে বিশ্বাস করে
ওরা তো তোমাদের বাড়ির ওখানকার মানুষই ছিল তাহলে তুমি এখনো তাদের চিনোইনি ভালো করে আমি নীরব হয়ে থেকেও সবাইকে চিনি সব কিছু জানি আর তুমি ওদেরকে বলছো ওরা বিশ্বাস করতো কোন জগতে থাকো তুমি জানো যেই লোকটা আমাকে তোমার কথা জিজ্ঞেস করেছিল সে এক বার তার খালাতো বোনকে বাড়িতে এনেছিল কারণ তার খালারা এক জন মৃত ব্যক্তিকে দেখতে গিয়েছিল তার বাবা মাও দেখতে গিয়েছিল তাই দুই বাড়িই খালি ছিল ওর খালাতো বোন ছোট দেখে ওর কাছে রেখে যায় আর এটা দেখে নেয় কয়েক জন মানুষ আর শুরু হয় গুজবের ছড়াছড়ি সেদিন তো ও বলেছিল যে এটা ওর খালাতো বোন তখন তো কেউ বিশ্বাস করেনি তাহলে এখন বিশ্বাস করতো কেন
এত গুলো কথা সম্পূর্ণ অর্থহীন লাগল সাগরিকার কাছে কারণ সে তো তাদের কথা বলেনি আসলে তো তার বাড়িই নয় এখানে
আচ্ছা আমি ঠিক হওয়ার পর যখন চলে যাব তখন কি বলবেন ওদের
তোমাকে যেতে দিব না
মানে
মানে এই অবস্থায় যেতে দিব না
কিন্তু সুস্থ হলে তো যাব তাই না
আমার কারো কাছে কোন কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই
তারপরেও তো কিছু একটা বলতে হবে না হলে তো তারা ভাববে আপনি হয়তো আমাকে মেরে ফেলে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন
আমির মনে মনে ভাবল মেয়েটা সত্যিই পাগল
কি হলো বলুন
সেটা পরে ভেবে নিব
আমার মাথায় একটা বুদ্ধি আছে বলি
আমিরের এবার ভীষণ বিরক্ত লাগছে তার পরেও সে বলল ঠিক আছে বলো
বলবেন যে আমি কারো সাথে পালিয়ে গেছি
বাহ কি সুন্দর বুদ্ধি এত বুদ্ধি রাখো কোথায়
ঐ আমি ছোট বেলা থেকেই বুদ্ধিমতী
হ্যা তো এই বুদ্ধি তখন কেন কাজে লাগালে না
কখন
এখন একটু আগে তোমাকে কে বলতে বলেছিল ঐ পাথরের কথা তুমি কোন বইয়ে পড়েছো এসব আজগুবি কথা বার্তা এরকম বই কি পাওয়া যায়
আমি এটা ভুল করে বলেছিলাম আর আমার বুদ্ধি আমি তখনো কাজে লাগিয়েছিলাম তাই তো বইয়ের কথা বলে বেঁচে গেছি আমি ভুল করলে তার সমাধানও জানি বুঝেছেন
বুঝেছি এখন যাও এখান থেকে ঘরে গিয়ে ঘুমাও
মাত্র না ঘুম থেকে উঠলাম
আরে বলদ মাইয়া এটা কথার কথা তুমি ঘরে গিয়ে যা মন চায় তাই করো আমার কিচ্ছু যায় আসে না
সাগরিকা ঘরে চলে গেল
কিছুক্ষণ পর
আমির কোথায় যেন গিয়েছিল মাত্র আসল এসেই সে সাগরিকার কাছে গেল সাগরিকা আমিরকে দেখে চতুর্থ বারের মতো চমকাল সাগরিকা এবার সামনে একটা সাদা সোয়েটার আর একটা শামুক শঙ্খ নিয়ে বসে আছে
এগুলো কি
কিছু না
বলো আমাকে আমি কি নিয়ে যাব নাকি
ঐ আসলে এগুলো আমার ছোট বেলার স্মৃতি
এগুলো কখন আনলে তুমি কি একা একা বাড়ি গিয়েছিলে নাকি
না বাড়ি কিভাবে যাব আমি কি হাঁটতে পারি নাকি
তাহলে কিভাবে আনলে এগুলো
আপনি আমাকে যখন এনেছিলেন তখনই এগুলো এনেছি অজ্ঞান অবস্থায় এগুলো আমার পোশাকের সাথে লেগে এসেছিল
কই আমি তো দেখলাম না এত বড় বড় জিনিস তো আমার চোখে পড়ার কথা ছিল
আসলে এগুলো একটা ব্যাগের মধ্যে ছিল
আমি তো কোন ব্যাগও দেখি নি
এরপর সাগরিকা একটা ছোট্ট ব্যাগ এগিয়ে দেয় আমিরের কাছে এইটায় এনেছিলাম
কি এত ছোট ব্যাগে একটা এত মোটা সোয়েটার আর এত বড় একটা শঙ্খ ঢুকবে
হ্যা আমি সত্যি বলছি এটার মধ্যেই এনেছিলাম
আমি বিশ্বাস করি না
সত্যিই
ঠিক আছে প্রমাণ দাও
ব্যাগটা দিন
আমির ব্যাগটা এগিয়ে দিল ব্যাগটা পাওয়া মাত্রই সাগরিকা ঐ সোয়েটারটা আর শামুক শঙ্খটা ব্যাগের মধ্যে ভরে ফেলল
আমির মতো অবাক এটা কিভাবে সম্ভব
এটা কিভাবে করলে তুমি
বলেছিলাম না
দেখি আমার কাছে দাও
সাগরিকা আবারও আমিরকে ব্যাগটা দিল আমির ব্যাগ থেকে উক্ত দুইটি জিনিস বের করল এবং তা ভালো করে দেখতে লাগল আমির যে ভেতরে কোন সমস্যা আছে কি না সে ব্যাগটাও দেখল ভালো করে সে সোয়েটার চেপে দেখল এটা পাতলা সোয়েটার কি না কিন্তু সোয়েটারটা তো ভালো মোটা শঙ্খটাও স্বাভাবিক তাহলে এমন হলো কেন এরপর আমির নিজেও সোয়েটার আর শঙ্খটি ব্যাগে ভরল ভরার পর মনে হলো জিনিস দুইটা ছোট হয়ে গেছে তাই ব্যাগে এঁটে গেছে কিন্তু এগুলো ছোট হবে কিভাবে একা একা
এই মেয়ে কি করেছো তুমি এগুলো এমন হয় কেন
কেমন হয় কেন
এই যে একা একা ছোট হয়ে যায়
আমির সাগরিকাকে যেমনি ভাবুক না কেন সাগরিকার বুদ্ধি আছে ভালোই তাই সে তার বুদ্ধি খাটিয়ে বলল
এগুলো বানানোই হয়েছে এভাবে
কথাটা আমিরের তেমন একটা বিশ্বাস হলো না তবুও সে আর কোন কথা না বাড়িয়ে চলে গেল সেখান থেকে
পরের দিন সকাল
সাগরিকা এখন একটু একটু হাঁটতে পারছে আমির বসে বসে তা পর্যবেক্ষণ করছে তার মনে হচ্ছে সে বাচ্চাকে হাঁটা শেখাচ্ছে
এই মেয়ে ঠিক মতো হাঁটো
কথায় কথায় এত এই মেয়ে এই মেয়ে করেন কেন আমি বলেছি না আমার নাম সাগরিকা
যেটাই হও তোমাকে হাঁটতে বলেছি হাঁটো
ঐটা কি যায়
কোনটা কি যায়
সাগরিকা একটা বিড়ালকে দেখিয়ে দিল
ঐটা বিড়াল এখন তুমি এটা বলো না যে তুমি বিড়ালও চেনো না
না আমি তো কখনো দেখি নাই
আমির কি বলবে খুঁজে পাচ্ছে না
ওদের চারটা পা
হ্যা
আমারও চারটা পা লাগবে দুইটা পা দিয়ে হাঁটতে কষ্ট হয়
তাহলে তুমি মানুষ হয়ে জন্মেছো কেন বোকা মেয়ে
আমি কি চেয়েছিলাম মানুষ হতে
এখন যখন মানুষ হয়েই গেছো তখন একটু কষ্ট করে দুই পা দিয়েই হাঁটো
ঐটা এমন করে কেন
বিড়ালটাকে মিউ মিউ করতে দেখে সাগরিকা আবার কথাটা বলল
ঐটা ওদের ভাষা
কি বলে ও
হ্যা আমি তো বিড়ালের ভাষা পারি
ওহ পারেন তাহলে বলুন না কি বলছে
এই মেয়েটাকে নিয়ে কোথায় যে যাবে আমির সেটা ভেবেই কুল পাচ্ছে না সে
চলবে........