ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 9

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {৯}
#আইজা_নূর_পায়েল

~~~~~~~~~

ভয়ে আর আতঙ্কে চোখ-মুখ শক্ত করে বুজে ফেললো রূপস্মিতা। বুকের ভেতর নিঃশ্বাস যেন আটকে আসতে চাইছে। কাঁপাকাঁপা শরীরে সে স্পষ্ট অনুভব করতে পারলো — তার দুটো হাত ওপরের দিকে শক্ত করে ধরে পেছনের কাঠের শেলফটার সাথে পুরোপুরি পিষে রাখা হয়েছে, যেন নড়াচড়া করার বিন্দুমাত্র উপায় নেই।

সে কি এখন বুক ফাটিয়ে কাঁদবে, নাকি জোরে চিৎকার করবে? কিন্তু কান্নাকাটি করলেও তো এই নিঝুম, ঝোড়ো রাতে তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না! আবার চিৎকার করে লাভ কী, যখন বিশাল এই লাইব্রেরিতে সে ছাড়া আর কেউ নেই?

বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও যখন খারাপ কিছু ঘটলো না, তখন রূপস্মিতা পিটপিট করে ধীরে ধীরে চোখের পাতা দুটো মেললো।

তার একদম সামনে, চোখ বরাবর নজর রাখতেই ভেসে উঠলো কারো সুবিশাল, চওড়া ও বলিষ্ঠ এক পুরুষালী বুক। কাঁপতে কাঁপতে রূপ নিজের নজরটা একটু নিচের দিকে নামালো।

তার ঠিক গা ঘেঁষে দাঁড়িয়ে আছে দীর্ঘকায় প্রকাণ্ড এক পুরুষ! লোকটার পরনে থাকা শুভ্র সাদা শার্টটি বাইরের বৃষ্টিতে পুরোপুরি ভিজে গায়ে একদম লেপ্টে আছে। মাথার চুল থেকে শুরু করে সম্পূর্ণ শরীর বেয়ে তখনও টুপটুপ করে পানি ঝরছে।

রূপস্মিতা ধীরেসুস্থে আলগোছে তার মাথাটা একটু ওপরের দিকে তুললো। কিন্তু শুধু সামান্য তোলায় কাজ হলো না, প্রতিবারের মতো লোকটির সুউচ্চ চেহারার দেখা পেতে তাকে বেশ কসরত করে ঘাড় অনেকটা উঁচুতে তুলতে হলো।

মাথা তুলতেই রূপের চোখ দুটো গিয়ে আটকে গেল লোকটির চোখের ওপর!

সুবিশাল সেই পুরুষটি মাথাটা সামান্য নিচের দিকে ঝুকিয়ে একদৃষ্টিতে চেয়ে আছে রূপের দিকে। রূপের গড়ন লোকটির দানবীয় উচ্চতার তুলনায় বড্ড বেশি ছোট আর নরম, হয়তো সেই কারণেই তাকে এভাবে ঝুঁকতে হচ্ছে।

লোকটির পরনের ভিজে যাওয়া শার্টের হাতা দুটো কনুই অবধি পরিপাটি করে গুটানো। সেই উন্মুক্ত বলশালী হাতের পেশিতে আর কবজিতে নানা রকম কালির নিখুঁত সব ট্যাটু শোভা পাচ্ছে, যা অন্ধকারের আবেশে এক অদ্ভুত রহস্য ফুটিয়ে তুলেছে। এমনকি তার সুগঠিত ঘাড়ের একপাশ ঘেঁষেও গড়িয়ে গেছে ট্যাটুর আল্পনা।

আর পিয়ার্সিং করা তার একটা কানে থাকা কুচকুচে কালো রঙের স্টাড ইয়াররিংটির ওপর মিহি বৃষ্টির কয়েক ফোঁটা জলকণা হিরের মতো চকচক করছে...

মাথার ভেজা সিল্কি চুলগুলো সামান্য ঝুঁকে থাকার কারণে লোকটার কপালে এসে এলোমেলোভাবে ঝুলে আছে। যথারীতি আজও তাঁর রহস্যময় মুখের অবয়ব মাস্কের আড়ালে ঢাকা। চোখে সেই আগের মতোই চিকন, পাতলা মেটালিক ফ্রেমের চশমা।যা তাঁর স্বভাবজাত গাম্ভীর্যকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

বৃষ্টিতে পুরো শার্ট ভিজে শরীরে লেপ্টে থাকার দরুন তাঁর সুগঠিত, জিম করা ফোলা ফোলা মাংসপেশিগুলো যেন ভেজা কাপড়ের বাঁধন ছিঁড়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে!

নিজের একদম গা ঘেঁষে দাঁড়ানো এই দীর্ঘকায় মানুষটি যে আর কেউ নন — স্বয়ং ‘প্রফেসর ভি’, তা বুঝতে পেরে রূপস্মিতার পরানপাখিটা যেন এক লহমায় খাঁচা ছেড়ে উড়ে গেল!

ভীতি আর আতঙ্কে তার বুকটা দড়াম দড়াম করে কাঁপছে। তার নিশ্চিত ধারণা, লোকটা আজ রাগ সামলাতে না পেরে তাকে সোজা একটা ঠাটিয়ে চড় কষিয়ে দেবে তার দৈত্য সাইজের হাত দিয়ে! হয়তো চড়ের চোটে আজ তার নরম গালের চামড়া ফেটে রক্তাক্ত হয়ে যাবে।

আর কাল সকালের পত্রিকার পাতায় বা অনলাইন নিউজে হয়তো চমকপ্রদ হেডলাইন ছাপা হবে — “বুড়ো দামড়া ষাঁড়ের মতো শিক্ষকের চড় খেয়ে মশার মতো পুচকে শিক্ষার্থীর করুণ মৃত্যু!”

চিন্তাটা মাথায় আসতেই মুহূর্তের মধ্যে সে মনে মনে নিজেকে ধিক্কার জানাল। এই মহাবিপদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এসব কী সব আজব হাবিজাবি ভাবছে!

সে আবার হালকা পিটপিট করে চোখ তুলে লোকটার দিকে চাইল। প্রফেসর ভি এখনও থমথমে, পাথরের মতো স্থির গম্ভীর মুখে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে চুপ করে আছেন।

লোকটার এই থমথমে নীরবতা তাকে যেন আরও বেশি ভয়ের অতল গহ্বরে ঠেলে দিচ্ছে। রূপের হাত-পা, পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে।

ভয়ে কোনোমতে এক ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করল সে, কিন্তু তার ফ্যাকাশে ঠোঁট দুটো কেঁপে উঠছে স্পষ্ট। প্রফেসরের মুখোমুখি হয়ে তার ভিতরের ভয়ের মাত্রা এখন বহুগুণ বেড়ে গেছে।

দুচোখের কোণ বেয়ে জলরাশিরা জমা হয়ে নেমে আসার জন্য যেন ব্যাকুল হয়ে উঠেছে। তার মনে আর কোনো সন্দেহ নেই —লোকটা আজ তাকে কষিয়ে চড় মারবে, নয়তো অযথাই লাইব্রেরির চোর বা অনুপ্রবেশকারীর অপবাদ দিয়ে সোজা পুলিশের হাতে তুলে দেবে!

আর যা-ই হোক, রূপস্মিতার এই কাঠখোট্টা প্রফেসরের ওপর অন্তত এইটুকু ভরসা আছে, লোকটা তার ওপর অত্যাচার করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না!

ঠিক সেই মুহূর্তেই, বাইরে থেকে ধেয়ে আসা আরও একটি প্রলয়ংকরী ও বিকট বজ্রপাতের শব্দ গোটা লাইব্রেরি ভবনটাকে যেন কাঁপিয়ে তোলার উপক্রম করল।

ভয়ের যে বাঁধটা এতক্ষণ পরম যত্নে ও আপ্রাণ চেষ্টায় নিজের শক্ত মনোবলে আটকে রেখেছিল রূপস্মিতা, তা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। আর একটুও সে নিয়ন্ত্রণ রাখতে পারল না নিজেকে।

তার কাচের মতো স্বচ্ছ চোখের কোণ থেকে মুক্তোর দানার মতো জলরাশি বাঁধভাঙা নদীর বেগে টপটপ করে দু’গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। সে দুই দাঁতে নিজের লালচে নরম ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরে কান্না লুকানোর বা রোধ করার শেষ চেষ্টাটুকু চালালো।

কিন্তু বুকের ভেতর থেকে উথলে ওঠা সেই অবুঝ কান্নাকে কি আর এভাবে আটকে রাখা যায়? মুহূর্তের মধ্যে তার ছোট্ট, সুন্দর নাকটির ডগাটি কান্নার আবেগে লালচে হয়ে ফুলে উঠল।

ঠিক তখনই, লাইব্রেরির সেই গুমোট ও ভারী নীরবতা ভেঙে প্রফেসর ‘ভি' এর সুউচ্চ অবয়ব থেকে তীব্র এক বিরক্তির 'চ' সূচক শব্দ বেরিয়ে এলো। তিনি তার ঘন কুঁচকে যাওয়া ভ্রুর নিচে লুকিয়ে থাকা তীক্ষ্ণ দৃষ্টি ফেলে রাগী ও কঠোর গলায় ধমকে উঠলেন,

“হেয় ননসেন্স! হোয়াট হ্যাপেনড? হোয়াই আর ইউ ক্রাইং?”

লোকটার সেই স্বভাবজাত ও আদেশমূলক কণ্ঠের ধমকটা কান অব্দি পৌঁছাতেই রূপের কান্নার মাঝেই হুট করে এক চোট হিঁচকি উঠে গেল!

জন্ম থেকে পরিবারের অসীম আদরে, সোহাগে আর ছায়ায় বড় হওয়া এক টুকরো কাঁচের মতো নরম মনের মেয়ে সে। জীবনের কঠিন কোনো বাস্তবতার সাথেই তো তার পরিচয় নেই, সেখানে এমন রূঢ় ও পাথুরে কঠোরতা যেন তার কাছে পাহাড়সম ভারী ঠেকছে। কান্না থামার তো দূর অস্ত, তার ফোঁপানোর শব্দটা যেন আরও বেড়ে গেল।

মেয়েটার এমন অপ্রত্যাশিত কান্নার বহর দেখে প্রফেসর ‘ভি’ যেন খানিকটা হকচকিয়ে গেলেন। এতবড় ইউনিভার্সিটির কেউ তাঁর সামনে কখনো এমন অবুঝ শিশুর মতো ফুঁপিয়ে কেঁদে ওঠে নি। বিরক্তিতে ও কিছুটা বিভ্রান্তিতে তিনি তাঁর প্রকাণ্ড ও শক্তিশালী হাতজোড়া রূপের নরম কনুইয়ের ওপর থেকে আলতো করে সরিয়ে নিলেন। তারপর ভ্রু কুঁচকে বললেন,

“হোয়াট আ ননসেন্স! কাঁদছ কেন এভাবে?”

প্রফেসরের সেই স্পর্শ সরে যেতেই রূপ যেন আরও বেশি ভেঙে পড়ল। সে হিঁচকি তুলতে তুলতে, থেমে থেমে, থরথর করে কাঁপা গলায় একরাশ অভিমান আর নালিশের সুরে ফুঁসে উঠল,

“আপ... আপনি আমায় ধ... ধম... ধমকাচ্ছেন! ব... বকছেন! আপনি... আপনি সব সময় আ... আমাকে এভাবেই ব... বকেন!”

কান্নার জলে সিক্ত হয়ে তার চোখের দীর্ঘ, কালচে পাপড়িগুলো একে অপরের সাথে লেপ্টে গিয়ে আরও গভীর ও মায়াবী রূপ ধারণ করেছে। মোটে তো একটুখানি কেঁদেছে, তাতেই তার নিষ্পাপ মুখটা লালচে হয়ে চোখ দুটো ফুলে একেবারে একাকার অবস্থা!

এই ঘোর অমানিশায়, লাইব্রেরির ছায়াঘেরা পরিবেশে এই অবুঝ রূপটায় মেয়েটাকে যে কী অসীম স্নিগ্ধ, মায়াবী আর মোহময়ী লাগছে, তা হয়তো ওই গুরুগম্ভীর প্রফেসর নিজেও বুঝতে পারছেন না।

রূপের কান্নার এই লাগাতার হিড়িক ও ফোঁপানি দেখে প্রফেসর ‘ভি’ বুঝতে পারলেন, কড়া ভাষায় কথা বললে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তিনি একটু পিছু হটে, নিজের লম্বা শরীরটাকে কিছুটা স্বাভাবিক করে দাঁড়িয়ে পড়লেন।

তারপর পোডিয়ামের শিক্ষকসুলভ কঠোরতা দূরে সরিয়ে রেখে, অদ্ভুত এক নরম সুরে নিজের হাত দুটি সামান্য ওপরে তুলে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন,

“ওকে! ওকে! কুল! কুল! আমি বকছি না তোমাকে। রিল্যাক্স! ভয় পেয়ো না, বকব না আর। কান্না থামাও এইবার।”

প্রফেসরের গলায় কিছুটা নরম সুর পেতেই রূপ ধীরে ধীরে তার মাথাটা খানিক উঁচিয়ে সরাসরি সেই রহস্যময় মানুষটির চোখ বরাবর তাকালো। তার ভেজা ভেজা, অশ্রুসিক্ত চোখের পাপড়িগুলো যেন ঠিক নৌকার পালের মতো সামান্য বেঁকে আরও বড় ও উজ্জ্বল হয়ে উঠেছে। আর সেই ফোলা ফোলা, মায়াবী চোখের মণির ভেতর তখনো টলমল করছে একবুক চাপা অভিমান ও জলের ধারা।

কে জানে হঠাৎ করে প্রফেসর 'ভি' এর কী হলো! চশমার চিকন মেটালিক ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা সেই সচরাচর হিংস্র, তীক্ষ্ণ চোখ জোড়ায় ক্ষণিকের জন্য যেন এক অদ্ভুত আকাঙ্খার তৃষ্ণা নেমে এলো।

রূপস্মিতার ওই ডাগর, টলমলে হরিণী চোখের দিকে একদৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করেই প্রফেসরের মনের অতল গহ্বরে কেমন যেন একটা উথালপাথাল মোড় নিল। কিন্তু পরমুহূর্তেই নিজের এই অহেতুক দুর্বলতা সামলে নিয়ে তিনি আবার আচমকা কর্কশ গলায় ধমকে উঠলেন,

“এই ননসেন্স, চোখ নামাও! তুমি আমার চোখের দিকে এভাবে তাকাবে না কোনোদিন! আই অ্যাম ওয়ার্নিং ইউ!”

রূপ আর কোনো কথা বলল না। কিছু বলার মতো শক্তি বা মানসিক অবস্থাও তার ছিল না। সকাল থেকে পেটে এক দানা খাবার পড়েনি, শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছিল। তার ওপর সারাটা দিনের অনবরত আতঙ্ক, লাইব্রেরির ঘোর অন্ধকার আর কান্নার ধাক্কায় তার অঙ্গ-প্রত্যঙ্গ থেকে শুরু করে মস্তিষ্ক—সব যেন কাজ করা বন্ধ করে দিয়েছে।

হঠাৎ করে রূপের শরীরটা পুরোপুরি নিস্তেজ হয়ে এল। চেতনার শেষ বিন্দুটুকু হারিয়ে তার ছোট মাথাটি প্রফেসরের প্রকাণ্ড, প্রশস্ত বুকের দিকে ঢলে পড়তে নিল।

কিন্তু প্রফেসর ভি এক পা পিছিয়ে গেলেন। তিনি চাইলেন না এই মেয়েটার স্পর্শ তাঁর বুকে এসে লাগুক। তবে রূপ ভারসাম্য হারিয়ে সোজাসুজি হিমশীতল মেঝেতে আছড়ে পড়তে নিলে, তিনি নিজের চটজলেদি রিফ্লেক্সে এক হাত বাড়িয়ে রূপের কোমর চেপে ধরে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিলেন।

এক হাতে অচেতন রূপের ভঙ্গুর শরীরটাকে সামলে রেখেই তিনি পকেট থেকে ফোন বের করে দ্রুত রিনাকে কল দিলেন। রিনা ফোন ধরতেই কোনো ভূমিকা ছাড়া গম্ভীর গলায় শুধু বললেন,

“বাড়ির দরজা খোলা রাখুন। আমি আপনার ফ্রেন্ড কে নিয়ে আসছি।”

অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন রিনা কী বলল বা কী জানতে চাইল — তার বিন্দুমাত্র তোয়াক্কা না করে তিনি খট করে কলটা কেটে দিলেন।

বাইরে তখনও তাণ্ডব চালাচ্ছে প্রলয়ংকরী ঝড়-বৃষ্টি। এই পরিস্থিতিতে জ্ঞান হারানো মেয়েটিকে এভাবে ফেলে রাখা সম্ভব নয়। চরম অনিচ্ছা সত্ত্বেও প্রফেসর ভি বাধ্য হয়ে রূপকে তাঁর পাজাকোলে তুলে নিলেন।

কিন্তু রূপের সেই ছোট, তুলতুলে আর স্নিগ্ধ দেহখানা কোলে তুলে নেওয়া মাত্রই তার নিস্তেজ মাথাটি আলতো করে গিয়ে ঠেকল প্রফেসরের ঠিক চওড়া বুকের মাঝখানে! প্রফেসরের হৃদস্পন্দনের ঠিক ওপরটায় এসে আশ্রয় নিল মেয়েটির নিশ্বাস।

চশমার আড়ালে প্রফেসরের চোখ দুটো একবার বুজে এলো রুপের উষ্ণ নিশ্বাস গায়ে লাগতেই। মেক্সিকোর ঝোড়ো রাতে এই ছিপছিপে, ফিনফিনে শরীরটা তাঁর প্রকাণ্ড দুই হাতের বন্ধনে যেন সামান্য এক দলা তুলোর মতো হালকা ঠেকলো এই দৈত্যিক লোকটির কাছে।

বাইরে বৃষ্টির তাণ্ডব তখনও সামান্যতম কমেনি। বরং মেক্সিকোর রাতের আকাশ চিরে অঝোর ধারায় নামা জলপ্রপাত আর ঝোড়ো বাতাস যেন লাইব্রেরির বিশাল কাঁচের দেয়ালে আছড়ে পড়ছে।

এই বৃষ্টির মাঝে জ্ঞান হারানো মেয়েটিকে নিয়ে বাইরে পা রাখলেই সে পুরোদমে ভিজে একাকার হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি যা, তাতে এই নিঝুম, নির্জন লাইব্রেরিতে এত রাতে একটা অচেতন মেয়েকে নিয়ে বেশিক্ষণ আটকে থাকা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়।

তাই অনিচ্ছা সত্ত্বেও সেই মুষলধারার বৃষ্টির ভেতরেই তিনি রূপকে পাজাকোলে তুলে নিয়ে একপ্রকার শক্ত পায়ে দ্রুতকদমে বাইরের দিকে পা বাড়ালেন দাম্ভিকতার সাথে।

অন্ধকার চত্বর পেরিয়ে চত্বরের এক কোণে পার্ক করে রাখা নিজের মিশমিশে কালো রঙের বিলাসবহুল গাড়িটির সামনে এসে থামলেন তিনি। ঝোড়ো বাতাসের দাপটে আর বৃষ্টির ছাঁটে তাঁর শরীরের সাথে রূপের ভিজে যাওয়া শান্ত শরীরটাও খানিকটা সিক্ত হয়ে উঠলো।

প্রফেসর ধীরেসুস্থে গাড়ির পিছনের দরজাটা খুলে পরম যত্নে রূপের ছোট্ট, নিস্তেজ ও তুলতুলে দেহখানা পেছনের প্রশস্ত সিটের ওপর শুইয়ে দিলেন। তারপর সতর্কতার সাথে দরজাটা আটকে দিয়ে ঘুরে এসে নিজের ড্রাইভিং সিটে বসে বসলেন।

রূপস্মিতা যদি এই মুহূর্তে সজাগ থাকতো, তবে হয়তো গাড়ির গ্লাসের ওপাশে রাতের ঘুটঘুটে অন্ধকারের বুকে লুকিয়ে থাকা এক ভয়ংকর দৃশ্য দেখতে পেত! সে হয়তো নিজের অজান্তেই শিউরে উঠতো দেখতে পেয়ে যে — সে বর্তমানে যে কালো রঙের বুলেটপ্রুফ গাড়িটিতে নিথর হয়ে শুয়ে আছে, ঠিক সেটির ঠিক পেছনেই ছায়ার মতো লাইট নেভানো অবস্থায় সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে আরও চার-চারটে বিশাল গাড়ি!

শুধু কি তাই? সেই গাড়ির বহর থেকে আরেকটু সামান্য ব্যবধানে, পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে আরও তিন-তিনটে প্রকাণ্ড ও ভয়াল দর্শন এসইউভি।

সেই সবগুলো গাড়ির ভেতরেই বসে রয়েছে কুচকুচে কালো পোশাক আর আধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত একদল সশস্ত্র দেহরক্ষী। নিপুণ প্রশিক্ষণে অভ্যস্ত সেই ঘাতক রূপের লোকদের প্রত্যেকের হাতেই রয়েছে প্রকাণ্ড, সর্বাধুনিক সব রিয়ে অটোমেটিক আগ্নেয়াস্ত্র ও রাইফেল।

বাইরের এই ভয়াল ও রোমহর্ষক সামরিক বন্দোবস্ত দেখলে এই কোমল, ভীরু মনের মেয়েটি নিশ্চয়ই ভয়ে আতঙ্কে জ্ঞান হারানোর উপক্রম হতো! তার ছোট্ট নিষ্পাপ মস্তিষ্কে হয়তো হাজারো প্রশ্নের ঝড় উঠতো — কারা এরা?

একজন সাধারণ ফিজিক্স প্রফেসরের একটিমাত্র গাড়িকে ঘিরে রাতের আঁধারে কেন এভাবে প্রকাণ্ড এক সশস্ত্র বাহিনীর বহর ছায়ার মতো পাহারা দিয়ে দাঁড়িয়ে রয়েছে? কোন অন্ধকার রহস্যের জালে বন্দি এই মানুষটি?
.
~~~~~~~~
.

নিঝুম রাতের নীরবতা চিরে রূপস্মিতার অ্যাপার্টমেন্টের ঠিক সামনে এসে একটা একটা করে সারি বেঁধে থামলো প্রকাণ্ড সেই কালো রঙের গাড়ির বহর।

এতগুলো বিলাসবহুল আর রহস্যময় গাড়ি হঠাৎ তাদের ভবনের নিচে এসে থামতে দেখে ২য় তলার কাঁচের জানালা দিয়ে রিনার দৃষ্টি থমকে গেল। মুহূর্তের মধ্যেই এক অজানা আতঙ্কে তার পুরো শরীর ভয়ে রি রি করে উঠলো। এত গভীর রাতে এরা কারা? কোনো বিপদ হবে না তো?

তবে রিনার মনের সেই তীব্র ভয় আর সংশয় বেশি সময় স্থায়ী হলো না। মাঝখানের ধবধবে কালো বুলেটপ্রুফ গাড়িটির দরজা খুলে যখন তাদের সুউচ্চ, গম্ভীর প্রকাণ্ড ব্যক্তিত্বের কোয়ান্টাম ফিজিক্সের প্রফেসর নামলেন, তখন রিনার বুকের ভেতর জমে থাকা ভয়ের মেঘটুকু এক লহমায় কেটে গেল।

প্রফেসরের নির্দেশমতো রিনা আগেই অ্যাপার্টমেন্টের প্রধান দরজাটি পুরোপুরি খোলা রেখেছিল।

বাইরের ঝোড়ো বৃষ্টিতে শরীর ভেজা অবস্থায় ঘরে প্রবেশ করলেন প্রফেসর ‘ভি’। তাঁর বলিষ্ঠ, চওড়া দু’হাতের বন্ধনে শক্ত করে আঁকড়ে রাখা রূপস্মিতার ছোট, নিষ্প্রাণ দেহটি। প্রফেসরের মতো একজন থমথমে, কঠোর আর রাশভারী লোক রূপকে এভাবে গভীর পাজাকোলে তুলে নিয়ে ভেতরে হেঁটে আসছেন — দৃশ্যটি দেখে রিনা এক বড়সর ধাক্কা খেল! প্রফেসরের এই অবিশ্বাস্য রূপ দেখে সে তো চোখ কে যেন বিশ্বাস করতেই পারছে না!

কিন্তু পরক্ষণেই যখন তার নজর গিয়ে পড়লো রূপের সম্পূর্ণ অচেতন, ঢলে পড়া ফ্যাকাশে চেহারার ওপর, তখন রিনার বুকের ভেতরটা হাহাকার করে উঠলো।

রূপের এই করুণ আর নিস্তেজ অবস্থা দেখে সে আর নিজের আবেগকে ধরে রাখতে পারলো না। হু হু করে আবার কেঁদে ফেললো। বড্ড বেশি আবেগী আর নরম মনের মেয়ে রিনা। সামান্য কিছুতেই তার চোখ দিয়ে গাল বেয়ে জল গড়িয়ে পড়ে।

প্রফেসর ‘ভি’ ধীর ও দৃঢ় পায়ে ভেতরের ঘরে প্রবেশ করে রূপকে তার ঘরের তুলতুলে নরম বিছানাটির ওপর পরম যত্নে শুইয়ে দিলেন। তারপর সেদিকে এক মুহূর্ত পলকহীন দৃষ্টিতে চেয়ে থেকে রিনার দিকে ফিরলেন। নিজের স্বভাবজাত সেই থমথমে, ভারী ও গম্ভীর কণ্ঠে বললেন,

“একটু পর ডক্টর এসে চেক-আপ করে যাবে।”

এই একটা মাত্র বাক্য ছাড়া কেন রূপের এই অবস্থা হলো, লাইব্রেরিতে কী ঘটেছিল — কোনো ঘটনারই বিন্দুমাত্র ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলেন না তিনি। কাজের কথাটুকু বলেই তিনি গটগট করে দাপুটে পায়ে ঘর থেকে বের হয়ে দীর্ঘ করিডোর ধরে নিচে নেমে গেলেন।

~~~~~

নিচে এসে দাঁড়িয়ে থাকা গাড়ির বহরের কাছে গিয়ে তিনি আর আগের মতো নিজে ড্রাইভিং সিটে বসলেন না। প্রফেসরের জন্য ততক্ষণে পিছনের পেছনের দরজা সসম্মানে খুলে ধরে রাখা হয়েছিল। তিনি ধীরেসুস্থে গিয়ে পেছনের আসনে বসলেন।

আর ড্রাইভিং সিটে ততক্ষণে বসে পড়েছে এক সুগঠিত, দীর্ঘদেহী সৌষ্ঠব পুরুষ। যে

ড্রাইভিং সিটে বসা যুবকটির সুগঠিত বাহু দুটি জুড়ে নানা রকম নকশার কৃষ্ণাঙ্গ ট্যাটু খচিত। গাড়ির ওপরের মৃদু আলোর প্রতিফলন তার মুখের ওপর পড়তেই স্পষ্ট হয়ে ওঠে তার ধারালো মুখের অবয়ব — উজ্জ্বল ফর্সা গায়ের রঙ, আর দুই গালে নিখুঁত ট্রিম করা ঘন চাপ দাড়ি।

তবে তার চেহারার সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় অংশটি হলো তার চোখ জোড়া। ঠিক যেন বিড়ালের মতো হালকা ধূসর হ্যাজেল রঙের দুটি মণি, যার ভেতরে লুকিয়ে আছে এক গভীর ও তীক্ষ্ণ দৃষ্টি।

সে স্টিয়ারিং চাকার ওপর নিজের লম্বা, নিখুঁত আঙুলগুলো খুব পরম মমতায় বুলাচ্ছে। পেছনের সিটে এসে কারও বসার মৃদু শব্দ আর উপস্থিতি টের পেতেই সে গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিল। ইঞ্জিনের মৃদু গর্জন শুরু হতেই সে সামনের দিকে তাকিয়ে হালকা গলায় বলে উঠল,

“ভিয়ান, আই হ্যাভ আ কোয়েশ্চন!”

ভিয়ান — অর্থাৎ, শিক্ষকতার আড়ালে ঢাকা থাকা প্রফেসর ‘ভি’।

তিনি পেছনের সিটে পুরো শরীর ছেড়ে দিয়ে মাথাটা পেছনের নরম হেলানে এলিয়ে দিয়েছেন। কপালের দুপাশে দুটো আঙুল চেপে ধরে ঘষতে ঘষতে, নিজের চেনা সেই ভারিক্কি ও গম্ভীর স্বর বের করে সংক্ষিপ্ত জবাব দিলেন,

“হু।”

কাইলর সামনের ড্রাইভিং সিটে বসে হালকা গলা ঝেড়ে কাশল। পেছনের রহস্যময় পরিবেশটাকে আরেকটু স্বাভাবিক করার চেষ্টা করে, এবার কৌতূহল মেশানো গলায় জিজ্ঞেস করল,

“হু ইজ দ্যাট গার্ল?”

কাইলরের প্রশ্নটা পেছনের সিটে এক গভীর নীরবতার সৃষ্টি করল। ভিয়ান কি হঠাৎ কোনো অতল চিন্তায় ডুবে গেলেন, নাকি শুধু জবাব এড়িয়ে যেতে চাইলো, তা বাইরে থেকে অনুধাবন করা অসম্ভব। গাড়ির ভেতর কেবল বৃষ্টির মৃদু শব্দ আর ইঞ্জিনের গুঞ্জন ধ্বনিত হতে লাগল। বেশ কিছুটা সময় পার হওয়ার পর, ভিয়ান একদম ধীর ও শান্ত কণ্ঠে উত্তর দিলেন,

“ওয়ান অফ মাই স্টুডেন্ট।”

কাইলর গাড়ির সামনের ফ্রন্ট মিররের ওপর চোখ রেখে এক পলক পেছনের দিকে তাকাল। সে দেখতে পেল — ভিয়ান গাড়ির কালো কাঁচের জানালা দিয়ে বাইরের ঝোড়ো আঁধারের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন আপন মনে কোনো জটিল হিসাব মেলাতে ব্যস্ত। কাইলর অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে আয়নায় চোখ রেখেই আবার প্রশ্ন ছুড়ে দিল,

“অনলি স্টুডেন্ট?”

ভিয়ান জানালার কাঁচ থেকে দৃষ্টি না সরিয়েই, আপন মনে জবাব দিলেন,

“হু।”

গাড়ির পেছনের বিলাসবহুল আসনে হেলান দিয়ে বসে থাকা ভিয়ানের দিকে ফ্রন্ট মিরর দিয়ে আবার এক নজর তাকাল কাইলর। স্টিয়ারিংয়ের ওপর হাত দুটো রেখে ও অত্যন্ত তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়ে দিল,

“তাহলে এই রাতের বেলা ঝড়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা মিটিং ইনকমপ্লিট করে চলে এলি কেন? তোর ইম্প্রেশনটা অনর্থক নষ্ট করলি কেন?”

কথাটা শুনে ভিয়ান কোনো প্রতিউত্তর করল না। সে ব্লেজারের পকেট থেকে বেশ দামী, নিখুঁত বাঁধাইয়ের একটা মোটা সিগার বের করল। লাইটারের নীল শিখায় সিগারটা ধরিয়ে একটা দীর্ঘ ও গভীর টান দিল সে।

ধোঁয়ার ঘনীভূত মেঘে পেছনের অন্ধকার জায়গাটা আচ্ছন্ন হয়ে উঠতে লাগল। লাইব্রেরির সেই অতর্কিত মানসিক ঝড় আর রক্তে জমে ওঠা তোলপাড় মেটাতে এই সিগারটা সত্যিই তার খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে।

সিগারের ধোঁয়া বাতাসে ছড়াতে ছড়াতে সে চেনা সেই পাথরের মতো শীতল আর গম্ভীর স্বরে জবাব দিল,

“ইচ্ছা হলো তাই।”

কাইলর আড়চোখে ভিয়ানের প্রতিক্রিয়া দেখল, কিন্তু আর কিছু বলল না। সে গাড়ি চালিয়ে খানিকটা পথ সামনে এগিয়ে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ নিরবতা বজায় থাকার পর সে আবারও ফ্রন্ট মিররে পেছনের দিকে নজর দিল।

ততক্ষণে তৃতীয় সিগারটা ঠোঁটের ফাঁকে ফুঁকছে ভিয়ান! এই মানুষটাকে সে দীর্ঘদিন ধরে চেনে। ভিয়ান যখন এভাবে ব্যাক টু ব্যাক চেইন স্মোকিং করা শুরু করে, তখন কতক্ষণে ঠিক কয়টা সিগার বা সিগারেট ফুঁকে ছাই বানিয়ে ফেলবে, তার কোনো হিসাব কারও কাছে থাকে না।

কাইলর এবার সোজা সামনের রাস্তায় নিজের বিড়ালের মতো ধূসর হ্যাজেল চোখ দুটি স্থির রেখেই কিছুটা খোচা মেরে বলল,

“মিস্টার ভি, ডোন্ট ফরগেট দ্যাট শি ইজ অনলি সেভেন্টিন অ্যান্ড ইউ আর থার্টি টু!”

কাইলরের এমন সরাসরি ও স্পষ্ট বাক্যে ভিয়ানের ঘন কুঁচকে থাকা ভ্রু দুটো আরও কিছুটা সঙ্কুচিত হয়ে এলো। সিগারেটের তপ্ত ধোঁয়াটা বাতাসে ছেড়ে দিয়ে সে কড়া কণ্ঠে জিজ্ঞেস করল,

“কী বলতে চাইছিস সোজাসুজি বল! আর তুই জানলি কী করে ওর বয়স কত?”

ভিয়ানের এই প্রশ্নে কাইলরের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চরম ধূর্ত ও বাঁকা হাসি। সে সামনের দিকে তাকিয়েই তাচ্ছিল্যের সুরে বলল,

“মেয়েটার বয়সটাই যদি আমি বের করতে না পারি, তবে আমি ‘কাইলর — দ্য চেস মাস্টার’ হলাম কীভাবে? আর আমি কী বোঝাতে চাইছি, আই ডোন্ট থিংক সো সেটা 'নীরভান রেজা ভিয়ান' কে এত ভেঙে ভেঙে বোঝাতে হবে! সে নিজেই আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝে এসব। হাজার হোক আমার চেয়ে সে দু বছরের বড় বলে কথা!”

ভিয়ান গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসে ক্ষোভ আর বিরক্তি চেপে চোখ দুটো কুঁচকে বাইরের ঝোড়ো আঁধারের দিকে তাকালো। এই মুহূর্তে কাইলরের সাথে কথা আর একচুল বাড়াতেও ইচ্ছে করছে না তার।

ভয়ানক বাচাল এই ছেলে! কোনো একটা তুচ্ছ বিষয় হাতে পেলে হলো, সেটাকে অযথাই খুঁচিয়ে খুঁচিয়ে একদম গোড়া পর্যন্ত না নিয়ে যাওয়া অব্দি শান্ত হবে না।

কাইলর আয়নায় ভিয়ানের দীর্ঘ নীরবতা আর থমথমে অবয়ব লক্ষ্য করে আড়চোখে তাকালো। ভিয়ানকে চুপ করে থাকতে দেখে সে যেন আরও একটু প্রশ্রয় পেল। মুখটা ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে বাঁকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে আবার বলে উঠলো,

“ভিয়ান, ভেবে দেখেছিস ! মেয়েটা কিন্তু একদম তোর হাঁটুর বয়সী। এই বয়সের ফারাক হিসেবে তো ওর তোকে সোজা আংকেল বলেই ডাকা উচিত, তাই না?”

কাইলরের কথাটা কান অব্দি পৌঁছাতেই ভিয়ান অগ্নিক্ষরা কটমট চোখে সামনে রাখা ফ্রন্ট মিররের দিকে তাকালো। ভিয়ানকে রাগানো কিন্তু সত্যিই বড্ড সহজ। সামান্য উসকানিতেই সে আগ্নেয়গিরির মতো ছ্যাৎ করে জ্বলে ওঠে। তবে এবার কাইলরের উস্কানি আর কথার ডোজটা বুঝি পরিমাণের চেয়ে একটু বেশিই হয়ে গেল!

পরের কয়েকটা সেকেন্ডের মধ্যে ঠিক কী ঘটে গেল, তা কাইলর নিজেও বুঝে উঠতে পারলো না! এই ঝুম বৃষ্টির রাতের নীরবতা চিরে কড়া ব্রেকে প্রকাণ্ড কালো গাড়িটা হঠাৎ রাস্তার মাঝখানে বিকট শব্দে থেমে গেল।

কিছু বুঝে ওঠার আগেই, গাড়ির দরজা খুলে কাইলরকে সোজা কলার ধরে টেনে হিঁচড়ে একদম জোর করে গাড়ির বাইরে বের করে দেওয়া হলো! আর চোখের পলক ফেলতে না ফেলতেই দরজা লক হয়ে গাড়িটি আবার শোঁ শোঁ গর্জন তুলে প্রবল বেগে ছুটে চলল নিজের গন্তব্যের দিকে!

মেক্সিকোর পিচঢালা রাজপথে একাকী দাঁড়িয়ে আকস্মিক এই ধাক্কায় বিভ্রান্ত কাইলর মুহূর্তের মধ্যে মুষলধারে নামা বৃষ্টিতে একদম চুপচুপে ভিজে একাকার হয়ে গেল। নিজের ভুল বুঝতে পেরে সে দিশেহারা হয়ে ছিটকে যাওয়া গাড়ির পেছনে পেছনে প্রাণপণে ছুটতে ছুটতে চেচিয়ে বলতে লাগলো,

“ভিয়ান! স্টপ! প্লিজ স্টপ দ্য কার ভিয়ান! আমি এই বৃষ্টিতে এতদূর হেঁটে হেঁটে কীভাবে যাব? ভি, প্লিজ থাম!”

কিন্তু গাড়ির গতি একটুও কমলো না। বরং রাতের অন্ধকার চিরে লাল ব্যাকলাইটের আলো জ্বালিয়ে তা দ্রুত দৃষ্টির সীমানা ছাড়িয়ে মিলিয়ে গেল। কাইলর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভেজা চুল থেকে পানির ঝাপটা ঝাড়তে ঝাড়তে হতভম্ব হয়ে ভাবলো, সে ঠিক এমন কী অপরাধের কথা বলে ফেলেছে যে ভিয়ান এতটা অন্ধ রাগে ক্ষিপ্ত হয়ে তাকে এভাবে গাড়ি থেকে একদম রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল?

কোথায় ১৭, আর কোথায় ৩২ বছর — বয়সের তো সত্যি বিশাল ব্যবধান! মেয়েটার তো আদতে তাকে আংকেল বলেই ডাকা উচিত। সে কি খুব ভুল কিছু বলেছে? মোটেই না!

চলমান..........

[ আজও বড় পর্বই দিলাম। গত পর্বের মত এই পর্বেও রেসপন্স চাইইইই কিন্তুউউউউ। গত পর্বে আপনারা ভালো রেস্পন্স করেছেন বিধায় আজও কষ্ট করে হলেও বড় পর্ব দিয়েছি। তাই সবাই রিয়্যাক্ট কমেন্ট করো বেশি যেন আগামীকালও আমি একটা বড় পর্ব দিতে পারি।🥹🫰 ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন