ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 8

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {০৮}
#আইজা_নূর_পায়েল

~~~~~~~~

ভীষণ কষ্টে, বলা চলে একপ্রকার গলায় ধারালো ছুরি ধরে রাখার মতো গলায় খটকা আর ধুকপুকানি নিয়ে অবশেষে কোয়ান্টাম ফিজিক্সের এই শ্বাসরুদ্ধকর ক্লাসটি শেষ হলো।

প্রফেসর ‘ভি’ তাঁর গাম্ভীর্য ধরে রেখে পা বাড়িয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়া মাত্রই রূপস্মিতা বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেললো। যেন এতক্ষণ ধরে চেপে রাখা বন্ধ বাতাসটা এক ধাক্কায় বের হয়ে তাকে বাঁচিয়ে দিলো!

কিন্তু প্রফেসর রুম থেকে বের হতেই ক্লাসে শুরু হলো এক অন্য ঝড়। পেছনের বেঞ্চগুলো থেকে ভেসে আসতে লাগলো মেয়েদের চঞ্চল আকুতি আর খোলামেলা প্রশংসার গুনগুন শব্দ। বিশেষ করে জারা নামের সেই মেয়েটার উত্তেজিত গলার আওয়াজটা যেন রূপের কানে একটু বেশিই স্পষ্ট হয়ে লাগছিল।

“উফফ দোস্ত! প্রফেসর টা কী পরিমাণ হট মাইরি! ভয়েজটা শুনেছিস একবার? মনে হচ্ছিল আমার হার্টবিটই ধসিয়ে দেবে এই মিস্টার ভি! আর বডির মাসলসগুলো? একদম খাঁটি মাখন!”

ক্লাসের প্রায় প্রতিটি মেয়েই এখন প্রফেসরের রূপ-রস-ব্যক্তিত্ব নিয়ে গভীর গবেষণায় ব্যস্ত। তাদের উন্মাদের মতো আলাপের সারমর্ম একটাই – লোকটির গম্ভীর গলার স্বর, দানবীয় উচ্চতা, সুগঠিত সুদৃঢ় শরীর আর চশমার আড়ালের সেই ধারালো চোখ দুটো দেখেই ক্লাসের অর্ধেক মেয়ে প্রেমে হাবুডুবু খাচ্ছে!

রূপস্মিতা মনে মনে যতই অস্বস্তি বোধ করুক না কেন, নিজের ভেতরের সত্যটাকে অস্বীকার করতে পারলো না — লোকটার চোখ দুটো... সত‍্যিই বড্ড বেশি মারাত্মক! ওমন চোখের দিকে দু সেকেন্ড চেয়ে থাকাটাও যেন এক দুঃসাহসের কাজ।

এতক্ষণে রূপস্মিতার মাথায় আসল হিসাবটা পরিষ্কার হলো। প্রফেসর ক্লাসে ঢোকার আগেই কেন ছাত্রছাত্রীরা ভয়ে চুপচাপ একে একে পেছনের বেঞ্চগুলোর দিকে পালিয়ে যাচ্ছিল!

এই প্রফেসর ‘ভি’ নাকি পুরো ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে বদমেজাজী আর চরম রাগচটা একজন শিক্ষক। সামান্য কোনো এদিক ওদিক হলেই নাকি তাঁর মেজাজ সপ্তমে চড়ে যায়।

তার ওপর আরও একটা অদ্ভুত ও রহস্যময় কথা তাদের আড্ডায় ভেসে এলো — এই ইউনিভার্সিটির আজ পর্যন্ত কোনো শিক্ষার্থী নাকি প্রফেসর ‘ভি’ এর মাস্কহীন পূর্ণাঙ্গ চেহারা দেখার সৌভাগ্য অর্জন করতে পারেনি!

তিনি সব সময় এই রহস্যময়তার আড়ালেই নিজেকে ঢেকে রাখেন। আর কঠিন বিষয় কোয়ান্টাম ফিজিক্সের শিক্ষক হওয়ায় সবাই তাঁকে রসকষহীন, একগুঁয়ে আর কাঠখোট্টা এক মানুষ হিসেবেই চেনে।

ভাগ্য ভালো যে আজ রূপস্মিতাদের আর দ্বিতীয় কোনো ক্লাস ছিল না। ক্লাসের পরিবেশ থমথমে হওয়ায় তারা আর বেশি দেরি না করে সোজা নিজেদের অ্যাপার্টমেন্টেরউদ্দেশ্যে পা বাড়ালো।

রিনাকে সাথে নিয়ে রূপ যখন তাদের অ্যাপার্টমেন্টে পৌঁছালো, ততক্ষণে দুপুরের কড়া রোদ স্নান করে বিকালের আলো ঢলে পড়তে শুরু করেছে।

মেক্সিকো শহরের আবহাওয়াটা বেশ অদ্ভুত। দিনের বেলা চড়া রোদ আর হালকা উষ্ণতা থাকলেও, সূর্য ডুবতেই রাতের হিমেল হাওয়া যেন হাড় অব্দি কাঁপিয়ে দিয়ে যায়। বেশ কনকনে ঠান্ডা নামতে শুরু করে চারপাশ জুড়ে।

মেক্সিকোর রাতের ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসেছে। রূপ বিছানায় গা ঘেষে কম্বলের ওমটুকু গায়ে জড়িয়ে বসে বসে তার মুঠোফোনের গ্যালারি স্ক্রল করছিল। অযথাই পুরনো ছবির পাতায় আঙুল বোলাচ্ছিল সে।

আঙুল নাড়াতে নাড়াতেই হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠলো ঠিক দুই বছর আগের সেই অভিশপ্ত দিনের স্থিরচিত্রগুলো। তার গায়ে হলুদের সন্ধ্যার আলো-ঝলমলে কিছু ছবি। মুহূর্তের মধ্যে রূপের উজ্জ্বল মুখটা একদম ফ্যাকাশে, নিস্প্রভ হয়ে গেল।

বুকের গহীনে সুপ্ত থাকা সেই পুরনো যন্ত্রণার বিষাক্ত ক্ষতটা যেন আবার নতুন করে দগদগে হয়ে উঠলো। রূপ এক সেকেন্ডও আর দ্বিধা করলো না। কাঁপাকাঁপা আঙুলে ছবিগুলো চিরতরে মুছে দিল ফোন থেকে।

তার অতীতের সেই কুৎসিত, কালো অধ্যায়ের কোনো বিষাক্ত স্মৃতিই সে আর নিজের সাথে বয়ে নিয়ে বেড়াবে না! ফোনটা সোজা অফ করে দিয়ে, সাইড টেবিলের ল্যাম্পের আলো নিভিয়ে সে চোখ বুজলো।

তার ঘরের অন্য প্রান্তে, সিঙ্গেল বেডটিতে শুয়ে শুয়ে তখনও ফোনের নীলাভ আলোয় বুঁদ হয়ে আছে রিনা। নৈশচর পাখির মতো রাত জাগাটা যেন তার চিরাচরিত অভ্যাস। ভোরের আলো না ফোটা পর্যন্ত এই মেয়ের চোখে সহজে ঘুমের দেখা মেলে না।

ওদিকে এক ফোঁটা ঘুমের প্রত্যাশায় বিছানায় কেবলই এপাশ-ওপাশ করতে লাগলো রূপ। কিন্তু স্মৃতির তোলপাড় পার হয়ে ঘুম যেন কিছুতেই তার চোখের পাতায় ধরা দিতে চাইছে না।

দীর্ঘ সময় ধরে রূপকে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে দেখে রিনা বিছানায় উঠে বসলো। ছোট ল্যাম্পের মিহি আলোটা আবার জ্বালিয়ে দিয়ে উৎসুক গলায় বলে উঠলো,

“রূপ! চলো না, একটা মুভি দেখি! আমার ভীষণ প্রিয় একটা মুভির একদম নতুন সিক্যুয়েল রিলিজ হয়েছে আজ। এমনিতেও তো তুমি ঘুমাতে পারছ না, চলো দেখা যাক!”

রূপের খুব ইচ্ছা করছিল নরম সুরে না বলে দিতে, কিন্তু শেষমেশ আর মানা করতে পারলো না। বিদেশের বুকে এই প্রথম মেয়েটা এত আবদার নিয়ে কিছু একটা বলেছে, তার মন ভেঙে দেওয়াটা ঠিক শোভন মনে হলো না।

সেই নিঃসঙ্গ রাতটি অবশেষে আলোর মুখ দেখলো সিনেমা দেখার ছলে। পুরোটা রাত তারা দুজনে একসাথে গল্প, খুনসুটি আর হুল্লোড় করে মুভি দেখে কাটিয়ে দিল। সত্যি বলতে, বিরতিহীন হাসাহাসি আর হালকা আড্ডার মাঝে রূপের নিজের মনটাও বেশ ফুরফুরে হয়ে উঠেছিল।

অবশেষে যখন পুব আকাশে ভোরের মিহি আলো ফোটার আভাস পাওয়া গেল, তখন ক্লান্তিতে চোখ দুটো ভারী হয়ে এলে দুজনে ঘুমের দেশে তলিয়ে গেল।
.
~~~~~~~~
.
আজ সকাল থেকেই মেক্সিকোর আকাশটা কেমন যেন মেঘলা ও ভারী হয়ে আছে। ধোঁয়াটে ধূসর মেঘে ঢেকে যাওয়া পরিবেশ জানান দিচ্ছে, হয়তো একটু পরেই মুষলধারে বৃষ্টি নামবে।

ওদিকে ক্লাসের সময় হয়ে এসেছে, অথচ রূপস্মিতার চোখের পাতা দুটো ঘুমের আমেজে একবারে ভারী হয়ে আসছে। কাল সারারাত জেগে মুভি দেখার পর আজ সকালে চোখ মেলে তাকানোটাও যেন তার জন্য এক পরম কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু রিনার তো রাত জেগে সকালে ওঠার পুরোনো অভ্যাস! সে অনেক আগেই বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিখুঁতভাবে রেডি হয়ে নিয়েছে। এখন সে একমনে রূপকে ঘুম থেকে ডাকার শত রকম ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কোনো উপায় না দেখে, শেষে রূপের মাথার কাছে গিয়ে রিনা হঠাৎ বিকট গলায় চিৎকার করে উঠলো,

“রুউউউউউউউপ! ওঠো! প্রফেসর 'ভি'এর ক্লাসে লেইট হয়ে যাবে কিন্তু!”

প্রফেসর 'ভি' নামটা কানে যাওয়া মাত্রই রূপস্মিতা একদম তড়াক করে চোখ মেলে তোশক ছেড়ে উঠে বসলো! শুধু লোকটার নামটা শুনলেই যেন রূপের বুকের ভেতরের ধড়ফড়ানি আচমকা কয়েক গুণ বেড়ে যায়।

কালকের সেই থমথমে ক্লাসরুম, লোকটার দাপুটে ও কঠোর ধমকের গমগমে আওয়াজগুলো এখনও যেন রূপের কানের পর্দায় স্পষ্টভাবে প্রতিধ্বনিত হচ্ছে। ঘুম-ঘুম ভাবটা এক নিমিষেই উবে গেল তার।

সে আর এক মুহূর্তও দেরি করলো না। তাড়াহুড়ো করে কোনোমতে পোশাক বদলে রেডি হয়ে নিয়ে, পেটে এক ফোঁটা নাস্তা না দিয়েই রিনার সাথে দৌড়ালো ক্যাম্পাসের উদ্দেশ্যে।

ভাগ্য ভালো, আজ সময়ের আগেই তারা লেকচার হলে পৌঁছাতে পেরেছিল। প্রথম পিরিয়ডের সাধারণ ক্লাসটি শেষ হওয়া মাত্রই রূপস্মিতা আর বিন্দুমাত্র ঝুঁকি নিলো না। আজ সে-ও বাকি চতুর শিক্ষার্থীদের মতো দ্রুত গিয়ে পেছনের সারির এক নিরাপদ বেঞ্চে নিজের জায়গা পাকা করে বসলো।

এর কিছুক্ষণের মধ্যেই ক্লাসরুমের ভারী দরজার কাঁচ ঠেলে ভেতরে প্রবেশ করলেন সেই দীর্ঘকায়, রহস্যময় লোকটা। ঘরের ভেতর পা রেখেই তিনি তাঁর খাদে নামা ভারিক্কি ও প্রকাণ্ড পুরুষালী কণ্ঠে উচ্চারণ করলেন,

“গুড মর্নিং, স্টুডেন্টস!”

লেকচার হলের সমস্ত শিক্ষার্থী একযোগে, অত্যন্ত অনুগত ও সুশৃঙ্খল কণ্ঠে জবাব দিলো,

“গুড মর্নিং, প্রফেসর!”

এরপর পুরো ক্লাসরুমে নেমে এলো এক কঠিন, পিনপতন নীরবতা। শিক্ষার্থীদের বুক চিরে ওঠা মৃদু নিঃশ্বাসের শব্দটুকু ছাড়া সেখানে আর কোনো দ্বিতীয় আওয়াজ নেই!

প্রফেসর 'ভি' তাঁর হাতের ভারী ফাইলটা লেকচার ডেস্কের ওপর নিঃশব্দে রাখলেন। তারপর ধীরেসুস্থে গায়ের দামি স্যুটের কোটটি খুলে পাশের চেয়ারের হেলান দেওয়া অংশে ঝুলিয়ে রাখলেন।

নাকের ওপর নেমে আসা সুক্ষ্ম, চিকন মেটালিক ফ্রেমের চশমাটা এক আঙুলের আলতো ছোঁয়ায় একটু ওপরের দিকে ঠেলে দিলেন। মাস্কের ওপর থেকে বেরিয়ে থাকা চশমার আড়ালের সেই চাবুকের মতো ধারালো, তীক্ষ্ণ চোখজোড়া এবার পুরো ক্লাসরুমের ওপর দিয়ে একবার চক্কর কেটে এলো।

ঘরের আবহাওয়ায় ভেসে থাকা ভয়টুকু আঁচ করতে পেরে তিনি প্যান্টের পকেটে দুই হাত গুজে, অত্যন্ত গম্ভীর ও থমথমে স্বরে বলে উঠলেন,

“ফার্স্ট বেঞ্চ খালি কেন? কয়েকজন সামনে এসে বসো!”

শিক্ষার্থীরা নির্দেশ পাওয়ার পরও কেউ নিজ আসন ছেড়ে সামনে গিয়ে বসার ন্যূনতম সাহস পেল না। পিনপতন নীরবতা চিরে কেবল প্রজেক্টরের ফ্যানের মৃদু শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই।

প্রফেসর ‘ভি’ পিঠ ফিরিয়ে প্রজেক্টরের স্ক্রিনে নিজের লেকচারের স্লাইড সেট করতে ব্যস্ত। শিক্ষার্থীদের এমন জড়তা দেখে তিনি আর ঘুরে দাঁড়ালেন না। কেবল তাঁর ভারী, পাথুরে কণ্ঠস্বরটি আবার ভেসে এলো লেকচার হলের এপ্রান্ত থেকে ওপ্রান্ত অবধি,

“আই সেইড সামথিং টু ইউ গাইজ।”

হুমকি ভরা সেই শীতল নির্দেশের পর বাধ্য হয়ে পেছনের সারি থেকে দু-একজন শিক্ষার্থী কিছুটা এগিয়ে এসে সামনের বেঞ্চগুলোতে জায়গা করে বসলো। ওদিকে রূপস্মিতা আপ্রাণ চেষ্টা করছিল পেছনের কোণায় সিটের আড়ালে নিজেকে যতটা সম্ভব ছোট করে লুকিয়ে রাখতে।

লোকটা তাকে যে একচক্ষু দানার মতো দেখতে পারে না, তা তো গতকালই স্পষ্ট হয়ে গেছে। সে মনে মনে প্রার্থনা করছিল, আজ যেন কোনোভাবেই ওই নেকড়ে দৃষ্টির সামনে তাকে পড়তে না হয়।

কিন্তু কিসের রক্ষা! ভাগ্যের কি অদ্ভুত পরিহাস!

প্রফেসর ‘ভি’ একচুলও পেছনের দিকে ফিরে তাকালেন না। বরং পোডিয়ামের সামনে স্থির দাঁড়িয়েই সরাসরি হুকুমের সুরে উচ্চারণ করলেন,

“ফ্রম লাস্ট বেঞ্চ... মিস স্কাই ব্লু ড্রেস। কাম অ্যান্ড সিট হিয়ার।”

মুহূর্তের মধ্যে পুরো ক্লাসের সমস্ত শিক্ষার্থীর মাথা একযোগে পেছনে ঘুরে গেল। সবাই উৎসুক দৃষ্টিতে খুঁজতে শুরু করলো। শেষ বেঞ্চের কোন মেয়েটি আজ আকাশী নীল রঙের পোশাক পরে এসেছে? আর পরমুহূর্তেই ক্লাসের শত শত জোড়া চোখ এক নিমিষে এসে আটকে গেল রূপস্মিতার ওপর!

বিস্ময়ে রূপের বুকটা কেঁপে উঠলো। সে পলকহীন চোখে কয়েকবার পলক ফেললো, যেন বিশ্বাসই করতে পারছে না যে লোকটা তাকেই সরাসরি ইশারা করেছে। উপায় না দেখে, বড় অদ্ভুত এক আড়ষ্টতায় সে ধীরপায়ে নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়ল।

আজ রূপস্মিতার পরনে রয়েছে আকাশী নীল রঙের অত্যন্ত সাধারণ অথচ স্নিগ্ধ একটি ফ্রক। মাথার ঘন চুলগুলো মুখ থেকে সরিয়ে ওপরের দিকে পরিপাটি করে একটি উঁচুতে ঝুটি বেঁধে আটকে রাখা হয়েছে।

তার ফর্সা মুখাবয়বে প্রসাধনী বা মেকআপের লেশমাত্র নেই। বরং কাল সারারাত জেগে মুভি দেখার ক্লান্তি আর ঘুমের রেশ মিলিয়ে তার চোখ দুটো সামান্য ফোলা। কিন্তু সেই ফোলা ফোলা চোখ আর অকৃত্রিম সরলতাই তার চেহারায় ফুটিয়ে তুলেছে এক অদ্ভুত, মায়াবী ও অবুঝ অবয়ব।

ভারী জুতোর মৃদু শব্দে রূপ এগিয়ে এসে একেবারে প্রথম বেঞ্চের সেই নির্ধারিত জায়গাটিতে গিয়ে বসলো।

তার ঠিক পাশেই এসে বসলো জারা। এতদিন যে কিনা এই পুরো ক্যাম্পাসের একচ্ছত্র ইউনিভার্সিটি ক্রাশ হিসেবে পরিচিত ছিল! কিন্তু আজ তার সেই মুকুট আর আগের মতো উজ্জ্বল নেই। রূপস্মিতার আকস্মিক ও মোহময় উপস্থিতির কারণে জারার অবস্থান এখন নেমে এসেছে দ্বিতীয় স্থানে।

রূপের এই অবুঝ রূপ আর রূপের জাদুকরী আকর্ষণের টানেই তো এখন প্রতিদিন ছুটির শেষে শত শত তরুণ ক্যাম্পাসের করিডোরে ভিড় জমায়, কেবল এক পলক এই মিষ্টি মেয়েটিকে দেখার জন্য।

মূলত রূপস্মিতাকে শিক্ষকের কঠোর নজরদারির মুখে ফেলে কিছুটা হেনস্থা করার মতলবেই জারা তড়িঘড়ি করে এসে রূপের ঠিক পাশে সামনের বেঞ্চটিতে বসেছে।

কিছুক্ষণের মধ্যেই পরিবেশ পুরো নীরব হয়ে গেল এবং আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হলো। প্রফেসর 'ভি' ল্যাপটপের কি-বোর্ডে কয়েকটা দ্রুত আঙুল চালিয়ে প্রজেক্টর চালনা করলেন। বিশাল সাদা পর্দায় উজ্জ্বল হরফে ভেসে উঠলো বিষয়টি– Quantum Physics।

তিনি তাঁর চিরচেনা সেই গম্ভীর, রাশভারী ও গমগমে কণ্ঠে লেকচার দিতে শুরু করলেন,

“আজ আমরা এমন এক বিস্ময়কর জগৎ সম্পর্কে জানব, যা আমাদের এই খালি চোখে কখনোই দেখা যায় না, কিন্তু অথচ যা আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের চারপাশের সবকিছুর সাথেই গভীর ও সূক্ষ্মভাবে জড়িয়ে রয়েছে।”

কথাগুলো শেষ করে তিনি পর্দায় একটি সুবিশাল পরমাণুর (Atom) থ্রি-ডি ছবি ফুটিয়ে তুললেন। পোডিয়ামের পাশ থেকে লেজার পয়েন্টার দিয়ে ছবির নির্দিষ্ট অংশের দিকে নির্দেশ করে তিনি বিশদভাবে বোঝাতে লাগলেন,

“আপনারা নিশ্চয়ই জানেন, পরমাণুর কেন্দ্রকে ঘিরে অবিরাম ঘুরে চলেছে অত্যন্ত ক্ষুদ্র কণা ইলেকট্রন? এই অতিপারমাণবিক কণাগুলো ঠিক কীভাবে আচরণ করে এবং তাদের গতিপথের পেছনের রহস্যগুলো কী — তা নিয়েই মূলত কোয়ান্টাম ফিজিক্সের এই আদি ও মূল আলোচনা।”

পরের স্লাইড পরিবর্তন করতেই পর্দায় ফুটে উঠলো এক আলোর গতিপথের দীপ্তিময় ছবি। চশমার আড়াল থেকে শিক্ষার্থীদের দিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে তিনি হঠাৎ এক দার্শনিক ঘরানার প্রশ্ন ছুঁড়ে দিলেন,

“আলো কি শুধুই একটি তরঙ্গ, নাকি এটি একটি ক্ষুদ্র কণা?”

লেকচার হলে কয়েক মুহূর্তের থমথমে স্তব্ধতা নেমে এলো। শিক্ষার্থীদের ভাবার কোনো সময় না দিয়ে তিনি নিজেই নিজ উত্তর দিতে শুরু করলেন,

“আলো কখনো সাধারণ তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে, আবার পরিস্থিতিভেদে কখনো কণার মতো আচরণ করে। এই দ্বিমুখী অদ্ভুত বৈশিষ্ট্যই মূলত পুরো কোয়ান্টাম ওয়ার্ল্ডকে এত বেশি রহস্যময় আর আকর্ষণীয় করে তুলেছে।”

এরপর তিনি স্ক্রিনে বহুল আলোচিত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অর্থাৎ দুটি সরু ছিদ্রের একটি বিশেষ পরীক্ষার চিত্র তুলে ধরলেন।

রূপস্মিতাসহ পুরো ক্লাসের মনোযোগ ধরে রেখে তিনি চমৎকার বৈজ্ঞানিক ভঙ্গিতে ব্যাখ্যা করতে লাগলেন,কীভাবে একটি নির্দিষ্ট উৎস থেকে একবারে মাত্র একটি করে ফোটন কণা ছুড়ে মারলেও, শেষমেশ অসংখ্য ফোটন একত্রে মিলে পর্দায় এক অপূর্ব তরঙ্গের নকশা তৈরি করতে সমর্থ হয়।

প্রফেসর 'ভি' যখন পুরো লেকচার হলের সব মনোযোগ কোয়ান্টাম মেকানিক্সের রহস্যময় জগতে ধরে রেখেছেন, ঠিক তখনই রূপস্মিতার ব্যাগের ভেতরে ফোনটা কেঁপে উঠলো। ব্যাগের গাঢ় ভাইব্রেশনের শব্দেই সে বুঝতে পারলো, দেশ থেকে তার ভাই কল দিচ্ছে।

লেকচার ক্লাসের এই কঠিন পরিবেশের কথা ভেবে রূপ আর ব্যাগ থেকে ফোনটা বের করার দুঃসাহস দেখালো না। চটজলদি ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে স্ক্রিন না দেখেই কলটা কেটে দিলো এবং দ্রুত ছোট একটা মেসেজ টাইপ করে ভাইকে পাঠানোর চেষ্টা করতে লাগলো, যাতে সে দুশ্চিন্তা না করে।

কিন্তু পাশে বসে থাকা জারা তো এই সুবর্ণ সুযোগেরই অপেক্ষায় ছিল! রূপকে হাতেনাতে হেনস্থা করার এমন সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে চাইল না।

তৎক্ষণাৎ মিষ্টি এক ছদ্মবেশে হাত তুলে, অত্যন্ত নাটকীয় কণ্ঠে পুরো ক্লাসের সামনে বলে উঠলো,

“প্রফেসর! আমার সাইডপার্সন ক্লাসের মাঝেই ফোন ব্যবহার করছে। অ্যান্ড আই অ্যাম ফিলিং সো ডিস্টার্বড!”

জারার এমন আকস্মিক ও নীচ মানসিকতার অভিযোগ শুনে রূপস্মিতা বিস্ময়ে ও ক্ষোভে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। নিজের নির্দোষ অবস্থান পরিষ্কার করতে রূপ সাথে সাথেই প্রফেসর 'ভি' এর উদ্দেশ্যে বলতে শুরু করলো,

“আই অ্যাম নট ইউজিং ফোন! আসলে আমার ভাই...”

কিন্তু তার মুখের কথা শেষ করার বিন্দুমাত্র সুযোগ মিললো না।

এক মুহূর্তের মধ্যে দীর্ঘকায় প্রফেসর ‘ভি’ পোডিয়াম ছেড়ে ধীর, হিংস্র পায়ে এসে ঠিক রূপের বেঞ্চের সামনে থমকে দাঁড়ালেন। চশমার আড়ালে তাঁর চোখ দুটো যেন আগ্নেয়গিরির জ্বলন্ত আগুনের মতো বিঁধছে। তিনি তাঁর থমথমে ও গুরুগম্ভীর কণ্ঠে শুধু দুটি শব্দ উচ্চারণ করলেন,

“স্ট্যান্ড আপ!”

অপমানে ও ভয়ে রূপস্মিতার গলার স্বর আটকে এলো। সে নিঃশব্দে, মাথা নিচু করে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়লো। সে যখন অত্যন্ত বিনয়ের সাথে নিজের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আসল বিষয়টি বিশদভাবে বুঝিয়ে বলতে চাইল, তখন প্রফেসর ‘ভি’ এর সুপ্ত রাগ যেন এক ধাক্কায় সপ্তমে চড়ে গেল!

তিনি কড়া গলায়, অত্যন্ত নির্দয় ও কটু ভাষায় রূপকে থামিয়ে দিয়ে গর্জে উঠলেন,

“হ্যাভ ইউ্য এনি শেইম? মানে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার সাথেই তর্ক করতে চাইছো? তোমার মতো দায়িত্বজ্ঞানহীন স্টুডেন্ট এই মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটিতে চান্স কী করে পেলো, সেটাই তো আমি ভেবে পাচ্ছি না! পড়াশোনায় মন নেই, ক্লাসে কোনো মনোযোগ নেই... তা প্রতিদিন শুধু কি ঘুরেফিরে ক্লাসে নিজের এই রূপ আর সৌন্দর্য দেখাতে আসো ভার্সিটিতে?”

মাথাটা একদম নিচু করে ফেলল রূপস্মিতা। ক্লাসের এপ্রান্ত থেকে ওপ্রান্ত, সারি সারি শিক্ষার্থীদের মুখ টিপে হাসার মিটিমিটি ফিসফিসানি তার কানে এসে সূঁচের মতো বিঁধতে লাগলো।

চারপাশের এই কৌতূহল আর চরম অপমান যেন তার বুকের ভেতরটা দুমড়ে-মুচড়ে দিচ্ছিল। কোনোমতে চোখের জল গিলে, কাঁপাকাঁপাসুরে সে বলতে চাইল,

“প্রফেসর, প্লিজ লিসেন...”

কিন্তু তার সেই নরম মিনতি শোনার বিন্দুমাত্র ধৈর্য বা ইচ্ছা প্রফেসর ‘ভি’ এর ছিল না। শুধু শোনা গেল তাঁর কর্কশ ও নিষ্ঠুর ধমক,

“জাস্ট শাট আপ! অ্যান্ড গেট আউট ফ্রম মাই ক্লাস!”

ছোটবেলা থেকে আদরে-সোহাগে বড় হওয়া, পরিবারের ছায়ায় বেড়ে ওঠা একটি অত্যন্ত নম্র ও ভদ্র মেয়ে রূপস্মিতা। মা-বাবা কিংবা আদরের ভাই কেউ কোনো দিন তার গায়ে হাত তো দূরের কথা, সামান্য উচ্চস্বরেও কথা বলেনি।

অথচ ভিনদেশের এই অচেনা ক্যাম্পাসে, সবার সামনে একজন শিক্ষক তাকে এভাবে তীব্র অপমান করবেন, সেটা তার কল্পনারও অতীত ছিল। বুকের ভেতরটা তীব্র কান্নায় হুহু করে কেঁদে উঠলেও, সে আপ্রাণ চেষ্টা করল চোখের জল আটকে রাখতে। অপমান আর লজ্জার এক অদ্ভুত দহনে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল।

ভাঙা পায়ে, মাথা নিচু করে সে যখন ক্লাস রুমের দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে যেতে যাবে, ঠিক তখনই পেছন থেকে দাঁতে দাঁত চেপে আবার গর্জে উঠলেন প্রফেসর ‘ভি’,

“ব্যাগটা কি আমি নিজ হাতে গুছিয়ে তোমার পেছনে বয়ে দিয়ে আসবো, ননসেন্স!”

সেই তীক্ষ্ণ বাক্যবাণের আঘাতে রূপের হাত দুটো কেঁপে উঠলো। লজ্জায় আর চরম আড়ষ্টতায় সে তাড়াহুড়ো করে নিজের কাঁধের ব্যাগটা একটা হ্যাঁচকা টানে তুলে নিতে চাইল। আর তখনই ঘটলো এক বিপত্তি! ব্যাগ থেকে ছিটকে মেঝেতে আছড়ে পড়লো তার মুঠোফোনটি। আর মুহূর্তের মধ্যে ঝনঝন শব্দে তা দু খণ্ড হয়ে চুরমার হয়ে গেল।

ফোনটার স্ক্রিন ভেঙে চৌচির হয়ে যাওয়ার সেই দৃশ্য দেখার পরেও রূপ সেদিকে আর ফিরে তাকাল না। ভাঙা ফোনের টুকরোগুলোকে ওখানেই পড়ে থাকতে দিয়ে, সে একছুটে ক্লাস রুমের চৌকাঠ পার হয়ে করিডোরে বেরিয়ে এলো।

ভার্সিটির মূল ফটকে পা রাখতেই তার গায়ে এসে লাগল বাইরে থেকে ভেসে আসা ঠান্ডা ঝোড়ো হাওয়া। মেক্সিকোর সমুদ্র উপকূলে এক ভয়ঙ্কর নিম্নচাপ দেখা দিয়েছে।

আকাশ ভেঙে মুষলধারে ঝুম বৃষ্টি নামার পাশাপাশি প্রখর বেগে বইছে প্রলয়ংকরী ঝড়। এই অবরুদ্ধ আবহাওয়ায় সে একা বাইরে বের হবে কী করে? কোথায়ই বা সে এখন যাবে? বুকফাটা কান্নায় তার গলা তখন পুরোপুরি রুদ্ধ হয়ে আসছে।

কেউ নেই তার পাশে। না কোনো চেনা মুখ, না কোনো সান্ত্বনা। ঝড়ের প্রমত্ত গর্জন আর অঝোর বৃষ্টির ছাঁটে ভিজে সে কোনোমতে পা টেনে টেনে হাঁটতে শুরু করল। এদিক-সেদিক ঘুরতে ঘুরতে একসময় সে এসে পৌঁছালো বিশ্ববিদ্যালয়ের সেই প্রকাণ্ড, প্রাচীন ও সুবিশাল লাইব্রেরি ভবনের ভেতর।

বাইরের উন্মত্ত ঝড়-বৃষ্টির তাণ্ডব থেকে নিজেকে আড়াল করতে সে লাইব্রেরির একেবারে শেষ কোণের দিকে, মানুষের দৃষ্টির আড়ালে থাকা একটি নিরিবিলি চেয়ারে গিয়ে বসে পড়ল। এই জায়গাটি লাইব্রেরির অন্য যেকোনো অংশের চেয়ে অনেক বেশি গভীর, ছায়াঘেরা এবং থমথমে।

তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল আকৃতির প্রকাণ্ড কাঠের বুকশেলফ। সেটির গায়ে ভারী ও শক্ত একটি তালা ঝুলছে, যা দেখে মনে হয় কেউ সেদিকে আসেনা বেশি। আর সেই বিশাল বুকশেলফের মাথার ওপরের কাঠের ফলকে অত্যন্ত যত্নে ও নিখুঁতভাবে খোদাই করে বড় বড় অক্ষরে ইংরেজিতে কিছু একটা লেখা রয়েছে।
সেখানে খোদাই করা রয়েছে,

Professor V.

নামটা চোখের সামনে ভেসে উঠতেই অপমানে ও বিরক্তিতে রূপের মুখটা অজান্তেই কুঁচকে গেল। এ কেমন কপাল তার! যেখানেই যায়, সেখানেই যেন ওই এক লোকটার অনধিকার আধিপত্য আর অদৃশ্য ছায়া!

এমনকি লাইব্রেরির শেষ কোণের এই নিরিবিলি টেবিলটুকুও লোকটার দাপট থেকে রেহাই পায়নি। টেবিলের একপাশে রাখা একটি ভারী মেটালিক ডেসক-ব্লকের ওপরও স্পষ্ট ও নিখুঁত হরফে খোদাই করে লেখা রয়েছে,

Professor V.

রূপ একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লো। বাদ দিক সে লোকটার কথা! এই বিষাক্ত মানুষের নাম মাথায় রেখে মন খারাপ করার কোনো মানে হয় না। তার সামনের টেবিলে আপাতত চমৎকার একটি বই রাখা আছে, এখন সে সেটাই পড়বে।

বাইরে এক প্রলয়ংকরী ঝুম বৃষ্টি, আর এমন কাব্যিক আবহাওয়ায় হাতে একটি ভালো গল্পের বই! আর কী চাই?

এর সাথে যদি ধোঁয়া ওঠা এক কাপ গরম চা থাকতো, তবে তো কোনো কথাই ছিল না! কিন্তু এই নির্জন লাইব্রেরির শেষ প্রান্তে এখন চা পাওয়ার কোনো সুযোগ নেই। তার চেয়ে বরং যা আছে, তা নিয়েই মনটা ভালো করার চেষ্টা করা যাক।

সে বইটির প্রচ্ছদের ওপর চোখ বোলালো। সুন্দর বাঁধাই করা বইটির নাম–

"Does It Hurt?"

নামটা পড়েই রূপের মনের ভেতর কেমন যেন একটা অদ্ভুত, নামহীন অনুভূতি দোলা দিয়ে গেল। নামের মাঝেও যেন কেমন এক প্রচ্ছন্ন ব্যথা আর রহস্য লুকিয়ে আছে!

তাও রূপ আর বেশি না ভেবে মন দিয়ে বইটির পাতা ওল্টাতে শুরু করলো। এক পাতা, দুই পাতা করে সে বইয়ের গহীনে ডুব দিলো। কিন্তু কাল সারারাত জেগে মুভি দেখার ক্লান্তি, সকালের মানসিক ঝড়, অপমান আর দীর্ঘ ভ্রমণের ধকল সব মিলিয়ে শরীর আর টানছিল না।

বইটির মাত্র কয়েকটা পাতা শেষ হতেই তার চোখের পাতা দুটো অসম্ভব ভারী হয়ে এলো। লাইব্রেরির সেই ঠান্ডা, থমথমে পরিবেশে বইটির ওপর মাথা রেখে, টেবিলের কাঠে গাল ঠেকিয়ে রূপস্মিতা একসময় সুগভীর ঘুমের দেশে পাড়ি জমালো।
.
~~~~~~~
.
রাত যত গভীর হচ্ছিল, মেক্সিকোর আকাশের বৃষ্টির তোড় ততই দ্বিগুণ বেড়ে প্রলয় রূপ ধারণ করছিল। বিকেলেই রিনা একা অ্যাপার্টমেন্টে ফিরে এসেছিল।

সে প্রথমে ভেবেছিল, রূপ হয়তো আশপাশের কোনো মার্কেটে বা অন্য কোথাও গেছে। কিন্তু সময় গড়ার সাথে সাথে যখন রাত বাড়তে লাগলো, রিনার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠলো। রূপ তো এখনও ফেরেনি!

দুশ্চিন্তায় তার হাত-পা ঠাণ্ডা হয়ে আসছে। ছোট থেকেই অতিরিক্ত টেনশন হলে তার প্যানিক অ্যাটাক হওয়ার পুরোনো সমস্যা রয়েছে। অথচ চাইলেও সে রূপের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না, কারণ রূপের মুঠোফোনটি তো সেই সকালেই ক্লাসে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল।

এই মুহূর্তে সে কার সাহায্য নেবে? কাকে জানাবে? দিশেহারা হয়ে পড়ে রিনা শেষমেশ স্থানীয় থানায় যোগাযোগ করলো। পুলিশকে সব জানিয়ে সাহায্য প্রার্থনা করতেই, থানা থেকে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলো বিশ্ববিদ্যালয়ের হেড প্রফেসর ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সাথে।

নিজের রুমের খাটে বসে দুই হাঁটুতে মুখ গুঁজে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে রিনা। বিদেশেরএই অচেনা শহরে মেয়েটা কাউকেই চেনে না, ভাষা কিংবা অলিগলি কিচ্ছু না! কোনো বড় বিপদ আপদ হলো নাকি কে জানে! এই ভেবে রিনার বুক ফেটে কান্না আসছে।

ঠিক এমন সময়, উৎকণ্ঠার দশটি মিনিট পার হতে না হতেই রিনার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠল একটি অচেনা নম্বর।

বুকে এক বুক আশা নিয়ে রিনা দ্রুত ফোনটা রিসিভ করলো।ভেবেছিল হয়তো রূপের কোনো খবর পাওয়া গেছে! কিন্তু ফোন কানের কাছে নেওয়ার সাথে সাথেই অপরপাশ থেকে ভেসে এলো অত্যন্ত মোটা, গম্ভীর ও ভারী এক পুরুষালী কণ্ঠ,

“আপনার ফ্রেন্ডকে লাস্ট কোথায় দেখেছিলেন?”

অচেনা সেই গম্ভীর স্বর শুনে রিনা এক মুহূর্তের জন্য থমকে গেল। ফোনের স্ক্রিনের অচেনা নম্বরটার দিকে তাকিয়ে সে কাঁপা গলায় উত্তর দিলো,

“আমাদের কোয়ান্টাম ফিজিক্স প্রফেসর... উনি ওর সাথে প্রচণ্ড রাগারাগি করে অপমান করে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। অনেকেই বলেছে, ওকে লাস্ট ভার্সিটিতেই দেখা গেছে...”

রিনার কথা শেষ হওয়ামাত্রই কোনো কথা না বলেই ওপাশ থেকে খট করে লাইনটা কেটে দেওয়া হলো।

.
~~~~~~~
.

কানের কাছে হঠাৎ বিকট এক বজ্রপাতের শব্দেই আচ্ছন্ন ঘুমটা ভেঙে গেল রূপস্মিতার। চোখ মেলেই সে অনুভব করল, তার পেটের ভেতর যেন ভীষণ খিদেয় ইঁদুর দৌড়াচ্ছে। সকাল থেকে এক দানাও পেটে পড়েনি, তার ওপর সারাদিনের ক্লান্তি আর মানসিক ঝড়!

লাইব্রেরির বিশাল কাঁচের দেয়াল ভেদ করে বাইরের ভয়ংকর প্রলয়ংকরী বৃষ্টি স্পষ্ট দেখা যাচ্ছে। কী বীভৎসভাবে একনাগাড়ে বৃষ্টি আর বিদ্যুৎ চমকে উঠছে!

এত প্রকাণ্ড আর নিঝুম এক লাইব্রেরিতে সে একদম একা বসে আছে। চারপাশের ছায়াঘেরা পরিবেশ দেখে তার মনে হচ্ছে, এই বুঝি পেছন থেকে কোনো অশরীরী ভূত এসে তার দিকে উঁকি দেবে!

প্রবাসের জীবনটা যে এতটা কঠিন আর নির্মম হবে, তা যদি সে আগে থেকে জানতো তবে কোনো দিনও এখানে আসতো না। কিন্তু সবচেয়ে বড় কথা, লাইব্রেরির কর্মীরা ওকে ভেতরে এভাবে একা পেয়েও কী করে চাবি আটকে চলে যেতে পারলো? কারও একটু কাণ্ডজ্ঞান বলে কিছু নেই!

মন থেকে ভূতের ভয় আর একাকীত্ব কাটাতে সে উল্টাপাল্টা চিন্তাভাবনা করতে লাগলো। সকাল থেকে শক্ত করে মাথার চুলগুলো বাঁধা থাকায় মাথাটাও রি রি করে ব্যাথা করছে। সে এক টানে চুলের ব্যান্ডটা খুলে নিজেকে মুক্ত করল। সাথে সাথে তার হাঁটু অবধি সুবিশাল ঘন মেঘবরণ চুলগুলো ঝরনার মতো ছড়িয়ে পড়ল পিঠজুড়ে।

হঠাৎ আবার বড় বড় বিকট শব্দে বিজলি চমকে বিদ্যুৎ পড়ে উঠলো। কানের পর্দা ফেটে যাওয়া সেই বজ্রপাতের শব্দে রূপের বুকটা দড়াম করে কেঁপে ওঠে। কেন এই শব্দে তার এত ভয় করে, তা সে নিজেও জানে না। তবে ভূতের ভয়ের চেয়ে এই বজ্রপাতের ভয় যেন এখন তাকে আরও বেশি গ্রাস করছে।

ভয়ে অস্থির হয়ে সে আবার একটা চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়ল। সামনে রাখা সেই "Does It Hurt?" বইটি ব্যাগ থেকে বের করে আবার ভেতরে ঢুকিয়ে নিল। বাড়ি নিয়ে গিয়ে শান্তিতে পড়বে বলে।

কিন্তু প্রতিবার আকাশ চিরে বজ্রপাত হতেই তার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠছে। তীব্র ভয়ে আর অসহায়ত্বে রূপের চোখের কার্নিশে নোনা জল জমে উঠলো। নিজেকে কিছুটা সামলাতে ও মন ভোলাতে সে অনবরত দুই পা দুলাতে লাগলো।

ঠিক তখনই... নিঝুম লাইব্রেরির সেই গুমোট নীরবতা চিরে রূপের কানে এলো ভারী এক আওয়াজ।

কেউ একজন লাইব্রেরির ভারী দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেছে! ধীর, মাপা আর দাপুটে লেদার বুটের ঠকঠক শব্দ ধীরে ধীরে লাইব্রেরির গহীনে। ঠিক তার দিকেই এগিয়ে আসছে!

ভয়ে রূপের মনে হলো তার পরাণপাখিটা বুঝি এবার সত্যি সত্যিই উর্ধ্বে উড়ে যাবে! এই অন্ধকার নিঝুম রাতে কে আসছে? সে এখন নিজেকে কোথায় গিয়ে লুকাবে?

বজ্রপাতের বিকট শব্দে রূপের বুকের ভেতরটা এক ধাক্কায় হিম হয়ে এলো। নিজেকে আড়াল করতে সে আর এক মহূর্তও কিছু না ভেবে, প্রফেসর ‘ভি’ এর সেই বিশাল বুকশেলফটার পাশ ঘেঁষে থাকা অন্ধকার গলির ভেতর ধীর পায়ে এগোতে লাগলো।

তার স্পষ্ট মনে হচ্ছে সেই বুট পরা অচেনা লোকটা যেন হন্যে হয়ে তাকেই তাড়া করে বেড়াচ্ছে পেছন থেকে!

ভয় যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, রূপ আর দাঁড়িয়ে থাকতে পারলো না। লাইব্রেরির সারি সারি বইয়ের শেলফের মাঝের সরু গলিগুলো দিয়ে সে একপ্রকার দিশেহারা হয়ে ছুটতে শুরু করলো।

ঠিক তখনই, আকাশ চিরে প্রকাণ্ড এক বজ্রপাত হলো!

সেই বীভৎস শব্দে আর সামলাতে না পেরে রূপ আতঙ্কে চিৎকার করে উঠলো,

“আআআআহ!”

কিন্তু তার সেই চিৎকার বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই, অন্ধকারের আড়াল থেকে কেউ একজন তাকে হ্যাঁচকা টানে নিজের দিকে টেনে নিলো!

লহমার মধ্যে রূপকে পেছনের শক্ত বুকশেলফটার সাথে পিঠ ঠেকিয়ে চেপে ধরা হলো, আর তার দুটো নরম হাত ওপরের দিকে তুলে শক্ত হাতে আটকে ফেলা হলো।

চলমান.............

[এত্ত বড় পর্ব দিয়েছি। ভিউ হয় প্রতি পর্বে মাশাআল্লাহ। তবে রিয়্যাক্ট পড়ছে না সে হিসেবে। আর হ্যা পরের পর্ব টা কত টুকু অবশ্যই ইন্টারেস্টিং হবে বুঝতে পারছেন কি?🥹 তাহলে পরের পর্ব পেতে দ্রুত দ্রুত রিয়্যাক্ট দিও পাখিরা। ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন