ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 11

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {১১} ১৮🔞
#আইজা_নূর_পায়েল

~~~~~~~~

ভার্সিটি ছুটি হয়ে যাওয়ায় রূপ আর রিনার আনন্দের সীমা নেই। সামনে বেশ কিছুদিন ছুটি, তাই দুজন মিলে ঠিক করল আজকের পুরো রাতটা মুভি নাইট বানাবে। পরিকল্পনা একদম পাকা, পরপর কয়েকটা হাড়হিম করা হরর মুভি দেখা হবে। তবে সারারাত জেগে মুভি দেখতে গেলে মাঝরাতে পেটে খিদে লাগাটাই স্বাভাবিক, তাই আগেভাগেই প্রচুর খাবারের বন্দোবস্ত করে ফেলল তারা।

বসার ঘরের কাচের টেবিলটার ওপর একে একে সাজিয়ে রাখা হলো ধোঁয়া ওঠা চিকেন ফ্রাই, পপকর্ন, কোল্ড ড্রিংকস, চিপসের প্যাকেট আর মশলাদার মিটবক্স। আরও কিছু খাবার তোলা রইল, যেগুলো পরে প্রয়োজন হলে বের করা যাবে। এরপর ঘরের সব কটা লাইট নিভিয়ে, টিভিতে মুভি চালু করে দুজন সোফায় কম্বল মুড়ি দিয়ে আরাম করে বসে পড়ল।

চারপাশের ঘরগুলো তখন ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। তারা হলরুমে বসে গভীর মনোযোগে দেখছে হরর মুভি ‘অ্যানাবেল’। দেখতে দেখতে প্রায় ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর, মুভিটা পজ করে রিনা উঠে ওয়াশরুমের দিকে গেল। রাত তখন অনেক গড়িয়েছে। চারপাশে নিঝুম নীরবতা, একা বসে থাকতে থাকতে রূপের চোখ দুটোও ঝিমিয়ে আসলো।

হঠাৎ করেই রূপের মনে হলো, সে যেন শূন্যে ভাসছে!

তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটিয়ে পিটপিট করে চোখ মেলে তাকাতেই সে নিজেকে আবিষ্কার করল কারও এক জোড়া শক্তপোক্ত বাহুডোরে। রহস্যময় কেউ একজন তাকে আলতো করে পাঁজাকোলা করে তুলে নিয়েছে। পরক্ষণেই তাকে নিয়ে গিয়ে শোবার ঘরের নরম তুলতুলে বিছানায় শুইয়ে দেওয়া হলো।

রূপের মাথার ভেতরটা কেমন যেন ধোঁয়াশা হয়ে রইল। সে ভাবতে লাগল, সে হয়তো ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে। কিন্তু ঠিক তখনই, আচমকা তার অনাবৃত উদরে এক শীতল স্পর্শ অনুভব করতেই শিউরে উঠল সে!

মুহূর্তের মধ্যে চোখ মেলে ধড়ফড় করে উঠে বসতে চাইল রূপ, কিন্তু পারল না। কেউ একজন যেন আলতো কিন্তু শক্ত বাঁধনে চেপে ধরে রেখেছে তার দুটো হাত!

ঘরের ভেতর ছড়ানো সেই আবছা আর ঝাপসা আলোয় দৃষ্টি স্থির করতেই রূপ দেখতে পেল, তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে আছে প্রকাণ্ড এক পুরুষালি অবয়ব।

লোকটার পরনে কুচকুচে কালো রঙের একটি হুডি, যার ভারী টুপিটা মাথায় এমনভাবে টানা যে মুখ অবয়বটা অন্ধকারেই ঢাকা পড়ে আছে। এমন হুডি জড়ানো অবয়ব এর আগেও একবার দেখেছে সে, অচেনা লাগলেও কোথায় যেন একটা চেনাজানা ভাব!

হঠাৎ করেই রূপের নজর চলে গেল নিচের দিকে। শিউরে উঠে সে দেখল, নিজের পোশাক কিছুটা সরে গিয়ে উন্মুক্ত হয়ে পড়েছে ফর্সা, মাখনের মতো মসৃণ উদর।

আর সেই অচেনা লোকটি পরম অধিকারবোধে রূপের সেই উন্মুক্ত পেটের ওপর মাথা রেখে দুই বাহু দিয়ে গভীর ভালোবাসায় কিংবা তীব্র আকর্ষণে কোমর পেঁচিয়ে ধরে বসে আছে।

মুহূর্তের মধ্যে পুরো শরীর যেন ছিটকে উঠল রূপের! ঘুমে আচ্ছন্ন মাথাটা এক ঝটকায় পরিষ্কার হয়ে গেল। থরথর করে কেঁপে উঠল তার ভেতরটা। নাহ, এটা কোনো আচ্ছন্ন অলীক স্বপ্ন নয়!

চোখের সামনে ঘটা এই মুহূর্তটা একদম বাস্তবতা! আতঙ্কে রূপের হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো, কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে, ভীত গলায় হুড়মুড় করে বলে উঠল,

“এই… এই, ক…কে আপনি? আমার হাত এমন করে কেন ধরেছেন? আমাদের বাড়িতে কী করে এলেন আপনি? আপনি… আপনি দয়া করে আমার এমন কোনো ক্ষতি করবেন না, প্লিজ! আমায় ছেড়ে দিন!”

লোকটি রূপের আকুতি শুনেও সরলো না। কোনো উত্তর না দিয়ে বরং উঠে রূপস্মিতার মুখের একদম কাছাকাছি নিজের মুখটা নিয়ে এলো। রূপের ওপর ঝুলে পড়া তার এই রহস্যময় উপস্থিতি যেন শ্বাস আটকে দেওয়ার জন্য যথেষ্ট।

আতঙ্কে জমিয়ে রাখা সবটুকু শক্তি দিয়ে রূপ চিৎকার করে উঠতে চাইল, রিনাকে ডাকতে চাইল। কিন্তু পুরুষ অবয়বটি অত্যন্ত দ্রুততার সাথে নিজের আঙুল এনে চেপে ধরল রূপের কোমল ওষ্ঠপুটের ওপর।

তারপর ভারী, পুরুষালি গলায় হিসহিসিয়ে বলল—

“হুশশশস! বি কুয়াইট…”

কালো হুডির টুপি পরা মানুষটিকে এতটা কাছ থেকে দেখে রূপার বুকের ভেতরটা দ্রিমদ্রিম করে লাফাতে লাগল, যেন যেকোনো মুহূর্তে বুক ফেটে রক্ত বের হয়ে আসবে।

লোকটার শরীর থেকে ভেসে আসা তীব্র, মাদকতাময় পুরুষালি পারফিউমের ঘ্রাণ সোজা গিয়ে আঘাত করল তার নাসিকারন্ধ্রে। এই পরিচিত গন্ধ, এই সুবাস রূপের মস্তিষ্ককে এক নিমেষে অতীতে ফিরিয়ে নিয়ে গেল!

মুহূর্তেই রূপের স্মৃতির পাতায় একটা দৃশ্য ভেসে উঠল, এই তো সেই পরিচিত ঘ্রাণ, এই তো সেই চেনা ছাঁটের পুরুষালি অবয়ব! এ তো হুবহু সেই লোকটির মতো, যে কি না বিয়ের প্রথম রাতেই তাকে ভেতর থেকে ভেঙে দিয়ে, তালাকের হুমকি শুনিয়ে ছেড়ে চলে গিয়েছিল!

ঘরের মধ্যে ছড়িয়ে থাকা আবছা আলোটুকুকে অগ্রাহ্য করে কেটে লোকটি আজ হঠাৎ এক অদ্ভুত কাণ্ড করে বসল। নিঃশব্দে সে নিজের মাথার কালো হুডিটা পেছন দিকে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে উন্মুক্ত হয়ে পড়ল তার ঢাকা পড়ে থাকা পুরো চেহারাটা।

বাইরের চাঁদের আবছা আলো এসে পড়ল তার ওপর, আর সেই অস্পষ্ট আলো-ছায়ার খেলায় রূপ স্পষ্ট দেখতে পেল সেই রহস্যময় অবয়বের আসল রূপ।

চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে রূপ যেন স্তব্ধ হয়ে গেল! তার জোড়া চোখ যেন কোনো এক অদৃশ্য মায়াজালে আটকে গেল সেই মুখে। চাইলেও সেখান থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল।

সামান্য একটা মুহূর্তের জন্য হলেও রূপের ভেতরকার সমস্ত আতঙ্ক উবে গেল। সে ভুলেই গেল, এই মানুষটা সম্পূর্ণ অচেনা, সে এক অনাহূত অনুপ্রবেশকারী, যে তাকে ভয় দেখাতে কিংবা মারাত্মক কোনো ক্ষতি করতেই এই মাঝরাতে এখানে এসেছে!

‘সুদর্শন’ শব্দটা যেন এই লোকটার অপরূপ চেহারার পাশে দাঁড় করালে বড্ড ফিকে, বড্ড সাধারণ শোনাবে! লোকটার বাম কানটা পার্সিং করা, সেখানে চিকচিক করছে একটি কুচকুচে কালো স্টাড ইয়াররিং। তার বাম পাশের ঘন ভ্রুর খানিকটা অংশ নিখুঁতভাবে বাঁকা করে কাটা, যা তার তীব্র দৃষ্টিতে এনে দিয়েছে এক উদ্ধত আকর্ষণ।

ঘাড় ছুঁইছুঁই সিল্কি এলোমেলো চুলগুলো ছড়ানো ছিটানো অবস্থায় কপাল ও ঘাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিখুঁতভাবে ক্লিন শেভ করা ফর্সা ত্বক, যার নিচে স্পষ্ট হয়ে উঠেছে ধারালো, সুগঠিত জ-লাইন।

তার উঁচু সুতীব্র নাক আর একদম পারফেক্ট গড়নের হালকা খয়েরি রঙের ঠোঁটজোড়া যেন কোনো অভিজ্ঞ ভাস্করের হাতে গড়া নিখুঁত ভাস্কর্য! এক মহূর্ত রূপের মনে হলো, একটা পুরুষ মানুষের সৌন্দর্য কি এতটা তীব্র, এতটা প্রাণঘাতী হতে পারে? কোনো পুরুষ মানুষও কি এত অসাধারণ রূপের অধিকারী হতে পারে?

রূপ যখন তার পরম সৌন্দর্যের মোহে থমকে আছে, ঠিক তখনই সেই প্রকাণ্ড অবয়বটি রূপের কানের একদম কাছে মুখ এনে হাস্কি স্বরে হিসহিস করে বলে উঠল,

“বেইবি র‍্যাট!”

সেই থমথমে ডাক শোবামাত্র আতঙ্কের এক হিমশীতল স্রোত সোজাসুজি বেয়ে গেল রূপস্মিতার শিরদাঁড়া দিয়ে! পুরো শরীর তার নিমেষে বরফের মতো ঠাণ্ডা হয়ে এলো। তার দুটি নরম হাত আগেই শক্ত করে আটকে রয়েছে লোকটার সুগঠিত, বলিষ্ঠ হাতের কবলে।

অবশ হয়ে আসা শরীর আর অবরুদ্ধ অনুভূতির কারণে রূপ চরম চেষ্টা করেও মুখ দিয়ে কোনো চিৎকার বের করতে পারছে না। এক অজানা মৃত্যুভয় চেপে বসেছে তার বুকের ওপর।

যদি এই মুহূর্তে সামান্য শব্দ করার অপরাধে লোকটা নিজের কাছে থাকা কোনো ধারালো ছুরি এনে সোজা চালিয়ে দেয় তার গলায়? যদি এক নিমেষেই শেষ করে দেয় তার জীবন?

রূপ ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল,

“প্লিজ, লিভ মি… কে আপনি? কেনই বা আমার সাথে এমন করছেন?”

সেই সুদর্শন পুরুষটি কোনো কথা বলল না। শুধু নীরব থেকে তীব্র দৃষ্টিতে রূপের দিকে চেয়ে রইল। তার নীরবতা দেখে রূপ এবার কিছুটা সাহস জুগিয়ে, গলার আওয়াজ একটু বাড়িয়ে জিজ্ঞেস করল,

“বলুন, আপনি কে?”

লোকটি রূপস্মিতার কানের ঠিক কাছাকাছি মুখটা আবার নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস এসে পড়ল রূপের গলায়। এরপর এক গা-ছমছমে নিচু স্বরে বলল,

“নীরভান… নীরভান রেজা। ইওর বেটার হাফ।”

নামটা শোনামাত্র রূপস্মিতা যেন অবাকের এক চরমতম শিখরে পৌঁছে গেল! নিজের কানকেও যেন সে মুহূর্তে বিশ্বাস করতে পারলো না। নিমেষেই আতঙ্কের স্থান দখল করে নিল এক রাশ তীব্র ক্ষোভ আর বিস্ময়।

সে ঝটকা মেরে নিজের আটকা পড়া হাত দুটো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ধড়ফড় করে উঠে বসল। এবার নিজের গলায় সমস্ত শক্তি আর জোর এনে স্পষ্ট কণ্ঠে বলল,

“আপনি! আপনি এখানে কী করছেন?! কী চান আপনি আমার কাছে? কেন এসেছেন এখানে?”

নীরভান মৃদু আলোয় রূপের এমন হঠাৎ রূপ বদল দেখে তার সুগঠিত দুটি ভ্রু সামান্য উঁচাল। মনে মনে যেন মজাই পেল সে। নিজের নামটা শোনামাত্রই তার সুকোমল বউয়ের শরীরে কোথায় যেন এক নিমেষে গায়ে জোর ফিরে এসেছে!

রূপ তার উত্তরের তোয়াক্কা না করে পর পর আবার প্রশ্ন ছুঁড়ে দিল,

“কথা বলছেন না কেন? জবাব দিন! কী চান? কেন এসেছেন মাঝরাতে এভাবে? আপনি এখন না বললে আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব!”

নীরভান মোটেও বিচলিত হলো না। তার খয়েরি রঙের ঠোঁটের কোণে ফুটে উঠল এক অতীব ধূর্ত, রহস্যময় আর বাঁকা হাসি। সে শান্ত কিন্তু দাপুটে গলায় বলল,

“চেঁচাও। যত পারো উঁচুগলায় চেঁচাও। দেখি, তোমার সেই আওয়াজ এই ঘরের দেয়াল ডিঙিয়ে বাইরে পর্যন্ত পৌঁছায় নাকি!”

রূপ এবার পূর্ণ শক্তিতে চিৎকার করে উঠে রিনাকে ডাকল।

কিন্তু চারপাশ থমথমে নিস্তব্ধ। রিনার কোনো সাড়াশব্দ পাওয়া গেল না, যেন পুরো বাড়িটা শূন্যে মিলিয়ে গেছে। রূপ মনের ভেতর তীব্র ভয় চেপে আবার হাঁক ছাড়ল। এবারও ফলাফল শূন্য।সেই থমথমে নীরবতা ছাড়া আর কিছুই জবাব দিল না।

নীরভান হালকা ঝুঁকে রূপের চেহারার ঠিক কাছাকাছি এলো। তার একদম কালো কুচকুচে গভীর চোখের মণি দুটো রূপের ওপর স্থির রেখে খুব শান্ত কণ্ঠে বলল,

“অহেতুক চেঁচিয়ে কোনো লাভ নেই, কেউ আসবে না। আমি একটু পরেই চলে যাব। এতটা হাইপার হওয়ার কিছু নেই, শুধু একটা কথা জানাতে এসেছি।”

রূপ নিজেকে বিছানার এক কোনায় গুটিয়ে নিয়ে কাঁপা গলায় বলল,

“ক…কী কথা?”

নীরভান এক মুহূর্ত চোখের পলক ফেলল না। রূপের আতঙ্কিত চোখের দিকে একদৃশ্যে তাকিয়ে থেকে তার গভীর, মাদকতাময় ঘোর লাগা কণ্ঠে বলল,

“চোখ বুজলেও তোকে দেখি, আর চোখ মেলে তাকিয়ে থাকলেও শুধু তোকেই দেখি! হৃদয়ের সবটুকু জায়গা তো দখল করে বসে আছিস, এখন আবার মস্তিষ্কের প্রতিটা কোণাও দখল করে নিয়েছিস। এতটা অমানবিক আর পাষণ্ড তুই কীভাবে হতে পারছিস? আমার ওপর কি তোর একফোঁটাও মায়া হচ্ছ্র না?”

কথাগুলো শুনে রূপ পুরোপুরি ভড়কে গেল! লোকটা এসব কী আবোলতাবোল বকছে? রূপ তো আজ জীবনে প্রথমবার মানুষটার চেহারা সামনাসামনি দেখল। যাকে সে আগে কখনো চোখে পর্যন্ত দেখেনি, তার প্রতি সে কীভাবে অমানবিক বা পাষণ্ড হতে পারে?

তবে লোকটির গলার করুণ আর ব্যাকুল স্বর শুনে রূপের ভেতর চেপে বসা মারাত্মক আতঙ্কটা কিছুটা হলেও কমে এলো। সে এটুকু অন্তত স্পষ্ট বুঝতে পারল, এই লোকটা যাই হোক না কেন, তার কোনো ক্ষতি করতে আসেনি।

রূপ নিজের ভ্রু জোড়া শক্ত করে কুঁচকে, কিছুটা সাহস সঞ্চয় করে বলল,

“একটু গলা ঝেড়ে পরিষ্কার করে বলুন! আপনার এই কথাগুলোর একটা বর্ণও আমি বুঝতে পারছি না!”

নীরভান নিজের চোখ দুটো নামিয়ে নিল। এরপর এক শব্দহীন, হালকা হাসিতে তার ঠোঁট দুটো সামান্য চওড়া হয়ে উঠল। সে শান্ত, ভারী গলায় বলে চলল,

“আমি জীবনে কখনো চাইনি আমার জীবনে কোনো নারীর ছায়া পড়ুক। কখনো চাইনি আমার কারণে কোনো মেয়ের জীবন বিন্দুমাত্র ঝুঁকির মুখে পড়ুক। অথচ দেখ, তুই এইটুকু একটা বাচ্চা মেয়ে হয়ে ঠিক জোর করে আমার জীবনে প্রবেশ করলি। এখন আমার মনের ভেতর একচ্ছত্র রাজত্ব করে বেড়াচ্ছিস। এখন পরিস্থিতি এমন করে ফেলেছিস তুই যে, আমার মন বা মস্তিষ্ক — কোনোটার ওপরই আমার নিজের আর একটুও নিয়ন্ত্রণ নেই।”

লোকটা একটু থেমে, দৃষ্টি আরও গভীর করে বলল,

“আজ থেকে ঠিক দু বছর আগে, খোলা ছাদের নিচে আকাশের সেই চাঁদের সামনে ভূমিতে আরেক চাঁদকে দেখে আমার হৃদস্পন্দন একমুহূর্তের জন্য থেমে গিয়েছিল। তারপর থেকে গত দুটো বছর আমি আকাশের সের চাঁদের দিকে একটা বারের জন্যও তাকাইনি! কারণ ওই চাঁদটার দিকে তাকালেই আমার মস্তিষ্কে সেদিন ফেলে আসা সেই ছোট্ট মেয়েটার মুখ এসে হানা দিতো। সেই স্মৃতি আমার পুরো ভেতরটাকে দগ্ধ করে ছেড়ে দিতো।”

রূপের হৃদয় কি এই কথাগুলোতে একটুও গলেছে, নাকি পাথর হয়েই রইল? তা তার অভিব্যক্তি দেখে বোঝার উপায় রইল না। সে একদম চুপ করে বসে রইল। সেই রাতের, অপমান আর ফেলে আসা ক্ষতগুলো কি এত সহজে মুছে ফেলা সম্ভব?

হঠাৎ করেই নীরভান আলগোছে সরে গিয়ে বসল রূপের পায়ের কাছে। তার ছোট্ট, নরম পা দুটো নিজের শক্তপোক্ত, বিশালাকার দুই হাতের তালুতে তুলে নিল সে। এরপর রূপের পায়ের পাতায় নিজের উষ্ণ ঠোঁট ছুঁইয়ে দিল এক অদ্ভুত আলতো ছোঁয়ায়।

মাথা না তুলেই সে নিচু ও আকুল স্বরে বলে উঠল,

“আমি যেমন রেগে মানুষকে দূরে ঠেলে দিতে জানি, ঠিক তেমনই মানুষটাকে নিজের বুকের খুব কাছে টেনে নিয়ে ভালোবেসে ভরিয়ে দিতেও জানি। এতদিন তো শুধু আমার রাগটাই দেখলি, এবার কি আমার ভালোবাসাটা দেখতে ইচ্ছে করছে না তোর, পাখি?”

রূপ দ্রুত নিজের পা দুটো গুটিয়ে নিল। স্নায়ুর সমস্ত দৃঢ়তা দিয়ে দৃষ্টি সরিয়ে নিয়ে সে শীতল কণ্ঠে বলে উঠল,

“আমি কারও ভালোবাসা দেখতে চাই না।”

নীরভান এক পলক তার দিকে তাকিয়ে রইল। তারপর পিনপতন নীরবতা। লোকটার বুকের ভেতর যেন ধৈর্যের বাঁধটা ঠিক এই মুহূর্তে এসে ভেঙে চুরমার হয়ে গেল।

এই কারণেই তো সে বরাবরই অবুঝ বাচ্চা মেয়েদের এড়িয়ে চলতে চেয়েছে! সামনের মানুষের মনের অবস্থা বা পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা না করে উল্টো নিজের জেদে অটল থাকা, এটাই ওদের বয়সসুলভ স্বভাব। অথচ এতশত বুঝদার, পরিণত নারী থাকতে তার অবাধ্য হৃদয়টা কিনা এসে থমকে গেল এই অবুঝ, ল্যাদা মেয়েটার ওপরই!

রাগে, ক্ষোভে আর পুঞ্জীভূত বিরক্তিতে আর এক মুহূর্তও স্থির থাকতে পারল না সে। রাগে সোজা হয়ে দাঁড়িয়ে গেল নীরভান। নিজের ভেতরকার দাবানলসম রাগটা একটু প্রশমিত করতে সে ঘরের শক্ত দেওয়ালে একের পর এক সজোরে ঘুষি মারতে শুরু করল!

ধড়াস ধড়াস শব্দের প্রতিঘাতে পুরো ঘরটা কেঁপে উঠলো। হঠাৎ দেওয়ালে প্রতিঘাতের সেই শব্দ ছাপিয়ে রূপের চোখের সামনে ভেসে উঠল, লোকটার হাতের চা*মড়া ফেটে চিরে চৌচির হয়ে গেছে, ছোপ ছোপ র*ক্তে মাখামাখি হয়ে গেছে শক্ত দেয়ালটা।

র*ক্তের সেই লাল রঙের ভীতি তার চোখের সামনে ভেসে উঠতেই রূপের বুক টা কেমন যেন করে উঠলো।

আর নিজেকে এক মুহূর্ত ধরে রাখতে পারল না সে। হুড়মুড় করে এগিয়ে গিয়ে লোকটার ওই রক্তাক্ত হাত দুটো শক্ত করে খামচে ধরল রূপ। ভয়ে কাঁপতে কাঁপতে সে লোকটার হাত ধরে ঝাঁকাতে লাগল, আর অশ্রুসিক্ত নয়ন নিয়ে ভেজা গলায় বলল,

“প্লিজ থামুন! আমার খুব ভয় লাগছে… প্লিজ! আমার ব্লাড ফোবিয়া আছে, প্লিজ থামুন না!”

রূপের সেই কাঁপন ধরানো কান্না আর আকুল আর্তনাদ বোধহয় শেষমেশ তার ভেতরের ঝড়টাকে শান্ত করতে পারল। নীরভানের হাত দুটো থেমে গেল। কিন্তু পর মুহূর্তেই তার চোখের সেই শান্ত দৃষ্টি রূপের ওপর আছড়ে পড়ল এক হিংস্র বাঘের মতো।

এক সেকেন্ড সময় ব্যয়না করে সে নিজের বলিষ্ঠ, পেশিবহুল হাত দিয়ে রূপের পাতলা, ঢেউখেলানো মেদহীন কোমরটা শক্ত করে চেপে ধরল। এরপর এক হ্যাঁচকা প্রচণ্ড টানে রূপকে শূন্যে ভাসিয়ে সোজা এনে সেঁটে দিল ঘরের ওই শক্ত দেয়ালের সাথে!

কাছাকাছি দূরত্বে দুজনের নিশ্বাস এসে এক হলো। রূপের চোখে তখন স্পষ্ট আতঙ্ক বিরাজমান আর নীরভানের চোখে জ্বলছে এক অদ্ভুত ভয়ংকর অধিকারবোধ।

দেয়ালের সাথে সেঁটে থাকা রূপের একদম ঘাড়ের কাছে ঝুঁকে পড়ল নীরভান। তার নাক ঘষে গেল রূপের কোমল গ্রীবায়। আর ঠিক তখনই এক অদ্ভুত, উন্মত্ত ও গভীর অধিকারবোধে ভরা ফিসফিসানি ভেসে এল তার পুরুষালি কণ্ঠ থেকে,

“ইউ আর ফাকিং জাস্ট মাইন, বেইবি র‍্যাট! অ্যান্ড দিস ইজ নট আই অ্যাম আস্কিং… দিস ইজ মাই অর্ডার!”

আতঙ্কে কাঁপতে থাকা রূপ তখন নিজের সমস্ত শক্তিতে নীরভানের শার্টের কাপড় মুঠোয় খামচে ধরেছে, তার আঙুলগুলো হয়ে উঠেছে শক্তভাবে মুষ্টিবদ্ধ।

পরক্ষণেই নীরভানের হাত চলে গেল রূপের ঘাড়ের পেছনে। মাথার এলোমেলো সিল্কি চুলগুলো ভেদ করে সে নিজের বড় হাতের তালু দিয়ে রূপের ঘাড়টা আলতো কিন্তু শক্ত এক বাঁধনে আটকে ফেলল।

রূপের ওই ছোট্ট, নিষ্পাপ মুখটার সামনে নিজের চওড়া মুখটা এনে সে আবার আলতো করে নাক ঘষল রূপের নাকের ডগায়। এরপর তার মসৃণ কপালে আর ঠিক নাকের ডগার ওপর ছুঁইয়ে দিল গভীর, উষ্ণ এক চুমু।

“তোকে আমার চাই, রূপ! তোকে চাই মানে… চাইই!”

ভয়ে রূপের তখন ঘেমে-নেয়ে একাকার অবস্থা। বুকের ভেতর হৃদপিণ্ডটা যেন আছড়ে পড়ছে পাঁজরে। লোকটার এই দানবিক উপস্থিতি আর অদম্য শক্তির সামনে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র উপায় তার নেই।

ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটা শব্দ পর্যন্ত বের হচ্ছে না মুখ দিয়ে। তবুও নিজের ভেতরের সবটুকু শক্তিমত্তা দিয়ে সে নিজেকে টানটান করে আটকে রাখল।

কিন্তু রক্ষা পাওয়ার উপায় কোথায়? নীরভানের সুগঠিত ওষ্ঠপুট ধীরে ধীরে আরও নেমে আসছে রূপের নরম, কাঁপতে থাকা ওষ্ঠপুটের দিকে। লোকটার তপ্ত, জ্বলন্ত নিঃশ্বাস এসে সরাসরি আছড়ে পড়ছে রূপের ফর্সা মুখে।

বাঁচার শেষ চেষ্টায় রূপ তখন নিজের ঘাড়টা সামান্য পেছনে বাঁকিয়ে, যতদূর সম্ভব একটু দূরত্ব তৈরি করার এক মরিয়া চেষ্টা চালিয়ে যেতে লাগল।

রূপ চোখ বুজে রইল অনেকখানি সময়। সময়টা যেন থমকে গেছে, কতক্ষণ সে এভাবে নিঃশ্বাস আটকে আটকে এক অচেনা অনুভূতির মুখোমুখি দাঁড়িয়ে রইল, তার কোনো হিসেব রইল না।

হঠাৎ করেই,এক তীব্র ধাক্কায় ঝটকা মেরে ধড়ফড় করে উঠে বসল রূপস্মিতা! ভয়ে বুক চিরে চিৎকার করে বলে উঠল,

“ন…না! না, না প্লিজ!”

বুকের ভেতরটা যেন পাম্পের মতো ওঠানামা করছে, হাঁপিয়ে উঠে বড় বড় শ্বাস ফেলছে সে। এসি চললেও শরীরের প্রতিটি লোমকূপে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম, ঘেমে-নেয়ে একাকার অবস্থা। সোফায় বসে চারপাশ তাকাতেই সে টের পেল, সে তো এখনো বসার ঘরের সেই হলরুমেই শুয়ে আছে!

পাশে বসে রিনা বেশ দুশ্চিন্তা নিয়ে রূপের কপালে হাত রেখে বলল,

“এই, তুই ঠিক আছিস? ঘুমের ঘোরে হাবিজাবি কী সব বিড়বিড় করছিলি? কান্নাকাটি করছিলি কেন হঠাৎ? বাজে কোনো স্বপ্ন দেখেছিস বুঝি?”

রূপের ভ্রু জোড়া কুঁচকে গেল। স্বপ্ন? এসব কিছু স্বপ্ন ছিল? কী করে সম্ভব?

সে হড়বড় করে তোতলাতে তোতলাতে বলল,

“স…স্বপ্ন? ওটা স্বপ্ন ছিল মানে? কীভাবে সম্ভব রিনা?! ও… ও তো আমার এত কাছে ছিল!”

রিনা তার কপালে চিন্তার ভাঁজ ফেলে অবাক হয়ে জিজ্ঞেস করল,

“কে? কার কথা বলছিস তুই?”

রূপ আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে রইল না। একপ্রকার ছুটেই চলে গেল নিজের বেডরুমের দিকে।

কিন্তু ঘরে ঢুকে সে যেন পাথর হয়ে গেল! শোবার ঘরের বিছানা সুন্দর করে গোছানো, কোনো চাদর দুমড়ায়নি। দেওয়ালের দিকে চোখ যেতেই দেখলো কোথাও রক্তের কোনো ছাপ নেই, কোনো আঁচড়ও নেই! কোথাও কিচ্ছু নেই, কিচ্ছু না!

তবে কি... তবে কি সত্যিই এটা স্রেফ একটা স্বপ্ন ছিল?!

রূপের শ্বাস তখনও স্বাভাবিক হয়নি। সে পেছনে ফিরে দরজায় দাঁড়িয়ে থাকা রিনার দিকে চেয়ে ব্যাকুল হয়ে প্রশ্ন করল,

“কাল রাতে আমি আসলে কোথায় ছিলাম? তুই কোথায় ছিলি?”

রিনা হালকা হেসে বোঝানোর ভঙ্গিতে বলল,

“আমি আর তুই তো একসাথে বসে মুভি দেখছিলাম। তারপর আমি ওয়াশরুমে গেলাম, এসে দেখি তুই সোফাতেই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিস। দেখে মায়া হলো, তাই আর তোকে ডেকে তুলিনি। আমিও পাশের সোফায় কম্বল টেনে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আজ সকালে ঘুম ভেঙে দেখি তুই ঘুমের ঘোরেই কাঁদছিস, হাত-পা ছুঁড়ে কেমন কেমন যেন করছিস! তাই তো তোকে ধাক্কা দিয়ে ডাকলাম।”

রূপের মাথা কাজ করা বন্ধ করে দিল। কোনোভাবেই সে অঙ্কের হিসেব মেলাতে পারল না।

একটা স্বপ্ন... স্বপ্ন বুঝি এতটাই জ্যান্ত, এতটাই বাস্তব হতে পারে? শরীরের প্রতিটি স্পর্শ, সেই মাদকতাময় পারফিউমের তীব্র ঘ্রাণ আর পুরুষালি হাতের উত্তাপ যেন এখনও যেন তার ত্বকে লেগে আছে! মনের গভীর থেকে সে কোনোভাবেই এই পুরো ঘটনাটাকে নিছক একটা স্বপ্ন বলে মেনে নিতে পারল না।

চলমান...........

[কেমন দিলাম ধোকা???🌚 সত্যি করে বলুন তো আপনারা ওদের কাছাকাছি আসার কাহিনি টুকু পড়ে কি কি ভেবেছিলেন?🫢
এই পর্বে আমি আপনাদের এতগুলা ভালোবাসা চাইইইইইইইইইইই। এত কষ্ট হয়েছে এই পর্ব টা লিখতে কেন যেন। তাই সবাই বেশি বেশি রেস্পন্স করে পুষিয়ে দিন 🥹। ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন