ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 12

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন [পর্ব ১২]
#আইজা_নূর_পায়েল

নির্ঝরের বিদেশের যাবতীয় কাগজপত্র প্রায় গুছিয়ে এসেছে। বেশ কিছু আত্মীয়স্বজন অনেকদিন ধরেই বিদেশে থাকেন, তার ওপর ব্যবসার নানাবিধ কাজের সুবাদে তাকে প্রায়শই বিভিন্ন দেশ চষে বেড়াতে হয়। পাসপোর্টের ভারী পাতাগুলোতে একের পর এক দেশের ভিসার সিল থাকায় এবারও তার সমস্ত নথিপত্রের কাজ বেশ দ্রুত আর অনায়াসেই সম্পন্ন হয়ে গেল।

যদিও নির্ঝর নিজেও জানে না, তার ভবিতব্যে আসলে ঠিক কী লেখা রয়েছে! কোন জীবনের টানে সে দেশ ছাড়ছে, তা আজও তার নিজের কাছে এক বিরাট ধোঁয়াশা। তবু এক অজানা, অদেখা গন্তব্যের উদ্দেশ্যে সে পা বাড়াচ্ছ্।

আজ ভার্সিটি ক্যাম্পাসের সেই পরিচিত নিমতলায় বসেছে বিশাল এক আড্ডার আসর। নির্ঝরের বন্ধুমহল বলতে কোনো নির্দিষ্ট গণ্ডি ছিল না কখনোই. জুনিয়র আর সিনিয়রদের মিলিয়ে জমজমাট এক মেলা।

নির্ঝর এবার চিরতরে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে শুনেই যেন চেনা অচেনা অনেকেই আজ ভিড় জমিয়েছে সেখানে। চারপাশের আড্ডা, হাসাহাসি আর বিদায়ী আয়োজনের সুর ভেসে আসছে বাতাসের তালে তালে।

তবে এই জমজমাট আড্ডার বেশ খানিকটা দূরত্বে, ঘাসের ওপর একটি দেবদারু গাছের ছায়ায় বসে রয়েছে দুটি মেয়ে। ওরা অবশ্য নির্ঝরের এই বন্ধুমহলের অংশ নয়। তাদের একজন নির্ঝরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রওনক পালের ছোট বোন রেশমী পাল আর অন্যজন রেশমীর প্রিয় বান্ধবী ফাইজা।

রেশমী ছোটবেলা থেকেই চেনে নির্ঝরকে। সেই দূর শৈশব থেকেই রেশমীর ছোট্ট হৃদয়ে নির্ঝর ছিল তার প্রথম ও একমাত্র ক্রাশ! রওনকের সুবাদে নির্ঝর যখনই ওদের বাড়িতে যেত, রেশমী দরজার আড়াল থেকে অপলক চোখে মেপে নিত সেই দীর্ঘদেহী মানুষটিকে। রওনক নিজেও কিন্তু তার অবুঝ বোনের এই অব্যক্ত অনুভূতির কথা খুব ভালো করেই জানে।

রেশমী সবে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, সদ্য কলেজে পা দেওয়া এক চঞ্চল কিশোরী। চশমার আড়ালে থাকা তার টানা টানা চোখ জোড়া এখন থমকে আটকে আছে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মানুষটির ওপর।

একটা চোখধাঁধানো স্পোর্টস বাইকের ওপর হেলান দিয়ে বসে আছে নির্ঝর। কপালে এসে পড়া এলোমেলো চুল, ঠোঁটের কোণে হালকা উদাসীন হাসি আর চিরাচরিত সেই চেনা আভিজাত্য, সব মিলিয়ে সে যেন ক্যাম্পাসের প্রতিটি কোণকে একাই আলো করে রেখেছে! রেশমীর বুকের ভেতরটা হালকা দুলছে. বিদায়ের এই বিষণ্ণ ক্ষণে সে শুধু একদৃশ্যে চেয়ে আছে তার শৈশবের সেই অধরা স্বপ্নের দিকে।

ছেলেটার ওই মিষ্টি হাসিটার মধ্যে না জানি কী এক অদ্ভুত মায়াজাল লুকিয়ে আছে! একটুখানি হেসে উঠলেই এক গালে কী চমৎকার এক টোল পড়ে। কেবল ওই এক চিলতে হাসিতেই কত শত মেয়ের মন যে আড়ালে ঘায়েল হয়ে যায়, তার যেন কোনো হিসেব নেই।

ঘড়ির কাঁটা গড়াতেই আড্ডার ভিড়টা ধীরে ধীরে কমতে শুরু করে। নির্ঝর বাইকের ওপর সোজা হয়ে বসে, হাতে নেয় কালো রঙের হেলমেটটা। মাথায় গলিয়ে নিয়ে মাত্রই বাইকটা স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই আড্ডার সামান্য দূর থেকে দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসে রেশমী।

মেয়েটাকে এভাবে হুট করে সামনে চলে আসতে দেখে নির্ঝর চাবি ঘোরানো থামিয়ে দেয়। বাইক আর স্টার্ট না দিয়ে মাথা থেকে হেলমেটটা টেনে খোলে। তারপর আলতো হেসে খুব সহজ কণ্ঠে বলে,

“আরে রেশমী! কী অবস্থা? কেমন আছ ভাইয়া?”

রেশমী অবশ্য নির্ঝরের এই সাধারণ কুশলপ্রশ্নের কোনো উত্তর দেয় না। সে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করে। তারপর সোজা নির্ঝরের চোখের দিকে তাকিয়ে আলতো কেঁপে যাওয়া গলায় বলে,

“ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে।”

নির্ঝর তার বাইকের হ্যান্ডেলে হাত রেখে বেশ সহজ আর আন্তরিক ভঙ্গিতে জবাব দেয়,

“হ্যাঁ অবশ্যই ভাইয়া, বলো। কী কথা?”

রেশমী চারপাশের কোলাহলের দিকে একবার তাকালো, তারপর একটা ঢোক গিলে দ্বিধায় ভরা কণ্ঠে বলল,

“এখানে নয় ভাইয়া… আমরা কি একটু ওপাশে গিয়ে বসে কথা বলতে পারি? মানে… একটু বেশিই ইম্পর্ট্যান্ট কথা ছিল।”

নির্ঝর গভীর দৃষ্টিতে রেশমীর মুখের দিকে তাকায়। ভীষণ মায়াবী আর নিষ্পাপ একটা চেহারা মেয়েটার, কিন্তু ঠিক এই মুহূর্তে সেই মায়াবী চোখে-মুখে কেমন যেন এক গভীর ছটফটানি আর অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে।

~~~~~~~~~~~~

কুমিল্লার ধর্মসাগর পাড়ের শান্ত পরিবেশ। লেকের মৃদু জলের ওপর তখন বিকেলের নরম আলো তিরতির করে কাঁপছে। পাড়ের বাঁধানো চাতালে পাশাপাশি বসে আছে নির্ঝর আর রেশমী। চারপাশে মানুষের ছোটোখাটো আনাগোনা থাকলেও তাদের দু’জনের মাঝখানের এই জায়গাটিতে থমকে আছে এক গভীর, ভারী নীরবতা।

রেশমীর ফর্সা কপালে এবং নাকের ডগায় জমে উঠেছে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা। সে বারবার হাতের তালু দিয়ে ঘাম মুছছে, অথচ বুক চিরে উঠে আসা চাপা উত্তেজনার কাছে সেই গরম যেন আরও জাঁকিয়ে বসছে। বুকের ভেতরটা ঢিপঢিপ করছে। কী বলবে আর কীভাবে শুরু করবে! এই দ্বন্দ্বে তার হাত-পা ঠান্ডা হয়ে আসছে।

নির্ঝর মেয়েটির মনের অবস্থা খুব ভালোভাবেই বুঝতে পারল। রেশমীকে একটু ধাতস্থ হওয়ার, নিজেকে সামলে নেওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়ার জন্যই সে কোনো তাড়াহুড়ো করল না। শান্ত ভঙ্গিতে লেকের শান্ত জলের দিকে তাকিয়ে থেকে সে নিরবেই সময় দিতে লাগল তাকে।

বেশ কিছুক্ষণ পর সেই স্তব্ধতা ভেঙে নির্ঝর অত্যন্ত নরম ও স্নেহের গলায় প্রশ্ন করল,

“কী ব্যাপার বলো তো? তোমাকে কলেজের কোনো ছেলে ডিস্টার্ব করছে নাকি?”

প্রশ্নটা শুনে রেশমী যেন একটু কেঁপে উঠল। সে দ্রুত মাথায় ঘন ঘন না-সূচক ঝাঁকুনি দিয়ে বলে উঠল,

— “না না! একদমই না… সেরকম কিছু না ভাইয়া। অন্য বিষয়।”

নির্ঝর একটু মৃদু হেসে, শান্ত গলায় বলল,

— “হুম… বলো, শুনছি।”

রেশমী জিভ দিয়ে নিজের শুকিয়ে যাওয়া ঠোঁটটা আলতো করে ভিজিয়ে নিল। বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাসটা কোনোমতে আটকে সে এক বুক সাহস সঞ্চয় করে অত্যন্ত ক্ষীণ অথচ কাঁপাকাঁপা গলায় বলে ফেলল,

“ভাইয়া, আসলে আমি… মানে… আসলে আমার আপনাকে ভালো লাগে।”

কথাটা বলেই রেশমীর মাথাটা লজ্জায় ও সংকোচে একদম বুক পর্যন্ত নেমে এল। সে আর এক মুহূর্তও চোখ তুলে তাকাতে পারল না নির্ঝরের দিকে।

কিন্তু নির্ঝর কোনো কথা বলল না। সে আগের মতোই একদম চুপচাপ বসে রইল। তার মুখে কোনো কঠোরতা নেই, নেই কোনো উপহাসের সুর।

বরং, সে রেশমীকে যথেষ্ট সময় দিচ্ছে যাতে মেয়েটা তার মনে জমে থাকা বাকি কথাগুলোও নির্দ্বিধায় বলে ফেলতে পারে। তার এই নীরবতায় রেশমী ভেতরে ভেতরে একটু সাহস পেল। সে ফ্যাকাশে ঠোঁটে আবার বলতে শুরু করল,

“ভাইয়া… আপনি আমার চেয়ে বয়সে অনেক বড় হবেন। কিন্তু… আপনি তো খুব শীঘ্রই বাইরে চলে যাবেন পড়াশোনার জন্য, আমি শুনেছি। তাই… মানে আজ যদি এই কথাটা আপনাকে না বলতাম, আমার ভেতরে কেমন যেন একটা ভীষণ অপরাধবোধ থেকে যেত। আজ না বললে হয়তো সারাজীবন মনে একটা আফসোস রয়েই যেত।”

রেশমী থেমে গেল। দম নেওয়ার জন্য তার বুকটা তখন দ্রুত ওঠানামা করছে। কিন্তু নির্ঝর তখনও সম্পূর্ণ চুপ! সে কোনো উত্তর না দিয়ে কেবল একদৃষ্টিতে রেশমীর দিকে তাকিয়ে রইল।

“আপনি কিছু বলবেন না?” রেশমীর ক্ষয়িষ্ণু কণ্ঠের প্রশ্নটি ধর্মসাগরের বাতাসে মিশে গেল।

নির্ঝর গলা পরিষ্কার করার জন্য হালকা একটু কেশে নিল। তারপর ধীরপায়ে শরীরটা রেশমীর দিকে সামান্য ঘুরিয়ে তার মুখের দিকে তাকাল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে উদাসীন, অথচ ভীষণ মিষ্টি মুচকি হাসি। গভীর ও ধীর স্বরে সে বলল,

“তুমি ভীষণ চমৎকার একটা মেয়ে, রেশমী। তোমাকে ফেরানোর সাধ্য হয়তো আমার কোনোকালেই ছিল না। তবে, তুমি যে ঘরটা নিজের করে নিতে চাইছ, সেটার জমিসহ ঘরটা আজ থেকে দু’বছর আগে হঠাৎ এসে কেউ একজন পুরোটাই কিনে নিয়েছে। আর তার বদলে আমাকে কী দিয়ে গেছে জানো? এক আকাশ পরিমাণ অনিশ্চয়তায় ভরা একফালি আশা।”

রেশমী স্তব্ধ হয়ে একদৃষ্টিতে চেয়ে রইল নির্ঝরের দিকে। লেকের ওপর বিকেলের মিষ্টি আলো এসে পড়েছে লোকটার ফর্সা মুখে। আহারে, কী দারুণভাবে, কত সহজে আর শান্ত কণ্ঠে প্রত্যাখ্যানের বার্তাটা বলে দিল মানুষটা!

নির্ঝর তার চেনা সহজ গলায় আবার বলে উঠল,

“কথার শুরুতেই তো আমাকে ‘ভাইয়া’ বলে ডেকেছিলে, তাই না? নাহয় সেই সম্পর্কের খাতাটাতেই আমাকে মনে রেখে দিয়ো। আর যদি তা-ও না পারো… তবে কোনো দ্বিধা ছাড়া একদম ভুলে যেও।”

রেশমী ঠিক কী বুঝল, তা কেবল সেই জানে। তার চোখের কোণে একফোঁটা বিষাদের ছায়া নেমে এলো ঠিকই, কিন্তু নিজের ঠোঁটের কোণে সে-ও ফুটিয়ে তুলল এক মলিন, বিষণ্ণ হাসি। নির্ঝরের দিকে চেয়ে সে মৃদু কণ্ঠে বলল,

“যদি কোনোদিন, কেবল একটিমাত্র অবশিষ্ট কারণ খুঁজে পাই আপনাকে ভুলে যাওয়ার… তবে আমি ঠিক সেদিনই আপনাকে ভুলে যাবো।”
.
~~~~~~~~~~
.

কাইলরের মাথার ভেতরটা তখন রাগে ভনভন করে ঘুরছে। ভিয়ানের ওপর তার তীব্র বিরক্তি জমছে। কাল রাতে লোকটা তাকে কম জ্বালাতন করেনি। একবার বলছিল বাড়ি যাবে, আবার মুহূর্তের মধ্যে মত পাল্টে হুকুম দিল নাগিনীর অ্যাপার্টমেন্টে যেতে।

এরপর সেইমতো অর্ধেক রাস্তা যাওয়ার পর হুট করে মত বদলে বলল জরুরি কাজ আছে, গাড়ি আবার ঘুরিয়ে বাড়ি ফিরে চলো। সারারাত এভাবে ছেলেখেলা করতে করতে কাইলরের মাথা গরম হয়ে গিয়েছিল।

আজ আবার তাদের থাইল্যান্ড যাওয়ার কথা, সেখানে ব্যবসার দারুণ জরুরি সব কাজ পড়ে আছে। লাগাতার ফোনে কল বেজে গেলেও ভিয়ানের মাঝে বিন্দুমাত্র তাড়াহুড়ো বা দুশ্চিন্তার লেশমাত্র নেই।

সিঁড়ি দিয়ে ভিয়ানকে নিস্তরঙ্গ পায়ে নেমে আসতে দেখেই কাইলর বিরক্তি চেপে রাখতে পারল না। ভ্রু কুঁচকে কটমট করে তাকিয়ে সে বলল,

“তুই কষ্ট করে নামলি কেন ভাই? আমি তো মাত্রই পালকি নিয়ে আসছিলাম তোকে বয়ে নিয়ে যাওয়ার জন্য।”

ভিয়ান তার কথায় তেমন কান দিল না। নির্বিকার ভঙ্গিতে সেদিকে তাকিয়ে বলল,

“আমার ওজন তোর ওই পালকি আর তুই দুজন মিলে জীবনেও নিতে পারবি না। ওটা বরং তোর হবু বউয়ের জন্য জমিয়ে রাখিস।”

দরজার দিকে এগোতে এগোতে কাইলর বাঁকা হেসে জবাব দিল,

“আমি নিজেই যদি তোর ভার সামলাতে না পারি তবে তোর বউ তো দূরের কথা!”

ভিয়ান তাতেও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। সে বরফশীতল গলায় বলল,

“আমার বউ কী পারবে আর কী না পারবে সেটা আমি ভালো করেই বুঝব, তোর অত মাথা ঘামাতে হবে না। এখন কাজের কথায় আয়, পেপার্স সব রেডি তো?”

কাইলর এবার একটু সিরিয়াস হলো। ফাইলটা হাতে নিয়ে বলল,

“সব রেডি। পেপার্স ওকে, টিকিটও বুক করা। ঠিক দু ঘণ্টা পর আমাদের ফ্লাইট, সন্ধ্যার আগেই পৌঁছে যাব। থাইল্যান্ডে সাত দিনের জন্য হোটেল বুক করা আছে।”

ভিয়ান ফাইলটা হাতে নিয়ে এক পলক সব পেপার্স চোখ বুলিয়ে দেখে নিল। তারপর সন্তুষ্ট ভঙ্গিতে বলল,

“ওকে ফাইন।”
.
~~~~~~~~~~
.
সন্ধ্যে নামার ঠিক আগের মুহূর্তটা। আকাশের ক্যানভাসে তখন আলতো করে ছড়িয়ে পড়েছে নরম কমলা রঙের ছায়া। ছুটির আমেজে ভরপুর এই বিকেলে রিনা আর রূপ দুজনেই বেশ সুন্দর করে সেজেগুজে তৈরি। সিয়াম যখন হঠাৎ করেই তাদের ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল, তখন এমন লোভনীয় অফার ফিরিয়ে দেওয়া কারোর পক্ষেই সম্ভব ছিল না।

তারা দুজনেই চটজলদি তৈরি হয়ে অ্যাপার্টমেন্টের নিচে নেমে এল। সেখানে গাড়ি নিয়ে ঠিক সময়েই হাজির ছিল সিয়াম। রূপ আর রিনা কোনো কথা না বাড়িয়ে একদম বাধ্য মেয়ের মতো গিয়ে বসল গাড়ির পেছনের সিটে। কোথায় যাবে ভাবতে ভাবতে গাড়িটা শেষ পর্যন্ত এসে থামল শহরের এক মনোরম পার্কের সামনে।

গাড়ি থেকে নেমেই রিনা দুই হাত ছড়িয়ে বুক ভরে লম্বা একটা শ্বাস নিল। তারপর তৃপ্তির সুরে বলে উঠল,

“আহ্! মনে হচ্ছে এক কোটি বছর পর আজ সত্যি সত্যিই ঘুরতে এলাম রে!”

রিনার এমন ভঙ্গি দেখে সিয়ামের মুখে মৃদু একটা হাসির রেখা ফুটে উঠল। পার্কের ভেতরে একটু এগোতেই চোখে পড়ল একটা আইসক্রিম কার্ট। আর দেরি না করে তারা সবাই একেকটা আইসক্রিম হাতে তুলে নিল।

আইসক্রিমে ছোট একটা কামড় দিয়ে রিনা বেশ আনমনে চারপাশ দেখতে দেখতে একটা বাচ্চার দিকে তাকিয়ে হঠাৎ বলে বসল,

“দোস্ত জানিস! আমার না মাঝে মাঝে ভাবতেই কেমন যেন অবাক লাগে, একদিন আমাদেরও সন্তান হবে আর সে কি না বড় হয়ে সুযোগ পেলেই আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সোজা ব্লক লিস্টে ফেলে রাখবে!”

রিনার এমন অদ্ভুত ও হঠাৎ করে বলে বসা কথাটা শুনে রূপের চোখ কপালে উঠল। সে আইসক্রিম খাওয়া থামিয়ে অবাক চোখে রিনার দিকে তাকিয়ে রইল।

সিয়াম রিনার অদ্ভূত উত্তর শুনে আর না হেসে পারল না। তারপর সে নিজের থেকেই কৌতুহল নিয়ে জিজ্ঞেস করল,

“আচ্ছা, তোমাদের ফিউচার প্ল্যান কী বলো তো?”

রূপ আইসক্রিমের মৃদু স্বাদে মন দিয়ে ধীর শান্ত গলায় জবাব দিল,

“গ্র্যাজুয়েশনটা ঠিকঠাক কমপ্লিট করে ভালো একটা সেক্টরে জব পাওয়া।”

সিয়াম এবার উৎসুক চোখে তাকাল রিনার দিকে, মেয়েটার অদ্ভুত উত্তর শোনার জন্য। রিনা হাতে থাকা আইসক্রিমটা তৃপ্তি করে চিবিয়ে গিলে নিয়ে গম্ভীর মুখে বলল,

“কিসের কেরিয়ার, আর কিসের কী! আমি তো প্ল্যান করে রেখেছি মানুষের বাড়িতে কাজ করার নাম করে পুরো ঘরবাড়ি ভালো করে দেখে আসব, আর রাতে জামাইকে পাঠাব ওই বাড়িতে চুরি করতে!”

রিনার এমন আজগুবি আর কাণ্ডজ্ঞানহীন লজিক শুনে রূপ আর সিয়াম দুজনেই একসাথে হেসে উঠল। মেয়েটার মাথায় সবসময়ই কেমন যেন আজব সব চিন্তাভাবনা ঘুরপাক খায়।

ঠিক তখনই রাস্তা দিয়ে কাইলর আর নিরভান এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওদের গাড়িটা ভাগ্যক্রমে ওই পার্কের সামনের রাস্তা পার হচ্ছিল।

হঠাৎই গাড়ির কাচ দিয়ে বাইরে নজর যেতেই নিরভানের চোখ আটকে গেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রূপের ওপর। আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সিয়াম। মুহূর্তে নিরভানের মুখটা কঠিন হয়ে এল, কপালে পড়ল বিরক্তির ভাজ। এই সিয়াম লোকটার সামনে আসলেই মেয়েটা যেন বিশ্রীভাবে হেসে ঢলে পড়ে!

সে দ্রুত কাইলরকে গাড়ি থামাতে বলে বলল,

“কাই! ওটা তোর নাগিনী না?”

কাইলর জানালার বাইরে তাকিয়ে দেখল সত্যিই তো, রিনা দাঁড়িয়ে আছে আর সাথে আরেকটা ছেলে! দুজনে যেন গল্পে মেতে হাসির ফোয়ারা ছুটিয়ে দিয়েছে। কাইলর চরম বিরক্ত হয়ে বলে উঠল,

“ওরা এখানে কী করছে? আর ওই ছেলেটা আবার কে?”

নিরভান গাড়ির সিটে আলতো করে হেলান দিয়ে ঠাণ্ডা গলায় বলল,

“আমাদের ভার্সিটির আরেকজন প্রফেসর।”

নীরভান শান্ত চোখে রূপের পানে তাকিয়ে আছে। সেই স্থির দৃষ্টির গভীরে কোন অচেনা ঝড় বইছে, তা কেবল ওই মানুষটিই জানে। খানিক বাদে সে গম্ভীর গলায় নির্দেশ দিল,

“স্টার্ট দ্য কার।”

কিন্তু কাইলর তার কথায় কর্ণপাত করল না। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল,

“ছাগলের তিন নম্বর বাচ্চাটার একটা সুব্যবস্থা আজ করতেই হচ্ছে।”

এই বলে সে কী করবে না করবে ভাবতে ভাবতেই তার মাথায় এক অদ্ভুত দুষ্টু বুদ্ধি চেপে বসল। সে ফ্রন্ট মিরর দিয়ে এক পলক নীরভানের দিকে তাকাতেই দেখল, নীরভান ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে।

কাইলর তাতে দমে না গিয়ে গাড়ির তলা থেকে দুটো জলের বোতল বের করে আনল। একটা বোতল নীরভানের বাড়িয়ে দিয়ে সে বেশ স্বাভাবিক গলায় বলল,

“এই নে, বোতলটা একটু ভরে দে তো ভাই। মানে ইয়ে দিয়ে ভরে দে। মানে তোর লিকুইড এনার্জি ড্রিংক দিয়ে ভর বোতল টা।"

নীরভান কপালে আরেক প্রস্থ ভাঁজ ফেলে চরম বিরক্তির সুরে বলে উঠল,

“হোয়াট রাবিশ! তুই কি আস্ত পাগল হয়ে গেছিস?”

কিন্তু কাইলর তখন নিজের জেদে অটল। সে গাড়ির সিটে বসে প্যান্টের জিপ খুলে বোতলের ভেতর মূত্র ত্যাগ করতে করতে বাঁকা হেসে বলে উঠল,

“আরে ধুর পাগলের কী আছে! বেচারা ওই ছেলের সাথে হেসে হেসে মরে যাচ্ছে, একটু এনার্জি ড্রিংক খাইয়ে আসি ছেলেটাকে যাই!”

নীরভান ঘেন্নায় ও বিরক্তিতে কাইলরের এই নোংরা পাগলামি দেখতে লাগল। কাইলর এরপর বোতলটা ভালো করে আটকে নিজের গায়ে জড়াল সম্পূর্ণ কালো রঙের এক পোশাক। মুখের ওপর একটা কালো মুখোশ টেনে সে অদ্ভুত ভঙ্গিতে নীরভানের দিকে ফিরে বলল,

“ভাই একটু হেল্প তো কর প্লিজ, জাস্ট একটু সঙ্গ দে!”

নিরভানও নিজের গায়ে কালো পোশাক জড়িয়ে মুখটা সম্পূর্ণ ঢেকে গাড়ি থেকে নেমে পড়ল। একটা ছোট বাচ্চাকে দিয়ে কৌশলে সিয়ামকে পার্কের পেছনের একটা নিরিবিলি চিপা গলির ভেতর ডেকে আনা হলো।

সিয়াম কিছুটা বিভ্রান্ত হয়ে এদিক-ওদিক তাকাচ্ছিল, কে তাকে ডাকল তা বোঝার আগেই পেছন থেকে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল কাইলর। শক্ত দুহাতে সিয়ামকে জাপটে ধরে সে এক ঝটকায় দেওয়ালের সাথে চেপে ধরল। চিৎকার করে একটা টু শব্দ করারও বিন্দুমাত্র সুযোগ পেল না বেচারা।

কাইলর উত্তেজনা আর পৈশাচিক আনন্দে ফুঁসতে ফুঁসতে নিরভানকে উদ্দেশ করে বলে উঠল,

"ভরে দে শালার মুখে। মানে এই বোতল টা ভরে দে!”

নিরভান বিন্দুমাত্র দেরি না করে এগিয়ে এল। ঠান্ডা পাথুরে চোখের দৃষ্টিতে সে সিয়ামের চোয়াল শক্ত করে চেপে ধরে মুখটা জোর করে ফাঁক করে দিল। এরপর নিজের হাতে ধরা বোতলের ছিপি খুলে সজোরে সেটা সিয়ামের মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে এক ঝটকায় বোতলটা কাত করে ধরল।

কাইলর তখন কালো মাস্কের আড়াল থেকে এক শয়তানি হাসি হেসে চরম উল্লাসে ফেটে পড়ল। সে নার্গিস এর একটা বিখ্যাত গানের সুরে চেঁচাতে লাগল,

“খা! খা! খা! শালা গিলে গিলে খা! বোতল চেটে চেটে খা!”

[রিয়্যাক্ট কমেন্ট করে যাবেন সকলে। ]

চলমান..........

[ একটু শুনুন পাখিরা। আপনারা যদি ভেবে থাকেন নীরভান এবং রুপস্মিতার মিল হয়ে যাবে দ্রুত। তবে একটু ভুল ভাবছেন তাই সেই আশা টা এখনই রাখবেন না। এমনিতেই ওরা অসমবয়সী তার মধ্যে নীরভান রাগচটা পাব্লিক। এত সহজে কি আর ভালোবাসা আসবে! ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন