ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 16

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {১৬ এর প্রথম খন্ড}
#আইজা_নূর_পায়েল

~~~~~~~~~

আর মাত্র এক মাস পরেই নির্ঝরের ফ্লাইটের ডেট।
নিজের পরিচিত এসি কামরার নরম বিছানায় শুয়ে শুয়ে সে কত কী ভাবনায় ভেসে যাচ্ছে।

তবে তার এই হঠাৎ ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি এখনো পরিবারের কারো কানে পৌঁছায়নি। রায় পরিবারের মতো কঠোর আর প্রভাবশালী পরিবারে এই কথা জানাজানি হলে কী মারাত্মক ঝড় উঠবে, তা সে খুব ভালো করেই আঁচ করতে পারছে।

তাই রায়বাড়ির ছোট ছেলে হিসেবে নিজের এই শেষ এক মাসের দিনগুলো সে মা-বাবার ছায়ায় ও ভালোবাসায় কাটিয়ে দিতে চায়।

সে জানে, এক মাস পর যখন পুরো পরিবার তার এই সত্যটা জানতে পারবে, তখন হয়তো বাবা তাকে সঙ্গে সঙ্গে ত্যাজ্যপুত্র করবেন, নিজের সমস্ত বিষয়-সম্পত্তি ও অধিকার থেকে বঞ্চিত করে দেবেন।

সমাজের বুকে তাকে আর নিজেদের সন্তান বলে পরিচয়ও দেবেন না, হয়তো রক্তের সব সম্পর্ক চিরতরে ছিন্ন করে দেবেন। সেদিন তার এই বিশাল দুনিয়ায় নিজের বলে আঁকড়ে ধরার মতো আর কিছুই অবশিষ্ট থাকবে না।

কিন্তু হাজারো বাধা, অপবাদ আর সর্বস্ব হারানোর ভয়ের উর্ধ্বে গিয়েও তার যে কেবল ওই একটা মানুষকে চাই-ই চাই তার রূপাঞ্জেল!

নির্ঝর মনে মনে বিশ্বাস করে, সৃষ্টিকর্তা নিশ্চয়ই পরম দয়ালু, তিনি তার এই নীরব আকঙ্খা আর আকুল ত্যাগ ব্যাকুলভাবে ফেরাবেন না। ইদানীং সে নিয়ম করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে।

একজন খাঁটি মুসলিমের করণীয় সব ইবাদত-বন্দেগি সে তার ঘরের দরজায় খিল এঁটে একা একা পালন করে। কেবল এখনো আরবিতে পবিত্র কুরআন শরিফ তিলাওয়াত করতে পারে না সে, তবে সেটাও খুব দ্রুত কোনো এক হুজুরের কাছ থেকে শিখে নেবে বলে মনে মনে প্রহর গুনছে।

বিছানায় আধশোয়া হয়ে শত চিন্তার সাগরে ডুব দেওয়ার মাঝেই হঠাৎ তার ফোনটা টুং কেঁপে উঠল। স্ক্রিনে একটা নতুন নোটিফিকেশন ভেস উঠেছে,

"কেমন আছেন রাজপুত্র?”

অপরিচিত অথচ নাটকীয় এই মেসেজটা দেখে নির্ঝরের কপালে খানিকটা ভাঁজ পড়ল, ভ্রু কুঁচকে গেল তার। সুন্দর চেহারা আর রায়বাড়ির নামডাকের দৌলতে এমন ফ্লার্টিং বা প্রেমের মেসেজ পাওয়া তার জন্য একদম নিত্যদিনের ডালভাত। বিশেষ করে কুমিল্লা সরকারি কলেজের অসংখ্য মেয়ে রোজই তাকে এমন বার্তা পাঠায়।

তবে এই প্রোফাইলটা কেমন যেন একটু চেনা চেনা মনে হলেও ঠিক চিনে উঠতে পারছে না নির্ঝর। ফেসবুকে আইডিটার নাম লেখা রয়েছে, “স্বপ্নচারিণী কবিতা”।

রাতের নির্জনতায় ফোনের স্ক্রিনের নীলচে আলোটা নির্ঝরের চোখে এসে পড়ছে। অচেনা এক আইডি থেকে হুট করে ভেসে আসা বার্তাটি দেখে বেশ কিছুক্ষণ আঙুল দুটো কিবোর্ডের ওপর স্থির হয়ে ছিল। রিপ্লাই করবে না, এড়িয়ে যাবে এমনটাই ভেবেছিল সে।

কিন্তু মানুষের কৌতূহল বড় অদ্ভুত জিনিস! না চাইতেও মনের ভেতর একধরনের সূক্ষ্ম উসকানি কাজ করে। শেষমেশ কৌতূহল দমন করতে না পেরে টাইপ করল,

“ভালো। আপনি কে?”

ওপাশ থেকেও উত্তর আসতে সময় লাগল না। যেন অপরপ্রান্তে কেউ একজন অধীর আগ্রহে নির্ঝরের এই কয়েকটা অক্ষরের অপেক্ষাতেই বসে ছিল। জবাব এলো,

“আমি স্বপ্নচারিণী কবিতা।”

উত্তরটা পড়ে নির্ঝরের মুখে ঈষৎ বিরক্তি ফুটে উঠলো । ফেসবুকের এই এক একঘেয়ে রূপ! ছদ্মনামের আড়ালে আসল রূপ লুকিয়ে ধাঁধা তৈরি করা। সে কিছুটা গম্ভীর ও স্পষ্টভাষায় লিখলো

“এইটা আবার কেমন নাম? আসল পরিচয় বলুন।”

“কবিতা।”

এবার নির্ঝরের ভ্রূ জোড়া খানিকটা কুঁচকে গেল। সংক্ষিপ্ত, অথচ রহস্যময় জবাব। সে সরাসরি কাজের কথায় এলো,

"আপনি আমার পরিচিত?”

“জানিনা। তবে আপনি আমার পরিচিত।”

ঘরের মধ্যের নীরবতা যেন আরও গাঢ় হয়ে উঠল। দেয়ালঘড়ির টিকটিক শব্দটাও তখন স্পষ্ট শোনাই যাচ্ছে। নির্ঝর আর কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার মতো কিছু খুঁজেও পেল না সে। অচেনা এই বার্তালাপের ইতি টেনে মনটাকে অন্য একদিকে মোড় দেওয়ার চেষ্টা করল। বুড়ো আঙুল চালিয়ে শুরু করল ফেসবুক স্ক্রল করা।

স্ক্রল করতে করতে হঠাৎই একটা পোস্টের সামনে এসে নির্ঝরের চোখ আটকে গেল। বুড়ো আঙুলটা স্থির হয়ে রইল স্ক্রিনে, থেমে গেল তার চোখের পলকও।

ছবিটা মেক্সিকোর 'উনাম' (UNAM) ইউনিভার্সিটির অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে।

ক্যানভাসজুড়ে ছড়িয়ে রয়েছে এক মায়াবী দৃশ্যপট। আলো আঁধারির মাঝে পাতানো রেড কার্পেট, আর তার ওপর দিয়ে হেঁটে আসছে এক রমণী। সাউথ ইন্ডিয়ান শৈলীতে পরনে জড়িয়ে নেওয়া শাড়িটা এক হাতে সামান্য উঁচিয়ে ধরেছে সে।

অনমনীয় অথচ অন্যমনস্ক তার চাউনি, যেন শত শত মানুষের কোলাহলের মাঝেও সে তার নিজস্ব এক স্বতন্ত্র জগতে হারিয়ে আছে। তার সুদীর্ঘ ঘন কালো চুলের সযত্ন বেণীটি এক পাশের কাঁধ গড়িয়ে বুকে এসে পড়েছে। ছবিটা ঠিক সেই অন্যমনস্ক মুহূর্তেই ক্যামেরাবন্দী করা হয়েছে।

ছবিটার নিচে উনাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঝকঝকে ক্যাপশন,

"A beautiful glimpse of South Asian heritage at UNAM’s Cultural Festival 2025.

Draped in timeless elegance, this moment celebrates the rich traditions, cultural diversity, and beauty that bring us together beyond borders."

কতগুলো দিন পর, ঠিক কতগুলো শূন্যতার দীর্ঘশ্বাস পেরিয়ে আজ আবার যেন তার সেই রুপাঞ্জেল কে দেখতে পেল সে! ইশশ... মেয়েটাকে কে এমন মায়াবতী হতে বলেছিল? যার মায়ায় জড়িয়ে পড়ার কোনো পথ বা ঠাঁই থাকে না!

অস্থির বুকটাকে শান্ত করতে নির্ঝর বিছানা ছেড়ে উঠে বসল। ধীর পায়ে টেবিলের ড্রয়ারের কাছে গিয়ে বের করল তার মানিব্যাগটা। সেটির একটি খাঁজে পরম যত্নে গুঁজে রাখা ছোট সাইজের একটা ছবি।

সেখানে চুলে দুপাশে পরিপাটি করে করা বেণি, পরনে সাদা কলেজ ড্রেসের এক তরুণীর অবয়ব। তবে সে ক্যামেরার দিকে তাকিয়ে নেই, মুখটা অন্য দিকে ফেরানো, হয়তো আনমনা কোনো ভাবনায় ডুবে আছে।

একদম অজান্তেই, হয়তো দূর থেকে কোনো এক ক্ষণে লুকিয়ে তুলেছিল নির্ঝর। একরোখা এক প্রেমিকের একতরফা ভালোলাগার অবিনশ্বর সাক্ষী হয়ে ছবিটি লুকিয়ে রয়েছে ওয়ালিটের ওই নিভৃত কোণটায়।

নির্ঝর আলতো করে ছবিটার ওপর নিজের আঙুলটা রাখল। মৃদু স্পর্শ হলেও অনুভূতির তীব্রতা পাহাড়সম। শূন্য ঘরের নিস্তব্ধতায় ফিসফিস করে সে বলে উঠল,

"যদি অ্যালকোহলের নেশায় পড়তাম, তবে রিহ্যাবে গিয়ে নেশা কাটিয়ে উঠতাম। কিন্তু, আমি তো পড়েছি তোমার নেশায়! এ নেশা কাটাতে কোথায় যাবো আমি?"
.
~~~~~~~~~~
.

ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়েছে আরও পাঁচটি দিন। আজ যেন সময়ের কাঁটাও আটকে রয়েছে রুপস্মিতার বুকস্পন্দনের তালে তালে। আজ তার পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। সকাল থেকেই তার বুকের ভেতরটা দুরুদুরু কাঁপছে, একটা অজানা আশঙ্কা যেন পাঁজরের খাঁচায় ডানা ঝাপটাচ্ছে।

রিনা আর রুপ যথাসময়েই এসে পৌঁছেছে ভার্সিটিতে। এই কয়টি দিন প্রফেসর ভি আর এদিকে আসেননি, তবে আজ সোজা ভার্সিটিতেই আসবেন তিনি।

ভার্সিটির মূল ফটকের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা। বোর্ডের সামনে উপচে পড়া ভিড়। রুপস্মিতা বরাবরই এই ভিড়ভাট্টা এড়িয়ে চলতে পছন্দ করে, আজও তার ব্যতিক্রম হলো না। সে একটু দূরে দাঁড়িয়ে ভিড় কমার অপেক্ষায় রইল।

কিন্তু রিনার তর সাইল না। সে ভিড় ঠেলে সোজাসুজি গিয়ে দাঁড়াল বোর্ডের ঠিক সামনে। নিজের প্রস্তুতি সে ভালোই জানত, তাই নিচের দিক থেকে নাম খোঁজা শুরু করল সে। কারণ তার নাম থাকলে ঠিক ওই শেষের দিকটাতেই থাকার কথা।

কিছুক্ষণ চোখ বুলোতেই হঠাৎ নিজের নামটা তালিকায় দেখতে পেয়ে আনন্দে ফেটে পড়ল রিনা। ভিড়ের মাঝেই সে একরকম চিৎকার করে উঠল। তারপর সেখান থেকে ছুটে এসে রুপস্মিতাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপানো গলায় বলে উঠল,

“দোস্ত! দোস্ত! আমি পাস হয়ে গেছিইইইইই!”

রুপস্মিতার ঠোঁটে তখন এক ফালি ম্লান, ক্ষণিক হাসি ফুটিয়ে উঠল। সে ধীর গলায় জিজ্ঞেস করল,

“আমার নাম দেখেছিলি? আছে?”

রিনা হাসতে হাসতে রুপের কাঁধে একটা আলতো চাপড় বসিয়ে দিল। তার চোখদুটো তখনো সাফল্যের আনন্দে চকচক করছে। সে বেশ হালকা মেজাজে আশ্বস্ত করার সুরে বলল,

“ধুর ! আমি যেহেতু পাস করেছি , তুই তো নিশ্চিত টপ করে বসে আছিস! আমি তো একদম শেষ দিক থেকে নাম খোঁজা শুরু করেছিলাম, সেখানে তোর নাম তো থাকার কথাই না। দেখিস, শুরুর দিকেই ঝকঝক করছে তোর নাম!”

বন্ধুর কথায় রুপ অবশ্য মনে কোনো আশ্বাস পেল না। বুকের ভেতরটা অজ্ঞাত এক অমঙ্গল আশঙ্কায় চঞ্চল হয়ে উঠতে লাগল।

ঠিক তখনই ক্যাম্পাসে এসে হাজির হলেন প্রফেসর সিয়াম। বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর আজই তিনি প্রথম ভার্সিটিতে পা রেখেছেন। দূর থেকেই রুপকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি মৃদু পায়ে এগিয়ে এলেন তার দিকে। মুখে একটা সহানুভূতির হাসি ফুটিয়ে বললেন,

“কেমন আছ রুপস্মিতা? অসুস্থ হলাম, তা একটা বার আর খবরও তো নিলে না!”

রুপ তার বাড়ি ছাড়ার কথাটা কৌশলে এড়িয়ে গেল। কারণ প্রফেসর সিয়াম জানলে কোনো না কোনোভানে তার বাড়ি অবধিও এই খবর চলে যেতে পারে। দৃষ্টি নিচু করে স্বাভাবিক গলায় বলল,

“আসলে... একটু ঝামেলার মধ্যে কেটেছে তো প্রফেসর, তাই আর খোজ নিতে পারিনি। মাফ করবেন।”

সিয়াম আর কথা বাড়ালেন না। চারপাশে ছড়ানো রেজাল্টের আবহের দিকে ইঙ্গিত করে সোজাসুজি জিজ্ঞেস করলেন,

“তা রেজাল্ট দেখলে? কী খবর?”

রুপ নিরবে দুপাশে মাথা নাড়ল। ঠিক সেই মুহূর্তেই নোটিশ বোর্ডের দিক থেকে একদল শিক্ষার্থীর বিকট উল্লাসের শব্দ ভেসে এল। জানা গেল, জারা সেকেন্ড হয়েছে! মেয়েটা এমনিতেই ভীষণ পরিশ্রমী, সারা বছর পড়াশোনার মধ্যেই থাকে। তার ফার্স্ট বা সেকেন্ড হওয়াটা একেবারেই স্বাভাবিক।

শিক্ষার্থী হিসেবে রুপস্মিতার মেধা নিয়েও কারও মনে কোনো সন্দেহ ছিল না। সিয়াম নিজেই আগ্রহী হয়ে ভিড় ঠেলে এগিয়ে গেলেন নোটিশ বোর্ডের দিকে। তালিকাটার ওপর চোখ বোলাতে বোলাতে হঠাৎই প্রফেসরের কপাল কুঁচকে গেল। বোর্ডের পুরো কাগজটা কয়েকবার নিখুঁতভাবে চেক করার পরও কোথাও রুপস্মিতার নাম খুঁজে পাওয়া গেল না!

বিস্ময়ের ঘোর নিয়ে সিয়াম ধীর পায়ে রুপের সামনে এসে দাঁড়ালেন। কণ্ঠে স্পষ্ট দ্বিধা রেখে বললেন,

“তোমার নাম তো বোর্ডে দেখছি না, রুপ!”

কথাটা শুনতেই রুপস্মিতার বুকের ভেতরটা এক লহমায় ধপ করে উঠল। মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল মুহূর্তেই, হাত-পা ঠান্ডা হয়ে থরথর করে কাঁপতে শুরু করল তার। যে মেয়েটির সেরা ফলাফলের তালিকায় থাকার কথা, তার নামই কি না পাস করা শিক্ষার্থীদের লিস্টে নেই?

চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসতে লাগল রুপস্মিতার।

এবার রুপস্মিতা নিজের দু’পায়ের জোর যেন হারিয়ে ফেলছে। অবিশ্বাসের এক ঘন অন্ধকার চোখ দুটোকে আচ্ছন্ন করে ফেলল তার। সে হেটে গেল অকৃতকার্যদের সেই তালিকার সামনে।

ঝাপসা চোখে তালিকার ওপর নজর বোলাতেই বুকটা যেন ভারী হয়ে গেল। বেশি খুঁজতে হলো না প্রথম কয়েকটা নামের পরেই স্পষ্টাক্ষরে লেখা রয়েছে তার নাম: ‘Ruposhmita Khan Beli’।

মুহূর্তেই গলার কাছটায় কিসের যেন একটা তীব্র যন্ত্রণা দলা পাকিয়ে উঠল, মনে হলো কোনো বিষাক্ত কাঁটা বিঁধে আছে কন্ঠনালীতে। যে মেয়েটি সবসময় প্রথম সারিতে থেকে এসেছে, তার নামের পাশে আজ এমন একটি দাগ?

নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে চাইল। ঠোঁট দুটো শক্ত করে কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল সে, কিন্তু বুকের ভেতরের কালবৈশাখী ঝড়কে থামায় সাধ্য কার!

রিনা আর প্রফেসর সিয়াম অবাক চোখে একে অপরের দিকে তাকালেন। ঘটনা বুঝতে তাঁদের এক মুহূর্তও দেরি হলো না। রিনা আর দেরি না করে এসে শক্ত করে জড়ায়ে ধরল রুপকে।

এতক্ষন ধরে পুষে রাখা নীরব কষ্টটা এক লহমায় বাঁধ ভাঙল, লজ্জায় আর কান্নায় ফুপিয়ে উঠল রুপস্মিতা। যারা সব সময় সাফল্যের শীর্ষে থাকে, তাদের জন্য এই একটা ব্যর্থতা যে কতটা মর্মান্তিক, কতটা অপমানজনক তা কেবল ভূক্তভোগীই বোঝে।

সিয়াম দাঁড়িয়ে রইলেন চুপচাপ। এমন পরিস্থিতিতে কী বলে সান্ত্বনা দিতে হয়, তা যেন তাঁর জানা নেই। রিনা পরম যত্নে রুপকে ধরে এনে ক্যাম্পাসের একপাশে ছায়ামেঘে ঘেরা একটা বেঞ্চে বসাল। সিয়াম পানির বোতলটা এগিয়ে দিয়ে নিজেও বসল রুপের পাশে।

অঝোর ধারায় না কাঁদলেও রুপের কান্নার তীব্রতায় নাকের ডগাটা টকটকে লাল হয়ে উঠেছে। চারপাশের অনেক উৎসুক চোখই তখন তাদের দিকে ঘুরে তাকাচ্ছে।

ঠিক তখনই ভার্সিটির মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেন প্রফেসর ভি। বিশাল ক্যাম্পাসের চারপাশটায় একবার তীক্ষ্ণ দক্ষ দৃষ্টি বুলিয়ে নিলেন তিনি। কিন্তু প্রখর নজর এড়াতে পারল না বেঞ্চে বসে থাকা ওই ভেঙে পড়া মায়াবতী রূপটি।

আসলে রুপস্মিতা সব বিষয়ে ফেইল করেনি। সে আটকে গেছে কেবল একটি মাত্র সাবজেক্টে তা হলো ‘কোয়ান্টাম ফিজিক্স’।

রুপস্মিতার লাল হয়ে যাওয়া চোখ, চাপা কান্না আর নিঃশব্দ হাহাকার দূর থেকে নীরভানের সেই গভীর, তীক্ষ্ণ চোখ দুটো খুব নিখুঁতভাবে পরখ করে নিতে লাগল...!

রুপস্মিতার এই কান্নভেজা করুণ মুখটা সিয়ামের সহ্য হচ্ছে না। মেয়েটার নিষ্পাপ চাহনি আর কান্নার তোড়ে ভেঙে পড়া দেখে তার বুকের ভেতরটা এক অদ্ভুত মায়ায় মুচড়ে উঠল। সে রুপস্মিতার কাঁপতে থাকা হাত দুটোর ওপর নিজের হাত দুটো আলতো করে রেখে শান্ত কণ্ঠে বোঝাতে লাগল,

“শোনো রুপ, এভাবে নিজেকে ভেঙে ফেললে তো চলবে না। কান্না করে কি কিছু বদলাবে বলো? একটু খেয়াল করে দেখো, আশেপাশের সবাই কেমন করে তাকিয়ে আছে তোমার দিকে! তুমি শান্ত হও। তোমাদের কোয়ান্টাম ফিজিক্সের প্রফেসর কে? আমাকে শুধু তাঁর নামটা বলো, আমি নিজে গিয়ে তাঁর সাথে কথা বলব। তোমার কোথায় কোথায় ভুল হয়েছে বা খাতা পুনর্বিবেচনা করা যায় কি না সব দেখব। তুমি শুধু নামটা বলো তো আমাকে!”

রুপস্মিতা কোনো উত্তর দেওয়ার আগেই রিনা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,

“আমাদের কোয়ান্টাম ফিজিক্সের প্রফেসর হলেন প্রফেসর ভি…”

কিন্তু কথাটা আর শেষ করতে পারল না রিনা।

ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। বাতাসের গতিকে হার মানিয়ে আচমকা কার যেন একটা শক্ত, নিষ্ঠুর হাত এসে সজোরে আছড়ে পড়ল রুপস্মিতার গালে!

চড়ের প্রচণ্ড আঘাতে চারপাশটা যেন এক নিমেষে স্তব্ধ হয়ে গেলো। থাপ্পড়ের তোড় এতটাই তীব্র ছিল যে রুপস্মিতার ঠোঁটের এক পাশ ফেটে গিয়ে সাথে সাথে রক্ত বের হয়ে এল।

কয়েক সেকেন্ডের মধ্যেই ফর্সা গালটা কালশিটে রক্তাভ রূপ নিল। মাথায় তীব্র ঝিঁঝিঁ ধরে গেল রুপস্মিতার। মনে হলো পৃথিবীটা চড়কি পাক খাচ্ছে, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে এবং সে এখনই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়বে।

এক মুহূর্তের মধ্যে পুরো ব্যস্ত ক্যাম্পাসে শ্মশানের পিনপতন নীরবতা নেমে এল। জমে যাওয়া বরফের মতো স্থির হয়ে সবাই অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল দৃশ্যটার দিকে।

রুপস্মিতা হাত দিয়ে গালটা চেপে ধরে যন্ত্রণায় কঁকিয়ে উঠে ধীরে ধীরে তার ভারি হয়ে আসা মাথাটা তুলল।

চোখের ঝাপসা পর্দা সরতেই তার সামনে ভেসে উঠল বিশাল দেহসৌষ্ঠবের, দৈত্যাকার উচ্চতার এক পুরুষের অবয়ব। নিখুঁত ফরমাল পোশাকে সে আবৃত, চোখের ওপর পাতলা চশমা, মুখে কালো মাস্ক আর মাথার পরিপাটি চুলের কয়েকটা গোছা অবহেলায় নেমে এসেছে কপালে।

প্যান্টের পকেটে হাত গুঁজে কাঠখোট্টা, কঠোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। তবে সব শান্ত ভাবকে ছাপিয়ে তার চশমার কাঁচের আড়াল থেকে ঠিকরে বেরোচ্ছে যেন রক্তের মতো টকটকে লাল, রুদ্রমূর্তি ধারণ করা দুটো চোখ!

প্রফেসর সিয়াম রাগে অগ্নিশর্মা হয়ে উঠে দাঁড়ালেন। নিজের সমস্ত ক্ষোভ আর ধিক্কার ঢেলে দিয়ে কড়া গলায় বললেন,

“হোয়াটস রং উইথ ইউ, প্রফেসর! আপনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ের গায়ে এভাবে হাত তুলতে পারেন না! আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি একজন প্রফেসর। অন্তত একজন শিক্ষকের আচরণ তো এমন হতে পারে না!”

কথাগুলো শুনে প্রফেসর ভি ধীরে চোখ ঘুরিয়ে সিয়ামের দিকে তাকালেন। সেই চশমার আড়ালের চাহনিতে কেমন যেন এক হিমশীতল ও বিধ্বংসী হিংস্রতা লুকিয়ে ছিল! সিয়াম ক্ষণিকের জন্য ভেতর থেকে কেমন যেন কেঁপে উঠলেন, একটা অদেখা ভয়ে বুকটা কেঁপে উঠলেও তা মুখাবয়বে প্রকাশ পেতে দিলেন না।

প্রফেসর ভি সিয়ামের দিকে কয়েক পা এগিয়ে এলেন। চোয়াল দুটো শক্ত হয়ে চেপে বসল, দাঁতে দাঁত পিষে নিরেট কণ্ঠে বললেন,

“ওহ, রাইট! ভেরি রাইট! একজন প্রফেসরের আচরণ তো কখনোই এমন হতে পারে না। কিন্তু... একজন ছাত্রী একদম ঘেঁষে বসে, তার হাতের ওপর নিজের হাত রেখে লিকলিক করে কথা বলাটা বুঝি একজন আদর্শ প্রফেসরের মার্জিত আচরণ, তাই না মিস্টার সিয়াম?”

সিয়ামের কপাল কুঁচকে গেল রাগে। রিনা ততক্ষণে ভয়ে সিটে সিঁটিয়ে গিয়ে রুপস্মিতাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে। সিয়াম এবার গলার স্বর আরও গম্ভীর ও শক্ত করে জবাব দিলেন,

“শি ইজ মাই পার্সোনাল স্টুডেন্ট! অ্যান্ড অলসো, শি ইজ মাই ফিয়ন্সে!”

কথাটা কান পর্যন্ত পৌঁছানো মাত্রই নীরভানের মাথার ভেতর যেন স্ফুলিঙ্গের মতো আগুন ধরে গেল! রগগুলো ফুলে উঠল, রাগে তাসের ঘরের মতো ভেঙে পড়তে চাইল তার আত্মসংযম। সে মুহূর্তের মধ্যে ছাঁপিয়ে এসে রুপস্মিতার এক হাত ধরে সজোরে এক হ্যাচকা টান দিয়ে নিজের কাছে এনে দাড় করালো!

টানের চোটে রুপস্মিতার মনে হলো, তার কাঁধের হাড়ের জোড়াটাই বোধহয় শরীর থেকে আলাদা হয়ে খুলে বেরিয়ে আসবে! ব্যথায় তার চোখ দিয়ে অঝোরে জল গড়িয়ে পড়ল।

নীরভান রুপস্মিতার সেই হাতটি লোহার শিকলের মতো শক্ত মুঠোয় আটকে রাখল। তারপর পুরো ক্যাম্পাসের শত শত অবাক দৃষ্টির সামনে দাঁড়িয়ে রুপস্মিতার দিকে তাকিয়ে গর্জে উঠে চিৎকার করে বলে ,

“ইজ হি ইউর পার্সোনাল টিচার? ইয়েস অর নো?!”

প্রফেসর সিয়াম পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বভাবসুলভ মেজাজ বজায় রাখার চেষ্টা করলেন। গলার আওয়াজ খানিকটা নিচু করে, কিছুটা সামলে নিয়ে বললেন,

“কুল ডাউন, মিস্টার ভি। আপনি চিৎকার করছেন কেন? ইজন্ট এভ্রিথিং নরমাল? হোয়াই আর ইউ শাউটিং, ম্যান!”

কিন্তু সিয়ামের সেই উপদেশ নীরভানের কানে যেন পড়ল না। সে রক্তচক্ষু নিয়ে রুপস্মিতার দিকে তাকিয়ে আবারও পশুর মতো গর্জন করে উঠল,

“আই আস্কড সামথিং টু ইউ!”

রুপস্মিতা এবার কান্নার তোড়ে মারাত্মকভাবে হিচকি তুলতে লাগল। চরম যন্ত্রণায় ও লজ্জায় দিশেহারা হয়ে সে শুধু দুপাশে মাথা নাড়ল। এই মুহূর্তে মাটির নিচে তলিয়ে যেতে ইচ্ছা করছে তার। শত শত মানুষের চোখের সামনে এভাবে হেয় হওয়ার চেয়ে আর বড় কোনো শাস্তি হতে পারে না!

নীরভান প্রফেসরের খোলস একপাশে সরিয়ে হিংস্র সুরে গলা চড়িয়ে বলল,

“তো মিসেস, আপনার লজ্জা করছে না? প্রথমত এক্সামে করেছেন ফেইল, তারপর আবার সিম্প্যাথি গেইন করতে টিচারদের হাত ধরে তার সাথে ঘেঁষাঘেঁষি করছেন! মানে, হাউ ডার্টি অ্যান্ড ডিসগাস্টিং মাইন্ড ইউ হ্যাভ!”

লজ্জাজনক এই কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো এসে রুপস্মিতার বুকে বিঁধল। সে আর সহ্য করতে পারছে না। আশপাশের অসংখ্য মানুষ তাদের দিকে চেয়ে গোপনে আর প্রকাশ্যে হাসাহাসি করছে, কানাঘুষো করছে।

অন্যান্যদের মাঝে জারার যেন আজ আনন্দের আর সীমা নেই! রুপস্মিতাকে এত বড় লাঞ্ছনার মুখে পড়তে দেখে তার মুখে ফুট উঠেছে এক পৈশাচিক হাসি।

রুপস্মিতা এই তীব্র অপমান আর মানসিক যন্ত্রণা আর নিতে পারল না। সব শক্তি এক করে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল সে। সকলের সামনে থেকে মুখ লুকিয়ে এক দৌড়ে বেরিয়ে যেতে চাইল এই নরক থেকে! কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! কয়েক পা যাওয়ার আগেই আবার এক শক্তপোক্ত, লোহার মতো শক্ত হাত এসে তার নরম কবজিটা দোর্দণ্ড প্রতাপে চেপে ধরল!

রুপস্মিতা ছটফট করতে লাগল, অনুনয় বিনয় মেশানো আকুতি নিয়ে হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাল। কিন্তু সেই পেষণ থেকে নিজেকে মুক্ত করা তার সাধ্যের বাইরে।

এবার সিয়াম চরম রেগে গেলেন। নিজের সমস্ত ধৈর্য হারিয়ে গর্জে উঠে বললেন,

“প্রফেসর ভি! আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন!”

কথাটা শেষ হতে না হতেই নীরভান এক হাত পকেটে রেখে অন্য হাতে রুপকে আটকে রেখেই ধীর পায়ে ঘুরল। সিয়ামের দিকে নিজের তর্জনী উঁচিয়ে, চোখ দুটোকে আরও কঠিন করে একদম ঠাণ্ডা, থমথমে গলায় বলল,

"I AM the line when it comes to her. I decide how far I go, how close I get, and what boundaries exist between us. So, don’t you dare tell me where my limits should be when it comes to her."

নীরভান আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। শত শত মানুষের কৌতূহলী, ভীত ও অবাক দৃষ্টির সামনে দিয়েই রুপস্মিতাকে টেনেহিঁচড়ে পার্কিং লটের দিকে নিয়ে গেল সে। গাড়ির কাছে গিয়ে দরজা খুলে রুপকে যেন এক প্রকার ছুঁড়েই ফেলে দিল সামনের সিটে।

এরপর আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে ড্রাইভিং সিটে গিয়ে বসল সে। এক ঝটকায় গাড়ি স্টার্ট করে ক্ষিপ্র গতিতে পিচঢালাই করা রাস্তার বুক চিরে টায়ারের তীব্র ঘর্ষণে ধুলো উড়িয়ে চোখের পলকে ভিড় থেকে দূরে হারিয়ে গেল গাড়িটি।
.
~~~~~~~~~~~
.
চলন্ত গাড়ির ভেতরে পিনপতন নীরবতা। রুপস্মিতার কান্নার রেশ তখনো কাটেনি, বারবার খেই হারিয়ে উঠে আসছে কান্নার হিচকি। নীরবতার মাঝে সেই হিচকির আওয়াজটাই যেন আগুনে ঘি ঢালল নীরভানের দাউদাউ করে জ্বলে ওঠা মেজাজে। অসহ্য লাগছে তার এই শব্দটা। মাঝরাস্তায় হঠাৎ সজোরে ব্রেক কষে গাড়ি থামাল সে। তারপর ঝাপটা মেরে ঘুরে বসে ধমকে উঠল,

“এই ননসেন্স, শাট আপ। জাস্ট শাট আপ!”

ওই ধমকে রুপস্মিতা সামান্য কেঁপে উঠলেও এবার আর সে চুপ থাকতে পারল না। বুকের ভেতরে জমে থাকা সমস্ত পুঞ্জীভূত অপমান, যন্ত্রণা আর ক্ষোভ এক লহমায় বাঁধ ভেঙে বেরিয়ে এল। সেও ফুঁসে উঠে চিৎকার করে বলে উঠল,

“সমস্যা কী আপনার? আমি আপনার কী ক্ষতি করেছি বলুন তো? সবসময় ধমকাতে থাকেন, বকতে থাকেন! আজ তো গায়েও হাত তুললেন! আপনি আমাকে পছন্দ করেন না, তা তো আমি ভালোই জানি। কিন্তু কেন পছন্দ করেন না, বলতে পারেন? কিসের এত জোর আপনার আমার ওপর? আপনি আসলে…”

কথাটা তার মুখ থেকে পুরোপুরি বের হওয়ার আগেই এক কানফাটানো বিকট শব্দে ড্রাইভিং সিটের পাশের জানালার কাঁচ ভেঙে চৌচির হয়ে গেল!

রুপস্মিতার গলায় আটকে গেল সমস্ত কথা। ভয়ে তার মুখটা শুকিয়ে পাথরের মতো হয়ে গেল।

রাগের চোটে নীরভানের কপালের রগগুলো নীল হয়ে ফুলে উঠেছে। জানালার কাঁচটা সে এমন অমানুষিক শক্তিতে ঘুষি মেরে গুঁড়ো করেছে যে তার নিজের হাত কেটে ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে!

কাঁচের ধারালো ভাঙা টুকরোগুলোর গায়ে লেপ্টে আছে তার উষ্ণ তাজা রক্ত।

রুপস্মিতা ভয়ে আর একটা শব্দও উচ্চারণ করার সাহস পেল না, সে কেবল স্তব্ধ হয়ে বসে রইল। নীরভান সেদিকে আর তাকাল না। রক্তমাখা হাত নিয়েই সে আবার গাড়ি স্টার্ট করল এবং সোজা তার বাড়ির সামনে এনে রুপস্মিতাকে একপ্রকার নামিয়ে দিল। এরপর কোনো কথা না বাড়িয়ে গাড়িটা সজোরে ইউটার্ন নিয়ে ঝড়ের বেগে আবার কোথায় যেন মিলিয়ে গেল।

গাড়ি থেকে নেমে দাঁড়াল রুপস্মিতা। তার গাল আর ঠোঁটের এক পাশ ব্যথায় লালচে হয়ে ফুলে উঠেছে। সে আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবে না। আজ সব সীমা ছাড়িয়ে গেছে। এই অমানুষিক অত্যাচার আর মানসিক নিপীড়ন সহ্য করার ক্ষমতা তার আর নেই। সে চলে যাবে... এই নরক থেকে সে আজই চিরতরে পালিয়ে যাবে!
.
~~~~~~~~~~~
.
বাইরে তখন প্রকৃতির এক রুদ্র ও ভয়ংকর রূপ। ঘন ঘন বিদ্যুতের আলোয় আকাশ চিরে যাচ্ছে, সাথে বইছে কনকনে ঠান্ডা এক তীব্র বাতাস। যেকোনো মুহূর্তে সর্বগ্রাসী কোনো তুফানের আছড়ে পড়ার আশঙ্কা স্পষ্ট।

ঘড়ির কাঁটার টিকটিক শব্দ তখন রাতের মধ্যপ্রহরের গভীর নীরবতা চিরে জানান দিচ্ছে। হঠাৎই সশব্দে ঠাস করে খুলে গেল বাড়ির প্রধান দরজাটা। কাইলারের শক্ত কাঁধে ভর দিয়ে, আধা চেতন প্রায় এক মূর্তির মতো নীরভান প্রবেশ করল ঘরের ভেতরে।

দরজায় পাহারায় থাকা গার্ডগুলো নীরভানকে ওই অবস্থায় দেখামাত্রই পলকে সটান হয়ে দাঁড়িয়ে গেল, চোখেমুখে তাদের আতঙ্ক। কাইলারের পক্ষে নীরভানের শরীরের ভার একার কাঁধে সামলানো বেশ কষ্টসাধ্য হয়ে উঠছিল।ক্লান্তিতে তার কপাল বেয়ে নেমে আসছে ঘাম।

আজকের রাতটা আরও বেশি বাজে ছিলো যায় নীরভান এর জন্য। ইঞ্জেকশন দিয়ে ড্রাগ নিয়েছে সে, আর তার ক্ষতবিক্ষত হাতটায় জড়িয়ে রয়েছে সাদা ব্যান্ডেজের মোটা পটি।

কাইলারের চোখ দুটো ঘরজোড়া অস্পষ্ট আলো আঁধারিতে কাকে যেন তন্নতন্ন করে খুঁজে ফিরল! মেয়েটাকে এই মুহূর্তে কিছু জরুরি কথা বলে যাওয়া ভীষণ প্রয়োজন।

কিন্তু তারচেয়েও বড় দুশ্চিন্তা অন্য জায়গায়। ভিয়ানকে এই অবস্থায় একটুও একা ফেলে রাখা নিরাপদ নয়। সুযোগ পেলেই সে আবার মদ গিলবে আর, ড্রাগের নেশায় মত্ত হয়ে যাবে।

এই ছেলেটা কিচ্ছু বুঝতে চায় না! যদি আবারও এমন কোনো কাণ্ড ঘটে, তবে তাকে বাঁচানো আর কারো পক্ষেই সম্ভব হবে না।

কাইলারের চিন্তার মধ্যেই নীরভান নিজের হাতটা তার কাঁধ থেকে হেঁচকা টানে সরিয়ে নিল। তারপর ক্লান্ত, ভারী অথচ শীতল কণ্ঠে নিজেকে সামলে নিয়ে বলল,

“তুই এখন যাহ। বাইরে যে রকম তুফান উঠছে, যেকোনো মুহূর্তে বড় ধরনের বৃষ্টি নামবে। তোর বাসায় তো রিনা একা, হয়তো ভয় পাচ্ছে। তুই যাহ…”

সে একচুলও নড়ল না। ঠায় পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো তখনও ঘরের কোণায় কোণায় খুঁজছে রুপস্মিতাকে। সে ভালো করেই জানে, এই উন্মত্ত মানুষটাকে এই মুহূর্তে একা ছেড়ে যাওয়া মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া!

কাইলারকে এখনো নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নীরভানের ক্লান্ত ভ্রু জোড়া কুঁচকে এল। সে ধীর ও কর্কশ গলায় তাড়া দিয়ে বলল,

“কিরে, যাচ্ছিস না তুই? তোকে না আমি যেতে বললাম!”

কাইলার এক পলক তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর মৃদু মাথা নেড়ে বলল,

“হু, যাচ্ছি। শোন, তুই এখন একটু দয়া করে ঘুমিয়ে পড়িস।”

নীরভান আর কোনো কথা বাড়াল না, কেবল ঝিমিয়ে পড়া ভঙ্গিতে মাথা নাড়ল। কাইলার বাধ্য হয়েই ঘর ছেড়ে বেরিয়ে গেল।

কাইলার চলে যেতেই নীরবতার চাদরে ঢাকা ঘরটায় নিজের অজান্তেই যেন এক তৃষ্ণার্ত প্রহরীর মতো কাউকে খুঁজতে শুরু করল নীরভান। ড্রাগ আর মদের নেশায় চুর হয়ে থাকা ভারী শরীরটাকে টেনেহিঁচড়ে সে ধুলোপায়ের ঢুলুঢুলু গতিতে দোতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল।

কিন্তু না... সেখানেও কোথাও নেই সে! শূন্য করিডোর, বন্ধ দরজাগুলোর ফাঁকে কোথাও তার উপস্থিতি নেই।

মুহূর্তের মধ্যে তার আচ্ছন্ন মস্তিষ্ক যেন একটু একটু করে সজাগ হতে শুরু করল। নেশার আবেশ কাটিয়ে বুকের ভেতরটা কেমন যেন ঢিপঢিপ করে উঠল। ত্রস্ত পায়ে সে এঘর-ওঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার টিকিটি দেখা গেল না!

পাগলের মতো নিচে নেমে এসে সে গলা ফাটিয়ে এক পৈশাচিক গর্জন ছাড়ল,

“গার্ডস!”

নিমিষেই ভয়ে কাঁপতে কাঁপতে গার্ডরা সামনে এসে হাজির হলো। নীরভানের রক্তিম চোখ দুটো তাদের ওপর স্থির করে চাপা, হিংস্র গলায় সে প্রশ্ন করল,

“রুপ কোথায় আমার? হোয়্যার ইজ শি?”

গার্ডরা ভয়ে তটস্থ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতার পর একজন ধীর কণ্ঠে বলল,

“বস... ম্যামকে আমরা আজ বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখিনি।”

কথাটা কান পর্যন্ত পৌঁছানো মাত্রই নীরভানের মাথার ভেতরটা যেন আস্ত একটা পাহাড় ধসে পড়ার মতো অবস্থা হলো! তার মানে... রুপস্মিতা আজ বাড়ি ফেরেনি?!

তার বুকটা হুট করে ফাঁকা হয়ে গেল। সে কি তবে আজ বড্ড বেশি নিষ্ঠুর হয়ে গিয়েছিল? অতিরিক্ত রাগের বশে মেয়েটাকে কি এতটাই আঘাত করে ফেলেছে যে সে আর ফিরতেই চায়নি? কেন তবে সে ফিরল না?

ঠিক তখনই বাইরে বিকট শব্দে মেঘ ডেকে উঠল, আকাশ চিরে নেমে এল প্রলয়ঙ্করী বজ্রপাত। জানালার কাঁচ ভেদ করে ঘরের ভেতরে আছড়ে পড়তে লাগল ঝুম বৃষ্টির তীব্র শব্দ। বাইরে তখন সর্বগ্রাসী ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেছে!

কিন্তু প্রকৃতির এই তাণ্ডবের দিকে কোনো ভ্রূক্ষেপ রইল না নীরভানের। নেশাগ্রস্ত শরীর, ব্যান্ডেজ বাঁধা রক্তাক্ত হাত আর তীব্র অনুশোচনায় বিদীর্ণ মন নিয়ে সে তখন এক উন্মাদের মতো পুরো বাড়িটা চষে বেড়াতে লাগল।

রুপস্মিতাকে উন্মাদের মত মরিয়া হয়ে খুজতে লাগলো।

বাইরে তখন প্রকৃতির উন্মত্ত ধ্বংসলীলা চলছে। মুষলধারে পড়া বৃষ্টির ভারী ফোঁটাগুলো আছড়ে পড়ে চূর্ণবিচূর্ণ করছে সবকিছু। নেশার ঘোরে আচ্ছন্ন, পাগলপারা হয়ে নিজের গাড়িটা বের করতে উদ্যত হওয়া নীরভানের চোখ হঠাৎ আটকে গেল উঠানের এক কোণে, খরগোশটার জন্য যত্নে বানিয়ে দেওয়া সেই ছোট্ট কাঠের ঘরটার দিকে।

ঘরটার ছোট কাঁচের জানালার ফাঁক দিয়ে চুইয়ে পড়ছে এক চিলতে উষ্ণ হলদে আলো। ভেতরে আলোটা কে জ্বালালো? এই মধ্যরাতে, এই ঝড়ের মাঝে কে যেতে পারে সেখানে?

সংশয়, রাগ আর বুক চিরে বেরিয়ে আসা উত্তাল শ্বাস একাকার করে সে কোটের পকেট থেকে রিভলবারটা শক্ত করে খামচে বের করে নিল।

তারপর ঝড়ের বেগে পা চালিয়ে এগিয়ে গেল সেই ছোট ঘরের দিকে। এক ধাক্কায় সশব্দে খুলে ফেলল কাঠের দরজাটা!

ভেতরে ঢোকার সময় তার চোখেমুখে যে উন্মাদ হিংস্রতা আর জেদটা ছিল, ঠিক পরের পলকেই তা তুষারাবৃত হওয়ার মতো চোখের পলকে মিলিয়ে গেল!

সামনের দৃশ্যপটটা দেখে তার সমস্ত প্রতিরোধ যেন নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল।

কী নিদারুণ, কী অপরূপ এক দৃশ্য! ঘরের সেই নরম হলদে আলোয় দেখা যাচ্ছে, সপ্তদশী এক রমণী হাঁটু গুটিয়ে একদম কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে। তার অবচেতন দেহের নরম ভাঁজের ভেতর, ঠিক বুকের ওপরে পরম আরামে ঘুমিয়ে আছে সেই ছোট্ট খরগোশটা।

মেয়েটাকে আজ ঠিক প্রথম দিনের দেখা সেই পঞ্চদশী কিশোরী কন্যার মতো অবিকল লাগছে। কী মায়াবী, কী অসম্ভব আদুরে তার এই ঘুমন্ত অবয়ব!

এই দৃশ্য দেখার পর চোখ ফিরিয়ে নেওয়া যেন অপরাধের শামিল।

নীরভানের বুক চিরে দীর্ঘ একটা কাঁপানো নিঃশ্বাস বেরিয়ে এল। সে আলতো হাতে খরগোশটাকে সরিয়ে দিল রুপস্মিতার কোল থেকে। সেটা কি একটুখানি হিংসা থেকে, নাকি অন্য কোনো সুপ্ত আকুলতায়, তা কেবল ওই অবিন্যস্ত মনটাই জানে!

সে ধীরে ধীরে এগিয়ে গেল। রুপস্মিতার সামনে দু'হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল সে।

তার ভেতরটা তখন এক অচেনা অস্থিরতায় হাহাকার করে উঠছে। এই মুহূর্তে কি মেয়েটাকে নিজের বুকে টেনে জড়িয়ে নেবে? নাহ... তা তো হয় না! তার ঠোঁট দুটো কাঁপছে, থরথর করে কাঁপছে তার পরাধীন আঙুলগুলো।

মানুষ যখন দীর্ঘ সময় ধরে অক্সিজেনের অভাবে মৃত্যুর একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকে, ফুসফুসে এক ফোঁটা বাতাসের জন্যও যখন তার বুকটা ফেটে যাওয়ার উপক্রম হয়, ঠিক তখনই যদি সে শেষ নিঃশ্বাস ত্যাগের আগমুহূর্তে আকস্মিক অক্সিজেনটুকু ফিরে পায়, তখন সে যেমন বদ্ধ উন্মাদের মতো হাপরের টানে টেনে টেনে শ্বাস নিতে থাকে... ঠিক তেমনই তীব্র, মরিয়া এক হাঁপ ধরা অনুভুতি আজ আচ্ছন্ন করে রেখেছে নীরভানকে!

যেন এই মেয়েটাই তার হারিয়ে যাওয়া নিঃশ্বাস, তার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন হয়ে উঠেছে।

শরীর থেকে প্রায় বেরিয়ে যাওয়া জানটা যেন মুহূর্তে আবার ফিরে এল তার রুহে!

নীরভান নিজেকে আর সামলাতে পারছেনা। রুপস্মিতার ছোট্ট, নরম হাতটা নিজের রক্তাক্ত হাতের আজলায় তুলে নিল সে। তারপর সেই বন্ধ হাতের তালুতে, আঙুলের ভাঁজে অগণিত চুমু বসিয়ে উন্মাদের মতো ফিসফিস করে কাঁপানো গলায় বলতে লাগল,

"সরি, পাখি... আই 'ম সরি, ড্যাম ইট! ত...তোমাকে অন্য কেউ কেন টাচ করবে, হ্যাঁ? কেন করবে? আই ওয়াজ... আই ওয়াজ ফিলিং সো জেলাস! আই কুডন্ট... ফা'ক! আই কুডন্ট কন্ট্রোল মাইসেলফ! আই নো, আই নো, আই ওয়াজ রং। বাট... আই 'ম সরি, পাখি। আই 'ম ফা'কিং সরি। দেখো, আই 'ম সারেন্ডারিং টু ইউ... সি? ভিয়ান... ভিয়ান ইজ সারেন্ডারিং টু হিজ লিটল বার্ড..."

নীরভানের মস্তিষ্ক এবার আর একদমই স্থির নেই। তীব্র নেশা, মানসিক যন্ত্রণা আর হৃদয়ের উত্তাল ভালোবাসার বিষাক্ত মিশেলে সব নিয়ন্ত্রণ তার হাতের বাইরে চলে যাচ্ছে। খামচে ধরা হাতের সেই কাঁচা ক্ষত থেকে নতুন করে চুইয়ে পড়া রক্তে জড়িয়ে থাকা সাদা ব্যান্ডেজটা ততক্ষণে লাল হয়ে উঠেছে।

বাইরে ঝুম বৃষ্টির তীব্রতা সামান্য একটু কমে আসতেই সে পরম সতর্কতায় রুপস্মিতাকে নিজের আহত, রক্তাক্ত বাহুতে পাঁজাখোলা করে তুলে নিল। অতীব যত্নে সেই ছোট্ট ঘরটি থেকে বেরিয়ে এসে ঢুকল নিজের আধুনিক ডুপ্লেক্স বাড়ির ভেতরে।

আস্তে করে তাকে নিজ বিছানায় শুইয়ে দিয়ে, গায়ের ওপর উষ্ণ ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল সে। তারপর একদম কাছে ঘেঁষে, রুপস্মিতার কানের কাছে মুখ নিয়ে হিসহিস করে ফিসফিসিয়ে উঠলো সে,

"গড ড্যাম উইমেন! আই জাস্ট ফাকিং হেইট ইউ, মিসেস নীরভান রেজা। হোয়াই দ্য হেল কান্ট ইউ জাস্ট স্টে আউট অফ মাই মাইন্ড? ইউ আর মাই বিগেস্ট রিগ্রেট! আই হেইট ইউর ভয়েস, আই হেইট ইউর ইনোসেন্স, আই হেইট ইউর ড্যাম প্রেজেন্স... আই হেইট এভ্রি ফাকিং থিং এবাউট ইউ!"

[৫০০০ শব্দের বিশাল পর্ব দিয়েছি। 🙂🙏আপাতত কোমায় চলে যাচ্ছি কারণ গতকাল রাতে ঘুমিয়েছি রাত ৩ টায়। তাও শুধু মাত্র এই পর্ব লিখতে গিয়ে।]

চলমান.............

[ বিশেষবার্তা ⚠️: গল্প একদিন পর পর আসবে। পেইজ মেইনটেইন করতে কষ্ট হয়ে যাচ্ছে আমার। গল্প সাজিয়ে লিখতেও হিমশিম খাচ্ছি একটু। এবড়োখেবড়ো না লিখে একটু সুন্দর লিখা দেওয়া টা কি বেশি ভালো না বলুন? বড় পর্ব দিবো নে একটু। তবে একদিন পর পর পাবেন।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 16 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন