#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {১৬ এর ২য় খণ্ড}
#আইজা_নূর_পায়েল
[ পোস্ট সামনে গেলে রিয়্যাক্ট করবেন ]
~~~~~~~~~~~
রাতে তাণ্ডব চালানো ঝড়ের সেই অধ্যায় পেরিয়ে বাইরে তখন এক স্নিগ্ধ সকালের আগমন ঘটেছে। আকাশে নতুন এক দিগন্তের আভাস নিয়ে হেসে উঠেছে রোদ। জানালার ফ্রেমে আছড়ে পড়া কাঁচা সোনার মতো সোনালী রোদ্দুরের ফালি এসে সরাসরি গিয়ে পড়ল রুপস্মিতার চোখে-মুখে। আলোর স্পর্শে সে পিটপিট করে চোখ মেলে তাকাল।
গত রাতের অতিরিক্ত কান্নার যন্ত্রণায় মাথাটা তখনো ঝিম ধরে আছে, যেন ভেতরে কিছু একটা আটকে রয়েছে। কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতেই গত রাতের সমস্ত দুঃস্বপ্নের স্মৃতি হুড়মুড় করে ভিড় করল তার মস্তিষ্কে! সে এক ঝটকায় লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসল।
চোখ বড় বড় করে সে চারপাশটা দেখতে লাগল। সে আবার এই রুমে এল কী করে? কাল রাতে তো সে এইখানে ছিল না, সে তো সিদ্ধান্ত নিয়েছিল চলে যাবে! তবে কি... তবে কি ঘুমের ঘোরে সে নিজেই হেঁটে এখানে এসেছে? নাকি কেউ তাকে নিয়ে এসেছে?
দ্বিধা আর সংশয়ে বুক কাঁপতে লাগল তার। গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে এল সে। কিন্তু অদ্ভুত ব্যাপার,আজ এই বিশাল বাড়িটা এত বেশি নিশ্চুপ কেন? কোনো গার্ডের সাড়াশব্দ নেই, কোনো কোলাহল নেই।
ডাইনিং স্পেসে এসে সে দেখল, নাস্তার টেবিলটা সম্পূর্ণ ফাঁকা। চারপাশটা কেমন যেন ভূতুড়ে নীরবতায় মোড়ানো। মনে হলো বাড়িতে যেন তিল ধারণের ক্ষমতাটুকুও নেই, কেউ নেই কোথাও। এত বড় একটা সুযোগ হাতছাড়া করতে চাইল না সে। আজ এখুনি, এই মুহূর্তেই সে এই বাড়ি ছেড়ে চিরতরে পালিয়ে যাবে!
কিন্তু মেইন গেটের দিকে যাওয়ার একমাত্র পথ, নীরভানের ঘরের ঠিক সামনে দিয়েই তাকে পার হতে হয়। নীরভানের রুমের সামনে পৌঁছাতেই তার সমস্ত শরীর কেমন যেন হিম হয়ে এল। আড়চোখে সে তাকাল সেই ভারী কাঠের দরজার দিকে। দরজাটা সামান্য একটু ফাঁক করে রাখা।
ভিতরটা গাঢ় অন্ধকারে সম্পূর্ণ নিমজ্জিত। দিনের এই রোদ্দুরভরা সময়েও কেন ঘরটা এমন ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে? এই প্রহরে তো নীরভান সাধারণত বাড়িতে থাকার কথাই নয়, সে ভার্সিটিতে কিংবা অন্য কোথাও যাওয়ার কথা। রুপস্মিতার কোমল হৃদয়টা মুহূর্তের জন্য কেমন অজানা এক আশঙ্কায় চিন্তার মেঘ জমল তার মনে।
হাজার হোক, সে তো মানুষ। তার বুকে রাগ বা অভিমানের পাশাপাশি তো এক ফোঁটা দয়া, মায়া আর মনুষ্যত্ববোধও রয়েছে।
সে পা টিপে টিপে নিঃশব্দ পায়ে এগিয়ে গেল দরজার সামনে। তারপর কাঁপতে থাকা আঙুলে ভেজানো দরজাটা ধীরে ধীরে আরও একটু ঠেলে ফাঁক করল। রুমের ভেতর থেকে কেমন যেন একটা ভ্যাপসা, ভারী গন্ধ নাকে এল।
ঘুটঘুটে অন্ধকারের চাদরে মোড়ানো বিছানার ওপর মূর্তির মতো শুয়ে আছে একটি বিশালকায় দেহ। রুপস্মিতা বুক কাঁপানো ভয় আর ধুকপুক করা মন নিয়ে পা টিপে টিপে এগিয়ে গেল একেবারে তার মাথার কাছে।
কাছে গিয়ে সে বুঝতে পারল, নীরভানের নিশ্বাসের গতি কিছুতেই স্বাভাবিক নেই। ভারী, এলোমেলোভাবে ঘন ঘন নিশ্বাস পড়ছিল তার। রুপস্মিতা তার ছোট, নরম হাতটা ধীরে ধীরে শূন্যে তুলল।
ভিতরে ভয়ের একটা অদৃশ্য কাঁটা বিঁধলেও তার চেয়েও বেশি কাজ করছিল এক অদ্ভুত, অবুঝ মায়া। মানুষ তো একটা কুকুর বা বিড়ালকে সাত দিন পুষলেও তার প্রতি মায়া জন্মায়!
আর সেখানে তো এই মানুষটা তাকে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, এর বিনিময়ে এক কানাকড়িও সে চায়নি। রুপস্মিতার কাছে মনে হলো, এই অসুস্থ মানুষটার খোঁজ নেওয়াটা এখন তার এক প্রকার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে।
সে শুকনো একটা ঢোক গিলল। মাথার ভেতর তখন হুড়মুড় করে ভিড় করছে লোকটার করা চরম অপমান, চড় থাপ্পড় আর নিষ্ঠুর আঘাতগুলোর স্মৃতি। এই সবের পর যে কেউ হলে ঘৃণায় লোকটার ছায়াও মাড়াত না, উল্টো অভিশাপ দিত। কিন্তু রুপস্মিতার বুক চিরে বেরিয়ে এল দীর্ঘ এক দীর্ঘশ্বাস। তার নিখাদ মনে ওই মানুষটার জন্যই কেমন যেন মায়া কাজ করছে।
অন্ধকার এতটাই ঘনীভূত যে লোকটার মুখাবয়ব বা চেহারার একটা রেখাও স্পষ্ট দেখা যাচ্ছে না, কেবল একটা ছায়ার মতো বিশাল অবয়ব বোঝা যাচ্ছে।
সে নিজের ছোট্ট, কোমল হাতটা বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল নীরভানের কপাল।
কিন্তু ছোঁয়ামাত্রই সে আতঙ্কে হাতটা ছিটকে দূরে সরিয়ে নিল! এ কী! শরীরটা যেন গনগনে চুল্লির আগুনে পুড়ছে! তীব্র জ্বরে গা পুড়ে খাক হয়ে যাচ্ছে নীরভানের। এত বেশি তাপ যে রুপস্মিতার কোমল হাতে তা যেন সইছিল না।
ছুঁয়ে দেখার পর তার মায়াটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। এই বিশাল বাড়ির কোণে কোণে এত গার্ড, কত শত কাজের মানুষ, অথচ আজ যখন লোকটা এভাবে জ্বরে পুড়ে মরছে, তখন তার এই অসুস্থতার খবর নেওয়ার বা পাশে দাঁড়ানোর সাহসটুকুও কারোর নেই! সকলে যেন বাঘের ভয়ে দূরে দূরে পালিয়ে থাকে।
রুপস্মিতা হাত সরিয়ে মনে মনে ভাবল, জ্বরের প্রকোপ কমাতে মাথায় একটু জলপট্টি দেওয়া দরকার। তারপর বাড়ির কোনো কাজের লোককে ডেকে তার জিম্মায় লোকটাকে ছেড়ে দিয়ে সে সোজা এখান থেকে বেরিয়ে যাবে।
কিন্তু যেই না সে উল্টো ঘুরে দু-এক কদম এগিয়েছে, ঠিক তখুনি পেছন থেকে একটা শক্ত, ইস্পাতকঠিন হাতের মুঠো এসে খপ করে চেপে ধরল তার কবজি!
ভয়ে রুপস্মিতার বুকটা ছ্যাৎ করে কেঁপে উঠল। কোনো কিছু চিন্তা করার বা নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র সুযোগ সে পেল না। এক হাড়ভাঙা হেঁচকা টানে লোকটা তাকে সোজা নিজের দিকে টেনে নিল।
ভারসাম্য হারিয়ে রুপস্মিতা সোজ গিয়ে পড়ল বিছানায়, আর জ্বরে আচ্ছন্ন লোকটার ঠিক বুকের ওপর সামান্য ঝুঁকে গেল সে। এত কাছ থেকে নীরভানকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য, এর আগে কখনো হয়েছে কি না তার জানা নেই।
মুহূর্তের জন্য রুপস্মিতার সমস্ত দৃষ্টি চুম্বকের মতো আটকে গেল নীরভানের চেহারায়। এত কাছ থেকে লোকটাকে দেখার অনুভূতি যে এমন অবর্ণনীয় হতে পারে, তা তার কল্পনারও অতীত ছিল!
ঘুমন্ত বা অসুস্থ অবস্থাতেও মানুষটা এতটা মোহময় হতে পারে? শুধু সুদর্শন শব্দটা যেন তার রূপের পরিধি বোঝানোর জন্য বড্ড বেমানান, বড্ড ছোট।
আলো-আঁধারের সেই চাদরে স্পষ্ট হয়ে উঠল তার মুখের নিখুঁত শিল্পরূপ, ধারালো, তীক্ষ্ণ চোয়াল কোনো শিল্পীর নিখুঁত ছাঁচে গড়া এক নাক, আর নিপুণ ভাস্কর্যের মতো খোদাই করা ঠোঁট জোড়া। কেবল জ্বরের রেশে তার চোখ দুটো তখনো টকটকে লাল হয়ে আছে।
তাদের মাঝের সেই স্বল্প দূরত্বটুকুতে সময়ের ঘড়িটাও বুঝি আর সামনে এগোতে পারল না। রুপস্মিতা অপলক চোখে, বিস্ময় নিয়ে চেয়ে রইল।
সে মনে মনে ভাবলো, এইটা হতে পারে না! কিছুতেই হতে পারেনা!
চেতনায় আঘাত হানার আগেই নীরভান তার আহত হাতের অবশিষ্টাংশ শক্তি দিয়ে রুপস্মিতার কোমর পেঁচিয়ে এক টান দিল। তারপর নিজের শরীরের উষ্ণ উত্তাপে জড়িয়ে ধরে টেনে নিল ভারী কম্বলের নিচে।
কম্বলের সেই সংকীর্ণ অন্ধকার গহ্বরে ঢুকেই রুপস্মিতার মনে হলো, সে যেন কোনো জীবন্ত অগ্নিকুণ্ডের ভেতরে প্রবেশ করেছে! নীরভানের গা থেকে ঠিকরে বের হওয়া গনগনে জ্বরের তাপ আর উন্মাদ উত্তাপে মুহূর্তের মধ্যে রুপস্মিতার সারা শরীর পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হলো। সে ছটফট করে উঠতে চাইল, কিন্তু চারপাশ থেকে এক দুর্ভেদ্য বাঁধনে তাকে এমনভাবে আটকে ফেলা হলো যে নড়ার জোটি পর্যন্ত রইল না।
গরম কম্বলের ভেতরে চারপাশটা তখন অদ্ভুত এক শ্বাসরুদ্ধকর ও ঘনীভূততায় ভারী। নীরভান নিজের অবচেতন অবস্থাতেও রুপস্মিতাকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তার বুক চিরে বের হওয়া তপ্ত, ভারী নিশ্বাসগুলো আছড়ে পড়ছে রুপস্মিতার ঘাড়ে। তারপর তার সেই পরিচিত, কর্কশ ও মোহময় হাস্কি স্বরে ফিসফিস করে বলে উঠল,
“পালিয়ে যাচ্ছিলে বুঝি?”
ভয়ে, উত্তেজনায় আর অস্বস্তিতে রুপস্মিতার ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগল। সে বিহ্বল আচ্ছন্ন গলায় অসংলগ্নভাবে বিড়বিড় করে উঠল,
“না... না, এটা হতে পারে না! আপনি... আপনি সে হতে পারেন না!”
জ্বরের ঘোরে পুরোপুরি সজ্ঞানে নেই নীরভান। সে তার সব প্রতিরোধ চূর্ণ করে দিয়ে রুপস্মিতার নরম গলায় মুখ গুঁজে দিল। উত্তপ্ত ঠোঁট আর কাঁপানো নিশ্বাসের ছোঁয়ায় বারবার আবদারের সুরে প্রলাপ বকতে লাগল,
“যেও না, পাখি... ডোন্ট লিভ মি... প্লিজ!”
রুপস্মিতার বুকটা ফেটে যাওয়ার উপক্রম হলো, তার দম যেন আটকে আসছে। সে এখন কার মুখোমুখি দাঁড়িয়ে আছে? কে এই লোকটা? নিষ্ঠুর সেই প্রফেসর ভি? নাকি তার সেই হারিয়ে যাওয়া স্বামী...যে তার স্বপ্নে এসেছিলো, নীরভান?
আজ কেন তার সমস্ত হিসেব গোলমেলে ঠেকছে? কেন এতদিন ধরে প্রফেসর ভি এর ওই কর্কশ কণ্ঠস্বর তার কাছে এত বেশি চেনা, এত আপন মনে হতো?
কিন্তু... কিন্তু এই গোলমেলে হিসেব সে একটাও মেলাতে চায় না! কিছুতেই না! সে মনেপ্রাণে প্রার্থনা করছে, তার এই সন্দেহ যেন পুরোপুরি ভুল প্রমাণিত হয়। প্রফেসর ভি যেন শেষমেষ তার স্বামী না হয়।
না না! সে আর একটা মুহূর্তও এই বিভীষিকাময় ভাবনাটা মাথায় রাখতে পারছে না! লোকটার শরীরের উত্তাপ আর অসহ্য গরম নিশ্বাস তার গলার চামড়ায় সূঁচের মতো বিঁধছে।
অস্বস্তিতে তার দম বন্ধ হয়ে আসছে। সে নিজের শেষ শক্তিটুকু দিয়ে নীরভানকে দুই হাতে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করল, কাঁপাকাঁপা গলায় বলে উঠল,
“ছাড়ুন আমাকে! প্রফেসর... আমি... আমি আপনার...”
রুপস্মিতার গলা থেকে কথাগুলো পুরোপুরি বের হওয়ার আগেই নীরভান তার ঠোঁটের ওপর আঙুল রেখে, জ্বরের ঘোরে অবচেতন মনে আরও নিবিড়ভাবে তার ছোট্ট বুকে নিজের বিশাল মাথাটা গুঁজে দিল। তারপর ভারী, কর্কশ অথচ এক অদ্ভুত মায়াবী ও গভীর কণ্ঠে ফিসফিস করে বলে উঠল,
“ইয়াহ! আই নো ইউ আর মাইন! মাই ওয়াইফ, মাই জুলিয়েট রোজ! মাই বেটার হাফ, মাই কুইন! মাই উইকনেস, মাই অ্যাডিকশন, মাই প্রিটি লিটল অবসেশন! ইউ আর মাই ব্লাড, মাই সোল, মাই অক্সিজেন! মাই এভরিথিং! ডু ইউ হিয়ার মি, বেইবি র্যাট?!
এতটা ভারী, বুক চিরে বেরিয়ে আসা গভীর কণ্ঠে উচ্চারিত কথাগুলো শোনার পর রুপস্মিতার সারা শরীর দিয়ে একটা তীব্র শিহরণ বয়ে গেল। কিন্তু পরমুহূর্তেই সে নিজেকে সামলে নিল।
না, নীরভান এখন পুরোপুরি বিকারগ্রস্ত, সে সজ্ঞানে নেই। চেতনার বাইরে গিয়ে প্রলাপ বকছে সে। দিনের বেলা যে মানুষটা রাগ আর অহংকারের পাহাড় হয়ে থাকে, যার খোলসটা এতটাই শক্ত যে ভেতরে কোনো মানুষের অস্তিত্ব আছে বলেই মনে হয় না। তার মুখে এমন আকুল কথাগুলো বিশ্বাস করতেই মন সায় দিচ্ছিল না রুপস্মিতার।
কিছুতেই তার বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষটাই সেই কাঠখোট্টা, নিষ্ঠুর, জেদি প্রফেসর! তার প্রফেসর তো তাকে চোখের পলক দেখতে পর্যন্ত পারে না, পদে পদে যে তাকে অপদস্থ করে!
রুপস্মিতার ছোট বুকটা তখন ভয়ে, উত্তেজনায় আর হাহাকারে ধুকপুক করছে, মনে হচ্ছিল এখনই বুঝি কলিজা ফেটে বাইরে বেরিয়ে আসবে। সে তো নিজেই ক্ষুদ্রকায় এক তরুণী, তার বুকটাই বা কতটুকুন! অতটুকু একটা বুকে এত বিশাল একটা মানুষের মাথা কি আদৌ মানায় বা জায়গা হয়?
হলো না তো বটেই! তবুও নীরভান তাকে এভাবেই আঁকড়ে ধরে রইল। লোকটার ঠোঁট থেকে ঝরে পড়া এই আদুরে কথাগুলো শোনার পরও রুপস্মিতা গত কয়েকদিনে পাওয়া চরম অপমান আর আঘাতগুলোর একটাও ভুলতে পারছে না।
উল্টো সেই অপমানের কাঁটাগুলো যেন তার হৃদয়ে নতুন করে রক্ত ঝরাচ্ছে। এক ফোঁটা মায়া মনে উঁকি দিলেও তার আত্মসম্মান বারবার বিদ্রোহ করে উঠছে। সে যেকোনো মূল্যে এই উত্তপ্ত বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে যেতে চাইল।
কিন্তু কোথায় কী! তার নড়াচড়া টের পেয়ে নীরভান তাকে আরও শক্ত করে, অবরুদ্ধ এক বেষ্টনীতে জড়িয়ে ধরে আধো-বোজা চোখে ফিসফিস করে বলে উঠল,
“অভিমান করেছো?”
রুপস্মিতা সামান্য বিরক্তি নিয়ে বলল,
“উফফ কিসের অভিমান করবো। আমার বিরক্ত লাগছে। আপনি আমাকে এইভাবে ধরতে পারেন না। ইউ্য হ্যাভ নো রাইটস টু টাচ মি লাইক দ্যাট।”
নীরভান রুপস্মিতার গলার পাতলা চামড়া দাত দিয়ে কামড়ে ধরে। রুপস্মিতা ব্যাথাসূচক শব্দ করে ব্যাথায় চোখ বন্ধ করে নেয়। তার অদ্ভুত লাগছে। আগে কখনো কোনো ছেলের এত কাছে যায়নি সে।লোকটার চেহারা দেখার পর থেকে অজানা কোনো কারণেই তার এই ছোট ছোট স্পর্শগুলো তার খারাপ লাগছে না।
রুপস্মিতা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। ব্ল্যাংকেট এর ভেতর গরমের উত্তাপ আর এই লোকের এর শক্ত করে পেচিয়ে ধরায় তার দম বন্ধ বয়ে আসছে।
হঠাৎই নীরভান এর বাধন কিছুটা আলগা হলো। সে রুপস্মিতার কানের কাছে ফিসফিস করে বলল,
“আমাকে আমার অধিকার শেখাতে এসো না। পরে নিজেই আফসোস করবে।”
রুপস্মিতা রুপস্মিতার এইসব কথা শুনতে ভালো লাগছে না। সে মনে প্রাণে চাইছে এইগুলো সব তার কল্পনার মাঝে সীমাবদ্ধ থাকুক। তার চোখ গড়িয়ে এক ফোটা অশ্রু ঝড়লো যা নীরভান এর হাতে গিয়ে পড়ল।
নীরভান তাকে পুরোপুরি ছেড়ে দিলো। সে কোনো রকম দাঁড়িয়ে শাওয়ারে চলে গেলো। রুপস্মিতা এক ছুটে বেরিয়ে তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলো।
.
~~~~~~~~~~~~~~~
দুপুর গড়িয়ে বিকেল নামল, অথচ স্তব্ধ বাড়িতে থমথমে ভাবটা কাটেনি। জ্বরে আক্রান্ত শরীর নিয়ে টানা দুই ঘণ্টার লম্বা একটা শাওয়ার সেরে এসে নীরভান আবারও গভীর ঘুমে তলিয়ে গেছে। এদিকে রুপস্মিতাও ভয়ে তার রুমের দরজা আর খোলে নি।
কিন্তু বিকেল গড়াতে গড়াতে পেটে তখন সত্যি সত্যি ইঁদুর দৌড় শুরু হয়েছে। সকাল থেকে পেটে এক দানাপানিও পড়েনি। খিদেয় পেট চুঁইচুঁই করায় সে বাধ্য হয়ে নিজের রুমের দরজাটা একটু ফাঁক করে বাইরে বেরিয়ে এল। পুরো বাড়িটা তখনও নিস্তব্ধ। নীরভানের ঘরের ঠিক সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তার বুকটা থমকে উঠল, ভেতরটায় যেন কেউ হাতুড়ি পেটা শুরু করল, ভয়ে ও উৎকণ্ঠায় হৃৎস্পন্দন বেড়ে গেল কয়েকগুণ।
এই লোকটা কি কিছু খেয়েছে? নাকি সকালের মতো না খেয়েই এখনো পড়ে আছে? একবার গিয়ে নিজের চোখে দেখে আসার চিন্তা মনে উঁকি দিলেও, ভেতরে ঢোকার কথা ভাবতেই তার ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে এল। শেষ পর্যন্ত সব দ্বিধাদ্বন্দ্ব আর সংকোচ একপাশে সরিয়ে সে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল।
মনে মনে সে সিদ্ধান্ত নিয়ে নিল, নিচে গিয়ে খেয়ে নেওয়ার পরই সে এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজবে। এই মানুষটার সাথে আর এক মুহূর্তও সে কাটাবে না, তার অত্যাচার সহ্য করার শক্তি তার আর নেই।
চুপিচুপি ডাইনিং টেবিলে গিয়ে সে খেতে বসল। কিন্তু প্লেটে ভাত তোলার পর চামচটা আর মুখে তুলতে পারল না। যতই সে পালিয়ে যাওয়ার কথা ভাবুক, গলা দিয়ে খাবারটা কিছুতেই নামছে না। লোকটা নিজে না খেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, আর সে একা একা আরাম করে খাচ্ছে, এই অপরাধবোধটা তাকে যেন ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে।
খাবার ফেলে তার মাথায় তখন অন্য এক গোলমেলে প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। তার অবচেতন মনে ভেসে ওঠা সেই স্বপ্নের লোকটা আর এই রাগচটা প্রফেসর নীরভানের চেহারা হুবহু এক হতে পারে কী করে?
তবে কি... সে যা ভাবছে, তা সত্যি? পরমুহূর্তেই সে নিজেই মাথা নেড়ে সেই ভাবনা উড়িয়ে দিতে চাইল।
না না, স্বপ্নে দেখা সেই মানুষটা তো তার হারিয়ে যাওয়া স্বামী নাও হতে পারে! কারণ বাস্তবে তো সে নিজের চোখেই কখনো তার স্বামীকে ভালো করে দেখেনি, তার অবয়ব তার কাছে একদম অপরিচিত। এই গোলকধাঁধার জট খুলতে হলে তাকে একমাত্র নিজের বাবার সাথেই কথা বলতে হবে। সেই হারিয়ে যাওয়া স্বামীকে নিয়ে সব সত্যিটা জানতে হবে। তবেই হয়তো এই কঠিন অঙ্কের হিসাবটা মিলবে!
আর প্রফেসর আর তার স্বামী সে কোনো দিন এক মানুষ হতেই পারে না! এটা নিখাদ অসম্ভব।
মাথার সব এলোমেলো চিন্তা কোনোমতে একপাশে সরিয়ে রেখে রুপস্মিতা আবার টেবিলে মনোযোগ দিল। কিন্তু কিসের কী! খাবারটা কিছুতেই তার গলা দিয়ে নামল না। ভেতর থেকে কেমন এক অচেনা টান অনুভূত হতে লাগল লোকটার প্রতি। কী করছে সে, আদৌ খেয়েছে কি না, এসব ভেবে মনটা ছটফট করে উঠল।
শেষ পর্যন্ত আর পারল না সে। নিজের খাওয়ার কথা ভুলে গিয়ে একটা প্লেটে কিছু খাবার সুন্দর করে সাজিয়ে নিল, তারপর সাবধানে হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে পা বাড়াল দোতলার সেই ঘরের দিকে। অজানা ভয়ে তখনো তার হাতের আঙুলগুলো একটু একটু করে কাঁপছে, লোকটা আবার হুশ ফিরে পেয়ে উলটো-পালটা কিছু করে বসবে না তো?
দরজার সামনে গিয়ে সে দ্বিধাগ্রস্ত হাতে মৃদু টোকা দিল কাঠে।
ঠিক প্রথম টোকাটা পড়ার সাথেই ভেতর থেকে সেই পরিচিত, ভারি ও কর্কশ কণ্ঠস্বর ভেসে এল,
“কাম ইন!”
হুকুম পেতেই রুপস্মিতা হাতে খাবারের প্লেটটা শক্ত করে ধরে আস্তে করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ঘরে ঢুকেই সে প্রথমেই দেয়ালের সুইচে হাত রাখল, তারপর ঝটপট রুমের সব লাইট জ্বালিয়ে দিল।
আলো জ্বেলেই সে যখন সরাসরি বিছানার দিকে তাকাল। ভয়ে এক মুহূর্তে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল।
বিছানার হেডের সাথে হেলান দিয়ে বসে ল্যাপটপে গভীর মনযোগে কাজ করছিলো নীরভান। জ্বরের ধকল কিছুটা কাটলেও তার পরনে তখনো শার্ট বা কোনো পোশাক ছিল না। উন্মুক্ত ও প্রশস্ত বক্ষজুড়ে ছড়িয়ে থাকা নিখুঁত সিক্সপ্যাক আর পেশিবহুল মাসল ওয়ালা সেই পুরুষালি শরীরটা তখন তীব্রভাবে দৃশ্যমান!
ওদিকে নীরভান নিজেও সমানভাবে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ল্যাপটপের স্ক্রিনে এতটাই নিমগ্ন ছিল সে, তার ধারণাতেই ছিল না যে এই মুহূর্তে রুপস্মিতা এভাবে আচমকা প্লেট হাতে তার ঘরে ঢুকে পড়ত পারে!
রুপস্মিতাকে চোখের সামনে হঠাৎ দেখে তীব্র বিরক্তি আর ক্ষোভে ফেড়ে পড়ল নীরভান। সে ভ্রু কুচকে ধমকের সুরে বলে উঠল,
“হোয়াট দ্য হেল আর ইউ ডুয়িং হিয়ার!”
নীরভানের এমন হঠাৎ তেজি আচরণ দেখে রুপস্মিতাও সমানভাবে বিরক্ত হলো। তার কপালে জমে উঠল গভীর বলিরেখা। সকালবেলা লোকটা জ্বরগ্রস্ত অবস্থায় তাকে কীভাবে জড়িয়ে ধরেছিল, আর এখন সুস্থ হতে না হতেই কেমন অপরিচিতের মতো কথা বলছে! মানুষটার কি আক্ষরিক অর্থেই কোনো মানসিক সমস্যা আছে?
রুপস্মিতা হাতে থাকা খাবারের প্লেটটা পাশের টেবিলের ওপর সশব্দে রেখে কিছুটা শক্ত গলায় বলল,
“আপনার কি কোনো মেন্টার ডিজঅর্ডার রয়েছে?”
মেয়েটার মুখে এমন কথা শুনে নীরভান মেজাজ হারিয়ে ফেলল। সে তাৎক্ষণিকভাবে নিজের ডান হাতটা শূন্যে উঠিয়ে একটা ধমক দিতে চাইল। কিন্তু হাত তুলতেই তার মনে পড়ে গেল, গত রাতে গাড়ির কাচ ভাঙার কারণে তার ডান হাতটা ব্যান্ডেজে মোড়ানো, ক্ষতটা অনেক গভীর। তাই সে হাত নামিয়ে নিয়ে কড়া গলায় নির্দেশ দিল,
“তুমি যখন-তখন আমার রুমে ঢুকে পড়বে না! বাইরে থেকে আমাকে ডাকবে, আমি তোমার শব্দ শুনব, তারপর পারমিশন দিলে তবেই ভেতরে আসবে।”
নীরভানের এই হুকুমজারি করা স্বভাব দেখে রুপস্মিতাও কম গেল না। সে মুখ বাকাল, তবে আগের চেয়ে একটু দূরত্ব বজায় রেখেই জিজ্ঞেস করল,
"আচ্ছা, আপনি কি কিছু খেয়েছেন? নাকি সকাল থেকেই না খেয়ে আছেন?”
নীরভান তার চওড়া কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিরক্ত হয়ে জানতে চাইল,
“মানে?”
রুপস্মিতা বেশ স্বাভাবিক সুরেই বলল,
“মানে হলো, সকালে আপনার প্রচণ্ড জ্বর ছিল। তখন তো নিশ্চয়ই কিচ্ছু খাননি। তাই ভাবলাম... খেয়েছেন কি না জিজ্ঞেস করি।”
কিন্তু রুপস্মিতার কথা শেষ হতেই নীরভানের চোখ দুটো যেন কৌতূহলি হলো। সে আরও বেশি ক্ষেপে গিয়ে কটমট চোখে জিজ্ঞেস করে বসল,
“তুমি... তুমি আমার রুমে এসেছিলে সকালে?!”
রুপস্মিতার দুচোখে তখন গভীর বিস্ময়। লোকটার কি তবে স্মৃতিভ্রম বা ভুলে যাওয়ার কোনো রোগ আছে? নাকি সকালের সেই প্রচণ্ড জ্বরের ঘোর এতটাই তীব্র ছিল যে সে পুরোপুরি অচেতন অবস্থায় ছিল। এ কারণেই তার এখন কিচ্ছু মনে নেই?
এই কথাটা মাথায় আসতেই রুপস্মিতা কিছুটা স্বস্তি পেল। যাক, অন্তত লোকটা ইচ্ছে করে ভান করছে না।
কিন্তু পরক্ষণেই তার মনে ভেসে উঠল গত কয়েকদিনে এই মানুষটার করা চরম অপমান আর নিষ্ঠুর ব্যবহারের কথাগুলো। বুকের ভেতর জমে থাকা সেই ক্ষোভের আগুনটা আবার যেন দাউদাউ করে জ্বলে উঠল। সে আর নীরভানের সঙ্গে একটা কথাও বাড়াতে চাইল না, মুখের ওপর আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল।
ঠিক তখনই পেছন থেকে ভারী গলায় ডাক ভেসে এল,
“প্লেটটা এখানে রেখে যাও একটু।”
রুপস্মিতা থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকাল। লোকটার ডান হাতটা তো মারাত্মকভাবে জখম, ব্যান্ডেজে মোড়ানো! সে নিজে থেকে প্লেটটা তুলে খাবেই বা কী করে? বাধ্য হয়ে সে ধীর পায়ে আবার বিছানার কাছে ফিরে এল এবং খাবারের প্লেটটা আলতো করে নীরভানের ঠিক পাশেই বিছানার ওপর রেখে দিল।
নীরভান ল্যাপটপটা এক হাত দিয়ে টেনে একপাশে নামিয়ে রাখল। তারপর বাঁ হাতটা দিয়ে কোনোমতে চামচটা তুলে নিয়ে খাবার খাওয়ার চেষ্টা করল। কিন্তু ডান হাতের ভারসাম্য না থাকায় সে ঠিকমতো চামচ সামলাতে পারল না। খাবার তো মুখে তোলা দূরের কথা, চামচটা ঠিকমতো ধরে রাখাই তার জন্য কঠিন হয়ে পড়ল।
রুপস্মিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড নীরভানের এই ব্যর্থ ও অসহায় চেষ্টাটা নীরবে লক্ষ করল। সকালের সেই দাপুটে, রুদ্ররূপী প্রফেসরের এই অবয়বটা দেখে কোথায় যেন তার মনের ভেতরের সেই কাঠিন্যটা এক নিমেষে গলে জল হয়ে গেল।
সে আর দ্বিধা করল না। বিছানার কোণ ঘেঁষে নরম করে বসে পড়ে প্লেটটা নিজের দুইহাতে তুলে নিল। তারপর চামচে করে কিছুটা খাবার চামচে তুলে আলতো গলায় বলল,
“আমি আপনাকে একটু সাহায্য করছি।”
বলেই সে নিজ হাতে খাবারটা তুলে নীরভানের মুখের সামনে বাড়িয়ে ধরল।
নীরভান পলকহীন চোখে একবার সেই ফর্সা, ছোট হাতটার দিকে তাকাল, আর পরমুহূর্তেই দৃষ্টি সরিয়ে সোজা চোখ রাখল রুপস্মিতার মায়াবী মুখের ওপর। অচেনা এক আবেগে তার চাউনি তখন কেমন যেন ভারী হয়ে এসেছে।
অচেনা এক ঘোরে আবিষ্ট হয়ে নীরভান তখন যেন এক্কেবারে বাধ্য ছেলের মতো সমস্ত জেদ ও অহংকার বিসর্জন দিল। রুপস্মিতা যখন খাবার এগিয়ে ধরল, সে কোনো রকম কথা বা তর্ক ছাড়াই নিঃশব্দে তা মুখে পুরে নিল। খাবার ধরা রুপস্মিতার হাতটি প্রয়োজনের তুলনায় বেশ ছোট হওয়ায়, খাবার তুলে দেওয়ার সময় তার কোমল আঙুলগুলো আলতো করে নীরভানের ঠোঁট ছুঁয়ে গেল।
সেই স্পর্শমাত্রই রুপস্মিতার ছোট শরীরটা কেমন যেন অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে লাগল তার।
সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে রইল না। খুব দ্রুত হাতে নীরভানকে রাতের খাবারটুকু খাইয়ে দিল। প্লেট নামিয়ে রেখে সে যখন বিছানা ছেড়ে ওঠার জন্য নড়েচড়ে বসল, ঠিক তখনই পেছন থেকে সেই ভারী, গম্ভীর কণ্ঠস্বরটি আবার ডেকে উঠল,
"“ভার্সিটিতে সবার সামনে তোমাকে ওইভাবে রাগ দেখানোটা আমার মোটেও উচিত হয়নি।”
কথাটা শুনে রুপস্মিতা মনে মনে একরাশ বিরক্তি নিয়ে মুখ ভেঙালো, আর বিড়বিড় করল,
'এত বড় একটা অন্যায় করে শুধু এইটুকু? একটা সরি বললে কি জাত চলে যেত নাকি!’
তার ভাবনার মাঝেই নীরভান আবার গলা পরিষ্কার করে গম্ভীর স্বরে বলে উঠল,
“আর তোমার ফিজিক্সের রেজাল্ট...”
কথাটা কানে যেতেই রুপস্মিতার উৎসুক চোখ দুটো চকচক করে উঠল, সে কৌতূহলী দৃষ্টিতে ঘুরে তাকাল নীরভানের দিকে। কিন্তু পরমুহূর্তে নীরভান তার মুখের স্বাভাবিক কঠোর ভাবটা ফিরিয়ে এনে কাঠখোট্টা গলায় আদেশ করল,
“আজ রাতে আমার কাছে ফিজিক্স নিয়ে বসবে তুমি। ফিজিক্সে বড্ড কাঁচা তুমি, ভীষণ দুর্বল!”
ফিজিক্সের কথা শুনতেই রুপস্মিতার মুখের ভেতরটা তিতকুটে হয়ে গেল। সে আর একটা টু শব্দও করল না। গুমোট মেজাজে বিনা বাক্যে ঘর থেকে দ্রুত পায়ে প্রস্থান করল।
.
~~~~~~~~~~~~~~~
.
“মা ! মামা আর রুপস্মিতার ডিভোর্স কবে হবে?”
ছাদের চত্বরে তখন বিকেলান্তের ম্লান আলো। ভেজা কাপড়ের সোঁদা গন্ধে ভারী হয়ে আছে চারপাশ। কারিশমা চৌধুরী রেলিঙের ধার থেকে কাপড়গুলো একে একে নামিয়ে ভাঁজ করছিলেন, ঠিক তখনই কৌশিকের ওই কথাটা এসে আছড়ে পড়ল তার কানের পর্দায়।
ছেলের মুখে এমন বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন কথা শুনে কারিশমা এক মুহূর্তের জন্য থেমে গেলেন। তার নিখুঁত কপালে জমে উঠল গভীর ভ্রূকুটি।
“আমরা চাচ্ছি ওরা একসঙ্গে থাকুক। আর তুই এসব কী আজেবাজে বকছিস, কৌশিক?” ধমকের সুরে বললেন তিনি।
কিন্তু কৌশিক তাতে একটুও দমল না। তার চোখের ভেতরে তখন জ্বলে উঠেছে জেদ আর তীব্র এক ক্ষোভের আগুন। সে আরও এক পা এগিয়ে এসে রূঢ় গলায় বলে উঠল,
“কী বলছি মানে? তুমি কি নিজে একটু ভেবে দেখছ মা? মামার বয়স আর রুপস্মিতার বয়সটা একবার চোখের সামনে এনেছ? মামা তো আমার চেয়েও মোটে নয় বছরের বড়! ওদের দুজনের মধ্যে কোনো দিন কোনো মানানসই সম্পর্ক হতে পারে না, অসম্ভব!”
ছেলের এমন অবুঝ জিদ দেখে কারিশমার মেজাজও চড়ে বসল। তিনি ভেজা কাপড়ের স্তূপ থেকে মুখ তুলে সোজা তাকালেন কৌশিকের দিকে। কঠিন গলায় বলে উঠলেন,
“তোর মামা কেমন, সেটা তোকে নতুন করে বুঝিয়ে বলার কিছু নেই, কৌশিক! নীরভান যদি চায়, তবে এই সম্পর্ক শুধু টিকবেই না, ওরা দুজনে সুখীও হবে। হ্যাঁ, আমি মানছি ছেলেটা একটু উগ্র, বড্ড বদমেজাজি... কিন্তু ওর ওই রাগ বা খোলসটার নিচে যে মনটা আছে, সেটা সোনা দিয়ে মোড়ানো!”
কৌশিকের ভেতর তখন ঘৃণায় আর অভিমানে তোলপাড় করছে। তার মা কি একবিন্দুও বুঝতে পারছে না তার মনের অবস্থা? সে তো তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে! রুপস্মিতাকে সে কতখানি চেয়েছে, কতটা পেতে চেয়েছে,সেটা কি কারিশমা জানেন না? বহুবার, হাজারটা চেষ্টা করেছে সে মন থেকে রুপস্মিতাকে মুছে ফেলার, জীবন থেকে ঝেটিয়ে বিদায় করার। কিন্তু পারেনি! প্রতিবার সে ব্যর্থ হয়েছে, প্রতিবারই ওই মেয়েটার স্মৃতি এসে তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে।
মাথার ভেতরে রক্ত চড়ে যাওয়ায় কৌশিক আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সব রাখঢাকিনু করে হিতাহিত জ্ঞানশূন্যের মতো চেঁচিয়ে উঠল,
“মা, তুমি কি সত্যি আমার মা? নিজের রক্তের ছেলেটার মনের কষ্ট তোমার চোখে পড়ছে না? অথচ ওই অবৈধ ভাইটাকে তুমি...!”
ছাদের স্তব্ধতা চিরে বিকট শব্দে আছড়ে পড়ল কারিশমার হাতের তালু। কথা শেষ হওয়ার সুযোগও পেল না কৌশিক। সজোরে একটা চড় এসে বসল তার গালে, মুহূর্তের জন্য মাথাটা ঘুরে গেল তার।
কারিশমা চৌধুরী তখন রাগে কাঁপছেন। তার চোখের দৃষ্টি থেকে যেন আগুন ঝরছে। শক্ত আঙুলে ছেলের দিকে আঙুল উঁচিয়ে শাসিয়ে উঠলেন তিনি,
“মুখ সামলে কথা বলবি, কৌশিক! একদম মুখ সামলে! তোর ওই মুখ থেকে যদি আর কখনো ওই শব্দটা বের হয়, তবে সত্যি বলছি, তোর ঠোঁট দুটো টেনে ছিঁড়ে ফেলব আমি!”
চলমান..........
[ফোনে ১% চার্জ নিয়ে লিখছিলাম। চার্জ শেষ হওয়ায় হঠাৎ ফোন অফ হয়ে গিয়েছিলো তাই লেইট হলো সরিইইইই। আর আর আর! নীরভান কে আপাতত বুঝতে যাইয়েন না ওর ফিলিংস ও নিজেই বুঝে না। ]