ফন্ট সাইজ:
থিম:
আমায় রেখো প্রিয় প্রহরে

পর্ব সংখ্যা - ৫

লেখক: প্রেমা ফারনাজ চৌধুরীর

সুজানা দাঁড়িয়ে পড়লো। বলল

আচ্ছা যাচ্ছি।

সাজেদা বেগম চলে গেলেন।

ওপাশ থেকে মেহুল বলল

ও ঘরে আছে?

সাইফ ভাইয়ের কথা বলছিস?

হ্যা।

মানে আমি যেটা ভাবছি সেটাই কি?

জানিনা। ওকে ফোনটা দিবি।

এমনটা হয় নাকি? উনি আমার অনেক সিনিয়র। আমি ভয় পাই।

আমি পাই না। ফোন দিবি মানে দিবি।

সুজানা নাশতার প্লেটটা নিয়ে দোতলায় নামলো। কলিং বেল বাজাতেই সাইফ দরজা খুলে দিল। কি এনেছিস?

ধরো ফোনটা ধরে তো। প্লেটটা গরম।

সাইফ ফোনটা ধরলো। সুজানা প্লেটটা নিয়ে ভেতরে চলে গেল। সুজানার পেছন পেছন রোজা পেছন পেছন ছুটে বলল

ওমা সুজানা আপু তুমি। কি এনেছ?

নাশতা এনেছি। খাবি আয়।

সাইফ ফোনটা টেবিলে রাখবে এমন সময় ফোন থেকে পরিচিত ফোঁপানির শব্দ ভেসে আসতেই স্ক্রিন লাইট করলো সে। মেহুল নামটা দেখতেই বুকটা কেমন ছ্যাঁত করে উঠলো।

মেহুল ওপাশ থেকে বলল

তোমার ফোনে আজও চার্জ নেই?

চার্জে দিয়েছি।

মেহুল নাক টানছে এখনো।

কেন কাঁদছ? কোনো সমস্যা?

আমি শ্বাশুড়ি মায়ের সাথে কথা বলব।

আম্মা জানে তো মেহু।

মিথ্যে বলছো।

সত্যি বলছি।

তুমি আজকাল আমাকে বেশি মিথ্যে বলো।

বলেই আবার ফুঁপিয়ে উঠলো সে। সাইফ ধীরগলায় বলল,

আচ্ছা আচ্ছা। এখন কি করলে কান্না থামবে?

কথা বলতে দিলে।

আম্মার সাথে?

হু।

ওকে।

মেহুলের চোখমুখ উজ্জ্বল হয়ে উঠলো।

সত্যি?

হুমম।

সুজানার সাথে কথা বলছিল রাশেদা বেগম। সাইফ সুজানাকে ডাকলো।

সুজু ফোনটা মাকে দে তো।

সুজানা বিস্ময় নিয়ে তাকালো। ফোনটা রাশেদা বেগমকে দিয়ে বলল

মেহুল।

রাশেদা বেগম হাসলেন। ভাতটা সুজানাকে দেখতে বলে মোড়া টেনে বসে শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলল..

ওয়ালাইকুমুস সালাম। ওমা ক্যান কাঁদো আম্মা?

আমি কখন থেকে বলছি আপনাকে ফোনটা দিতে। ও দেয় না। একটা বললে আরেকটা করে।

আচ্ছা ওরে কানটা মলে দিমু।

না।

তো কি করব?

ঘর থেকে বের করে দিন।

আইচ্ছা। আমি তোমার মা বাপের লগে কথা বলুম নিজেই তোমার শ্বশুর আব্বারেও নিয়া যামু। কোনো চিন্তা নাই। কাইন্দো না আর।

মেহুল বলল

সত্যি?

হ।

আচ্ছা।

সুজানা ফোনটা কেড়ে নিল। কেটে দিয়ে বলল,

খেলব না। কেউ আমাকে এতদিন কিছু বলেনি। তলে তলে এতদূর?

রাশেদা বেগম হাসলেন।

আমার বাবু যারে পছন্দ করছে তারে আমারও পছন্দ। মেয়েটা তো ভালেই বল।

খুব খুব। আমার বান্ধবী না? বিয়ে কবে খাব বলোনা।

আগে তোরে দিমু বিয়া।

সুজানা হেসে উঠলো।

আমি চাকরি করবো আন্টি। বিয়ে আমার জন্য না।

মেয়ে যখন হয়েছিস বিয়ে হবেই।

সুজানা চিন্তিত গলায় বলল

আচ্ছা? তাহলে আমার মা ভাইকে খাওয়াবে কে?

__________________

কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে সুজানাকে দেখতে পেয়ে মর্জিনা হাসলো।

ওহ তুমি আইছো। আসো আসো।

সুজানা দেখলো সোফায় মহিলারা বসে আছে। আজ বাড়ির কোনো পুরুষ মানুষ নেই। যাক শান্তি। নইলে অস্বস্তিতে পড়ে সে।

সুজানা সালাম দিতেই সালাম নিলেন উনারা। আনিকা এগিয়ে এসে বললো

সুজানা আপনি এসেছেন? ওরা পড়তে বসেছে এখন। পড়ায় বসিয়ে দিয়েছি। আর বলেছি টিচার আসছে।

আচ্ছা আমি যাই।

পা বাড়াতেই সালমা বেগম ডাক দিলেন।

শোনো মেয়ে।

সুজানা ঘাড় ঘুরালো।

জ্বি।

মেহুল জান্নাত মেয়েটা তোমার বান্ধবী?

জ্বি।

ওর বাবা সরকারি স্কুলের হেড মাস্টার না?

জ্বি।

ওই মেয়েটার স্বভাব চরিত্র কেমন?

জ্বি ভালো।

কোনো চারিত্রিক দোষ আছে?

না।

আচ্ছা যাও।

সুজানা চলে গেল। তবে প্রশ্নগুলো কেন করা হলো তা নিয়ে খচখচানি গেল না।

সিঁড়ি পার হতেই দেখলো রেলিঙ ধরে নিচের দিকে ঝুঁকে আছে অভিক ফারদিন নামের লোকটা। অস্বস্তি আবারও ঘিরে ধরলো তাকে। দ্রুত পা চালাতে গিয়ে মনে হলো লোকটা তার কথাগুলো শুনছিল এতক্ষণ। তাতেই বা কি? সে তো মিথ্যে কিছু বলেনি।

পড়ার রুমে যেতেই দেখলো অনা চেয়ারে বসে আছে আর আবিদ তার চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আঙুল টিপে টিপে। সুজানাকে দেখেই লম্বা করে সালাম দিল

টিচার আসসালামু আলাইকুম।

ওয়ালাইকুমু সালাম।

আজকে আবি টিচার।

সুজানা হাসলো।

আচ্ছা?

আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন?

আবিদ মাথা দুলালো। অনাও আবিদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুরু করলো। একসময় পড়া থামিয়ে বলল

টিচার তোমাকে নাইচ লাগছে।

থ্যাংকিউ। পড়ুন ম্যাডাম।

আবিদ বলল

টিচার টিচার তোমাকে সুজান ডাকি?

সুজানা চোখ বড় বড় করে বলল

কিহ?

ওকে সুজান ডাকি। সুজান তুমি পড়া শুরু করো।

সুজানা আরেকদফা চমকালো।

দুজনেই চিল্লিয়ে চিল্লিয়ে পড়া শুরু করলো। সুজানা কানের ভেতর আঙুল দিয়ে বসে রইলো। আবিদ পা তুলে টেবিলের উপর উঠে এল। সুজানা বলল

কি করছ তুমি?

আবিদ কান্না গলায় বলল

আবি এখানে পড়বে।

সুজানা তার কাঁদোকাঁদো চেহারা দেখে মাথায় হাত বুলিয়ে বলল

আচ্ছা আচ্ছা। পড়েন।

আবিদকে দেখে অনাও টেবিলের উপর উঠে বসলো। দুজনেই টেবিলের উপর বসে পড়তে লাগলো। আনিকা চায়ের ট্রে আনতেই দুজনকে এই অবস্থায় দেখে থমকে গেল। হায় আল্লাহ এসব কি?

সুজানা অসহায় চোখে তাকালো।

না এভাবে না পড়তে না দিলে, পড়বেনা ম্যাডাম। তাই এই অবস্থা। থাক পড়লেই হলো।

আনিকা কপাল চাপড়াতে চাপড়াতে চলে গেল। সুজানা চেয়ারে বসে রইলো। ওরা দু'জন টেবিলের উপর বসে চিল্লিয়ে পড়তেই আছে।

সুজানা কানের ভেতর আঙুল ঢুকিয়ে বসে রইলো। চা'টা শেষ করতেই দেখলো সামনেই একটা কফির মগ রাখা। কে রেখেছে সেটা দেখার জন্য পাশে তাকাতেই অভিককে দেখে শিউরে উঠলো।

কফিটা খেতে পারেন সুজানা। ভালো বানাতে পারি।

কিন্তু আমি এখন চা খেয়েছি।

দু'টোই খাওয়া যায়। আমার চায়ে তিন চামচ চিনি লাগে তাই মা ছোটবেলায় আমার চা খাওয়া কমিয়ে দিয়েছে। ডায়াবেটিসে ধরবে বলে। খান।

সুজানা মগটা হাতে নিল। অভিক মগে চুমুক দিতে দিতে আবিদ আর অনাকে টেবিলের উপর পড়তে দেখে নিঃশব্দে হাসলো। দুজনেই জিনিয়াস।

সুজানা ঢকঢক করে কফিটা খেয়ে খালি করতেই অভিক বলল

সুজানা বড্ড তেঁতো। রাইট?

সুজানা মাথা নাড়ালো।

ইয়েস। কেউ মুখে দু'রকম কথা বললে ঠিক এমনটা তেঁতো ঠেকে।

সুজানা চোখ পাকিয়ে তাকালো।

অভিক হাসলো।

অনা মুখ তুললো।

অভি অভি! মাই সান তুমি টিচারের বুন্ধু হতে চাও?

অভিক আঁড়চোখে সুজানার দিকে তাকালো। তারপর মগটা নিয়ে চলে যাওয়ার সময় বলল

সুজানা মেহুলের অন্য কোথাও সম্পর্ক আছে এটা আপনি মিথ্যে বলেছেন।

মিথ্যে?

হ্যা মিথ্যে।

এর শাস্তি কি হতে পারে বলুন তো।

সুজানা চুপ করে থাকলো।

কেন বলেছেন উত্তরটা আজ জানতে চাইবো না। তাড়া নেই। তবে রোজ তেঁতো কফি আপনাকে খেতেই হবে।

না।

ইয়েস। এটাই পানিশ।

আবিদ বলল

অভি অভি তুমি টিচারকে সুজান ডাকো। সুজান তুমি ওকে অভি ডাকো।

সুজানার ইচ্ছে হলো গালটা টিপে দিতে জোরে। অসভ্য দুটো।

চলবে.......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব সংখ্যা - ৫ শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন