🖤 অশ্রুর আড়ালে এক চিলতে হাসি
অধ্যায় – ০২
অসহ্য ছেলেটা
সকাল ১০টা ৩০ মিনিট।
বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে শিক্ষার্থীদের বেশ ভালোই ভিড়। কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছে, কেউ ফোন নিয়ে ব্যস্ত, আবার কেউ শেষ মুহূর্তে বইয়ের পাতা উল্টাচ্ছে।
ক্লাসের একেবারে মাঝামাঝি বেঞ্চে বসে আছে মিহু, তাসনিম আর নুসরাত।
মিহু ব্যাগ থেকে কলম বের করতে করতে বলল,
— দোস্ত, আজকে একটা ছেলেকে এমন শিক্ষা দিয়েছি না, সারাজীবন মনে রাখবে!
নুসরাত কৌতূহলী হয়ে বলল,
— কে সেই হতভাগা?
তাসনিম হেসে বলল,
— সকাল থেকে একই কথা শুনছি। এবার ছেলেটার চেহারাটাও বল।
মিহু চোখ ঘুরিয়ে বলল,
— দেখতে ভালো হলেই কী? ব্যবহার তো একেবারে যাচ্ছেতাই!
নুসরাত মুখ টিপে হাসল।
তাসনিম— দেখতে ভালো? ওহ! ব্যাপারটা তাহলে অন্যদিকে যাচ্ছে!
মিহু— এই নুসরাত! তোর মাথায় সবসময় এসবই ঘোরে?
তাদের হাসির মাঝেই ক্লাসরুমে প্রবেশ করলেন শিক্ষক।
সবাই নিজেদের জায়গায় বসে পড়ল।
শিক্ষক টেবিলের ওপর বই রেখে বললেন,
— আজকে তোমাদের একটা গ্রুপ প্রজেক্ট দেওয়া হবে। কয়েকজন করে গ্রুপ তৈরি করা হবে। প্রত্যেক গ্রুপকে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কাজ করতে হবে। আর প্রেজেন্টেশনও দিতে হবে।
মিহু মনে মনে খুশি হলো। গ্রুপে তাসনিম আর নুসরাত থাকলে কাজটা সহজ হবে।
কিন্তু তার সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না।
শিক্ষক কয়েকটি নাম ঘোষণা করতে শুরু করলেন।
— প্রথম গ্রুপ: আরহাম আদরিয়ান, মাহনূর জাহান, রাফসান আহমেদ, তাসনিম আক্তার।
নিজের নাম শুনে মিহু প্রথমে অবাক হলো।
তারপর পাশের বান্ধবীর দিকে তাকাল।
— কী বলল স্যার?
তাসনিম চাপা হাসি দিয়ে বলল,
— তোর ভাগ্য ভালো। তোর সেই সকালের ছেলেটাও তোর গ্রুপে!
মিহু চোখ বড় করে বলল,
— কী! ওই অসভ্য ছেলেটা?
ঠিক তখনই পেছনের দরজা দিয়ে ক্লাসে প্রবেশ করল আরহাম।
তার সঙ্গে রাফসান।
রাফসান এসে নিজের গ্রুপের নাম শুনে বেশ খুশি হলো।
রাফসান — আরে বাহ! নতুন গ্রুপ, নতুন মানুষ। বেশ জমবে মনে হচ্ছে!
আরহাম কোনো উত্তর দিল না।
শুধু সামনে তাকিয়ে রইল।
শিক্ষক বললেন,
— তোমরা সবাই নিজেদের মধ্যে পরিচিত হয়ে কাজ শুরু করো। আগামী সপ্তাহে প্রথম অগ্রগতি আমাকে দেখাবে।
ক্লাস শেষ হওয়ার পর সবাই এক জায়গায় জড়ো হলো।
রাফসান হাসিমুখে বলল,
— আচ্ছা, তাহলে পরিচয়টা হয়ে যাক। আমি রাফসান। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, সে হলো আরহাম।
মিহু ঠোঁট বাঁকিয়ে বলল,
— পরিচয় তো সকালেই হয়ে গেছে।
রাফসান অবাক হয়ে আরহামের দিকে তাকাল।
— সকালেই? তোদের আবার কবে পরিচয় হলো?
মিহু বলল,
— পরিচয় না, ঝগড়া হয়েছে।
রাফসান এবার হেসে ফেলল।
— ওহ! তাহলে তো পরিচয় বেশ ভালোভাবেই হয়েছে!
আরহাম বিরক্ত হয়ে বলল,
— রাফসান, কাজের কথা বল।
মিহু সঙ্গে সঙ্গে বলে উঠল,
— হ্যাঁ, কাজের কথাই বলুন। অযথা সময় নষ্ট করার দরকার নেই।
আরহাম এবার সরাসরি মিহুর দিকে তাকাল।
আরহাম বললো— আপনি কি সব কথায় উত্তর দিতে বাধ্য?
মিহু মিষ্টি হেসে বলল,
— না। তবে কেউ অযথা কথা বললে উত্তর দিতে ইচ্ছা করে।
তাসনিম আর রাফসান দুজনেই হাসি চেপে রাখার চেষ্টা করল।
রাফসান মনে মনে ভাবল, এই গ্রুপে কাজের চেয়ে বিনোদনই বেশি হবে!
---
দুপুর ১২টা ১৫ মিনিট
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একপাশে বসে চারজন প্রজেক্টের কাজ ভাগ করে নিচ্ছে।
রাফসান বলল,
— আচ্ছা, তাহলে কে কোন অংশ করবে?
মিহু নিজের খাতাটা খুলে বলল,
— আমি প্রথম অংশটা লিখব। তাসনিম তথ্য সংগ্রহ করবে। আপনি আর আপনার বন্ধু বাকি অংশ দেখবেন।
আরহাম সঙ্গে সঙ্গে বলল,
— এভাবে হবে না। আগে পুরো পরিকল্পনা ঠিক করতে হবে।
মিহু তাকিয়ে বলল,
— তাহলে আপনি ঠিক করে দিন।
আরহাম— সবকিছু কি আমাকে বলে দিতে হবে?
মিহু— না, আপনার তো সবই জানা। আমরা তো শুধু বসে বসে আপনার কথা শুনব!
আরহাম কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল।
তারপর ঠান্ডা গলায় বলল,
— আপনার কথা বলার অভ্যাসটা একটু কমানো দরকার।
মিহু মুচকি হেসে বলল,
— আপনার কথা শোনার অভ্যাসটা আমার নেই।
তাসনিম এবার আর হাসি আটকে রাখতে পারল না।
রাফসান বলল,
— ভাই, আমার মনে হয় প্রজেক্টের নাম রাখা উচিত 'এক অসম্ভব জুটি'!
মিহু বলল,
— জুটি? কার সঙ্গে কার?
রাফসান আরহামের দিকে তাকিয়ে বলল,
— সেটা সময়ই বলে দেবে!
আরহাম চোখ রাঙাতেই রাফসান চুপ হয়ে গেল।
---
বিকেল ৩টা
ক্লাস শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে।
মিহু গেটের কাছে দাঁড়িয়ে ব্যাগের ভেতর একটা বই খুঁজছিল। হঠাৎ তাসনিমের ফোন এল।
তাসনিম— মিহু, তুই কোথায়?
মিহু— গেটের সামনে।
তাসনিম— একটু দাঁড়া, আমি আসছি।
ফোন রেখে মিহু আবার বই খুঁজতে লাগল।
ঠিক তখন পেছন থেকে পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এল।
— এই যে, মিস মাহনূর!
মিহু ঘুরে তাকাল।
আরহাম দাঁড়িয়ে আছে।
— জি, বলুন?
— প্রজেক্টের কাজটা দায়িত্ব নিয়ে করবেন। আমি কারও জন্য নিজের কাজ আটকে রাখতে পছন্দ করি না।
মিহু ভ্রু উঁচু করে বলল,
— চিন্তা করবেন না। আপনার মতো অহংকারী হওয়ার ইচ্ছা আমার নেই, তবে দায়িত্ব নিতে জানি
তখন তাসনিম এসে বললো কিরে কি করছিস এখানে দারিয়ে
তারপর আরহামের দিকে একবার আর মিহুর দিকে একবার তাকিয়ে মুচকি হাসলো তাসনিম
তাসনিম মনে মনে বলছে -- আবার মনে হয় ঝগরা শুরু করছে
তারপর তাসনিম মিহুকে বললো কি হইছে রে তোদের আবার
মিহু -- কিছু না!
আরহাম কিছু না বলে চলে গেল।
মিহু তার চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করল,
— অসহ্য একটা ছেলে!
দূর থেকে রাফসান সব শুনে হেসে বলল,
— ভাই, তোর কপালে মনে হয় বড় কিছু আছে!
আরহাম হাঁটতে হাঁটতে বলল,,
— কী?
— কিছু না।
আরহাম আর কোনো উত্তর দিল না।
২য় অধ্যায় সমাপ্তি