অধ্যায় – ০৩
সকাল ৮টা ৩০ মিনিট
রহমান বাড়ি, ঢাকা।
বাড়ির ডাইনিং টেবিলে বসে সকালের নাশতা করছে আরহাম আদরিয়ান।
পরনে কালো শার্ট, হাতে রুপালি ঘড়ি। এক হাতে ফোন, অন্য হাতে কফির কাপ.
তার বিপরীতে বসে আছে ছোট বোন আয়রা। মেয়েটি বেশ কিছুক্ষণ ধরে ভাইয়ের দিকে তাকিয়ে আছে।
অবশেষে নিজেই কথা শুরু করল।
আয়রা— ভাইয়া!
আরহাম— হুম।
আয়রা— একটা কথা বলব?
আরহাম— বল।
আয়রা— তুমি কি হাসতে ভুলে গেছ?
আরহাম ফোন থেকে চোখ না তুলেই বলল,
— কেন?
আয়রা মুচকি হেসে বলল,
— মুখটা সবসময় বাংলার পাঁচ বানিয়ে রাখো কেন?
— আয়রার কথা শুনে আরহাম চোখ তুলে তাকাল। ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল,
— আয়রা, বেশি কথা না বলে নিজের নাশতা শেষ করো।
আয়রা মুখ বাঁকিয়ে , খেতে খেতে বললল
— দেখেছ মা! তোমার ছেলে আবার আমাকে ধমক দিচ্ছে।
রান্নাঘর থেকে নাসরিন বেগম হেসে বললেন,
— আয়রা, ভাইকে একটু শান্তিতে কফিটা খেতে দে।
আয়রা নিচু গলায় বলল,
— এই বাড়িতে আমার কোনো সম্মানই নেই!
আরহাম কফির মগ নামিয়ে বলল,
— তোর সম্মানের জন্য আলাদা মন্ত্রণালয় খুলে দিতে হবে নাকি?
আয়রা রেগে বললো - আমি আর খাবই না
আরহাম বললো তোর খাওয়া তো শেষ আর কি খাবি না
আয়রা এখন রেগে -হনহন করে সিঁড়ি বয়ে চলেগেলো তার ঘরে
মাহমুদ রহমান পত্রিকা পড়তে পড়তে ছেলের দিকে তাকালেন।আর বললেন
— আজকে কখন ফিরবে?
আরহাম— কাজ শেষ হলে।
মাহমুদ রহমান— পড়াশোনার পাশাপাশি নিজের দায়িত্বগুলোর কথাও মনে রাখবে।
আরহাম মাথা নেড়ে বলল,
— জি, বাবা।
বাবার সামনে আরহাম খুব বেশি কথা বলে না। তবে বাবার প্রতিটি কথাকে গুরুত্ব দেয়।
সকাল ৯টা ১৫ মিনিট
ইসলাম বাড়ি।
— মিহুউউউ!
পুরো বাড়ি কাঁপিয়ে ডাক দিল মাইশা।
ঘরের ভেতর থেকে বিরক্ত কণ্ঠ ভেসে এল,
মিহু— কী হয়েছে এমন চিল্লাইতেছিস কেন ?
মাইশা— আপু, তোর ফোন!
মিহু— নিয়ে আয়।
মাইশা— নিজে এসে নে।
মিহু বিছানা থেকে উঠে দরজার কাছে এসে দাঁড়াল।
—মিহু --মাইশা, তুই কি আমার সঙ্গে ঝগড়া করার জন্যই জন্ম নিয়েছিস?
মাইশা মিষ্টি হেসে বলল,
— না, তোকে বিরক্ত করার জন্য!
মিহু বোনের মাথায় আলতো করে টোকা দিয়ে ফোনটা নিয়ে নিল।
ঠিক তখনই শায়লা বেগম ঘরে প্রবেশ করলেন।
শায়লা বেগম— মিহু, নাশতা করে তারপর বের হবি। খালি পেটে সারাদিন ঘুরে বেড়াবি না।
মিহু— আচ্ছা মা।
শায়লা বেগম— আর শুন, ফেরার পথে বাবার জন্য ওষুধটা নিয়ে আসিস।
মিহু— ঠিক আছে।
মা চলে যেতেই মাইশা আবার বলল,
— আপু, তোর বিয়ে হলে আমি কিন্তু তোর সঙ্গে যাব!
মিহু অবাক হয়ে বলল,
— কেন?
— তোর বরকে একটু জ্বালাব।
মিহু হেসে বলল,
— আগে নিজের পড়াশোনা শেষ কর, তারপর আমার বরের চিন্তা করিস!
দুজনের হাসিতে ঘরটা মুখর হয়ে উঠল।
সকাল ১১টা
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
ক্যাম্পাসের পুরোনো কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আড্ডা দিচ্ছে আরহাম, রাফসান, শান্ত ও নিলয়।
নিলয় হুট করে আরহাম কে বলল,
— দোস্ত, একটা কথা বলব?
আরহাম ফোনে ব্যস্ত।
— বল।
— তোর গ্রুপের মেয়েটা কিন্তু বেশ সাহসী।
রাফসান সঙ্গে সঙ্গে বলে উঠল,
— সাহসী না ভাই, বাঘিনী! আরহাম এর সামনে দাঁড়িয়ে কথা শোনানোর সাহস সবার থাকে না।
শান্ত মুচকি হেসে বলল,
— মেয়েটা নিজের জায়গায় ঠিকই ছিল। তুইও একটু কম রাগ দেখাতে পারিস, আরহাম।
আরহাম ফোনটা পকেটে রেখে বলল,
— তোরা কি আজকে আমার বিচার করতে বসেছিস?
রাফসান হাসতে হাসতে বলল,
— না ভাই, আমরা তো তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত!
— আমার ভবিষ্যৎ নিয়ে তোদের চিন্তা করতে হবে না।
নিলয় এবার গম্ভীর হওয়ার ভান করে বলল,
— ঠিক আছে। তবে একটা কথা মনে রাখিস, ইতিহাসে অনেক অহংকারী রাজা শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরেছে।
আরহাম তার দিকে তাকাল।
— তুই বেশি সিনেমা দেখিস।
চারজনের হাসিতে জায়গাটা মুখর হয়ে উঠল।
রাফসান আহমেদ: বন্ধুমহলের সবচেয়ে বেশি কথা বলা ছেলে। আরহামকে খেপানোই তার অন্যতম শখ।
শান্ত কবির: এই ছেলে খুব শান্ত স্বভাবের। বন্ধুদের বিপদে সবার আগে এগিয়ে আসে। আরহামের রাগ নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র সে।
নিলয় হাসান: দুষ্টুমিতে যার জুড়ি নেই। সিরিয়াস পরিস্থিতিতেও হাসির কারণ খুঁজে বের করতে পারে।
সকাল ১১টা ৪৫ মিনিট
বিশ্ববিদ্যালয়ের করিডোর।
করিডোর দিয়ে হেঁটে আসছে মিহু, তাসনিম, নুসরাত ও প্রিয়ন্তী।
—
চার বান্ধবী একসঙ্গে গল্প করছে আর হাটতেছে
তাসনিম আক্তার: মিহুর সবচেয়ে কাছের বান্ধবী। মিহুর না বলা কথাগুলোও বুঝতে পারে।
নুসরাত জাহান: হাসিখুশি ও দুষ্টু। বন্ধুমহলে হাসির পরিবেশ তৈরি করে রাখে।
প্রিয়ন্তী দাস: বুদ্ধিমতী ও বাস্তববাদী। সবাই যখন আবেগে সিদ্ধান্ত নেয়, তখন সে ঠান্ডা মাথায় চিন্তা করে।
দুপুর ১২টা ৩০ মিনিট
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন।
চার বান্ধবী ক্যান্টিনে বসে খাবারের অর্ডার দিচ্ছিল।
মিহু বলল,
— আজকে আমার খুব ক্ষুধা পেয়েছে। কেউ আমার খাবারে ভাগ বসাবি না।
নুসরাত সঙ্গে সঙ্গে বলল,
— তোর খাবার দেখে আমার ক্ষুধা আরও বেড়ে গেল।
মিহু— তোর নিজের খাবার আছে।
নুসরাত— বন্ধুত্বের মধ্যে আবার নিজের-পরের কী?
তাসনিম হেসে বলল,
— তোদের দুজনকে এক টেবিলে বসানোই ভুল হয়েছে।
ঠিক তখনই ক্যান্টিনের দরজা দিয়ে প্রবেশ করল আরহাম ও তার বন্ধুরা।
রাফসান তাদের দেখতে পেয়ে হাত নেড়ে বলল,
— এই যে! আমাদের গ্রুপের সদস্যরা তো এখানেই!
নুসরাত হাসিমুখে বলল,
— আসুন, বসুন।
নিলয় চেয়ার টেনে বসে বলল,
— বাহ! এখানে তো বেশ জমজমাট আড্ডা চলছে।
রাফসান পরিচয় করিয়ে দিল,
— আমি তোমাদের আগেই বলেছি, আমি রাফসান। এই যে আরহাম, সাদমান আর নিলয়।
প্রিয়ন্তী বলল,
— আমরা তো সবাই পরিচিত হয়ে গেছি। আমি প্রিয়ন্তী, ও নুসরাত, আর ও তাসনিম। আর মিহুকে তো আপনারা চেনেনই।
নিলয় মিহুর দিকে তাকিয়ে বলল,
— আপনিই সেই সাহসী মেয়ে, যিনি আমাদের আরহাম ভাইকে কথা শুনিয়েছেন?
মিহু ঠান্ডা গলায় বলল,
— আপনারা কি সবাই ওনার হয়ে কথা বলেন?
রাফসান হেসে ফেলল।আর বললো
— না না, আমরা শুধু বিনোদন উপভোগ করি।
আরহাম বিরক্ত হয়ে বলল,
— তোরা কি খাবি, নাকি শুধু কথা বলবি?
নুসরাত হেসে বলল,
— উনি মনে হয় হাসতে জানেন না।
মিহু নিচু গলায় বলল,
— আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি।
কথাটা আরহামের কানে গেল।
সে মিহুর দিকে তাকাল।
আরহাম— কিছু বললেন?
মিহু নির্বিকারভাবে বলল,
— না, নিজের সঙ্গে কথা বলছিলাম।
রাফসান এবার হাসতে হাসতে খাবার ওয়াডর দিয়ে বসে পরলো আর বললো
— ভাই, আমার মনে হয় তোদের দুজনের জন্য আলাদা একটা টেবিল রাখা উচিত। নাম হবে ঝগড়ার টেবিল!
সবাই হেসে উঠল।
শুধু আরহাম মুখ গম্ভীর করে খাবারের দিকে মনোযোগ দিল।
বিকেল ৩টা ৪৫ মিনিট
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি।
প্রজেক্টের কাজ করার জন্য সবাই লাইব্রেরিতে জড়ো হয়েছে।
শান্ত --কয়েকটি বই নিয়ে এসে টেবিলে রাখল।আর বললো
— আচ্ছা, সবাই মনোযোগ দিই। কাজটা শেষ করতে হবে।
প্রিয়ন্তী বলল,
— প্রথমে বিষয়গুলো ভাগ করে নিলে ভালো হয়।
আরহাম খাতা খুলে বলল,
— আমি পুরো কাজের একটা পরিকল্পনা তৈরি করেছি। সবাই নিজের দায়িত্ব অনুযায়ী কাজ করবে।
মিহু খাতাটা হাতে নিয়ে দেখতে লাগল।
কিছুক্ষণ পর সে বলল,
— পরিকল্পনাটা ভালো। তবে এখানে একটা বিষয় বাদ পড়েছে।
আরহাম ভ্রু কুঁচকে তাকাল।
— কোনটা?
মিহু নিজের খাতার একটা পৃষ্ঠা সামনে এগিয়ে দিল।
— এই অংশটা যোগ করলে প্রেজেন্টেশনটা আরও ভালো হবে।
আরহাম পৃষ্ঠাটার দিকে তাকাল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল,
— ঠিক আছে। এটা যোগ করা যেতে পারে।
মিহু একটু অবাক হলো।
মনে মনে ভাবল,
'বাহ! ছেলেটা তাহলে সবসময় শুধু ঝগড়াই করে না।'
রাফসান পাশ থেকে বলে উঠল,
— ভাই, আজকে তো দেখছি দুজনের মধ্যে শান্তিচুক্তি হয়ে গেল!
মিহু বলল,
— আপাতত হয়েছে। আবার কখন ভেঙে যায়, বলা যায় না।
সবাই হেসে উঠল।
সন্ধ্যা ৭টা
আরহামের ঘর।
নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল আরহাম।
হঠাৎ ফোনে রাফসানের মেসেজ এল।
'ভাই, আজকে মিহু কিন্তু ভালো একটা আইডিয়া দিয়েছিল।'
আরহাম উত্তর দিল,
'হুম।'
রাফসান আবার লিখল,
'তুই মেয়েটার সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে পারিস। সবসময় এমন গম্ভীর থাকিস কেন?'
আরহাম ফোনটা টেবিলে রেখে দিল।
কিছুক্ষণ পর আয়রা ঘরে ঢুকল।
— ভাইয়া!
— আবার কী?
— তোমার আজকে মেজাজ ভালো মনে হচ্ছে।
— কেন?
— জানি না। তবে তোমাকে আজকে একটু কম রাগী লাগছে।
আরহাম হালকা হাসল।
আরহাম— তোর ভুল ধারণা।
আর আয়রাকে আবার রাগানোর জন্য বললো তুই না সকালে রাগ করলি আবার আসছিস আমার ঘরে
আয়রা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল।আর বললো
- তোমার ঘড়ে তুমি থাক দেখবো কখন আমায় প্রয়জন হয়
আরহাম তার যাওয়ার দিকে তাকিয়ে বললো আরে মজা করলাম
তারপর/-
আরহাম আবার ল্যাপটপ খুলল। কিন্তু কাজের মাঝেও বিকেলের একটা মুহূর্ত মনে পড়ে গেল।
মিহু যখন তার পরিকল্পনার ভুলটা ধরিয়ে দিয়েছিল, তখন মেয়েটার চোখে কোনো ভয় ছিল না। ছিল শুধু আত্মবিশ্বাস।
সে মনে মনে বলল,
'মেয়েটা অন্তত কাজ বোঝে।'
অন্যদিকে মিহুও নিজের ঘরে বসে প্রজেক্টের খাতা গুছাচ্ছিল
গুছানোর পর খাতার দিকে মনোযোগ দিল
চলবে