ফন্ট সাইজ:
থিম:
হৃদয়ে প্রেমের ছোঁয়া

পর্ব 1

লেখক: উম্মে হাবিবা

"অপয়া,অলক্ষ্মী মেয়ে। ছোট বেলায় নিজের বাবাকে খেয়েও তোর স্বাদ মেটে নি। এখন আবার আমার ক্ষ" তি করতে উঠে পড়ে লেগেছিস। আমার সুখ তোর সহ্য হয় না। বেহায়া মেয়ে। তোর মতো এমন বেহায়া, নির্লজ্জ মেয়ে আমি আর দুটো দেখি নি।"

কথা শেষ করতে দেরি সপাটে সিমির গালে চ'ড় মারতে দেরি করলেন না নয়না বেগম। গত আধ ঘন্টা ধরে মেয়েটাকে নি"কৃষ্টর মতো মারছেন তিনি। কোনো জন্মদাত্রী মা যে নিজের মেয়ের সাথে এমন অমানুষিক আচরণ করতে পারে এটা জানা ছিলো না সিমির। এক পর্যায়ে আর না পেরে ফুপিয়ে ওঠে মেয়ে টা। কোনো সময় প্রতিবাদ না করা মেয়েটা সামনে দাঁড়ানো মা নামক মহিলার পা জড়িয়ে ধরে ভাঙা কন্ঠে বলে

"আমাকে আর মে'রো না আম্মু। আমি কালই মাদ্রাসায় চলে যাবো। আর আসবো না তোমার কাছে। তবুও আর মে'রো না। ক্ষ'মা করো আম্মু।"

কথা শেষ করে মেয়েটা হাও মাও করে কেঁদে উঠলো। সিমির কথায় তেলেবেগুনে জ্বলে উঠলেন নয়না। এক হাতে শক্ত করে হিজাবের উপর দিয়েই মেয়েটার চুলের মুঠি ধরলেন। নিচ থেকে তুলে কটাক্ষ করে বললেন

"তুই আর আসবি কি হতভাগি আমিই তো তোকে আর আসতে দেবো না। রা'ক্ষসী মেয়ে আমার সংসার ক্ষেতে এসেছিস।"

মায়ের করা অভিযোগে সহসা দুপাশে মাথা নাড়ে সিমি। মায়ের হাত ধরে আকুতি মিনতি করে বলে

"আমি কিছু করি নি আম্মু। বিশ্বাস করো আমি কিছু করি নি। উনিই উনিই তো,,,"

"চুপ একদম চুপ। নিজের এই রূপ দিয়ে অন্যকে ফুসলিয়ে ফাসলিয়ে এখন সাদু সাজা হচ্ছে।"

সিমি কাঁদছে। ছোট থেকেই সে জোড়ে কান্না করতে পারে না। বোবা কান্নায় যেনো চিরসঙ্গী। ফলস্বরূপ এখন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকেও হয়তো ব্যাথা করছে। মেয়ের অবস্থা বেগতিক দেখে সহসা ওকে ছুড়ে মারলো ফ্লোরে। সারাদিনের না খাওয়া আর মারের জন্য মেয়েটার শরীর নাজেহাল। ইট,বালু,সিমেন্টে গড়া শক্ত ফ্লোরে পড়ার দরুন হাতে পায়ে বেশ ব্যাথা পেলো সিমি। শীতের দিন হওয়ায় সে ব্যাথা যেন বিষ সমান।

সিমির কাছে গিয়ে দাড়ালেন মহিলা। রাগে তিরবিরিয়ে বলে

"ন'ষ্টা মেয়েছেলে। আর যদি তোকে আমার বাড়ির ত্রী সীমানায় দেখেছি সেদিনই তোকে খু'ন করবো আমি। কাল সকাল হওয়ার আগেই যেনো বিদেয় হওয়া হয়।"

যাওয়ার আগে আবারও পা দিয়ে শক্ত পোক্ত এক লাথি মারলো মেয়েটার পিঠে। সিমির তখন ওষ্ঠাগত গত প্রাণ। মা চলে গেছে বুঝতেই মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাঁটতেও কষ্ট হচ্ছে তার। খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে কোনোরকমে দরজা টা আটকে দিয়ে এলো সে। ঘরের লাইট অফ করে বসে পড়লো দেয়াল ঘেসে। মারের চোটে ঠোঁটের কোন কেটে গেছে মেয়েটার। মাথায় দুভাজ করে বাধা হিজাব টাও এলোমেলো। হাঁটুতে মুখ গুজে মেয়েটা যে কতক্ষণ কাঁদলো তার ঠিক নেই।

সময়টা এখন মধ্যেরাত। তাহাজ্জুদের সময়। এমন সময় অভ্যাস বসত পিটপিট করে চোখ খুললো সিমি। তখন কাঁদতে কাঁদতে কখন যে চোখ টা লেগে এসেছিলো টের পায়নি সে। কনকনে শীতে ঠকঠক করে কাঁপছে মেয়েটা। ঠান্ডা ফ্লোরে খালি পায়ে থাকাও যুদ্ধ সমতুল্য। গায়ের ব্যাথাটা মনে হয় বেড়েছে। হাতটাও ঠিক করে নাড়াতে পারছে না। শরীরের তাপমাত্রা ও স্বাভাবিকের চেয়ে বেশি। জ্বর এসেছে হয়তো। অবশ্য যে মার মেরেছে সন্ধ্যা নাগাত মেয়েটাকে তাতে জ্বর আসারই কথা।

দেওয়াল ধরে ধরে উঠে দাঁড়ালো সিমি। সামনে এক পা বাড়াতেই মুখ দিয়ে বেরিয়ে এলো ব্যাথাতুর শব্দ। যন্ত্রণা গুলো দাঁতে দাঁত চেয়ে সহ্য করছে সে। চোখ দিয়ে না চাইতেও গড়িয়ে পড়লো দু ফোটা উষ্ম তরল। মোছার কোনো তাড়া দেখালো সে। ঝড়তে দিলো তাদের মতো। এক পা দু পা করে অবশেষে বাথরুমে আসতে সক্ষম হলো মেয়েটা। ওযু করার জন্য পানির ট্যাপ ছেড়ে পানি হাতে লাগতেই জ্বলে উঠলো হাতের কাটা স্থান। সেসবে গুরুত্ব দিলো না। ওযু করে চলে এলো ঘড়ে।

সিমিকে যে ঘরটায় থাকতে দেওয়া হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় অনেক টা ছোট। এ বাড়ির কাজের লোকেরা থাকে এই ঘর গুলোতে। সেখানেই ঠায় হয়েছে তার। ঘুমানোর জন্য একটা বালিশ আর মাদুর ছাড়া আর কিছুই নেই এ ঘরে। শীতে গায়ে যে একটা কাথা জড়িয়ে নিবে তেমন ব্যবস্থাও নেই। তবুও মেয়েটা কোনো অভিযোগ করে না। বছরে একবার ছুটিতে সে এসে মায়ের সঙ্গে দেখা করে যায়। আর প্রতিবারই এমন নির্মম নি'র্যাতনের শিকার হয়। তবুও মেয়েটা ছুটে আসে মাকে এক পলক দেখার জন্য। জন্মদাত্রী মাকে তো সে ভুলে যেতে পারে না। মা যতই তার সাথে দূরব্যবহার করুক না কেনো।

জায়নামাজ বিছিয়ে দীর্ঘ সময় নিয়ে সে চার রাকাত নামায আদায় করলো। রবের কাছে নিজের সব কষ্ট গুলোকে উগরে দিলো। সিজদাহ্ এ মাথা ঠেকিয়ে কেঁদে উঠলো মেয়েটা। রবের দরবারে আকুতি নিয়ে বলে উঠলো

"ইয়া আমার রব। দয়া করে আমার আম্মুকে কোনো শাস্তি দিবেন না আপনি। তাকে ক্ষমা করে দিন। সে মানুক আর নাই বা মানুক আমি যে তার সন্তান। তার গর্ভ থেকেই আমার জন্ম। তার উপর অভিযোগ আনি কেমন করে। তার সকল কষ্ট আমাকে দিন আমার ভাগের সুখ টুকু তার তাকদিরে লিখে দিন। হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল। পরম করুনাময় আল্লাহ। আপনি ছাড়া যে আমার আর নেই। আপনি আমাকে ধৈর্য্য দিন। আমার আম্মুকে হেদায়েত দিন। সবাইকে ভালো রাখুন।"

এভাবেই রবের দরবারে আরে অনেক চাওয়া পাওয়া উগলে দিলো মেয়েটা। কেঁদে কেটে শান্ত করলো নিজের ভেতরের বয়ে চলা ঝড়কে। ভোরের আলো ফোটার আগেই ফজরের নামায শেষ করে নিজের সাথে আনা ছোট্ট ব্যাগটা গুছিয়ে নিলো। যাওয়ার আগে বাড়িটার দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো

"আমি তোমার সংসার ভাঙতে আসি নি আম্মু। তোমার সুখ কেড়ে নিতেও আসি নি। আমি শুধু এসেছিলাম তোমায় একপলক দেখতে। ভেবেছিলাম এতো দিন পড়ে বাড়ি আসার পর তুমি হয়তো আমাকে একটু ভালোবাসবে। বুকে আগলে নেবে। অথচ দেখো কেমন ঝড়ে সব এলোমেলো হয়ে গেলো। বরাবরেই মতোই তোমায় আমি হারিয়ে ফেললাম। তুমি ভালো থেকো আম্মু। তোমার কাছে আমি আর কোনো আবদার নিয়ে আসবো না।"

শেষ বারের মতো আরো একবার আলিশান বাড়িটার দিকে নজর বুলিয়ে যাত্রা করলো নিজ পথে। আর পেছনে ফেলে গেলো কালকের ঘটে যাওয়া বিভৎস স্মৃতি।

চলবে

#হৃদয়ে_প্রেমের_ছোঁয়া
#উম্মে_হাবিবা
#সূচনা_পর্ব

ভাইরাল করবেন কিনা কন😾🔪

একটু ভাইরাল করলে কি হয়😞,,,অনেক টা ভিউ করে দেন তো😞🫶

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন