#হৃদয়ে_প্রেমের_ছোঁয়া
#উম্মে_হাবিবা
#পর্ব_০২
(কপি নিষিদ্ধ)
*
*
*
সময়টা সকাল নয়টা হলেও শীতের দিনে সেটা নিত্নাত্যই ভোর। আকাশটা এখনও মেঘলা। চারিদিকে কুয়াশা চাদরের মতো মুড়িয়ে আছে। খালি চোখে দূরের কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না। ঘাসে ঘাসে জমেছে ক্ষুদ্র শিশির কণা। কনকনে ঠান্ডায় পাখিরা ও তাদের বাসা থেকে বের হয়নি। থেকে থেকে বইছে হিমেল হাওয়া।
এই কনকনে শীতের মাঝেই শেখ বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়িয়েছে সিমি। নিজেকে পুরোপুরি কালো দ্বারা আবৃত সে। শুধু মাত্র ওই মায়াবী চোখ দুটো ছাড়া আর কিছুরই দেখা মেলা ভার। গায়ে পাতলা একটা শাল জড়িয়ে রেখেছে। কাঁধে ছোট একটা ব্যাগ। হয়তো ওতে তারই প্রয়োজনীয় ক্ষুদ্র কিছু জিনিস। বেশ অনেকক্ষণ দেনামোনা করে অবশেষে সে পা বাড়ালো বাড়ির ভেতর। আজ কেনো জানি তার মনটা ভালো লাগছে না। মনে হচ্ছে খারাপ কিছু হবে। তবুও সেসব পাত্তা দিলো না মেয়েটা। আল্লাহর নাম নিয়ে চললো সামনে।
#সাদিয়া_জান্নাত_সিমি। কওমি মাদ্রাসার মেশকাত জামাত (দ্বাদশ) বিভাগের ছাত্রী। কিছুদিন পর আঠারো তে পা দিবে সে। বাবা ছোট বেলায় মারা গিয়েছে। তখন তার বয়স সবে চার। পরবর্তীতে ছয়মাস যেতে না যেতেই তার মা আবার অন্যত্র বিয়ে করে নতুন সংসার পেতেছে। তখন সিমি হয়ে যায় একা। নানা বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নেই তাকে বোর্ডিং মাদ্রাসায় দিয়ে দিবে। পাঁচ বছর বয়স থেকেই সিমি মায়ের থেকে দূরে। মায়ের ভালোবাসা তেমন একটা পায় না। মায়ের দ্বিতীয় স্বামীর ঘরে তার একটা ছোট বোন আর একটা ভাই আছে। ভাইটা তার সাত বছরের ছোট আর বোনটা দশ। এই বাড়ির অন্য সদস্য গুলোর সঙ্গে খুব একটা সখ্যতা না থাকলেও ভাইয়ের সাথে তার ভালোই ভাব। দুজন দুজনকে আপণ ভাইবোনের মতোই ট্রিট করে। দূরত্ব শুধু বোনের সাথে। এর কারণ টাও অজানা।
বাড়ির সদর দরজার সামনে এসে কলিংবেল বাজালো সিমি। দু'বার বাজানোর পর ভেতর থেকে দরজা খুলে দিলো শেখ বাড়ির সার্ভেন্ট মমতা। সিমিকে দেখে একটু অবাক হলো বটে। মিষ্টি হেসে বললো
"সিমি আম্মা যে। আল্লাহ কতদিন পর আইলা। কেমন আছো মা?"
"আসসালামু আলাইকুম খালাম্মা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো?"
সিমির সালামে জিভ কাটে মমতা। মেকি হেসে বলে
"ওয়ালাইকুম আসসালাম।"
একটু থেমে আবার বলে
" দেখছো সালাম দিতেই ভুলে গেছিলাম। তুমি কিছু মনে করো না কেমন।"
"কিছু মনে করি নি খালাম্মা। কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব অন্য মুসলিম কে সালাম দেওয়া। এতে আল্লাহ যেমন খুশি হন তেমনি আমাদের সওয়াব এর খাতায় নেকি ও লেখা হয়ে যায়। তাছাড়া সালামের অর্থ জানেন তো। এর অর্থ আল্লাহ আপনার উপর শান্তি বর্সিত করুক। এখন আপনার দেওয়া সালামে যদি কারোর উপর শান্তি স্থাপিত হয় তাহলে সেটা কিন্তু খুব মন্দ হয় না। বরং মনে শান্তি আছে। আল্লাহর তরফ থেকে রহমত আসে। এরপর থেকে সবাইকে সালাম দিবেন বুঝেছেন?"
মমতা বিষ্ময় নিয়ে মুগ্ধ নয়নে সিমির সব কথা মনোযোগ নিয়ে শুনলো। মুচকি হেসে উত্তর দিলো
"এরপর থেকে আর ভুল হইবো না আম্মা। সবার আগে সালাম দিমু।"
সিমি মুচকি হেসে আশেপাশে তাকিয়ে মা কে না পেয়ে মমতার উদ্দেশ্যে বলে
"আমার আম্মু কোথায় খালা? দেখছি না যে।"
এ যাত্রায় মমতার চেহারায় বিষন্নতা নেমে আসে। তিনি জানেন তার বড় মালকিনে সিমি কে খুব একটা সহ্য করতে পারে না। তিনি মাঝে মাঝে খুব অবাক হন নিজের পেটের মেয়ের সাথে কেউ এমন কুৎসিত ব্যবহার করে। দয়া মায়া কিছু নাই। আল্লাহকে ও একটু ভয় পায় না। সারাক্ষণ শুধু অহংকার। তবুও তিনি হেসে সিমিকে বলে
"বড় মালকিনে এখনও ঘুমায় আম্মা। তুমি যাও তোমার ঘরে যাও। গিয়া একটু বিশ্রাম নেও। খিদা ও তো লাগছে মনে হয়। মুখটা কেমন শুকায় গেছে। মাদ্রাসায় কি ঠিক মতো খাওন খাও না তুমি?"
"জি খালা খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালোই হয়। আল্লাহ রিজিকে যতটুকু রেখেছেন ততটাই তো খেতে পারবো বলেন। আল্লাহর কাছে হাজারও শুকরিয়া যে তিনি আমাকে তিন বেলা পেট ভরে খাওয়ান। পৃথিবীতে এমন কত মানুষ আছে যারে এক বেলা ও পেট ভরে খেতে পারেন না। সেখানে আমি তো কোনো চিন্তা ছাড়াই খাদ্য আমার সামনে পায়।"
মমতা মুগ্ধ নয়নে সিমির দিকে তাকিয়ে থাকেন। মেয়েটা এতো মিষ্টি করে কথা বলেন যে মনে হয় সারাক্ষণ সামনে বসিয়ে শুধু কথাই শুনে যায়। আবার দেখতেও কি সুন্দর। শ্যামলা হলেও কি মায়া মুখে। মেয়েটার সৌন্দর্যের কাছে ফর্সা মানুষের সৌন্দর্য ও ফিকে। তিনি সিমির মাথায় হাত বুলিয়ে বলেন
"তুমি ঘরে যাও আম্মা। আমি তোমার লাইগা কয়ডা খাওন লইয়া আইতাছি। তারপর দুজনে মিল্লা অনেক গল্প করুম নে।"
"কিন্তু খালা আম্মুর সাথে তো,,"
"বড় মালকিনে উঠলে কমু নে তোমার লগে দেহা করতে। তহন কথা কইয়ো। এহন রুমে যাও।"
সিমির মনটা একটু খারাপ হয়ে গেলো। এতো মাস পর এসেও মায়ের সাথে দেখা হলো না কথাটা ভেবেই অন্তরে বিষন্নতা ঘিরে ধরছে। সিমি আর কিছু না বলে নীরবে স্বায় জানিয়ে চলে যায় তার জন্য বরাদ্দ রুমে। আর মমতা ছুটে সিমির খাবার আনতে।
রুমে এসে ফ্রেস হয়ে নেয় সিমি। বোরকা খুলে একপাশে গুছিয়ে রাখে। মাদুর টা এনে বিছিয়ে বসে পড়ে তাতে। ব্যাগ থেকে একটা হাদিসের বই বের করে পড়া শুরু করে। আধা ঘণ্টা পর মমতা এসে খাবার দিয়ে আবারও ছোটে তার কাজ করতে। সিমি অল্প কিছু খেয়ে নিয়ে আবারও মনোযোগ দেয় পড়ায়। অপেক্ষা করে মায়ের আসার জন্য।
প্রায় তিন ঘন্টা পর নয়না বেগম আসে সিমির ঘরে। মেয়েকে দেখে কটাক্ষ করে বলে
"কি রে চলে এসেছিস গান্ডে পিন্ডে গিলতে। মাদ্রাসায় ভালো মন্দ খাওয়া হয় না। অবশ্য হবে কিভাবে ওরকম সস্তার একটা মাদ্রাসায়।"
মায়ের কন্ঠ শুনে বই থেকে চোখ তুলে উপরে তাকায় সিমি। কথাটা শুনে কষ্ট পেলেও কিছু বলে না সে। উল্টো মিষ্টি হেসে মাকে সালাম দিয়ে বলে
"তুমি ভালো আছো আম্মু?"
নয়না বেগম বেশ অনীহা নিয়ে বলে
"ভালো আছি। তা হঠাৎ আসলি কেনো? কি দরকার? "
"কোনো দরকারে আসি নি আম্মু। অনেক মাস হয়ে গেলো তোমাকে দেখি না তাই একটু দেখতে আসলাম। আর তুমিও তো আমাকে দেখতে যাও না তেমন একটা।"
শেষ কথাটা নিচু স্বরে বললো সিমি। নয়না বেগম রুক্ষ স্বরে বলে
"আমার অতো সময় নেয় তোর সঙ্গে দেখা করতে যাওয়ার। তাছাড়া আমার একটা স্ট্যাটাস আছে না। ওসব মিডিল ক্লাস জায়গায় গেলে আমার স্ট্যাটাস থাকবে।"
নয়না বেগম আর দাঁড়ালেন না ঘরে। গজগজ করতে করতে চলে যায়। আর সিমি মায়ের যাওয়ার দিকে ছলছল নয়নে তাকিয়ে থাকে। সে ভেবেছিলো এতো দিন পর এসেছে মা হয়তো একটু বুকে জরিয়ে ধরবে। মাথায় হাত বুলিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করবে। কপালে পবিত্র ভালোবাসার পরশ একে দিয়ে আদর করবে। অথচ তার কিনা বিরক্ত হলো তার আসাতে। এমনটাও বুঝি কোনো মায়েরা পারে?
দেখতে দেখতে দিনের আলো ফুরিয়ে ধরনীর বুকে জায়গা করে নেয় আধার। মাগরিবের নামায পড়ে মাত্র বসলো সিমি। হাতে তাজবিহ নিয়ে পাঠ করছে দোয়া দুরুদ। এমন সময় তার দরজায় কেউ কড়া নাড়লো। সিমি কিছুক্ষন চুপ থেকে জিজ্ঞেস করে
"কে এসেছেন?"
ওপাশ থেকে তূরন্ত জবাব এলো
"সিমি মামনি আমি। তোমার ছোট আব্বু। দরজাটা একটু খোলো তোমার সাথে কথা বলতে এসেছি মা।"
নুরুল শেখের কথা শুনে সিমি একটু দিধাদ্বন্দে পড়লো। খুলবে কি খুলবে না এটা নিয়ে ভাবলো কিছুপল। ওপাশ থেকে আবারও এলো নুরুল শেখে ডাক। সিমি আর সাত পাঁচ না ভেবে ভালোকরে হিজাব দিয়ে মুখ ঢেকে নিলো। সুন্দর করে হিজাব পেচিয়ে দরজা খুলে দিলো।
দরজা খুলতেই নুরুল শেখ মিষ্টি একটা হাসি দিলো। নরম স্বরে বললো
"আসসালামু আলাইকুম মামনি।"
"ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। "
নুরুল শেখ সালামের জবাব দিয়ে একই স্বরে বলে
"কেমন আছো মা? দিনকাল ভালো তো?"
"জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন?"
"আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা মামনি ছোট আব্বুকে বসতে বলবে না। দাঁড়িয়েই কথা বলবে নাকি?"
এবার সিমি পরলো মহা চিন্তায়। এনার সাথে তার খুব একটা কথা হয় না বললেই চলে। তবে আজ কেনো এসেছে সে বুঝতে পারলো না। তবুও না পেরে জায়গা করে দিলো বসার জন্য। না হলে আবার মায়ের কাছে গিয়ে কিনা কি নাশিল করবে তার ঠিক নেই। নুরুল শেখ রুমের ভেতর গিয়ে মাদুরে বসলো। তাজবিহ হাতে নেড়ে চেড়ে বললো
"নামায পড়ছিলে নাকি?"
"জি"
"তা বেশ বেশ। কিন্তু তুমি ওখানে কেনো কাছে এসে বসো।"
"আমি এখানেই ঠিক আছি আপনি কি বলার জন্য এসেছেন বলুন।"
"আহা বলবোই তো। এতো দূরে দাঁড়িয়ে থাকলে কথা বলে শান্তি পাওয়া যায় নাকি। এসো তো বসো।"
কথার মাঝেই নুরুল শেখ সিমির নিকটে চলে এলো। যেই সিমির হাত ধরতে নেবে তক্ষুণি সরে গেলো সিমি। কিছুটা কঠোর স্বরে বললো
"যা বলার দূর থেকে বলুন। গায়ে হাত দিবেন না।"
"কেনো আমি তো তোমার বাবা হই। হাত দিলে সমস্যা কি?"
"বাবা হন কিন্তু সৎ। তাই দূরেই থাকুন।"
"কিন্তু আমি তো দূরে থাকতে আসি নি। আমি তো এসেছি.."
কথা শেষ না করেই কেমন করে যেনো হাসলো লোকটা। তার ওই নোংরা হাসি দেখে গা গুলিয়ে উঠলো সিমির। আসন্ন বিপদ বুঝতে পেরে যেই চলে যেতে নেবে সহসা ওর হাত ধরে ফেললো নুরুল শেখ। বিশ্রি হেসে বললো
"আরে মামনি যাও কই। গল্প করবে না। আসো আমরা গল্প করবো তো।"
"দেখুন আপনি আমার হাত ছাড়ুন। খারাপ হয়ে যাবে কিন্তু। হাত ছাড়ুন বলছি।"
নুরুল শেখ তবুও হাত ছাড়লো না। চেষ্টা করলো সিমির কাছে যাওয়ার। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো নারী কন্ঠ
"কি হচ্ছে এখানে?"
স্ত্রীর কন্ঠ শুনে সহসা হাত ছেড়ে দিলো নুরুল শেখ। সিমি হাত ছাড়া পেয়েই ছুটে চলে গেলো মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলো মেয়েটা। অথচ তার সেই কান্নার বিন্দু মাত্র তোয়াক্কা করলো না নয়না বেগম। মেয়েকে বুক থেকে ছিটকে সরিয়ে দিয়ে শুরু করলো এলো পাথারি চ"ড়। আর তারপর থেকেই অমানুষের মতে টানা সময় ধরে মেরে গেলো মেয়েটাকে। শুনতে চাইলো না তার কোনো কথা।
পুরনো কথা মনে করে দীর্ঘশ্বাস ফেললো সিমি। আর মনে করতে চায় না ওই বিভৎস স্মৃতি। আল্লাহ সহায় ছিলো বলেই এ যাত্রায় বেঁচে গেলো সে। নাহলে কি হতো তার।
*************
"সায়ন, সায়ন দরজা খোলো। বাবা ডাকছে তোমায়। দ্রুত ওঠো।"
এক নাগারে ভেসে আসা মায়ের ডাকে তিক্ত বিরক্ত রুমের ভেতর অবস্থান করা সুঠাম দেহের পুরুষ টা। এই শীতের মধ্যে এমন আরামের ঘুমের ব্যাঘাত ঘটায় বিরক্তিতে নাক মুখ কুচকে নিলো সে। পুনরায় গায়ে ভালো করে কম্ফোর্টার জড়িয়ে তলিয়ে গেলো ঘুমের ঘোরে। কিন্তু তার এই আরামের ঘুম হয়তো সহ্য হলো না ওপাশের ব্যক্তির। আগের চেয়ে দ্বিগুণ জোড়ে ডেকে গেলো ছেলেকে। এক পর্যায়ে আর না পেরে ঘুম জড়ানো কন্ঠে সায়ন বলে উঠলো
"সমস্যা কি আম্মু। সাত সকালে এমন হাঙ্গামা করছো কেনো? কোথায় ডাকাত পড়েছে?"
"বেয়াদব ছেলে তোমার কাছে এটা সাত সকাল মনে হলেও এখন বাজে বেলা এগারো টা। আর তুমি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাচ্ছো। ওঠো বলছি।"
"কাম অন আম্মু। এগারো বাজে তো কি হয়েছে। আমি এখনো দু ঘন্টা পর উঠবো। এমনিতেই রাতে দেরি করে ঘুমিয়েছি।"
"হ্যা তা তো ঘুমাবেই। রাজ কার্য করে আসো যে। সেই তো লাফাঙ্গাদের মতো সারাদিন টইটই করে ঘোরা আর বন্ধুদের সাথে বাজে আড্ডা। এ ছাড়া আর কি পারো তুমি।"
"উফফ আম্মু বিরক্ত করো না। আমি ঘুমাচ্ছি পরে আসো।"
বলেই আবারও ঘুমাতে গেলো সে। দরজার ওপাশে সায়নের মা মিথিলা চৌধুরী রুক্ষ কন্ঠে বলে উঠলো
"পরে ঘুমিয়ো। আগে নিচে এসো। নাস্তা করে বাবার সঙ্গে বসে কথা বলবে।"
মায়ের কথা শুনেও কোনো প্রকার হেলদোল দেখা গেলো না সায়নের মধ্যে সে নিজের মতো ঘুমে বিভোর। মিথিলা চৌধুরী ছেলের নীরবতা বুঝে ফোস করে একটা শ্বাস ফেললো। তারপরই চালালো তার কুটিল বুদ্ধি। ঠোঁটে মিটিমিটি হাসি নিয়ে বলে
"তোমার বাবা সাফ সাফ জানিয়ে দিয়েছেন দশ মিনিটের মধ্যে তুমি নিচে না গেলে এ মাসে তোমার কার্ডে কোনো টাকা যাবে না। এবার দেখো তুমি কি করবে। এখনো পড়ে পড়ে ঘুমিয়ে হাত খরচের টাকা খোয়াবে নাকি বাবার কথা শুনবে?"
মায়ের কথা প্রথমে গুরুত্ব না দিলো যখন মস্তিষ্কে ধরা দিলো তখনই তড়াক করে চোখ খুললো সায়ন। সে যানে তার বাবা যখন বলেছে তখন না গেলে সত্যি সত্যিই হয়তো টাকা কেটে নেবে। তখন তার কি হবে? কিভাবেই বা জীবনে এনজয় করবে। সহসা একলাফে বিছানা থেকে নেমে গেলো সায়ন। ওয়াশরুমের দিকে ছুটতে ছুটতে বিরবির করে বললো
"না না সায়ন। এ ভুল করিস না। তোর জীবনে বউ ছাড়া চলবে কিন্তু টাকা ছাড়া...উহুম ইম্পসিবল!"
চলবে
কাঁচা হাতের লেখা,,ভুল ত্রুটি মার্জনা করবেন🥹🫶
হ্যাপি রিডিং