ফন্ট সাইজ:
থিম:
হৃদয়ে প্রেমের ছোঁয়া

পর্ব 3

লেখক: উম্মে হাবিবা

#হৃদয়ে_প্রেমের_ছোঁয়া
#উম্মে_হাবিবা
#পর্ব_০৩
(কপি নিষিদ্ধ)
*
*
*
কাটায় কাটায় একঘন্টা পর দেখা মিলেছে সায়নের। ফ্রেস হয়ে গোসল করে একদম সাহেব বাবু হয়ে তারপরই সে নিচে নেমেছে। চুল থেকে এখনো ফোঁটা ফোঁটা পড়ছে পানির ক্ষুদ্র কণা। ঠিক ভাবে মোছে নি বোধহয়। ছেলেটা এতো বেখেয়ালি নিজেকে নিয়ে। সিঁড়ি দিয়ে নেমে একদম বাবার সামনাসামনি সোফায় ধরাম করে বসে পড়লো সায়ন। আয়মান চৌধুরী তখন গভীর মনোযোগ দিয়ে কোনো ফাইল দেখেছিলেন। ছেলের আগমনে চমশার কোণ দিয়ে আড় চোখে ছেলেকে পরখ করে আবারও মনোযোগ দিলো নিজের কাজে। ভাবটা এমন সে ছাড়া আশেপাশে আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই।

সায়নের পাশেই বইয়ে মুখ গুজে বসেছিলো সায়নের একমাত্র ছোট বোন সায়না চৌধুরী মৌমি। এবার একাদশ শ্রেনির ছাত্রী। ভাইয়ের এমন হুটহাট কাজ তার একদমই ভালো লাগে না। তাই তো রাগে তিরবিরিয়ে বললো

"এই এই ভাইয়া তুই এখানে বসলি কেনো? দেখছিস না আমি পড়ছি।"

বোনের কথায় সায়ন আশেপাশে তাকিয়ে কিছু খোঁজর চেষ্টা করলো। সোফার কুশন গুলো তুলে তুলেও তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বুলালো। যখন কাঙ্ক্ষিত জিনিস পেলো তখনই বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে

"কই রে পেত্নী কোথাও তো খুজে পেলাম না।"

"কি খুঁজে পেলি না?"

মৌমির কন্ঠে একরাশ বিষ্ময়। বোনের প্রশ্নে সহসা জবাব দিলো সায়ন। নিরেট কন্ঠে বললো

"কোথাও তো তোর নাম খুঁজে পেলাম না। তাহলে কি হলো বল?"

"আমার নাম কেনো খুজবি? আর এখানে নাম টাই বা আসলো কোথার থেকে?"

"একটুু আগে তো তুই বললি আমি এখানে কেনো বসলাম। তাই তো নাম খুঁজছি। যদি তোর নাম লেখা থাকতো তাহলে এখনি উঠে যেতাম। এখন যেহেতু পেলাম না তাই কোনো সরা সরি নেই। এই আমি এখানেই বসলাম। কল্পনায় ভাব আমার বসার স্থানে ফেবিকল সেট করা। কোনো ভাবেই ওঠা যাবে না।"

ভাইয়ের এমন হেয়ালি কথা শুনে তরতর করে মৌমির রাগ বেড়ে গেলো। রাগে ফোসফাস করলো মেয়েটা। কোনো কথা খুজে না পেয়ে বললো

"ভাইয়া তুই..তুই.. তুই আসলে একটা,,"

"আমি আসলে একটা কি? বল বল।"

বলেই সায়ন ভ্রু নাচালো।

"তুই একটা যা তা। সর এখান থেকে।"

"পারবো না। এখানে কারোর নাম লেখা নেই। তাই বসার অধিকার সবার। তুই দূরে গিয়ে মর পেত্নী। "

ভাইয়ের মুখে নিজের নাম পেত্নী শুনে রাগটা বেড়েই গেলো মৌমির। ধুপধাপ পা ফেলে চলে যাওয়ার ভাইয়ের চুল ধরে দিল জোড়ে এক টান। হুট করে চুলে টান পড়াই ব্যাথা পেলো সায়ন। ব্যাথাতুর আওয়াজ বের করে বোনের উদ্দেশ্যে বললো

"একবার তোকে হাতের নাগালে পাই একটা একটা করে তোর সব চুল ছিড়বো আমি। পেত্নী কোথাকার। বড় ভাইকে সম্মান দেয় না। বেয়াদব।"

মৌমি কিছু না বলে ভাইকে একটা ভেংচি কেটে চলে যায় নিজের রুমে। ছেলের কথা শুনে আয়মান চৌধুরী কাজ করার ফাঁকে খোঁচা মেরে বললো

"আগের নাও যেদিকে পাছের নাও ও সেদিকেই বয়ে চলে। নিজে কতো আদব সে নাকি আবার আর একজনকে বলছে বেয়াদব। হুহ।"

বাবার খোঁচা মূলক কথা শুনেও পাত্তা দিলো না সায়ন। রান্নাঘরে মায়ের উদ্দেশ্যে চেচিয়ে বললো

"আম্মু এক কাপ হটি নটি কফি দাও তো। বেশ কড়া করে বানাবে। মাথা টা খুব ধরেছে।"

"হটি নটি আবার কোন কফির নাম? এ নাম তো আগে শুনি নি।"

আয়মান চৌধুরী অবাক হয়েই প্রশ্নটা করলো। সায়ন আড় চোখে বাবাকে একবার পরখ করে সোফায় হেলান দিয়ে বসে বললো

"ইহা জেন জেড জেনারেশনের আবিষ্কৃত একটি মহামূল্যবান কফি আইটেম। আপনার মতো সেকেলে মানুষ ইহার কদর বুঝিতে ব্যর্থ হইবেন মহামান্য পিতাজি।"

আয়মান চৌধুরী ছেলের সব কথা বোকার মতো শুনলেও তাকে সেকেলে বলায় ছ্যাৎ করে উঠলো। দাঁতে দাঁত চেপে কটমট করে বললো

"বেয়াদব ছেলে তুমি আমাকে সেকেলে বলে অপমান করলে?"

সায়ন বাবার কথার গুরুত্ব না দিয়ে আবারও মাকে যেই না ডাকতে নেবে তখনই কফি আর চা নিয়ে হাজির হলো মিথিলা চৌধুরী। স্বামীর সামনে চায়ের কাপ রেখে কফি টা এগিয়ে দিলো ছেলের দিকে। সায়ন কফি তে একটা ছোট চুমুক দিয়ে আবারও সোফায় মাথা এলিয়ে চোখ বন্ধ করে বসে রইলো। মিথিলা চৌধুরী ছেলের পাশে বসে আঁচল দিয়ে ছেলের চুলের পানি মুছতে মুছতে বললো

"এই না একটু আগে শীতের জন্য উঠতে পারছিলিনা। কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিলি। তাহলে এখন গোসল করলি কীভাবে? শীত লাগে নি।"

"আহা আম্মু ঘুমানোর শীত আর গোসলের শীত এক নয় গো। দু'টোই আলাদা বুঝলে।"

একটু থেমে কিছু মনে পড়ার ভঙ্গিতে চুপ করে রইলেও পরবর্তীতে তড়াক করে চোখ মেলে বাবার দিকে চাইলো। গুরুতর ভঙ্গিতে বললো

"ড্যাড তুমি নাকি আমাকে ডেকেছিলে? কাহিনি কি বলো তো।"

"এই ছোকরা এই তোমাকে কত বার বলবো আমাকে ড্যাড ফ্যাড বলবে না। আব্বু বলে ডাকবে আব্বুউউউউ বুঝেছো। নিজের মা কে তো ঠিকই আম্মু বলে ডাকো। আমার বেলায় এমন স্বৈরাচারী মনোভাব কেনো তোমার?"

কথাটা বলার সময় আয়মান চৌধুরীর কন্ঠে চাপা রাগ টের পেয়েছে সায়ন। বাবাকে আর একটু রাগিয়ে দিতে বলে

"আমার আম্মু হলো সুইট একজন মানুষ। তার বিষয় আলাদা। কিন্তু তোমাকে ড্যাড ছাড়া ডাকা সম্ভব নয়।"

"তোমার মা মিষ্টি আর আমি কি তেতো?"

"কোনো সন্দেহ ড্যাড।"

"ব্রিটিশদের মতো ডাকবে না আমাকে। ভুলে যেও না তুমি একজন মুক্তিযোদ্ধার নাতি। তোমার রক্তেই তো দেশপ্রেমের ছড়াছড়ি অথচ তুমি পড়ে আছো ব্রিটিশ কালচার নিয়ে। ছ্যাহ।"

"ছোটবেলায় যখন আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিলে তখন তোমার এই দেশপ্রেম কোথায় ছিল ড্যাড?"

এই সময় ছেলের এহেন কথা মোটেও আশা করে কি আয়মান চৌধুরী। ফলস্বরূপ হতবাক হয়ে তাকিয়ে রইলো ছেলের দিকে। বাবার এমন চাহনি দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পেলো সায়ন। গালে জিভ ঠেলে পুনরায় বললো

"তাছাড়া আমি তো শুনেছি তুমি নাকি যুবক বয়সে দাদাইকে পাপা ডাকার পর চ্যালাকাঠের ঠ্যাঙানি খেয়েছিলে। কি গো ড্যাড কথা সত্যি নাকি হুম?"

বলেই ভ্রু নাচালো সায়ন। এদিকে ছেলের কথা শুনে রাগের পারদ সপ্তম আকাশে ছুলো আয়মান চৌধুরীর। কোনো কথা না বলে ধাম করে দাড়িয়ে হাটা দিলো রুমের উদ্দেশ্যে। যেতে যেতে স্ত্রীর উদ্দেশ্যে উচ্চ কন্ঠে বললো

"মিথু আমার মাথায় আগুন জ্বলছে। তোমার আদরের ছেলেকে বাঁচাতে চাইলে এক্ষুনি আমার জন্য আইস ব্যাগ নিয়ে এসো দ্রুত।"

বাবাকে চূড়ান্ত রাগিয়ে দিতে পেরে বিশ্ব জয়ের হাসি ফুটে উঠলো সায়নের ঠোঁটে। ছেলেটা যারপরনাই হেসে কুটিকুটি। এদিকে এতোক্ষণ ধরে ছেলে আর স্বামীর ঝগড়া নীরবে দেখছিলো মিথিলা চৌধুরী। স্বামীর ডাকে চমকে উঠলো সে। ছেলেী বাহুতে এক চ"ড় মেরে মেকি রাগ দেখিয়ে বলে

"পাজি ছেলে। কি দরকার ছিলো বাবাকে এসব বলার। দেখলি তো মানুষ টা রেগে গেলো।"

সায়ন নিজের হাসি সামলে কিছু বলবে তার আগেই ভেতর থেকে ভেসে এলো আয়মান চৌধুরীর রাগী কন্ঠস্বর। সায়ন বাবার কথা শুনে বলে

"যাও যাও গিয়ে তোমার সাহেবের মাথা ঠান্ডা করো।"

মিথিলা চৌধুরী ছেলের কান টেনে চলে গেলো কাঙ্ক্ষিত জিনিস আনতে। সায়ন তখনও হেসে গড়াগড়ি খাচ্ছে। ঠিক তখনই ওপর পাশ থেকে ভেসে এলো গম্ভীর কন্ঠস্বর।

"এতো হেসে না। প্রবাদে আছে 'যত হাসি তত কান্না'। আমি তোমার বিয়ে দেব। বউ নামক যন্ত্রণা তোমার ঘাড়ে গছিয়ে দিয়ে একদম সোজা করে ছাড়বো। আর এটা যদি না পেরেছি তবে আমার নাম আয়মান চৌধুরী না।"

কথা শেষ করে আয়মান চৌধুরী যেভাবে এসেছিলো সেভাবেই চলে গেলো। পেছনে ফেলে গেলো হতভম্ব, হতবাক, বাকরুদ্ধ সায়নকে। যে মূর্তি হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বাবার যাওয়ার দিকে।

দুপুরের চড়া রোদের সময় দারুল উলুম কওমি মহিলা মাদ্রাসার একটি রুমে কাথা মুড়ি দিয়ে শুয়ে আছে একটি মেয়ে। অন্য দিনে এই সময়ে মেয়েরা নামায পড়ে খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করে তারপর বিশ্রাম নেয়। কিন্তু আজকের চিত্র পুরোপুরি ভিন্ন। বিছানায় শায়িত মেয়েটা আজ নামায পড়েই এসে শুয়ে পড়েছে। নামায ও পড়েছে নিজের ঘরে। সবার সাথে আজ আর হাসি খুশি মনে যুক্ত হয়নি। হবে কিভাবে শরীর যে স্বায় দেয় না। একদিকে শরীরের বাহিক্য যন্ত্রণা অন্যদিকে মানসিক টানাপোড়েন প্রায় বিধস্ত সে। তবুও কি সুন্দর চিন্তাহীন জীবন পাড় করছে সে। আল্লাহর উপর নিজের তকদিরের ভার ছেড়ে দিয়ে সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আল্লাহই তো সর্বোঙ্গানী। তার উপর কেউ কোনো ভালো কিছু করতে পারে না। আল্লাহ যেমন কষ্ট দিয়ে তার বান্দা কে পরীক্ষা করেন তেমনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল শিখিয়ে হাজার গুন বেশি সুখ ফিরিয়ে দেন। এই বিশ্বাসেই মেয়েটা অবলীলায় তার জীবন পার করছে।

সিমিকে খুজে না পেয়ে হন্যে হয়ে তাকে খুঁজছে সিমির একমাত্র বিশ্বস্ত সখী মরিয়ম। মাদ্রাসায় ভর্তি হওয়ার চার বছর পরে মেয়েটার সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিলো। তারপর থেকেই দুজন এক রুমে এক ক্লাসে পড়াশোনা করছে। এভাবেই ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও দৃঢ় এবং মজবুত হয়। গড়ে অদৃশ্য মায়া, টান আর আত্মীক ভরসা। যার কোনো ব্যাখ্যা নেই। নেই কোনো নাম।

পুরো মাদ্রাসা চক্কর কেটে অবশেষে নিজের থাকার রুমে এসে থামলো মরিয়ম। আল্লাহর নাম নিয়ে ঢুকে গেলো ঘরে। ঘরে এসে সিমির খাটে কাথা মুড়ি দিয়ে একজনকে শুয়ে থাকতে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সে। তারপর নিচু স্বরে বলে

"আমি পুরো মাদ্রাসা চক্কর কেটে আসলাম আর এই মেয়ে এখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সেই সকালে এলো অথচ মুখে একটা দানাও তুলে নি। আর এখন কিনা না খেয়ে ঘুমাচ্ছে। দাঁড়া তোর ঘুম আমি বের করছি।"

বলেই ধুপধাপ পা ফেলে চলে গেলো সিমির কাছে। কোনো কথা না বলে টান দিয়ে সরিয়ে ফেললো কাঁথা টা। গম্ভীর স্বরে বললো

"সিমি অনেক ঘুমিয়েছিস এখন ওঠ। খেয়ে না হয় আবার ঘুমাবি।"

অথচ সিমির কোনো সাড়াশব্দ নেই। মেয়েটা কাচুমাচু হয়ে শুয়ে আছে। মরিয়ম সিমির এই নীরবতা দেখে ভ্রু কুঁচকালো। সিমি তো কখনও এমন করে না। আজ হঠাৎ কি হলো এই মেয়ের। আবার সকাল থেকেই কেমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। পুনরায় আবারও ডাক দিয়ে সিমি গায়ে হাত দিলো সে। আর হাত দিতেই যেনো চারশো চল্লিশ ভোল্টের শক খেলো মেয়েটা। সিমির পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এতো জ্বর মেয়েটার কখন এলো। মরিয়মের চোখে মুখে ফুটে উঠলো চিন্তার বলিরেখা। বিছানার এক পাশে বসে হাত দিয়ে সিমিকে ডাকতে ডাকতে বললো

"এই সিমি, সিমি ওঠ। আল্লাহ এতো জ্বর কখন এলো তোর। আমাকে কিছু বলিস নি কেনো? এই সিমি উঠবি তুই।"

মরিয়মের ডাকাডাকিতে এক পর্যায়ে চোখ মেলে তাকালো সিমি। মরিয়মের অমন চিন্তিত মুখ দেখে খুব ধীরে বললো

"আমি ঠিক আছি মায়ু। তুই চিন্তা করিস না।"

"কিসের ঠিক আছিস তুই? এতো জ্বর বাঁধালি কি করে। আর তোর মুখে এগুলো কি?"

কথা টা শেষ করে দু হাত দিয়ে সিমির মুখটা নিজের দিকে ফিরালো সে। বেশ খুঁটিয়ে দেখলো সিমিকে। সিমির এই নাজেহাল অবস্থা দেখে আঁতকে উঠলো মেয়েটা। তরিঘরি করে বললো

"তোর মুখে এতো মারের দাগ কেনো? এই ঠোঁট কাটলো কেমন করে আর কপালেই বা এমন কালো হয়ে আছে কেনো? কোথাও পড়ে গেছিলি তুই? এতো ব্যাথা পেলি কি করে সিমি?"

কথার মাঝে মেয়েটার কন্ঠ ভার হয়ে আসছে। প্রাণের সখীর এমন বিধস্ত অবস্থা দেখলে কেই বা ঠিক থাকতে পারে। সিমির এতো এতো প্রশ্নে শুধু একটু মুচকি হাসে সিমি। হাসিটাও কেমন জোড় করে আনা। শোয়া থেকে সে উঠতে গেলে তাকে সাহায্য করে মরিয়ম। বিছানায় হেলান দিয়ে বসে নির্জিব স্বরে বলে

"ও কিছু না। এসব মায়ের ভালোবাসা। তুই বুঝবি না। বাদ দে।"

"তুই বলবি আর আমি বাদ দিয়ে দিবো তাই না। আর মায়ের ভালোবাসা বলতে কি বুঝাচ্ছিস তুই? স্পষ্ট দেখা যাচ্ছে এগুলো মারের দাগ৷ কে মেরেছে তোকে একবার শুধু বল। তার হাড্ডি গুড্ডি আমি আলাদা করে ফেলবো।"

জবাবে নিশ্চুপ থাকে সিমি। বলার মতো কিছু খুজে পায় না। অথচ তার এই নীরবতা সহ্য হলো না ওপাশের ব্যক্তির। সে আবারও বললো

"কি হলো বলিস না কেনো। কে মেরেছে তোকে?"

"বললাম না মায়ের ভালোবাসা এগুলো।"

"মায়ের ভালোবাসা কেমন করে হলো। মা রা কখনো এমন করে মারতে পারে? বোকা পেয়েছিস আমাকে?"

মরিয়মের কথায় কেমন করে যেনো হাসে মেয়েটা। বড্ড ব্যাথাতুর সেই হাসি। কিছুটা সময় নিয়ে নিষ্প্রাণ কন্ঠে বলে

"আজকাল স্বার্থের কাছে মায়ের ভালোবাসাও বড্ড ফিকে মায়ু। আর এগুলো তো তারই বহিঃপ্রকাশ। এ আর এমন কি। ব্যাপার না। সয়ে গেছে।"

চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন