ফন্ট সাইজ:
থিম:
হৃদয়ে প্রেমের ছোঁয়া

পর্ব 5

লেখক: উম্মে হাবিবা

#হৃদয়ে_প্রেমের_ছোঁয়া
#উম্মে_হাবিবা
#পর্ব_০৫
(কপি নিষিদ্ধ)
*
*
*
ভার্সিটির চত্বরের পরিবেশ এখন অন্য রকম। কোথাও ছেলেমেয়েরা গোল করে বসে গ্রুপ স্টাডি করছে। কোথাও আবার আড্ডায় মশগুল। কেউ কেউ আবার নির্জন নিরিবিলি জায়গা বেছে নিয়ে নিজের মতো পড়াশোনায় ব্যস্ত। একদল আছে তাদের মতো আনন্দ, মজা আর খুনসুটি নিয়ে।

ভার্সিটির বকুল গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে সায়ন আর তার দুই বন্ধু তনয় এবং অরূপ। সায়ন আর তনয় মুসলিম হলেও অরূপ খ্রিস্টান ধর্মাবল্বী। তবে ধর্ম নিয়ে তাদের তিনজনের মধ্যে কোনো অভিযোগ নেই। নেই কোনো ভেদাভেদ। দিনশেষে ওরা তিনজন এক দেহ তিন প্রাণ যেনো।

ভার্সিটিতে আসার পর থেকে বাইকের উপর বসে একধ্যানে নিজের হাতের কয়েনটার দিকে তাকিয়ে আছে সায়ন। না একটু পলক ঝাপটেছে আর না তো একটু নড়েচড়ে বসেছে। আশেপাশের আর কিছুতে তার ধ্যান নেই। কয়েনটার মাঝে কি এমন রহস্য খুজছে সে আল্লাহ মালুম। সায়নের এমন সন্ন্যাসী টাইপ আচরণ তনয় আর অরূপ গালে হাত দিয়ে চোখের পলক ঝাপটে ঝাপটে এক মনে দেখে যাচ্ছে। একবার সায়নকে দেখছে তো একবার তার হাতের কয়েন। তনয় আর অরূপ নিঃশব্দে চোখে চোখে ইশারা করে কিছু বললো। সায়নের সামনে গিয়ে দাঁড়ালো দুজন। নীরবতা ভেঙে তনয় বিরক্তি কন্ঠে বললো

"ভাই কি এতো দেখছিস বল তো তুই? কোন গুপ্তধন লুকিয়ে রেখেছিস এই কয়েনের মধ্যে। পলকই ফেলছিস না মোটে।"

তনয়ের সাথে মিলে অরূপ বললো

" দেখে মনে হচ্ছে কয়েনের ভেতর ওর বউকে লুকিয়ে রাখছে। পলক ফেললে যদি আমরা নিয়ে যায় সেই ভয়তে পলকও ফেলছে না।"

অরূপের কথায় সহসা মাথা ঝাকালো তনয়। বোঝালো সেও একশত পার্সেন্ট একমত অরূপের সাথে। দুই বন্ধু নিজেদের মতামত পেশ করে জহুরি চোখে তাকিয়ে রইলো সায়নের দিকে। ভাবখানা এমন আজ ওর ভেতর থেকে সব রহস্য বের করে একদম দফারফা করে দিবে। তাদের বন্ধু তাদের দুজনকে বাদ দিয়ে মনে মনে কি খিচুরি পাকাচ্ছে তার উদঘাটন আজ করেই ছাড়বে।

দুই বন্ধুকে নিজের দিকে এমন শিকারি নজরে তাকাতে দেখে নড়েচড়ে ওঠে সায়ন। হালকা কেশে গম্ভীর গলায় বলে

"আমি জানি আমি দেখতে সুন্দর। তাই বলে তোরা এমন শকুনের মতো নজর দিবি? চোখ সরা কাউয়ার দল। আমার সুন্দর চেহারায় পিম্পেল উঠবে।"

সায়নের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো তনয় আর অরূপ। দুজন দুজনের দিকে তাকিয়ে একসাথে বলে উঠলো

"সিরিয়াসলি ভাই তুই চেহারায় পিম্পেল ওঠার ভয় ও পাস?"

"তো পাবো না। চেহারা সুরুত হট ড্যাসিং মার্কা না হলে মেয়েরা কি পিছনে ফেবিকলের মতো চিপকে থাকবে? মেয়েরা আমার পেছনে ঘুরঘুর করবে আর আমি তাদের রিজেক্ট করবো। আবার আসবে আবার রিজেক্ট করবো।এই যাওয়া আসা আর রিজেক্ট করার মধ্যে যে কি পৈশাচিক আনন্দ পাওয়া তা তোদের মতো গবেটরা বুঝবে নারে বুঝবে না।"

"সবই বুঝলাম। কিন্তু এইটা বল তুই তখন থেকে এই এক টাকার মধ্যে কি খুঁজছিলি? কি এমন যক্ষের ধন লুকিয়ে রেখেছিস এর মধ্যে? ঝেড়ে কাশ তো মামা।"

তনয়ের প্রশ্নে সায়ন আবারও নজর বুলালো তার হাতের মুঠোয় থাকা কয়েনের দিকে। উদাস কন্ঠে বললো

"কিছু নেই রে। এমনি দেখছিলাম। সকাল বেলা ড্যাড দিলো এটা। তাই একটু এর বিশেষত্ব খুঁজছি। "

"হোয়াট আঙ্কেল তোকে শেষ পর্যন্ত একটাকা দিয়েছে?"

"হ্যা রে দিলো তো।"

"তা এই এক টাকা পাওয়ার গল্প কি আমাদের বলা যাবে দোস্ত? "

অরূপের প্রশ্নে সায়ন ওর দিকে তাকিয়ে থাকে। কিছু না বলে বাইকে হেলান দিয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশ কুসুম ভাবনায় মত্ত হয়। সায়নকে চুপ করে যেতে দেখে ওরা দুজনও আর কিছু বলে। সায়নের মতো নিজেদের বাইকের উপর আধসোয়া হয়ে সঙ্গ দেয় বন্ধুর।

কিছুক্ষণ নীরবতার পর সায়ন অস্ফুট স্বরে বললো

"আচ্ছা কয়েন মাটিতে পুঁতে দিলে কি টাকার গাছ হয়?"

প্রশ্নটা করে সায়ন নিজেই কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো। আড় চোখে বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো ওরা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। ওদের দেখে মনে হচ্ছে হয়তো পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনো কিছু তাদের সামনে ঘটেছে। যার জন্য ওদের দু'জনের কেউই প্রস্তুত ছিলো। সায়ন অবস্থা বেগতিক দেখে আস্তে করে উঠে বসে নিজের বাইক স্টার্ট দিলো। কিছু না বলে চলে গেলো নিজ গন্তব্যে। আর পিছনে ফেলে বিষ্ময় নিয়ে বসে থাকা তার অবলা দুই বন্ধুকে।

****
"হ্যালো মা তোমাকে যা বলেছিলাম সেটা কি করতে পেরেছো নাকি এখনও চুপচাপ বসে আছো?"

"আমি তো চেষ্টা করছিই নয়ন। কাজ না হলে কি করবো।"

মায়ের উত্তর হয়তো পচ্ছন্দ হলো না নয়না বেগমের। বিরক্তিতে নাক মুখ কুচকে নিলো। সহসা খেকিয়ে উঠলো মায়ের উপর। রুক্ষ স্বরে বললো

"তোমার দ্বারা কিচ্ছু হবে না। সামান্য একটা কাজ দিছি সেটাও পারছো না।"

মেয়ের উচ্চ কন্ঠ শুনে দমে যান ফোনের ওপাশে থাকা নয়না বেগমের মা নীলা বেগম। মেয়েকে শান্ত করতে নিচু স্বরে বললো

"আচ্ছা মা রাগ করিস না। নাতনিকে নিয়ে আমাদের এইখানে আয় তারপর দেখছি কি করা যায়।"

"কেনো ওকে কেনো নিতে হবে। ওই মেয়ে না হলে কি কিছু হবে না?"

"আহা উত্তেজিত হচ্ছিস কেনো? সিমিকেই তো লাগবে। ভুলে যাচ্ছিস কেনো ওই মেয়ে সোনার ডিম পাড়া হাস। কোনো ভাবেই ওকে হাতছাড়া করা যাবে না।"

মায়ের কথায় কিছুটা শান্ত হয় নয়না বেগম। পরপর ফোনের ওপাশ থেকে ভেসে আসে বৃদ্ধার অসন্তুষ্টির কন্ঠস্বর। বলে ধীর কন্ঠে

"কিন্তু তোর একটা কাজ আমার একদমই ভালো লাগে নি নয়ন?"

"আমার কোন কাজ আবার তোমার ভালো লাগলো না মা?"

নয়না বেগম অবাক হয়েই প্রশ্নটা করলো। সহসা ওপাশ থেকে ভেসে এলো রুক্ষ কন্ঠস্বর

"সেদিন আমার নাতনিরে ওমন জা"নোয়ারের মতো মারলি কেন? নিজের পেটের মাইয়ারে কেউ এমন ভাবে মারে? তুই আসলেই মা তো?"

"উফফ মা সমসময় পেটের মেয়ে পেটের মেয়ে বলবে না। ওই অপয়া অলক্ষীকে আমি মেয়ে মানি না।"

"তুই বলবি আর সমাজ মানবো। নিজের নারীছেড়া অংশকে অস্বীকার করিস আল্লাহর ভয় ডর নাই তোর?"

"বাজে কথা বলবে না মা। সবাই না জানলেও তুমি কিন্তু বেশ ভালো করেই জানো আসল কাহিনি কি?"

এবারে চুপ করে গেলেন নীলা বেগম। গলা খাকারি দিয়ে প্রসঙ্গ পাল্টে বললো

"এবার বল সেদিন আমার নাতনিরে অমন করে মারলি কেনো? তোর কোন পাকা ধানে মই দিয়েছিলো আমার নাতনি?"

"মারবো না তো কি করবো। রাক্ষ"সী মেয়ে সংসার ভাঙতে এসেছিলো।"

"শুধু শুধু আমার নির্দোষ নাতনিরে দোষ দিবি না। আমার নাতনি পবিত্র। চান্দের গায়ে খুত আছে তো আমার নাতনির চরিত্রে কোনো খুঁত নাই। নিজের ঘর আগে সামলা। নিজের ঘর নড়বড়ে তুমি বেডি ঠ্যাঙা দেও অন্য চড়ে।"

"ওসব কথা বাদ দাও। এবারে কাজ টা ভালোই ভালোই হয়ে যাবে তো?"

"আরেহ হবে হবে চিন্তা করিস না।"

নীলা বেগম একটু থেমে আবার বলে

"জীবনে তো পাপ কম করলি না। এবার কি একটু ভালো হবি না তুই। তওবা করে আল্লাহর রাস্তায় চল। জীবনে শান্তি পাবি। মায়ের কথা শোন৷ মা কখনো তোর খারাপ চাই নি।"

"তোমার ঙ্গানদান শেষ হলে বলো কবে আসবো আমারা?"

ফোস করে ব্যর্থতার শ্বাস ফেললো নীলা বেগম। বুঝলো মেয়ে তার এই বিষয়ে কথা বলতে চায় না। মেয়ের প্রশ্নের উত্তরে ছোট করে বললো

"তিনদিন পর আয় তাহলেই হবে।"

ছোট করে "হুম" বলে কল কেটে দেয় নয়না বেগম। মোবাইল টা কাউচের উপর ছুড়ে মেরে ধপ করে সোফায় বসে পড়লো। মাথা টা সোফায় ঠেকিয়ে চোখ বন্ধ করে বিরবির করে আওড়ালো

"অনেক উড়েছিস আমার প্রাণপ্রিয় সোনার ডিম পাড়া মেয়ে। মা এবার তোর ডানা ছাটার ব্যবস্থা করে ফেলেছি। ধরবো আর কুচ,,,শেষ তোর সব উড়াউড়ির শখ শেষ। চিরজীবনের জন্য। নিজের ভয়ঙ্কর ভবিষ্যতের জন্য তৈরি হয়ে নে। সামনে যে তোর জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।"

কথা শেষ করেই উচ্চ শব্দে হো হো করে হেসে উঠলো নয়না বেগম। চার দেওয়ালের মধ্যে তার এই হাসি কোনো অশরীরীর থেকে কম মনে হবে না।

****
"সিমি তোকে বড় খালাম্মা অফিস রুমে ডাকছে।"

মরিয়মের ডাকে হাতের কাজ থামিয়ে পিছু ফিরে তাকালো সিমি। ভ্রু কুচকে বললো

"আমাকে এই অসময়ে কেনো ডাকবে খালাম্মা? "

সহসা ঠোঁট উল্টায় মরিয়ম। কাধ উচিয়ে বলে

"আমি কি জানি শুনে আয়।"

সিমি আর কিছু জিজ্ঞেস করলো না। ছুটে গেলো বড় খালাম্মার রুমে। অফিস রুমের সামনে এসে থামলো সিমি। সচরাচর সে এ ঘরের মুখোমুখি হয় না। অতীব প্রয়োজনে ভবিষ্যতে একদিন হয়তো আসা হয়। তবে সে পারলে পুরোপুরি এড়িয়ে চলে এই কক্ষ। দুরুদুরু বুক নিয়ে সিমি প্রবেশ করলো রুমের ভেতর। খালাম্মাকে সালাম দিয়ে নিচু স্বরে বললো

"খালাম্মা আসবো?"

"এসো।"

যাওয়ার অনুমতি পেয়ে ধীরে ধীরে এগিয়ে গেলো সামনে। বললো

"আমাকে ডেকেছিলেন খালাম্মা?!"

"হুম। তোমার বাসা থেকে ফোন এসেছিলো।"

তড়াক করে চোখ তুলে তাকালো সিমি। বুকের ভেতরটা কেমন জানি মোচর দিয়ে উঠলো তার। কাপা স্বরে জিজ্ঞেস করলো

"কে..কে ফোন দিয়েছিলো খালাম্মা? "

সিমির কাপা কন্ঠ শুনে ভ্রু কূচকে ওর দিকে তাকালো মনোয়ারা পারভিন। কিছুক্ষণ ওই শ্যাম বর্নের স্নিগ্ধ রমনীর দিকে তাকিয়ে রইলেন। হয়তো বোঝার চেষ্টা করলেন কিছু৷ সফল হলেন কিনা জানা নেই। তবে পুনরায় নিজের কাজে মনোযোগ দিয়ে বললো

"তোমার মা ফোন করেছিলো। তিনদিন পর তোমাকে এসে নিয়ে যাবেন। এরপর থেকে তোমার সাতদিনের ছুটি।"

মা তার ছুটির জন্য আবেদন করেছে এটা শোনার পর বিষ্ময়ে জমে গেলো সিমি। অতঃপর মনে হলো মা হয়তো তাকে মিস করছে। এই জন্যই ছুটি নিয়ে তার কাছে রাখবে। আদর করবে,ভালোবাসবে,বুকে আগলে নেবে, মাথায় হাত বুলিয়ে দিবে। তার সাথে যেমনই করুক মা তো। মা রা সন্তানের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। সহসা হাসি ফুটে উঠলো মেয়েটার ঠোঁটে। খালাম্মার থেকে বিদায় নিয়ে খুশি মনে চলে গেলো নিজেদের ঘরে। অথচ বোকা মেয়েটা বুঝতেই পারলো না তারই অর্বতমানে তার কি সরযন্ত্র পাকাচ্ছে।

****
বিকেল বেলা লেকের পাড়ে বসে আড্ডা দিচ্ছে তিন ব্যক্তি। তাদের কাছে জীবন মানেই আনন্দ, মজা,আড্ডা, ট্যুর,খাওয়া দাওয়া,রেইসিং,রাইডিং আর আন লিমিটেড ফুর্তি আর এনজয়। জীবনে বাঁচবেই বা কয়দিন। যতদিন আছে ততদিন হেসেখেলে জীবন পাড় করে যাক। নিজের শান্তি তো জগৎ শান্তি।

ড্রিংসের ক্যাণে দ্বিতীয় চুমুক দিয়ে অরূপ সায়ন আর তনয়ের উদ্দেশ্যে বললো

"কিরে ট্যুরের কি প্ল্যান করলি তোরা? যাবি না নাকি।"

অরূপের কথা শুনে সহসা খেক করে উঠলো তনয়। কটমট করে বললো

"তোর মুখে গোবরজল পড়ুক শয়তান ছেলে। যাবো না আবার কি। বল যে তোদের রেডি সেডি হওয়ার কতদূর। তা না জিজ্ঞেস করে কিসব অলক্ষ্যুণে কথা বলছিস। তুই তো আমাদের বন্ধু নামের উজবুক রে। ছ্যাহ ছ্যাহ।"

তনয়ের কথায় নাকমুখ কুচকে ফেলে অরূপ। তাদের তিনজনের এই গ্রুপে তনয়ই একমাত্র ব্যক্তি যে কারণ ছাড়া ইউজলেস কথা বলে। তনয়কে পাত্তা দিয়ে সায়নকে বললো

"কবে যাবি সায়ন? তুই যে বললি আঙ্কেল তোকে টাকা দেয় নি। তাহলে যাবি কেমন করে? এই মাসের ট্যুর ক্যান্সেল করে দিবো?"

ট্যুর ক্যান্সেলের কথা শুনে তনয় কিছু বলবে তার আগেই সায়ন গম্ভীর কন্ঠে বলে উঠলো

"ক্যান্সেল করতে হবে না। তিনদিন পরই ট্যুরে যাবো। তোরা সব ব্যবস্থা কর।"

কথা শেষ করে হাতের খালি ক্যানটা পা দিয়ে দূরে ছুড়ে মারলো সায়ন। বাইকের চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে চললো সামনে। সায়নকে চলে যেতে দেখে পেছন থেকে তনয় বলে

"কিরে এখন আবার কোথায় যাচ্ছিস?"

"চৌধুরী সাহেবের টাকার গাছ থেকে টাকা ছিড়তে।"

চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন