১.
“একটা কুচকুচে কালো মেয়ের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে।মেয়েটার নাম তূর্ণা।নামটা সুন্দর না?অথচ মেয়েটা দেখতে প্রচুর অসুন্দরী।এমন একটা কালো মেয়েকে বিয়ে করতে আমি মোটেও আগ্রহী নই।আর কেনই বা হবো?যেই আমাকে দেখে ভার্সিটির সকল মেয়েরা হার্টে ব্যাথা অনুভব করে সেই আমার বউ এমন কুৎসিত দেখতে হবে?অসম্ভব!তাছাড়াও আমার সুন্দরী গার্লফ্রেন্ড এর সংখ্যা নেহাৎ কম নয়।এমন আগুন সুন্দরী মেয়ে রেখে বাবার পছন্দের কালো মেয়েটাকে কেন বিয়ে করব আমি?বাবা কিভাবে এমন হটকারি সিদ্ধান্ত নিতে পারলো,আমি বুঝতে পারছি না।আমার অসহ্য লাগছে।মনে হচ্ছে এই শহর ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাই।”
অসহায়ের মতো কথাগুলো বলল অধ্যায়।বন্ধুর অসহায় মুখশ্রী দেখে আদিলের মায়া হলো সামান্য।আহারে ভার্সিটির হার্টদ্রব,লেডিস চার্মার,ড্রিম বয় পুরুষটির এ কেমন বেহাল দশা!এটা কি আদৌও মানা যায়?নিজেকে নিয়ে অধ্যায়ের অহংবোধ প্রবল।অবশ্য হবে না কেন?চৌধুরী বংশের ছেলে সে।বিত্তশালী পিতা-মাতার নয়নের মণি।সেই আদুরে পুত্রের সাথে তার সহৃদয়বান পিতা কিভাবে এমন অন্যায় করতে পারে?হতাশায় মন-মেজাজ বিক্ষিপ্ত হলো অধ্যায় চৌধুরীর।আদিল অবিশ্বাসের সহিত তাকিয়ে রইলো বন্ধুর মুখপানে।তার জানামতে রহমান আংকেল যথেষ্ট জ্ঞানী মানুষ।স্বেচ্ছাচারিতা একদম অপছন্দ উনার।ছেলের বন্ধুদের সাথে উনার প্রবল ভাব।বন্ধুসুলভ মানুষটি এমন হটকারি সিদ্ধান্ত নিতে পারে ভাবতেই পারে না আদিল।চোখেমুখে প্রবল সন্দেহ নিয়ে প্রশ্ন ছুঁড়লো,
-“আংকেল এমন কাজ করতে পারে?অসম্ভব!উনি তো এমন হটকারি সিদ্ধান্ত নেওয়ার মানুষ নয়।আমার বিশ্বাস হচ্ছে না।”
-“শা’লা,তোর ধারণা আমি মিথ্যে বলছি?আমার গলায় ফাঁসির দড়ি পড়ানোর নির্মম আয়োজন চলছে,আর তুই এখনো আমাকে সন্দেহ করছিস?তোর আংকেল এমন করতে না পারলেও আমার বাবা পারে।তোকে এখানে একটা বুদ্ধি দেওয়ার জন্য ডেকেছি আর তুই...এই তুই সর তো আমার চোখের সামনে থেকে।”
রাগে চিবিয়ে চিবিয়ে বলব অধ্যায়।তার কন্ঠে অজস্র রাগ-দু:খ স্পষ্টতর।চোখ রক্তবর্ণ ধারণ করেছে।প্রচন্ড ক্রোধে ফুঁসছে অধ্যায়।রুদ্রমূর্তি ধারণকরা অধ্যায়কে দেখে থতমত খেলো আদিল।বিস্মিত হয়ে বলল,
-“আরে ভাই,রাগ করছিস কেন?তোর যেহেতু মেয়েটাকে পছন্দ হয়নি তুই আংকেলকে জানিয়ে দে,এই মেয়েকে তুই বিয়ে করবি না।সমস্যা শেষ।এতো প্যারা নিচ্ছিস কেন?”
এ পর্যায়ে রাগে-দু:খে চেয়াল শক্ত হলো অধ্যায়ের।হাতে থাকা সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষতে শুরু করলো।আদিল হতভম্ব হয়ে তাকিয়ে আছে।সে ভুল কি বলল?আশ্চর্য!অধ্যায় ক্রোধে ফুঁসে ওঠে বলল,
-“ওরে জ্ঞানী রূপী আহাম্মক,যদি এমন অল্প কথায় বিশাল ঝামেলা মিটে যেতো আমি তবে এতো চিন্তায় আছি কেন ব‘ল’দ?আমার বাপ আমার হ্যাঁ-না এসবের কোনো গুরুত্ব-ই দিচ্ছে না।উনার আদেশে আগামী শুক্রবার আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে।আমি জীবিত থেকেও ম'রে যাব।জীবনস্মৃত হয়ে বেঁচে থাকা যাকে বলে।”
আদিল চোখ বড় বড় করে তাকিয়ে রইলো।বন্ধুর কালো মেয়ের সাথে বিয়ে হবে এতে তার যতটা না দু:খ হচ্ছে তার থেকেও হাসি পাচ্ছে অধ্যায়ের মুখাভঙ্গি দেখে।জীবনে হতাশ না হওয়া অধ্যায় চৌধুরী আজ চরমভাবে হতাশায় পর্যবাসিত হয়েছে।অথচ বিয়ে করার প্রচুর শখ অধ্যায়ের। ফ্লাটিংয়ে দুর্দর্ষ হলে চরিত্রের দিক দিয়ে সে পবিত্র ইনসান।অন্তত আদিল এতটুকু নিশ্চিত।আজ অবধি তার বন্ধু প্রেম করে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়া ভিন্ন আর কোনো গভীর সম্পর্কে যায়নি।তবে বর্তমানে যে মেয়েটা তার গার্লফ্রেন্ড সেই মেয়েটির নাম এলিনা।তার সাথে বেশ কয়েকবার ঘনিষ্ঠ হতে চেয়েছিলো অধ্যায়।চব্বিশ বছর নিজেকে সংযত রেখেছে।আর কত?নারী দেহের সমস্ত দ্বার উন্মুক্ত করার তীব্র বাসনা মনে।এই তো সেদিন ফেয়ারওয়েল পার্টিতে এলিনাকে সাথে নিয়েছিলো অধ্যায়।অতিরিক্ত লালপানি খেয়ে রুমে অবধি পৌঁছে গিয়েছিলো।আদিল তড়িঘড়ি করে সেখান থেকে ফিরিয়ে এনেছে বন্ধুকে।এতে অনেক ক্ষিপ্ত হয়েছিল এলিনা।রাগে গজগজ করতে করতে বলেছিল,“রাস্কেল!”
কাবাবের মাঝে এমন হাড্ডি কে সহ্য করবে?সহ্য না করলেও আদিল সচেতন ব্যাক্তির মতো অধ্যায়ের খেয়াল রাখে।তার একমাত্র কারণ রহমান চৌধুরী।সেই রহমান চৌধুরী এভাবে একটা কালো মেয়ের সাথে অধ্যায়ের বিয়ে ঠিক করেছে!এটা বড়ো বিস্ময়ের বিষয়।কারণ জানতে উৎসাহী হলো আদিল।জিজ্ঞেস করলো,
-“আংকেল হুট করে তোর বিয়ে দেবার চিন্তায় অস্থির হচ্ছে কেন?তোর তো এখনো পড়াশোনা শেষ হয়নি।এখুনি এখুনি বিয়ে?আর আন্টির মত কি?”
-“আম্মু তো দেশে নেই।ট্রেনিং-এর জন্য গিয়েছে।আর এখন বিয়ে দেবার কারণ হচ্ছে আমি নাকি এখানে ওখানে প্রেম করে বেড়াচ্ছি।এভাবে চলতে থাকলে উনার দুর্নাম হবে।তাছাড়া উনার দয়ার শরীর,উনার বন্ধুর এতিম মেয়ের দুর্দশা উনি সহ্য করতে পারছেন না।এজন্য নিজের ছেলেকে বলি দিয়ে অন্যের দুর্দশা ঘোচাতে চাচ্ছেন।”
অধ্যায়ের কন্ঠে প্রচন্ড ক্রোধ আর দু:খের বহিঃপ্রকাশ ঘটলো।বিষয়টি আদিল পুরোপুরি বুঝতে পারলো না।জিজ্ঞেস করলো,-“এক মিনিট,মানে যেই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সে আংকেল এর বন্ধুর মেয়ে?একটু এক্সপেইন কর তো..”
-“ম'রা বন্ধুর মেয়ে।ওই ব্যাটা ম'রে গিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে।দুদিন আগে আব্বুর সাথে গ্রামের বাড়ি গিয়েছিলাম আমি।সেখানে গিয়ে আব্বু শুনতে পায়,উনার এক ঘনিষ্ঠ বন্ধু মাস তিনেক আগে মারা গিয়েছে।উনার একটা বিবাহযোগ্যা কন্যা আছে।মেয়েটির মা জন্মের সময়ই মারা গিয়েছিল।তুই ভাবতে পারছিস,কি ব্যাড লাক মেয়েটার?এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে।বিয়ের পর বাসর রাতে আমিও যদি মরে যাই।নো! নো.. কোনো মতেই আমি তাকে বিয়ে করতে পারব না।বন্ধু কি করব আমি?”
বলতে বলতে দুহাত উপরে তোলার ভঙ্গি করলো অধ্যায়।অধ্যায়ের কথায় মাথা দপদপানি শুরু হলো আদিলের।গর্জে ওঠে বলল,-“শা'লা মা'রব টেনে এক থাপ্প'ড়।বিয়েই হলো না বাসর অবধি চলে গেছেন উনি।কথা অর্ধেক বলে নিজের সমস্যার সমাধান চাওয়া শুরু করে দিচ্ছিস।ঘটনা পুরোটা না বললে বুঝবো কিভাবে?”
-“আর কি বলব ভাই?আমার লাভ-লস নাই,গোটা জীবনটাই লোকসানে ভরপুর।বাপ-মা ম'রা ওই মেয়ে এখন চাচার সংসারের বোঝা।চাচী একটুও সহ্য করতে পারে না।অত্যাচার করে।বাবা এসব দেখে ওর ভরণপোষণের দায়িত্ব নিতে চেয়েছিল।কিন্তু মেয়েটা আবদার করেছে,যাতে এই বাড়ি থেকে ওরে বের করে অন্য কোথাও আশ্রয় দেয়।একটা কাজের ব্যাবস্থা করে দেয়।আর গ্রামের লোকজন খুব কনজারভেটিভ।এভাবে একটা মেয়েকে তো কারো হাতে তুলে দিতে পারে না।সেজন্য এক খাটাস বুড়ো লোক আব্বুকে এই পরামর্শ দিয়েছে।এরপর আর কি আমার বাপ নাচতে নাচতে রাজি হয়ে গেছে।”
-“আংকেল নাচতে নাচতে রাজি হয়েছে!”
অরুচি নিয়ে তাকালো অধ্যায়।মাথায় চাটি মে'রে বলল,“শা'লা তোর মাথায় বুদ্ধির ঘাটতি আছে।ছোটবেলায় হরলিক্স খাসনি নাকি?কথার কথা বললাম।”
“ওহ!”
খুব বুঝেছে এমনভাবে মাথা নাড়ালো আদিল।এই ছেলেটা বলবে ভুল আর আশা করবে অন্যজন সঠিক বোঝার।তবে যাই হোক,ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ।মনযোগ দিলো আদিল।বলল,
-“তাহলে?এখন কি করবি?বিয়ের করার ইচ্ছে না থাকলে,একটা মেয়ের লাইফ নষ্ট করার কোনো মানে নেই।তোর যেহেতু মেয়েটাকে পছন্দ নয় তুই চাইলেও তার সাথে হ্যাপি হতে পারবি না।আর যাই হোক, অপছন্দের মানুষের সাথে সংসার হয়না।তুই বরং কোথাও গিয়ে কয়েকটা দিন ঘুরে আয়।আন্টি দেশে ফিরলে তুইও বাড়িতে চলে আসবি।আর আমার মনে হয়না আন্টি তোকে নিজের অমতে বিয়ে করতে ফোর্স করবে।”
-“আমার বাপকে তো তুমি জানো না বন্ধু।ওই যে দূরে কালো পোশাকে দানবের মতো দুটো লোক দাঁড়িয়ে আছে,দেখতে পাচ্ছো?ওরা আমার বডিগার্ড।আমার স্বভাব সম্পর্কে খুব বেশিই জ্ঞান রাখে আমার বাপ।সেজন্য পাহারাদার নিযুক্ত করেছে।”
হাত দিয়ে ইশারা করে দেখালো অধ্যায়।আদিল ইঙ্গিতকৃত ব্যাক্তি দুটিকে চোখ তুলে এক পলক দেখলো।এদের বডিগার্ড কম,মাস্তান বেশী মনে হচ্ছে।যা শরীর বাপরে..অত:পর বন্ধুর দু:খে শামিল হয়ে নিজেও হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ছাড়ল আদিল।
•
শত চেষ্টা-প্রচেষ্টা চালিয়ে নিজেকে ব'লিদান হওয়া থেকে আটকাতে পারলো না অধ্যায়।শুক্রবার বাদ আসর ঘরোয়া আয়োজনে বিবাহকার্য সম্পন্ন হলো তার।অধ্যায় বারংবার চেষ্টা করে ব্যার্থ হলো মায়ের সাথে যোগাযোগ করে এতো বড় সংবাদটা জানাতে।বিয়ের আগে একাকী কক্ষে ফোনে মায়ের ছবি দেখে দুঃখী গলায় বলল,
-“আম্মু,আজ তোমার ছেলের অনিচ্ছায় গর্দান হারানোর দিন।তুমি পাশে থাকলে না।নিজের পুত্রকে নির্দয় পিতার সিদ্ধান্তে ব'লিদান হওয়া থেকে আটকাতে পারলে না।আমার মা জননী আমাকে রক্ষার গুরুদায়িত্ব এভাবে হেলায় বিনষ্ট করলো।আহা!এই দু:খে আমার বনবাসী হতে মন চাইছে।কিন্তু নিষ্ঠুর পিতা সে পথ বন্ধ করে দিয়েছে।আহারে অধ্যায় চৌধুরী তোর জন্য আমার বড্ড মায়া হচ্ছে।”
শেষোক্ত বাক্যটি নিজের কাঁধে হাত বুলিয়ে নিজেকে বলল অধ্যায়।ভাইয়ের এমন করুণ দশা দেখে দুঃখের বদলে হাসি পেলো শাম্মির।তার ভাইয়াটা কবে জীবনে একটুখানি সিরিয়াস হবে কে জানে?এমন মুহুর্তেও এমন হেঁয়ালিপূর্ণ কথাবার্তা কেউ বলে?মাঝে মাঝে শাম্মির অধ্যায়কে বড্ড বোকা প্রাণী বলে মনে হয়।অথচ মূলত অধ্যায় রসিক মানুষ।সর্বত্র রস ছড়িয়ে নিজের জীবনের গাম্ভীর্য হারিয়েছে বহু আগে।পুরুষ মানুষ হবে রাশগম্ভীর,শক্তপোক্ত।কথা বললেই যেন সামনে দাঁড়ানো নারীর ভয়ে-শঙ্কায় বুক ধুকপুক করে।অথচ তার ভাইয়াকে দেখো,একদম সরলমনা।বাবা তাকে বিয়ে দিয়ে ভালোই করছে।তবেই না এই ছেলে জীবনে একটু থিতু হতে পারবে।শাম্মি বাবাকে বড্ড ভালোবাসে।বাবা ভুল সিদ্ধান্ত নিতে পারে একথা একদম বিশ্বাস করে না সে।রহমান সাহেব যদি এক বোতল বিষ এনে দিয়ে বলে,এতে মধু আছে।শাম্মি নির্দ্বিধায় সেই গরল পান করে মুচকি হাসবে।সেজন্য অধ্যায় যখন বোনের কাছে তূর্ণা নামক মেয়েটা সম্পর্কে দুর্নাম করলো,কালো মেয়ে বলে হেয় করলো,শাম্মি তখন প্রতিবাদ করে বলল,
-“এমন করে কেন বলছো ভাইয়া?সে কি মানুষ নয়?আর আমার আব্বুর পছন্দ এতোটাও খারাপ না।”
বোনের পক্ষপাতিত্ব সহ্য হলোনা অধ্যায়ের ।মুখ বাঁকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল,“হ্যাঁ,বাপ তো খালি একা তোর!তুই তো আর মেয়েটাকে দেখিস নি।বুঝবি না।একদম জঘন্য দেখতে।”
-“এখন তো দেখতেই যাচ্ছি।চলো যাই।দেখে তোমার বউ করে বাড়িতে নিয়ে আসব।এরপর সারাজীবন যখনই মন চাইবে তখনই দেখব।এবার চলো তো..”
অত:পর বুকে চরম হতাশা লালন করে কালো রঙের মেয়েটিকে তিন কবুল পড়ে বিয়ে করলো অধ্যায় চৌধুরী। বিয়ের পর আদিলের গলা জড়িয়ে ধরে তার সেকি কান্না। আদিল হতভম্ব হয়ে বন্ধুকে সান্ত্বনা বাণী শোনালোর চেষ্টা করলো। কিন্তু অধ্যায় শুনলো না। অধ্যায়ের এমন ছেলেমানুষী কান্না দেখে সে বহু কষ্টে হাসি আটকালো আদিল। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এভাবে কাঁদে? বিষয়টি লজ্জার। বর্তমানে অধ্যায় নিজেদের দোতলা বাড়ির ছাদে বসে আছে। তার ঘরে বাসঘর সাজানোর আয়োজন করা হয়েছে। সে কখনোই ওই কালো মেয়েটির সাথে এক ঘরে ঘুমাতে পারবে না। মেয়েটার বড় বড় চোখ কেমন যেন অদ্ভুত। গাড়িতে আসার সময় একনজরে মেয়েটিকে দেখেছিলো অধ্যায়। একনজর তাকিয়েই রুচি নষ্ট হয়েছে তার। ভুলেও আর ওই মেয়ের দিকে তাকাবে না সে। একটা কালো প্রতিমা তার ঘরময় হেঁটে বেড়াচ্ছে এটা ভাবতেই কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে অধ্যায়ের। কি দুর্ভাগ্য তার। হাত পা ছড়িয়ে ছাদের মেঝেতে বসে রইলো সে। কতশত সুন্দরী মেয়ে আছে, যারা তাকে নিয়ে সংসারের কল্পনা করে। দৈহিক অনুভূতির চিন্তায় বিভোর থাকে রাতভর। কেন তার সাথে এমন হলো। নিজের ওপর করুণা হচ্ছে তার। হাতে থাকা পেপসির বোতল থেকে এক ঢোক গিলে নিলো সে। মনের নেশাই হলো বড় নেশা। এ বাড়িতে বিয়ার আনা বারণ। নিজেকে পেপসি খাইয়ে সান্ত্বনা দিচ্ছে সে। আদিল দূরে দাঁড়িয়ে সবটা খেয়াল করছে। অবশেষে বাধ্য হয়ে বলল,
-“কিরে ঘরে যাবি না?”
-“ঘর! আমি আজ ওই ঘরে যাব না।”
-“কেন?”
-“কেন মানে? তুই জানিস না কেন? ওই মেয়েটার সাথে একঘরে থাকব না আমি। আই হেইট হিম। ভাই তুই ভাবতে পারছিস,আমি অধ্যায় চৌধুরী একটা কালো মেয়ের সাথে এক ঘরে থাকছি। মেয়েটা আমার ঘরে নিজের আধিপত্য বিস্তার করছে। ভাবতেই গা ঘিনঘিন করে ওঠে আমার।”
আদিলের মুখভঙ্গি বদল হলো সহসাই। নিজের বন্ধুর মানসিকতায় লজ্জা হলো ভীষণ। অধ্যায়ের চিন্তাধারা এতোটা নিচুস্তরের সেটা সে ভাবতে পারেনি। শুধু দেখতে সুন্দর হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে একটা সুন্দর মন থাকা প্রয়োজন। দুঃখজনকভাবে এটা অধ্যায়ের নেই। আদিল চাপা ক্রোধান্বিত স্বরে ধমক দিয়ে বলল,
-“সাট আপ অধ্যায়। তুই যার সম্পর্কে কথাগুলো বলছিস, সে তোর বিয়ে করা বউ। এর মানে কি বুঝিস তুই? সে তোর স্ত্রী, অর্ধাঙ্গিনী। তার অপমান মানে তোর নিজের অপমান। তার সম্মান রক্ষা করা তোর দায়িত্ব। তোর কর্তব্য। ছিঃ অধ্যায় শেইম অন ইউ।”
আদিলের কথায় সামান্যতম অপমানিতবোধ করলো না অধ্যায়। বন্ধুদের মাঝে অতো মানসম্মানের বিষয় নেই। তাছাড়াও উল্লেখযোগ্য বিষয় হলো, সে চরম নির্লজ্জ। তার শরীরের শিরায় শিরায় বইছে লজ্জাহীনতা। তবে বন্ধুর কথা ধরণে সে একটু আশ্চর্য হলো বৈকি। ওই কালো মেয়েটা তার বউ? বউ মানে দায়িত্ব? তার উচিত মেয়েটার সম্মান রক্ষা করা। ঠিকাছে, অধ্যায় চৌধুরী আজ মেয়েটিকে স্ত্রীর প্রতি স্বামীর কি কি কর্তব্য থাকে সবটা শেখাবে। খুব শখ অধ্যায় চৌধুরীর বউ হবার। তাকে তো অবশ্যই স্বামীর মনোরঞ্জন করতে হবে। হাত থেকে পেপসির বোতল দূরে ছুঁড়ে ফেলে দিলো অধ্যায়। এরপর হাসতে হাসতে বলল,
-“কি করতে হবে আমাকে?”
-“এই মুহুর্তে ঘরে যাবি তুই। এক্ষুনি।”
অধ্যায় মাথা ঝাঁকিয়ে বলল,
-“ঠিকাছে।”
এরপর একপ্রকার বাধ্য হয়ে দোতলায় নেমে এলো অধ্যায়। বাড়িতে বিশেষ মানুষজন নেই। ধনীর দুলালের বিয়েটা আড়ম্বরহীন ভাবে হয়েছে। এতেও অধ্যায়ের মনে প্রচুর ক্ষোভ তৈরি হয়েছে। সে ঘরে এলো দ্রুতপায়ে হেঁটে।ঘরের ভেতরে অন্ধকার। কালো মেয়েটা কি ঘুমিয়ে গেছে নাকি? অবশ্য জেগে থাকার সম্ভাবনা ক্ষীণ। এখন রাত বাজে বারোটা। অধ্যায় ঘরে ঢুকেই লাইট অন করলো। দেখতে পেলো, নববধূবেশে এক তরুণী বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। লাইট জ্বলানো ফলে সে দ্রুত উঠে বসলো। পিটপিট করে তাকিয়ে দেখলো অধ্যায়কে। তা দেখে অধ্যায় মাতালের মতো হেলেদুলে বলল,
-“কি গো বউ, স্বামীর সেবা না করেই ঘুমিয়ে গেলে? বাসত রাতে যে বউয়ের কতশত দায়িত্ব থাকে সেগুলো পালন করলে না? তোমার যে পাপ হবে গো।”
তূর্ণা সদ্য পরিচিত স্বামীর মুখে এহেন কথা শুনে লজ্জিত হলো।আশঙ্কা আর ভয়ের মিশ্রনী প্রতিক্রিয়ায় দৃষ্টি এলোমেলো হলো তার।শরীর জুড়ে একটা অরোধ্য কম্পন্ন সৃষ্টি হলো তবে বাক্য গুলো আবার মস্তিষ্কে বিচরণ করলেই ভ্রু দ্বয় কিঞ্চিৎ হলো তার্ শহরের থাকা একটা ছেলের মুখে এ ধরনের কথা বার্তা! এটা কি স্বাভাবিক? তাছাড়া ছেলেটা এরকম ডলছে কেন? মাতাল নাকি? কথা গুলো বলতে বলতে অধ্যায় এসে বিছানায় এসে দপকরে বসে পরছে। তার মুখথেকে একটা অপরিচিত একটা গন্ধ ফেলো তূর্ণা। তবে কি ছেলেটা নেশা করে? সর্বনাশ! আঁখি ছলছল করে তূর্ণার। তার সলজ্জ মুখশ্রি ক্রমেই মলিনভাব ধারণ করলো।অধ্যায় ধীরে ধীরে এগোচ্ছে তার দিকে আসন্ন পরিস্থিতির ভয়ে কন্ঠ রসনা ক্রমের শুষ্ক হয়ে উঠলো তূর্ণার। শেষ অব্দি একটা নেশাখোর ছেলের সাথে তার বিয়ে হলো?
#বন্ধু_কাজল_ভোমরা
[সূচনা]
#সানজিদা_খানম_স্বর্ণা