ফন্ট সাইজ:
থিম:
বন্ধু কাজল ভোমরা

পর্ব 2

লেখক: সানজিদা খানম স্বর্ণা

#বন্ধু_কাজল_ভোমরা
[২]
#সানজিদা_খানম_স্বর্ণা

-“বউ!”
গলার স্বর লম্বা টেনে ডাকলো অধ্যায়। তূর্ণা নড়েচড়ে বসলো অধ্যায়ের সম্ভোধনে। অধ্যায় আড়চোখে দেখলো তার বউয়ের মুখভঙ্গি। আহা, এই মেয়েটা লজ্জা পাচ্ছে নাকি? মেয়েটা কি ভাবছে অধ্যায় চৌধুরী তাকে গাঢ় ভাবে ছুঁয়ে দেবে? রুচির দুর্ভিক্ষ তৈরি হয়েছে নাকি অধ্যায় চৌধুরীর? মেয়েটাকে এবার অসহ্য জ্বলাতন করবে অধ্যায়। বিরক্ত হয়ে মেয়েটা ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। যেতেই হবে। যদি না যায় তবে তো সে নিজেই বেরিয়ে যাবে। তবে এর পূর্বে এই কালো মেয়েটাকে ইচ্ছেমতো জ্বালাতন করতেই হবে। সে বিছানা ছেড়ে আবার উঠে দাঁড়ালো। তার পায়ে জুতো। সে হেলেদুলে সেগুলো খুলতে চাইলো। চেষ্টা করতে গিয়ে আবার হোঁচট খেয়ে বিছানার ওপর মুখ থুবড়ে পরলো সে। তূর্ণা পিছিয়ে গেলো সামান্য। সে রীতিমতো ভয় পাচ্ছে। আতঙ্কিত হয়ে তাকিয়ে রইলো তার মাতাল স্বামীর দিকে। অধ্যায় বাঁকা হাসলো তা দেখে। দাঁড়াও মনা, তোমাকে এবার অধ্যায় চৌধুরী মজা দেখাবে। তুমি ঘুঘু দেখেছো,ফাঁদ দেখোনি। সে বিছানায় মুখ থুবড়ে পরে রইলো বেশ কিছুক্ষণ। এরপর রোবটিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। মাথা দুপাশে দুলিয়ে বলল,
-“এমন সেজেগুজে বসে আছো কেন? বাংলা সিনেমার মতো আমি কি তোমার ঘোমটা খুলে দেব ভাবছো?”

তূর্ণা কথা বলল না। সে স্বামীর মতিগতি বোঝার চেষ্টা করছে। তূর্ণার নির্বাকতায় অধ্যায় অসন্তুষ্ট হলো। এই মেয়ে এমন বোবা হয়ে থাকলে তো সমস্যা। কথায় আসে, অতিরিক্ত চুপচাপ স্বভাবের নারীকে বোবা ডাকাত বলা হয়। এই মেয়েও কি সেই ধরণের নাকি? একটু পরীক্ষা করে দেখা যাক। সে বলল,
-“এই বউ, আমার জুতোটা একটু খুলে দাও না। স্বামীর সেবা করা তো বউয়ের দায়িত্ব। তাই না?”

তূর্ণা অতিষ্ঠ হলো এবার। ইচ্ছে করলো স্বামী রূপী আসামীর মাথাটা ফাটিয়ে দিতে। কি জঘন্য এই লোক। মাতাল হয়ে বাসর ঘরে ঢুকেছে। আবার সদ্য বিবাহিত স্ত্রীকে বলছে জুতো খুলে দিতে? তার মনে হলো, জুতো জোড়া খুলে মালা বানিয়ে স্বামীর গলায় ঝুলিয়ে দিতে। তবে সে লাজুকতা ছাড়তে পারলো না। নববধূবেশী তূর্ণা মৃদুস্বরে বলল,
-“আপনি নেশা করেন?”

একথা শুনে হো হো করে হাসলো লাগলো অধ্যায়। হাসির দমকে শরীর দুলে ওঠলো তার। তূর্ণার চোখে খুবই বিবৎস দৃশ্য এটা। সে হাসার কি বলল? অধ্যায় হাসতে হাসতে বলল,
-“নেশা? আমি নেশা করি না। নো, আমি ভদ্র ছেলে। নেশা আমাকে করে।”
-“কি করে?”
-“ যাহ, নটি গার্ল।”

তূর্ণা ঠোঁট চেপে হাসলো। অধ্যায় কথ বলতে বলতে খুব জ্যন্টালম্যান রূপে সটাং করে দাঁড়িয়ে রইলো। খাম্বার মতো এভাবে অধ্যায়কে দাঁড়িয়ে থাকতে দেখে তূর্ণা হতভম্ব। চরম বিরক্ত। এই মাথামোটা, গা'ধা, খাটাস, কঞ্জুস, অপদার্থ, নেশাখোর ছেলেটার সাথে তার বিয়ে হয়েছে? সামান্য দুঃখিতও হলো সে। তার উর্বর মস্তিষ্কে একটা বাক্য ঘুরেফিরে ধরা দিলো,-“তূর্ণা তোর কপাল জন্মলগ্ন থেকে খারাপ। ভালোর আশা করাটা নেহাৎ বোকামী।”

অধ্যায় এমন সোজা হয়ে বেশীক্ষণ দাঁড়ালো না। দুহাত দিয়ে ফের চোখ কচলাতে শুরু করলো সে। এরপর পাক্কা নেশাখোরের মতো বলল,
-“ওহ। ডিয়ার বউ, তোমার সাথে তো পরিচয়ই হলো না আমার। আমার নাম অধ্যায়। অধ্যায় চৌধুরী। এই যে বিশাল বাড়িটা দেখছো এই পুরোটা আমার।”

মাথা ঘুরিয়ে চারপাশ বুঝালো সে। অদ্ভুত সব অঙ্গভঙ্গি করলো। তূর্ণা নেশাখোর লোকদের খুবই অপছন্দ করে। তাদের গ্রামে একজন ছিল, যে নিয়মিত বাংলা ম'দ খেয়ে বউ পেটাতো। শেষ বয়সে পরে লিভার, কিডনি নষ্ট হয়ে জঘন্য অবস্থা এখন। এই লোকটাও কি বউ পেটাবে নাকি? তূর্ণা সহজ মেয়ে নয়। এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবার মতো যোগ্যতা তার আছে। সে ভাবলো, এই লোকটা বর্তমানে নেশা করে আছে। তার এরসাথে কথা বলা বেকার। স্বামী নিয়ে তার অনেক স্বপ্ন ছিল মনে। এখন যেহেতু স্বামী নামক প্রাণীটি মূলত আসামী তার সে ত্যাক্ত বিরক্ত হয়ে বলল,
-“আপনার বাড়ি সেটা তো জানিই আমি।”
-“জানো?”
-“অবশ্যই।”
-“হে হে হে।”
-“হাসছেন কেন?”
-“আমার ইচ্ছে।”
-“আপনার হাসিটা দেখতে বিশ্রী লাগছে।”
-“তুমি তার থেকেও অসহ্য।”

তূর্ণার রাগ হচ্ছে। শাশুড়ীর ছেলে বলে কি? তাকে অপমান করছে? গ্রামের মেয়ে বলে কি সে অসহায়? বোকা? মান অপমানবোধ তার নেই? যদি গ্রামের আর পাঁচটা বউয়ের মতো হতো তবে স্বামীর টুটি চেপে ধরে বলতো,
-“ওরে মিনসে শয়তান, বিয়ের পর পুরুষের কোনো ইচ্ছে থাকতে নেই। সব ইচ্ছে বউয়ের হাতে।”

কিন্তু তূর্ণা তেমন মেয়ে নয়। সে সুশীল। আবার ক্ষেত্র বিশেষে রণচণ্ডী। যখন সে রেগে যায় তখন নিজের রাগের ওপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। তূর্ণা আশ্চর্য হয়ে লক্ষ করলো এই সদ্য বিবাহিত স্বামীর প্রতি তার মনে প্রচুর বিতৃষ্ণা ভর করেছে। এই মুহুর্তে তার মাথায় একটা চমৎকার বুদ্ধি খেলে গেলো। তার চোখমুখ কঠিন হলো। অধ্যায়ের দিকে তাকালো সে। অধ্যায়ের চোখ দুটো লাল, কিন্তু লাল হওয়ার কারণ কি অতিরিক্ত নেশা? ছেলেটার মুখে এমন এক আত্মতুষ্টির হাসি, যেন দেশ স্বাধীন করে ফিরেছে। তূর্ণা অতিষ্ঠ হয়ে বলল,
-“আমি ঘুমাবো। আপনি লাইট বন্ধ করে দিন।”
-“এই বউ তুমি আমাকে হুকুম করছো?”
-“হুকুম কেন করব, আশ্চর্য! আপনি লাইট জ্বালিয়েছেন বন্ধ করবেন। এতে হুকুমের কি আছে।”
-“স্বামীর মুখে মুখে তর্ক করতে নেই। জানোনা তুমি?”
-“সেক্ষেত্রে স্বামীকে অবশ্যই জাতের স্বামী হতে হবে। এমন কুজাতের নয়।”
-“এই তোমার সাহস তো কম নয়। তুমি আমাকে কুজাত বললে?”
-“কোন ভালো স্বামী বাসরঘরে নেশা করে আসে?”

অধ্যায় যেন অবাক হলো। এই মেয়ে গ্রামে থাকতো। কথার কি ঝাঁঝ। বিয়ের পরেই যেন সাপের পাঁচ পা দেখেছে। অধ্যায় চৌধুরীকে হুকুম করছে, এতো সাহস? কালো মেয়েটাকে সে নিতান্ত তাচ্ছিল্যের সহিত অপমান করতে চাইছিলো। তবে মেয়ের সাহস দেখে সে বিস্মিত। সে নিরতিশয় ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এই মেয়েকে এবার একটা শিক্ষা দিতেই হবে। দপ করে বিছানায় বসে পরলো অধ্যায়। সে গলার স্বর অন্যরকম করে বলল,
-“তুমি কয়টা বাসরঘরে রাত কাটিয়েছো?”
-“কি সব আজগুবি কথা বলছেন।”
-“নয়তো কিভাবে জানলে স্বামীরা নেশা করে আসে না?”

ভ্রু নাচালো অধ্যায়। তূর্ণা এতোসব কথা বলেছে কারণ তার ধারণা নেশার ঘোরে থাকলে মানুষের স্মৃতি বিনষ্ট নয়। নেশাখোরের সাথে যা খুশি বলা যায়। নেশা কেটে গেলে তারা আগের কোনো কথা স্মরণে আনতে পারে না। এটা সে সিনেমায় দেখেছে। ওরে আসামী তোমাকে এবার তূর্ণা মজা দেখাবে। সে ধমকের স্বরে বলে ওঠলো,
-“আপনাকে আমি লাইট বন্ধ করতে বলেছি না?”
-“করব না। কি করবে তুমি?”
-“কেন করবেন না কেন? আপনার কাছেই তো সুইচ। হাত বাড়িয়ে বন্ধ করে শুয়ে পরুন।”
-“আমার কাছে কোথায়? তোমার থেকে বেশী কাছে।”
-“আপনার বেশী কাছে।”
-“তোমার।”
-“আপনার।”

তর্কের এ পর্যায়ে অধ্যায় উঠে দাঁড়ালো। তার ভীষণ ইগোতে লেগেছে। ড্রয়ার থেকে একটা ফিতা বের করলো সে। দুজনের অবস্থান থেকে দুরত্ব মাপলো। দেখা গেলো তূর্ণার থেকে সুইচবক্সের দুরত্ব কম। এরপর দাঁত কেলিয়ে বিশ্বজয়ের একটা হাসি দিলো অধ্যায়। তূর্ণা সরু চোখে তাকালো। বিরবির করে বলল,
-“জাতে মাতাল তালে ঠিক।”
-“কিছু বললে?”
-“বলেছি আপনার মতো ভদ্র লোক আমি জীবনে দেখিনি।”
-“দেখবে কিভাবে? থাকতে তো অজপাড়া গ্রামে। সেখানে আমার মতো ভদ্রলোকের দেখা পাওয়া দুষ্কর। কোন ভাগ্যে যেন আমার মতো স্বামী পেয়েছো।”
-“আপনি কি সত্যিই নেশা করেছেন?”
-“সন্দেহ আছে তোমার? তুমিও করবে নাকি? দেখবে দুনিয়াটা সব রঙিন মনে হবে। শরীরে আলাদা একটা জোর পাবে। কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করবে মাথাটা। এরপর একটার জায়গায় দুটো করে চোখে ভাসবে সব। এই যেমন আমি বর্তমানে দুইটা বউ দেখতে পাচ্ছি। কি সৌভাগ্য আমার! একবার বিয়ে করে দুইটা বউ পাওয়া অবশ্যই সৌভাগ্যের। এবার আমি দুই বউয়ের সাথে রোমান্স করব। এই তোমার হাতটা দাও তো।”

অধ্যায় ইচ্ছে করে নিজের হাত তূর্ণার বিপরীত দিকে বাড়িয়ে দিলো। তূর্ণা মুখ বাঁকালো। এই লোককে এবার সে একখানা কঠিন শাস্তি দেবে। মদ্যপ অবস্থায় লোকের মাথা ঠিক মতো কাজ করে না। তূর্ণা মজা করার উদ্দেশ্যে বলল,
-“হাতটা তো দিয়েছি। ধরতে পেরেছেন?”

কথাটা শুনে উত্তেজিত হয়ে অধ্যায় স্নায়ুতে চাপ অনুভব করলো। চোখ পিটপিট করলো। সে তো দেখছে তূর্ণা তার থেকে যথেষ্ট দুরত্বে বসে আছে। তবে কেন হাতটা বাড়িয়ে দিয়েছে একথা বলল। মদ না খেয়েও কি তার নেশা হয়ে গেছে? উল্টোপাল্টা সব দেখছে। মেয়েটা হাত না বাড়িয়ে মিথ্যে কেন বলবে? তাছাড়া মেয়েটা কি হাসছে? হাসার তো কথা নয়। সে যতদূর শুনেছে, মেয়েটা লাজুক। এমন ভাবে নির্লজ্জের মতো হাসবে কেন তবে? মাথা দুপাশে ঝাঁকিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করলো অধ্যায়। তূর্ণা কম যায় কিসে? সে আগেই অধ্যায়ের স্বাভাব শাম্মির কাছে শুনেছে। ছেলেটা বেয়ারা সে তখনই বুঝেছে। চোখ টিপে দিলো তূর্ণা। সে তাড়া দিয়ে বলল,
-“ধরছেন না কেন? কাছে আসুন।”
-“এই মেয়ে তুমি কি আমাকে কাছে ডাকছো?”

তূর্ণা ইশারা করেছিল বৈকি। তবে অধায়ের প্রশ্নে সেটা অস্বীকারসূচক মাথা নাড়লো। সে বোকা বোকা মুখ করে তাকিয়ে রইলো অধ্যায়ের দিকে। অধ্যায় বুঝতে পারছে না সমস্যা কোথায়? সে তো নেশা করেনি। তবে এতো ভুলবার দেখছে কেন? শুনছে কেন অদ্ভুত কথা? এতোক্ষণ এতোক্ষণ এ ঘরে যা ঘটলো তা সত্যি হতে পারে না, অসম্ভব! মেয়েটার এতো সাহসই নেই। অধ্যায় সন্দেহভাজন কন্ঠে বলল,
-“সত্যিই ইশারা করো নি?”
-“উঁহু।”
-“আমি যে দেখলাম।”
-“আমার মনে হয় নেশাটা আপনাকে খুব বেশীই ধরেছে। অতিরিক্ত ছাইপাঁশ গেলার ফল এটা। এজন্য উল্টাপাল্টা দেখছেন। ঘুমিয়ে পরুন। সকালে ঠিক হয়ে যাবেন।”
-“আরে দূর বা'ল। আমি তো নেশাই করিনি।”

কথাটা শুনে যেন বারশো বোল্টের কারেন্টের শখ খেলো তূর্ণা। বলে কি লোকটা। রসিকতা করছিলো তবে? কি সর্বনাশ! কি সাংঘাতিক কথা! আয় হায় তূর্ণা এবার কি করবে?

-চলমান-

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন