#বন্ধু_কাজল_ভোমরা |৩|
#সানজিদা_খানম_স্বর্ণা
তূর্ণা বর্তমানে খুবই অপ্রস্তুত ভঙ্গিতে বসে আছে। ঘরটা কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের গন্ধে মৌ মৌ করছে চারিদিক। অধ্যায় খাটের এক কোণায় বসে ভ্রু নাচাচ্ছে। মেয়েটিকে বেকায়দায় ফেলে তার খুব আনন্দ হচ্ছে। তবে বিয়ে যেহেতু হয়েই গেছে সেজন্য একটা সমঝোতায় আসতে চাইলো অধ্যায়। বলল,
-“শোনো তোমাকে একটা কথা বলি, তোমাকে আমার পছন্দ হয়নি। আর..”
-“আমারও আপনাকে খুব একটা পছন্দ নয়।”
-“কি? আমাকে পছন্দ নয়?”
-“হ্যাঁ।”
অধ্যায় আশ্চর্য হলো খুব। একটা গ্রামের মেয়ে। তাকে দেখতেও ভালো নয়। গায়ের রঙ কালো। সেই মেয়ে কিনা বলছে অধ্যায় চৌধুরীকে তার পছন্দ নয়! কত বড় স্পর্ধা! এই অধ্যায়ের জন্য কত মেয়ে পা'গ'ল। তাকে এই নগন্য মেয়েটা কি বলছে? সে তীব্র ক্রোধে ফেটে পরলো। উচ্চস্বরে বলল,
-“এই মেয়ে কি বলছো তুমি জানো? তুমি আমাকে কি পছন্দ করবে হ্যাঁ? তোমার চেয়ে হাজারো সুন্দরী মেয়ে আমার জন্য পাগল।”
-“পাগল বলেই তো আপনাকে পছন্দ করে।”
-“মানে?”
-“কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো আর আপনাকে পছন্দ করবে না। তাই পা'গলই ভরসা।”
-“তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো।”
তূর্ণা মুখ বাঁকালো। যে স্বামী বাসর রাতেই স্ত্রীকে বলে, তোমাকে আমার পছন্দ নয়। সেই স্বামীর থেকে বিশেষ কিছু আশাও করেনা তূর্ণা। তার প্রয়োজন ছিল মাথার ওপর ছাদ। পড়াশোনা করার জন্য যথেষ্ট গাইডলাইন আর সাপোর্ট। তার শশুরমশাই তাকে সেটা দেবে। সে যে এতোকিছু পেয়েছে তা কি কম কিছু? ভোদর লোকটাকে তো প্রথম থেকেই তার সুবিধার ঠেকেনি। লোকটা নিজের কর্মকাণ্ডে তা প্রমাণও করে দিলো। সে বিরস বদনে বলল,
-“কি বলতে চাচ্ছিলেন বলুন। আমার ঘুম পাচ্ছে। ঘুমাবো।”
বলতে বলতে হাই তুললো সে। তূর্ণার ব্যাবহার অধ্যায়ের পুরুষালী অহংকারকে ক্ষতবিক্ষত করেছে। তার মুখের ভঙ্গি বদল হলো। অপমানে ক্ষোভে মুখ রক্তিম বর্ণ ধারণ করলো তার। চেয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে ফোঁস করে নিশ্বাস ফেলে সে বলল,
-“এই বিয়েটাকে আমি মানি না।”
-“আমিও মানি না।”
-“মানে?”
-“আপনি মানেন না। তো এক্ষেত্রে আমার করণীয় কি?”
-“তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। এক ঘরে থেকেও দুজন দুজনের কোনো বিষয়ে নাক গলাবো না। বিছানার ডান পাশ তোমার, আর বাম পাশ আমার। তুমি আমার কোনো জিনিসে হাত দেবে না।ইজ ইট ক্লিয়ার?”
তূর্ণার ঘুম পাচ্ছে। সে বর্তমানে এসব নিয়ে আলোচনা করতে মোটেও ইচ্ছুক নয়। তাই সে বাধ্য মেয়ের মতো মাথা নাড়লো। অধ্যায় নিজের সম্পর্কে মেয়েটিকে আরও বেশী অবহিত করতে চাইলো। পরে গিয়ে মেয়েটি যদি তার ব্যাক্তিগত জীবনে সমস্যা করে তাই সে বলল,।ব
-“তুমি কি জানো, আমার একটা গার্লফ্রেন্ড আছে।”
-“ওহ আপনার একটাই গার্লফ্রেন্ড? সো সেড।”
-“কেন আরও বেশী থাকা উচিত ছিল বুঝি?”
-“অবশ্যই। আপনার মতো সুদর্শন পুরুষের ডজন খানেক গার্লফ্রেন্ড না থাকলে চলে নাকি?”
আধ্যায় অত্যাধিক আশ্চর্য হয়ে বলল,
-“কি বলছো? তা বলে ডজন খানেক!”
-“অবশ্যই।”
-“দূর তুমি বেশী বেশী বলছো।”
-“মোটেও না।”
প্রশংসা শুনে শুনে গর্বে অধ্যায় ফুলেফেঁপে ওঠলো যেন। তার মুখে লাজুক হাসি। তূর্ণা দারুণ মজা পেলো। কি ছা'গ'ল মার্কা লোক। মানে কেউ ডজনখানেক গার্লফ্রেন্ড ডিজার্ব করার কথা শুনে এভাবে হাসতে পারে? অবশ্য বোধবুদ্ধিহীন মানুষ সব পারে। তূর্ণা অধ্যায়ের খুশিতে এক বালতি জল ঢেলে দেওয়ার উদ্দেশ্যে বলল,
-“যাদের ডজন খানেক গার্লফ্রেন্ড থাকে তাদের কি বলে জানেন?”
-“না।” বলে অধ্যায় মাথা ঝাঁকায়।
-“বারোভাতারি।”
-“ইউ!”
গর্জে ওঠলো অধ্যায়। তূর্ণা হাসতে লাগলো। উঠে গিয়ে লাইট বন্ধ করে দিলো। আসল সুইচ কোনটা অজানা থাকায় বেশ কয়েকটি সুইচ চাপতে হলো তাকে।অবশেষে সফল হয়ে অন্ধকার হাতরে ফিরে এলো সে। তূর্ণার গায়ে ভারী কারুকার্য খচিত জামদানী শাড়ি,হাত ভর্তি চুরি ঝংকার তুললো ঘর জুরে। অন্ধকারে মুখ বিকৃত করলো অধ্যায়। সে পুরোপুরি অন্ধকারে ঘুমাতে পারে না। তাছাড়া একটা জলজ্যান্ত মেয়েকে নিয়ে একঘরে ঘুমাতে তার অস্বস্তি হচ্ছে। সে বিরক্তি নিয়ে বলল,
-“লাইট অফ করলে কেন?”
-“আমি ঘুমাবো।”
বলেই বালিশে মাথা রেখে শুয়ে পরলো তূর্ণা। অধ্যায় আরেকদফা বিরক্ত হয়। এই মেয়েটা এই ভারী শাড়ি পরে শুয়ে পরলো? কি আশ্চর্য! এই পোশাক পরে ঘুমানো যায় আদৌও? অবশ্য গ্রামের এই ইঁচড়েপাকা মেয়েটা বোধহয় সব পারে। বিয়ের পর বাসর ঘরেই স্বামীর সাথে যা ব্যবহার করলো। বাপরে..
অধ্যায় নিজের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে আলমারি থেকে ট্রাউজার আর টিশার্ট বের করলো। এরপর বাথরুমে গিয়ে শেরওয়ানি খুলে সেগুলো পরে এলো। ঘরে এসে দেখলো তূর্ণা বিছানায় শুয়ে ছটফট করছে। মূলত শাড়ি পরিহিত থাকায় তার ঘুমাতে অস্বস্তি হচ্ছে। গায়ে কুটকুট করছে। অধ্যায় বিরক্ত হলো। শুরু থেকেই এই মেয়েটার প্রতি সে ত্যক্তবিরক্ত। সে মুখ বাঁকিয়ে বলল,
-“এমন উঁজবুকের সেজেগুজে শুয়ে থাকলে সারারাতেও ঘুম আসবে না।”
-“তো কি করব?”
-“শাড়ি বদলে এসে শুয়ে পরো।”
-“কিন্তু শাম্মি আপু যে বলল, বর আসার আগে শাড়ি খোলা যাবে না। বর নিজেই নাকি খুলে দেবে।”
কথাটা বলে জিভে কামড় দিলো তূর্ণা। আশ্চর্য হয়ে খেয়াল করলো, অতি উত্তেজিত হয়ে একখানা চরম ভুল কথা বলে ফেলেছে সে। লোকটা কি ভাবলো তাকে? ছি! ছি! এতোটা বেলেহাজ কথা কিভাবে বলল সে? নিজের গালে কষিয়ে দু'টো থাপ্পড় লাগাতে ইচ্ছে হলো তার। লোকটা নিশ্চয়ই তাকে খুব বেপরোয়া,দুর্বিনীত,উগ মেয়ে ভাবছে। ভীষণ লজ্জিত হলো তূর্ণা। আধ্যায় বিছানায় শুয়ে প্রথমে ভাবলো সে ভুল শুনেছে। মেয়েটা এতোটা বাঁধনছাড়া সে ভাবতে পারেনি। তার চোখে মুখে বিস্ময়ের সাথে সাথে বিরক্ত ফুটে ওঠলো। তেঁতে ওঠে বলল,
-“তুমি কি বলতে চাইছো, তোমার শাড়ি আমি খুলে দেব? শোনো মেয়ে আমার এতোটা রুচির দুর্ভিক্ষ হয়নি।”
কথাটায় সামান্য কষ্ট পেলো তূর্ণা। গায়ের রঙ নিয়ে এভাবে এর পূর্বে কেউ তাকে কটাক্ষ করেনি। শুধুমাত্র শ্যামাঙ্গী হবার ফলে এর পূর্বে সে কখনো কাঠগড়ায় দাঁড়ায়নি। হীনমন্যতায় ভুগতে হয়নি কখনো। তবে তূর্ণা সেটা প্রকাশ করলো না। নিজেকে সামলে নিয়ে শক্ত কন্ঠে জবাব দিলো,
-“পা'গ''লা কু'ত্তা'য় কামড় দেয়নি আমারে। আপু যা বলেছে সেটাই বললাম। আর আমি তো ভাবিনি আপনি ঘরে এসে এমন খাটাসের মতো ব্যাবহার করবেন।”
-“তুমি আমাকে খাটাস বললে?”
-“খাটাসকে খাটাস বলব না তো কি বলব?”
-“আবার বলছো?”
-“আপনি শুনতে পাননি? কানে কালা নাকি?
অধ্যায় আশ্চর্যের চরমে অবস্থান করছে। তূর্ণার এ ধরণের ব্যাবহার কি বিশ্বাসযোগ্য? মানে কোনো সাধারণ মেয়ে বিয়ের প্রথম দিনেই স্বামীর সাথে এভাবে কথা বলে? তবে মেয়েটা কি যেন বলল, খাটাস! এর মানে কি? ভালো কিছু তো নিশ্চয়ই নয়। অর্থ না জেনেই সে রিয়েক্ট করে ফেলেছে। অর্থ জেনে এর থেকেও দ্বিগুণ খারাপ কথা তূর্ণাকে বলবে অধ্যায়। সে ফোন হাতে নিয়ে গুগলে গিয়ে সার্চ করলো,
-“খাটাস শব্দের অর্থ কি?”
গুগল ‘খাটাস’ প্রাণী সম্পর্কে অনেকগুলো তথ্য প্রদান করলো তাকে। সে জানতে পারলো খাটাস মানে নিশাচর গন্ধগোকুল প্রাণী। গন্ধগোকুল মানে কি ওই প্রাণীর শরীর থেকে অনেক বাজে গন্ধ বের হয়? তার শরীর থেকে কি অনেক বাজে গন্ধ বের হচ্ছে? অধ্যায় তড়িঘড়ি করে ওঠে ড্রেসিং টেবিলের ওপর রাখা কড়া স্মেলের একটা পারফিউম লাগালো। তূর্ণা ততক্ষণে উঠে গিয়ে বাথরুমে ঢুকে শাড়ি চেঞ্জ করে এসেছে। সে দেখতে পেলো অধ্যায় পারফিউম দিয়ে ঘর ভরে ফেলেছে। পারফিউম এর তীব্র গন্ধে ঘরময় ঝাঁঝালো পরিবেশ বিরাজ করছে। তূর্ণা সালোয়ার কামিজ পরেছে। ওড়না দিয়ে নিজের নাক চেপে ধরলো। হতাশ হয়ে বলল,
-“পারফিউম মানুষে লাগায়, ঘরে নয়।”
-“শোনো তোমাদের ওই গ্রামে মানুষ পারফিউম লাগালেও শহরের ঘরেও পারফিউম লাগায়।”
-“কেন? শহরের ইট পাথরের দেয়ালগুলো কি মানুষ নাকি?”
-“হ্যাঁ। হয়েছে শান্তি। যাও ঘুমাও।”
চিঁবিয়ে কথাটা বলল অধ্যায়। অগত্যা তূর্ণা লাইট বন্ধ করে শুয়ে পরে। এই লোকটার সাথে কথা বলাই বেকার। সারাদিন অনেক ধকল গেছে। এখন একটু ঘুম প্রয়োজন। বিছানায় শরীর এলিয়ে দিলো তূর্ণা। ধীরে ধীরে শরীরটা ঢিলে হয়ে এলো তার। প্রায় মিনিট পাঁচেকের ব্যবধানে গভীর ঘুমে তলিয়ে গেলো সে।
অধ্যায় নিজেও শুয়ে পরে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো তার শরীর ক্লান্ত থাকা সত্বেও ঘুম নামক বস্তুটি তার চোখে ধরা দিচ্ছে না। তার কেমন অস্বস্তি হচ্ছে। কেন হচ্ছে এমন? তূর্ণাকে সে পছন্দ করে না, ভালোবাসে না—তবুও পাশে শুয়ে থাকা নারী দেহের উপস্থিতি তাকে অস্থির করছে। তার পৌরুষ কি এতোটা দুর্বল? ছি ছি! অধ্যায়ের কেমন যেন দমবন্ধ লাগে। ঘরের ভেতরের এতো জাঁকজমকপূর্ণ পরিবেশ তার তার কাছে বিষাক্ত মনে হয়। একরাশ হতাশা আর চিন্তা ছেঁয়ে ফেলে তার মনোজগৎ। সেখানে দাপিয়ে বেড়াচ্ছে একটা কালো রঙের মেয়ে। তার সাথে জড়িয়ে যাওয়া একটা বৈধ সম্পর্ক। অধ্যায় লাফিয়ে ওঠে বসে। ফোনটা হাতে নিয়ে চলে যায় ব্যালকনিতে। দু'মিনিট সময় অববাহিত হবার পরে ফের ফিরে আসে ঘরে। ড্রয়ার থেকে সিগারেট আর লাইটার বের করে হাত নেয়। ফিরে আসে পূর্বের স্থানে।
আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে। সেদিকে তাকিয়ে বেলকনিতে রাখা বেতের চেয়ারে হেলান দিয়ে বসে অধ্যায়। অত:পর একের পর এক সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো বাতাসে। রাতের নিস্তব্ধতা ভেদ করে তার মনের মধ্যে কতগুলো প্রশ্ন উঁকিঝুঁকি মারলো বড্ড নিয়ন্ত্রণহীন ভাবে। সে ভাবতে লাগলো, এই যে সে তূর্ণাকে বউ হিসাবে মানে না,তার ভবিষ্যৎ ফলাফল কি? সামাজিক ভাবে বউ পরিচয় নিয়ে বেঁচে থাকা এই অপছন্দের মেয়েটার সাথে আদৌও কি সারাজীবন কাটাতে পারবে সে? এভাবে কি সম্ভব নাকি? অবশ্য ইচ্ছেও নেই তার। পুরুষ হিসাবে তারও তো কিছু চাহিদা আছে। তার ভালো লাগছে না। এই সমস্ত নষ্টের মূল তার বাবা। অধ্যায় বিরবির করে বলল,
-“আমি তোমাকে ক্ষমা করব না আব্বু।”
-চলমান-