ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

সূচনা পর্ব

লেখক: ফারজানা আক্তার জেবু

"হঠাৎ ৩ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে দেখে স্তব্ধ হয়ে যায় জেরিন। কয়েক মুহূর্তের আগের ঘটনা...

আজ শুক্রবার.. বিকেলের নরম রোদটা কাঁচের দেয়াল ভেদ করে শপিংমলের চকচকে মেঝেতে পড়েছে। বাইরে আকাশে সাদা মেঘগুলো ধীরে ধীরে ভেসে যাচ্ছে, যেন সময়ও আজ খুব ধীরে হাঁটছে।
জেরিন তার ছোট্ট মেয়ে মেহরিনকে কোলে নিয়ে বাচ্চাদের পোশাকের দোকানে তার মেয়ের জন্য জামা দেখছে। তার মেয়ের বয়স আড়াই বছর। অনেক দিন পর আজকে মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। ঘুরাঘুরি শেষে এসেছে ধানমন্ডির একটা শপিংমলে।
মেয়ের হাসি দেখলেই জেরিনের বুকটা ভরে যায়। এই ছোট্ট মানুষটাই তো গত তিন বছরে তার বেঁচে থাকার একমাত্র কারণ। মেয়ের জন্য জামা দেখতে দেখতে হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠশ্বর।
— "এক্সকিউজ মি..."

শব্দটা শুনেই জেরিনের শরীর জমে গেল। সে ধীরে ধীরে পিছনে ফিরে তাকাতেই...সময় যেন কয়েক মুহুর্তের জন্য থেমে গেল। বুকের ভিতর থাকা হৃদস্পন্দনটা খানিক কেঁপে উঠল। কারণ সামনে দাঁড়িয়ে আছে রিফাত।

হঠাৎ ৩ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে দেখে স্তব্ধ হয়ে যায় জেরিন....
একই মানুষ। তবে আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত দেখাচ্চে, মুখে দাড়ি, চোখের নিচে কালো দাগ। কিন্তু সেও চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে জেরিনের দিকে। সেও হয়তো এই মুহুর্তে জেরিনকে এখানে আশা করেনি। দু'জন দুজনের দিকে অনুভূতিহীন ভাবে তাকিয়ে আছে। হঠাৎ রিফাতের চোখ গিয়ে থামল জেরিনের কোলে থাকা ছোট্ট মেয়েটার দিকে।
আশ্চর্য মেয়েটা অবিকল তারই মত দেখতে, মেয়েটার চোখ, নাক,ঠোঁট সব কিছু তার সাথে এত মিল। এটা কি করে সম্ভব। কিছু ভাবতেই রিফাতের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল।

জেরিনের শ্বাস ভারী হয়ে আসছে। তাকে যে আবার এই মানুষটার সামনে দাঁড়াতে হবে, এটা সে কোনো দিনও ভাবেনি। ভাগ্য কেন তাকে তিনটা বছর পর আবার এই মানুষটার মুখোমুখি দাঁড় করালো। এই মানুষটার জন্যই তো একদিন নিজের সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে। বিয়ের প্রথম দিন থেকেই এই মানুষটার মুখ থেকে শুনে এসেছে...
— "তোমাকে আমার ভালো লাগে না। তোমার মতো সাধারণ মেয়েকে আমি কখনো চাইনি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল।

প্রতিটা কথা আজও তার কানে বাজে। শুধু তাই নয়...অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে দিনের পর দিন তাকে অপমান করেছে এই মানুষটা।

শেষ পর্যন্ত...এই মানুষটা তাকে ছেড়ে আসতে বাধ্য করেছে। যে মানুষ ভালোবাসতেই জানে না, তার কাছে ভালোবাসা ভিক্ষা চাওয়া অপমান। তাইতো সেও সব কিছু ছেড়ে চলে এসেছে নিজের অনাগত সন্তানকে গর্ভে নিয়ে। যে সন্তানের কথা কেউ জানতেও পারেনি।

আজ তিন বছর পর..ঠিক সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে আছে।

জেরিন কে দেখে রিফাতের বুকের ভিতর কেঁপে উঠে। কথা বলার ভাষাটাও যেন রিফাত হারিয়ে ফেলেছে। বহু কষ্টে কাঁপা কাঁপা কন্ঠে উচ্চারণ করে,
— "জে... জেরিন?"

জেরিন নিজেকে শান্ত রেখে স্বাভাবিক গলায় বলল,
— "ভালো আছেন?"

জেরিনের এত স্বাভাবিক প্রশ্ন! শুনে রিফাতের ভিতরে অস্থিরতা বেড়ে গেল। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে যে লুকিয়ে আছে মেয়েটার অসংখ্য ব্যথা। সেটা রিফাত জানেও না।
রিফাতের চোখ বারবার চলে যাচ্ছে ছোট্ট মেয়েটার দিকে। সে আস্তে করে বলে,

— "ও... ও কে...?"

জেরিন কয়েক সেকেন্ড কোনো উত্তর দিল না। তারপর মেয়েটার ছোট্ট হাতটা শক্ত করে ধরে বলে,

— "আমার মেয়ে"।

কথাটা শুনে রিফাতের বুকের ভেতর যেন কেউ ধারালো কিছু বসিয়ে দিল। এটা জেরিনের মেয়ে। তার মানি ও কি আবার বিয়ে করেছে।
রিফাত উদ্বেগ্ন কন্ঠে প্রশ্ন করে,
_ তুমি কি আবার বিয়ে করেছো জেরিন?

রিফাতের প্রশ্নের উওর না দিয়ে জেরিন কয়েক সেকেন্ড চুপ থেকে মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বল,
— "চলো আম্মু আমাদের যেতে হবে।"

এই বলে যেতে নিলে রিফাত বলে,
_আমি কিছু জিজ্ঞেস করছি জেরিন,

জেরিন একটু থেমে কঠিন গলায় বলে,
_আপনাকে বলার প্রয়োজন মনে করছি না।

কথা বলেই জেরিন আর এক মুহুর্তও না দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। শপিংমলের কাঁচের দরজা দিয়ে দেখা যাচ্ছে, বাইরে হালকা বাতাসে কৃষ্ণচূড়ার লাল ফুলগুলো ঝরে পড়ছে। কিছু ফুল গাছ ছেড়ে মাটিতে পড়ে নতুন পথের অংশ হয়ে যায়।
হয়তো কিছু সম্পর্কও ঠিক তেমনই...
গাছ থেকে ঝরে পড়ে, আর কখনো ডালে ফিরে যায় না।

কিন্তু রিফাত...
সে এখনও স্থির হয়ে দাঁড়িয়ে। জেরিনের বলা শেষ কথাটা তার বুকে গিয়ে লাগলো। জেরিন তাকে এই ভাবে ইগনোর করলো। রিফাতের চোখের সামনে বারবার ভেসে উঠছে ছোট্ট মেয়েটার মুখ। আর তার কানে ভাজচে জেরিনের বলা কথা টা।
"আমার মেয়ে।"

অদ্ভুত এক টান রিফাতের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে জানে না কেন...
কিন্তু আজ, তিন বছর পর, প্রথমবারের মতো নিজের নেওয়া সিদ্ধান্তটার ভার সে স্পষ্ট অনুভব করতে শুরু করে।

তিন বছর আগে...

শীতের শেষ বিকেল। আকাশটা হালকা কমলা রঙে রাঙানো। পশ্চিমের সূর্যটা ধীরে ধীরে গাছের আড়ালে হারিয়ে যাচ্ছে। মৃদু উত্তরের বাতাসে শুকনো পাতা উড়ছে। প্রকৃতি যেন নতুন একটি সম্পর্কের সূচনা দেখার অপেক্ষায়...

জেরিন আয়নার সামনে বসে আছে।
পড়নে লাল বেনারসি, কপালে ছোট্ট লাল টিপ, হাতে মেহেদির গাঢ় রঙ। চারদিকে আত্মীয়স্বজনের কোলাহল, হাসি- আনন্দ।
কিন্তু তার বুকের ভেতরটা অদ্ভুত ভাবে কাঁপছে।

ছোটবেলা থেকেই সে রিফাতকে চিনত। পরিবারের পরিচিত ছেলে। কখনো ভালোবাসার কথা হয়নি, তবে মনে মনে ভেবেছিল—
"বিয়ের পর হয়তো মানুষটা আপন হয়ে যাবে।"

এদিকে...

রিফাত নিজের ঘরে দাঁড়িয়ে আয়নায় তাকিয়ে আছে। তার চোখেমুখে বিরক্তি স্পষ্ট।

রিফাতের বন্ধু নাঈম বলে,
— "দোস্ত, তুই এখনো চাইলে না বলতে পারিস।"

রিফাত ঠান্ডা গলায় বলে,
— "এখন আর কিছু করার নেই নাঈম। বাবা হার্টের রোগী।

চলবে...

এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে পরের পার্ট দিব।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে সূচনা পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন