ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

পর্ব 2

লেখক: ফারজানা আক্তার জেবু

রিফাত ঠান্ডা গলায় বলে,
— "এখন আর কিছু করার নেই নাঈম। বাবা হার্টের রোগী। তাদের সম্মানের জন্যই বিয়েটা করছি।"

— "কিন্তু তুই তো নীলাকে ভালোবাসিস!"

রিফাত দীর্ঘশ্বাস ফেলল। তার বাবা জন্য আজ তাকে বলি হতে হচ্চে। সে কিছু তেই ওই মেয়েটাকে ভালো বাসতে পারবে না। আর না সংসার করতে পারবে। রিফাত কিছু একটা ভেবে বলে,
— "আমি শুধু নীলাকেই ভালোবাসি। জেরিনকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারব না।"

দরজার বাইরে দাঁড়িয়ে থাকা রিফাতের মা স্বপনা বেগম কথাগুলো শুনে চোখ মুছে নিলেন। ছেলের একগুঁয়েমি তিনি খুব ভালো করে জানেন। এই ছেলে যা বলে তাই করে। তবুও সমাজ, আত্মীয়স্বজন আর স্বামীর জেদের কাছে তিনিও অসহায়।

রাত আটটা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। জেরিন কে নিয়ে আসা হলো রিফাতদের বাড়িতে। চারদিকে ফুলের গন্ধ, আলোর ঝলকানি, অতিথিদের হাসিমুখ।
কিন্তু এই উৎসবের মাঝেও কোথাও যেন অদৃশ্য এক শূন্যতা।

দশটার দিকে জেরিনকে রেখে আসা হয়েছে রিফাতের রুমে। পরো ঘর কাঁচা খুল দিয়ে সাজানো হয়েছে। ফুলশয্যার। ফুলশয্যার খাটে খুটিসুটি হয়ে বসে আছে জেরিন। হৃদস্পন্দনের তীব্র শব্দ যেন কানে শোনা যাচ্ছে তার। তখনই দরজা খুলে রিফাত ভেতরে ঢুকল। তার চোখে মুখে কোনো হাসির রেস মাএ নেই।

কিছুক্ষণ নীরব থাকার পর সে আলমারির পাশে দাঁড়িয়ে বলে,
— "একটা কথা শুরুতেই পরিষ্কার করে দিই।"

হঠাৎ গমগমে পুরুষালি কন্ঠস্বরের জেরিন চমকে তাকায়। কাঁপা কাঁপা কন্ঠে বলে,
— "জি?"

রিফাত একদম নির্লিপ্ত স্বরে বলে,
— "এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি।"

সদ্য বিয়ে হওয়া স্বামীর মুখ থেকে এমন কথা শুনে জেরিনের ঠোঁটের কোণে লাজুক হাসিটা মিলিয়ে গেল। কপাল কুঁচকে বলে,
— "মানে...?"

রিফাত সোজাসাপটা বলে,
— "আমি তোমাকে পছন্দ করি না। পরিবারের চাপে বিয়ে করেছি। আমার জীবনে অন্য একজন আছে।"
আর আমি তাকে বিষণ ভালোবাসি।

কথাগুলো যেন ধারালো কাঁচের টুকরোর মতো এসে বিঁধল জেরিনের হৃদয়ে। বিয়ের প্রথম দিন রাত যে স্বামীর মুখ থেকে এই সব কথা শুনতে হবে সে কখনও কল্পনাও করেনি। অথচ মানুষটাকে ঘিরে কত স্বপ্ন ছিল তার। আর সেই সব স্বপ্ন এক নিমিষেই যে তার স্বামী শেষ করে দিবে সে ভাবতেও পারেনি।
কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে রিফাতের দিকে তারপর কাঁপা ঠোঁটে প্রশ্ন করে,
— "তাহলে... আমাকে বিয়ে করলেন কেন?"

রিফাত হালকা হেসে উঠল, তবে সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। ছিল কেমন তিক্ততা। তারপর একটু চুপ থেকে বলে,
— "সব প্রশ্নের উত্তর থাকে না। যত তাড়াতাড়ি বাস্তবটা মেনে নেবে, ততই ভালো থাকবে।"

জেরিনের চোখে পানি চিকচিক করছে, সে চোখের পানি লুকিয়ে বলে,
— "আমি কি এতটাই অপছন্দের?"

রিফাত কোনো উত্তর দিল না। শুধু। শুধু এগিয়ে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল।
ঘরের জানালার বাইরে হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়েছে। টুপটাপ বৃষ্টির শব্দে রাতটা ধীরে ধীরে আরও নিঃসঙ্গ হয়ে উঠল জেরিনের জন্য। সে বিছানা থেকে নেমে জানালার পাশে দাঁড়াল, মনে মনে নিজে নিজেকে প্রশ্ন করে,
_ "বিয়ের প্রথম রাতেই যদি স্ত্রীকে নিজের অপ্রয়োজনীয় মানুষ বলে মনে হয়, তবে সেই সম্পর্কের ভোর কি কখনো সুন্দর হতে পারে?"

জানালার কাঁচ বেয়ে নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলো আর জেরিনের চোখের জল—দুটোই যেন নীরবে একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। সেদিন থেকেই শুরু হয়েছে তার নিঃশব্দ যন্ত্রণার জীবন...

----------

-বসন্তের সকাল। বাড়ির বারান্দার সামনে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছে নতুন কুঁড়ি ফুটেছে। চারদিকে পাখিদের কলতান, রোদ্দুরে ভিজে উঠছে আঙিনা। চারিদিকে স্নিগ্ধ পরিবেশ।

কিন্তু এই বাড়ির ভেতরে...জেরিনের জীবনে কোনো নতুন সকাল এখনও পর্যন্ত হয়ে উঠেনি। বিয়ের তিন মাস কেটে গেছে। অথচ তবুও রিফাতের আচরণ একটুও বদলায়নি।
একই ঘরে থেকেও তাদের মাঝে অদৃশ্য এক দেয়াল সৃষ্টি হয়েছে যেন। না কেউ কারো সাথে প্রয়োজনে ছাড়া কথা বলছে, না কেউ কাউকে বুজতে চাইছে। জেরিন বুজতে চাইলেও রিফাত কখনও বুজতে চায় না জেরিন কে।
এই ভাবেই চার দেওয়ালের মাঝে কেটে যাচ্চে জেরিনের বিয়ে নামের মিথ্যা সম্পর্কটা।

আজ সকালের নাস্তা জেরিন বানিয়েছে । খুব ভোরে ঘুম থেকে উঠে শ্বাশুড়ির কাছ থেকে রিফাতের পছন্দের খাবারের কথা জেনে জেরিন নিজের হাতে রিফাতের প্রিয় সব খাবার রান্না করেছে। রান্না করতে গিয়ে জেরিনের ডান হাতে গরম পাতিলের ছ্যাঁকাও লাগে। তবুও মেয়েটা টু শব্দ উচ্চারণ করেনি।
মনে মনে ভেবেছে—
_"আজ হয়তো মানুষটা একটু খুশি হবে... হয়তো আজ একটা ধন্যবাদ জানাবে তাকে"।

জেরিনের ভাবনার মাঝে তখনই রিফাত অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে টেবিলে এসে বসল। জেরিন যত্ন করে খুশি মনে রিফাতের প্লেটে খিচুড়ি তুলে দিল। রিফাত এক চামচ খিচুড়ি মুখে দিয়েই ভ্রু কুঁচকে বলে,
— "এসব কী রান্না করেছ?"

জেরিন ভয় মেশানো কণ্ঠে বলে,
— "আপনি তো খিচুড়ি পছন্দ করেন... তাই "...

রিফাত রাগী চোখে জেরিন দিকে তাকিয়ে বলে,
— "কে বলেছে তোমাকে?"

রিফাতের রাগী দৃষ্টি দেখে জেরিন জমে গেল। কাঁপা কাঁপা কন্ঠে বলে,
— "মা বলেছিলেন..."

রিফাত মুখটা রাগে বিক্রীত করে চামচটা টেবিলে ছুঁড়ে ফেলে বলে,
—বলেছিলাম না আমার বিষয় মাথা না ঘামাতে।
"আমার কী ভালো লাগে, কি ভালো লাগে না, সেটা জানার চেষ্টা করার দরকার নেই। তোমার বানানো কিছুই আমার ভালো লাগে না।" বুজেছো তুমি।

রিফাতের কথা গুলো শুনে জেরিনের বুকে গিয়ে লাগলো। স্তব্ধ হয়ে দাঁড়ায়ে রইল একি জায়গায়। রাগে অপমানে শরীর কাঁপছে তার।

রিফাতের চিৎকার শুনে স্বপনা বেগম রুম থেকে বেরিয়ে এলেন, ছেলেকে ধমক দিয়ে বললেন,
— "রিফাত! এভাবে কেন কথা বলছিস ওর সাথে।

রিফাত বিরক্ত গলায় তার মাকে বলে,
— "মা, প্লিজ! আমাকে লেকচার দিতে এসো না।"

-------

চলবে....

পর্বটা কেমন লাগলো আপনাদের কাছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন