ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

পর্ব 4

লেখক: ফারজানা আক্তার জেবু

_দিবো তো, খুব তাড়াতাড়ি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে, তোমাকে বিয়ে করবো।
বিয়ের কথা শুনে নীলা কিছুটা নড়েচড়ে বসে। কথা ঘুরানের জন্য বলে,
_নাকি তুমি ওই মেয়েটার কাছে যাও রাতে এই জন্য ডিভোর্স দিতে চাইচো না। আচ্ছা ওই মেয়েকি তোমাকে বেডপারফমেন্স ভালো দেয় নাকি রাতে।

নীলার কথাটা শুনে রিফাতের ভালো লাগেোনি গলায় কিছুটা রাগ মিশিয়ে বলে উঠে,
_এসব তুমি কি বলছো নীলা। তোমাকে কতবার বলবো আমি আর জেরিন রাতে এক সাথে ঘুমাই না। আমি বিছানায় আর জেরিন সোপায়।

নীলা কিছু বলতে যাবে তার আগেই ওয়েটার খাবার নিয়ে আসে। রিফাত নিচু গলায় বলে,
_আমি আর কিছু শুনতে চাই না খাবার চলে এসেছে খাবারটা খেয়ে নাও।

তারপর নীলাও কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে রিফাত উঠতে নিলে নীলা রিফাতের হাত ধরে বসিয়ে দেয়।
রিফাত কপাল কুঁচকে তাকিয়ে বলে,
_কি হলো বসিয়ে দিলে যে যাবে না!

নীলা নির্লজ্জের মত রিফাতের শরীর ঘেষে বসে বলে,
_আজ সন্ধ্যায় আমার ফ্ল্যাটে আসবে রিফাত। তোমাকে বিষণ কাছে পেতে ইচ্ছে করছে। তোমার সাথে একা কিছু মুহুর্ত কাটাতে চাই। প্লিজ না করো না রিফাত।

নীলার হঠাৎ এমন আবদারে রিফাত কিছুটা বিভ্রান্ত হয়। আশেপাশে তাকিয়ে বলে,
_কি বলছো নীলা তোমার ফ্ল্যাটে কেন যেতে হবে। আর এখন তো সময় কাটালাম। রাতেও তো তোমার সাথে কথা বলি।

নীলা হঠাৎ রিফাতের কলার ধরে টেনে তার আরো কাছে এনে তার গালে একটা চুমু দিয়ে বলে,
_এইটুকু সময় আমার পোষাবে না, আরো সময় কাটাতে চাই তোমার সাথে। একান্তে...

রিফাত কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে ভাবে। কিছুটা সময়েরই তো ব্যাপার ১০ টার দিকে না হয় বাড়ি ফিরে যাবে। অগত্যা রিফাত রাজি হয়ে যায়। রিফাত আসবে শুনে নীলা খুশি হয়ে রিফাতকে সবার সামনে জড়িয়ে ধরে। নীলার আজকে এসব করায় রিফাত কিছুটা অস্তিত্বতে পড়ে যায়। তারপরেও ভালোবাসার মানুষই তো জড়িয়ে ধরেছে। তাই এটা নিয়ে আর বেশি মাথা ঘামায় না। এরপর দুজনেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়।

বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যার বেশ কিছু সময় কেটে গেল। জেরিন ঘড়ির দিকে তাকায় রাত ৮ : ২৫ মিনিট। কিন্তু রিফাত আজ এখনও বাড়ি আসে নি। প্রতিদিন সন্ধ্যার পরেই বাড়ি চলে আসে। আজ আসছে না দেখে তার বুকের ভিতর খচখচ করছে। রিফাতের জন্য অপেক্ষা করতে সোপায় বসে টিভি দেখতে থাকে।
স্বপনা বেগম এশার নামাজ পড়ে আসে জেরিন কে সোপায় বসে থাকতে দেখে জিজ্ঞেস করে,
_বউমা রিফাত আসেনি এখনও।
শ্বাশুড়ির কথায় জেরিন মাথা নিচু করে উওর দেয়,
_না মা আজ এখনও আসেনি।

স্বপনা বেগম একটা চাপা শ্বাস ছেড়ে বলে,
_ ও আসলে দুজনে খেয়ে নিও।

জেরিন ছোট করে উওর দেয়,
_আচ্চা মা।

স্বপনা বেগমের ডায়াবেটিস আছে তাই তিনি রুটি খেয়ে এখনই সুয়ে পড়বেন। জেরিন উঠে গিয়ে শ্বাশুড়ি কে রুটি দেয়। রিফাতের বাবা ব্যবসার কাজে এক মাসের জন্য দেশের বাইরে গেছে। ওখান থেকে ফিরে আসলে স্বপনা বেগমকে নিয়ে সৌদি আরব হজ্জে যাবে। স্বপনা বেগম খেয়ে রুমে চলে যায়। জেরিন প্রতিদিন রিফাতের খাওয়ার পরে খাবার খায়। একদিন রিফাতের সাথে খেতে বসেছে দেখে রিফাত সেদিন রেগে গিয়ে বলেছে। তার সাথে যেন আর কখনও খেতে না বসে। হয় আগে গেয়ে নিতে নয়তো তার খাওয়া পরে খেতে কিন্তু তার সাথে যেন বসে না খায়। সেদিনের পর থেকেই রিফাত খেয়ে চলে গেলে জেরিন খেয়ে সব কিছু গুছিয়ে রেখে ঘুমাতে যায়।
দেখতে দেখতে রাত ১০ টা পেরিয়ে গেল অথচ রিফাত এখনও এলো না। জেরিন রিফাতের জন্য অপেক্ষা করতে করতে সোপার উপরে ঘুমিয়ে পড়লো।

_ রিফাত যখন বাড়িতে ফিরে আসে রাত তখন এক- টা। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা। একের পর এক বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে বৃষ্টিও হচ্ছে খুব। হঠাৎ বাড়ির কলিংবেলের শব্দে জেরিনের ঘুম ভেঙ্গে যায়। দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখে রিফাত এক হাতে দরজা ধরে দাঁড়িয়ে আছে। শরীর থেকে টপটপ করে পানি পড়ছে। নিভু নিভু চোখে তাকায় জেরিনের দিকে। রিফাতের চোখ অসম্ভব লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে নিজের মধ্যে নেই। রিফাত ভিতরে আসতে গেলে পড়ে যেতে নেয়,কিন্তু জেরিন ধরে পেলে। বিস্ময় নিয়ে প্রশ্ন করে,
_কি হয়েছে আপনার। কোথায় ছিলেন আপনি। এই অবস্থা কেন আপনার।
জেরিনের কথায় রিফাত কিছু বলে না শুধু বলে,
_ তুমি ছুঁয়েছো কেন আমায়। আমি রুমে যাবো ছাড়ো আমাকে।

এই বলে রিফাত যেতে নিলে জেরিন এক হাত রিফাতের কোমরে দিয়ে অন্য হতাে রিফাতের এক হাত তার কাঁদে নিয়ে বলে,
_ আপনি একা যেতে পারবেন না, চলুন আমি নিয়ে যাচ্ছি।

রিফাত আর কিছু বলল না জেরিন কোনো রকম রিফাতকে নিয়ে নিজেদের রুমে যায়।
রিফাতের শরীর থেকে তীব্র মদের গন্ধ ভেসে আসছে। চোখ দুটো লাল, মুখে ক্লান্তির ছাপ। রুমে ঢুকে জেরিন কষ্ট করে তাকে বিছানায় বসাল। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে,
— "পানি খান।"

রিফাত গ্লাসটা নিয়ে কিছুক্ষণ জেরিনের দিকে তাকিয়ে থাকে। আর এই দৃষ্টিতে আজ প্রথমবারের মতো রাগ ছিল না। ছিল এক অদ্ভুত ভাঙাচোরা ক্লান্তি। সে ফিসফিস করে বলল,
— "কেন করো এত কিছু? আমি তো তোমাকে কখনো ভালোবাসিনি।"

জেরিন মৃদু হেসে বলল,
— "আপনি ভালো নাই বা বাসলেন।"

রিফাত চুপ করে তাকিয়ে রইল। হঠাৎ বাইরে বজ্রপাতের শব্দে পুরো ঘর কেঁপে উঠে। সাথে বিদ্যুৎ ও চলে যায়। জেরিন ড্রায়ার থেকে একটা মোমবাতি নিয়ে জ্বালায়। মোমবাতি হলুদ আলোয় জেরিনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। পাতলা ঠোঁট, চিকন নাক, টানা গভীর একজোড়া নয়ন। সব কিছু যেন মোমবাতি আলো জ্বলজ্বল করছে৷

-------------

রানিং.....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন