রিফাত বিরক্ত গলায় তার মাকে বলে,
— "মা, প্লিজ! আমাকে লেকচার দিতে এসো না।" তোমাদের কথা মত বিয়ে করেছি ঠিকি কিন্তু আমি না এই বিয়ে মানি আর না এই মেয়েটাকে বউ বলে শিকার করি।
রিফাত কথা গুলো বলে তারপর আর কিছু না খেয়ে অফিস ব্যাগটা নিয়ে দরজা ধাক্কা মেরে বেরিয়ে গেল। রিফাত বেরিয়ে যেতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। জেরিন চেয়ারের হাতল শক্ত করে ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখের কোণ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে।
স্বপনা বেগম এগিয়ে এসে জেরিনের মাথায় হাত রেখে বলে,
_কাঁদিস না মা দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমার ছেলেটাও তোকে মেনে নিবে।
জেরিন কিছুই বললো না চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েই রইল।
গৌধুলী সন্ধ্যায় বেলায়....
রিফাত বাড়ি ফিরে আসে। ফ্রেশ হয়ে, নাস্তা করে অফিসের কিছু কাজ করে। এরপর থেকেই ফোনে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুটা সময় ফোনে কারো সাথে কথা বলে। রাতের খাবার খেয়ে খাটে এসে সুয়ে পড়ে। বিয়ের পরের দিন থেকে রিফাত বিছানায় ঘুমায় আর জেরিন সোপায়। কারণ টা অবশ্য জেরিন।
জেরিন বলে দিয়েছে। এই রুমটা যেহেতু আপনার তাই আপনাকে কষ্ট করে সোপায় সুতে হবে না। আমি যেহেতু কেউ না আমিই সোপায় ঘুমাবো। আপনি বিচানায় ঘুমাতে পারেন। জেরিনের এক কথা বিনা বাক্যে রিফাত এরপর থেকে বিছানায় ঘুমায়। বিছানা যথেষ্ট বড় রিফাত চাইলে জেরিন কে একপাশে ঘুমাতে বলতে পারতো কিন্তু বলেনি।
জেরিন একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বুকে হাজারও ব্যথা লুকিয়ে চুপচাপ বিছানা থেকে বালিশ নিয়ে সোপায় সুয়ে পড়ে। চোখ থেকে অঝরে নোনাপানি গড়িয়ে পড়েছে।
------------
এর কিছুদিন পরে একদিন জেরিন পানি দিতে গিয়ে জেরিনের চোখ পড়ে ফোনের স্ক্রিনে। একটা নাম জ্বলজ্বল করছে—
_"My Love Nieela ❤️"
জেরিনকে তাকিয়ে থাকতে দেখে রিফাত দ্রুত ফোনটা সরিয়ে নেয়। তারপর মৃদুস্বরে ধমক দিয়ে বলে,
— "আমার ফোনে পার্সোনাল জিনিস দেখার সাহস কীভাবে হলো তোমার?"
জেরিন শান্ত গলায় বলে,
— "আমি শুধু পানি দিতে এসেছি।"
রিফাত মুখটা এক পাশে নিয়ে বাঁকা হেসে বলে,
— "নাটক করো না। তোমার এই নিরীহ চেহারা আমি খুব ভালো করেই চিনি।"
জেরিন আর কিছু বলল না। কারণ সে বুঝে গিয়েছে...কিছু মানুষের কাছে সত্যও মিথ্যে হয়ে যায়।
------------
রাত তখন গভীর। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে জেরিন। ঘুম আসছে কিছুতেই তাই এত রাতে সাদে উঠে এলো। পূর্ণিমার আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। সাথে মৃদু বাতাসে জেরিনের ওড়নাটা উড়ছে। সে ফিসফিস করে বলে,
— "হে আল্লাহ... আমি কি সত্যিই এত খারাপ?
যে উনি একটা বার আমার দিকে ভালো করে তাকায় না পর্যন্ত। আমি কি দেখতে এতই অসুন্দর। যে উনি অন্য একটা মেয়ের কাছে যাচ্চে। কথা গুলো বলতে বলতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে।
তার প্রশ্ন গুলো উত্তর তারও অজনা। শুধু দূরের আকাশে একটা তারা হঠাৎ খসে পড়ল।
তার মনে হলো—
কিছু স্বপ্নও হয়তো ঠিক এভাবেই নিঃশব্দে ভেঙে যায়। কিছুটা সময় নীরবে একাকি দাঁড়িয়ে থেকে পুনরায় রুমে ফিরে আসে। রুমে ঢুকার আগেই ভিতর থেকে ভেসে এলো রিফাতের কণ্ঠ। সে ফোনে হাসতে হাসতে বলছে,
— "আর কিছুদিন অপেক্ষা করো সুইটহার্ট ... তারপর সব ঠিক হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমাকে।"
দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনে জেরিনের বুকটা যেন হিম হয়ে গেল। সে কিছু বলতে চেয়েও বলতে পারে না। মুখ বুঝে সয্য করে যেতে হয়। চোখটা ভালো করে মুছে রুমে গিয়ে চুপচাপ সোপায় সুয়ে পড়ে।
এত রাতে জেরিন কে বাইরে থেকে আসতে দেখে রিপাত ব্লু কুঁচকে তাকায় ফোনের টাইমের দিকে। ঘড়িতে তখন রাত ৩:৪৫ বাজে। সময় দেখে ব্রু কুঁচকে তাকায় আবার জেরিনের দিকে। এত রাতে কোথায় গেল ও। ও কি আমার থেকে কিছু লুকাচ্চে।
কিছু একটা ভেবে রিফাত নীলার সাথে কথা শেষ করে সেও সুয়ে পড়ে।
রিফাত লাইট অপ করতেই জেরিন চোখ খুলে। মনে মনে বিষণ কষ্ট হচ্ছে তার। কষ্ট হওয়ারই কথা কোনো মেয়ে তার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে সয্য করতে পারে না। জেরিন মনে মনে বলে,
_এখনও সম্পর্ক শেষ হয়নি তাহলে! আপনি কি সত্যি কোনো দিন আমাকে ভালোবাসবেন না।
তাহলে কি আমি এই সংসারে একজন অবাঞ্ছিত মানুষ।
সেদিন প্রথমবার জেরিন বুঝেছে—
যে মানুষ ভালোবাসে না, তার পাশে হাজার চেষ্টা করেও নিজের জন্য একটুকরো জায়গা তৈরি করা যায় না।
কিন্তু তখনও সে জানত না...তার জীবনের সবচেয়ে বড় ঝড়টি এখনও আসেনি।
-----------
_দেখতে দেখতে গ্রীষ্মকালের প্রচন্ড গরমের মাস গুলোও চোখের পলকে কেটে গেল। চলে এলো আষাঢ় মাস। দিন রাত শুধু টুপটাপ বৃষ্টি হয়ে থাকে। যখন তখন আবার ঝুম বৃষ্টি ও হয়। সকালে একটু বৃষ্টি থামতেই রিফাত অফিসে চলে যায়।
কাজের শত শত ব্যস্তার মাঝেও রিফাত দুপুরে একটা দামী রেস্টুরেন্টে আসে নীলাকে নিয়ে। কর্ণার দেখে একটা টেবিলে পাশাপাশি বসে আছে দুজন। বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্চে। নীলা থমথমে মুখে বসে আসে। রিফাত দুজনের জন্য খাবার অর্ডার করে। ওয়েটার খাবার আনতে গেলে রিফাত নীলার হাত ধরে বলে,
_ তুমি এত টেনশন করছো কেন বেইবি। আমি বলেছি না আমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেব। তারপরেও কেন তুমি এত চিন্তা করো?
নীলা রিফাতের হাতটা সরিয়ে দিয়ে বলে,
_আর কত দিন রিফাত আট মাস কেটে গেছে তোমাদের বিয়ের। অথচ তুমি এখনও ওই মেয়েটাকে ডিভোর্স দিচ্চো না।
রিফাত নীলার বাহু ধরে নীলাকে আর একটু কাছে টেনে আনে। নীলার গালে হাত দিয়ে বলে,
_দিবো তো, খুব তাড়াতাড়ি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে, তোমাকে বিয়ে করবো।
চলবে......
পর্বটা কেমন লাগছে আপনাদের কাছে।