কথাটা বলার সাথে সাথেই রিফাত ঠাস... করে একটা থাপ্পড় বসিয়ে দেয় জেরিনের বাম গালে।
আচমকা পুরুষালীর হাতে শক্ত থাপ্পড় খেয়ে জেরিনের মাথা বনবন করে উঠে। কয়েক সেকেন্ড চোখে অন্ধকার দেখতে ফেল মেয়েটা। গালে হাত দিয়ে টইটম্বুর চোখে তাকায় রিফাতের দিকে। রিফাতের ফর্সা শরীর প্রচন্ড রাগে কাঁপছে। গালে হাত দিয়ে টইটম্বুর চোখে তাকায় রিফাতের দিকে। জেরিন এখনও বুঝতে পারলো না রিফাতের হঠাৎ এমন রাগের কারণ......
তৎক্ষনাৎ কিছু মনে পড়তেই তড়িৎ গতিতে নিজের দিকে তাকায়। আর মুহুর্তে তার চোখ-মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
-রিফাত গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে। আর রাতে, দীর্ঘদিনের দূরত্বের পর, তারা স্বামী–স্ত্রী হিসেবে একে অপরের কাছে এসেছে। জেরিন ভেবেছিল, হয়তো এই রাতের পর তাদের সম্পর্ক বদলাবে। হয়তো রিফাত অবশেষে তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে।
কিন্তু...
রিফাত শরীরে রাগ নিয়ে বলে,
_তুই এটা কি করলি?
জেরিন কান্নারত অবস্থায় কাঁপা কাঁপা গলায় বলে,
_ আমি কিছু করি নি যা.......
_তুই কিছু করিস নি মানি,,, তুই আমার সাথে আমার বিছানায় শুয়ে আছিস তারপরেও বলছিস তুই কিছু করিসনি। তোকে এত বড় স্পর্দা কে দিয়েছে আমার সাথে ঘুমানোর।
জেরিন আর চুপ করে থাকতে পারলো না। চোখ মুছে কাঁপা কাঁপা গলায় বলে,
_আপনি আমার স্বামীর রিফাত, আমি চাইলে আপনার সাথে ঘুমাতে পারি। আর এখানে আমার ইচ্ছেতে কিছু হয়নি,
রিফাত গর্জে বলে উঠে,
_এই চুপ, একদম চুপ..তুই কি ভেবেছিস, তোর নোংরা মতব আমি বুঝতে পারবো না। তুই আসলে পতি*তালয়ে মেয়েদের থেকেও খারাপ। আমি তো তোকে ভালো ভেবে ছিলাম। কিন্তু না, সুযোগ বুঝেই তুই ছি.
এতই যখন শরীরের জ্বালা তো যা না পতিতালয়ে যা ওখানে তের মত মেয়েদের অভাব নেই।
রিফাতের কথা গুলো যেন জেরিনের হৃদয়কে ছুরির মত আঘাত করছে খন্ড-বিখন্ড করে দিচ্ছে জেরিনের কলিজাটা। রিপাত তার সতীত্বের দিকে আঙুল তুলল। তাকে নোংরা মেয়েদের সাথে তুলোনা করলো। কাল রাতে যা হয়েছে এখানে তো তার কোনো দোষ নেই রিফাত তো নিজেই থেকেই তার কাছে এসেছে। তাহলে এখন নোংরার তকমাতা তার গায়ে লাগিয়ে দিল। জেরিন মাথা নিচু করে ফুঁপিয়ে উঠলো। তার এখন মরে যেতে ইচ্চে করছে। হালাল স্বামীর একটু স্পর্শ পেয়েছে বলে তাকে পতি*তালয়ের মেয়েদের সাথে তুলোনা করলো। জেরিনের বুক ভেঙ্গে কান্না আছে। রিফাত জেরিনের কান্না শুনে আরো রেগে যায়। রাগে খাটের পাশে রাখা টেবিল থেকে একটা কাঁচের ফুলের টব নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। কাঁচ ভাঙ্গার শব্দে জেরিন কেঁপে উঠে। কাঁচের টুকরো গুলো পুড়ো ঘর ছড়িয়ে পড়ে। রিফাত দাঁতে দাঁত চেপে বলে,
_তুই এক্ষুণি আমার চোখের সামনে থেকে চলে, নয়তো আজ তুই আমার হাতে খুন হবি।
রিফাতের কথা শুনে জেরিন ভয় পেয়ে যায়। রিফাতের ভয়ার্ত চোখে একপলক তাকিয়ে পায়ের নিচ থেকে জামা কাপড় গুলো নিয়ে কোনো রকমে ওয়াশরুমে ডুকে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে ওয়াশরুমে ঢুকার আগে পায়ের তালুতে একটুকরো কাঁচ ঢুকে যায়। জেরিন মৃদু আর্তনাত করে উঠে,
_আহ্.....
কাঁচ ঢুকার সাথে সাথে পায়ের তালু থেকে রক্ত বেরিয়ে আসে। কিন্তু জেরিন সেটার দিকে তেমন খেয়াল না করে ওয়াশরুমে ডুকে যায়। ঝর্না চালিয়ে চোখ বন্ধ করে কেঁদে পেলে। ঝর্ণার প্রতিটা পানির সাথে জেরিনের কষ্ট গুলো দুয়ে যাচ্ছে।
এই দিকে খাটের উপর মাথা চেপে ধরে বসে আছে রিফাত। তার মাথা হ্যাং হয়ে আছে। কি জবাব দিবে সে নীলাকে৷ কি করে তাকে মুখ দেখাবে। এটা কি হয়ে গেল তার সাথে। এত বড় ভুল সে কি ভাবে করে ফেলল। রিফাত দুই হাতে নিজের মাথার চুল খামছে ধরে। পেন হচ্ছে বিষন।
প্রায় ২০ মিনিট পর জেরিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রিফাত এখনও মাথায় দুই হাত চেপে খাটে বসে আসে। জেরিন ভয়ে ভয়ে ধীর পায়ে রুমে আসে। কেটে যাওয়া পা-টা ব্যথায় টনটন করছে। জেরিন আসতেই রিফাত কোনো কথা না বলে চুপচাপ ওয়াশরুম চলে যায় আর প্রচন্ড জোরে দরজাটা বন্ধ করে। দেখেই মনে হচ্ছে প্রচন্ড রেগে শরীরের সর্ব শক্তি দিয়ে দরজাটা বন্ধ করেছে। দরজা বন্ধ করার শব্দ জেরিন কিছুটা কেঁপে উঠে। ছলছল চোখে বন্ধ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ধীর পায়ে বেরিয়ে যায় রুম থেকে। কয়েক মিনিট পর আবার রুমে আসে আর ফ্লোরে পড়ে থাকা কাঁচের টুকরো গুলো তুলে নেয়।
প্রায় ১০ মিনিট পর রিফাতও ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আর সোজা অফিসের জন্য রেডি হয়ে গটগট পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। এই পুরো সময়টা চুপচাপ দেখে গেল জেরিন। প্রচুর কষ্ট হচ্ছে তার। ফর্সা গালটা এখনও কেমন লালচে হয়ে আছে। ব্যথায় টনটন করছে গাল-টা। জেরিন আয়নার সমনে গিয়ে দাঁড়ায়। নিজের অভয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে,
_ এত লোভ কিসের তোর কেন গেলি কাল ওর কাছে।
তার প্রশ্ন কোনো উওর মিললো না। জেরিন একটা দীর্ঘ শ্বাস ছেড়ে নিজের দিকে তাকিয়ে বলে,
_ কুকুরের পেটে যেমন ঘি সয্য হয় না, তেমনি সবার কপালে স্বামীর সুখ সয় না জেরিন। তুই তাদের মত একজন।
---------------
"দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। এই এক সপ্তাহে রিফাত একটা বারও জেরিনের সাথে কথা বলেনি। আর না জেরিনের হাত থেকে এক গ্লাস পানি খেয়েছে৷ রিফাত তার মাকে কড়া গলায় বলে দিয়েছে,
_যদি পারে তাহলে রান্নাটা যেন তার মা করে। আর নয়তো অন্য কেউ রান্না করলে রিফাত সেই খাবার মুখে তুলবে না। রিফাতের এমন কাটকাট কথায় স্বপনা বেগম বেশ অবাক হন। জেরিন কে রিফাতের বিষয় জিজ্ঞেস করলে সে কেবল একটা কথাই বলে,
_এটাই আমার ভাগ্যের লিখন মা।
কথাটা শুনে তিনি আর কিছু বলতে পারলেন না৷
------------
রানিং......
পর্বটা ভালো লাগলে আমার পাশে থাকবেন।