কথাটা শুনে তিনি আর কিছু বলতে পারলেন না৷ বুঝে নিলেন তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে নিশ্চয়ই ঝামেলা হয়েছে।
রিফাতের এমন আচরণে জেরিন খুব কষ্ট পায় তবুও মুখ ফুঁটে কিছু বলে না। মেয়েটার ধৈয্য আছে বলতে হবে। যখনই জেরিন রিফাতের সামনে আসে রিফাত মুখ পিরিয়ে সেখান থেকে সরে যায়। আগে যা দু একটা কথা বলতো এখন সেটাও বলে না।
জেরিন ছলছল চোখে তাকিয়ে থাকে তার স্বামীর দিকে। মানুষটাকে দেখলেই জেরিনের বুকটা ছিনছিন করে। এই মানুষটা তার ভালোবাসাটা বুজলো না। তাকে প্রতিটি পদে পদে অবহেলা করছে। এই ভাবে কি এটা সম্পর্ক টিকে থাকা যায়। জেরিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানালার বাইরে তাকায়। দূরে আকাশে পাখিরা উড়ছে। কতই না মুক্ত তারা। জেরিন বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে উড়তে থাকা পাখি গুলোর দিকে।
------------
প্রায় একমাস পর রিফাত রাত ৮ টার সময় অফিস থেকে বাড়িতে আসে। রুমে ডুকে দেখে পুরো রুম অন্ধকার হয়ে আছে। রিফাত ব্রু কুঁচকে লাইট অন করে ঘুরে দাঁড়াতে দেখে খাটের এক পাশে ব্ল্যাংকেট গায়ে দিয়ে ঘুমিয়ে আছে জেরিন। জেরিন কখনও এই ভাবে সুয়ে থাকে না। আজ এই সময়ে ঘুমিয়ে থাকতে দেখে রিফাত কিছুটা অবাকই হয়। রিফাত কিছুক্ষণ তাকিয়ে থাকে জেরিনের দিকে। মুখে ক্লান্তি,চোখের নিচে কিছুটা কালি পড়েছে। মনে হয় রাতে ঠিক করে ঘুমায় না। আগের থেকে বেশ অনেকটা শুকিয়ে গেছে। রিফাত কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিন্তু অবাক করার বিষয় সে আজ একদম শান্তু জেরিন কে কিছু বললো না আর না ধাক্কা মেরে খাট থেকে পেলে দিল। আর না ঘুম থেকে তুলে চিৎকার চেচামেচি করলো। সে আজ একদম শান্ত। কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ হাতের ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুম চলে যায়।
_চোখে আলো পড়তেই জেরিনের ঘুম হালকা হয়ে যায়। কপাল কু্ঁচকে যায় চোখ বোজা অবস্থায় শরীরটা খারাপ লাগছে। চোখটা খুলতেও যেন কষ্ট হচ্ছে তার। হালকা নড়াচড়া করে কোনো রকম উঠে বসে। মন হছে মাথার বনবন করে ঘুরছে তার। চোখ অন্ধকার হয়ে আসছে। কোনো রকম চোখ খুলতেই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে ভেসে আসে, ঘ্যাড় গুরিয়ে তাকায় সেদিকে। একি ওয়াশরুমের দরজা বন্ধ ওনি কি চলে এসেছে। তৎক্ষণাৎ দেওয়াল ঘড়ির দিকে তাকায় ৮:৩৪ বাজে তার মানি উনি চলে এসেছে। আর সে কিনা উনার ঘাটে ঘুমিয়ে ছিল।
আজ সারা দিনই শরীরের কেমন যেন লেগেছে। সন্ধ্যার পর থেকে আরো বেশি খারাপ লাগতে শুরু করে। দাঁড়িয়ে থাকতে পারে না শুধু মাথা ঘুরে। কিছু খেতে ও কেমন গা গুলিয়ে আসতে চায়। শরীর ক্লান্তু থাকায় খাটে কিছুক্ষণ রেস্ট করতে শুয়েছিল। কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছে সে বুঝতেই পারনি। আর এখন ঘড়ি ৯ টা বাজতে চললো তার কোনো হুশই ছিল না। জেরিনের ভাবনার মাঝে ওয়াশরুমে পানি পড়া বন্ধ হয়ে যায়। দরজা খুলার শব্দে জেরিন ধড়ফড়িয়ে খাট থেকে নামতে গেলেই হঠাৎ মাথায় কেমন চক্কর দিয়ে উঠে, জেরিন কিছু বুজে উঠার আগেই মাথা ধরে পড়ে যেতে নিলে রিফাত তড়িৎ গতিতে এসে জেরিনের কোমর ধরে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। জেরিন পড়ে যাওয়ার ভয়ে রিফাতের উম্মুক্ত বাহু আঁকড়ে ধরে চোখ বন্ধ নেয়। রিফাতের ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ে জেরিনের মুখে, জেরিন কোনো রকম চোখ খুলেই দেখে রিফাত তাকে ধরে রেখেছে। রিফাত ব্রু কুঁচকে তাকিয়ে আছে জেরিনের দিকে। জেরিন ভয়ে শুকনো ঢোক গিলে। কাঁপা কাঁপা গলায় বলে,
_স,স,সরি আমি.....
রিফাত জেরিনকে সোজা করে দাঁড় করায়। জেরিনের মাথা এখনও ঘুরছে। তারপরেও নিজেকে শক্ত রেখে দাঁড়ায়। জেরিন ভাবছে রিফাত রেগে গেছে। নিশ্চয়ই এখন তাকে থাপ্পড় মেরে বসবে। কিন্ত জেরিনকে অবাক করে দিয়ে রিফাত কপাল কু্ঁচকে শান্ত গলায় প্রশ্ন করে,
_কি হয়েছে তোমার এই ভাবে পড়ে যাচ্ছিলে কেন।
রিফাতের হঠাৎ এমন শান্ত গলা শুনে জেরিন বেশ অবাক হয়। আশ্চর্য চোখে তাকায় রিফাতের দিকে। মনে মনে বলে,
_একি মানুষটা আজ এত শান্ত কেন। তার সাথেই বা এত শান্ত হয়ে কিভাবে কথা বলছে নিজে থেকে।
রিফাতের এমন শান্ত গলা আর শীতল চাহনি দেখে জেরিন ফাঁকা ঢোক গিলে। জেরিন কিছু বলছেনা দেখে রিফাত আবারও বলে,
_কি হলো কিছু জিজ্ঞেস করছি তো।
জেরিন মাথা নিচু করে আমতা আমতা করে বলে,
_না কিছু হয়নি আ,আসলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে মাথা চক্কর দিয়ে উঠে। তাই আর কি।
জেরিনের উত্তর শুনে রিফাত আর কিছু বলে না। জেরিনের পাশ কাটিয়ে আলমারি খুলে নিজের জামা কাপড় বের করে। জেরিন ছোট একটা শ্বাস ছেড়ে রুম থেকে চলে যেতে নিলে রিফাত বলে উঠে,
_জেরিন শুলো...
এত দিন পর এই প্রথম রিফাত নিজে থেকে জেরিনকে ডাকলো তাও নাম ধরে। জেরিনের আজ কেমন সব কিছু অন্য রকম লাগছে। জেরিন ঘুরে দাঁড়াতেই রিফাত বলে,
_ আমাকে খাবার দাও খিদে পেয়েছে।
রিফাতের এই একটা লাইন যেন জেরিনের বুকে ঝড় তুলে দিল। রিফাত তার কাছে খাবার চাইছে এটা কি সত্যি, নাকি জেরিনের কল্পনা। এত অসুস্থতার মাঝেও জেরিনের চোখে মুখে হাসি ফুঁটে উঠেছে, ঠোঁটের কোণে হাসি রেখে বলে,
_ এখুনি দিচ্ছি, আপনি নিচে আসুন আমি খাবার বাড়ছি। এই বলে ছুটে যায় কিচেনের দিকে।
জেরিন যেতেই রিফাতের ঠোঁটে বাঁকা হাসি ফুঁটে উঠে।
এই দিকে বোকা জেরিন, সারাদিন কিছু না খাওয়া মেয়েটা নিজের খাওয়ার কথা ভুলে গেয়ে স্বামীর জন্য খাবার আনতে মরিয়ে হয়ে উঠেছে। কারণ তার স্বামী নিজের মুখে তার কাছে খাবার চাইছে। খুশি মনে জেরিন রিফাতের জন্য খাবার বেড়ে অপেক্ষা করে রিফাতের জন্য। কিছুক্ষণ রিফাতও আসে টেবিলে। জেরিন কিচেন থেকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে স্বামীর দিকে। রিফাত চুপচাপ মাথা নিচু করে খাবার খায়।
----------
রানিং.....