ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

পর্ব 8

লেখক: ফারজানা আক্তার জেবু

রিফাত চুপচাপ মাথা নিচু করে খাবার খায়। আর জেরিন নিঃশব্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে কলিজা ঠান্ডা করে। অনেক দিনের কষ্টের বুক যেন আজ কিছুটা হালকা হলো তার।

রিফাত খাবার খেয়ে উঠে চলে যায় রুমে। রিফাত যেতেই জেরিন এসে সব কিছু গুছিয়ে রাখে। অথচ নিজে খায় না। জেরিনও আজ খুব খুশি। ঠোঁট হাসি দেখে কিচেনের লাইট অপ করে রুমের দিকে যায়। রিফাত খাটে বসে খুব মনোযোগ দিয়ে একটা কাগজ দেখছে। জেরিন এক পলক তাকিয়ে ঘুমানোর উদ্দেশ্য সোপার দিকে পা বাড়ায়। তখনই ভেসে আসে রিফাতে কন্ঠশ্বর,
_দাঁড়াও জেরিন....

মুহুর্তে জেরিন পা থমকে যায়। রিফাতকে আজকে এত শান্ত ভাবে তার সাথে কথা বলতে দেখে জেরিন শুধু আবাকের উপর অবাক হচ্ছে। আচ্চা মানুষটাকি তার ভুল বুজতে পেরেছে। তাহলে এবার সে স্বামীর সুখ পেতে যাচ্ছে আনন্দ জেরিনে চোখে পানি চলে আসে। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুখে রিফাতের দিকে ঘুরে দাঁড়ায়। রিফাত বসা থেকে বুক টানটান করে উঠে দাঁড়ায়। এক হাত টাওউজারের পকেটে রেখে অন্য হাতে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে,
_এই কাগজে সাইন করে দিও।

রিফাতের কথায় জেরিনের কপালে ভাঁজ পড়ে। জেরিন একবার কাগজটার দিকে তাকিয়ে আবার রিফাতের দিকে তাকিয়ে প্রশ্ন করে,
_কিসের কাগজ এটা....

রিফাত অন্য দিকে তাকিয়ে কোনো দ্বিধা না করে বলে,
_ডিভোর্স পেপার.....

মুহুর্তে জেরিনের মাথায় যেন বজ্রপাত হলো। দুই কদম পিচিয়ে গিয়ে বিস্ময় কন্ঠে বলে,
_কিহ.....

রিফাত পেপারটা খাটে রেখে বলে,
_হ্যাঁ.... আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব নয়। তাই আমার ডিভোর্স চাই।

রিফাতের কথা যেন জেরিনের কলিজাখানা এপাড় ওপাড় করে দিচ্ছে। একটু আগেও যে মানুষটার একটু খানি নরম কথার ছোঁয়া পেতে তার হৃদয়টা আনন্দে ভরে উঠেছিল আর এখন কিনা সেই মানুষটা তার হৃদয়টাকে ভেঙ্গে চুরমার করে দিল। তার মানি কি একটু আগে এই মানুষটা তার সাথে অভিনয় করেছে। জেরিনের চোখ ফেঁটে কান্না বেরিয়ে এলো। বুকের ভিতর টা ছিনছিন করছে খুব। কষ্ট হচ্ছে তার বুকে। এই মানুষটাকি এই কষ্ট দেখছে না।
জেরিন কেমন পাথরের মুক্তির মত ঠাঁই দাঁড়িয়ে রইল। তার পাও চলছে না মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। রিফাত জেরিনের দিকে না তাকিয়ে বলে,

_দেখো.. তোমার আর আমার বিয়েটা আমার অমতে হয়েছে। আমি কখনই তোমাকে ভালোবাসতে পারবো না। কারণ আমি নীলাকে ভালোবাসি। আর আমি নীলাকে বিয়ে করবো। তাছাড়া তোমাকে আমি সয্য করতে পারি না দেখলেই আমার রাগ উঠে। তাই আমি চাইনা আমার সামনে থাকো। আমি চাই না শুধু শুধু তোমাকে মিথ্যা একটা সম্পর্কে জড়িয়ে রাখতে। এই জন্যই আমি তোমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিতে চাই। নিজেও মুক্তি চাই। আমাকে এবার অনন্ত শান্তিতে থাকতে দাও।
এক নাগাড়ে কথা গুলে বলে রিফাত থেমে জেরিন দিকে তাকায়।

জেরিনের চোখ পানিতে টলমল করছে। নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। রিফাতের কথা জেরিনের বুকে গিয়ে লেগেছে। তার শরীর অবস হয়ে যাচ্ছে। তার কথা গুলো শুনে মাথা যেন আরো বেশি ভনভন করে ঘুরতে লাগলো। না পারছে দাঁড়িয়ে থাকতে আর না পারছে নড়তে। শুধু শক্ত করে একি জায়গায় দাঁড়িয়ে রইল। কষ্টে বুকটা ভার হয়ে গেছে। ঠোঁট ভেঙ্গে কাঁন্না আসছে তার তবুও চোখে পানি নিয়ে নিজেকে সামলিয়ে হালকা হেসে বলে,
_ ও এই একটা সইয়ের জন্যই কি তাহলে একটু আগে আমার সাথে এত নরম গলায় কথা বলছিলেন।

রিফাত উওর দেয় না সেও ঠাঁই দাঁড়িয়ে রইল। জেরিন কাঁপা গলা আবার বলে,
_আমার থেকে মুক্তি পেলে আপনি সত্যি ভালো থাকবেন? আপনার একটু কষ্ট হচ্ছে না আমার জন্য। এতটা পাষাণ হৃদয়ের আপনি।
কিছুক্ষণ থেমে জেরিন চোখ মুচে আবার বলেতে শুরু করে।
_আমি আপনার এতটাই অযোগ্য যে আমাকে একটুও ভালোবাসতে পারলেন না। ও বাসবেন কি করে আপনি তো অন্য কাউকে ভালো বাসেন। সেই জন্যই আমার ভালোবাসাটা আপনার চোখে পড়েনি। তাই তো আমার বুকের ব্যথাটাও আপনি অনুভব করতে পাছেন না। আমার যে বিষণ কষ্ট হচ্ছে। কি করে বুজাবো আমি সেই কষ্ট আপনাকে। কথা গুলে বলতে বলতে জেরিনের বুক পেটে হাহাকার বেরিয়ে আসে।
জেরিন চোখ মুখে আবারও হালকা হেসে উঠে বলে,
_ঠিক আছে আপনি যেটা চান সেটাই হবে। মুক্তি করে দিবো আমি আপনাকে। আর কখনও সকালে ঘুম থেকে উঠে আমার এই মুখ দেখতে হবে না আপনাকে। আর কখনও আমাকে আপনার আশেপাশে ঘুরঘুর করতে দেখবেন না। আর কখনও আমার এই চেহারা নিয়ে আপনার চোখের সামনে আসবো না। যান চিরদিনের মত মুক্ত করে দিলাম আমি আপনাকে। জেরিনের কান্নার শব্দ বেড়ে যায়।
তবে হ্যাঁ এমন একদিন আসবে যে দিন আপনি আমাকে হারিয়ে আপসোস করবেন। আমার শূন্য উপলব্ধি করতে পারবেন।সেই দিন হাজার খুঁজলেও আমাকে পাবেন না। আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবো অনেক দূরে। যেখান গেলে আমার ছায়াও আপনার উপরে পড়বে না। কথা গুলো বলতে বলতে জেরিন বুকে হাত দিয়ে কাঁন্না করতে থাকে।

কেন জানি জেরিনের কথাগুলো রিফাত নিতে পারলো না,আর না নিতে পারছে জেরিনের এই করুণ কান্নার সুর। তার ভিতরে কেমন যেন বিষণ অস্থির লাগছে। তাই সে ফোন নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আর জেরিন সেখানেই ফ্লোরে বসে কাঁন্না করতে থাকে। কি করুন তার কান্নার সুর। এতটা ভালোবেসেও সে তার ভালোবাসার মানুষটাকে পেলো না এই কষ্ট কই রাখবে সে। জেরিন বুকে হাত দিয়ে ঠুকরে ঠুকরে কাঁদছে। নিয়তি তার সাথে কঠিন এক খেলা খেললো। আর সেই খেলায় তার সুখকে হারিয়ে কষ্টকে জিতিয়ে দিল।
__ জেরিন হাঁটুতে মুখ গুঁজে কাঁদতে থাকে।
আর বিড়বিড় করে বলে,
_"কেন ভালেবাসলেন না আমায়,

---------------------

রানিং.....

গল্পটা কেমন লাগছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন