ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

পর্ব 9

লেখক: ফারজানা আক্তার জেবু

__ জেরিন হাঁটুতে মুখ গুঁজে কাঁদতে থাকে।
আর বিড়বিড় করে বলে,
_"কেন ভালেবাসলেন না আমায়,
কেন একটু যত্ন করে, নিজের বলে স্বীকৃতি দিলেন না। "

জেরিনের এই করুণ কান্নার সাক্ষী হলো, চার দেওয়াল আর জানালার বাইরে দূর আকাশে রুপোর মত একা চাঁদ টা।

------------

_"ভোরে আলো ফু্ঁটতে এখনও দুই ঘন্টা বাকি। তবে আকাশ অন্ধকার থেকে একটু সাদা রং ধারণ করেছে। চারিপাশ এখনও কেমন নিস্তব্ধতায় ছেয়ে আছে। জেরিন একটা ব্যাগে তার কিছু জামা-কাপড় আর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেয় নিঃশব্দে। বিয়ের সময় রিফাতের বাড়ি থেকে দেওয়া সমস্ত গয়না, আর বিয়ের শাড়ি টেবিলের উপর রাখে। সাথে একটা চিরকুট। গয়না আর বিয়ের শাড়ি এগুলো সে নিজের সাথে নিয়ে যেতে চায় না। তাই সে শুধুই পড়ার জন্য কয়েকটা জামা-কাপড় নেয়। ।

রিফাত খাটে উপুড় হয়ে ঘুমাচ্ছে। রুমের ড্রিম লাইটের আপছা আলোতে রিফাতের অবয় দেখা যাচ্ছে। জেরিন গায়ে বোকরা জড়িয়ে নেয় মাথায় ভালো করে একটা হিজাব পড়ে। ফ্লোর থেকে ব্যাগটা হাতে তুলে নেয়। খুব শক্ত করে ব্যাগটা চেপে ধরে হাতের মুঠোয়। চোখ ইতি মধ্যে ভিজে গেছে। টইটম্বুর চোখে একবার পুরো ঘরটা দেখে নেয়। এই ঘরে তার দীর্ঘ ১১ টা মাস কেটে গেছে। হয়তো রুমটাতে তার ভালোবাসার কোনো স্মৃতি নেই কিন্তু প্রতি নিয়ত কষ্টের স্মৃতিগুলো ঠিকি জড়িয়ে আছে। এই ঘরের প্রতিটা কোণা তার চোখের পানির সাক্ষী ছিল। পুরো ঘর দেখা শেষে জেরিন একটা শ্বাস ছেড়ে পা বাড়ায় দরজার দিকে।
_ কিন্তু এক পা এগিয়ে আবার পিচু ফিরে তাকায়। খাটে শুয়ে থাকা স্বামী নামক মানুষটাকে দেখে। কি অদ্ভুত যেই মানুষটা তাকে কখনও বুজেই নি, তাকে কখনও ভালোইবাসেনি সেই মানুষটার জন্য তার বুকটা কেমন খাঁ খাঁ করছে। অন্তর পুড়ে ছাঁই হয়ে যাচ্ছে। মানুষটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তার। কিন্ত তবুও ছেড়ে যেতে হচ্ছে। জেরিন বুকের ব্যথা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে স্বামীর দিকে। অথচ সেই মানুষটা বেঘোরে ঘুমাচ্ছে। জেরিনের খুব কান্না পাচ্ছে তবুও শব্দ করলো না। মুখে হাত চেপে নিঃশব্দে, নিরবে চোখের তিক্ত অশ্রু গুলো ঝরিয়ে দিল। তার পর ঠোঁট চেপে বেরিয়ে এলো রুম থেকে।
লিভিং রুম পুরো অন্ধকার নয়। কারণ রুমের মাঝ বরাবর একটা নীল রং এর ড্রিম লাইট জ্বলছে। আর সে অল্প আলোতে জেরিন ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। শ্বাশুড়ির বন্ধ রুমে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। মানুষটা ঘুমিয়ে আছে তাই জাগাতে চায় না। এই মানুষটা তাকে কত ভালোবাসে এই বাড়িতে এসেই তো সে মায়ের ভালোবাসা পেয়েছিল। গাল ভরে মা ডাকতে পেরেছে। জেরিন বন্ধ দরজায় হাত রেখে নিরবে কিছুক্ষণ চোখের পানি ঝরালো। তারপর দরজার সামনে বসে শ্বাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করতে পারছে না বলে ফ্লোরটা হাত দিয়ে ছুঁয়ে সালাম করলো।
তারপর নিঃশব্দে সেখান থেকে চলে এলো। পুরো বাড়িটায় একবার চোখ ভুলিয়ে অশ্রু পেলে বেরিয়ে এলো সদর দরজা খুলে। তার বুকটা পেটে যাচ্ছে এই ভাবে বাড়ি থেকে বেরিয়ে আসতে। কিন্তু হায় আপসোস এই দুঃখ সে কাকে দেখাবে।

-জেরিন বাড়ির গেট থেকে বেরিয়ে হাঁটা ধরলো পিজডালা রাস্তা ধরে। চারিপাশে তখনও নিস্তব্ধ। কোথাও কেউ নেই। এক হাতে ব্যগটা শক্ত করে চেপে রেখেছে। আচ্ছা বাড়ি থেকে তো বেরিয়ে এলো কিন্তু এখন সে কোথায় যাবে। কার কাছে যাবে। কার সাথে এই বুক পাটা কষ্ট শেয়ার করে নিজেকে হালকা করবো। তার তো কেউ নেই বাবা-মা,ভাই-বোন কেউ না। সে তো চাচা-চাচির কাছে বড় হয়েছে। এখন যদি সেখানে পিরে যায় তারা তাকে ভালো চোখে দেখবে না। তারাও তো তাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। কি করবে এখন সে। ভাবতে ভাবতে আন মনে হাত চলে যা নিজের পেটের উপর। এখানে তো একজন আছে। তাকে কিভাবে পৃথিবীতে আনবে। ভাবতে ভাবতে জেরিনের চোখের কোণ আবারও ভিজে উঠল।
হ্যাঁ জেরিন প্রেগন্যান্ট। আর এই কথাটা সে লুকিয়েছে। সবার থেকে লুকিয়েছে এবং কি নিজের স্বামীর থেকেও লুকিয়েছে। সে তো ভেবেছিল রিফাতকে এত সহজে ছেড়ে দিবে না। সে এত সহজে মুক্তি দিবে না। তাই সে ঐ বাড়ি থেকেও বের হবে না। দেখবে রিফাত কি করতে পারে।

" কিন্তু বিপত্তি ঘটলো পরশুদিন, সেইদিন দুপুরে প্রচন্ড খারাপ লাগছিল তার। শুধু বমি করতো,গা গুলিয়ে আসতো,খাবার মুখে তুলতে গা গুলিয়ে বমি আসতে চায় আর ভনভন করে মাথা ঘুরতো। তাই সে শ্বাশুড়ি কে কাজের কথা বলে বিকেলে ফার্মিসিতে যায়। একটা প্রেগ্ন্যাসির কিট নেয়। বাড়িতে এসে দ্রুত সেটা ডাক্তারের কথা মত ব্যবহার করে আর দুটো লাল দাগ দেখে যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে কিট'টার দিকে। তার পর পরই মুখে হাসি ফুঁটে উঠে। মা হওয়ার আনন্দে খুশিতে চোখের পানি চিকচিক করে। এই পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতি মা হওয়ার আনন্দ। পর মুহূর্তে রিফার ডিভোর্সের কথাটা কানে বাজে। আর সিদ্ধান্ত নেয় সে এই বাচ্চার কথা কাউকে জানবে না এবং কি রিফাতকেও না। এই বাচ্চাটা কে নিয়ে সে অনেক দূরে চলে যাবে। রিফাতের থেকে তাকে আর তার বাচ্চাকে অনেক দূরে নিয়ে যাবে যেখানে গেলে রিফাত কখনও জানতে পারবে না এই সন্তানের কথা।
কারণ সে চায় না এই মানুষটা জানুক। যে তাকে স্ত্রী হিশাবে মানে না সেই মানুষটা কখনও এই বাচ্চাটাকেও মানবে না। এমনিতেই তো সে তার সত্ত্বের উপর আঙ্গুল তুলেছে। তাকে বাজে মেয়েদের সাথে তুলনা করেছে। আর এখন যে বাচ্চাকেও অশিকার করবে এটা সে খুব ভালো করেই জানে। এই সব ভাবতে ভাবতে তাচ্ছিল্য হাসে জেরিন নিজের পেটে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে,
_তুই শুধু আমার সন্তান।

--------------

রানিং........

গল্পটা ভালো লাগলে পাশে থাকবেন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন