ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

পর্ব 12

লেখক: ফারজানা আক্তার জেবু

তূর্য এবার নিজেও সোপায় বসে জেরিনকে উদ্দেশ্য করে বলে,
_আচ্ছা এবার আসল কাহিনী বলুন তো, আপনার যাওয়ার মত কোন জায়গা নেই কেন বললেন।
তূর্যের প্রশ্ন শুনে জেরিন মাথা নিচু করে নেয়।

ছেলের কথা শুনে সোহানা বেগম আশ্চর্য চোখে তাকালেন। তারপর কি মনে করে ছেলেকে ধমক দিয়ে বললেন,
_একটা চটকোনা খাবি আমার হাতে, মেয়েটার সবেমাত্র এসেছে দেখতে পাচ্ছিস মেয়েটা অসুস্থ তার উপর আবার এসব প্রশ্ন কেন করে ওকে বিভ্রান্ত করছিস।
তিনি জেরিনের মাথায় হাত রেখে বললেন,
_ওর কথায় কিছু মনে করো না মা। আমি তোমাকে খাবার দিচ্ছি তুমি কিছু খেয়ে মেডিসিন নিয়ে রেস্ট করো, তারপর না হয় তোমার সব কথাই শুনবো।

তূর্য তার মায়ের কথার উপর কথা বলতে পারে না। তাই তার মার কাছ থেকে বিদায় নিয়ে এসে অফিসে চলে যায়।

সোহানা বেগম জেরিনকে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিচ্ছে। জেরিন প্রথমে একটু ইতস্ত বোধ করে। কিন্তু অচেনা একজন মহিলা তাকে এত আদর করছে যত্ন করে খাইয়ে দিচ্ছে দেখে তার ভালো লাগলো আর যেহেতু তিনি মায়ের বয়সি তাই আর দিদা না করে চুপচাপ খেয়ে নিল। সোহানা বেগম জেরিনকে খাইয়ে আপাতত নিজের নিয়ে গেল। মাথায় আদুরে হাত বুলিয়ে বললেন,
_তুমি এখন এখানে ঘুমিয়ে পড়ো,আমি তোমার জন্য তূর্যের পাশের রুমটা পরিষ্কার করে দিচ্ছি। আজ থেকে তুমি সেখানে থাকবে।
সোহানা বেগন চলে যেতে নিলেই জেরিন উনার হাত টেনে ধরেন। জেরিন ভাঙ্গা কন্ঠে বলল,
_আপনাদের এ ঋণ আমি কোনদিনও শোধ করতে পারব না আন্টি।
সোহারা বেগম মুচকি হাসি দিয়ে বলেন,
_শোধ করতে হবে না মা। এখন আপাতত ঘুমালেই হবে। তোমার শরীরটা ভীষণ দুর্বল একটু ঘুমিয়ে নাও দেখবে ভালো লাগবে।

জেরিনও আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে।
রাতে তূর্য বাড়ি এলে। রাতের খাবার খেয়ে সবাই জেরিনের কাছ থেকে সবকিছু শুনে এবং এটাও জানতে পারে জেরিন যে প্রেগন্যান্ট।
সবকিছু শোনার পর সোহানা বেগম জেরিনকে বুকে টেনে নিলেন। পিঠে আদুরে হাত বুলিয়ে বলেন,
_চিন্তায় করো না মা, আজ থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে আমার বাসায়। আমার ছেলেটা তো সেই সকালে অফিসে চলে যায়। আমি একা বাসায় বসে থাকি একা একা বাসায় থাকতে কি আর ভালো লাগে। এখন আমার মেয়ে চলে এসেছে, আমরা মা মেয়ে মিলেপুরো বাসা মাতিয়ে রাখবো কেমন একদম মন খারাপ করবে না। আর তুমি আমাকে আন্টি না মামুণি বলে ডাকবে কেমন।

জেরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়।

তূর্য এতক্ষণ কিছু বললো না চুপচাপ জেরিনের মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর তোমরা থাকো বলে ওঠে নিজের রুমে চলে গেল।

-----------------------

( বর্তমান )

তূর্য আর জেরিন বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ততক্ষণে মেহেরিন ঘুমিয়ে পড়েছে। তূর্য মেহেরিন কে কোলে করে বাসায় ডুকে৷ তারপর দুজন দুজনের রুমে চলে যায়।
তূর্য শাওয়ার নিয়ে কোমরে তোয়ালে জড়িয়ে রেখেছে। অন্য একটা তোয়ালে দিয়ে মাথার চুল মুছছিল, ঠিক তখনই জেরিন কপির মগ হাতে রুমে ডুকে। তূর্যকে এই অবস্থায় দেখে চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত উল্টো ঘুরে বলে উঠে,
_সরি সরি সরি.... আমি যানতাম না আপনি এই ভাবে ছি.ছি.
জেরিন কে দেখে তূর্যও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। সে খাট থেকে দ্রুত একটা শার্ট পড়তে পড়তে বলে,
_ইটস ওকে...মেডাম।
জেরিন উল্টো ঘুরা অবস্থায় বলে,
_মি. তূর্য আপনি আসলে কেমন মানুষ বলুন তো। এই অবস্থায় কেউ দরজা খোলা রাখে।

তূর্য ট্রাউওজার পড়ে কোমরে দুই হাত দিয়ে নিচের ঠোঁট কামড়ে হাসে তারপর বলে,
_এই যে মেডাম... এবার আমার ঘুরতে পারেন!
জেরিন চোখ বন্ধ রেখে ঘুরে একটা কপির মগ তূর্য দিকে বাড়িয়ে দেয়। তূর্য কপির মগ নিয়ে মৃদুহেসে বলে,
_চোখও খুলতে পারেন। আমার সব পড়া শেষ।

জেরিন ধীরে ধীরে চোখ খুলে। তূর্যকে টিশার্ট আর ট্রাউওয়ার পড়া দেখে মেকি হেসে বলে,
_ নিজের জন্য কপি করেছি তাই ভাবলাম আপনিও বাসায় আছেন তাই আপনার জন্যও করে আনলাম। আমি এখন যাই কেমন।

জেরিন চলে যেতে নিলে তূর্য জেরিনের হাত চেপে
ধরে বলে,
_ আরে কই যান...মেডাম।

"আচমকা হাত ধরায় জেরিন খানিক কেঁপে উঠে। নিজের হাতের দিকে তাকিয়ে আবার তূর্যের দিকে তাকায়। তূর্য কেমন করে যেন তাকিয়ে আছে। তার চোখের দিকে তাকিয়ে জেরিন অস্বস্তিতে পড়ে যায়। তূর্য মলিন কন্ঠে বলে,
_আমার রুমে আসলে এমন যাই যাই করতে থাকেন কেন জেরিন। আমার রুমে কি থাকা যায় না কিছুক্ষণ।

জেরিন হাত ছাড়িয়ে নিতে চাইলে তৎক্ষনাৎ তূর্যের ঘোর কেটে বলে,
_সরি সরি মেডাম... ভুল করে হাত ধরে ফেলেছি।
জেরিন মাথা নিচু করে বলে,
_ঠিক আছে।
_মেহেরিন তো ঘুমাচ্ছে, আপনি কিছুক্ষণ বসুন গল্প করি তারপর না হয় চলে যাবেন।
জেরিন এদিন সেদিক দৃষ্টি পেলে বলে,
_আসলে মামুণিকে কপি দেওয়া হয়নি, উনাকে কপি দিয়ে আসি তারপর নাহয়....
তূর্য কপির মগে চুমুক দিয়ে বলে,
_ঠিক আছে তাড়াতাড়ি আসবে। আমার আবার দেরি সয্য হয় না বলে জেরিন কে বাম চোখ মারে।

তা দেখে জেরিন চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা সব সময় তার সাথে ফাইজলামি করে।
জেরিন তূর্যের দিকে চোখ রাঙ্গিয়ে তাকায়। তা দেখে তূর্য শব্দ করে হেসে দেয়।
জেরিন দেরি না করে বেরিয়ে যায় তূর্যের রুম থেকে। তূর্য জেরিনের যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে। বুকের বাম পাশে হাত রেখে আওড়ায়,
_উপপপ কি দৃষ্টি মেডামের জ্বলছে যায় এইখানটায়।

তূর্য জেরিনকে সেই কবে থেকে পছন্দ করে। কিন্তু কখনও সাহস করে বলেনি। হারিয়ে ফেলার ভয়ে।

------

রানিং.....

যারা আমার এইগল্পটা ফেসবুক পেইজ থেকে গল্প পড়তে চান তারা Farjana Akter jebu দিয়ে চার্স করলে পেয়ে যাবে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন