ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

পর্ব 11

লেখক: ফারজানা আক্তার জেবু

_ শপিং করা শেষ।
জেরিন কি বলবে বুঝতে পারছিল না। রিফাতের সাথে দেখা হওয়ার পর সে তো শপিং না করেই ফিরে এসেছে। তাই আমতা আমতা করে বলে,
_না তূর্য, পছন্দ হয়নি, তাই কিনি নি চলুন অন্য কোথাও থেকে কিনব।

তূর্য এবার মেহেরিনের দিকে তাকিয়ে বলে,
_ও তার মানে এই জন্যই আমার আম্মুটার মন খারাপ ছিল তাই তো।
এক হাতে মেহেরিনের গাল টিপে দিয়ে বলে,
_ কোনো সমস্যা নেই আম্মু চলো, আমি অন্য কোথাও থেকে কিনে দেবো।
তারপর জেরিনকে উদ্দেশ্য করে বলে,
_গাড়িতে উঠুন...
জেরিন হাত বাড়িয়ে মেহেরিনকে কোলে নিতে নিলে তূর্য বাধা দিয়ে বলে,
_ও থাক আমার কাছে আপনি গাড়িতে গিয়ে উঠুন।
জেরিন অবাক হয়ে বলে,
_ আপনি ওকে কোলে নিয়ে ড্রাইভ করবেন কিভাবে?
তূর্য মৃদু হেসে বলে,
_ইটস ওকে নো প্রবলেম,
পারবো আমি ওকে কোলে নিয়ে ড্রাইভ করতে।
জেরিনা আর কথা বাড়ায় না সে গিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসে। জেরিন উঠতে তূর্য মেহেরিনকে নিয়ে ড্রাইভিং সিটে উঠে পড়ছে। তারপর গাড়ি নিয়ে শপিংমল সামনে থেকে চলে যায়।

"আর এ পুরো ঘটনা শপিং মলের দরজায় দাঁড়িয়ে ব্যথিত হৃদয় নিয়ে দেখল রিফাত। জেরিন এর পিছু পিছু সেও এসেছিল জেরিনের সাথে একটু কথা বলতে কিন্তু এখানে এসে তার পা আপনা- আপনি স্তব্ধ হয়ে গেল। জেরিন একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না জেরিন অন্য একটা ছেলের সাথে। তার মানে কি জেরিন আবার বিয়ে করেছে, এই লোকটা কি তার হাজবেন্ড।
ভাবতেই রিফাতের বুকের ভীষণ ব্যথা করছে। কেন জানি জেরিনের পাশে অন্য একটা ছেলেকে সহ্য করতে পারল না। দুই হাত মুষ্টিবদ্ধ করে নিল। চোখ দুটো লাল হয়ে উঠেছে।

(ফ্ল্যাশব্যাক)

সেদিন জেরিন কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পর আবার হাঁটতে শুরু করে। কিন্তু মাথার উপর সূর্যের তেজ পরায় এবং পেটে কিছু না থাকায় প্রচন্ড শরীর খারাপ করতে থাকে এবং মাথা ঘুরে উঠে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে অন্ধকার হতে লাগলো। তারপরেও ধীর পায়ে এগিয়ে যেতে নিলে আচমকা একটা গাড়ি এসেই তার সামনে ব্রেক কষল আর সেও সাথে সাথে ভয় পেয়ে মাথা ঘুরে পড়ে যায়। তুর্য গাড়ি থেকে দ্রুত নেমে এসে জেরিনের সামনে হাঁটু গেড়ে বসে। উদ্বিগ্ন কন্ঠে ডাকতে থাকে,
_হেই মিস, কে আপনি? চোখ খুলুন! কি হয়েছে আপনার।
ততক্ষণে জেরিন সেন্সলেস হয়ে যায়। তূর্য কি করবে বুঝতে পারছে না। আশেপাশে তাকিয়েও তেমন লোকজন দেখতে পেল না। তাই সে বাধ্য হয়ে জেরিনকে কোলে করে তার গাড়িতে উঠিয়ে নিল। এবং হসপিটালে নিয়ে গেল। হসপিটালে জ্ঞান ফিরে আসার পর তূর্য জিজ্ঞেস করে জেরিন কোথায় যাবে। তৎক্ষণিক জেরিন কিছু বলতে পারল না মাথা নিচু করে রাখল। তূর্য বারবার জিজ্ঞেস করছে জেরিন এর বাসা,কোথায়, তাকে বাসায় দিয়ে আসবে। কিন্তু তারপরেও জেরিন চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। পরমুহূর্তে তূর্য শান্ত কন্ঠে জিজ্ঞেস করে তার কোন সমস্যা হয়েছে কিনা। তখন জেরিন শুধু একটা কথাই বলে,
_আমার যাওয়ার মত কোন জায়গা নেই।
তূর্য এবার কি করবে ভেবে পায় না। কারণ ডাক্তার জানিয়েছে জেরিন এর শরীর প্রচন্ড দুর্বল এই শরীরে উনাকে কিছুতেই একা ছাড়া যাবে না। তাই তুর্য জেরিনকে বলে,
_আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন?
কথাটা শুনে জেরিনের বুকে ধক করে উঠলো। মাথা তুলে তাকায় তূর্যের দিকে। লোকটাকে দেখে যথেষ্ট ভদ্রই মনে হচ্ছে। কিন্তু তাকে তার পাশে যেতে অফার করছে।
তূর্য বোধ হয় জেরিনের দৃষ্টির মানে বুঝতে পারল। তাই সে বলে ওঠে,
_ভয় পাওয়ার কিছু নেই বাসায় আমি আর আমার মা থাকি। আর আমার বাসাটা যথেষ্ট বড়, আপনি চাইলে আমার মায়ের সাথে আমাদের বাসায় নির্দ্বিধায় থাকতে পারেন। আমার তাতে কোন প্রবলেম নেই।
এমনিতেই আপনার শরীরে অনেক দুর্বল এই অবস্থায় আমি আপনাকে একা ছেড়ে দিতে পারব না।
জেরিন কি বলবে বুঝতে পারছে না। তূর্য অনেকবার রিকুয়েস্ট করার পর,জেরিন নিজের বাচ্চা আর শরীরের কথা চিন্তা করে রাজি হয় যাওয়ার জন্য।
তূর্য খুশি হয় তারপর জেরিনকে নিয়ে তাদের বাসায় যায়। বাসায় এসে কলিং বেল চাপতেই তূর্যের মা সোহানা বেগম দরজা খুলে দেন। তুর্য মাত্র বাসায় থেকে গিয়েছিল এখন আবার তূর্যকে দেখে তিনি ভ্রু কুঁচকে তাকায়ে বলে,
_কিরে বাবা তুই মাত্র না বাসায় থেকে গেলি,

এখন আবার ফিরে এলি যে, বাসায় কিছু ফেলে গেছিস নাকি।
তূর্য একটু সরে দাঁড়াতে জেরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে সোহানা বেগম কপাল কুঁচকে তাকান মেয়েটার দিকে। জেরিন এর চোখ মুখে ক্লান্তি দেখে বুঝলেন মেয়েটা অসুস্থ।
তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন,
_মেয়েটা কে তুর্য, দেখে মনে হচ্ছে অসুস্থ।

তূর্য জেরিনকে নিয়ে বাসায় ঢুকতে ঢুকতে তার মাকে উদ্দেশ্য করে বলে,
_আজ উনি আমার গাড়ির নিচে পড়ে মরতে মরতে বেঁচে গেছেন মা।
তূর্যের কথা শুনে সোহানা বেগম আতঁকে উঠলেন। তিনি বিস্ময় ভরা কন্ঠে বললেন,
_কি বলছিস তূর্য! মেয়েটার কোথাও লাগেনি তো!

_না মা ওনার কিছু হয়নি, তোমার ছেলের দক্ষ হাতের ড্রাইভিং উনাকে বাঁচিয়ে নিয়েছে।
সোহানা বেগম জেরিন এর হাত ধরে এই নিয়ে বসালেন। শান্ত কন্ঠে প্রশ্ন করলেন,
_তোমার নাম কি মা?
জেরিন তূর্যের দিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল,
_ মেহজাবিন সুলতানা জেরিন।
সোহানা বেগম জেরিনের থুতনিতে হাত রেখে বলে -মাশাল্লাহ, যেমন দেখতে সুন্দর তেমনই নামটাও মিষ্টি।
তূর্য এবার নিজেও সোপায় বসে জেরিনকে উদ্দেশ্য করে বলে,
_আচ্ছা এবার আসল কাহিনী বলুন তো, আপনার যাওয়ার মত কোন জায়গা নেই কেন বললেন।
তূর্যের প্রশ্ন শুনে জেরিন মাথা নিচু করে নেয়।

*****************

রানিং......

আমার এইগল্পটা পড়ে আপনাদের কেমন লাগছে। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন