তূর্য জেরিনকে সেই কবে থেকে পছন্দ করে।কিন্তু কখনও সাহস করে বলেনি। হারিয়ে ফেলার ভয়ে। জেরিনের চলাফেরা থেকে শুরু করে ছোটখাটো সব কিছু তূর্যের মাঝে ভালো লাগা সৃষ্টি করে। জেরিনের হাতের কপি, যত্ন করে রান্না করা,তার মায়ের খেয়াল রাখা থেকে শুরু করে এই বাড়ির সব কাজ জেরিন একা হাতে সামলায়। একদম বাড়ির বউদের মত করে।
জেরিনের ঠোঁটে মিষ্টি হাসি। হালকা কাজল টানা চোখ,সব কিছু তূর্যের বুকে সমুদ্রের ঢেউের মত ঝড় তুলে দিয়। তূর্য পারে না নিজেকে সামলাতে। মন চায় মানুষটাকে সারাজীবনের মত নিজের করে নিতে । জেরিনের সাথে সময় কাটাতে তূর্যের বিষণ ভালে লাগে। জেরিন যখনই কথা বলে, তূর্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জেরিনের চোখের দিকে। মানুষটার চোখে সে কিছু একটা দেখতে পায়। হয় মায়া নয়তো নেশা যতই তাকিয়ে থাকে মনে ভরে না তৃষ্ণাও মিটে না।
মানুষটা দেখতে যেমন সুন্দর তেমনই তার ব্যবহার। আচ্ছা তার পছন্দের কথা কি জেরিনকে একবার বলে দেখবে। যদি জেরিন চায় তাহলে তাকে নিজের করে নিবে। আর যদি না পায় তখন.....
তূর্যের ভাবনার মাঝে জেরিন পুনরায় তূর্যের রুমে আসে। হালকা গলা খাঁকারি দিতেই তূর্যের হুশ পিরে। তূর্যের হাতের কপি ঠান্ডা হয়ে গেছে৷ তা দেখে জেরিন বলে,
_আরে মি.তূর্য আপনার কপি তো ঠান্ডা হয়ে গেল। আপনার মন কই থাকে বলুন তো।
তূর্য বাম হাতে ঘাড়ে চুল গুলোতে হাত বুলিয়ে বিড়বিড় করে,
_ মন কি নিজের কাছে আছে মেডাম, সেটা তো কবেই আপনি দখল করে নিলেন। এখন আবার ঘটা করে জিজ্ঞেস করছেন আমার মন কই থাকে।
তূর্যকে বিড়বিড় করতে দেখে জেরিন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে,
_আপনি কি কিছু বলছেন!
তূর্য আমতা আমতা করে বলে
_কই না... কিছু বলছি না।
_কপি টা আমাকে দিন আমি গরম করে নিয়ে আসছি।
তূর্য ঠান্ডা কপিতে চুমুক দিয়ে বলে,
_উঁহু.... লাগবে না মেডাম। আপনার হাতের ঠান্ডা কপিও আমার কাছে অমৃত।
তূর্যের কথায় জেরিন মৃদু হাসলো। কপির মগে চুমুক দিয়ে এগিয়ে যায় তূর্যের বেলকনির দিকে। তূর্যের বেলকুনিটা অনেকটা বড়। এক পাশে বুকসেল্প রাখা আর তার পাশে দুটো সোপা,একটা ছোট টেবিল। আর অন্য পাশে বিভিন্ন ফুল গাছে ভর্তি।
তূর্য অনেক সখীন একজন মানুষ। ছেলে হয়েও তার বেলকনিতে নানান রকম ফুলের গাছ লাগানো। শিউলি ফুল থেকে শুরু করে, দুই রকমের গোলাপ,গাঁধা, রজনীগন্ধা,হাসনাহেনা, গন্ধরাজ আরো কয়েক রকমের ফুলের টব রয়েছে। সব গুলো গাছের ছোট জাতের চাইজ দেখে এনেছে তাই ছোট গাছ গুলোতেও অসংখ্য ফুল ফুটে আছে। বাইরে থেকে আসা মৃদু বাতাসের সাথে ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো রুমে। ফুলের এতই মিষ্টি ঘ্রাণ যে বারতি রুম ইসপ্রেরর কোনো প্রয়োজন পড়ে না। জেরিন ফুল গুলো আলতো হাতে ছুঁয়ে দিচ্ছে। তূর্য যখনই অফিসে চলে যায় জেরিন এই রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রাখে। তার এই গাছ গুলোও যত্ন নেয় মাঝে মাঝে। জেরিন ফুল গুলো ছুঁয়ে দিতে দিতে আনমনে গেয়ে উঠে,
_মাধুবী লতা আমি,
আমি কানন বালা,
তোমারি গানের সুর আমি,
আমি গলার মালা..
দিঘির জলের রোদ আমি,
আমি সাঝের বেলা,
জেরিনের গান শুনে তূর্য রুম থেকে বেলকনিতে আসে। জেরিনের পিচনে বেলকনির কাঁচের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ফোন হাতে নিয়ে বুকে হাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে।
জেরিন এবার ফুল থেকে হাত সরিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে গায়,
নীল আকাশের সূর্য আমি,
আমি জোছোনার আলো....
তোমারি সাধের প্রদীপ আমি,
তাই আমায় বাসো ভালো.....
তূর্যর দৃষ্টি যেন আজ সরছেইনা জেরিনের উপর থেকে। জেরিনের নরম কন্ঠের গান তূর্যর বুকে যেন তুলুম ঝড় তুলে দিল। তার ধরে রাখা হৃদয় টা যেন ছটপট করতে লাগলো। জেরিনের এমন মধুর সুর তূর্যকে আরো দুর্বল করে দিল জেরিনের প্রতি।
গানটা গাইতে গাইতে হঠাৎ কেন জানি জেরিনের চোখে পানি চলে আসে,সে চোখ বন্ধ করে গানের শেষের লাইলটা আবারও গেয়ে উঠে।
_মাধুবী লতা আমি,
আমি কানন বালা,
তোমারি গানের সুর আমি,
আমি গলার মালা..
জেরিন থেমে যেতেই পিচন থেকে তূর্য হাত তালি দিতে থাকে। হঠাৎ হাত তালির শব্দে জেরিন নিজের মাঝে ফিরে আসে। কি করছিলো এতক্ষণ সে। এতটা অন্যমষ্ক হয়ে গেছে যে, সে ভুলেই গেছে সে যে তূর্যের রুমে রয়েছে। মুহুর্তে জ্বিবে কামড় বসায়। মনে মনে বলে
_ইসস লোকটা কি ভাবলো তাকে।
তূর্য হাত তালি দিয়ে বলে,
_ওয়াও,,,ওয়াও,,,জাস্ট অসাধারণ।
আপনার গানের গলা কি বলবো মনে হচ্ছে আপনার গলায় মধু ডেলে দিয়েছে কেউ। আপনি এত সুন্দর গান পারেন কখনও বলেন নিতো।
তূর্যের এমন গাল ভর্তি উৎসাসিত প্রশংসা শুনে জেরিন কিছুটা লজ্জা পেয়ে যায়। মৃদুহেসে বলে,
_বললে কি এমন হতো।
তূর্য অবাক হয়ে বলে,
_কি হতো মানি, আমি আর মেহেরিন প্রতিদিন একটা করে আপনার এই মধুর কন্ঠে গান শুনতাম।
জেরিন মুচকি হাসি দিয়ে বলে,
_দূর কি যে বলেন আপনি। মানুষ মন খারাপ থাকলে যেমন গায় আমিও তাদের মত এমনি মাঝে মাঝে মন খারাপ থাকলে একটু আধটু গাই এই আরকি।
তূর্য দুই দিকে মাথা নাড়িয়ে অভিযোগের সুরে বলে,
_না এটা ঠিক না, মেডাম ঘোর অন্যায়। কোথায় লিখা আছে মানুষের মন খারাপ থাকলেই শুধু গান গায়।
আমি তো যখন সবচেয়ে বেশি খুশি হই তখন বেশি বেশি হিন্দি গান শুনি। কিন্তু আপনি তো আজকে আপনার এই মিষ্টি কন্ঠে বাংলা গান, গেয়ে আমার অন্তরের দরজা খুলে দিয়েছেন। এবার আমাকে প্রায় গান শুনাতে হবে প্রয়োজনে আমি গিটার বাজাবো তার পরেও আপনাকে গান শুনাতেই হবে।
তূর্যের কথা শুনে জেরিনের ঠোঁটের হাসি মিলিয়ে যায়। বিস্ময় চোখে তাকায় তূর্যের মুখের দিকে।
-----------------
রানিং......