জেরিনের কথায় হুশ পিরে। মৃদু হেসে কপির মগটা নিয়ে বলে,
_থ্যাংক ইউ সো মা'স মেডাম।
জেরিনও হালকা হেসে বলে,
_এতে থ্যাংক ইউ বলার কি আছে। নিজের মানুষের জন্য কাজ করাই যায়।
জেরিনের মুখে নিজের মানুষ শুনে তূর্য তাকায় জেরিনের দিকে। চাঁদের নিউন আলোই কিঞ্চিৎ হাসলো ছেলেটা। তারপর মৃদুস্বরে বলে,
_আমি কি সত্যি আপনার নিজের মানুষ হতে পেরেছি?
তূর্যের কথা জেরিন বুঝতে পারলো না। তাই প্রশ্ন করে,
_কি বললেন বুজলাম না।
তূর্য কপির মগে চুমুক দিয়ে মলিন মুখে বলে,
_আমাকে কি ভালোবাসা যায় না জেরিন?
তূর্যর কথা শুনে জেরিন খানিক থমকায়। চোখ তুলে তাকায় তূর্যের দিকে। মুখটা পুরো পুরি স্পষ্ট দেখা না গেলেও বুজা যাচ্ছে মানুষটা তার দিকে কেমন করুণ চোখে উওরের আশায় তাকিয়ে আছে। এই মানুষটা সেই প্রথম দিন থেকে নিঃস্বার্থে পাশে থেকেছে। তার আর তার মেয়ে দায়িত্ব নিয়েছে। সেই দিন যদি এই মানুষটা না থাকতো। তাহলে না জানি তার কি হতো। কোথায় থাকতো।
কি করে সে এই মানুষটার অবদান ভুলে যাবে। আচ্চা তার কি নিজের জীবন কে আরেকটা সুযোগ দেওয়া উচিত। তার কি উচিত এই মানুষটার হাত ধরে জীবনে কে সামনের দিকে এগিয়ে নেওয়া। একটা কথা আছে না কখনও কারো জন্য জীবন থেমে থাকে না। তবে কি তূর্যর মাধ্যমে আল্লাহ তাকে আরেকটা সুযোগ দিতে চাইছে।
কিন্তু রিফাত সে তো আবার তার জীবনে ফিরে আসতে চায়। সে তো আবার তাকে ফিরে নিয়ে যেতে চায়। আচ্চা তূর্যকে কি রিফাতে বলা কথা গুলো বলে দেওয়া উচিত। কালকের সন্ধ্যার ঘটনা মনে পড়তেই জেরিনের শরীর কেঁপে উঠে। রিফাত চলে যাওয়ার আগের দৃষ্টি মনে পড়তে জেরিনের অন্তর আবারও কেঁপে উঠে। না না বলতে হবে তূর্যকে সব কিছু বলতে হবে। মানুষটাকে সাবধানে থাকতে হবে। জেরিন নিজেকে সামনে বলে,
_আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে মি. তূর্য।
জেরিন যে তূর্য উওরটা এড়িয়ে গেল তূর্য সেটা বুজতে ফেরে সামান্য ঠোঁট বাঁকালো। তারপর কপি খেতে খেতে বলে,
_কি কথা জেরিন বলুন শুনছি।
জেরিন খুব ইতস্তত করে দুই হাত শক্ত করে চেপে রেখে বুকে সাহস নিয়ে বলে,
_রিফাত আবার আমার জীবনে ফিরে আসতে চায়।
জেরিনের কথাটা কানে আসতেই তূর্য কপির মগে চুমুক দিতে গিও থেমে গেল। ব্রু কুঁচকে বলে,
_মানি....কি বলছেন আপনি?
জেরিন এক হাতে শাড়ির আঁচল চেপে ধরে বলে,
_হ্যাঁ তূর্য আমার হাসবেন্ড রিফাত আবার আমার জীবনে ফিরে আসতে চায়। সে আমাকে আর মেহেরিন কে নিয়ে যেতে চায় তার কাছে।
জেরিনের কথা শুনে তূর্য বিস্ময় চোখে তাকায়। সে কখনও ভাবতে পারেনি এমন কিছু তাকে শুনতে হবে। তাহলে কি জেরিন চলে যাবে মেহেরিন কে নিয়ে। না, না এটা হতে পারে না জেরিন আর মেহেরিন চলে গেলে আমি বাঁচবো কি নিয়ে। আমি তো মেহেরিন কে ছাড়া থাকতে পারবো না। ওই ছোট্ট মেয়েটা আমার আত্নার সাথে মিশে গেছে। জেরিন কে আমি ভালোবাসি। জেরিনকে একটা দিন না দেখে আমি থাকতে পারি না। আমার অস্থির লাগে। বিষণ একা লাগে জেরিনকে ছাড়া। আর তারা চলে গেলে আমি থাকবো কি ভাবে। এটা আমি কিছুতেই হতে দিবো না। তূর্য কোলের উপর থেকে ল্যাপটপ আর কপির মগ রেখে উঠে দাঁড়ায়। আচমকা জেরিনের দুই বাহু শক্ত করে চেপে ধরে দেওয়ালের সাথে। আর পাগলের মত বলতে থাকে,
_ না, জেরিন না আমি আপনাকে কোথাও যেতে দিবো না। আপনি চলে গেলে আমি জাস্ট মরে যাব। বিশ্বাস করুন আপনাকে ছাড়া আমি বাঁচবো না। মেহেরিনকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারবো না। আমি জাস্ট আপনাদেরকে ছাড়া পাগল হয়ে যাবো। প্লিজ যাবেন না প্লিজ আমাকে এভাবে একা ফেলে যাবেন না। আমাকে এত বড় শাস্তি দেবেন না প্লিজ। আমি আর কখনো আপনাকে ভালোবাসি বলবো না তবুও আমার কাছে থেকে যান। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনি বিহীন আমি বাঁচতে পারব না বিলিভ মি, আমি বাঁচতে পারব না।
কথা গুলো বলতে তুর্য হঠাৎ জেরিনকে জড়িয়ে ধরে শক্ত করে। এমনভাবে তার বুকের সাথে চেপে ধরে যেন ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে। চোখ বন্ধ করতেই টপ টপ করে তূর্যর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে জেরিনের কাঁধে।
তূর্যর অবস্থা দেখে জেরিন হতভম্ব হয়ে যায়। এর আগে কখনো তূর্যকে এভাবে পাগলামি করতে দেখেনি। এইভাবে তাকে স্পর্শ করে নি কখনো। জেরিন যেন স্তব্ধ হয়ে গেল। তূর্য এতটা পাগলামি করবে জেরিন কখনো ভাবতেও নি। জেরিন এ কোন তূর্যকে দেখছে। এতটা পাগলামি করছে তূর্য তার জন্য। লোকটা তাকে এতটা পাগলের মত ভালো বাসে।
তূর্য আবারও কাঁদতে কাঁদতে বিড়বিড় করে,
_আমি আপনাকে কোথাও যেতে দেব না। কোথাও না। প্রয়োজনে আমি আপনার স্বামীর সাথে ফাইট করব। তারপরও আমি আপনাকে আর মেহেরিনকে হারাতে চাই না। আমি আপনাদের নিয়ে অনেক দূরে চলে যাবো অনেক দূরে। যেখানে গেলে আপনার হাসবেন্ড আপনাদের কক্ষনো খুঁজে পাবে না। তারপরও প্লিজ জেরিন আপনি আমাকে ছেড়ে যাবেন না। প্লিজ বলুন যাবেন না। আমি বাঁচতে পারবো না আপনারা ছাড়া। আপনারা আমার দেহের সাথে মিশে গেছেন আমার আত্নার সাথে মিশে গেছেন। দেহ থেকে আত্মা চলে গেলে মানুষ বাঁচে না জেরিন।
জেরিন তার কাঁধে ভেজা অনুভব করে। তূর্যের চোখের পানি জেরিনের কাঁধ ভিজিয়ে দিয়েছে। তার এই মুহূর্তে কি বলা উচিত। কি বলে তূর্যকে সান্তনা দেওয়া উচিত। তার মাথায় কিছুই ঢুকছে না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তার থেকে তূর্যকে ছাড়ালো না মানুষটা পুরো ভেঙ্গে পড়েছে। বেশ কিছুটা সময় যাওয়ার পর জেরিন ধীরে ধীরে তূর্যর পিঠে হাত রাখে। আর বলে,
_আমি কোথাও যাচ্ছি না মি.তূর্য।
--------------
রানিং.............