কথা গুলো ভাবেই একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সামনের দিকে তাকায়।
তখনই চোখ পড়ে জেরিন তার দিকে এগিয়ে আসছে ধীর পায়ে। সেও এগিয়ে যায়। জেরিনের চোখ মুখ কেমন ফুঁলে আছে দেখে অবাক হয়ে চিন্তিত কন্ঠে বলে,
_ মিসেস জেরিন কোথায় ছিলেন আপনি? আপনার চেহারার এই অবস্থা কেন? আর ইউ ওকে।
তখন রিফাত চলে আসার পর জেরিন অনেকক্ষণ কেঁদেছে। যার ধরুন তার ফর্সা চেহারা লাল হয়ে গেছে। চোখ নাক সব ফুলে গেছে। জেরিন নিজেকে সামলিয়ে বলে,
_ তেমন কিছু না। আসলে এখনে মিউজিক চলছে তো তাই মাথা ব্যথা করছে খুব। চোখে মুখে পানি দিয়েছি তাই এমন দেখাচ্ছে।
_তাহলে চলুন এখানে আর থাকতে হবে না আমরা বাসায় চলে যাই।
_কিন্তু আপনার তো এখানে থাকা প্রয়োজন। আপনি চলে গেলে কি ভাবে হবে।
_আমার কাজের থেকেও আপনার ভালো থাকা আমার কাছে বেশি ইমপোর্টেন্ট জেরিন। তাই কথা না বলে বাসায় চলুন।
জেরিন করুণ চোখে তাকায় তূর্যের দিকে। তার জন্য এই মানুষটা তার কাজকে পর্যন্ত গুরুত্ব দিচ্ছে না। এই মানুষটা তার দিকে কত খেলায় রাখে। তাকে কত ভালোবাসে কিন্তু তার কিছু করার নেই। সে কোনো ভাবেই এই মানুষটাকে আপন করে নিতে পারবে না। কোনো দিনও তূর্যকে ভালোবাসতে পারবে না। রিফাত তার জীবনে আবার ফিরে আসতে চায়। । রিফাত কখনও মেনে নিবে না তূর্যকে তার সাথে। ভাবতে জেরিনের গ্রিল্টি ফীল হচ্ছে। আল্লাহ তাকে এই কোন পরিক্ষার মধ্যে ফেলল।
জেরিন কে দাঁড়িয়ে থাকতে দেখে তূর্য বলে,
_কি হলো চলুন!
জেরিন ছোট করে বলে,
_হুম চলুন।
তারপর তারা দু"জন পরিচয় মানুষদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে পাটি থেকে।
------------------
রাত দুটো.....
চারি দিকে নিস্তব্ধ পরিবেশ। পুরো আকাশ জুঁড়ে আজ পূর্ণমার চাঁদের আলো ছড়িয়ে আছে। চাঁদ পরিপূর্ণ হওয়ায় আলো পুরো ধরনি জুঁড়ে আছে। তূর্য তার রুমে বেলকনিতে সোপায় বসে আছে। গায়ে একটা অপ হোয়াইট টি-শার্ট সাথে ক্রিম কালাের একটা ট্রাউজার। চুল গুলো কপাল জুঁড়ে এলোমেলো হয়ে আছে। কোলের উপর ল্যপটপ অন করে কাজ করছে। অফিসের কাজ থাকায় আজ এত লেট। বেশ অনেকক্ষণ কাজ করার পর মোটামুটি কাজ প্রায় শেষ হয়। একটা স্বস্তির নিশ্বাস ছেড়ে আকাশ পানে তাকিয়ে ঘ্যাড়ে হাত রাখে। অনেকক্ষণ বসে থাকায় কোমর ঘ্যাড় সব চিনচিন করছে। মাথাটাও ধরেছে খুব একটু কপি হলে ভালো হতো। কিন্তু এত রাতে তার মা বা জেরিনকে ডাকা কি ঠিক হবে।
হঠাৎ কি মনে করে ফোন হাতে নেয় জেরিনের নাম্বারে কল করে। জেরিন কল রিসিভ করতেই তূর্য মাথা চেপে ধরে বলে,
_সরি জেরিন এত রাতে কল করে আপনার ঘুম ভাঙ্গানোর জন্য। কিন্তু কি করবো মাথাটা বিষণ ধরেছে। যদি কষ্ট করে এক কাপ কপি করে দিতেন খুব উপকার হতো।
জেরিন সোয়া থেকে উঠে বসে বলে,
_আরে মি.তূর্য এ আর এমন কি, আচ্ছা আপনি অপেক্ষা করুন আমি কপি করে আসছি।
তূর্য ঠোঁটের হাসি প্রসারিত করে। আসলে তূর্য কপি চাওয়াটা হচ্ছে বাহানা মাএ। তার তো এখন কেন যানি জেরিনকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই কপির বাহানায় একটু দেখবে, এবং এই বুকের জ্বালা কমাবে আর চোখের তৃষ্ণা মিটাবে। সেই দিন জেরিনকে বিয়ের কথা বলায় জেরিন রাজি হয়নি। আর সেইদিনের পর থেকে জেরিন এখন আর তেমন তূর্যর সাথে খুব একটা গল্প করে না। কথাও বলে না। বিষয়টা তূর্যকে খুব ব্যথা দেয় কিন্তু মুখে কিছু বলে না। তুূর্য একটা দীর্ঘ শ্বাস ছেড়ে কানে ব্লুটুথ লাগায়। ফোন থেকে কিছু একটা বের করে সোপায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নিজে নিজে বিড়বিড় করে,
_আপনি মিসেস তূর্য আহাম্মেদ হয়ে গেলে কি এমন ক্ষতি হতো জেরিন। আমি তো মেহেরিনের পাপা হতে চেয়েছি। তাহলে কেন আমাকে একটা সুযোগ দিচ্ছেন না। ট্রাস্ট মি জেরিন "আই ওনলি লাভ ইউ। আই ওনলি ওয়ান্ট ইউ।"
তবু কেন আপনি আমার হতে চাইছেন না। আপনি কি আমার ভালোবাসাটা বুঝতে পারছেন না, নাকি বুঝেও বুঝতে চাইছেন না। কেন এতটা বিরহী রেখেছেন আমাকে। আমি কি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না।
কথা গুলো ভাবতে ভাবতে তূর্যর চোখের কোণায় পানি জমে।
কিছুক্ষণ পর জেরিন তূর্যর জন্য কপি করে আনে। রুমের দরজা খোলাই ছিল। পুরো ঘরে ড্রিম লাইটের আপজা আলোয় দেখা যাচ্ছে। জেরিন রুমে এসে তূর্যকে না পেয়ে ব্রু কুঁচকাল। আজব লোকটা গেল কোথায়। হাতের মগ নিয়ে ধীর পায়ে বেলকনিতে যায়। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তূর্যকে। তূর্য চোখ বন্ধ করে রেখেছে। জেরিন তূর্যকে ডাকে,
_ মি. তূর্য আপনার কপি।
তূর্যর কোনো সাড়া শব্দ নেই। জেরিন আবারও ডাকে,
_কি হলো তূর্য কথা বলছেন না কেন?
বেশ কয়েকবার তূর্য ডেকেও যখন উঠছে না তূর্য। জেরিন কাঁপা হাতে তূর্যর বাহুতে হাত রেখে বলে,
_মি. তূর্য..
তূর্য জেরিনের গাওয়া সেইদিনের গানের রেকর্ডটা চোখ বন্ধ করে শুনছিল। হঠাৎ ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে তূর্য চমকে উঠে চোখ খুলে। কান থেকে ব্লুটুথ খুলে তাকায় জেরিনের দিকে। চাঁদের আলো জেরিনের মুখে পড়ছে মনে হচ্ছে রাতের সমস্ত সৌন্দর্য যেন এক মুহূর্তে মেয়েটার মুখে এসে থেমে গেছে। তার চোখ দুটো আরও গভীর দেখা যাচ্ছে, দেখতে মায়াবী লাগছে; গালের ওপর ছড়িয়ে পড়া আলো-ছায়া তাকে যেন বাস্তবের মানুষ না, হুর পরী লাগছে। মৃদু বাতাস থাকায় বাতাসে কয়েকটা চুল মুখ ছুঁয়ে যেতেই তার সৌন্দর্যে অদ্ভুত এক কোমলতা ছেয়ে গেল। তূর্য পারছে না নিজের দৃষ্টি সরাতে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এই মেয়েকে যতবার যত রুপেই দেখে তূর্য যেন ততই প্রেমে পড়ে। তূর্যকে হা করে তাকিয়ে থাকতে দেখে জেরিন বলে,
_কি হলো কপি টা ধরুণ।
জেরিনের কথায় হুশ পিরে।
--------------
রানিং.......