ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 1

লেখক: আলিফা তাসনিম রিতা

#মেঘরঙ্গনের_স্বন্ধিক্ষনে
—#আলিফা_তাসনিম_রিতা

১.

আর মাত্র বাকি একদিন সময়!

নিজের মুঠোফোনের স্ক্রীনে উৎকন্ঠা ও দুশ্চিন্তা নিয়ে তাকিয়ে আছে এক তরুণী। চোখে মুখে বিষন্নতা, অদূর ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত!ভয়ে ভয়ে হাতের মুঠোফোনের ফোনবুক থেকে “ বাবা ” নামে সংরক্ষিত করা নাম্বার টি ডায়াল করলো। ওপাশ থেকে রিং হলো বেশকিছুক্ষন! কিয়ৎক্ষণ পর ফোন রিসিভ হলো। ভারী ও গম্ভীর কন্ঠে জবাব এলো —‘ কি সমস্যা! এতো বার বার ফোন করছো কেনো? ’

বাবাকে সে ভিষণ ভয় পায়। কি ভাবে কথাটা বলে বুঝে উঠতে পারছে না৷ বিছানায় বসে পায়ে পা কচলাচ্ছে আর বিরবির করছে নিজে নিজে৷

-‘ কি হলো চুপ করে আছো কেনো? ’

ধমকে উঠলো তার বাবা। ধমকে যেনো কেপে উঠলো। ঢোক গিলে কাঁপা কাঁপা কন্ঠে বলল

-‘ বাবা! আমার ভার্সিটির ভর্তির টাকা প্রয়োজন। ’

-‘ তো আমি কি করবো? ’

-‘ আর মাত্র একদিন বাকি! ’

-‘ আমি জানি না এসব বিষয়ে। আমি কিছু করতে পারবো না। আর যা পড়েছো পড়েছো এতো পড়ে কি হবে? তোমার জন্য ছেলে দেখা হচ্ছে। মায়ের কাছে রান্না-বান্না শিখো। আসছে ভার্সিটি পড়বে, হাহ্! শখ কত? খবরদার আমাকে আর ফোন করবে না৷ '

ফোন রেখে দিলো তার বাবা। বাবার এমন ব্যবহারে যেনো তার তনু মন টা কষ্টে ফেটে যাচ্ছে, ফোন কান থেকে নামিয়ে মুখ চেপে ঢুকড়ে কেঁদে উঠলো।

মেয়টির নাম রিদিতা৷ ভালো নাম আরশিফা রিদিতা। শান্ত- শিষ্ট, নম্র স্বভাবের।সাধারণ মধ্যবিত্ত পরিবার।বাবা আড়ৎ-এর ব্যবসায়ী, মা গৃহিণী।রিদিতার বাবা নুরুল আমিন হক।গম্ভীর ও বদমেজাজি লোক!মেয়ের পড়ালেখার বিষয়ে সে অপরাগ! সে কোনোদিনো মেয়েকে পড়াতে চায় নি। খামোখা টাকা নষ্ট।তার কাছে মেয়েকে উচ্চ শিক্ষিত করা নির্থক, সে কষ্ট করে পড়াবে আর বিয়ের পর মেয়ে শ্বশুর শ্বাশুড়ি আর স্বামীকে চাকরি করে খাওয়াবে তার কি লাভ হবে এই যুক্তি তার৷

রিদিতার মা আসমা বেগম খোদাভীড়ু ও ধৈর্য্যশীল নারী। তার বড় আশা! মেয়েকে উচ্চশিক্ষিত করার৷ স্বামীর বিরুদ্ধে যেয়ে, নানা রকম অত্যাচার জুলুম সহ্য করে মেয়ে-কে সে লেখাপড়া করিয়েছে। সেলাই ও দর্জির কাজ করে। মা-ই রিদিতার সবচেয়ে বড় সমর্থক। রিদিতার আরেকজন বড় সমর্থক তার বড় মামা মুহসিন কামাল। তার বড় মামা তার জীবনের প্রথম শিক্ষক।

রিদিতার ছোট বয়স থেকেই স্বাবলম্বী হওয়ার প্রবণতা ছিলো প্রবল৷অষ্টম শ্রেনী থেকে সে ছোট, ছোট বাচ্চাদের টিউশন করাতো। রিদিতা ছোট বেলা থেকেই আত্নসম্মানী ও অভিমানি৷ নুরুল আমিন হক কোনো এক কারণে রিদিতা কে পছন্দ করেন না৷ মেয়ে বলেই হয়তো এতো অবহেলা করেন। মেয়েটির জীবনে শুধু অবহেলা, নিগ্রহতা! জীবনের ঘাত-প্রতিঘাতের সাথে লড়তে লড়তে সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাড় করে। পড়াশোনায় বেশ মেধাবী হওয়ার দরুণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বৃত্তি পাওয়া ফলাফল তার। সাধারণ মেয়েদের মতো তারও কিছু স্বপ্ন আছে। স্বপ্ন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা৷ কঠোর পরিশ্রম ও ধৈর্য্যের সাথে লড়াই করে ভর্তি পরীক্ষায় একশো তম মেধাস্থান অর্জন করে। যেদিন নিজের সাফল্যের প্রথম সিড়িতে সে পা দিয়েছিলো মা, মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছিলো৷

বিশ্ববিদ্যালয়ের ভর্তি দোরগড়ায়। প্রয়োজন ভর্তি ফি বাকি খরচ সে তার টিউশনি করে সামলাতে পারবে৷ভর্তি পরীক্ষার সময়ে টিউশনি বাতিল করে দিয়েছিলো। একমাস হলো আবার সেগুলো তে পুনরায় জয়েন করেছে। ভর্তি হওয়ার মতো অর্থ তার কাছে নেই। আসমা বেগমের অর্ডারের সব টাকা এখনো বকেয়া রেখেছে কাস্টমার৷ দুই মা মেয়ে চিন্তায় পড়ে যায়। উপায়ান্তর না পেয়ে রিদিতা বাবা কে ফোন করে জানায়৷

-" কি রে মা কি চিন্তা করছিস? মুখ টা বেজাড় কেনো? "

রিদিতা কে মনমরা হয়ে পড়ে থাকতে দেখে আসমা বেগম মাথায় হাত রাখে। রিদিতা মায়ের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠে।

-" মা! আমাকে তুমি কেনো পৃথিবীতে এনেছিলে?তুমি যদি না আনতে আমায় কত ভালো হতো "

জানালা দিয়ে দুর আকাশের পানে চেয়ে ছলছল চোখে তাকিয়ে থাকে রিদিতা৷ কিছুক্ষণ থেমে বলে,,

-" মা রোজ রোজ একই যুদ্ধে আমি ক্লান্ত! আর ভালো লাগে না। আমি আর পড়বোই না। ভর্তির বাকি আছে মাত্র একটা দিন এত টাকা আমি কিভাবে যোগাড় করবো? "

রিদিতার মা মেয়েকে আগলে ধরে, কপালে চুমু খায়। -“যতদিন আমি বেঁচে আছি তোর কোনো চিন্তা নেই। তুই পড়বি, অনেক বড় হবি, নিজের পায়ে দাড়াবি। "

-" কিন্তু বাবা? ”

-‘ রাতে যখন তোর বাবা আসবে আবার বুঝিয়ে বলবি। এখন আয় খেয়ে নে, মা আছি তো! ’

মায়ের কথায় রিদিতা হারানো আত্নবিশ্বাস ও সাহস ফিরে পায়। এই মা ই তো তার শক্তি!

-

রাতেরবেলা দোকান থেকে নুরুল আমিন হক বাড়ি ফিরে। ক্লান্ত পরিশ্রান্ত এক মধ্য বয়সি পুরুষ।বেশ লম্বা, সুস্বাস্থ্যবান চেহারাতে তারুণ্য এখনো বিদ্যমান। ঘেমে নেয়ে একাকার সে। রিদিতা বাবা কে গামছা এগিয়ে দিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত দিলো। নুরুল আমিন হক হাত মুখ ধুয়ে এসে সোফায় বসে টিভি দেখতে দেখতে শরবত খাচ্ছে।

আসমা বেগম গরম-গরম নাস্তা রিদিতার হাতে করে ড্রয়িংরুমে পাঠালো। পাশের সোফায় বসে ছিলো আরাফ। সে তার স্মার্টফোনে গেমস নিয়ে ব্যস্ত। নুরুল আমিন ছেলের দিকে নাস্তা এগিয়ে দিলো। রিদিতা কে জিজ্ঞাসা পর্যন্তও করলো না। রিদিতার মনোক্ষুন্ন হলো। তবুও সে হাসি মুখে বসে রয়। মনে মনে সংকোচ ও ভয় কিন্তু তাকে তো বলতেই হবে। সে মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো৷ বেশকিছুক্ষণ চিন্তা করার পর মনে সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা কন্ঠে বলল-“ বা..বাবা ভার্সিটি তে ভর্তি হওয়ার ফি লাগবে "

নুরুল আমিন মেয়ের দিকে তীক্ষ্ণ চোখে চাইলেন। বাবার চোখে চেয়ে রিদিতার অন্তরাত্না কেঁপে উঠলো। নুরুল আমিন হক টিভির ভলিউম কমিয়ে ভারী কন্ঠে রিদিতার মাকে ডাকলো। আসমা বেগম স্বামীর ডাক শোনা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন।

নুরুল আমিন হক স্ত্রীর দিকে চোখ লাল করে তাকালো৷ -“বাসায় বসে বসে কি মেয়েকে এসব শেখাস তুই? হারামজাদি! কি করবে তোর মেয়ে এত পড়ে। কোন ঘাস কাটবে?"

নুরুল আমিনের কন্ঠে তিক্ততা ও রাগ৷ আসমা বেগম শান্ত রইলেন। তিনি নিজেকে সংযত করলেন৷

-" আর তো মাত্র চারটা বছর এতদুর যখন পড়েছে অনার্স টা তো শেষ করুক। ”

" এ্যাহ! আসছে আমার পড়াওয়ালা। মেয়ে কে রান্না-বান্না শেখা দুই দিন পর শ্বশুরবাড়ি যাবে। "

" এ কেমন কথা বলেন আপনি!ও আপনার মেয়ে। কেউ কি নিজের মেয়ের সাথে এমন করে? বাপ না অমানুষ আপনি! "

নুরুল আমিন তেড়ে যেয়ে রিদিতার মায়ের চুলের মুঠি ধরলো। আরাফ, রিদিতা হকচকিয়ে গেলো আকস্মিকতায়। আরাফ ফোন হাত থেকে রেখে উঠে দাড়ায়। রিদিতা লজ্জিত হয়ে মাটির দিকে মাথা নিচু করে দাড়িয়ে রইলো চোখ থেকে তার অনবরত অশ্রু ঝরছে। নুরুল আমিন হক রাগে কিড়মিড়িয়ে আসমা বেগম কে শাসালো -" তোর এত শখ থাকলে রাস্তায় তুই নাম নয়তো মেয়ে কে নামা আর সেই টাকায় পড়া। আমি এই মেয়ের পিছনে এক টাকাও দিবো না "

রিদিতার কানে এই বাক্যটি যেনো তীরের মতো বিধলো। তার ঘৃনা হলো, কোনো বাবা মেয়েকে রাস্তায় নামার কথা বলতে পারে? ছিঃ কি লজ্জা! মনে মনে রিদিতা নিজেকে ধিক্কার জানায়।

-" কেনো দিবেন না?আপনার মেয়ে না আপনার দায়িত্ব না? "

আসমা বেগম ঠান্ডা কন্ঠে দৃঢ়ভাবে বলে। নুরুল আমিন হক তার সিদ্ধান্তে অনড়। -" পারবো না কামাই করে তুই পালন কর তোর মেয়ের দায়িত্ব। "

রিদিতা বাবা মায়ের বাক বিতন্ডা আর সহ্য করতে পারলো না। ছোটথেকে সহ্য করে আসছে। আর কত সহ্য করা যায়। বাবার পায়ে ধরে অনুনয় করে বলল -" বাবা! তুমি শুধু ভর্তির টাকটা দাও বাকিটা আমি ম্যানেজ করে নিব। তুমি ধার দাও আমি সামনে মাসে বেতন থেকে তোমার ধার মিটিয়ে দিব "

রিদিতা খুব মিনতি করলো, রিদিতার চোখের পানির ফোঁটা নুরুল আমিন হকের পায়ের পাতায় বিন্দু বিন্দু জমে আছে৷ কিন্তু নুরুল আমিন দিতে নারাজ।সে সোজা ভাষায় মানা করে দেয়। -“ তোমার যদি এতই ইচ্ছে তাহলে ভিক্ষা করে যোগাড় করো। ”

এই কথায় রিদিতা খুব কষ্ট পেয়েছিলো। সে কি এতটাই মুল্যহীন তার বাবার কাছে তাকে ভিক্ষা চাইতে বলল। বাবা এমনও হয়?

রিদিতার এই দুর্দিনে দাড়ায় তার মামা। সে রিদিতার ভর্তি ফি দেয়।আর তার হককে বুঝায় যে, রিদিতার দায়িত্ব রিদিতাই নিবে নুরুল আমিন যেনো তাতে হস্তক্ষেপ না করে। অজস্র লড়াই লড়ে অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো রিদিতা।

আজ তার ভার্সিটিতে প্রথম দিন পুরনো কথা ভাবতে ভাবতেই সে কখন ভার্সিটি গেটে পৌঁছেছে সে খেয়ালই নেই।রিকশার বেলের আওয়াজে তার সম্ভীত ফিরলো।

-” ও আপা মনি ভাড়াটা দেন "

-”ওহ হ্যা সরি মামা ভুলে গেছি এই নিন।"

রিদিতা টাকার সাথে দুটো চকলেটও দিলো। মুখে তার মিষ্টি হাসি। রিকশাওয়ালা যেনো অবাক হলো!

-" চকলেট কেন আপামনি?"

-“ আজকে আমার ভার্সিটির প্রথম দিন আর আমার স্বপ্ন আজ পূরণ হয়েছে তাই "

রিকশাওয়ালা হাসি মুখে চকলেট টা নেয়। -" আপনের মতো আমার একটা বোন ছিলো তার অনেক ইচ্ছা ছিলো ভার্সিটিতে পড়ব।কিন্তু ক্যান্সারে বিনাচিকিৎসায় মারা যায় আমার কইলজার টুকরা বোইনটা।”

রিদিতার কথা টা শুনে খুব খারাপ লাগলো। রিদিতা ব্যাগ থেকে রিকশা ভাড়া বের করে রিকশাওয়ালা কে দিলো৷ রিকশাওয়ালা তাকে টাকাটা ফেরত দিয়ে দিলো।

-"আপামনি আমার ভাড়া লাগতো না "

-" সে কি মামা আপনি কষ্ট করেছেন আর এটা আপনার প্রাপ্য। "

রিকশাওয়ালা হালকা হেসে বলল," আপনার মইধ্যে আমি আমার বোইন রে দেখতাছি আপামনি। আপনার থেইকা ভাড়া নিমু না আপা আপনি যান "

রিদিতা না সূচক মাথা নাড়িয়ে বলল -" না! এটা হয় না আপনি কষ্ট করে চালিয়ে এসেছেন এটা আপনার হক। আমি ভাড়া না দিয়ে যাবো না "

রিদিতার অনেক জোড়াজুড়িতে রিকশাওয়ালা ভাড়া টা নিলো।

-

বিশ্ববিদ্যালয়ের মাটিতে পা রাখলো রিদিতা। ভিষন নার্ভাস লাগছিলো কেমন ভয় ভয় করছিলো। রিদিতার নতুন জায়গা নতুন মানুষজনে তার একটু ভয় ও নার্ভাসনেস কাজ করে। সে চারপাশ টা দেখছিল, মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে। বুক টা ধুকপুক করে উঠছে।ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সে কত কি শুনেছে। শাহবাগ, টি এস সি, কার্জন হল যেনো ছোট একটা পৃথিবী।তার মনে এক অন্যরকম দোলাচল বইছে। স্বপ্ন এভাবেও বুঝি ধরা যায় ছোয়া যায়। দুই হাত মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় তার স্বপ্নের পৃথিবীর মুক্ত বাতাসে৷

গুটি গুটি পায়ে হেটে ক্লাস রুমে গেলো। আজ অরিয়েন্টেশন ক্লাস। রিদিতা অডিটোরিয়ামে ঢুকতেই কেমন একটা ঘাবড়ে যায়৷ তবুও নিজের নার্ভ কে কন্ট্রোল করে সামনের একটা সিটে বসে। মুখ থেকে মাস্ক টা খুলে ব্যাগে রাখে। নীল সাদা রঙের মিশেলের সালোয়ার কামিজ টায় তার শ্যামবর্ণা রঙের সাথে দারুন মানিয়েছে৷ চোখে হালকা কাজল, কানে ছোট ঝুমকা ঠোঁটে লিপ গ্লোস তার সুশ্রী আব্রু খিলে উঠেছে। ভিষন মিষ্টি লাগছে!

রিদিতার পাশে লাল খয়েরী রঙের বোরখা পরিহিত একটি মেয়ে বসেছিলো। রিদিতার ক্লাসমেট। রিদিতার সাথে চোখাচোখি হতেই সেই মেয়েটি স্নিগ্ধ হাসি দিয়ে পরিচিত হয়। মেয়েটির ব্যবহারে রিদিতা বেশ মুগ্ধ হয়। মেয়েটি যেমন নম্র তেমন মিষ্টভাষী। প্রথম আলাপে তাদের বন্ধুত্ব হয়ে যায়৷ মেয়েটির নাম মাহনুর হোসেন মিথিলা।

ক্লাসে সবাই পরিচিত হচ্ছিল প্রফেসর সালাম নাম পরিচয় জানছিলো সবার। সবাই পরিচিত হওয়ার পর রিদিতার পালা আসলো।

-" এই যে সুইট গার্ল তোমার নাম বলো আমরা পরিচিত হই।"

রিদিতা মুখে মিষ্টি হাসি নিয়ে নম্রতার সহিত জবাবে বলে -"আমি আরশিফা রিদিতা। "

-" বাহ খুব সুন্দর নাম নামের মতই মিষ্টি তুমি। তোমার গ্রামের বাড়ি কোথায়? ”

-" কুমিল্লা "

- " বলো কি এত সাংঘাতিক ব্যাপার। শুনেছি কুমিল্লার মানুষ নাকি ইতর? "

-" মোটেই না স্যার তারা খুব অমায়িক,অতিথি পরায়ন এবং স্মার্ট ব্যাক্তিত্ববান হয়। ”

-" তা ঠিক বলেছো! তবে তুমি চমৎকার কথা বলো "

পাশ থেকে একটা ছেলে বলে উঠে, ছেলেটির নাম সম্ভবত আহান। বেশ ফর্সা, সুদর্শন ও চঞ্চল। সে হাসি হাসি মুখ করে বলে -" স্যার সব কুমিল্লার রসমালাই এর কামাল কুমিল্লার মানুষ আর যাই হোক মিষ্টি কথা জানে "

প্রফেসর সালাম হো হো করে হেসে উঠলো -“এটাই তো তাদের স্পেশালিটি! মিষ্টি খাইয়ে সবাইকে মিষ্টতায় ভুলিয়ে রাখে। তবে রিদিতা তোমার দায়িত্ব আমাদের সবাইকে কুমিল্লার বিখ্যাত রসমালাই টেস্ট করানোর। ”

রিদিতা স্যারের কথায় মিষ্টি হেসে মাথা হ্যা সুচক নাড়ালো -“অবশ্যই স্যার "

খুব সুন্দর ছিলো তার প্রথম দিন! নুতন বন্ধু -বান্ধব, নতুন পরিচয় জীবনের নতুন শুরু সব সুন্দর!স্বপ্নপূরণের স্বাদ যে এতো মিষ্টি! তা-কি রিদিতা আগে বুঝেছিলো? জীবনের সকল ধকল ভয় ভীতি যেনো কর্পূরের মতো উবে গেলো। নতুন আত্নবিশ্বাস ও স্ফূর্তি ফিরে পেলো।

-

বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসতেই আসমা বেগম মেয়ের কাছে এলো। মেয়েে মাথায় হাত রেখে আদর করলো৷ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন কেমন কাটলো বিশদ জানতে চাইলো।

-" রিদি কেমন গেলো রে মা তোর প্রথম দিন। "

-" খুব ভালো মা। আমার এখনও স্বপ্নের মতো লাগছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। "

মেয়ের কথায় আসমা বেগম হালকা হেসে বলে -" মন দিয়ে পড়ালেখা কর আর তোর বাবাকে প্রমান করে দে। দেখিয়ে দে "

-" মা তুমি আমার পাশে থেকো "

রিদিতা তার মা কে জড়িয়ে ধরে। আসমা বেগম পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়।

-" আমি তো আছিই তোর সাথে আয় খাবি আয় পড়াতে যাবি তো আবার আয় খেয়ে নে। "

-" আরাফ কই কলেজ গেছে নাকি "

-" নবাবজাদা তো কলেজ থেকে এসে খেলতে গেছে। তার কাজ ই তো খেলা আর গেম। এটাকে দিয়ে কোনো আশা নেই "

-" মা থাক বাদ দাও। ওর জন্য বার্গার এনেছিলাম ওকে দিও "

-" রিদি কেন তুই বাড়তি খরচ করিস মা বলত টিউশনি করে চলিস কত কাজে লাগে। আমি ভাবছি জামা কাপড় সেলাই এর কাজ টা ধরব বেশি দিতে না পারি অল্প দিয়ে তো তোর পাশে থাকতে পারব।"

-" মা তুমি ভেবো না তো সব ম্যানেজ হয়ে যাবে, খেতে দাও খুদা লাগছে । আমি নামাজ টা আদায় করে আসছি। ”

.

দুপুরে খেয়ে দেয়ে টিউশনিতে চলে গিয়েছিলো। কিছুক্ষণ আগেই ফিরলো রিদিতা।টিউশনি থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিলো। সারাদিনের ক্লান্ত শরীর টা বিশ্রাম চাইছে। বিছানায় শুয়ে শুয়ে ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছিলো৷ক্লাসের কয়েকজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের ফেসবুকে অ্যাড করছিলো।

তন্মধ্যে ফেসবুকের নোটিফিকেশন " টুং " করে একটা আইডি থেকে রিকোয়েস্ট আসে।আইডির নাম " রিহান হাওলাদার "। রিহান নামের আইডিটায় রিদিতা ভ্রু কুচকে ভালো করে প্রোফাইল পিকচার টা দেখছিলো। ছেলেটা দেখতে মোটামুটি লম্বা শ্যামবর্নের।তারই ক্লাসমেট। রিদিতা সরল মনে তাকে অ্যাড করলো৷ অ্যাড করার সাথে সাথে রিহানের আইডি থেকে টেক্সটের নোটিফিকেশন এলো —

-" হ্যালো রিদিতা কেমন আছো? "

-" ভালো "

রিপ্লাই করার পর রিদিতা নিজের আপন মনে ফেসবুক স্ক্রল করতে লাগলো।কিন্তু ছেলেটা অনবরত টেক্সট করেই যাচ্ছে রিদিতা বেশ বিব্রত হলো। নিজের বিরক্তিকে চাপা রেখে টেক্সটের রিপলায় করলো

-" কোনো দরকার? "

-" তোমার নাম টা খুব মিষ্টি আর তুমিও। "

রিহান ফ্লার্টিং করে বলল।রিদিতা কথার ধরনে বুঝে গেছে এর আসল মোটিভ কী,এতে তেলেসমতি করছে কেনো!

-" জানো! তোমাকে প্রথম দেখেই ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবাসি! "

রিদিতা আশ্চর্যান্বিত হয়ে গেলো ছেলেটির কথায়। এমন আজব প্রাণীর আগমন কোন গ্রহ থেকে হলো। মনে মনে বিড়বিড় করলো। তার ভিষন রাগ লাগছে, এমন গায়ে পড়া মানুষ সে দুচোখে দেখতে পারেনা৷ বদ ছেলে! আমাকে চিনিস না জানিস না ভালোবেসে ফেলেছিস দাড়া দেখাচ্ছি মজা! মনে মনে আওড়ালো রিদিতা।

রিহান রিদিতা কে চুপ থাকতে দেখে জিজ্ঞেস করলো -" তুমি কি আমায় ভালোবাসবে,তোমাকে ভালোবাসা কি আমার অপরাধ? "

রিদিতা নিজেকে যথাসাধ্য সংযত করলো৷সে কোনো ঝামেলায় জড়াতে চায় না। -" মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক এটা অপরাধ না। "

-" কিন্ত আমার ভালোবাসাটা যে অন্যরকম ভালোবাসা,আমি তোমাকে ছাড়া বাচবো না "

নাটকিয়তার ভঙ্গিতে টেক্সট করলো রিহাম৷ রিদিতা রাগে, বিরক্তিতে রিপ্লাই করলো -" ওকে! তাহলে মরে যান আর চল্লিশায় দাওয়াত দিয়েন "

-" এভাবে বলতে পারলা রিদু "

-" ওহ হ্যালো আমার নাম রিদিতা কল মি রি-দি-তা "

-" আমি না হয় ভালোবেসে রিদু বলে ডাকবো "

এ কেমন ছেচড়া পাবলিক রে বাবা ইচ্ছা করছে লাথি মেরে নাগাল্যান্ড পাঠিয়ে দি যত্তসব আজাইরা পাবলিক।হাহ্!রিদিতা রাগান্বিত হয়ে ভ্রু-কুচকে টেক্সটের জবাব দিলো -" আপনি এত আহাম্মক কেন? ”

-" আহাম্মক কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি, আই কান্ট লিভ উইথআউট ইউ তুমি রাজি না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো "

আরে কি অদ্ভুত তো রীতিমতো হুমকি দিচ্ছে! মিনিট পাঁচেক পর রিহান রিদিতাকে একটা ছবি পাঠালো।রিদিতা ছবিটি দেখে কিছুটা ভরকে যায়। -“ রিদিতা তুমি জানোনা আমি তোমায় কত ভালোবাসি দেখ আমার হাতে তোমার নামের প্রথম অক্ষর লিখেছি। ”

রিদিতা ছবিটি বেশ মনোযোগ দিয়ে দেখছে, বুঝতে বাকি নেই যে এই ছেলেটা ঢপ দিচ্ছে আর ফাজলামো করছে।

- " আপনি ছবিটা যে গুগল থেকে নামিয়ে ব্ল্যাকমেইল করছেন কাল এটা আমি ডিপার্টমেন্ট হেড কে দেখাবো। তারপর তার সামনে আপনার ভালোবাসার এজহার করবেন। কেমন? ”

-" এই না, না আমি তো মজা করছিলাম তবে আমি তোমায় ভালোবাসি।তাই ভেবেছিলাম এভাবে বললে তুমি রাজি হবে "

-" গো টু হেল। "

চরম বিরক্ততা নিয়ে রিপ্লাই করলো রিদিতা, আর সাথে সাথে ছেলেটিকে ব্লক করে দিলো কোথা থেকে যে এসব পাগলের আমদানি হয়।মেজাজ টাই বিগড়ে দিলো যত্তসব! উফফ, ছেলেটির অযথা বকবকে মাথাটা খুব ব্যাথা করছে কফি খাওয়া যাক মাইন্ড ফ্রেশ হবে।

রিদিতা বিছানার উপর ফোন রেখে রান্নাঘরে গেলো। চুলায় গরম পানি আগেই ছিলো। এক কাপ গরম পানি নিয়ে তাকে ইন্সট্যান্ট কফির প্যাকেট মেশালো।দুই সেকেন্ডে কফি রেডি! কফি মগ নিয়ে রুমে ফিরে গেলো। সেলফ থেকে একটা উপন্যাস নিয়ে বসেছে।এই মুহুর্তে এটাই একমাত্র মেজাজ ঠান্ডা করার উপায়।

" ক্রমধারিত... "

বি.দ্র. আমার লিখা প্রথম উপন্যাস। গল্পের পূর্বনাম অনুভূতির অন্তরালে ছিলো যা পরিমার্জন করে মেঘরঙ্গনের স্বন্ধিক্ষনে রাখা হয়েছে। খুবই আনাড়ি হাতে শুরু করেছি । সকলের শুভ কামনা ও সহযোগিতা কামনা করছি। পর্ব টি ভালো লাগলে কমেন্টে জানাবেন ও পেজ টি ফলো করবেন। হ্যাপি রিডিং

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন