ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 2

লেখক: আলিফা তাসনিম রিতা

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষনে
—#আলিফা_তাসনিম_রিতা

২.

ফজরের আজান পরতেই রিদিতা ঘুম থেকে উঠে ওযু করে নামাজ আদায় করে কুরআন তিলাওয়াত করে ছাদে চলে যায়। রিদিতার ভোরের এই মিষ্টি বাতাস টা খুব ভালোলাগে।ভোরের প্রকৃতি যেন স্নিগ্ধ আবেশিত রূপ ধারন করে যা রিদিতাকে খুব আকৃষ্ট করে। সে মুক্ত হাওয়ায় কিছুক্ষণ প্রাণ ভরে নিঃশ্বাস নিলো। ছাদে বেশখানিক্ষন সময় কাটিয়ে রুমে এসে বই খাতা খুলে চোখ বুলালো। রান্নাঘর থেকে শোনা যাচ্ছে রিদিতার মায়ের চেচানো। রুটি বেলার শব্দ, চায়ের টগবগ, ডিম ভাজার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। আসমা বেগম নাস্তা বানিয়ে রিদিতা কে ডাকলো

-" রিদি আয় খেয়ে নে মা। তাড়াতাড়ি তোর তো আবার ভার্সিটি বাস চলে আসবে তখন তারাহুরো লাগবে "

রিদিতা ভার্সিটির জন্য তৈরী হচ্ছিলো। মায়ের ডাকে চুলে দ্রুত দ্রুত হাত চালাতে লাগলো।রিদিতা লাল একটা সালোয়ার কামিজ পরিধান করে সবগুলো চুল উঠয়ে একটা ঝুটি করে ব্যাগ পত্র গুছিয়ে নাস্তা করতে আসে। নাস্তার টেবিলে খাবারের ঘ্রাণে যেনো রিদিতা খুদা বেড়ে গেলো।

রিদিতা টেবিলে বসতে বসতে বলল - " আহ! কি সুন্দর ঘ্রাণ ঘি দিয়ে ভেজেছো পরোটা "

-" হু! আজকে তোর পছন্দের আলুর দমও করেছি "

রিদিতা খুশি মনে পরোটা ছিড়ে আলুর দমের ঝোল দিয়ে খেতে লাগলো। পরোটার সাথে আলুর দম যেনো অমৃত! খাওয়া শেষে দ্রুত উঠে হাত ধুয়ে সোফার উপর থেকে ব্যাগ নিয়ে কাধে ঝুলিয়ে নিলো। গন্তব্য বিশ্ববিদ্যালয় । এমতাবস্থায় স্বীয় কক্ষ থেকে বের হচ্ছিলো নুরুল আমিন হক। পড়নে পাঞ্জাবি আর লুঙ্গি। আড়ৎ থেকে ফোন আসায় হন্তদন্ত হয়ে বের হচ্ছিলো নুরুল আমিন। রিদিতা বাবা কে দেখে দ্রুত উঠে দাড়ালো।তাকে ভার্সিটি যেতে দেখলেই তার বাবা কটু কথা বলা শুরু করে, সে চায় না আজ কোনো কটু কথা শুনতে

-" মা আমি আসছি আজকে দেরি হতে পারে "

নুরুল আমিন রিদিতার যাওয়ার পানে ব্যাঙ্গ করে বলে উঠে -" এত পড়ে কি জজ ব্যারিস্টার হয় আমি দেখবো মেয়ে মানুষ এত পড়ানো ভালো না। ভার্সিটি যায় নাকি বেলেল্লাপণা করতে যদি কোনোদিন কিছু শুনেছি সেদিন জ্যান্ত কবর দিবো। "

রিদিতা চোখ বন্ধ করে হজম করে কটু কথা। তার খুব কষ্ট লাগে। কষ্ট এটা না যে তার বাবা তার পড়ার খরচ দেয় না কষ্ট এটাই যে রিদিতা কে খুব অবহেলা করে। এ কেমন বাবা যে মেয়ের ভালো চায় না। কই ওর বান্ধবীদের বাবা রা তো এমন না

আসমা বেগম নুরুল আমিনের ব্যবহারে ক্ষিপ্ত হয়ে উঠে।

-" এগুলা কেমন কথা নিজের সন্তান রে কেউ এসব বলে বাবা হইয়া। "

নুরুল আমিন হক পরোটা ছিড়ে খেতে খেতে জবাব দিলো -" আমি বলি! এই মেয়ে তো তোরে বদনাম করবে। ভার্সিটি তে কি ভালো মেয়েরা পড়ে? মা যেমন বাজাইরা মেয়েও তেমন "

আসমা বেগমের যেনো গা জ্বলে গেলো নুরুল আমিনের কথায়। -" মুখ সামলে কথা বলুন আপনি যা মুখে আসে তাই বলে যান। লজ্জা করে না?লোকে লজ্জা দেয় না যে এমন বাপ থাকতে মেয়ে পড়াশোনা করতে হয় টিউশন করে "

ব্যাস! এক কথা দু কথায় বিবাদ শুরু হয়ে যায় আসমা বেগম ও নুরুল আমিনের মধ্যে। সেই ছোটোবেলা থেকে দেখে আসছে তার মা তাদের দুই ভাইবোনের পড়ার খরচ বেতন বাবার কাছ থেকে নিতো ঝগড়া করে। মা যে কত মার, গালি খেয়েছে তাদের দুই ভাইবোনের পড়ার খরচ জোগাতে।হাহ্ সেসব ভাবলে বাবা নামের মানুষ টার উপর ঘৃণার পরিমান বিস্তর জমে।হাহ্!রিদিতা দীর্ঘনিশ্বাস ফেলে পা বাড়ায় ভার্সিটির উদ্দেশ্য।

-

রিকশা চলছে তার আপন গতিতে। মৃদু বাতাস মিষ্টি রোদ আর কোলাহল সত্যি পরিবেশের রং অদ্ভুতং। রিদিতা টুকটাক লিখালিখি করে যখন যা মনে আনে নোটপ্যাডে টুকে নেয়। রিকশা টুং টাং শব্দ করতে করতে ভার্সিটি পৌছালো৷ ভার্সিটি গেটে নামতেই রিদিতার কাছে আসে একটি ছোট্ট বাচ্চা। এলোমেলো চুল, রুগ্ন, শুষ্ক চেহারা। মায়াবি হাসি দিয়ে রিদিতার দিকে তাকিয়ে আছে। রিদিতা বাচ্চাটার মাথায় হাত বোলালো। বাচ্চাটা মিষ্টি হেসে, রিদিতার দিকে ফুল এগিয়ে দিয়ে বাচ্চা টা দৌড়ে চলে যায়। রিদিতার একটু অদ্ভুত লাগলো আবার ভালোও। ফুল টা ব্যাগে নিয়ে পা বাড়ায় ক্লাসরুমের দিকে।

রিদিতা ক্লাসে ঢুকে রীতিমতো অবাক রিহান কে এক পায়ে কান ধরে দাড় করানো হয়েছে। রিদিতার বেশ হাসি পাচ্ছে বেশ হয়েছে খুব শখ না ফ্লার্টিং করার মেয়ে দেখলেই ছেচড়ামো শুরু হয়।কিন্তু একে কান ধরিয়ে দাড় করিয়ে রাখার কারণ কি?রিদিতা কে ক্লাসে দেখে দৌড়ে এলো মিথিলা।

- " এই মিথিলা এর এই অবস্থা কেন? "

মিথিলা হাসতে হাসতে বলে উঠলো -" আর বলিস না আমাদের ডিপার্টমেন্টের সব মেয়েদের বিরক্ত করেছে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে "

রিদিতা আশ্চর্যান্বিত হলো। -“ বলিস কি কাল রাতে তো আমার সাথেও একই কাহিনী ঘটেছে "

মিথিলা চোখ বড় বড় করে রিহানের দিকে তাকিয়ে বলে " কি বদের বদ এই ছেলে তো মহা শয়তান।”

রিদিতা রিহানের দিকে তাকিয়ে কিড়মিড় করে বলে -" একে গনধোলাই দেয়া উচিত! "

রিহান ওদের দুজন কে তার দিকে চেয়ে থাকতে দেখে দাত কপাটি বের করে বোকা হাসি দেয়। রিদিতার তা দেখে বিরক্তিতে নাক মুখ কুচকালো৷

-" নির্লজ্জ্ব"

রিদিতা ও মিথিলার কথার মাঝে আহান ওদের সামনে এসে দাড়ায়। -" হেই রিদিতা কেমন আছো? "

-" আলহামদুলিল্লাহ ভালো। "

-" এই আহাম্মক যদি তোমাকে বিরক্ত করে নির্দিধায় জানাবা আচ্ছা করে সাইজ করবো
ফাজিল টা কে "

-“ হি অলরেডি ডিড দিছ "

-“ তোমাকেও কি এই ফাজিল টা ডিস্টার্ব করেছে নাকি "

আহান রিহানের কাছে যেয়ে রিহানের ঘাড় চেপে বলে-" কিরে ভাই তোর তো দেখি বড়ই দুঃসাহস আজকে তোর একটা ব্যবস্থা করতেই হচ্ছে।" রিহান কে ঘিরে ধরে ক্লাসের বাকি ছেলেরা। তাদের মধ্যে সিয়াম রিহান কে কানধরে উদবোস করতে বলে

-" বল আজ থেকে সব মেয়ে আমার বোন আমি তাদের ভাই "

রিহান নিজের বিপদ আসন্ন দেখে স্যারেন্ডার করলো। সে বুঝলো অতি হিরোগিরি কতটা ভারী পড়লো। শিক্ষা হলে এ জীবনে আর করবে না৷

-" আজ থেকে সব মেয়ে আমার বোন আর আমি তাদের ভাই আর কোনোদিন কাউকে ডিস্টার্ব করবো না এই আমি শপথ করলাম "

রিদিতা আর মিথিলা সহ ক্লাসের বাদ বাকি মেয়েরাও এ কান্ডে হো হো করে হেসে উঠলো।

-
প্রফেসর সালাম ক্লাসে Botany- I এর ক্লাস নিচ্ছিলো। ক্লাসে পিনপতন নিরবতা। রিদিতা মনোযোগ দিয়ে লেকচার শুনছে আর নোট করছে। মিথিলা বুঝতেছে তো বুঝতেছে না তার মুখাভাবে তাই দৃশ্যমান হচ্ছে। আহান, সিয়াম, রিহান কেও বেশ মনোযোগী দেখা যাচ্ছে। এমতাবস্থায় ভার্সিটির ক্লার্ক আসে নোটিশ নিয়ে। সালাম স্যারের হাতে দিতেই স্যার সকলের উদ্দেশ্য নোটিশ পড়ে শোনান।

"এতদ্বারা সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে সোমবার নবীন বরন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সবার উপস্থিতি কামনা করা হচ্ছে "

নবীন বরণের কথা শুনে উপস্থিত সকলের মুখে খুশি ছিলকিয়ে উঠলো৷মিথিলা রিদিতা কে পাম থেকে ফিসফিসিয়ে বলল -“ বাহ নবীনবরন হবে আমি তো খুব এক্সাইটেড! রিদিতা তুই আসবি তো?

-" অবশ্যই। তা আর বলতে ভার্সিটির নবীন বরণ নিয়ে কত কি শুনেছি, আমার তো ভিষন আনন্দ হচ্ছে। ”

-" আমরা তাহলে একইরকম শাড়ী পড়বো। কি বলিস? ”

-" হুম তা করা যায়। ”

তাদের পিছনের বেঞ্চে বসেছিলো অথৈ। অথৈ মিথিলা ও রিদিতাকে ডেকে বলল। -" ঐ তোরা কেউ নাচ গানে নাম দিবি না?"

রিদিতা না সুচক মাথা দুলিয়ে বলে -" না গো আমি নাচ গানে নেই আমার বেশি মানুষ দেখলেই নার্ভাস লাগে হাত পা কাঁপে।"

অথৈ মিথিলার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে -" তুই? "

মিথিলাও রিদিতার সাথে সহমত পোষন করে বলে -" আমিও মনে করি এগুলো বাড়তি ঝামেলা তার চেয়ে ভালো আমরা রিলেক্স ভাবে আসব ঘুরবো ফিরব তারপর বাড়ি যাবো। "

অথৈ রিদিতা মিথিলার মতমতা শুনে উঠে দাড়িয়ে নিজের ব্যাগ হাতে নিলো। " ঠিকআছে যা তোদের ইচ্ছে! তাহলে আমিই যাচ্ছি। শুনেছি নবীনবরনে দারুন আকর্ষন আছে। ”

রিদিতা মিথিলা মুখ চাওয়া চাওয়ি করে একে অপরের। যার অর্থ কি এমন আছে যা আমরা জানি না। -" তোমরা জানো না? "

রিদিতা ও মিথিলা দুজন এক সাথে কাঁধ উচিয়ে না সূচক মাথা দোলালো ।

-“ আসলেই জানো না? ”

-" কি এমন আকর্ষন আছে শুনি ? "

রিদিতার কৌতুহলী মন জানতে চাইলো৷ অথৈ কথায় বেশ মজা পেলো সে সুযোগ পেলে তার গল্প বলতে ছাড়ে না।

-" একজন বিশেষ ব্যাক্তি গান গাইবে যিনি এই ভার্সিটির মোস্ট অ্যাডরেবল হ্যান্ডসাম হাঙ্গ! "

রিদিতা নিভে গেলো সে তো বিশাল কিছু ভেবেছিলো। রিদিতা হেলা করে বলে-“এটা আবার কি এমন স্পেশাল ভার্সিটির এক বড় ভাই গান গাইবে "

অথৈ রিদিতার ভাবাবেগে ভিষন অসন্তুষ্ট হলো৷ সে গম্ভীর মুখে বলল,,

" কি বলো তুমি রিদিতা তুমি তো দেখিই কিছুই জানো না।"

রিদিতার বেশ হাসি পেলো অথৈ এর মুখোভঙ্গি দেখে। সে অথৈর দিকে কিছুটা এগিয়ে গিয়ে দুই হাতের কনুই বেঞ্চে ঠেকিয়ে তাতে গাল ঠেকিয়ে মসকরা করে বলল -“আমার কি জানাটা উচিত ছিলো? এ তো দেখি ঘোর অন্যায় করে ফেলেছি। তা বলো শুনি কি এমন ব্যাক্তি সে! "

অথৈ ব্যাগ টা বেঞ্চে রেখে রিদিতা ও মিথিলার মুখোমুখি বসে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলো-" The most handsome hung is Abraham Chowdhury Shuvrob. ভার্সিটির সবার কাছে তিনি Mind healer নামে পরিচিত। সে বিশেষ করে জনপ্রিয় তার নীল রঙা আইরিস চোখের জন্য। ”

রিদিতা বুঝার মতো করে মাথা ঝাকালো- " আচ্ছা তো এখানে তার বিশেষত্ব কি? মেয়েদের তার চোখের প্রেমে ফেলা? "

" ধুর! রিদিতা তুমিও না। সে তো মেয়েদের থেকে দুরেই থাকে সব সময় সে তার নিজের চারপাশে গম্ভীর বেড়াজালে ঘিরে রাখে। উনি বেশ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট! বর্তমানে মাস্টার্সে পড়ছে।শিক্ষকদের প্রিয় স্টুডেন্ট। জুনিয়রদের শ্রদ্ধেয়ো বড় ভাই। বন্ধুদের প্রাণ সে। আর ওনার বেশ প্রভাবও আছে ভার্সিটি তে নামের মতোই প্রাচূর্য তার। "

অথৈ বলছিলো আর তার চোখ জ্বলজ্বল করছিলো। অথৈর হাইপার হয়ে যাওয়া দেখে রিদিতা অথৈকে থামালো -" তুমি তো দেখি তার ব্যাখ্যা দিতে দিতে হার্ট অ্যাটাক করবা দম নাও তুমি অনেক হাইপার হয়ে যাচ্ছো রিলাক্স !”

তিনজনের কথার মাঝে বৃষ্টি এসে ডাকলো তাদের। " সবাই চলো শুভ্রব ভাই সবাইকে ক্যাম্পাস মাঠে যেতে বলেছে গুরুত্বপূর্ণ এনাউন্সমেন্ট আছে "

-“হ্যা! আসছি। ”

অথৈ তার ব্যাগ নিয়ে ছুটে গেলো সেদিকে ।মিথিলা অথৈর দৌড় দেখে সাবধান করলো - " আস্তে পরে যাবে তো "

রিদিতা হাসতে হাসতে বলল -" তার আর তর সইছে না "

মিথিলা তার ব্যাগ আর ফোন হাতে নিয়ে বেঞ্চ থেকে উঠে দাড়ালো।

-" চল রিদিতা দেখে আসি জাতীর ক্রাস কে "

রিদিতাও তার সবকিছু গুছিয়ে উঠে দাড়ালো -" হুম চল, কি বলবে শুনে আসি। ”

-

গ্রীষ্মের দুপুরের রোদের প্রোকোপ ঝাজিয়ে উঠেছে। রোদের তাপে দুর দুরান্তে তাকানো যায় না চোখে এসে লাগে। ভার্সিটির অডিটোরিয়াম ভবনে নবীন শিক্ষার্থীদের জমায়েত হতে বলা হয়। রিদিতা মিথিলা একপাশে যেয়ে দাড়ালো। এতো মানুষের ভিড়ে তাদের দেখাও যাচ্ছে না। অথৈ ভলেন্টিয়ার বিধায় সে সবাই কে ইন্সট্রাকশন দিচ্ছে। সবাই যে যার মতো কথা বলছে। অডিটোরিয়াম জুড়ে গুনগুন শব্দ। জুনিয়ররা ভাই, ভাই করছে। বোঝা যাচ্ছে যে সেই ব্যাক্তির যথেষ্ট দাপট আছে।

রিদিতা মিথিলাকে কনুই দিয়ে খোঁচা মেরে বলে -“ এতো দেখি বিশাল ব্যাপার রে মনে হয় কোনো প্রেসিডেন্ট আসছে "

মিথিলা চারিদিকে চোখ বুলাচ্ছিলো। রিদিতার কথায় বলে উঠে -" আমিও তো তাই দেখছি "

তন্মধ্যে কয়েকজন ছেলেকে অডিটোরিয়ামে আসতে দেখা গেলো। তাদের মধ্যে শুভ্রব কোনটা চেনা মুশকিল বা আদৌ তাদের মধ্যে আছে তো? একটা কোকড়া ঝাকড়া চুল ওয়ালা ছেলেকে দেখা গেলো। দেখতে বেশ সুদর্শন চোখে চশমা গালে খোঁচা খোঁচা দাড়ি।পড়নে কালো শার্ট ও হোয়াইট জিন্স বেশ স্মার্ট ও ভদ্র।

মিথিলা অথৈ কে ডেকে ব'লে -“ এই অথৈ ইনি কি শুভ্রব ভাই নাকি? "

অথৈ মিথিলার কথায় সেদিকে একবার তাকিয়ে গম্ভীর মুখে বলল -" ওটা ইমতিয়াজ ভাই শুভ্রব ভাইয়ের ফ্রেন্ড "

-“ ওহ! আচ্ছা "

অথৈ সব লিস্ট গুলো একত্রিত করছিলো কে কি করবে না করবে। তার উপর এই দায়িত্ব ন্যাস্ত হয়েছে৷ সে লিস্ট মিলাচ্ছিলো। কাজ করতে করতে তার চোখ যায় অডিটোরিয়ামের গেটে। কাউকে দেখে তার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে। -" আরে ঐ তো শুভ্রব ভাই এসে গেছে। "

রিদিতা অথৈর কথায় পেছনে তাকাতে যাবেই সেই মুহূর্তে তার মুঠোফোন টি বেজে উঠে । সে ফোন রিসিভ করলো। আশেপাশের শব্দে কিছু শুনতে না পাওয়ায়,ফোন কানে লাগিয়ে কথা বলতে বলতে বেরিয়ে যায়। তাড়াহুড়ো তে কারো সাথে একটা ধাক্কা খায়৷ তবে তা সে গ্রাহ্য না করে হালকা সরি বলে ফোনে কথা বলতে বলতে চলে যায়৷

ভীড়ের মধ্যে থেকে অডিটোরিয়াম ভবনে আসতে দেখা গেলো কাউকে। রোদের আলোতে তার মুখ দেখা যাচ্ছে না। তবে এটুকু ঠাওড় করা যাচ্ছে সে বেশ লম্বা ও সুঠামদেহী একজন যুবক। পরনে ব্ল্যাক ব্র্যান্ডেড শার্ট ও ব্রাউন গ্যাভাটিন জিন্স। শার্টের হাতা কব্জির কিছুটা উপরে ফোল্ড করে রাখা। বাম হাতে ব্ল্যাক রোল্যাক্স ঘড়ি। ঘড়ির কাচ টা রোদের আলো তে ঝিলকিয়ে উঠছে। শ্বেতাঙ্গ এক পুরুষ গায়ের রঙ সাধারণের চেয়ে বেশি ফর্সা।গালে হালকা কালো বাদামি রঙের খোচা খোচা দাঁড়ি।গাঢ় লাল টকটকে ঠোঁট! মাথায় ঝাকড়া ঘন সিল্কি চুল কপালে এসে পরছে যার চুলের ফাঁক থেকে তার হালকা নীল রঙের ডাগর ডাগর সুন্দর স্নিগ্ধ ঘন পল্লব বিশিষ্ট আইরিস চোখ দেখা যাচ্ছে। সে চোখে এক অন্যরকম দ্যুতি।

খুব সন্তর্পনে সকলের মাঝে দিয়ে হেঁটে সামনে চলে গেলো সাথে আরো কয়েকজন ছিলো হয়তো তার বন্ধু বান্ধব। উপস্থিত সকলে অবাক হয়ে দেখলো যুবকটি কে কিন্তু যুবকের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পুরোটা সময় তার দৃষ্টি ঝুঁকে ছিলো মাটিতে। অথৈ সহ বাকি ভলেন্টিয়াররা তার সাথে কথা বলছিলো। খুব মনোযোগ সহকারে সে শুনছিলো। চোখে মুখে তার নিদারুণ স্নিগ্ধতা।

অডিটোরিয়াম জুড়ে গুঞ্জিত হচ্ছে শিক্ষার্থীদের কলরব। শুভ্রব মাইক হাতে নিয়ে সকল কে থামালো।

-" আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম এভরিবডি "

ভারী ও মোলায়েম কন্ঠে বলে। কন্ঠ শোনা মাত্রই উপস্থিত সকলে মনোযোগী হয় সামনের দিকে।

শুভ্রব কিছুক্ষণ থেমে আবারো মাইক নিয়ে বলতে শুরু করলো।

-" সবাইকে এখানে জমায়েত হওয়ার জন্য ধন্যবাদ। সকল ফ্রেশারস জুনিয়র ভাই বোনদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আপনাদের আগমনে এ ক্যাম্পাস টি মুখরিত হয়ে উঠেছে। আমরা সকলেই এখানে এসেছি বুকে হাজারো স্বপ্ন নিয়ে। অনেক লড়াই অনেক সংগ্রাম করে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্থান তৈরী করেছি। তাই তো "

শুভ্রবের প্রশ্নের জবাবে সবাই একস্বরে বলে,,

" জি ভাইয়া "

শুভ্রব হালকা হাসে মাথা হ্যা সুচক দুলিয়ে সে আবারো বলা শুরু করলো-“ আপনাদের সেই সচেষ্টা ও সাফল্যের জন্য একটা জোড়ে হাত তালি তো আপনারা নিজেদের দিতেই পারেন ফর এপ্রিসিয়েশন। আমরা একে অপরকে একটু এপ্রিসিয়েট করি "

সবাই শুভ্রবের কথায় বেশ পুলকিত হলো। তাদের শুভ্রবের কথা ভালো লাগছে। শুভ্রব বেশ দারুণ বক্তা। উপস্থিত সবাই এক সাথে এপ্রিশিয়েট ক্ল্যাপ করে। অডিটোরিয়াম জুড়ে গুঞ্জিত হচ্ছে সেই শব্দ।

-" এখানে আমরা সবাই এক উদ্দেশ্যে এসেছি তাহলো শিক্ষা ও প্রগতি। শুধু কি নিজের শিক্ষা বা প্রগতি হলে হবে? উহু দেশ ও দশের উপকারে সে শিক্ষা ও প্রগতি কাজে লাগাতে হবে। জাতীয় কবি নজরুল ইসলামের রণ সঙ্গীত মনে আছে? "

-“ সকলে একসাথে হ্যা সুচক শব্দ করে জানান দিলো তাদের মনে আছে৷ "

" মোরা ঝঞ্জার মোরা উদ্দাম
মোরা ঝর্ণার মতো চঞ্চল
মোরা বিধাতার মতো নির্ভয়
মোরা প্রকৃতির মতো স্বচ্ছল "

we can do anything what we want! তাই আমরা এমন কিছু করবো না যা আমাদের ও আমাদের আশেপাশের মানুষের ক্ষতির কারণ হয়। We have lot of duty,socially clturally,economically and family. We are the future আমরা সব সময় নবীনদের উৎসাহ দিয়ে থাকি Do whatever you want. আশাকরি সকলেই অবগত নবীন বরণ এর বিষয়ে। আপনাদের স্বাগতম করতে এ আয়োজন আপনাদের সকলের আগমন অনিবার্য। All the best for new life. চলো হে নবীন গাই হে তারুণ্যের গান। আজ বেশি কথা বলে সময় নষ্ট করবো না৷ কারণ বেশি বক্তব্য আমার দিতেও ভালো লাগে না শুনতেও ভালো লাগে না।

সকলর হেসে ফেলে শুভ্রবের কথায় -“ আজকের মতো এইটুকুই Best wishes for your golden future till than আল্লাহ হাফেজ "

শুভ্রব মাইক রেখে প্রস্থান করে অডিটোরিয়াম সাথে ভলেন্টিয়াররাও সামিল হয় তাদের কে ডাকা হয়েছে নবীন বরণ অনুষ্ঠান বিষয়ক মিটিং এ। শুভ্রব চলে যাওয়ার পর সবাই তার বেশ প্রসংশা করে।কি সুন্দর ভাষা কি সুন্দর ব্যবহার Quit Impressive!

-“ রিদিতা দেখলি কি সুন্দর করে বলল ভাইয়ার কথাবলার ভঙ্গি বেশ দারুণ৷ কি রে তুই চুপ কেনো?

মিথিলা পাশে ফিরলো। রিদিতা যে তার পাশো নেই তার এতক্ষণেও মনে হয়নি। চরিপাশে রিদিতা কে খুজতে লাগলো।

" ক্রমধারিত... "

কেমন লাগলো জানাতে ভুলবেন না প্রিয়তমেষূগণ। আপনাদের মন্তব্য ও ভালোবাসা প্রার্থী। আগামীকাল হাজির হবো নতুন পর্ব নিয়ে ততক্ষণ দোয়াতে ইয়াদ রাখিয়েন! হ্যাপি রিডিং

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন