ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 20

লেখক: আলিফা তাসনিম রিতা

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

২০.

“ ঝিরি ঝিরি বৃষ্টিময় রাতে ফিরে তুমি এসো না
আজই এই বর্ষাতে এসো না,
ঝিরি ঝিরি বৃষ্টিময় রাতে ফিরে তুমি এসো না
আজই এই বর্ষাতে এসো না।

মনমৃদঙ্গের হৃদতরঙ্গে বয়ে চলছে
অলীক স্রোতস্বিনীর প্রতিধ্বনি,
যেনো সুরের সাথে সুর মিলেছে
হৃদয়ের তারের সাথে হৃদয়ে তারে..

মুহুর্তের হাসিতে, অনর্থক বেখায়ালে এ মন হারালাম।
আমি কি পেলাম, তোমায় তো আমি মিলে গেলাম
চোখে প্রেমোবৃষ্টি নিয়ে, চোখে প্রেমোবৃষ্টি নিয়ে
এসো না..

ফিরে,ফিরে আসে তোমার স্মৃতি,হৃদয় আমার বেসামাল
তোমাকে পাবো, ফিরে পাবো হৃদয়ের আমার এ বিশ্বাস।

এই অপেক্ষাতে!
দুই হাত মেলে, দুই নয়ন ভরে দেখে যাই তোমারই পথ
হালকা হেসে আবারও দেখিয়ে দেও তোমার সে লালিমা
নয়তো আমার স্বপনে, নয়তো আমার স্বপনে
ফিরো তুমি এসো না, এসো না..

~“ বর্ষণ ”
আব্রাহাম চৌধুরী শুভ্রব

ধূসর গগনে কালো মেঘের ঘনঘটা,বৃষ্টিমুখর রাত! উডেন হাউজের চিমনীতে জ্বলেছে শুকনো কাঠ, জানালার ধারে বসে অন্ধকার ঘরে পিয়ানো বাজাচ্ছে শুভ্রব।বৃষ্টির সুর উডেন রুফে ঝমঝমিয়ে বাজছে পিয়ানোর সুরের তালে, তালে । শুভ্রব চোখ বন্ধ করে গান গাইছে আর তার অক্ষিপটে ভেসে উঠছে কোনো এক অজানা নারীর স্মৃতিবয়ব।চোখ যার কাজল টানা, বিষন্ন ব্যথায় আহত সে চোখ। বৃষ্টির মতো সুরেলা সে নারীর পদধ্বনি। কখনো তার চুড়ি রিনিঝিনিয়ে বাজে বা কখনো তার আঁচলের আষ্ফালন শুভ্রবকে ছুয়ে যায়। যার উপস্থিতি অদৃশ্য আর তার স্মৃতি চলমান! শুভ্রব কখনো তাকে ছুয়ে দিতে চাচ্ছে তো সে মিলিয়ে যাচ্ছে, কখনো তার হাসির সাথে পিয়ানোর সুর মিলাচ্ছে।কখনো বা সে অদৃশ্য অবয়ব তার কাঁধ ছুয়ে যাচ্ছে। যেনো বাস্তব, অবাস্তবের মাঝের অদৃশ্য দেয়ালের এপার, ওপারের দুই সত্তার গল্প!

“ ব্ল্যাক ” ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শুভ্রবের সোলো সং “ বর্ষণ ” রিলিজ করেছে বিকেল চারটা আট মিনিটে। গানটি রচনা ও সুর করেছে শুভ্রব ক্ষুদ!ইন্সট্রুমেন্ট ও মিউজিক করেছে সাদাফ, রিহাম ও ইমতিয়াজ। গানটি সস্প্রচার হতেই ঘন্টায় মিলিয়ন ভিউস ছাড়িয়েছে ইতিমধ্যে।শ্রোতাদের মুঠোফোনে বারে বারে প্লে হচ্ছে বর্ষণ গানটি। সবাই যেনো মন্ত্রমুগ্ধ গান ও প্রবাহচিত্রের ভিজুয়ালাইজেশনে।গানটি টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রামে বেশ সাড়া ফেলেছে। স্পোটিফাই তে টপ হান্ড্রেডে ট্রেন্ডিং করছে৷ সহজ ভাষায় বললে গানটি ইন্টারনেটজুড়ে ভাইরাল।

শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা অভিনন্দন জানিয়ে টুইটারে পোস্ট, ট্যাগিং করছে। কেউ,কেউ গানে রিলস, ভিডিও বানিয়ে তা ব্ল্যাক ব্যান্ডের ফ্যানগ্রুপে পোস্ট করছে। মিথিলা গানের অংশের সাথে সাদাফ ও তার ছবি অ্যাড করে ইন্সটাগ্রামে স্টোরি পোস্ট করে কংগ্রাচুলেশন জানিয়েছে। অথৈ, রাহা গানটি নিয়ে তাদের ফ্যানগ্রুপে প্রচারনায় ব্যস্ত। দুজনেই ব্ল্যাকের একনিষ্ঠ ভক্ত। আজ যেনো উৎসবের দিন!

রেকর্ডিং রুমে সাদাফ, ইমতিয়াজ, রিহাম অ্যালবামের প্রথম গানের সাফল্যে আবেগাপ্লুত! তাদের স্বপ্নের প্রজেক্ট এই এলবাম৷ ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নিতে তারা লাইভ সেশনে জয়েন করছে৷ ভক্তদের কমেন্ট, রিয়েক্টের ঝড় বয়ে যাচ্ছে তাদের লাইভ সেশনজুড়ে।

—“ আমরা ভিষন আনন্দিত ও কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের ভালোবাসা প্রমাণ করে দিয়েছে আমরা আপনাদের হৃদয়ে ঠিক তেমনিভাবেই আছি। ”

সাদাফ উচ্ছসিত কন্ঠে তার কৃতজ্ঞতা প্রকাশ করলো৷ এক ভক্ত কমেন্ট করে “ ভাইয়া আপনাদের পরবর্তী গানের অপেক্ষায় আছি। ”

ইমতিয়াজ কমেন্টের রিপ্লাই করলো —“ সামনে বড় ধামাকা আসছে সিট বেল্ট বেধে সবাই তৈরী থাকুন। ”

মেঘময়ী মিষ্টি নামের আইডি থেকে কমেন্ট করা হলো “ ভাইয়া আপনাদের কনসার্টের টিকিটের জন্য বহু আগে থেকেই টাকা জমাচ্ছি, কবে অনুষ্ঠিত হবে? কান্ট ওয়েট।”

রিহাম রিপলাই করলো —“ সবকিছু ঠিকঠাক হলে ডেট খুব শীঘ্রই জানানো হবে ডিয়ার। ”

সুরাইয়া হিমি আইডি থেকে কমেন্ট করা হলো— “ কঙ্গ্রাচুলেশন মাই ফাইভ জেম’স তোমাদের এলবাম সুপারহিট হবে। ”

আরো বিভিন্ন আইডি থেকে কঙ্গ্রাচুলেশন, অভিনন্দন, বেস্ট অফ লাক জানিয়ে কমেন্ট আসতে লাগলো। সাদাফ, ইমতিয়াজ, রিহাম বারি, বারি সকলের কমেন্টের রিপ্লাই দিচ্ছে।

আলাইনা রহমান আইডি থেকে কমেন্ট এলো —“ হোয়্যার ইজ আওয়ার মাইন্ড হিলার বয়? তাকে দেখছিনা কেনো! ” বাকিরাও কমেন্ট করা শুরু করলো “ শুভ্রব ভাই কোথায়? সে লাইভে নেই কেনো? উই ওয়ান্ট শুভ্রব ভাই। ”

সাদাফ, ইমতিয়াজও একে অপরের মুখ চাওয়া চাওয়ি করছে তারা তো খেয়ালই করে নি যে শুভ্রব এখানে নেই। তারা জানেও না শুভ্রব কোথায়। সাদাফ ফ্যানসদের উদগ্রীবতায় চিন্তিত হলো। ইমতিয়াজ কে ইশারা করলো খোঁজ করতে। আর এদিকে সে ভক্তদের সামলাতে লাগলো

—“ রাইট নাও হি ইজ বিজি উইথ হিজ ফ্যামিলি কল বাট চিন্তা নেই আপনাদের মাইন্ড হিলার এজ অলওয়েজ আপনাদের মাইন্ড হিল করতে যথাসময়ে হাজির হবে। ”

ভক্তদের মাঝে স্বস্তি ফিরতেই তারা আবারো নিজেদের মতো আড্ডায় মগ্ন হলো৷ ইমতিয়াজ দুই-তিনবার শুভ্রবের নাম্বারে ডায়েল করলো৷ ফোন সুইচ অফ!সাদাফ চোখের ইশারায় ইমতিয়াজ কে জিজ্ঞেস করলো৷ ইমতিয়াজ না সূচক ইশারা করলো কাঁধ উচিয়ে বোঝালো আউট অফ রিচ!

-

গোধূলির আলোমাখা আকাশপটে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে কবুতরের পাল। মৃদু কোমল হাওয়া বয়ে চলছে। রেকর্ডিং অফিসের ছাঁদের রেলিং এ হেলান দিয়ে দাড়িয়ে মুক্ত আকাশের দিকে তাকিয়ে আছে শুভ্রব। শত আনন্দ, সাফল্যর মাঝে সে যেনো একটু অন্যমনষ্ক৷ চোখ তার রক্তিম লাল, মুখে থমথমে ভাব, দৃষ্টি এলোমেলো। পকেটে রাখা মুঠোফোন টা “ ঝু ঝু ” করে বেজে চলছে অবিরত।শুভাকাঙ্ক্ষী, কাছের মানুষজনেরা শুভেচ্ছা জানাচ্ছে। হাজারো ইমেইল, টুইট আসছে। তবে তাতে তার কোনো ভাবাবেগ নেই। চারিদিকের কলরব থেকে সে যেনো অন্য এত জগতে৷

আজ তিরিশে জুলাই২০২৬ !আজকের দিনটি তার জীবনে যেমন সবচেয়ে আনন্দঘন দিন ঠিকতেমনই সবচেয়ে বিভীষিকাময় দিন। আজ সে আনন্দিত!খুব আনন্দিত, তবে কখনো কখনো আনন্দঘন মুহূর্তে আনন্দের চেয়ে বিষন্নতা বেশি অনুভত হয়।মনের কোণে জমে থাকা ক্ষত কি আর সহজে মলে যায়?

আজ থেকে চারবছর আগের জুলাই তিরিশ,সেদিনটি ছিলো শুভ্রবের জীবনের কালো অধ্যায়। যেদিনে সে হারিয়েছিলো তার মিউজিক ক্যারিয়ার।কেড়ে নিয়েছিলো তার চারটি বছর।প্রতিটা দিন, প্রতিটা রাত তার কেটেছিলো অনিশ্চয়তায়৷ থমকে গিয়েছিলো শুভ্রব!শুভ্রবের জীবনের এই সে মুহূর্ত যেখানে সে চরমভাবে হেরেছিলো। অতীতের সে বিভৎস দিনের যাতনা যেনো তার স্মৃতিপটে বারবার প্রতিফলিত হচ্ছে....

.

শুভ্রবের ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক ছিলো প্রবল।নানারকম ইন্সট্রুমেন্ট সংগ্রহ করা ছিলো তার সখ। সখের বসে নিজ বাড়িতে খুলেছিলো নিজের রেকর্ডিং স্টুডিও। ২০২০সাল, করোনাকালীন লকডাউন চারিদিকে৷যে যার মতো নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে দিনাতিপাত করছে।জনজীবন যেনো হাপিয়ে উঠেছিলো। তখন মানুষজন বাস্তব জীবনবিমুখী হয়ে সময় অতিবাহের জন্য বেছে নিয়েছিলো সোশ্যাল মিডিয়া৷

লকডাউনের বোরিং সময় কাটাতে মাঝে মাঝে বন্ধুরা মিলে গান আড্ডা দেওয়া হতো স্টুডিওতে।
তেমনই এক আড্ডায় শুভ্রব, সাদাফ, ইমতিয়াজ, রিহাম কৌতুহলের ছলে গান লিখেছিলো।নেহাতই তা ছিলো পরীক্ষামূলক৷সফল হলে তারা তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে নয়তো নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখবে। গানটি লিখা ও সুর করেছিলো শুভ্রব স্বয়ং নিজে৷গানটির নাম
“ চাঁদের সাথে তাহার কথা ” গানটি গেয়েছিলো শুভ্রব ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলো বাকিরা।

“ গুমোট বাঁধা অন্ধকারে চাঁদকে সঙ্গী করে
প্রিয়তমা চলো চলে যাই কোথাও বহুদূরে
আধো আধো গভীর রাত, ঝিরিঝিরি বৃষ্টিতে
হৃদয়ে কথাগুলো তোমায় বলতে চাই
চলো না প্রিয়তমা হারিয়ে যাই আমরা
দুর কোনো গ্রহে… ”

খোলা আকাশ, তারা ভরা রাত ও দুরারোগ্য রোগে আক্রান্ত থমকে থাকা পৃথিবী ও তাদের দৈনন্দিন জীবনের নানা রকম স্মৃতি! ছিলো মিউজিক ভিডিওর প্রামান্যচিত্র। কোয়ারেন্টাইন কাটানো মানুষদের মনোরঞ্জনের সুবাদে প্রচার করা হয়েছিলো তাদের ফেসবুক পেজ থেকে।সেদিনটি ছিলো তাদের অনানুষ্ঠানিক যাত্রার শুভারম্ভ! গানটি ভালোই নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছিলো। সময়ের গতিতে ধীরে, ধীরে ফেসবুকে অনুসারির সংখ্যা বাড়তে লাগলো।প্রায়-প্রায় লাইভে জয়েন হতো অনুসারিদের সাথে গল্প-গুজব বা গান আড্ডা চলতো। অন্ধকার রুমে মৃদু আলোয় জমে উঠতো তাদের লাইভ। নেটিজেনদের অনেকাংশই তখন তাদের পছন্দ করতে শুরু করলো।তখন কেবল তারা এতোটুকুতেই সীমাবদ্ধ ছিলো৷ কোনো সুপরিকল্পনা ছিলোনা তাদের।

মানুষ স্বভাবতই স্বপ্নবিলাসী!স্বপ্নবাজ শুভ্রবের কেনো জানি না মনে হলো তাদের এই ট্যালেন্ট ও অভিজ্ঞতা দিয়ে ভিন্ন কিছু করা প্রয়োজন৷ তার মন যেনো তাকে সব সময় খুঁচিয়ে অজানা কিছু জানান দিতো৷ অদম্য কিছু একটা করার প্রয়াস যেনো তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো।

২০২০ এর শেষের দিকে আগস্ট অথবা সেপ্টেম্বরের সময়।

ক্যাম্পাসের বিশাল বিস্তৃত মাঠ, খোলা আকাশের নিচে বটতলায় চার বন্ধু একত্রিত হলো। শুভ্রব তাদের কিছু জানাবে বলে ডেকেছিলো।

— “শুভ্রব তুই কিছু বলবি বলেছিলি?”

শুভ্রব বেশকিছুক্ষন চিন্তা-ভাবনা করলো।চোখে স্বপ্ন,মনে আত্মবিশ্বাস নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলো

—“ আমি ভাবছি একটা ব্যান্ড দল তৈরী করবো। ”

সাদাফ বেশ প্রসন্ন হয়েছিলো, বোধহয় তার মনেও এ খায়েশ জন্মেছিলো —“এ তো ভালো কথা, তবে কিভাবে কি?তুই কি কোনো পিআর এজেন্সির মাধ্যমে শুরু করবি?আমার মনে হয় তুই সব ব্যবস্থা করেই বলছিস। তুই তো নিজের সিদ্ধান্ত সব ব্যবস্থাপনা করেই তবে জানাস।”

—“ আমরা আমাদের স্বতন্ত্র ব্যান্ড তৈরী করবো। ”

—“ আইডিয়া তো দারুণ! ”

—“ নাম কি হবে?”

ইমতিয়াজ উত্তেজিত কন্ঠে জিজ্ঞেস করলো৷ শুভ্রব বন্ধুদের সহযোগিতা ও সাপোর্ট পেয়ে যেনো সাহস পেলো। নিজের পরিকল্পনা জানালো,

—“ব্ল্যাক”

—“দারুন”

চার বন্ধু মিলে নানা রকম পরিকল্পনা করলো। কত, কত নির্ঘুম রাত, অক্লান্ত পরিশ্রম ছিলো তাদের স্বপ্নের পথে সঙ্গী। স্নাতক পড়ুয়া চার স্বপ্নযুবক হাজারো শঙ্কা নিয়ে শুরু করেছিলো তাদের স্বপ্নযাত্রা।নিজেদের কল্প, শব্দ, সুর, ছন্দ দিয়ে বুনেছিলো যাত্রার প্রতিটি স্তর।

সাল ২০২১,৩রা মার্চ। ”ধুম্রজাল ” গানের মাধ্যমে আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘটেছিলো“ ব্ল্যাক ” ব্যান্ডের।তাদের গানটির মূলবিষয় বস্তু ছিলো পড়াশোনার স্ট্রাগলে হেরে যাওয়া ছাত্রদের জীবনের উত্থান-পতনের গল্প,স্বপ্নভেঙে মেরুদন্ডহীনের মতো বেঁচে থাকার যন্ত্রণা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিখুঁতভাবে উপস্থাপিত হয়েছিলো। গানটি তরুণ প্রজন্মের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো তখন৷ফেসবুক,ইন্সটাগ্রাম, টুইটারে ট্রেন্ডিং করেছিলো গানটি।ভার্সিটির ক্যাম্পাস থেকে উত্থান হয়ে চার তরুণ পৌছে গিয়েছিলো তাদের সাফল্যের প্রথম ধাপে। লক্ষ,লক্ষ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলো অল্পসময়ে।

প্রথম গানে সাফল্যর অনুভূতি শুভ্রবের কাছে অদ্ভুত শিহরণ ও ভয় জাগিয়েছিলো।ভয় বিভিন্ন রকমের হয় এ ভয়ে কেবল ছিলো সামনে এগিয়ে যাওয়ার পথে স্ফূর্তিতে যেনো কোনো ভুল না হয়ে যায় সে দ্বিধা, এতো মানুষের ভালোবাসা ও সাফল্য ধরে রাখার আশঙ্কা ছিলো তার।চারবন্ধু একে অপরকে জড়িয়ে সেদিন খুশিতে কেঁদেছিলো আর মহান রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলো৷

—“ উই ডিড ইট! ”

সময়ের সাথে সাথে তাদের আরো বেশ কয়েকটি গান প্রকাশিত হয়। “ব্ল্যাক” ব্যান্ডের গানের বিষয়বস্তুগুলো ভিন্নধারার;বাস্তবমুখী, জীবন-সংগ্রাম, আত্নলড়াই, প্রেম সংযোগ জনরার হওয়ার দরুন দ্রুত জনপ্রিয় হয়ে উঠে।ভক্তমহলেও তাদের উচ্ছাস ছিলো যেনো দৃষ্টি আকর্ষনীয়। “ ব্ল্যাক ”এর কনসার্ট, স্টেজ শো, লাইভস্ট্রিম গুলো তে থাকতো ভক্তদের উচ্ছাস ও সমর্থন অগণিত।চারিদিকে শুধু ব্ল্যাকের প্রশংসার জুড়ি৷বছরখানেকের মধ্যেই বাংলাদেশের সেরা দশ ব্যান্ডের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছিলো।

মিউজিক ইন্ডাস্ট্রিতে তা ছিলো ঈর্ষনীয় সাফল্য। খবরের কাগজ, ম্যাগেজিন, সোশ্যাল মিডিয়া জুড়ে সব সময় সরগরম থাকতো ব্ল্যাকের আলোচনা, সমালোচনায়৷তবে সাফল্যের পথ এতো সহজ নয়,আর যা অতি সহজে পাওয়া যায় তা সাফল্য নয় তা কেবলই মরিচীকা।

সেসময়কার বহুল জনপ্রিয় ব্যান্ড ছিলো “ অ্যাস্ট্রো!” পাঁচজন সদস্য নিয়ে ২০১৭ সালে আত্নপ্রকাশ করে ছিলো তাদের সংগঠন।সঙ্গীতাঙ্গনে তাদের রাজত্ব ছিলো বেশ প্রবল৷ একের পর এক হিট অ্যালবাম,জিঙ্গেল, একাত্মক গান দিয়ে গড়ে তুলেছিলো জাতীয় ও আন্তর্জাতিক ভক্তমহল৷দেশের বড় বড় কনসার্ট, কর্পোরেট শো, বিশ্ববিদ্যালয় উৎসব সর্বত্রই ছিলো তাদের আধিপত্যতা৷সেরা দশ ব্যান্ডের প্রথম অবস্থানে ছিলো “ অ্যাস্ট্রো ”

কালক্রমে সমীকরণ বদলাতে লাগলো,ব্ল্যাক তরুণ প্রজন্মের মাঝে এতোটাই জনপ্রিয় হয়ে ওঠে যে “অ্যাস্ট্রো”কে কড়া টক্কর দিতো সেসময়। দুই ব্যান্ডের গানের ভিউ, এলবাম একে অপরকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি করতো। যা এর আগে খুব কম মিউজিক ব্যান্ড তা পেরেছিলো।যেখানে একসময় নতুন গান প্রকাশে “অ্যাস্ট্রো”-কে ঘিরে আলোচনা হতো বর্তমানে সে জায়গা
দখল করে নিয়েছিলো ব্ল্যাক৷

কিন্তু কথায় আছে রাজা চায় তার রাজত্ব চিরকাল কায়েম থাকুক।প্রথমদিকে অ্যাস্ট্রো,
“ব্ল্যাক”-কে তেমন গুরুত্ব দিতো না। বরং মাঝে মাঝে পরোক্ষভাবে ইঙ্গিতমূলক নানা রকম কথা বলা হতো৷এমনকি মিউজিক ফ্যাস্টের ব্যাটল রাউন্ডে যখন ব্ল্যাক ও অ্যাস্ট্রো কে মুখোমুখি প্রতিদ্বন্দি হিসেবে পারফর্ম করতে বলা হয় অ্যাস্ট্রো সরাসরি নাকচ করে দিয়েছিলো।তারা জানায়,

— “ প্রতিযোগিতা হতে হয় সমানে সমানে ব্ল্যাক কখনোই আমাদের সামতূল্য হতে পারবে না৷”

বয়সে ব্ল্যাকের প্রতিটি সদস্য বাকি ব্যান্ডদলের তুলনায় ছোট হওয়ায় প্রায়শই অনেকেই তাদের অগ্রাহ্য করতো। অ্যাস্ট্রোর মন্তব্যের জেড়ে দুই দলের ভক্তমহলও নানা রকম সমালোচনা জড়াতে লাগলো।সোশ্যাল মিডিয়ার গ্রুপ গুলোতে চলতো গ্রুপ ভোটিং, কোন দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। প্রতিভোটে এক বা দুই নম্বরে পিছিয়ে থাকতো অ্যাস্ট্রো।দুই দলকে ঘিরে ভক্তদের সোশ্যাল মিডিয়াতে শুরু হতে লাগলো একে অপরকে ব্যাশিং৷

সাল ২০২২,জানুয়ারি মাস।বাংলাদেশ মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন করা হলো৷ চার ক্যাটাগরী তে ব্ল্যাক, অ্যাস্ট্রো, আলফা এবং পাইরেটস মনোনীত হলো।চার স্বপ্নবাজ তরুণ তাদের স্বপ্নের নতুন দ্বারে!কে জানতো ছোট একটা ব্যান্ড দল এতোদুর এগোবে।সাদাফ, ইমতিয়াজ, রিহাম কি ভেবেছিলো তারাও কখনো বড় বড় শৈল্পিক ব্যাক্তিত্বদের সাথে কাঁধ মিলিয়ে লড়বে? তবে স্বপ্ন দেখেছিলো স্বপ্নবাজ শুভ্রব! যার কঠোর পরিশ্রম, ধৈর্য্য, ত্যাগ ও তার গানের প্রতি ভালোবাসা তাকে এনে দিয়েছে তার সাফল্য।

অ্যাওয়ার্ড শো-র প্রধান চার ক্যাটাগরী ছিলো “ বেস্ট নিউ ব্যান্ড, বেস্ট ডেবিউ অ্যালবাম, ব্রেকথ্রো আর্টিস্ট অফ দ্যা ইয়ার। ” পরবর্তী ক্যাটাগরী গুলো ছিলো “ বেস্ট ব্যান্ড অফ দ্যা ইয়ার, ফ্যানচয়েজ ব্যান্ড অফ দ্যা ইয়ার! ব্ল্যাক পপুলার ক্যাটাগরী ও জুড়ি চয়েজে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলে।বাকি দল গুলো অন্যান্য ক্যাটাগরীতে পুরষ্কার পায়। অ্যাস্ট্রো সেবার দুটো ক্যাটাগরী-তে সেরা অ্যালবাম ও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে জয়ী হয়েছিলো। অ্যাওয়ার্ড শো-তে ব্ল্যাকের চোখ ধাঁধানো পারফরম্যান্স ছিলো নজরকাড়া।দর্শকসারিতে উচ্ছাস ছিলো প্রবল।চারিদিকে গুঞ্জিত হচ্ছিলো ব্ল্যাকের কলরব।

আর এখান থেকেই “অ্যাস্ট্রো”-গ্রুপের মনে জেগেছিলো অস্তিত্ব সংকটের ভয়৷ পরবর্তী সময়গুলোতে ব্ল্যাক যেনো হয়ে উঠেছিলো অ্যাস্ট্রোর চোখের বালি।তারা পরবর্তী সময়গুলো তে সরাসরি আক্রমনাত্নক মূলক পোস্ট, টুইট করতে লাগলো ব্ল্যাক- কে খুঁচিয়ে৷ সোশ্যাল মিডিয়ায় নানা রকম ট্রলিং পোস্ট করা হতো,কখনো তাদের বাহ্যিকতা নিয়ে, কখনো তাদের গান নিয়ে, কখনো তাদের অবস্থান নিয়ে।

অ্যাস্ট্রোর টিম লিডার সালমান একবার সমালোচনা করে বলেছিলো

—“ ভাইরাল ও জনপ্রিয়তা এক ক্যাটাগরী নয়। ”

—“ ছোট বাচ্চাদের এখন বই খাতা নিয়ে পড়ার সময়! ”

অন্যান্য ব্যান্ডদল গুলোও বেশ খোঁচামূলক কমেন্ট করতো সেসব পোস্ট, টুইটে।

— “ আজ কাল বাংলাদেশে সাদা চামড়ার কদর বেশি। ব্যান্ডে চার পাঁচজন সাদা চামড়ার হলেই সে ব্যান্ড বিশ্বসেরা। ”

মাঝে মাঝে ব্যাক্তিগত আক্রমণও বাদ যেতো না।বিশেষ করে শুভ্রব কে কটাক্ষ করা হতো

—“ শুনলাম নীল চোখে দিয়ে নাকি হ্যামিলনের বাঁশিওয়ালা ওহ! না বাঙলাদেশের নীল চোখ ওয়ালা নারী ভক্তদের মোহান্বিত করছে। ”

— “ বর্তমানে যার নারীভক্ত বেশী সে-ই কেবল সফল ”

শুভ্রবের লাইফস্ট্রিম গুলোতে শুভ্রব কখনো সরাসরি তার মুখ পরিদর্শন করাতো না৷ সে যথেষ্ট আড়ালে রাখতো। তবে অ্যাওয়ার্ড শো এর দরুন তাকে সকলের সামনে আসতে হয়৷ তার পরবর্তী সময় থেকে ব্ল্যাক আরো আলোচনায় চলে আসে শুভ্রব কে কেন্দ্র করে।

শুভ্রব বা তার টিমের সদস্যরা কখনো ট্রলিং কে তেমন গ্রাহ্য করতো না।তারা নিজেদের আরো কি করে পরিপক্ক করা যায় সে চেষ্টায় মগ্ন রাখতো নিজেদের। ইতিমধ্যে “ ব্ল্যাক ” স্বতন্ত্র মিউজিক ব্যান্ড হিসেবে আন্তর্জাতিকভাবে সমালোচিত ও প্রসংশিত। ম্যাগাজিন, শোবিজ ডেস্কটপে তাদের পোস্টার, বিলবোর্ডে টানানো হতো তাদের ছবি।নানান টেলিভিশন শো, সোশ্যাল মিডিয়াতে, ইন্টারভিউতে ব্যস্ত শিডিউল পাড় হতো।

একবার ইন্টারভিউতে শুভ্রবকে ট্রলিং ও সাইবার ব্যাশিং নিয়ে প্রশ্ন করা হলে, সে আত্নবিশ্বাসের সাথে এমনকিছু জবাব দিয়েছিলো যা তার প্রতিদ্বন্দিদের মুখের উপর বাজের মতো পড়েছিলো।

—“ আজকাল আপনাদের জনপ্রিয়তা ঈর্ষনীয় তবে সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও হেটারসদের যে ব্যাশিং বা ট্রলিং করা হয় তা কিভাবে হ্যান্ডেল করেন এবং কিভাবে এতো দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছেন?”

শুভ্রব জবাবে হালকা হাসে, তারপর স্পার্ট ভাবে প্রতিউত্তরে বলেছিলো —“ আমরা খুবই ছোট মানুষ। আজ পর্যন্ত যা অর্জন করেছি তা মহান স্রষ্টার রহমতে ও ভক্তদের ভালোবাসায়৷ আলোচনা, সমালোচনা সর্বক্ষেত্রে প্রচারিত৷দেশের প্রধানমন্ত্রিকেও সমালোচনার শিকার হতে হয়৷ মানুষের স্বভাব বলা, লোকে কত কি বলে।লোকের কথায় বয়রা হবেন আর লোকের দেখায় অন্ধ হবেন তাহলে নিজের কন্ঠস্বর ও দৃষ্টিতে মানুষ হতে পারবেন। ”

—“ এতো আত্নবিশ্বাস, কখনো মনে হয় না যে ব্যস আর সহ্য করা যাচ্ছে না ?”

শুভ্রব শব্দ করে হেসে বলেছিলো —“ মনে রাখবেন আপনার নিন্দা ও প্রসংশা দুটোতেই আপনার জয়। ”

—“ ভেরি স্যাভেজ!

—“ তাহলে ব্ল্যাক শত ব্যস্ততার মাঝে কিভাবে এতো ইউনিক আইডিয়ায় গান লিখে এর রহস্য কি? কানাঘুষায় শুনেছি তন্ত্র-মন্ত্র করেন। ”

শুভ্রব উপস্থাপকের কথায় শব্দ করে হাসলো, তার কাছে যেনো বিনোদনমূলক লাগছিলো সবকিছু

—“ আমরা আমাদের অবসর সময়ে দুই একটা গান লিখি বা করি, দর্শক পছন্দ করে। এতোটুকুই আমাদের দায়িত্ব। কে কি বলল, কে কি করলো তা আমাদের দেখার বিষয় না আমাদের সময়ও নেই কারণ বাকি সময় পড়াশোনা, ল্যাবে চলে যায়।

পরবর্তী কথাটা শুভ্রব মজাসূলভ ভঙ্গীতে বলেছিলো —“তন্ত্র-মন্ত্র আছে নাকি? জানলে ঠিকানা টা দিবেন প্লিজ, যোগাযোগ করবো! ”

—“ হা হা হা! শুভ্রব আপনার সেন্স অফ হিউমার বেশ ভালো৷ ফ্যানসদের কি বলবেন ট্রলিং, ব্যাশিং নিয়ে?”

—“ফ্যানসদের উদ্দেশ্য বলবো,কেউ কাঁদা ছুড়লে তার পরিপ্রেক্ষিতে কাঁদা ছুড়তে নেই, এতে নিজেদের হাত নোংরা হয়। উই ডোন্ট কেয়ার আপনারও ডোন্ট কেয়ার করুন। ”

—“ সাম্প্রতিক সময়ে (নাম না করে) আপনার প্রতিদ্বন্দিদের উদ্যোশ্যে কি বলবেন? ”

—“ এখানে কেউ আমার প্রতিদ্বদন্দি নয় যারা আছে সকলে তাদের ট্যালেন্টের জোড়ে টিকে আছে তারা সকলে আমার অনুপ্রেরণা ও সহকর্মী। শুধু এতোটুকুই বলবো “ যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার অবস্থার পরিবর্তন করবে ততক্ষণ তোমার পারিপার্শ্বক অবস্থানের পরিবর্তন হবে না। ”

—“ আর হেটারদের উদ্দেশ্য?”

—“ ওয়ান্স অ্যা উইনার অলওয়েজ উইনার ”

ঠোঁটে ছিলো তার আত্নবিশ্বাসী হাসি, শুভ্রবের অদম্য স্পৃহাই তার শক্তি ছিলো। তবে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকা তাকে ভেঙে দিয়েছিলো।

ক্রমশ…..

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 20 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন