#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
১৯.
বাহিরে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলছে অনবরত।ক্ষণে ক্ষণে আকাশ গুড়ুম গুড়ুম করে ডাকছে৷ রান্নাঘর থেকে প্রেশার কুকারের
“ ফিসসস.. ফিসসসস.. শব্দ ভেসে আসছে।খাবারের গন্ধে ঘর ম-ম করছে পুরো ঘর । আজ নাস্তায় স্পেশাল আয়োজন হয়েছে। আরাফ খাবারের ঘ্রাণে ঘুম থেকে উঠেই রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করছে আর তার মেদযুক্ত উদরে বারবার হাত বোলাচ্ছে, তার তর সইছে না কখন সে নাস্তা করবে৷
—“ মা!আর কতক্ষণ লাগবে? ”
—“ খিদে মনে হয় বেশি লেগে গেছে আজ শচীন টেনরডুলকারের। দশটা মিনিট কি ধৈর্য্য ধরে না। খালি খাই খাই! ”
আসমা বেগম প্রেশার কুকারের ঢাকনা খুলতে খুলতে ছেলের কথার প্রতিউত্তর করলেন৷ আরাফ চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে সোফায় বসলো। টিভি অন করে দুই পা ছড়িয়ে সোফায় গা এলিয়ে শাহেনশা হয়ে টিভি দেখছে আর অপেক্ষার প্রহর গুনছে।
রিদিতা আজ সকাল সকাল গোসল করে বাথরুম থেকে টিশার্ট ও প্লাজু পড়ে বের হলো৷তোয়ালে দিয়ে হাত মুখ মুছে আলমারি থেকে নীল রঙের গুজরাটি এমব্রয়ডারী স্টিচের সালোয়ার কামিজ বের করে পরিধান করলো। আজ থেকে তার পরীক্ষা শুরু হয়ে গেছে। বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত পরীক্ষার সময়সূচি নির্ধারন করা হয়েছে।তাই সকাল সকাল গোসল সেড়ে নিলো। রিদিতার চোখে মুখে চিন্তার ভাজ!আজকের প্রথম পরীক্ষাটাই কঠিন সাবজেক্ট দিয়ে শুরু “Comparative Anatomy of Vertebrates ”
ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে পড়ার টেবিলে যেয়ে বসলো।রিভিশনের জন্য বারবার সে নোট উল্টাচ্ছে, পাল্টাচ্ছে কিন্তু যত পড়ছে ততোই যেনো ভুলে যাচ্ছে সব।সব বিষয় সে সহজে উতরে গেলেও অ্যানাটমি তে সে ঝুলে থাকে৷ ফেইল করে বিষয় টি তেমন নয়, সে তার বাকিসব সাবজেক্ট থেকে তুলনামূলক কম নম্বর পায়৷
রিদিতা টেবিলের তক্তপোশে মাথা হেড ডাউন করে কিছুক্ষণ বসে রইলো৷সে “ হু-হু ” করে নাকে কাদতে লাগলো।যা পড়েছে তার কিছুই মনে করতে পারছে না৷ কলম দিয়ে খাতায় কিছুক্ষণ খোঁচাখুচি করলো তো কিয়ৎক্ষন নিজের চুল টানাটানি করলো। এখন কেবল আল্লাহ-ই ভরসা৷সে মাথায় ঘোমটার মতো ওড়না টেনে দিয়ে দুই হাত তুলল, চোখ বন্ধ করে মেকি কাদঁতে কাদঁতে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো।
—“ লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুনতুম মিনজ্বালিমিন! হে আল্লাহ এ সাবজেক্টে কোনোমতে পাশ করিয়ে দাও। সব পড়া মুখস্ত করিয়ে দাও, আল্লাহ তার বিনিময়ে মসজিদে পাঁচ টাকা দিবো!না পাঁচ টাকা কম হয়ে যায়, মসজিদে দশ টাকা দিবো, এহহে রে! এটাও তো কম হয়ে যায়,
কিছুক্ষণ নখ কামড়ে চিন্তা করলো তার ব্যাগে কতটাকা আছে। মনে মনে হিসাব করে আবারো দুই হাত তুলল
— “ আল্লাহ আমি মসজিদে পঞ্চাশ টাকা দিবো এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ নাই, তুমি খুশি হয়ে যাও আর শুধু পাশ করিয়ে দাও প্লিজ, প্লিজ প্লিজ! আল্লাহুম্মা আমিন ”
দুআ শেষে দুই হাত সমস্ত মুখে বুলালো৷পুনরায় নোট উল্টাতে লাগলো, তন্মধ্যে তার মুঠোফোনটি “ ট্রিং ট্রিং করে বেজে উঠলো। রিদিতার মুঠোফোনের হোমস্ক্রীনে “ অথৈ ” র হাস্যজ্বল মুখ ভেসে উঠলো। রিদিতা ফোনের রিসিভ বাটন রাইট সাইডে স্লাইড করে ফোন রিসিভ করলো৷
—“ দোস্তো! প্রিপারেশন কেমন? ”
ওপাশ থেকে অথৈর উৎফুল্লতায় ভরা কন্ঠ শোনা গেলো৷রিদিতা মলিন কন্ঠে অথৈর কথার জবাবে বলল —“ আর প্রিপারেশন! এবার বোধহয় ফেইল করবো রে। ”
—“ রিদু তুই কোনোদিন কান বরাবর ভন চটকানা খেয়েছিস? ”
মুখ টান টান করে ব্যাঙ্গ করে বলল অথৈ। রিদিতা বুঝতে না পেরে ভেজা কন্ঠে বলল —“ কি বললি তুই ? ”
—“ ভাই তোর মতো টপার যদি এ কথা বলে তাহলে আমাদের তো পরীক্ষা দেয়াই উচিত না বরং আমরা পরীক্ষা দিলে পরীক্ষাকে অপমান করা হয়। ”
—“ তুই কি আমাকে খোঁটা দিলি অথৈ? ”
—“ সত্য কথা বলেছি!আর সত্যি সবসময় তেঁতোই লাগে৷ এখন ওসব ছাড় আমি সিট দেখে রেখেছি, আমাদের সিট পড়েছে চার তালায়। তাড়াতাড়ি আয় তোর পেছনে আমার সিট আর তোর সামনে মিথিলা। কি সুন্দর প্ল্যানিং,ইজন্ট ইট? মাই ডিয়ার রিদু গুদুগুদু! ”
—“ কাজ টা তোর তাই না? ”
রিদিতা সন্দিহান কন্ঠে সুধালো অথৈ কে৷
—“ ইউ আর নট রং বেবিহ! টেকনিক করে আমাদের সিট পাশাপাশি বসিয়েছি হা হা হা।”
—“ এমন কুচুটে বুদ্ধি নিয়ে বেঁচে আছিস কি করে? ”
—“ বুদ্ধিকে নিয়মিত অক্সিজেন সাড় হিসেবে দিয়ে। এখন জলদি আয় মেরি মা। ফোন রাখছি আমার ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে। ”
—“ কিপটুস কোথাকার! ”
—“ এটা কে সেভিংস বলে। এখন মোবাইল বিল মিনিটে কত বেড়ে গেছে দেখেছিস? রাখছি তুই চলে আয় জটজলদি, বাই! ”
অথৈ কথা শেষ করে ফোন কেটে দিলো। রিদিতা ফোন হাতে নিয়ে ভাবলো মিথিলাকেও একটা কল দেয়া যাক দুজন একসাথে চলে যাবে। রিদিতা তার ফোনবুক থেকে মিথিলার নাম্বার ডায়েল করলো৷ দুই, তিনবার রিং হলো কিন্তু ধরলো না বারবার ফোন ওয়েটিং দেখাচ্ছে। মেয়েটা প্রেমে পড়ার পর দিন দুনিয়া ভুলে গেছে মনে হয়।যখনই ফোন করা হয় অপরপাশ থেকে শোনা যায় “ দ্যা নম্বার ইউ হেভ ডায়াল ইজ বিজি নাও ” প্রেমে পড়লে মেয়েরা প্রেমিকের মোহে নিজের বান্ধবীদেরও ভুলে যায়।
রিদিতা দীর্ঘশ্বাস ছেড়ে ঘড়ির দিকে তাকালো সাড়ে দশটা বাজে, বাহিরে বৃষ্টিও এখন আর নেই। সূর্য মামা আজ দেরিতে হলেও তার অ্যাটেনডেন্স জানিয়ে দিয়েছে। রিদিতা টেবিল ছেড়ে উঠলো। এখনি রেডি হয়ে বের হতে হবে। ড্রেসিংটেবিল থেকে তার চিরুনী নিয়ে তড়িঘড়ি করে চুল আচড়ে বিনুনি গেঁথে নিলো, অভ্যাসবসত চোখে টানা করে কাজল টেনে মুখে হালকা পন্ডস পাউডার দিয়ে তৈরি হয়ে নিলো। ব্যাগ, ফোন গুছিয়ে ডাইনিং টেবিলের দিকে গেলো।
—“ মা! নাস্তা হয়েছে? ”
রান্নাঘর থেকে আসমা বেগম জোড়ে চেঁচালো —“ হয়েছে বাবা হয়েছে, সবুর নেই! ”
আসমা বেগম গরম গরম ঢোঁকলা ও চায়ের কেটলি টেবিলে রাখলো৷রিদিতা ঢোঁকলা দেখে খুশিতে আটখানা!তবে মনে মনে সে বেশি খুশি হলো না, পরে যদি পরীক্ষা খারাপ হয়।পরীক্ষার আগে অতি খুশি হতে নেই দুঃখী, দুঃখী ভাব থাকতে হয়। এতে পরীক্ষার প্রশ্ন সহজ হয়। রিদিতার ধারণা!
আরাফ সোফায় সুয়ে টিভি দেখছিলো খাবার টেবিলে হাজির হতেই ছুটে এলো।প্লেটে গরম গরম ধোয়া উঠা ঢোকলাগুলো যেনো আরাফ কে ডাকছে, ঘ্রাণ যেনো তার নাকে সুড়শুড়ি দিচ্ছে।আরাফ খেতে ভিষন ভালোবাসে! প্লেটের দিকে তার গুলুমুলু হাত বাড়াতেই আসমা বেগম চাপড় মারলেন।
—“ ব্রাশ করেছিস? ”
—“ পরে করবো! আগে খেয়ে নি ”
আরাফের বদঅভ্যেসের মধ্যে অন্যতম হলো সকালবেলা ব্রাশ না করা৷ মেরে, ধরে অথবা বকে, ধমকে পাঠাতে হয়।
—“ চড় না খেতে চাইলে ব্রাশ কর যেয়ে নাহলে খাবারের একটা দানাও মুখে দিতে পারবি না। ”
—“ ধুর!ভাল্লাগেনা। ”
আরাফ নাকে কেঁদে উঠে দাড়ালো। আসমা বেগমের চোখ রাঙানিতে নাদুস নুদুস শরীরটা হেলিয়ে দুলিয়ে ওয়াশরুমে গেলো। রিদিতা মুখ চেপে এতক্ষণ হাসছিলো।আসমা বেগম কপালে হাত দিয়ে হতাশ কন্ঠে বললেন
—“ আমি যদি কোনোদিন মরে যাই এ ছেলের যে কি হবে? কোনো কিছু সে নিজ থেকে করতে পারেনা৷ দাঁত ব্রাশ টাও বলে কয়ে করাতে হয়।এতো কুড়ে হলে ভবিষ্যতে এর কি হবে? ”
মায়ের মুখে মৃত্যুর কথা শুনে রিদিতার গলায় যেনো খাবার আটকে গেলো৷ চোখ টলটল করে উঠলো।আসমা বেগম মেয়ের চোখের দিকে চাইলেন।
—“ কি রে তোর আবার কি হলো? ”
—“ তুমি সব সময় মৃত্যুর কথা বলো কেনো? ”
—“ মানুষ কি চিরকাল বাচেঁ নাকি? মরতে তো হবেই। ”
রিদিতা খাবার ছেড়ে পাশের চেয়ারে বসে থাকা আসমা বেগম কে জড়িয়ে ধরলো। তার বুক টা যেনো ছিড়ে যাচ্ছে। মায়েরা কেনো চিরকাল বাচেঁ না! তার ভিষন আক্ষেপ হলো।পৃথিবীর সব মায়েদের আয়ু হাজার বছর হোক। মনে মনে প্রার্থনা করলো রিদিতা৷ আসমা বেগম মেয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন। মমতাময়ী কন্ঠে মেয়েকে শান্তনা দিলেন
—“ আমি আল্লাহর কাছে বলেছি আমার রিদিতার মুসতাকবিন হওয়া পর্যন্ত যেনো আমায় সময় দেয়। আমার মেয়ের ভাগ্যে সুখ দেখে যেনো মরতে পারি। ”
রিদিতা মায়ের বুকে লেপ্টে থেকেই বলল —“ আর আমি আল্লাহ কে বলেছি যেনো আল্লাহ আমার মায়ের হায়াত দ্বিগুণ বৃদ্ধি করে দেয়৷
—“ আমার বোকা মেয়ে! ”
—“ জানো মা আমার তোমায় নিয়ে অনেক স্বপ্ন! ”
—“ তাই! কি স্বপ্ন বুনে আমার মেয়ে? ”
—“ আমার পড়াশোনা শেষ হলে আমি বিসিএস দিবো। বিসিএস ক্যাডার হয়ে বড় পদের চাকরি করবো৷ তোমাকে সে চাকরির বেতন থেকে দামি দামি জামাকাপড়, শাড়ি, জুতা কিনে দিবো, মাথা থেকে পা অব্দি সোনার গয়নায় মুড়িয়ে দিবো। একটা বড় বাড়ি বানাবো, সে বাড়িতে বড় একটা বেলকনি হবে আর বেলকনিতে একটি দোলনা থাকবে। দোলনায় ঝুলে ঝুলে তুমি আমি রোজ বিকেলে চা খেতে খেতে গল্প করবো, বৃষ্টি হলে ছাঁদে একসাথে বৃষ্টিতে ভিজবো।প্রতিমাসের শেষে আমরা দুজন ট্যুরে যাবো। পুরো বাংলাদেশ তোমায় নিয়ে ঘুরবো। চা-বাগান, পাহাড়, সমুদ্র দেখবো তোমায় সাথে করে।বছর অন্তর বিদেশে বেড়াতে যাবো।তোমার তো হজ্ব করার ইচ্ছে, দুই মা মেয়ে মিলে আল্লাহর দরবারে যেয়ে সাক্ষাৎ করে আসবো৷ তোমার সকল স্বপ্ন পূরণ করবো মা। তুমি হবে রাজরানী আর আমি তোমার সেনাপতি হবো।তোমার সকল দুঃখ ঘুচিয়ে দিবো। তখন তোমাকে আর এক জামা সেলাই করে করে পড়তে হবে না, টাকা ভাঙতে হলে কারো অনুমতি লাগবে না, দুবেলা খাওয়ার খোটা শুনতে হবে না, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ধমকি কেউ দিবে না। যেখানে থাকবে সম্মান ও মর্যাদা আর পৃথিবীর সব সুখ তোমার নামে হবে মা! ”
আসমা বেগম মেয়ের কথায় আবেগপ্রবণ হয়ে পড়লেন। চোখের অশ্রু গাল বেয়ে পড়তে লাগলো।ভবিষ্যতে কি আছে তা তিনি জানেন না তবে মেয়ের মুখের কথায় খুব খুশি হলেন তিনি৷ মেয়ের কপালে চুমু দিলেন।
—“ আমার মেয়ে সৌভাগ্যবতী হোক! আল্লাহ যেনো আমার মেয়ের মনের সব খায়েশ পূরণ করেন আমিন। ”
—“ তবে জানো মা ভাবছি যে আরাফ কে আমাদের পাহাড়াদার বানাবো। কেমন হবে? ”
আসমা বেগম হেসে উঠলো। মেয়ের কথায় কি মজা পেলো জানা নেই সে খিলখিল করে হাসতে লাগলো৷ কি সুন্দর মায়ের হাসি! মা যেনো চিরকাল এভাবেই হাসতে থাকে মনে মনে এই প্রার্থনা করলো রিদিতা।
—“ শোন মা!আমি যদি কোনোদিন না থাকি আরাফের খেয়াল রাখিস, ওতো একটু দুষ্টু তবে ও তোকে অনেক ভালোবাসে। একটা কথা মনে রাখবে ভাই বড় ধন রক্তের বাঁধন!ভাই বোনের সম্পর্ক পৃথিবী পর্যন্তই পরকালে তাদের আর দেখা হবে না। দুই ভাই বোন সবসময় একসাথে থাকবি একে অপরের ঢাল হয়ে।
—“ তুমি আবারো শুরু করলে? ”
আরাফ এতক্ষণ পেছনে দাড়িয়ে সব শুনছিলো। তার খুব হিংসে হলো৷ মা শুধু রিদি কেই আদর করে আর তাকে শুধু বকে। সে গম্ভীর মুখে চেয়ারে এসে বসলো। রিদিতা আরাফের চেহারার দিকে তাকিয়ে বলল
—“ কি রে তোর মুখে কি মৌমাছি পেদে দিয়েছে? এমন মুখ ফুলিয়ে আছিস কেনো? ”
—“ রিদি পিদি তুই চুপ কর! তোর জন্য মা আমায় ভালোবাসে না শুধু বকে। ”
—“ আহারে সো স্যাড! মা তো তোকে নদীর পাড় থেকে কুড়িয়ে পেয়েছে তাই আদর কম করে৷ ”
—“ জ্বি না বরং তোকে কুড়িয়ে পেয়েছে মা! ”
আরাফের কথায় আসমা বেগম তড়াক করে ক্ষেপে গেলেন। ঠাস করে আরাফের গালে চড় মারলেন৷ আরাফের মুখ থেকে খাবার ছুটে মাটিতে পড়ে গেলো৷
—“ বেয়াদপ হচ্ছো দিনদিন? বড় বোন হয় না তোমার,এসব কি ধরেনর কথা দ্বিতীয় বার যেনো না শুনি। ”
রিদিতা ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেলো। আরাফ মজা করে বলেছে তা সে বুঝতে পেরেছে, তবে মায়ের রেগে যাওয়াটা অস্বাভাবিক লাগলো৷
—“ মা শুধু শুধু ওরে মারলা ক্যান? ”
আরাফ কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে বলল —“ তোকে দরদ দেখানো লাগবে না, তুই মনে মনে খুশি হয়েছিস তো! ”
আরাফ খাবার ছেড়ে চেয়ারে লাথি মেরে নিজের ঘরে গিয়ে দোড় আটকে দিলো।রিদিতা পিছু পিছু গেলো।
—“ আরাফ! আরাফ! দরজা খোল ভাই। ”
—“ তুই যা এখান থেকে তোর জন্য সবসময় ঝামেলা হয়। তোর জন্য মা সবার সাথে ঝগড়া করে। আজ আমাকে মারলো। তুই যা তোর কথা শুনতে ভালো লাগছে না।”
আরাফের কথায় রিদিতা যেনো ধাক্কা খেলো৷ সে দরজা থেকে ধীরে ধীরে পিছু হটে এলো। চোখে যেনো অশ্রু ছলছল করছে। তার জন্য সবার এতো সমস্যা?
আসমা বেগম রিদিতাকে ধমকে উঠলো —“ তোর না পরীক্ষা বের হ! এই ছেলে কে আমি দেখছি বহু বার বেড়েছে। রাগ দেখায় আমাকে চেয়ারে লাথি দেয়। কত বড় স্পর্ধা। ”
রিদিতা কিছু না বলে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলো৷
-
বেলা বাড়ার সাথে সাথে সূর্যের প্রখরতাও যেনো চিলকিয়ে উঠছে৷আবহাওয়া দেখলে বোঝা দায় যে এখন আষাঢ় মাস। এই বৃষ্টি তো এই রোদ। বৃষ্টি হলে অতি বৃষ্টি আর রোদ উঠলে যেনো কাঠঁফাটা গ্রীষ্ম।তবুও মানুষকে নিজের কর্মের সন্ধানে বের হতেই হয়।
বেলা প্রায় সাড়ে এগারো টা পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীরা নিজেদের মতো আলাপ আলোচনা করছে।তাদের কথার প্রতিধ্বনিত গুঞ্জন পুরো হলে ধ্বনিত হচ্ছে।কারো কারো মনে পরীক্ষার ভয়, কেউ কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে গল্প করছে।পেছনের সারির কয়েকজনকে মোবাইলে গেমস খেলতে দেখা যাচ্ছে। এদের পরীক্ষা নিয়ে তেমন চিন্তা নেই, বরং পরীক্ষাই বোধহয় এদের নিয়ে চিন্তিত!
মিথিলা নিজের মুঠোফোনে চ্যাটিঙ এ মগ্ন।সাদাফ টেক্সট করেছে বিগত কয়েকদিন তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না৷ সকালে তাদের এক তরফা ঝগড়া হয়ে গেছে, বহু কষ্টি সাদাফ মানানোর চেষ্টা করছে৷ প্রক্রিয়া এখনো চলমান।মিথিলা গম্ভীর হয়ে সাদাফের টেক্সটের একের পর এক রিপ্লাই করছে
— “ প্রিপারেশন কেমন? ”
—“ মোটামুটি ”
মিথিলা সাদাফের টেক্সেটের রিপ্লাই করলো সাথে টেনশন ইমোজি।
—“ কেনো? ”
—“ ভিষন কঠিন সাবজেক্ট! ”
—“ চিন্তা কিসের সাথে নকল সাথে নিয়েছো তো। ”
সাদাফ দুষ্টুমি করে বলল সাথে একচোখ টেপা ইমোজি। মিথিলা সাদাফের টেক্সটে রাগি ইমোজি দিয়ে রিয়েক্ট দিলো। অর্থাৎ সে রেগে গেছে।
—“ শোনো আমরা পড়াশোনা করি ওসব নকল ফকল আমরা করি না। আমরা ভালো স্টুডেন্ট! ”
সাদাফ ম্যাসেজের প্রতিউত্তরে হা হা ইমোজি দিয়ে যাচ্ছে অনবরত। আর মিথিলা তার প্রতিউত্তরে রাগী ইমোজি পাঠাচ্ছে। ইনবক্সে চলছে তাদের কঠিন গোলযোগ।
অথৈ রুমে নেই সে ক্যান্টিনে গেছে কোল্ড ড্রিঙ্ক আনতে। রিদিতা মন খারাপ করে বসে আছে। ভাইটা তার উপর রাগ করে বসে আছে তার মন টিকছে না৷ রিদিতা বারান্দার করিডোরে দাড়িয়ে ছিলো। মন টা তার খুব আনচান করছে৷
কোথা থেকে জানো একটা বাচ্চা ছুটে এলো রিদিতার কাছে৷ সে হাঁপাতে লাগলো রিদিতার সামনে দাড়িয়ে৷ বাচ্চাটির হাতে জোড়া সূর্যমুখী ফুল!
—“ এই যে সুন্দুরি লও তোমার লেইগ্গা ফুল পাঠাইছে। ”
রিদিতা অবাক গেলো, তার জন্য ফুল কে পাঠাবে? সেই লোক কি? আবারো শুরু করেছে এসব। কয়দিন তো ভালোই ছিলো সে, আবারো কি শুরু করেছে উত্তক্তোতা! রিদিতা ফুল নিতে অস্বীকৃতি জানায়।
—“ কার কার না কার ফুল আমি নিবো না তুমি চলে যাও ”
—“ আপনার লেইগাই লন তো ”
—“ কে পাঠিয়েছে? ”
— “ চিনি না! ”
বাচ্চাটি না জানার ভান করলো৷ রিদিতা কোমড়ে হাত দিয়ে সন্দেহ চোখে বাচ্চাটির চোখে চোখ রাখলো।রিদিতা প্রথম প্রথম ভেবেছিলো বাচ্চাটি হয়তো ভালোবেসে তাকে ফুল দেয় তবে দিনাতিপাতের সাথে সাথে সব তার বোধগম্য হয়ে এলো।
—“ সত্যি করে বলো সে কে? ”
বাচ্চাটি কতক্ষণ আ,উ করে ফুল রিদিতার হাতে ধরিয়ে ভো দৌড় দিয়ে দৃষ্টি সীমানার বাহিরে চলে গেলো। রিদিতা বোকার মতন দাঁড়িয়ে রইলো। সে মুহুর্তে রিদিতার ফোনটি ভাইব্রেট করে উঠলো৷রিদিতা ফোন অন করতেই স্ক্রীনে আননৌন আইডি থেকে টেক্সটের নোটিফিকেশন দেখতে পেলো৷ রিদিতা কৌতুহলবশত টেক্সটটি অন করলো৷ টেক্সটি একশ শব্দের বড় একটি বার্তা।
“ প্রিয় শ্যামাঙ্গীনি ”
বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।জীবন সংগ্রামে তুমি প্রতিনিয়ত যে লড়াই করে চলছো তা যেনো তোমার স্বপ্ন পূরণের পথ কে সহজ করে৷ তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও। পরীক্ষার দিন মন বেজার রাখতে নেই, এতে পরীক্ষা খারাপ হয়। মনে রাখবে যেকোনো সমস্যাই সাময়িক!সাময়িকের জন্য দীর্ঘসময়ের মন খারাপ বেমানান৷ সমস্যার সামনে কখনো ঝুঁকতে নেই সদা মাথা উঁচু করে দাড়াতে হয় যেমন টা সদা মাথা উঁচু করে নিজের উজ্জীবতা জানান দেয় সূর্যমুখী।সূর্যমুখী দেখলে আমার তোমার কথা মনে পড়ে, তুমি এই সূর্যমুখীর মতন সদা আত্নসম্মানী ও উজ্জীবিত। তবে জানো কি সূর্যমুখী ফুলের খুব সুন্দর একটা থিওরী আছে৷ বলা হয় যখন কেউ কাউকে সূর্যমুখী ফুল দিবে তখন যেনো দুটি সূর্যমুখী দেয়। কারণ,রোদ যখন প্রখর হয় সূর্যমুখী সেই আলোর দিকে রুখ করে তাকায় আর যখন রাতের অন্ধকার নেমে আসে তখন তারা একে অপরের দিকে রুখ করে নিজেদের মাঝে আলোর রশনী খোজে।অর্থাৎ তারা একে অপরকে বোঝায় দিনের উজ্জ্বলতা মুছে গেলেও অন্ধকারেও আমি তোমায় আলো দেবো। এ কেবল কোনো মেটাফর নয় বরং এটি ভালোবাসার নির্ভরতা ও বিশ্বস্ততার প্রতীক।তুমি ও আমি যেনো সূর্যমুখীর সেই দুই জোড়া।সবসময় মনে রাখবে যখন যখন তোমার জীবনে অন্ধকার নেমে আসবে আমি তোমার রশনী হয়ে সে অন্ধকারকে আলোকিত করবো৷জানো নো তো, তোমার চোখে বিষন্নতা খুব করুন মনে হয়। তোমার চোখের করুনতা আমার হৃদয়কে এফোঁড়ওফোঁড় করে দেয়৷ বিষন্নতায় তোমায় বড্ড বেমানান লাগে।তোমাকে দুর্বল লাগে, অথচ তোমাকে সদা প্রজ্বলিত দেখতে ভালো লাগে। কেমন একটা তেজ,তেজ ব্যাপার থাকে যা আমায় বড্ড পুড়ায়।তখন মনে হয় তুমি মেয়ে বড্ড নিষ্ঠুর, আর তোমার চোখ ভয়ংকর খুনী! অনেক কথা বলে ফেলেছি মন দিয়ে পরীক্ষা দাও, মে আল্লাহ ব্লেস ইউ। ”
রিদিতা পুরোটা ম্যাসেজ বেশ মনোযোগ দিয়ে পড়লো। মন খারাপের ব্যাপার টা এই ইনভিসিবল ম্যান কি করে জানলো? আর শেষে কি বলল আমি খু*নি? একবার হাতে পাই সত্যিই খু*ন করবো।ব্যাটা খচ্চড়! রিদিতা ম্যাসেন্জার থেকে বেরিয়ে ফোন বন্ধ করে দিলো৷
অথৈ নিজের মতো কোল্ডড্রিংক খেতে খেতে করিডোরের দিকে আসছিলো রিদিতার হাতে ফুল দেখে সে পুলকিত হলো যেনো৷ দৌড়ে নয় যেনো সে উড়েই রিদিতার সামনে ধপ করে এলো মনে হলো।
—“ কি রে? ফুল কই পেলি? ”
অথৈর আকস্মিক আগমনে রিদিতা ভড়কে দুকদম পিছনে সরে পিলারের সাথে ঠেস দিয়ে দাড়ালো৷ বুকে থু দিয়ে ভয় নিবারন করলো৷
—“আস্তে এমন ভাবে ছুটে আসার কি হলো আর ফুল ওই বাচ্চাটি দিয়ে গেলো। ”
—“ যে রোজ তোকে ফুল দেয়? ”
—“ ও দেয় না কেউ ওকে দিয়ে পাঠায়। ”
—“ বলিস কি? কে পাঠায়? ”
—“ নো আইডিয়া! ”
জানালা দিয়ে অথৈ ও রিদিতা কে কথা বলতে দেখছিলো মিথিলা৷ দুজনের মধ্যে কি গল্প হচ্ছে তাকে ছাড়া? তার ভালো ঠেকছে না তাই সেও করিডোরে রিদিতা ও অথৈর কাছে গেলো৷ এমনিতেই সাদাফের সাথে তার ঝগড়া হয়েছে কিছুই ভালো লাগছে না।
—“ কি নিয়ে কথা বলছিস? ”
—“ আরে আমাদের রিদু আপাকে কে জানো লুকিয়ে লুকিয়ে ফুল, গিফট, ম্যাসেজ পাঠায়। আজ জোড়া সূর্যমুখী ফুল পাঠিয়েছে।
—“ এই সিক্রেট পারসন কে? ”
ভ্রু উচিয়ে জিজ্ঞেস করলো মিথিলা। অথৈ নিরলসভাবে প্রতিউত্তরে বলল—“ সে জানে না। ”
—“ এ তো সাংঘাতিক ব্যাপার! ফুল, চিরকুট, আননৌন টেক্সটে প্রেম বাহ! ”
তাদের কথার মাঝেই করিডোরের ছাত্র-ছাত্রীদের ছুটোছুটি দেখা গেলো। পরীক্ষা হলে পরিদর্শকরা প্রবেশ করছে। তারাও হুটোপুটি করে ক্লাসরুমে ঢুকলো৷ যে যার সিটে বসে আছে, তাদের কেন্দ্রে আজ ডিউটি পড়েছে খালেদা চৌধুরীর ডিপার্টমেন্টের সবচেয়ে রাগী শিক্ষক৷ গার্ডে সে বেশ নামকরা। বলা হয় সে যেই হলে গার্ডে আসে ছাত্র-ছাত্রীরা ইয়া নাফসি জপে।
অথৈর মেজাজটাই বিগড়ে গেলো৷ সে এই টিচার কে পছন্দ করে না। নাক মুখ কুচকে সে বসে আছে। বাকিরা যে যার মতো খাতা রুলিং করছে৷ খালেদা চৌধুরী তার ডেস্কে দাড়িয়ে সবার উদ্দেশ্য সতর্কবানী দিলো
—“ যারা যারা ফোন লুকিয়ে রেখেছো স্বহৃদয় হস্তে তা জমা দিয়ে যাও, যার কাছে যা নকল, চিরকুট আছে এক্ষুনি ফেলো নয়তো পরীক্ষার সময় ধরা পড়লে সোজা এক্সপেল হয়ে যাবে। ”
প্রথম সতর্কবার্তায় কারো প্রকিক্রিয়া তেমন হলো না। খালেদা চৌধুরী বেশ অবাক হলো —“ আরে বাহ! আমার ছাত্র-ছাত্রীরা তো নিষ্পাপ, নিষ্কলুষ শিশু। আমি তো তোমাদের ব্যবহারে অতি মুগ্ধ। যাক তাহলে শুধরেছো।তবুও বলছি এখনো সময় আছে ফোন জমা দিয়ে যাও এটাই লাস্ট আল্টিমেটাম। ”
শেষের কথা টা বজ্রধ্বনির মতো যেনো গর্জিত হলো৷ অর্ধেকেরও বেশি ছাত্র-ছাত্রী তাদের মোবাইল ফোন জমা দিলো। পরীক্ষার সময় শুরু হলো৷ পুরো হল জুড়ে পিনপতন নিরবতা। রিদিতা নিজের মতো লিখছে, মিথিলাও যা পারছে লিখছে। অথৈর ভরসা রিদিতা তবে রিদিতার খাতা দেখা তো দুরের কথা বেচারি নিঃশ্বাসও নিতে পারছে না৷ খালেদা চৌধুরী তার পাশেই দাড়িয়ে আছে। রিদিতা ও অথৈর মাঝে যেনো একমাত্র বাঁধা খালেদা চৌধুরী।
—“ যেভাবে গার্ড দিচ্ছে মনে হচ্ছে আমি স্মাগলার আর সে বিডিআর৷”
মনে মনে আওড়ালো অথৈ। আজ বোধহয় তার ফেইল হওয়া কেউ আটকাতে পারবে না৷ অথৈ উপায়ান্তর না পেয়ে রিদিতাকে পা দিয়ে খোঁচাতে লাগলো যেনো সে খাতা টা সাইড করে আর সে দেখতে পারে।
খালেদা চৌধুরী দাড়িয়ে দাঁড়িয়ে সব পরোখ করছিলো। সে রিদিতার খাতা টান মেরে নিয়ে নিলো৷ রিদিতা ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেলো।
—“ ম..ম্যাম আমার খাতা নিলেন কেনো? ”
—“ তুমি ওই কর্নারের যেয়ে বসো যাও।
—“ ম্যাম এটাই তো আমার সিট! ”
—“ তোমাকে যেতে বলেছি। ”
চোখরাঙিয়ে রাগী কন্ঠে ধমকে উঠলো খালেদা চৌধুরী। রিদিতা যেনো কেঁপে উঠলো। সে আর কথা না বাড়িয়ে কর্নারের সিটে যেয়ে বসলো৷ অথৈ রাগে, কষ্টে মনে মনে বকতে লাগলো —“ ম্যাডাম তো না যেনো আজরাইল! ”
—“ অথৈ আমার চারটা চোখ, আট টা কান জানো তো। তাই নিজের খাতায় মনোযোগ দাও, আর না পাড়লে বেরিয়ে যাও৷ ”
—“ জ্বি ম্যাম!”
অথৈ দাঁত কিড়মিড় করে সহ্য করলো নিজের অপদস্ততা। মিথিলা লিখা রেখে অথৈর কান্ডে মুখ টিপে হাসছে আর রিদিতা, সে যেনো আইসিইউ তে বসে পরীক্ষা দিচ্ছে সবার থেকে আলাদা সিটে।
“ ক্রমান্ন…
দুঃখিত প্রিয়তমেষূগণ! দেরি হয়েছে তবে আপনাদের মনোরঞ্জনের কমতি নেই। আশা করি ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন কেমন হলো। পরীক্ষার হলে কার কার সাথে এমন সিচুয়েশন হয়েছে জানাবেন কিন্তু।