ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 59

লেখক: আলিফা তাসনিম রিতা

৫৫.২
“শা-শা" করে গাড়ি ছুটে চলছে সবেগে।ছুটন্ত গাড়ির সাথে তাল মিলিয়ে পবন বইছে।শীতের শেষ সময়, তেমন একটা শৈত্যতা নেই প্রকৃতিতে।গাড়ির জানালা দিয়ে বাহিরে চেয়ে আছে রিদিতা। গাড়ির বেগের সাথে ছুটে চলা বাহিরের গাছ-গাছালি দেখছে।রিদিতা ছোটবেলার একটা কথা মনে করে আপন মনে হেসে উঠলো, শুভ্রবের মনোযোগ গাড়ি ড্রাইভিংয়ে। রিদিতার,শব্দ করে হাসায় ভ্রু কুঁচকালো,“কি হলো,একা একা হাসছো যে?" শুভ্রবের জিজ্ঞাসার পর, রিদিতা আগের চেয়ে জোড়ে হাসলো।হাসি যেনো থামছেই না। ততক্ষণে,গাড়ি মহাখালী ক্রস করে বিজয় সরনী তে ঢুকে গেছে।বিজয় সরনী আসতেই,গাড়ি জ্যামে আটকালো।শুভ্রব গাড়ি থামিয়ে নির্বোধের মতো রিদিতার হাসির দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইলো। কারণ কি?

রিদিতা শুভ্রবের জিজ্ঞাসু দৃষ্টি তার দিকে নিবদ্ধ দেখে, কোনোমতে হাসি দমিয়ে বলতে লাগলো,“আপনি জানেন ছোটবেলায় যখন গাড়ির সাথে, সাথে আশেপাশের গাছ পালাগুলো কে ছুটে চলতে দেখতাম, তখন ভাবতাম গাছও বোধহয় আমার সাথে ছুটে চলছে!একবার স্কুলে তখন আমি ওয়ানে পড়ি, সাধারণ জ্ঞান ক্লাসে ম্যাম আমাকে প্রশ্ন করলো, গাছ কি চলাফেরা করতে পারে? আমি উত্তরে বলেছিলাম,গাছ চলাফেরা করতে পারে না ও দৌড়াতে পারে।আমার উত্তর শুনে পুরো ক্লাস হেসেছিলো আর আমি ভ্যা করে কেঁদে ফেলেছিলাম লজ্জায়।সেটাই জানালা দিয়ে, চলন্ত গাড়ির সাথে ছুটে চলা গাছপালা দেখে মনে পড়লো।কি বোকা ছিলাম!" ঠোঁট উল্টালো রিদিতা। রিদিতার কথায় শুভ্রব হো,হো করে হেসে উঠলো।

“বাহ্!চমৎকার আবিষ্কার,নাহ অদুর ভবিষ্যতে আমাদের দেশ একজন গুণী বিজ্ঞানী পেতে চলেছে৷" শুভ্রব রিদিতা কে চ্যাতাতে হাসতে, হাসতে বলল।রিদিতা, হাসি থামিয়ে শুভ্রবের দিকে সরু চোখে তাকালো।শুভ্রব কি কোনোভাবে তাকে অপমান করলো?বিষয় টা রিদিতার আত্নবিশ্বাসে ভিষন আঘাত হানলো যেনো।

“আপনি কি আমাকে কটাক্ষ করলেন?" গম্ভীর কন্ঠে রিদিতা

“তওবা,তওবা! এই ভুল কেউ করে?" অস্বীকার করে বলল শুভ্রব।

রিদিতা মুখ ভেঙালো। শুভ্রব,মনের আনন্দে শিষ বাজাতে, বাজাতে ড্রাইভ করতে লাগলো।গ্রীণ সিগন্যাল পড়তেই গাড়ি, ছুটে চলল পুনরায়৷ বিজয় শরনী অতিক্রম করে ফার্মগেট হয়ে গাড়ি শাহবাগ ঢুকলো৷ শাহবাগ, ঢোকার পর রিদিতার মন টা একটু বেশিই প্রফুল্ল হয়ে উঠলো।সারি বেধে দাড়িয়ে থাকা টাটকা, টাটকা ফুলের দোকান।টিএসসির চা ও লাইব্রেরির খিচুড়ির জন্য মনটা টাঁ,টাঁ করে উঠলো।তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়ে সেই যে ভার্সিটি বিমুখ হয়েছে,আজ এ পথ হলো।

গাড়ি ততক্ষণে কার্জন হল পৌছে গেছে।গাড়ি থামলো কার্জনের গেইটে।শুভ্রব গাড়ি থেকে নামতেই পরিচিত অনেকের সাথে দেখা হলো হাত মেলালো।অনেকদিন পর ক্যাম্পাসে এলো।পুরোনো দিনগুলো চোখে ভেসে উঠলো।আগে কত দাপিয়ে বেড়াতো ক্যাম্পাস,জুনিয়র রা ভাই বলতে ছিলো অজ্ঞান।শুভ্রব,অবশ্য চাইলে পারতো ভার্সিটির লেকচারার পদে যোগ দিতে। অফারও করা হয়েছিলো কিন্তু শুভ্রবের জীবনের লক্ষ্য ছিলো ভিন্ন,সাইবার ওয়ার্ল্ডে আজ সে বেশ সফল!তবে,মাঝে মাঝে পুরোনো দিনগুলো মনে পড়লে নস্ট্যালজিক হয়ে উঠে শুভ্রব।

রিদিতা গাড়ি থেকে নেমে দাড়ালো। শুভ্রবের জুনিয়ররা রিদিতা কে দেখা মাত্র ভাবি,ভাবি বলে সালাম দিলো।রিদিতা নম্র হেসে সকলের সালাম নিলো।এরমাঝে, রিহানও ছিলো।রিহান কে দেখে রিদিতার, ভার্সিটির প্রথমদিন মনে পড়ে গেলো। রিদিতা কে কি বিরক্তটাই না করেছিলো।রিদিতাকে না পেলে মরে যাবে অথচ আজ ভাবি ডাকছে। রিদিতার,হাসি পেলো।আহান কেও দেখা গেলো সাথে।ছেলেটা মনে,মনে রিদিতা কে পছন্দ করতো।খুব সাহস করে, রিদিতার নোটস এ চিঠি লিখেছিলো।ছেলেটা ভদ্র, তাই রিদিতা তার অসম্মতি চিঠি তেই জানিয়েছিলো৷ আহান চেয়েছিলো বিষয় টা যেনো গোপন থাকে। আর,আজ অব্দি তা রিদিতা ছাড়া কেউ জানে না। আহান, রিদিতা কে দেখে স্মিত হাসলো।শুভ্রবের সাথে বেশ মানিয়েছে,ইশারায় জানালো।সালাম,আদাব শেষে সকলের থেকে বিদায় নিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকলো শুভ্রব-রিদিতা৷

ক্যাম্পাসে আজ অনেক ছাত্র-ছাত্রী। রিদিতা ঠাওর করতে পারলো না। কারণ, কেউ তো আগাম কিছু জানায়ও নি৷ বেশকিছুক্ষন, ভাবার পর রিদিতার মস্তিষ্কে তড়াক করে বাজলো,আজ তো ফলাফল দেয়ার কথা। হায়হায়!জীবনে নানারকম ছন্দপতনে সব ভুলেই বসেছে।রিদিতা,মাথায় হাত দিয়ে শুভ্রবের দিকে তাকালো, শুভ্রব ভ্রু নাচালো।

“কি ম্যাডাম, মনে পড়লো?"

“মাথা থেকে বেরিয়ে গেছিলো।" জিভ কামড়ে বলল রিদিতা৷ শুভ্রব, রিদিতা কে পাশ থেকে জড়িয়ে ধরে বলল,“আমি আছি মনে করিয়ে দেয়ার জন্য।"

রিদিতার অন্তরাত্না টেনশনে কেঁপে উঠলো। রেজাল্টে কি এসেছে কে জানে৷নানা রকম বিড়ম্বনায় ভুগে পরীক্ষা দিয়েছিলো।খুব একটা ভালো হয়নি। মান সম্মান বাচঁলে হয়।চিন্তায় রিদিতা নখ কামড়াতে লাগলো৷শুভ্রব,রিদিতা কে শান্ত করে বসিয়ে রেখে রেজাল্ট জানতে গেলো৷

রিদিতা রসায়ন ডিপার্টমেন্টের সামনে গালে হাত দিয়ে বসে, বসে চিন্তা করছে এমনসময়, রিদিতার মাথায় কেউ চাটি মারলো।পিছে ঘুরে দেখলো রাহা। রাহার চুল আগের চেয়ে বড় হয়েছে, আগে চুল শর্ট রাখতো, টপস আর জিন্স পড়তো এখন সালোয়র কামিজ পড়ে, ঘোমটাও দেয়।

“কি রে রেজাল্ট কি তোর?" রাহা,হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করলো। রিদিতা, চিন্তিত কন্ঠে বলল,“জানি না,তোর কি?"

“আমার দুলাভাই কে দেখলাম রেজাল্ট জানতে গেছে তাকে দেখে রোল আর রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে বললাম আমার টাও জেনে আসতে সাথে মিথু আর অথুর টাও!দুলাভাই থাকতে কষ্ট কেনো করবো।শালির রেজাল্ট জেনে আসা তার দুলাভাইগত দায়িত্ব।"

“ওরা আসে নি কেনো?" শ্লেষাত্মক কন্ঠ রিদিতার।রাহা,বসতে বসতে বললো জিজ্ঞাসু কন্ঠে বলল,“তুই জানিস না?"

“কি জানবো?" হকচকালো রিদিতা৷

“আমরা খালামনি হতে যাচ্ছি।" চোখ টিপ মেরে বলল রাহা।

“আমি তো জানতাম মিথিলা প্রেগনেন্ট, অথৈও কি?"

“হ্যা!"

“অথৈ তো আমায় জানালো না।"

“আরে ধুর,আমি তো নিজেও জানতাম না যদি কল না দিতাম।আমি কল দিয়েছিলাম তোকে সাথে অথু ও মিথু কে। তোর ফোন ধরেছে শুভ্রব ভাই৷ মিথু অসুস্থ্য,তোদের ওলীমা থেকে ফিরেই।অথু কে বললাম আসবে নাকি ও জানালো ক্লিনিকে আছে। আরেকটু চেপে ধরতেই বললো সুখবর।"

“মাশাল্লাহ্! শুনে ভালো লাগলো।" খুশী, খুশী কন্ঠে বলল রিদিতা।

রাহা ও রিদিতার কথার মাঝে রিদিতার ক্লাসমেট এসে দাড়ালো।যারা জীবনেও রিদিতার সাথে কথা বলে নি। রাহা অন্য ডিপার্টমেন্টের, তাই চেনার কথা না।রিদিতা কে যেভাবে ঘিরে ধরেছে,রাহা কেবল হা হয়ে তাকিয়ে আছে।মেয়েদের গ্রুপের থেকে একজন মেয়ে বলে উঠলো,“এই তোমার আর শুভ্রব ভাইয়ের বিয়ে হয়েছে এ কথা কি সত্য?"

“হ্যা!"

“তুমি খুব ভাগ্যবতী গো!এমন একজন পুরুষ তোমার স্বামী।শুনে খুশি হলাম।"

“দোয়া করো।"

“অবশ্যই।"

মেয়েগুলো আরও টুকটাক কথা বলে, নিজেদের রেজাল্টের আলোচনা করে চলে গেলো। এমনসময়,শুভ্রব কে রিদিতাদের দিকে আসতে দেখা গেলো৷রোদের ঝলকে, রোদ চশমা টা ঝিলকিয়ে উঠছে। অফহোয়াইট রঙের শার্ট ও ব্রাউন লেদার প্যান্ট। ক্যাজুয়াল ড্রেসআপে কোনো ফিল্মস্টার থেকে কোনো অংশে কম লাগছিলো না৷আশেপাশে মানুষের চোখও এড়াচ্ছে না৷রিদিতার,একটু ঈর্ষা হলো। তার স্বামীকে বেগানা নারীরা এভাবে দেখছে তার পছন্দ হচ্ছে না। ইচ্ছে করছে শুভ্রবের চেহারা টা নিকাবে ঢেকে দিতে, তাহলে তার মনে একটু শান্তি লাগতো!পরক্ষনে,আবার নিজেকে শান্তনা দিলো,এই পুরুষটার উপর সবচেয়ে বেশি অধিকার তার।এই পুরুষ টি তাকে ছাড়া আর অন্য কোনো নারীর দিকে চোখ তুলেও তাকায় না। বউ হিসেবে বুকটা গর্বে ভরে গেলো।

শুভ্রব, রাহা ও রিদিতা'র কাছে এলো। দুজনকে, দুটো কোল্ড কফির পট এগিয়ে দিলো। রাহা,শুভ্রব কে দেখে চিন্তিত কন্ঠে বলল, “পাশ নাকি বাশ শুভ্রব ভাই?"

“শালিকা নম্বর এক, ৩.৪০ পেয়ে ফাস্ট ক্লাস স্থান দখল করেছেন।আপনি,পাশ স্মাইলি!"

“আর বাকি রা?"

“শালিকা নাম্বার দুই,মিথিলা ওরফে ভাবি সাহেবা ৩.০০ এবং শালিকা নাম্বার তিন,অথৈ ৩.০০ পেয়ে অত্যন্ত সাফল্যের সাথে উত্তির্ন হইয়াছে।"

“সবার টা তো বললেন বউয়ের টা বললেন না?"

“বলে দিবো?"

“বলুন!" রিদিতা,উদগ্রীব হয়ে জানতে চাইলো। শুভ্রব, সুযোগের ফয়দা লুটলো।রিদিতা কে খোঁচাতে টালবাহানা করতে লাগলো “শিওর তো?"

“শুভ্রব, খামোখা টেনশন বাড়াবেন না তো।" টেনশনে রিদিতার আত্না বেরিয়ে যাওয়ার উপক্রম।শুভ্রব, দুই হাত মেলে আড়মোড়া ভাঙলো। শুভ্রব,রিদিতার কফি পট টা হাতে নিলো।পাইপ দিয়ে দুই, তিন সিপ নিয়ে রিদিতার হাতে ফেরত দিলো।রিদিতা,শুভ্রবের দিকে তাকিয়ে। এই লোক জ্বালানোর সুযোগ পেয়েছে, সোজাসাপটা ভাবে তো বলবে না।

“গলা টা শুকিয়ে গেছে,একটু গলা ভিজিয়ে নি।"

“কি হলো,বলবেন নাকি ভনিতা করবেন?" ভিষন রেগে গেছে রিদিতা। শুভ্রব, ফিচেল কন্ঠে বলল “তোমার কি মনে হয়, তুমি কেমন রেজাল্ট করতে পারো?"

শুভ্রবের প্রশ্নে রিদিতা মুখ আমসি হয়ে গেলো। এটা কেমন প্রশ্ন?ইচ্ছে করছে,এই কফির পট মাথায় ছুড়ে মারতে। রাহার বেশ মজা লাগছে এই স্বামী-স্ত্রীর খুনসুটি দেখতে৷ রাহা মুখ টিপে,টিপে হাসছে।

“নিজের প্রতি কনফিডেন্স নাই?"

“আপনি বলবেন?" ধমকে বলল রিদিতা।

“তুমি যা করেছো বলার মতো না, কি করে বলি বলো তো?" চোখ,মুখ গম্ভীর করে বলল শুভ্রব৷ রিদিতা ঢোঁক গিলল,ভেজাকন্ঠে জানতে চাইলো, “ভালো হয়নি?"

“একদমই ভালো হয়নি!" শুভ্রব মুখ গোমড়া করে বলল।রিদিতা মাথানত করে ফেলল মন খারাপ করে।পরমুহুর্তে, শুভ্রব রিদিতা কে চমকে, উৎফুল্ল কন্ঠে বলল,“ভালো হয় নি তবে ভালোর চেয়েও ভালো হয়েছে ম্যাডাম। আপনি ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি স্কোর করেছেন ৩.৯৭।মেরিট লিস্টের ফার্স্ট পজিশনে আপনার নাম।"

রিদিতা, চমকে মাথা তুলে চাইলো।শুভ্রবের কথায় বিশ্বাস করতে পারলো না।রাহা ও শুভ্রব একসাথে করতালি দিয়ে, রিদিতা কে সাধুবাদ জানালো।রিদিতা নিজের ফলাফলে নিজেই আশ্চর্যান্বিত ; ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারে রিদিতা মেরিট লিস্টের ২য় নয়তো ৩য় পজিশনে থাকতো।এবার সর্বোচ্চ নাম্বার পেয়েছে নিজের কান কে বিশ্বাস করতে পারলো না। রাহা তো খুশিতে লাফিয়ে, রিদিতা কে জড়িয়ে ধরলো৷

“আমি জানতাম আমাদের রিদু ভালো করবেই! সাব্বাশ আমার শেরনি!"

রিদিতা, মুখে হাত দিয়ে কেঁদে ফেলল৷ কত, কত মেহনত, রাত জাগা, টিউশনির যুদ্ধ সামলে, বাসার ঝামেলা সামলে পরীক্ষা দিয়েছিলো৷ আশাই ছেড়ে দিয়ছিলো ভালো ফলাফলের। অথচ,আল্লাহ বরাবরের মতো চমকে দিয়েছে। সবই খোদার রহমত ও রিদিতার নিজের মেহনত।শুভ্রব, রিদিতা কে জড়িয়ে ধরলো৷ রিদিতা, শুভ্রবের বুকেঁ মুখ লুকিয়ে ডুকড়ে কাঁদছে। আজ, তার মা থাকলে কত খুশি হতো! রাহা,শুভ্রব রিদিতা কে একা ছেড়ে দিয়ে চলে গেলো৷ ইয়াসিরের সাথে দেখা করার কথা, ফোন দিচ্ছে।

“এই বোকালেডি এভাবে কেউ হাউমাউ করে কাদেঁ? তুমি জানো আমি যখন তোমাকে প্রথম পজিশনে দেখেছি গর্বে আমার বুক ভরে গেছে।নিজের উপর কত প্রাউড ফিল হয়েছে!আমার বউ তো আমাকেও হারিয়ে দিয়েছে।তুমি জানো আমার থার্ড ইয়ার রেজাল্ট কত ছিলো?"

“না" নাক টেনে বলল রিদিতা।

“৩.৯৫ যদিও ডিপার্টমেন্টসহ পুরো ভার্সিটিতে টপ স্কোর ছিলো।তবে তোমার কাছে হেরে গিয়েছি কিন্তু এখানেই আমি জিতে গিয়েছি৷ আমি সব সময় চাই তুমি অনেক দুর এগিয়ে যাও,আমার চেয়েও বেশি, বেশি সফল হও৷তুমি সফল হলে জিতে যাবো আমি!আ'ম সো প্রাউড অফ ইউ মাই ওয়াইফি।জীবনে অনেক কিছু ঘটেছে তোমার, অনেক কিছু ফেস করেছো আমি চাইনা তুমি থেমে থাকো। নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও।"

শুভ্রবের চোখে স্ত্রীর সাফল্যের খুশির ঝলক।রিদিতা,আশ্চর্য হয়!স্বামী এমনও হয়? রিদিতা তো জানতো স্বামীরা কখনো তার স্ত্রী কে সফল হতে দেখতে চায় না।স্ত্রীর সাফল্যে তারা নিজেদের ছোট মনে করে।অথচ,এই পুরুষ!স্ত্রীর কাছে পরাজিত হতেও কার্পন্য করে না।পৃথিবীর সমস্ত নিয়ম জেনো এ পুরুষের কাছে নত হয়।

“আমি তোমার ৪র্থ বর্ষের ভর্তির সব ফরমালিটি পূরণ করে দিয়েছি এবং বকেয়াও শোধ। তোমার আর চিন্তা করতে হবে না ফি নিয়ে, ফি এর টাকা জোগানোর জন্য হাড়ভাঙা পরিশ্রম করে টিউশনও করা লাগবে না। তুমি শুধু পড়বে, নিজের স্বপ্নের দিকে এগোবে আর তোমার স্বপ্নের প্রতিটি ধাপের বাঁধার প্রতিরোধ হয়ে দাড়াবো আমি!" শুভ্রবের কন্ঠে স্ত্রীর প্রতি অনুরাগ ও উৎসাহ৷

“আপনি এতো ভালো কেনো? আমার তো নিজের উপরেই বড় ঈর্ষা হচ্ছে!প্রতিটা মেয়ে যদি আপনার মতো জীবনসঙ্গী পেতো তাহলে তারা অনেক এগিয়ে যেতো।" আবেগপ্রবণ হয়ে পড়লো রিদিতা।

“হতে পারে তবে সবাই তো রিদিতা নয়!" রিদিতার, নাকে নাক ঘষলো শুভ্রব।

রিদিতা,শুভ্রবের দিকে ছলছল চোখে তাকালো, তার মনে হলো আশেপাশের বহু চোখ তার স্বামীকে গিলছে, রিদিতার মানুষের নজরে বড় ভয়।রিদিতা, তাড়াতাড়ি করে তিন কুল পড়ে শুভ্রবের গায়ে ফু দিলো। পারলে লুকিয়ে রাখতো পৃথিবী থেকে।

“চলুন,বেগম আপনার বিজয় উদযাপন করা যাক।"

“আমার ইচ্ছেমতো!"

“আপ কি হুকুম সার আখো পার!ফরমায়েশ তো পেশ করুন!"

“ঠিকআছে তাহলে আজ আমরা টিএসসি তে চা খাবো,ভেলপুরি খাবো,নীলক্ষেত ঘুরবো।"

“নীলক্ষেত কেনো,বই কিনবে নাকি?"

“নাহ, যেই দুই হাজার ছাব্বিশ টা বই পাঠিয়েছেন তার অর্ধেকও পড়ি নি।কিছু তো আসেই নি।"

“কি বলো,পাঠায় নি কেনো?"

“বাসায় জায়গা ছিলো না, আমার সেলফে তো আগে থেকেই অনেক বই। কই রাখবো জায়গা নেই।"

“হুম বুঝলাম!চলো তাহলে তোমার ফরমায়েশ পূরণ করি।"

শুভ্রব,রিদিতা ক্যাম্পাস থেকে বেরিয়ে, পায়ে হাটতে লাগলো৷রিদিতার ইচ্ছে কার্জন এসেছে অথচ প্রেম করবে না?উপন্যাসের পাতায় কার্জনের কত প্রেমের গল্প শুনেছে।স্বামী থাকার সুবিধা টা মিস করলে চলে না।আজ তারা স্বামী-স্ত্রী নয় প্রেমিক প্রেমিকা হয়ে বিচরন করবে।

রিদিতার মন আজ খুব ভালো!মনের আনন্দে,কি থেকে কি করবে দিশা পাচ্ছে না।ঢাকা গেটের পাশের ফুটপাত দিয়ে হাটঁতে লাগলো। রিদিতা কখনো নাচতে,নাচতে হাটছে। আবার কখনো উল্টো হাটছে, গাছ থেকে ফুল ছিড়ে কানে গুজলো।শুভ্রব, নিজের মুঠোফোনে ছবি তুলে দিচ্ছে। রিদিতা আবার, সেই ফুলের পাপড়ি হাতে নিয়ে শুভ্রবের দিকে ফু দিয়ে উড়াচ্ছে।শুভ্রব,রিদিতার সকল পাগলামি তে সায় দিয়ে যাচ্ছে। রাস্তার লোকজন তাকিয়ে আছে, তাতে দুই প্রেমীযুগলের কিছু যায় আসে না।

কার্জন হলের হাতের ডানপাশের ফুটপাতে অনেক হ্যান্ডমেড সামগ্রি পাওয়া যায়।রিদিতা সেখানে ঢু মারলো। কিছুই পছন্দ হয়নি তার। কিছুক্ষণ ঘাটাঘাটি করে বেরিয়ে গেলো।কিছুটা পথ হাটতেই ভেলপুরির দোকান পেলো, বায়না ধরলো ভেলপুরি খাবে।শুভ্রব,কিনে দিলো।দুজন এক প্লেটেই নিলো৷ বেশী করে ঝাল দিয়ে।শুভ্রব ঝাল খেতে পারে না, রিদিতা আলাদা মরিচ বেছে দিলো তবে নিজে ঝাল নিয়ে ইচ্ছে মতো খেলো।খাওয়ার পর শোষাতে লাগলো।শুভ্রব তৎক্ষনাৎ, আখের রস কিনে খাওয়ালো।আখের রসের গ্লাসের উপরের ফেনা রিদিতার মুখে লেগে মোচের মতো আকৃতির মতো দেখাচ্ছে, শুভ্রব ইশারায় বোঝালো। রিদিতা বুঝলো না।শুভ্রব হাত দিয়ে ইশারা করে থামতে বলল, পকেট থেকে টিস্যু বের করে রিদিতার মুখ মুছে দিলো। রিদিতা বুঝতে পেরে হেসে ফেলল।

টিএসসি পৌছোলো, দুইজন চা নিলো। রিদিতা তেঁতুল চা আর শুভ্রব রং চা। দুইজনে গ্লাসে, গ্লাস টোকা দিয়ে চিয়ার্স করে চা খেলো৷চায়ের সাথে রিদিতার বকবক মন দিয়ে শুনছে শুভ্রব। নিজের জীবনের নানা রকম মজার ঘটনা, বান্ধবীদের ঘটনা, কে কয়টা চিঠি দিয়েছিলো সে ঘটনা। কখনো হাসতে, হাসতে শুভ্রবের হাত চেঁপে ধরছে৷ কথার যেনো ফুলঝুরি ফুটছে রিদিতার।শুভ্রব, শ্রোতার মতো কেবল শুনে যাচ্ছে।রিদিতা যদি সারাদিন কথা বলে, শুভ্রব সারাদিনই শুনতে সদা প্রস্তুত,কান ব্যথা কভু হবে না।

চা খাওয়া শেষে, নীলক্ষেতের দিকে যাবে।সে পথের পাইলের উপর দিয়ে রিদিতা এক্কাদোক্কা করে হাটছে আর শুভ্রব,রিদিতার হাত ধরে নিচে দিয়ে হাটছে যাতে রিদিতা পড়ে না যায়। রিদিতা যেনো তার কিশোরী বয়সে ফিরে গেছে।

শুভ্রব,রিদিতার বাচ্চামো দেখে বলল,“তোমাকে দেখলে মনে হয় তোমার বাহিরটা কংক্রিট পাথরের মতো কঠোর, তবে তোমার ভেতর টা বাচ্চাসুলভ! প্রথমটা বাস্তবতা আর দ্বিতীয়টা কি তোমার লুকিয়ে থাকা অযত্ন সত্তা!

“মেয়েরা তার প্রিয় মানুষের কাছে ছকভাঙে, তার কাছে সে বাচ্চাদের মতোই নাজুক ও অবুঝ। সে চায় প্রিয় মানুষ টি তাকে আগলে রাখুক, আহ্লাদ করুক একটু যত্ন করুক, একটু প্রশ্রয় দিক।”

“ তাহলে কি আমি তোমার প্রিয় মানুষ?” শুভ্রব,প্রেমময় কন্ঠে বলল। রিদিতা ঘুরিয়ে প্রতিউত্তর করলো,“অপ্রিয় মানুষ!”

শুভ্রব গা দুলিয়ে হাসলো। রিদিতা বোধহয় সে হাসি তে লজ্জাবোধ করলো মনে মনে ভাবলো কি বোকামিটাই না সে করেছে।

—

দীর্ঘক্ষন হাটাহাটি করে ক্লান্ত হয়ে, গাড়িতে বসলো শুভ্রব-রিদিতা।গন্তব্য,ঠিক নেই যতদুর যাওয়া যায় দুজন যাবে এই তাদের উদ্দেশ্য!গাড়ি চলছে আপন গতিতে।রিদিতা গাড়ির জানালার সাথে হেলান দিয়ে তার দুই পা শুভ্রবের উরুর উপর উঠিয়ে বসেছে। হোচটঁ খেয়ে পায়ে ব্যথা পেয়েছে। শুভ্রব,আলতো হাতে পায়ের পাতায় ম্যাসাজ করে দিচ্ছে আরেক হাতে গাড়ি ড্রাইভ করছে।

ফুলের দোকানধার দিয়ে, অতিক্রম করার সময় শুভ্রবের কিছু একটা মনে হতেই গাড়ি থামালো।গাড়ির ভেতর থেকে ফুলওয়ালা কে ডাকলো।দোকানে ঝুলছে টাটকা,টাটকা বেলী ফুলের মালা।শুভ্রব, একটা ফুলের তোড়ার অর্ডার দিলো।দোকানিকে বলে দিলো কি,কি ফুলের সমন্বয়ে বানাতে হবে।কিছুক্ষণ,সময় চেয়ে দোকানী তোড়া বানাতে লেগে পড়লো।ঠিকমতো, হচ্ছে না বলে শুভ্রবই গাড়ি থেকে নামলো।রিদিতা,চোখ বন্ধ করে ছিলো।কাঁচে টোকা পড়তেই, রিদিতা চমকে লাফিয়ে উঠলো।

বাহিরে একজন আমড়া মাখা,পেয়ারা মাখা,আমসত্ত্ব, আচাড় হাতে করে বিক্রি করছে।লোকটা নিতান্তই বৃদ্ধ!রিদিতা কাচঁ নামালো,লোকটি কিছু একটা বলছে সে শুনতে পাচ্ছে না তাই।শুভ্রব ওদিকে,দোকানিকে নির্দেশনা দিতে ব্যাস্ত।

“ মা,আমড়া মাখা লন৷খাইতে বহুত মজা!একবার খাইবা তো বারবার চাইবা।"

রিদিতা,দেখলো একদম ফ্রেশ,ফ্রেশ কেটে বানায়। রিদিতা, একটা আমরা মাখা নিলো বেশী করে কাসুন্দি দিয়ে মাখিয়ে,সাথে নিলো আমসত্ত্ব,পাশের ঝালমুড়ি ওয়ালা থেকে ঝালমুড়িও নিলো।পার্স থেকে টাকা বের করে, বৃদ্ধের হাতে দিলো। গাড়িতে বসে, এগুলো খাওয়ার মজাই যেনো আলাদা!

শুভ্রব,ফুলের তোড়া নিয়ে গাড়িতে ঢুকে রিদিতার কান্ড দেখে অবাক গেলো৷কোলের মধ্যে,আমড়া মাখার প্যাকেট,আমসত্ত্বের প্যাকেট ও হাতে ঝালমুড়ি নিয়ে বসেছে।

“একদিনে এতো বাহিরের খাবার খেলে শরীর কি ঠিক থাকবে,ম্যাডম!" নরম ভাবে বলল শুভ্রব৷

“কিছুই হবে না, আগে তো আরো খেতাম।" রিদিতার, বেপরোয়া জবাব৷ শুভ্রব, এসব দেখে নাক শিটকিয়ে বলল,“এগুলো আনহাইজেনিক রি।বেশী খেলে অসুস্থ্য হয়ে পড়বে আর আমি তোমায় নিয়ে কোনো রিস্ক নিতে চাই না৷"

রিদিতা শুভ্রবের পরামর্শ গোনাতেই ধরলো না, উল্টো প্রশ্নসূচক কন্ঠে বলল,

“আপনি আমায় কি বললেন?"

“খেতে বারণ করলাম" শুভ্রব,কাঁধ উচিয়ে বলল।

“না আমাকে কি বলে ডাকলেন?"

“রি!" সাবলীল কন্ঠে শুভ্রব। রিদিতা আমড়া কামড়াতে, কামড়াতে বলল,“সব ডাকের থেকে এ ডাক টাই আমার বেশি পছন্দ হয়েছে।"

“আচ্ছা!" শুভ্রব, চমকে হাসলো।

শুভ্রব হাতের পেছনে কিছু একটা লুকিয়ে রেখেছে,রিদিতার কৌতুহল হচ্ছে। বারেবারে উকিঁ দিয়ে তাকাচ্ছে।শুভ্রব,ততোবারই আড়াল করার চেষ্টা করছে।শুভ্রব,রিদিতার কৌতুহল দমাকে বলল,“চোখ বন্ধ কর তো।" শুভ্রবের কথার প্রেক্ষিতে রিদিতা উল্টো চোখ বড়,বড় করে চাইলো। যেনো শুভ্রব, ভয়ংকর কোনো বাক্য বলেছে।

“চোখ বড়, বড় করে তাকাতে বলি নি, বন্ধ করতে বলেছি,চোখ বন্ধ করো।"

রিদিতার চোখের সামনে উপর থেকে নিচে ধীরে হাত নাড়িয়ে, চোখ বন্ধ করালো শুভ্রব।শুভ্রব,বিশাল বড় এক ফুলের তোড়া রিদিতার সামনে ধরলো।

“চোখ খুলুন মল্লিকা-এ-জাহান, তহফা কবুল করুন!"

রিদিতা,চোখ খুলে চমকালো! শুভ্রবের হাতে বিশাল বড় এক ফুলের তোড়া। তোড়াটা সাজানো হয়েছে, বড়,বড় তিনটা সূর্যমখী, কয়েকটা হোয়াইট লিলি এবং উপরে লিলির কুড়ি সমেত, পাশে কয়েকটা সাদা গোলাপ,ছোট-ছোট গুচ্ছ সাদা ফুল, আশেপাশে ছড়ানো কিছু সবুজপত্রপল্লব দিয়ে কালো রেপিং পেপারে মোড়া!উপরে একটা নোটসও দেয়া ❝Sunflower for my personal Sunflower!❞ সূর্যমুখী রিদিতার প্রিয় ফুল, এতো সুন্দর ফুলের তোড়া পেয়ে রিদিতার মন টা ফুলের তোড়ার মতো খিলে উঠলো।

“পছন্দ হয়েছে?"

“খুব!" খুশিতে গদ,গদ রিদিতা

“খুশি?"

“অনেক!"

“আপনার খুশিতেই আমি খুশি।" দুই হাত ছড়িয়ে, মাথা হালকা ঝুকালো শুভ্রব।

শুভ্রব গাড়িতে এসে বসলো, রিদিতা শুভ্রবের কাঁধে মাথা রাখলো ফুলের তোড়াটা বুকে জড়িয়ে। শুভ্রব শার্টের বুক পকেট থেকে জুঁই ফুলের মালা বের করলো৷ রিদিতার, মাথার ঘোমটা সরিয়ে চুলের খোপাটা আলগোছে খুলে ফেলল,ছোট কাটাক্লিপদিয়ে সুন্দর করে মালা টা চুলে পড়ালো।চুলে মুখ ডুবিয়ে নাক টেনে ঘ্রাণ নিলো।রিদিতর চুলের ঘ্রাণ ও ফুলের ঘ্রাণ মিলেমিশে একাকার।রিদিতার গালে আলতো চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে বলল,

“কৃষ্ণচূড়া'র মতো লাজে রাঙা মুখশ্রীতে খিলেছে বেলী ফুলের সিগ্ধ হাসি, জুঁইয়ের সুবাসে ছেয়ে ঘনকালো কেশরাশি ওহে আমার হৃদয়হরণকারিণী, আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি!"

রিদিতা,শুভ্রবের প্রেমময় ছন্দে লজ্জা পেলো, লজ্জা আবৃত করতে দুই হাতের আজলায় মুখ ঢেঁকে ফেললো।শুভ্রব, রিদিতার এহেন কর্মে হাসলো।পাশ থেকে জড়িয়ে ধরে ড্রাইভিং এ মন দিলো৷

—
অপরাহ্নের বেলাডুবে, সন্ধ্যার আষ্ফালন গগনে ছেয়ে।রাস্তার ধারের ল্যাম্পপোস্টের বাতিগুলো জ্বলে উঠলো, মসজিদে মাগরিবের আজান পড়ে গেছে।পাখিরা তাদের চিরপরিচিত নীড়ে পৌছে গেছে।চারিদিকে সাঝের বেলার নরম ও কোমল আবেশ।

শুভ্রব, রিদিতা কেনাকাটা করার জন্য “যমুনা ফিউচার পার্ক" শপিংমলে পৌছালো শুভ্রব রিদিতা।বিয়ে উপলক্ষে, সকলের জন্য উপহার কেনা হয় নি।সকলে কিছু না কিছু তো উপহারে প্রাপ্য! মা,বাবা,সানায়া,দাদিজানের জন্য নিতে হবে আবার ওদিকে রিদিতার মামাবাড়ির জন্যও কিনতে হবে।শুভ্রব, রিদিতা এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে,ঘুরে দেখছে।রিদিতা,এর আগে কখনো এতো বড় ফ্যান্সি ও পশ শপিংমলে আসে নি।প্রয়োজন হলে, বাড়ির কাছের মার্কেট থেকে কেনাকটা করতো। চারিদিকে বাহারি আলোরসজ্জার শোরুম, ফ্যান্সি ডিজাইনের জামাকাপড়,ভিন্ন নকশার জুতো যেনো এলাহি ব্যাপার!

রিদিতা শোরুমে টাঙানো একটা, একটা ড্রেস দেখে যাচ্ছে। সুন্দর এবং মনোরম কারুকাজের নকশার আদলে গড়া।তবে,দাম প্রচুর! দাম দেখে রিদিতা দেখা ছেড়ে দিলো। এতো দাম দিয়ে জামাকাপড় কেনার কোনো মানে হয় না। খাদ্য,বস্ত্র, বাসস্থান প্রয়োজন তবে প্রয়োজনের চেয়ে বেশি প্রয়োজন নয়।

“কি হলো, দাড়িয়ে আছো কেনো পছন্দ করো যা ভালো লাগে।" শুভ্রব, মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলো। নামাজ শেষে, শোরুমে ঢুকে দেখলো রিদিতা মূর্তির মতো দাড়িয়ে আছে যেখানে, যেভাবে রেখে গেছিলো।অন্য কেউ হলে তো আধা শোরুমই শপিং ব্যাগে ভরে ফেলতো। এই নারী যেনো সবেতে বিপরীত।

“আমার কিছু লাগবে না,যা আছে তাতেই যথেষ্ট। এতো জামা কাপড় আমার লাগে না।আমি আগে বাহিরের পড়ার জন্য দুটো জামা,বাসায় পড়ার জন্য দুটো জামা ও ভার্সিটি তে পড়ার জন্য দুটো জামা নিতাম।এতো,এতো জামা কাপড় কেনা কেবল অপচয়।"

“যাক, ভবিষ্যতে ঢাকা শহরে একটা বাংলো টাংলো বানিয়ে ফেলতে পারবো,কারণ আমার বউ যে হিসেবি এতো টাকা কোথায় রাখবো!" শুভ্রব,রিদিতা কে টিপ্পনী কেটে বলল।

“আমাকে কি কিপটে বলছেন?" ভারী কন্ঠ রিদিতা

“আমি তো কিছুই বলি নি।" শুভ্রব, কাধ উচিত সরল ভঙ্গিতে বলল।

“আপনি বলেছেন।" নাক ফুলালো রিদিতা। শুভ্রব রিদিতার নাক ফুলানো দেখে হেসে ফেলল,“হাও,কিউট!মাঝে,মাঝে এমন রাগ দেখিয়ো তো তোমাকে রাগলে খুব কিউট লাগে,একেবারে লাল টমেটো!"

শুভ্রব আবারো জোড়ে হাসলো৷রিদিতা,চোখ সরু করে ত্যাড়া করে তাকালো।এভাবে টিটকারি করা পছন্দ হচ্ছে না। রিদিতার, গম্ভীর মুখোভাব দেখে শুভ্রব হাসি থামালো। মল্লিকা-এ-জাহান রেগে গেছেন, মল্লিকা রাগলে রাজার রাজত্ব লন্ডভন্ড হয়ে যাবে।

“আচ্ছা,বাবা সরি। তোমাকে কিছু পছন্দ করতে হবে না, আমি পছন্দ করে দিচ্ছি তবে আমি কিনবো না,এই না, লাগবে না, আমার আছে এসব শুনবো না!" শেষ কথাগুলো শুভ্রব একটু ভেঙিয়েই বলল। রিদিতা, শুভ্রবকে মুখ ভেঙালো।

শুভ্রব, কপাল চাপড়ে বলল,“কই ভেবেছিলাম বউ বলবে,ওগো,হেগো শুনছো আমায় ওটা কিনে দাও না। আমি রাগ করে বলবো না কতো কিছু কিনলে আর কিছু কিনতে হবে না।বউ মুখ ফুলাবে,গলায় ঝুলে পড়বে, ঝগড়া করবে, বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি ধামকি দিবে।সম্পর্কের ইতি বাচাঁতে তাকে মানানোর জন্য আরো একগাদা শপিং করে দিতে হবে।আমার স্বপ্ন আধুরা রয়ে গেলো।" শুভ্রব, অভিনয় করে দেখাচ্ছিলো। শুভ্রবের অভিনয় এতোই হাস্যকর ছিলো রিদিতা না হেসে পারলো না।আশেপাশের মানুষজনও আড় চোখে মুখে হাত দিয়ে হাসতে, হাসতে করিডোর দিয়ে যাচ্ছিলো।

—

শুভ্রব,রিদিতা কে নিয়ে শপিংমলের পশ একটা শোরুমে ঢুকলো৷পাকিস্তানি,ইন্ডিয়ান সহ সবধরনের লেডিস কালেকশনের সমাহার।শুভ্রব, রিদিতার জন্য কয়েকটি ড্রেস সিলেক্ট করলো৷ রিদিতা কে আয়নার সামনে দাড় করিয়ে বারে,বারে ট্রায়াল দেয়ালো৷যে পোশাকগুলোতে রিদিতা কে বেশি মানাচ্ছিলো, সেখান থেকে চার,পাচঁ সুট কিনে দিলো জোড় করে৷একসাথে সানায়ার জন্যও কিনে নিলো।রিদিতা কত বারণ করলো রিদিতার জন্য না কিনতে শুভ্রব শুনলে তো৷

শোরুম থেকে বের হয়ে শুভ্রব রিদিতা জেন্টস কর্ণারের দিকে যাচ্ছিলো।সেমুহূর্তে, শুভ্রবের অফিস থেকে ইমার্জেন্সি কল এলো৷ শুভ্রব,রিসিভ করতে, করতে রিদিতা কে ইশারা করলো আর কি ভালো লাগে দেখতে।শুভ্রব কথা বলে আসছে৷রিদিতা,কি দেখবে এখানে যত দাম জিনিসপত্রের।শুভ্রব এরমধ্যে বহু টাকা লুটিয়ে ফেলেছে।চার টা জামার দাম নিয়েছে তিরিশ হাজার টাকা।এমনভাবে খরচ করলে এই লোক দেউলিয়া হয়ে যাবে কোনো এককালে।রিদিতা দীর্ঘশ্বাস ছাড়লো।

ঘুরতে,ঘুরতে রিদিতার চোখ গেলো চুড়ির শো-রুমে। চোখ ধাধানো চুড়ির সকল কালেকশন। কাশ্মীরি, রেশমী সহ নানা বাহারি চুড়ি। চুড়ি, শাড়ী, বই এই তিনকে ঘিরে যেনো রিদিতার দুর্বলতা। যা,দেখছে তাই ভালো লাগছে!ইচ্ছে হচ্ছে সব নিয়ে নিতে। রিদিতা,ভাবলো সেখান থেকে তিন মুঠ চুড়ি কিনবে দুই মুঠ কাশ্মীরী ও মেরুন রঙা কাঁচের চুড়ি এক মুঠ।তবে দাম যেই চড়া! দাম শুনে মন টা নিভে গেলো। কিন্তু মন তো মানে না। সে তার পার্স ব্যাগে দেখলো কত টাকা আছে। যা আছে তা দিয়ে চুড়ি হবে না। তবে ব্যাপার না পরে কিনে নিবে।

এতক্ষণ এতোকিছু নিরবে পর্যবেক্ষন করছিলো শুভ্রব।কলে কথা শেষ করে, দেখলো রিদিতা চুড়ির দোকানে ঢুকেছে।শুভ্রবও ঢুকলো দোকানে৷শুভ্রব রিদিতার পেছনেই দাড়ানো ছিলো। কখন যে এসে দাড়ালো রিদিতা টের পেলো না।

“এখানে যত চুড়ি ম্যাডামের পছন্দ হয়েছে প্যাক করে দিন '

সেলসম্যানকে অর্ডার করে বলল শুভ্রব। পেছনে শুভ্রবের ভারী কন্ঠ পেয়ে ঘুরে তাকালো। রিদিতা ভুত দেখার মতো চেয়ে রইলো।শুভ্রব, রিদিতার বা'পাশের তাক থেকে মেরুন রঙের রেশমী চুড়ির মুঠ নিলো। যত্ন করে পড়িয়ে দিলো রিদিতার দুই হাতে। রিদিতা অবাক চোখে চেয়ে আছে। পেছন থেকে দোকানের সেলস ম্যান ডেকে বলল,“স্যার! সব প্যাক হয়ে গেছে।”

রিদিতা, তার পাশে চেয়ে দেখলো, পছন্দকরা চুড়ি গুলোর আয়না একেবারে ফাঁকা।মিনিমাম,দোকানের অর্ধেক চুড়ি পার্সেল হয়ে গেছে।রিদিতা আশ্চর্যান্বিত কন্ঠে বলল,“এত চুড়ি কোথায় গেলো।”

“তোমার বাড়ি”

”পাগল হয়েছেন?”

“তোমার পছন্দের প্রতিটা জিনিস তোমার নামে করে দিবো চুড়ি তো তার তুলনায় নগন্য!"

“আমি যদি চাঁদ তারা আনতে বলি তাও এনে দিবেন?"

“তোমার চাঁদ তো আমি-ই!"

“কায়দা তো বেশ ভালোই জানেন।”

“আমার মতো চাঁদ থাকতে তুমি আকাশের চাঁদ কেনো চাইবে?” শুভ্রবের কন্ঠে জেলাসির আভাস। রিদিতা শুভ্রবের মাথায় চাটি মেরে বলল,“আপনি আসলেই মাতাল লোক!"

“তোমার নামের প্রেমসুরা পান করেই ভুলেছি জাত-কূল তাই লোকে বলে মাতাল!” শুভ্রবের নাটকিয়ো কথায় হাসলো রিদিতা। শুভ্রবও মুচকি হাসলো

“ আরো কিছু লাগবে?” আশেপাশে চোখ বুলাতে, বুলাতে বলল শুভ্রব। রিদিতা ভ্রু কুচকে বলল, “ডাকাতি করেছেন নাকি?”

“নাহ!আমার বাপজানের জমিজমা যা ছিলো বেঁচে দিছি”

রিদিতা হেসে শুভ্রবের হাত টা নিজের গালে ঠেকিয়ে বলল,“বাটপার লোক,আমার এতো কিছু লাগবে না আপনি এভাবে আমায় আগলে রাখুন আপনার ভালোবাসায় তাতেই হবে।”

“সব সময়ই রাখবো!" ফিসফিসিয়ে আদুরে স্বরে বলল শুভ্রব।

—

চুড়ির শোরুম থেকে বেরিয়ে,রিদিতা বেবি কর্ণারের দিকে গেলো৷ রিশিতার জন্য কিছু নিবে বলে।ছোট,ছোট বাচ্চাদের কিউট,কিউট সাইজের জামা কাপড় দেখতে রিদিতা খুব ভালো লাগছে।একপাশে,বাচ্চাদের জন্য সুন্দর,সুন্দর ফ্রক!রিদিতার নজর পড়লো সেখানে৷ ফ্লোরাল ছোট,ছোট প্রিন্টের দুটো ফ্রক রিদিতার খুব পছন্দ হলো। একটা দেড় বছরের বাচ্চাদের আরেকটা একদম শূন্য বয়সের।ওই ছোট ড্রেস টা রিদিতার এতো পছন্দ হলো বলার বাহিরে।কিন্তু নিবে কার জন্য। রিশিতার গায়ে তো হবেই না।বড় সাইজের আছে কি না জিজ্ঞেস করলো।আভেইলেবল ছিলো না। রিদিতা কে রেখে দিতে হলো৷ তবে,মন টা চাচ্ছে না রেখে দিতে।

শুভ্রব, রিদিতার দৃষ্টি লক্ষ্য করে বলল,“নিয়ে নাও,ভবিষ্যতে তোমার মেয়ে হলে পড়তে পারবে।"

শুভ্রবের কথায় রিদিতার মুখে রক্ত জমলো,নাক লাল হয়ে এলো। লজ্জায় যেনো মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা।এই লোকের মুখে কিছু আটকায় না একেবারে ঠোঁটকাটা! রিদিতা,আমতাআমতা করে বলল,“আমি তো এমনি দেখছিলাম।"

“আমিও এমনি বলছিলাম।" মানিব্যাগ থেকে কার্ড বের করতে করতে বলল শুভ্রব। রিদিতা আর দুই সেকেন্ডও দাড়াতে পারবে না এই লোকের সামনে৷ রিদিতা,শুভ্রব কে রেখে শোরুম থেকে বেরিয়ে গেলো৷ শুভ্রব, মাথা নাড়িয়ে হাসলো। রিশিতার জন্য যে তিনটি জামা নিয়েছে তার সাথে রিদিতার পছন্দ করা ছোট জামাটাও নিয়ে নিলো।

—

রাতের বাজে সাড়ে নয়টা,সারাদিন টই,টই করে শুভ্রব, রিদিতা দুজনেই ক্লান্ত। বাড়ির সকলের জন্যই শপিং করেছে। দারোয়ান থেকে কাজের লোক কাউকে বাদ রাখে নি। রিদিতাদের প্রতিবেশী নাজমা আন্টিদের জন্যও কিনেছে।ওনারা বিপদে যথেষ্ট সাহায্য করেছে।পরিকল্পনা ছিলো ডিনার করে ফিরবে,রিদিতা বারণ করায় বাড়ি ফিরলো।

বাড়ির লিভিং রুমে,শাহমীর টিভি তে নিউজ দেখছে।সাবানা বেগম উল দিয়ে সোয়েটার বুনছে৷ সুচরিতা সোফার কর্নারে বসে বই পড়ছে।সানায়া, নিজের ঘরে মুঠোফোনে বন্ধুদের সাথে চিটচ্যাটে ব্যাস্ত সময় পাড় করছে।রান্নাঘরে হীরাম্মা রাতের ডিনারের আয়োজন করছেন। তন্মধ্যে, হাতভর্তি শপিং নিয়ে বাড়ি ঢুকলো শুভ্রব রিদিতা!

“কি রে এতো তাড়াতাড়ি ফিরলি আমরা তো ভেবেছি দেরি করে ফিরবি?" সুচরিতা,বই বন্ধ করে ছেলের দিকে তাকিয়ে বললো।রিদিতা কে কাছে ডাকলো হাত বাড়িয়ে। রিদিতা সুচরিতার কাছে যেয়ে বসলো।

“ঘুরাঘুরি কেমন হলো?"

“খুব ভালো মামনি।"

“যাক,যা তাহলে ফ্রেশ হয়ে আয় খাবার বাড়তে বলি।"

শুভ্রব বাঁধা দিলো।সবাই কে ডাকালো। সানায়া তো ভাইয়ের ডাক পেয়ে ছুটে এলো। বাড়ির কাজের লোক থেকে দারোয়ান সবাই হাজির হলো লিভিং রুমে।শুভ্রব সকলের জন্য আনা উপহার বুঝিয়ে দিলো সকলকে৷সানায় নিজের উপহার পেয়ে মহাখুশি। রিদিতা, নিজ হাতে শ্বশুড়, শ্বাশুড়ি কে উপহার দিলো। নিজে খুব যাচাই, বাছাই করে পছন্দ করে এনেছে। সুচরিতা'র জন্য সিদূর লাল টুকটুকে জামদানী শাড়ি এনেছে।ফর্সা গাত্রে দারুণ মানাবে।সুচরিতার শাড়ি পড়ার ধরণ রিদিতার খুব পছন্দ।আটঁ সাট করে কি সুন্দর করে পড়ে!রিদিতা, এমনিতেও শ্বাশুড়ির সৌন্দর্যে মুগ্ধ।

“মা তুমি এটা পড়বে কিন্তু, তোমাকে শাড়িটা তে খুব মানাবে৷" রিদিতার চোখের ঝিলিক দেখে সুচরিতা হাসতে,হাসতে বলল,“পড়বো রে মা। আমার মেয়ে আমার জন্য পছন্দ করে এনেছে তা আবার না পড়বো।খুব সুন্দর হয়েছে।"

শাহমীর চৌধুরীরও তার পাঞ্জাবি সুট খুব পছন্দ হয়েছে!বউমার রুচির প্রশংসায় যেনো পঞ্চমুখ। সাবানা চৌধুরীর জন্য এনেছে কাঞ্জিভরম শাড়ি।নাতবউয়ের উপহার পেয়ে আনন্দিতো তিনি। সকলের আনন্দ কে আরো বাড়িয়ে দিতে শুভ্রব সকলের উদ্দেশ্যে বলল,“আজ আরও একটি সুখবর আছে। রিদিতা মাই বিলাভড ওয়াইফি,আজ মাইলফলক তৈরী করেছে।৩য় বর্ষের ফাইনাল পরীক্ষায় ডিপার্টমেন্টে টপ রেজাল্ট করেছে!”

“বলিস কি। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ খুব খুশি হয়েছি!" উচ্ছিস কন্ঠে সুচরিতা। শাহমীর চৌধুরীও খুশি হলো। বউমার এমন রেজাল্ট গর্বে তার সিনা যেনো আরো চওড়া হলো,“সাব্বাশ আম্মাজান!চৌধুরী পরিবারের বউ বলে কথা সবেতে সেরার সেরা। হাত টা দেখি তো মা!"

রিদিতা, হাত বাড়ালো। শাহমীর চৌধুরী হাইফাইভ দিলো।রিদিতাও দিলো। রিদিতার ব্যাপার টা বেশ দারুণ লাগলো। শ্বশুর এমনও হয়।শাহমীর চৌধুরী বখশিস হিসেবে কিছু টাকা দিলো রিদিতা কে।

“আম্মাজান,তোমাকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে কাল অফিসে সবাই বলবো আমার বউ মা নাম্বার ওয়ান!একটা হীরে এসেছে আমার ঘরে যার আলোতে ঝিলমিল করছি আমরা।সবসময় মনে রাখবেন আপনার এই বাবা আপনার সাথে আছে।" শাহমীরের প্রতি রিদিতার সম্মানবোধ যেনো আরো বেড়ে গেলো।সে তো জীবনে বাবার থেকে এতো হিম্মত পায় নি। যদি পেতো তাহলে আরো অনেকদুর এগোতো। অবশ্য,নুরুল আমিন তো তার নিজের বাবা নয়। রওশন বেঁচে থাকলে হয়তো মেয়ের রেজাল্টের খুশিতে পুরো গ্রামে মিষ্টি বিলাতো।তবে,শাহমীর সকল আক্ষেপ মুছে দিয়েছে। রিদিতা চোখ মুছলো৷ শাহমীর রিদিতার চোখের পানি দেখে, ঘাবড়ে বলল,“না, আম্মাজান চোখের পানি ফেলবেন না তুমি আর সানায়া আমার ঘরের রহমত ও বরকত। তোমাদের চোখের পানি পড়লে আল্লাহ নারাজ হবেন রহমত উঠিয়ে নিবেন। তুমি হাসবে সবসময়৷"

সানায়া খুশিতে বলল,“আরে এতো ভালো রেজাল্ট করেছে ভাবিয়া, চিয়ার্স হয়ে যাক। বলো থ্রী চিয়ার্স ফর ভাবিয়া। হিপ, হিপ হুররে!" সকলে একসাথে তাল মিলিয়ে বলল। সাবানা চৌধুরী, মন ভরে দোয়া করে দিলো।

পরিবারের সকলে মিলে আনন্দ ভাগ করে নিলে যেনো আনন্দ আরো বহুগুন বেড়ে যায়। তাই হয়তো বলে,পরিবারের চেয়ে বড় ও শান্তির আশ্রয় আর কোথাও নেই।আল্লাহ তায়ালা জীবনের কোনো অধ্যায়ে যদি দুঃখ লিখে রাখে বিশ্বাস রেখো পরবর্তী অধ্যায়ের মোড়ে তোমার জন্য কিছু আশ্চর্য অপেক্ষা করছে।স্বপ্ন পূরণ হয়,খায়েশ পূরণ হয়। আজ যা, নিছক কল্পনা মনে হচ্ছে কাল পূরণ হলেও হয়ে যাবে। কারণ, আল্লাহ আশ্চর্যের চেয়েও আশ্চর্য করতে পারে।শুধু আল্লাহর উপর ভরসা রেখো৷

“ক্রমান্ন"

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

অনেকের কাছে মনে হতে পারে গল্পটা টা ভিষন লম্বা বা একঘেয়েমি। তবে, ভরসা রাখো সুন্দর হবে।এ গল্প টা আমার খুব কাছের।স্লো-বার্ণ লাভ স্টোরিগুলো লেন্দিই হয়।ধৈর্য্য সহকারে পাশে থাকুন। অবশ্য, আর বেশি বাকিও নেই ৭০ এর মধ্যে শেষ হবে।

অনেকে গল্পটা চুপিচুপি পড়েন রিয়েক্ট করেন অথচ কমেন্টে মতামত জানান না। কাল ঐ পোস্টে আপনারা আমায় অনেক ভালোবাসা দিয়েছেন।আমি আল্লাহর কাছে শুকরিয়া যে এতোটুকু তো অর্জন করতে পেরেছি। আমি চাইবো আপনারা রিয়েক্ট, কমেন্ট করে আমাকে আরো উৎসাহ দিবেন। ধন্যবাদ!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 59 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন