ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 58

লেখক: আলিফা তাসনিম রিতা

৫৫.১

ভোরের মৃদু,নরম আলোর চাদরে মোড়া গগন।শান্ত ও নির্মল প্রকৃতি।চড়ুইয়ের কিচিরমিচির ও হিমপবন জানান দিচ্ছে সুন্দর এক সকালের বার্তা!চৌধুরী ক্যাসকেডের অন্দরমহলের দক্ষিণ দিকে শুভ্রবের আলিশান শয়নকক্ষ।ঘরের ভেতর টা অন্ধকারাচ্ছন্ন!পাখা চলছে মৃদু ঘূৃ্র্ণনে।এসির তাপমাত্রা নিতান্তই কম দেয়া যাতে রিদিতার অসুবিধা না হয়।বিছানার ডানপাশে ঘুমিয়ে আছে রিদিতা৷শুভ্রব, জানালার ধারে সোফায় বসে মিহি শব্দে সুলোলিত কন্ঠে কুরআন তিলাওয়াত করছে।রোজ সকালে, কুরআন তিলাওয়াত করা ও তাফসির পড়া শুভ্রবের নিত্যদিনের অভ্যাসের মধ্যে অন্যতম।শুভ্রবের কুরআন তিলাওয়াতের কন্ঠ এতোই সুমধুর যে একবার শুনবে সে বারবার শুনতে চাইবে।কন্ঠে যেনো সৃষ্টিকর্তা সমস্ত মিষ্টতা ঢেলে দিয়েছে।

ঘুমের মাঝে কুরআনের সুর শুনে, রিদিতার ঘুম ভাঙলো।ঘুম,ঘুম চোখে ঠাওড় করলো তাদের ঘরের কোথাও থেকে সূরা আর-রাহমানের তিলাওয়াত ভেসে আসছে। আশেপাশে মাথা হালকা উচিয়ে দেখলো জানালার কাছে বসে সুলোলিত কন্ঠে শুভ্রব তিলাওয়াত করছে।রিদিতা,বালিশে মাথা রেখে মনোযোগ দিয়ে শুনছে।শুভ্রবের বৈশিষ্ট্যের এ রূপটি তার অজানা ছিলো।হয়তো ঘুমিয়ে থাকলে কখনোই জানতো না, তবে ভালোই হলো ঘুম ভেঙে।নাহলে এতো সুমিষ্ট সুরের তিলাওয়াত যে মিস করে ফেলতো।

শুভ্রবের পড়নে শুভ্র রঙা পাঞ্জাবি।চুল গুলো ভেজা,ভেজা। চোখে,মুখে চাঁদের আলোর মতো স্নিগ্ধতা।চোখের ভাষা শান্ত সমুদ্রের মতো।বারান্দায়, দুটো চড়ুই কেও বসে থাকতে দেখা গেলো। আচ্ছা,ওরাও কি তিলাওয়াত শুনতে এসেছে নাকি?মা,বলতো যখন কুরআন তিলাওয়াত করা হয় সেদিক দিয়ে যদি পিপড়েও হেঁটে যায় তারা সেখানে দাড়িয়ে কুরআন তিলাওয়াত শোনে।শুভ্রবের, বিড়াল ছানা দুটোও তার পায়ের কাছে বসে লেজ নেড়ে নেড়ে কুরআন তিলাওয়াত শুনছে আছে।এমন মনোরম দৃশ্য দেখে রিদিতার মন জুড়িয়ে গেলো।তন,মনে প্রশান্তির আবেশ ছড়িয়ে গেলো।এ পুরুষটি তাকে কেবল মুগ্ধই করে চলছে। রিদিতার,কল্পনায় ভেসে উঠলো কালরাতের দৃশ্য,

কালরাতে রিদিতা খুব অসুস্থ্য হয়ে পড়েছিলো। ঋতুকালীন সময়ে মেয়েটা এমনিতেই অসুস্থ্য হয়ে পড়ে,তাছাড়া সারাদিনের ধকলে আরো নেতিয়ে পড়েছিলো৷বাসর রাতে স্বামী-স্ত্রীর স্বাভাবিক মিলনও তাদের মধ্যে হয়ে উঠে নি।যদিও এতে শুভ্রব,মোটেও অসন্তোষ বা রাগ হয়নি তবে রিদিতার অপরাধবোধ হচ্ছিলো,শুভ্রবের অধিকারটুকু তাকে দিতে না পেরে।যদিও,শুভ্রবের যত্ন সমস্ত অস্বস্তিবোধ কে দুর করে দিয়েছিলো।কি করে নি কাল রাতে রিদিতা কে স্বস্তি দিতে,যা যা প্রয়োজন কোনো কিছুরই কমতি রাখে নি।গরম পানি হট ওয়াটার ব্যাগে করে পেঁটে সেক দেয়া,রান্না তো জানে না তবুও, রেডিস্যুপের প্যাক থেকে গরম পানি তে স্যুপ গুলে খাওয়ানো,ওষুধ দেয়া ও সারারাত রিদিতার মাথা ম্যাসাজ করে দেয়া যাতে সর্বদিক থেকে রিদিতা আরাম পায় এবং ঘুম যেনো ভালো হয়।পুঙ্খানু থেকে পুঙ্খানু বিষয় গুলো শুভ্রব যেভাবে আগলে নেয় রিদিতা বিস্মিত হয়।রিদিতা তো এমনই এক জীবনসঙ্গীর জন্য প্রার্থনা করতো। রিদিতার স্বামীভাগ্য, আল্লাহ এতো ভালো লিখে রেখেছিলো!কৃতজ্ঞতায় আল্লাহর প্রতি রিদিতার মাথা নত হয়ে আসে।

তিলাওয়াত শেষে, শুভ্রব কুরআন বন্ধ করে সেলফে রাখলো। সোফা থেকে উঠে দাড়াতেই কোকো ও মিকি লাফিয়ে উঠলো তার কোলে।কোকো ও মিকি রোজি ও এলেক্সের ছানা। দুজনে শুভ্রবের গালে গাল ঘষে, “ম্যাও,ম্যাও" করতে লাগলো।শুভ্রবও আদর করে দিলো।দুটোকে কল থেকে নামিয়ে, ফ্লোরে ছেড়ে দিলো।শুভ্রবকে আসতে দেখে রিদিতা তড়িঘড়ি করে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরলো।শুভ্রব,হালকা হাসলো।সে জানে রিদিতা জেগেই আছে,রিদিতার চোখ পিটপিট করছে।শুভ্রব,ঠোঁট টিপে হাসলো।দোয়া পড়ে রিদিতার সারা শরীরে ফু দিয়ে দিলো।আল্লাহ যেনো তার রিদিতা কে সমস্ত বিপদ,আপদ থেকে হেফাজতে রাখে। রিদিতার,মনের মধ্যে ভালোলাগা ও ভীত অনুভূতির মিশ্রনে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। এতো,এতো ভালোবাসা আগলে রাখতে পারবে তো রিদিতা? চোখের কোণে অশ্রু জমলো।শুভ্রব, সে অশ্রু আলতো হাতে মুছে দিলো।রিদিতার কপালে উষ্ণ পরশ একে দিলো শুভ্রব।

“শুভ সকাল বেগমজান!" রিদিতার মাথার কাছে, বিছানার পাশে বসেছে শুভ্রব। রিদিতার,গলায় মুখ ডুবিয়ে সকালের শুভেচ্ছা জানালো।

“শুভ সকাল!" ঘুমু, ঘুমু কন্ঠে রিদিতা।

“চোরের মতো কি দেখছিলে আমার দিকে?"

শুভ্রবের কথায় রিদিতা লজ্জায় কম্বল দিয়ে মুখ ঢেকে নিলো। কম্বলের ভেতর থেকেই জবাব দিলো,“আপনাকে তো দেখি নি, আমার স্বামীকে দেখেছি।" শুভ্রব,রিদিতার কথায় হালকা হাসলো। পরক্ষণে আদুরে স্বরে বলল,“শরীর কেমন লাগছে এখন?"

“আগের থেকে ভালো!" মিষ্টি হেসে রিদিতা বলল। শুভ্রব, রিদিতার নাকে, নাক ঘষলো,কোমল স্বরে আদেশ করলো,উঠে ফ্রেশ হয়ে তৈরী হয়ে নাও ঝটপট।"

“কোথাও যেতে হবে?"

“ মিঃ এন্ড মিসেস ডেটে যাবো।"

“সকালেই যেতে হবে?"

“জি বেগমজান।"

“আচ্ছা,আমি ফ্রেশ হয়ে আসছি।"

“লেমন কালার ড্রেস টা পড়ো তোমার জন্য মা পাঠিয়েছে।"

“আচ্ছা!"

.

সকালের উষ্ণ স্নান শেষে রিদিতা ওয়াশরুম থেকে বের হলো৷পড়নে,হালকা লেমন কালারের সালোয়ার কামিজ।ভেজা চুল গুলো তোয়ালে তে মোড়া।মাথা থেকে তোয়ালে খুলে চুল ঝাড়তে লাগলো রিদিতা৷ চুলের ঝাপটার বিন্দু,বিন্দু জলকণা শুভ্রবের মুখে যেয়ে আছড়ে পড়লো।পেছনের চুল গুলো সামনে নিতেই,রিদিতার পিঠের একাংশ দৃশ্যমান হলো,এক দৃষ্টিতে রিদিতার আধভেজা পিঠে ঘোর লাগানো চাহনীতে চেয়ে আছে শুভ্রব।জানালা ভেদ করে আসা মৃদু রোদের আলো রিদিতার উপর এসে পড়লো,যেমনটা শিশির ভেজা পদ্মের উপর সোনালী রোদ ঝিলকে উঠে।সজীব ও প্রাণবন্ত!এমন,একটা সুন্দর সকালের কত খায়েশ ছিলো তার আর আজ সেই খায়েশ পরিপূর্ণ হলো।

শুভ্রব, পেছন থেকে এসে রিদিতার হাত ধরলো। তোয়ালে টা নিয়ে নিজেই রিদিতার চুল মুছে যত্ন করে, আলতো হাতে তোয়ালে চেপে, চেপে চুল মুছে দিচ্ছে।সদ্য শ্যাম্পু করা ভেজা চুলের মিষ্টি একটা ঘ্রাণ শুভ্রবের নাকে সুড়সুড়ি দিচ্ছে।শুভ্রবের তন ও মন জুড়ে শিহরণে ছেয়ে গেলো।শুভ্রব, রিদিতাে ভেজা চুলে নাক ডুবালো।মন ভরে ঘ্রাণ নিলো৷ভেজা চুলের মিষ্টি ঘ্রাণে মন ও মস্তিষ্ক যেনো মাতোয়ারা হয়ে উঠলো।

“তোমার চুলের আতরের খুশবু আমায় নাজেহাল করে দিচ্ছে বেগমজান,মন বলেছে হারিয়ে যায় আপনার জুলফের কালো ঘনঘটায়!" ফিসফিসিয়ে কানে কানে বলল শুভ্রব। রিদিতার গালে রক্ত জমলো, লজ্জায় গুটিয়ে গেলো সে।

শুভ্রব, হেয়ার ড্রায়ার অন করলো। নিজ হাতে যত্ন করে চুল শুকিয়ে দিলো।রিদিতা কে ড্রেসিং টেবিলের টুলের উপর বসালো।চিরুনি দিয়ে,ধীরে-ধীরে চুল আচড়ে দিতে লাগলো।রিদিতার চুল আগের চেয়ে লম্বা হয়েছে।শুভ্রব বিস্মিত রিদিতার চুলের লম্বাত্ব দেখে।

“তোমার চুল তো বেশ লম্বা একেবারে পা পর্যন্ত।" বিস্মিত কন্ঠে শুভ্রব।রিদিতা পাশ ফিরে শুভ্রবের হাতে ধরা চুলের একাংশের দিকে তাকালো,“হু,অনেকদিন কাটা হয় না।ভাবছি কেটে ছোট করে ফেলবো।"

“তুমি দেখি ভয়ংকর ফ্যাসিস্ট,তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করলাম।"

“কেনো?" রিদিতা, ভড়কালো। শুভ্রব প্রেমময় দৃষ্টিতে রিদিতার দিকে তাকিয়ে, ফ্লার্ট করে বলল,“তোমার এই ঘন কেশের ঘোর ঘনঘটায় আমার প্রাণ সমাহিত, তুমি তো আমার প্রাণ ভোমরা নিয়ে টান দিলে এর প্রতিবাদে বিদ্রোহ না করে কি উপায় আছে?"

রিদিতা,শুভ্রবের কথার টিপ্পনী কেটে বলল,“আপনি না এক কাজ করুন গান তো ছেড়েই দিয়েছেন, ইঞ্জিনিয়ারিং ছেড়ে সাহিত্যিক হয়ে যান বেশ নাম করতে পারবেন।"

“তাহলে,অনেক লেখক,কবি ভাতে মারা পড়বে। আমি তো বুঝছো না জনদরদী লোক দেশের সবাই কে তো ভাতে মারতে পারি না তাই এগোয়নি।" শুভ্রব নিজের উপর ভিষন গর্ববোধ করে, ফিচেল কন্ঠে বলল।

রিদিতা শব্দ করে হেঁসে ফেলল।রিদিতার খিলখিল হাসির শব্দ সারা ঘরে গুঞ্জিত হতে লাগলো। শুভ্রব বুকে হাত দিয়ে বসে পড়লো৷

“এই কি হলো?" হঠাৎ করে শুভ্রবকে বুকে হাত দিয়ে বসে পড়তে দেখে রিদিতা ঘাবড়ে গেলো। শুভ্রব চোখ বন্ধ করে সোফায় মাথা হেলান দিয়ে রাখলো।রিদিতা,ভয় পেয়ে গেলো,“এই কি হয়েছে আপনার?" শুভ্রবের বুক ডলতে,ডলতে বলল।

শুভ্রব, তার বুকে রিদিতার হাত টা চেপে ধরলো,মাথা উঠিয়ে সোজা হয়ে বসে ব্যাকুল কন্ঠে বলল,“মেয়ে তুমিএভাবে হাসলে ,আমার হৃদপিণ্ডের পেসমেকারে তীব্র ভূমিকম্পন হয়,তখন আমি ধ্বংসস্তুপের ন্যায় চুরমার হয়ে যাই।"

“বাটপার লোক একটা,আমি আরো ভয় পেয়ে গেছিলাম।" চোখ সরু করে, মেকি রাগ দেখালো রিদিতা।

“আমার জন্য ভয় কি ব্যাপার?" শুভ্রব ভ্রু জোড়া নাচালো।

“কোনো ব্যাপারি না।" চোখ উল্টালো রিদিতা।

“প্রেমে টেমে পড়েছো নাকি?" ফিচেল কন্ঠে, ঠোঁট ছড়িয়ে বলল শুভ্রব।

রিদিতা, বেপাত্তা কন্ঠে প্রতিউত্তর করলো,"বয়েই গেছে।"

রিদিতা,শুভ্রবকে ধাক্কা মেরে উঠে যেতে ধরে।শুভ্রব, রিদিতার লম্বাচুলের গোছা নিজ হাতে আলতো করে পেচিয়ে ধরে গেয়ে উঠলো,” কালে, কালে জুলফো কে ফান্দে না ডালো, হামে জিন্দা রেহনে দো এ হুসনে ওয়ালো।"

“চুল ছাড়ুন, চুল বাঁধবো।"

“নাহ,খোলা রাখো। তুমি চুল বাঁধলে আমার দম আটকে আসে।"

“যতসব ভুজরুকি। আমি এভাবে কি করে বাহিরে যাবো,লোকজন আমার চুল দেখবে তাই চান?"

শুভ্রব, উঠে দাড়ালো।রিদিতা কে হেচকা টান দিয়ে বুকে এনে ফেলল,কানের কাছে গমগমা কন্ঠে বলল, “একদমই না, আমার বউয়ের সবকিছু আমি দেখবো অন্য কেউ চোখ দিলে তার চোখ উপড়ে ফেলবো৷"

“মাস্তানি করছেন?" হালকা হাসলো রিদিতা।

“উহু,আমার বউ হলো মল্লিকা-এ-জাহান তার সুরক্ষার নিশ্চয়তা করছি। খোঁদার পাঠানো আমানত তুমি আমার।জান দিয়ে হলেও আগলে রাখবো।"

“আমায় এতো ভালোবাসেন?আমার ভয় হয়!"

“শশশসসস,আর কোনো ভয় নেই।আমার বুকে তুমি চির সুরক্ষিত!এবার তুমি ঘুরো আমি চুল বেঁধে দিচ্ছি।"

রিদিতা, সামনে ঘুরলো। শুভ্রব, রিদিতার চুল তিনভাগ করলো,একবার বাম পাশ থেকে চুল নিলো আরেকবার ডান পাশ থেকে চুল নিলো এভাবে বারে বারে চুল নিয়ে সুন্দর একটা লম্বা বিনুনি গাথঁলো।রিদিতা,চমকালো।শুভ্রব এতো পারফেক্ট বিনুনি বাঁধবে তা সে আশা করে নি।

“বাহ্! খুব অভিজ্ঞতা আছে মনে হয়?"

“তা আছে।ছোটবেলায় আম্মুর চুলে বিনুনি গেঁথে দিতাম,তেল দিয়ে দিতাম।সেখান থেকে আইডিয়া হয়েছে।অবশ্য, এখনো মাঝে,মাঝে আম্মুর চুল বেঁধে দি।"

“আপনি খুব ভালো সন্তান।"

“ততোটাও না তবে চেষ্টা করি।

“নাহ্,আমি দেখেছি আপনি কি সুন্দর মামনির যত্ন নেন, কত নরম হয়ে কথা বলেন।বাবার কত খেয়াল রাখেন।আপনি আর বাবা তো যেনো বন্ধু। সত্যি আপনাদের পরিবার টা খুব সুন্দর।আর একটা সুন্দর পরিবার মানে একটা সুস্থ্য জীবন।"

রিদিতা, এমুহূর্তে আবেগপ্রবণ হয়ে উঠলো৷ তার পরিবারের কথা মনে পড়লো৷ পরিবার তো না যেনো জাহান্নামের আজাবখানা ছিলো৷ শুভ্রব,রিদিতার কাঁধে হাত রাখলো। কপালে উষ্ণ পরশ একে দুঃখ ভুলিয়ে দিলো।

“সুখের সময়ে দুঃখের স্মৃতি মনে করতে নেই।চলো,আমরা নিচে যাই। ব্রেকফাস্ট করে বেরোবো।তোমার জন্য কেনাকাটা করতে হবে,তোমার শ্বাশুড়ি আম্মার হুকুম।"

“বিয়েতে কত জামা কাপড় দিলো, ওগুলোই যথেষ্ট।আমার ওতো প্রয়োজন নেই।"

“আমি এতো টাকা পয়সা কামাচ্ছি কার জন্য আপনার জন্যই তো যা পছন্দ হয় কেবল হুকুম করবেন, আমার ক্রেডিট কার্ড আপনার জন্য আনলিমিটেড।"

“আপনি কি আম্বানির বংশধর নাকি?" ঠোঁট কামড়ে ফিচেল কন্ঠে বলল রিদিতা।শুভ্রব, পাঞ্জাবির কলার টান টান করে বলল,“চৌধুরীদের বংশধর! আম্বানির থেকে গরিব হতে পারি তবে দিল থেকে তার চেয়েও বড়লোক।"

“দুই নাম্বার লোকের, দুই নাম্বার কথা!" মুখ বাকিয়ে বলল রিদিতা,শুভ্রব হাসলো।শুভ্রব,নিজের মুঠোফোন টি হাতে নিলো, সোনালী সকালের সুন্দর মুহূর্ত টা ক্যামেরাবন্দি না করলেই নয়। ড্রেসিং টেবিলের মিররের সামনে দাড়িয়ে, দুজনের মিষ্টি একটি মিরর সেলফি তুলে নিলো।

—
বেলা গড়িয়েছে বহুক্ষণ,সূর্য পূর্ব গগনে সম্পূর্ণরুপে উদিত হয়ে কিরণ ছড়াচ্ছে।বাড়ির গার্ডেন এড়িয়া তে হালিম চাচা গাছে পানি দিচ্ছে।মর্জিনা ও জামেলা বাড়ির আসবাবাপত্র মোছামাছি করছে ব্যস্ত হাতে৷হীরাম্মা ও তাহেরা ডাইনিং টেবিলে নাস্তা পরিবেশন করছে।টেবিলজুড়ে বাহারি নাস্তার সমাহার পরোটা,কলিজা ভূনা,চা,গুড়ের পায়েশ,স্যান্ডউইচ,ফ্রুট স্যালাড,জুস। ডাইনিং টেবিলের একপাশে শাহমীর চৌধুরী, গভীর মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছেন,সাবানা চৌধুরী তাসবীহ পাঠ করছে,সুচরিতা সোফায় বসে সানায়ার চুল বেঁধে দিচ্ছে একটুপর কলেজে বেরোবে। সাহেরা চৌধুরী ব্যাগপত্র গুছিয়ে নিচে এসেছেন আজই কুমিল্লা ফিরে যাবেন।সামনে রবিনের বিয়ে,কত কাজ পরে আছে।বাড়ি রেনোভেশন করতে দিয়েছে,তার লোকটা কি করছে কে জানে?সব সামলাতে পারছে তো? শাহমীর আরো কয়দিন থেকে যেতো বলল সাহেরা রাজি হলো না।"

তন্মধ্যে,শুভ্রব-রিদিতা একসাথে সিড়ি বেয়ে নিচে নামলো।রিদিতার মাথায় ঘোমটা ও গায়ে শাল জড়ানো৷শুভ্রব, পাঞ্জাবি পাল্টে অফহোয়াইট রঙের শার্ট ও ব্রাউন জিন্স পড়েছে।সদ্য বিবাহিত দুজনকে,একে অপরের সাথে অসম্ভব সুন্দর লাগছে একেবারে মেড ফর ইচ আদার।

সাবানা চৌধুরী, রিদিতা কে নিজের কাছে ডাকলেন। রিদিতা,সালাম দিয়ে সাবানা চৌধুরীর কাছে যেয়ে দাড়ালো।সাবানা চৌধুরী, রিদিতা কে জড়িয়ে ধরে আদর করলো। শুভ্রব, যেয়ে পাশের চেয়ারে বসলো।

“কি নাতবউ ঘুম ভালো হয়েছে?"

“জ্বি দিদান।" মিষ্টি হাসলো রিদিতা। সাবানা, নিজের পাশের চেয়ার টেনে রিদিতা কে বসতে ইশারা করলো,“বসো,বসো একসাথে নাস্তা করি।" রিদিতা,তড়িঘড়ি করে উঠলো খাবার সার্ভ করে দিতে।

“আমি পরিবেশন করে দিচ্ছি!"

সুচরিতা বাঁধা দিলো,“ বসো মা, সবাই নিজের মতো নিয়ে নিবে।তোমায় ব্যস্ত হতে হবে না।"

শ্বাশুড়ি র কথা মতো বসে পড়লো। সাবানা, রিদিতার মাথায় হাত বুলাতে,বুলাতে বলল,“আমাদের পরিবারের নিয়ম,সকালে ও রাতে একসাথে সপরিবারে এক টেবিলে বসে খাওয়া।দুপুরে সময় হয় না, অফিস আদালতে ব্যস্ত থাকে।তবে,শুক্রবারের দুপুরের ভোজে সবাই কে থাকতেই হবে বাধ্যতামুলক।"

“বাহ্!সুন্দর নিয়ম তো।"

“তোমার কোনো অসুবিধা হবে না তো?"

“না, দিদান আমার খুব ভালো লেগেছে।" বিনয়ী হেসে বলল রিদিতা।

“বেশ,বেশ। এই নিয়ম তোমার দাদুর আমল থেকে চলে আসছে। এর পেছনের কারণ টা কি তুমি বুঝেছো?" সাবানা, রিদিতা কে প্রশ্ন করলো।রিদিতা ফটফট করে উত্তর দিলো,“পারিবারিক সংযোগ!"

সাবানা চৌধুরী খুশি হলেন,“ঠিক,ঠিক। পরিবারের সবাই একসাথে বসে খাওয়া,দাওয়া করা নবীর সুন্নত।সৌহার্দতা ও একতা বাড়ে,অভ্যন্তরীন যোগাযোগ দৃঢ় হয়। বড় থেকে বড় সমস্যার সামাধান করা যায়, মন ও মালিন্যতা দুর হয়, একে অপরের মধ্যে সমঝোতা থাকে আর এতে পারিবারিক বন্ধন টা মজবুত হয়।পরিবারে যদি একতা না থাকে তাহলে সে পরিবার ভেঙে যায়।
কারণ পরিবার যত সুন্দর জীবন ততো সুন্দর।আরো,নিয়ম আছে সব জেনে যাবে আস্তে,আস্তে!"

“হুম!" সাবানা চৌধুরীর প্রতিটি কথা রিদিতার মন ছুয়ে গেলো। কত সুন্দর নীতি।যদি পৃথিবীর সব পরিবার এমন হতো তাহলে কোনো সন্তান অবহেলায় বড় হতো না তাদের জীবনে দুঃখ থাকতো না।

সকলে মিলে নাস্তা শুরু করলো।এতো,এতো খাবার রিদিতা কোনটা প্লেটে তুলবে ইতস্তত করছিলো। পাছে, ভুল হলে তারা কি ভাববে না ভাববে ভেবে।শুভ্রব,বোধহয় রিদিতার ইতস্ততা বুঝলো।নিজেই রিদিতার প্লেটে পরোটা ও কলিজা ভূনা তুলে দিলো।কেটলি থেকে চা ঢেলে, পাশে থাকা গুড়ো দুধের কৌটা ও চিনির কৌটা থেকে চায়ে দুধ, চিনি মিশিয়ে রিদিতার সামনে দিলো। রিদিতা, গরম গরম পরোটা চা দিয়ে ভিজিয়ে খেতে খুব পছন্দ করে।শুভ্রব কে রিদিতা কখনো এসব কিছু বলে নি।কিভাবে বুঝলো কে জানে?

শুভ্রব, চোখের ইশারা দিয়ে বোঝালো যেভাবে ইচ্ছা সেভাবে খাও।কারো কোনো অসুবিধা নেই।রিদিতার মুগ্ধতায় মন টা ভরে গেলো। তবে,রিদিতা পরোটা চায়ে চুবাতে ইতস্তত করছে। কারণ, সবাই তো সব ভাবে খায় না৷তাই,শুভ্রব নিজেই পরোটা চায়ে চুবালো,পরোটা পছন্দ না করা সত্ত্বেও।সানায়া, তা দেখে চিৎকার করে বলল,“ভাইয়া,তুই কি করছিস?"

“খাচ্ছি!"

“এভাবে?"

“হ্যা,তুইও খেয়ে দেখ খুব মজা।"

সানায়া,ভাইয়ের সব কথা বিশ্বাস করে। ভাই যেহেতু বলেছে মজা, তাহলে আসলেই মজা। সানায়াও, পরোটা চায়ে ভেজালো৷ সানায়া কখনো এভাবে খায়নি।চৌধুরী পরিবারের কেউই এভাবে কখনো খায় না।এই প্রথম এভাবে টেস্ট করছে সানায়া। চা দিয়ে ভিজিয়ে পরোটা খেতে খুব একটা মন্দ নয়।সানায়ার বেশ মজা লাগলো।

রিদিতা কে বলল,“ভাবিয়া ট্রাই করো, ভাইয়ার টেকনিক টা আসলেই মজা।"

সানায়ার কথায় শাহমীরও তাল মেলালো। মজা উপভোগ করার কোনো সুযোগ তিনি ছাড়বেন তা হোক খাবার বা অন্যকিছু। তার সন্তানরা যা করে, তিনিও তাই করেন।শাহমীর চৌধুরী, দুধ চায়ের মধ্যে পরোটা চুবালো এবং এক কামড় খেতেই, চোখ বুজে এলো স্বাদে। বহুদিন পর দুধ চায়ের টেস্ট জিভে যেনো স্বাদের বি স্ফো র ন ঘটালো।

“আহা, হা দারুণ তো। জীবনে প্রথম ভিন্ন কিছু ট্রাই করলাম।আম্মাজান তুমিও খেয়ে দেখো খুব মজা।"

রিদিতা,বিস্মিত চোখে শুভ্রবের দিকে তাকিয়ে। রিদিতার, জন্য ডাইনিং টেবিলের পরিস্থিতি স্বাভাবিক করতে সবাই কে, সেই অভ্যেসে অভ্যস্ত করে দিলো।যাতে রিদিতা বিব্রতবোধ না করে।রিদিতাও,চায়ের কাপে পরোটা চুবালো। মুখে দিতেই রিদিতা, ফিরে গেলো নিজের পুরোনো দিনে। মায়ের হাতে বানানো লাচ্ছা পরোটা ও ধোয়াদ্বার চা হলে সকাল জমে যেতো।চা ও গরম, গরম মুচমুচে পরোটা হলে রিদিতার আর কিছুর প্রয়োজন নেই। মা, তার জন্য বেশি করে ঘি দিয়ে মুচমুচে করে ভাজতো।হুট করে মায়ের কথা মনে হতেই মন টা ভার হয়ে এলো।

“কি আম্মাজান কেমন?"

“মজা!"

“এই সূচি খেয়ে দেখো,সাহেরা তুইও খা।রবিন,রোহন তোরাও টেস্ট কর।"

রবিন,রোহনও যোগ হলো।সুচরিতা দুধ চা খায় না, শাহমীর কেও খেতে দেয় না ডাইবেটিস আছে বলে। স্বামী খায়না তাই সেও খাওয়া বাদ দিয়েছে।অন্যদিন হলে শাহমীর কে বকে ফালা,ফালা করে দিতো চিনি দিয়ে চা খাওয়ার কারণে তবে,বউমা আসার খুশিতে আজকের দিনটা মাফ করলো।

“তোমরা খাও! আমি রং চায়ে খুশি।" রং চা খেতে, খেতে বলল।

“বোঝো কি তুমি।" মুখ বাঁকালো,শাহমীর চৌধুরী। সুচরিতা শাসিয়ে বলল,“বুইড়া! আজকের জন্য তোমাকে খেতে দিয়েছি, কালকে থেকে সব আবার আগের নিয়মে হবে মনে রেখো।”

“কাল আসুক দেখা যাবে।"

শাহমীর চৌধুরীর কথায় রিদিতা হেসে দিলো,একটা মানুষ সবসময় এতো প্রাণবন্ত থাকে কি করে।স্ত্রীর প্রতি কি সুন্দর সম্মান ওনার।পরিবারের প্রতিটা মানুষের ব্যবহারই মুগ্ধ করার মতো।শ্বাশুড়ির সাথে শ্বশুর মশাইয়ের মজার খুনসুটি দেখতে বেশ উপভোগ্য লাগছে রিদিতার। সুচরিতা, রিদিতার প্লেটে আরেকটা পরোটা তুলে দিলো। রিদিতা আগের চেয়েও রোগা হয়ে গেছে,পরোটা আগেরটাই ঠেলে,ঠেলে খাচ্ছে।

“মামনি আর দিও না।"

“চুপ!যা দিচ্ছি খাও। চোখ,মুখ শুকিয়ে গেছে। দুইটা সম্পূর্ণ খেয়ে উঠবে।আজকালকার ছেলে মেয়েরা খেতেই চায় না।"

“ভাবিয়া, ওয়েলকাম টু মাই টিম।এবার আমি একা মায়ের খাবারের অত্যাচার সহ্য করবো না তুমিও করবে।" সানায়া, হাসতে হাসতে বলল। সানায়ার পেছনে সুচরিতা, খাবার নিয়ে বহু যুদ্ধ করে।সুচরিতার মতে এবয়সে খাবে না তো কোন বয়সে খাবে৷

“তো কি, দুটোর খবর আছে।"

রিদিতার,মন টা হু,হু করে উঠলো।আসমা বেগমও, রিদিতা না খেলে এমন জোড়জবরদস্তি করতো। রিদিতা,চোখের পানি মুছলো।সুচরিতা পাশে বসা, সুচরিতা রিদিতার চোখের পানি দেখে, মাথায় হাত বুলিয়ে দিলো।রিদিতা, সুচরিতার কাঁধে মাথা এলিয়ে দিলো। সুচরিতার শরীরে রিদিতা যেনো তার মায়ের ঘ্রাণ পেলো।

“কাদঁছিস কেনো বোকা,আমি কি তোর মা না। আমি বকবো,শাসন করবো, আদর করবো৷"

সুচরিতা,রিদিতার চোখের অশ্রু মুছে দিলো৷ কপালে চুমু দিলো। এক মা হারিয়ে রিদিতা আরেক মা পেলো। সুচরিতার নজরদারিতে রিদিতা খাবার খেলো।পেটে জায়গা হচ্ছিলো না।রিদিতা,কলিজা পছন্দ করে আর মুরগীর ঘিলা পছন্দ করে৷ সুচরিতা বেছে,বেছে রিদিতাকে কলিজা ও ঘিলা থালায় তুলে দিলো।সুচরিতা জোড় করে সব খাওয়ালো।

—

লিভিং, রুমে বসে সকলের খাবার শেষে, পারিবারিক আলোচনা করছিলো সকলে।সানায়া,নাস্তা করে কলেজে চলে গেছে। সানায়া বাদে সকলেই, লিভিংরুমে বসা।সাহেরা কে বিদায় দিয়ে শুভ্রব রিদিতা বেরোবে, তাই কিছু সময় সাহেরা কে সঙ্গ দিতে ওরা পরে বেরোবে চিন্তা করলো।সাহেরা চৌধুরীর মন টা বেশ খারাপ। ছেলের জন্য এতো পাত্রী দেখলো, ছেলে কোনোটাতেই রাজি না। অথচ,ওর ছোটগুলো বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত।ছেলের সংসার আদৌ চোখে দেখে যাবেন কি না তা নিয়ে সংশয়।শুভ্রব,ফুপি কে আনমনা দেখে ডেকে উঠলো, “ফুপি!কি ভাবছো?"

“রবিনের বিয়ের কথা এতো মেয়ে দেখালাম রাজিই হলো না।"

“বাংলাদেশে রবিন ভাইয়ের জন্য মেয়ে নেই তো।" শুভ্রব, সাধারণ ভাবে বলল। রবিন দম আটকে বসে রইলো৷ গা ছমছমিয়ে উঠলো। কি হয় না হয় ভেবে।

“তাহলে কোথায় আছে?" সাহেরার, নারাজ কন্ঠ।

“আমেরিকায়!" ভাবলেশহীন ভাবে বলল শুভ্রব। সাহেরা চৌধুরী শুভ্রবের কথায় যেনো হতবুদ্ধি হয়ে গেলো, “মানে?"

“রবিন ভাই একজনকে পছন্দ করে নাম সূজ্যান।পরিবারে মেয়ের কেউ নেই, রবিন ভাইয়ার সাথেই পড়াশোনা করতো সেখান থেকে পরিচয় তারপর প্রেম তারপর বিয়ে!"

সাহেরার যেনো মাথা ঘুরে গেলো শুভ্রবের বি/স্ফো/র/ক কথায়৷সাহেরা চৌধুরীর মুখ রাগে লাল হয়ে উঠলো,নামেই তিনি বুঝে গেছেন মেয়েটা অমুসলিম।তিনি তেলে,বেগুনে জ্বলে উঠলো।রবিনের দিকে রাগী চোখে চাইলো।রবিন মনে, মনে ইয়া নাফসি পড়তে লাগলো এই ভয়ে না যেনো কখন মায়ের থেকে ঘোষনা আসে ত্যাজ্যপুত্র করে দেয়ার। সকলেও এই ব্যাপারে অবিশ্বাস্য।রবিন এমনকিছু করতে পারে ধারণাতীত।শুভ্রবে আরামসে আপেল খেয়ে যাচ্ছে আর রবিনের গলায় শ্বাস আটকে আছে।

“রবিন,সব কি সত্যি?" সাহেরা, বজ্রের মতো বর্ষালো রবিনের উপর। রবিন তোতলাতে,তোতলাতে বলল,“মা..আসলে!"

রবিন কে আর কিছু বলার সুযোগ না দিয়ে,বাংলা সিনেমার মায়েদের মতো সাহেরা নাকে কেদে উঠলো,"তোর থেকে আমি তো এসব আশা করি নি,এই শিক্ষা দিয়েছিলাম এ জন্যে পড়তে পাঠিয়েছিলাম।এই দাম দিলি মায়ের?" সাহেরা,ওড়নার আঁচল মুখে চেপে কাদঁতে লাগলো।

“মা,ওর পূর্বের নাম সূজ্যান ছিলো বর্তমান নাম মারিয়াম।আমার ওর সাথে অক্সফোর্ডে যখন পরিচয় হয় তখন থেকেই আমি ওকে মুসলিম বলেই জানতাম। পর্দা করা, আল্লাহ অনুরাগী নারী। আমার পছন্দের কথা যেদিন জানাই,সেদিন ও আমাকে ওর ধর্মান্তরের ব্যাপার টি জানায়। আর ও আমাকে বিয়ের প্রস্তাব দেয় এরপর আমরা বিয়ে করি।ওর, একজন অভিভাবকের প্রয়োজন ছিলো।আর আমি ওর দায়িত্ব নেই।"

শুভ্রব,কফির মগে ছিপ নিয়ে ফুপিকে শান্ত কন্ঠে বলল,“ফুপ্পি,পূর্বে যা পরিচয় ছিলো তা নিয়ে না ভেবে বর্তমানের পরিচয় নিয়ে ভাবো।আর যেহেতু বিয়ে হয়ে গেছে এটা তো চাইলেই ভাঙা যাবে না।যে মেয়েটা এতোকিছু ত্যাগ করে কেবল মাত্র একটি পরিচয় আকড়ে ধরেছে তাকে এভাবে দুরে সরিয়ে দেয়া অনুচিত। দাদিজান, তুমি কিছু বলো।"

সাবানা চৌধুরী, মুখ খুললেন।তিনি সবকিছুই শুনলেন মনোযোগ দিয়ে।তার অভিজ্ঞতা থেকে মেয়ের উদ্দেশ্যে বললেন,“সাহা,একজন মুসলিমের বড় পরিচয় সে মুসলিম।কেউ আলোর পথে ফিরলে তাকে আলোর পথ চেনাতে সাহায্য করতে হয়।পূর্বে সে যাই থাকুক, এখন সে মুসলিম এটাই তার বড় পরিচয়।একজন মুসলিমের উপর জুলুম আল্লাহ পছন্দ করেন না।আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।ছেলে ও ছেলের বউ কে মেনে নে আগে পিছে না ভেবে।তবে নানু ভাই তোমার উপর আমি অসন্তুষ্ট হয়েছি,তোমার উচিত ছিলো পরিবার কে জানানো।পরিবারের কারো কাছ থেকে কোনো কথা কখনো গোপন রাখতে নেই,ছোট থেকেও ছোট সমস্যা পরিবারের প্রতিটি মানুষের সাথে ভাগ করে নেয়া তোমার পরিবারের প্রতি কর্তব্য ছিলো।আর, সবসময় নিজের কথা, নিজের মুখে বলবে তাহলে তোমার কথার দাম থাকবে লোকে মান দিবে।দাদুভাই কিন্তু সবার আগে নাতবউ কে পছন্দ করার কথা বাবা মায়ের সাথে ভাগ করেছিলো। পরিস্থিতি,অন্যরকম ছিলো তাই বিয়েটা এমনভাবে হয়েছে। সে যাই হোক ; এরপর থেকে তুমি পরিবারের কাছে গোপন রাখবে না কোনো
কথা। "

সুচরিতা,সাহেরার হাত ধরলেন, “সাহেরা,আমিও তো ভিনদেশী।তুমি আমাকে মেনে নিতে পারলে বউমা কে কেনো মানতে পারবে না।সবার আগে তো পরিচয় সে মানুষ।ছেলের মুখের দিকে তাকাও,সন্তান বড় হলে বাবা মায়েরা বন্ধু হয়ে যায়।তোমার হয়তো রাগ হচ্ছে তোমায় কেনো বললো না। আজ যদি তুমি সে জায়গাটা দিতে রবিন তোমাকেই আগে বলতো।বাবা,মা হিসেবে আমরাও ভুল করি। পরিশেষে,যা হয় ভালোর জন্য হয়।আর নারাজ থেকো না।"

সুচরিতা বোঝানোর পর,সাহেরা,বেশকিছুক্ষন চিন্তা ভাবনা করলো।সবকিছু বিবেচনা করে ছেলের উদ্দেশ্য বলল,“আমার বউ মা কে দেশে আসতে বল রবিন,আমি আমার বউমা কে বরন করতে প্রস্তুত।"

রবিনের যেনো শ্বাস আটকে গেছিলো। সাহেরা কে জড়িয়ে ধরে কেঁদে ফেলল।শাহমীর চৌধুরী, রবিনের পিঠ চাপড়ে বলল,“সাব্বাস, তুই একদম আমার মতো হয়েছিস। আই এম প্রাউড অফ ইউ!"

রিদিতা,নিরবে পরিবারের প্রতিটি মানুষের একে অপরের প্রতি টান ও বোঝাপড়া দেখছিলো। কি সুন্দর মিল সকলের। আল্লাহ যেনো চিরকাল এমন রাখে এই দুআ করলো৷ রবিন তো খুশি তে শুভ্রব কে চার, পাঁচবার বুকে জড়িয়ে চুমু অব্দি খেয়ে ফেলেছে। আজ শুভ্রব না থাকলে তার যে কি হতো।

রিদিতার মনে সুচরিতা ও শাহমীর কে নিয়ে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জিজ্ঞেস করাটা উচিত হবে কি না জানে না। কিন্তু কৌতুহল হচ্ছে, তাই গাই-গুই করে বলল,“মামনি,তোমার আর বাবার পরিচয় কি করে হলো?আর তুমি খুব ভালো বাংলা বলো।মনেই হয় না তুমি বিদেশি।"

সুচরিতা, রিদিতার দিকে তাকালো।রিদিতা ঘাবড়ে গেলো, ভুল কিছু বলে নি তো।পরক্ষণেই সুচরিতার হাসি রিদিতার সব ভয় দুর করে দিলো,সুচরিতার নিজের জীবনের স্মৃতিচারণ করতে খুব ভালো লাগে।পুরোনো দিনে ফিরে গেলো সুচরিতা,“আমার বাবা ছিলেন কাশ্মীরী আর মা ইরানি, বাবা-মা ভালোবেসে বিয়ে করে কাশ্মীর চলে যায়, সেখান থেকে বাংলাদেশে আসে। আমার জন্ম বাংলাদেশে, তবে খুব ছোট বয়সে বাবা মারা যায় আর মা, আমাকে নিয়ে ইরান চলে যায়।মা বাংলা ভাষা এতোই ভালোবাসতো যে বাংলা টা ছাড়ে নি। আমি আর মা কথা বললে বাংলায় কথা বলতাম।তাছাড়া,বাহিরে ফার্সি ভাষায় কথা বলতাম।

“বাবার সাথে তোমার বিয়ের ঘটনাটা বলবে?খুব ইচ্ছে করছে শুনতে!" রিদিতা, মিষ্টি করে বলল। সুচরিতা হেসে ফেলল রিদিতার বলার ধরনে।তারপর বলতে লাগলো,“আমার যখন বিশ বছর বয়স মা ক্যান্সারে মারা যান।মা-কে হারিয়ে আমি তখন সর্বহারা।সেখানে আমার পাশে দাড়ায় তোর শ্বশুরমশাই। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম।তোর দিদান কে সব আগেই জানিয়েছিলো তোর শ্বশুড়। সব বলতো মা কে। মা-ই তোর শ্বশুড় কে বলেছিলো আমায় বিয়ের প্রস্তাব দিতে।আমি মা হারানোর একমাসের মধ্যেই তোর শ্বশুর মশাইয়ের সাথে বিয়ে হয়।আমরা, সেখানে একসাথে পড়াশোনা শেষ করি। তারমধ্যে, শুভ্রব পেটে আসে। তোর শ্বশুরমশাই চেয়েছিলেন তার ছেলে যেনো তার মাতৃভূমিতে জন্ম নেয়। এরপর,তোর শ্বশুর মশাইয়ের সাথে বাংলাদেশে চলে আসি। আর, বাংলাকেই আকড়ে ধরি।জন্মভূমি ও জন্মভাষা এমন শক্ত করে বাঁধলো যে আর মাতৃভূমির কথা মনেই পড়ে না।"

রিদিতার,জীবনের সাথে সুচরিতার আংশিক মিলে গেলো। এ যেনো হিস্ট্রি রিপিট। তবে,রিদিতার বেশ ভালো লাগলো শ্বশুর-শ্বাশুড়ির জীবনের গল্প!

“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।

সবাই রেসপন্স করবেন নয়তো কাট্টি 😏

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 58 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন