ফন্ট সাইজ:
থিম:
প্রেম প্রেম অনুভূতি

পর্ব 1

লেখক: ফারজানা আক্তার জেবু

'আমি আপনাকে ভালোবাসি নিশান ভাই।

'কথাটা কর্ণ কুহরে পৌঁছাতে সপাটে একটা থাপ্পড় পড়লো ইশিকার নরম তুলতুলে গালে। থাপ্পড়ের জোর এত ছিল যে মেয়েটার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। সাথে সাথে গালে হাত দিয়ে অশ্রুশীক্ত নয়নে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের সুদর্শন পুরুষ নিশানের দিকে।

- আগুন জরছে যেন নিশানের চোখে। অগ্নিশিক্ত রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না নিশান। রাগে ফুঁসতে ফুঁসতে ঘনঘন উঠামানা করছে বুক।

মাএ ১৬ বছর বয়সি চাচাতো বোনের মুখে এই কথা শুনে। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না নিশান। টগবগ করছে মস্তিষ্ক। তেজি কন্ঠে বলে,
_ তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার!
তুই কি ভুলে গেছিস আমি তোর বড় ভাই হই। তা ছাড়া তোর কোনো যোগ্যতাই নেই। ড.নিশান মাহমুদ এর অর্ধানগীন্নি হওয়ার। নিজের চেহারাটা দেখেছিস কখন আয়নায় নির্লজ্জ মেয়ে। চাচাতো বোন দেখে শুধু কথা বলছি। তাতেই আমার মাথায় উঠে গিয়েছিস। সম্পর্কের খাতিরে কথা বলছি তা না হলে তোর মত মেয়ের দিকে এই নিশান পিরেও তাকাতাম না। আর কোন সাহসে তুই আমাকে এই কথা বলিস। নেক্সট টাইম তোকে যেন আমার চোখের সামনে না দেখি বেয়াদব মেয়ে। তোকে যদি আর একবার আমার আশে পাশে দেখি। তাহলে আমি এই বাড়ি থেকে চিরকালের মত চলে যাবো। সাথে আমার বাবা-মা আর বোনকেও নিয়ে যাবো।

-নিশানের বলা তিক্ত কথা গুলো বুকের ভিতর রক্ত খড়ন করছে ইশিকার। বুকের ভিতর থাকা অনুভূতি গুলো কেমন নিমিষে বিষাদে ভরে উঠেছে। তার পরও কাঁপা কাঁপা গলায় কিছু শব্দ উচ্চারণ করে,
_ আমি আপনাকে সেই ছোট বেলা থেকে ভালোবেসে এসেছি নিশান ভাই।
বিশ্বাস করুন এত বছর তিলে তিলে গড়া আপনার প্রতি আমার অনুভূতি গুলো মিথ্যে না নিশান ভাই। আপনাকে দেখলে আমার মনের বাগানে হাজারো ফুল ফোঁটে। আপনার কন্ঠশ্বর শুনলে আমার বুকের ভিতর কম্পন সৃষ্টি হয়। আপনার ওই চোখের দৃষ্টি আমার চোখে পড়লে আমি এলোমেলো হয়ে যাই। আপনাকে একটা নজর দেখার জন্য প্রতিদিন কোনা না কোনো বাহানায় আপনার রুমে যাই। আপনার ওই হাসি মাখা মুখটা দেখলে আমার প্রাণ ভরে যায়।

গালে হাত দিয়ে সাদের ফ্লোরে দৃষ্টি রেখে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে এক ধমে কথা গুলো বললো ইশিকা।

--- ইশিকার কথায় যেন নিশানের রাগ আরো দ্বিগুন বেড়ে গেল। কসিয়ে আরেকটা থাপ্পর বসিয়ে দিল ওপর গালে। এবার মেয়েটা আর টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যায় ফ্লোরে। নরম ঠোঁট কেটে রক্ত আরো বেরিয়ে আসে। গালে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠে মেয়েটা।

নিশান দ্বীগুন তেজি কন্ঠে বলে,
_Jas shartup,,,
আর একটা শব্দ তোর মুখ থেকে বের হলে ধাক্কা দিয়ে সাদ থেকে পেলে দিবো।

ইশিকা দুই হাতে মুখ চেপে কাঁদতে থাকে। নিশান রাগে গজগজ করছে। দুহাতে নিজের মাথার চুল গুলো পিছনে চেপে ধরে কড়কশ কন্ঠে বলে,
- গেট আউট....

ইশিকা যায় না। কেঁদেই যাচ্ছে,

নিশান এবার হুংকার দিয়ে বলে উঠে,
_ 'আই সে গেট আউট,

ধমক শুনে ইশিকা কেঁপে উঠে। টইটম্বুর চোখে এক পলক তাকায় নিশানের দিকে। অতিরিক্ত রাগের কারণে ফর্সা চেহারাটা কেমন লাল হয়ে আছে। কপালের রগ গুলো ফুলে উঠছে। রাগের কারণে জোরে জোরে শ্বাস পেলছে। এতে বলিষ্ঠ বুক ঘনঘন উঠা নামা করছে।

-ইশিকা চোখ সরিয়ে নেয়। বসা থেকে উঠে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় নিজের রুমে। ঠাস করে দরজা বন্ধ করে খাটে উপুর হয়ে বালিশে মুখ গুঁজে কাঁদতে শুরু করে।

রাগে নিশানের মাথা ফেটে যাচ্ছে। পান্জাবির পকেট থেকে সিগারেট বের করে দেশলাই দিয়ে তাতে আগুল জ্বালায়। মুহুর্তে সেটা টান দেয়। শূন্য আকাশে তাকিয়ে চোখ বুজে নেয়।

নিশানের ছোট চাচার মেয়ে ইশিকা রহমান আর ছোট ভাই ইশান। নিশান ছাড়াও নিশানের আরো একটা বোন আছে। ইশানি রহমান, ইশিকা আর ইশানি একি কলেজে পড়াশুনা করে। নিশান পেশায় একজন ডাক্তার আর তার বাবা ইমরান হোসেন ও একজন ডাক্তার। ইশান সবে ক্লাস ফাইবে পড়ে।
ইশিকার বাবা ইকবাল হোসেন তিনি রাজশাহী থাকে। সে খানে একটা সরকারি অফিসে চাকরি করে।

নিশানকে ইশিকার সেই ছোটবেলা থেকেই ভালো লাগতো আর সেটা আস্তে আস্তে ভালোবাসায় রুপ নেয়। নিশান বদ মেজাজি। একটু গম্ভীর স্বভাবের ছেলে। বাড়িতে খুব বেশি থাকতো না। পড়াশুনার জন্য ঢাকাতে থাকতো। আর যখনই বাড়িতে আসতো ইশিকা সারাক্ষণ ঘুর ঘুর করতো নিশানের সামনে। আগ বাড়িয়ে নিশানের সব কাজ করে দিতো। যখন তখন চা কপি বানিয়ে সামনে এনে দিতো।
তার যখন যা খেতে ইচ্ছা করতো তখন তা নিশান কে বলতো নিশান ও সেইটা এনে দিতো।

আর আজ কিনা সেই নিশান ভাই তার গায়ে হাত তুললো। কাঁদতে কাঁদতে ইশিকা ঘুমিয়ে পড়ে। কখন যে রাত ৯টা বেজে গেছে জানেই না।

ইয়ানা বেগম সেই কখন থকে মেয়ের দরজায় এসে ডাকা ডাকি করছে ইশিকার হুসই নেই।
এবার অনেকটা জোরেই দরজায় ঠকঠক করলেন। এবার ইশিকার কানে ডাকার শব্দ যেতেই কোনো রকম উঠে বসলো। এলোমেলো পা পেলে গিয়ে দরজা খুললো।

ইয়ানা বেগম রাগী গলায় বললেন,
_ তোর কি কোনো কান্ডজ্ঞান নেই। আমি সেই কখন থেকে ডেকে যাচ্চি।

ইশিকা কোনো রকম উওর দিল,
_ ঘুমিয়ে ছিলাম মা তাই শুনতে পাইনি।

ইয়ানা বেগম আর কিছু বলবে তার আগেই চোখ যায় মেয়ের কাঁটা ঠোঁটের দিকে। অনেক টা ফুলে গেছে তিনি আঁতকে উঠে বলে,
_ওমা তোর ঠোঁটে কি হয়েছে এমন লাল হয়ে ফুলে আছে কেন।

ইয়ানা বেগম এর কথা ইশিকার তৎক্ষণাত মনে পড়ে নিশানের থাপ্পড় মারার কথা। কিন্তু ইয়ানা বেগম কে বুজতে না দিয়ে বলে,
_ বাথরুমে পড়ে কেঁটে গেছে।

রানিং...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন