_ বাথরুমে পড়ে কেঁটে গেছে।
ইয়ানা বেগম কিছু বলতে যাবে তার আগে ইশিকা বলে উঠে,
_আমার খিদে পেয়েছে আম্মু কিছু খেতে দাও।
ইয়ানা বেগমনও ব্রুঁ কুচকে তাকায় মেয়ের দিকে। কিন্তু আর কিছু বলিনি,
_ঠিক আছে বলে নিচে চলে যায়।
-- ইশিকাও কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে খেতে আসে টেবিলে খেতে এসে দেখে সবাই উপস্থিত যেখানে। ইশিকা কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে খেয়ে চলেছি। পাশ থেকে ইশানি না তাকিয়ে ফিসফিস করে বলে,
_কিরে তোর কি হয়েছে। আজকে আমার রুমে আসলিনা যে।
ইশিকাও মিনমিনিয়ে উওর দিল
_ এমনি।
ইশানি বলল,
_তোকে একটা কথা বলার আছে খেয়ে আমার রুমে আসিস কেমন।
ইশিকা আস্তে করে জবাব দিল,
_ 'আচ্ছা,
__ইশিকার সামনে চেয়ারে বসে এক মনে খাবার খাচ্ছে নিশান। মুখে কোনো ভাবান্তর নেই। যেন বিকেলের ঘটনা ভুলই গেছে।
-ইশিকার বুকটা চিনচিন করছে। খুব বলতে ইচ্ছে করছে আমার অনুভূতির কথা জেনেও কি করে আপনি এতটা স্থীর থাকতে পারছেন। ইশিকা সবার আড়ালে নিশানের দিকে এক পলক তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিল। চোখের কোনায় আসা অশ্রু সবার আড়ালেই হাতের বৃদ্ধা আঙুল দিয়ে মুচে নিল।
ইমরান হোসেনের চোখ ইশিকার দিকে পড়তেই ইশিকার ফুলা ঠোঁট দেখে প্রশ্ন করেন,
_ইশিকা মা তোর ঠোঁটে কি হয়েছে ওই রকম লাল হয়ে ফুলে আছে কেন। সাথে সাথে সবাই তাকায় ইশিকার ঠোঁটের দিকে। শুধু নিশান ছাড়া। ইশিকা চমকে উঠে। কন্ঠ চিবুকে নামিয়ে বলে,
_আসলে বড় আব্বু বাথরুমে পড়ে গিয়েছি তাই কেটে গেছে।
কথাটা বলে মাথা নিচু করে পেলে।
এবার নিশান এক পলক তাকায় ইশিকা কেঁটে যাওয়া ঠোঁটে দিকে। তারপর খাওয়া শেষ করে উঠে চলে যায় নিজের রুমে।
---------
রাত ১২ টা
-- চারিদিকে মিটিমিটি চাঁদের আলো। দূর থেকে ভেসে আসছে রাস্তার বন্য কুকুর গুলোর ঘেউ ঘেউ। ঝিঁ ঝিঁ পোকারা ডাকছে। থেকে থেকে শীতল হাওয়া বইছে। ব্যাকুনিতে সিগারেট হাতে দাঁড়িয়ে নিশান তাকিয়ে আছে দূর ঐ আকাশের পানে। আকাশের চাঁদটা বারবার হারিয়ে যাচ্ছে মেঘের কোলে। আবার একটু পর পর বের হয়ে আলো ছড়াচ্ছে সারা পৃথিবীতে।
হঠাৎ একটা শব্দের ধ্যান ভাঙল নিশানের। টুং করে মেসেঞ্জারে মেসেজ আসে।
সিগারেটে ফুঁ দিয়ে নিশান ফোন হাতে নিয়ে দেখে রিমির মেসেজ দিচ্ছে,
_কেমন আছেন ডাক্তার সাহেব?
রিমি নিশানের গার্লফ্রেন্ড। রিমি নিশানকে ভালোবাসে গত এক বছর থেকে। নিশানের পেসেন্ট ছিল রিমির মা। সেই সুভাধে বেশ কয়েকবার তাদের দেখা হয় হসপিটালে। পরে রিমি একদিন প্রেমের প্রস্তাব দেয় নিশান কে নিশান ও রাজি হয়ে যায় কারণ রিমি মেয়েটা দেখতে অনেক সুন্দর। শান্ত সভাবের। তাই নিশান আর না করতে পারিনি। তারপর থেকে চলতে থাকে দুজনের প্রেম। বেশ কয়েক বার দেখাও করেছে দুজন। কিন্তু এ মুহুর্তে রিমির মেসেজ পেয়ে নিশান কিছুটা বিরক্ত হলো। তার পরেও ছোট করে উওর দিল,
_প্রচুর ঘুম পাচ্ছে কিছু মনে করো না তুমি আজকে ঘুমিয়ে যাও।
মেচেজটা পাঠিয়ে ফোনটা সুইচড অফ করে দিছিয়েছে নিশান। নিশান ভাবতে পারচে না। সেই ছোট বেলা থেকে তাকে ইশিকা ভালোবাসে। এই জন্যই কি সেই ছোট থেকে ইশিকা তার সামনে এত ঘুরাঘুরি করতো। তাকে একটু খানি দেখার জন্য। তার এত এত আবদার শুধু তার কাছেই। আর অথচ আমি নিশান কখনও তার অনুভূতি বুজতেই পারেনি।
উপ ভাবতে পারছে না আর নিশান মাথা চিনচিন করছে। তাই আর কিছু না ভেবে সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।
-- অন্য দিকে ফোনের স্ক্রিনে থাকা নিশানের ছবিটার দিকে অপলক দৃষ্টি রেখে নিঃশ্বব্দে কাঁদছে ইশিকা। বুকের ভিতর চাপা কষ্ট,বুকটাকে ক্ষতবিক্ষত করে পেলছে ইশিকাকে। এত বছরের ভালোবাসা নিমিষে শেষ হয়ে গেল তার। নিশানের জন্য গড়ে তোলা প্রেমের অনুভূতি গুলো কেমন বিষাক্ত করে পেলছে তার হৃদয়টাকে।
_ জমে থাকা প্রেমের অনুভূতি গুলো কে সে এই মুহুর্তে মাটি চাপা দিয়ে দেবে। আর কখনও সে ওই পাষাণ মানুষটার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবে না। মুখোমুখি হবে না ওই মানুষটার। দরকার হলে বিষাদের যন্ত্রণায় ছটফট করে মরে যাবে তবুই ওই পাষাণ নির্ধয় লোকটার কাছে তার অনুভূতি দ্বিতীয় বার প্রকাশ করবে না। তাকে ছাড়া এই ইশিকা রহমান বেঁচে দেখাবে।
-- চোখের জল মুহূর্তে মুছে পেলে। ডিলিট করে দেয় নিশানের সব ছবি,,,বালিশের নিচে ফোনটা রেখে গা এলিয়ে দেয় বিছানায়। অতিরিক্ত কান্নার কারণে প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে নিমিষেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল ইশিকা।
--ভোরের শীতল পরিবেশ চাপিয়ে সকালের স্নিগ্ধ রোদেলা আলো এসে পড়লো ধরনিতে।
১২ দিন পর ইশিকা আর ইশানি কলেজে যাওয়ার জন্য বেরিয়েছে। ড্রইং রুমে আসতেই ইশানির মা ইকরা বেগম বললো,
_তোরা আজ কলেজে যাবি?
ইশানি আর ইশিকা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল,
_ হ্যাঁ মা আজ কলেজে যাবো। তাই তো রেডি হয়েই এসেছি। আচ্চা মা ভাইয়া কি হসপিটাল চলে গেছে?
ইকরা বেগম বলল,
_না নিশান তো এখনো যায়নি রেডি হচ্ছে মনে হয়।
বলতে না বলতে নিশান সেখানে হাজির হয়।
ওপ হোয়াই শার্ট হাতা ফোল্ড করা, কালো রং এর পেন্ট,মাথার চুল গুলো সুন্দর করে পরি পাটি করা,হাতে ঘড়ি এবং এপ্রোন এবং গলায় থেতোস্কোপ ঝুলানো। দেখতে ড্যাশিং লাগচে।
-আজ যদি ইশিকা একবার তাকাতো তার ডাক্তার সাহেবের দিকে,তাহলে নিশানের এই ড্যাশিং লুক দেখে নিশ্চয় ফিদা হয়ে যেত আর হা করে তাকিয়ে থাকতো। কিন্তু না ইশিকা আজকে তাকালো এই পাশাণ লোকটার দিকে। নিজেকে শক্ত পাথরের মত করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মেয়েটা।
ইকরা বেগম ছেলেকে নামতে দেখে বলে উঠেন,
_ নিশান ওদের নিয়ে যা বাবা। যাওয়ার সময় কলেজে ছেড়ে দিস।
নিশান তাকাতে প্রথমে চোখ যায় ইশিকার মাথা নিচু মলিন মুখটার উপর।