ফন্ট সাইজ:
থিম:
প্রেম প্রেম অনুভূতি

পর্ব 3

লেখক: ফারজানা আক্তার জেবু

নিশান তাকাতে প্রথমে চোখ যায় ইশিকার মাথা নিচু মলিন মুখটার উপর। মুহুর্তে বুকটা ধক করে উঠে। মনে মনে বলে,
_ চঞ্চল মেয়েটা সেই দিনের পর থেকে বড্ড শান্ত হয়ে গেছে। আগের মত এখন আর ঠোঁটে প্রশস্ত হাঁসিটা দেখা যায় না।

নিশান যতক্ষন বাড়িতে থাকে তাকে দেখেনা বললেই চলে। অবশ্য ইশিকা ইচ্ছে করেই তার সামনে আসে না। মুখটা কেমন মলিন হয়ে গেছে। নিশান আর তাকিয়ে থাকতো পারলো না মুহুর্তেই চোখ সরিয়ে নিল।

নাস্তা শেষ করে তিন জন বেরিয়ে পড়লো।
গাড়ি চলচে মিডিয়াম গতিতে। ইশিকা আর ইশানি পিছনে বসছে। ড্রাইভ করছে নিশান।
গাড়ির স্টিয়ারিং ঘুরাচ্ছে। মাঝে মাঝে লুকিং গ্লাসে দেখছে ইশিকাকে। না চাইতেও কেন জানি আজ তার চোখ ইশিকার দিকেই যাচ্ছে বারবার। অন্য সময় হলে এতক্ষনে ছটপটে মেয়েটা হাজার কথা বলতে বলতে মাথা খেয়ে নিতো। কিন্তু এখন কেমন চুপচাপ বসে আছে। একটা টু শব্দ পর্যন্ত করছে না।

এক মনে ইশিকা বাইরের দিকে তাকিয়ে আছে। হাজারো বিষন্নতা ঘিরে আছে তাকে। মনের সাথে যুদ্ধ করে নিশানের আড়ালে থাকতে পাড়লেও নিশানের সামনে আসলে বুক পেটে কাঁন্নারা বেরিয়ে আসতে চায়। তবুও নিজেকে ধমিয়ে রেখেছে ইশিকা।
কাঁদবে না সে এই পাষাণ মানুষটার সামনে। দেখাবে না নিজের দূর্বলতা।যে পাষাণ কঠিন মনের মানুষ তার ইমোশন বুজে না তাকে আর সে বুজাতে যাবে না। কলেজের গেটের সামনে আসতেই গাড়ি থেকে দ্রুত নেমে গেল ইশিকা। ইশিকার এমন কান্ডে ইশানিও কিছুটা ভড়কে যায়। পিছনে না তাকিয়ে দ্রুত পায়ে ভিতরে চলে গেল ইশিকা।

- নিশান ইশিকার যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে গাড়ি স্টাট দিল।
ইশানির থেকে বিদায় নিয়ে দ্রত গাড়ি চালিয়ে চলে যায় হসপিটালে।

-------------

একটা পুরন্ত বিকেল, চারিদিকে পাখির কলকলানি শুনা যাচ্চে ৷ হয়তো তারা নিজ নিজ নিড়ে পিরে যাচ্ছে।সারাদিনের প্রখর রোদে শুকিয়ে যাওয়া গাছগুলোও যে বিকেলের নিন্ধতায় সতেজতা ফিরে পেয়েছে।
ব্যালকুনির রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে ইশিকা আন মনে কি যেন ভেবে যাচ্ছে।
হঠাৎ ইশান এসে ডাকলো।

ইশান: আপু?

ইশিকা চমকে উঠে হাত বাড়িয়ে ভাইকে ধরে।উদাসিনী মনে জিজ্ঞেস করে,
_কিরে কি হয়েছে মা বকেছে না কি?

ইশান: না আপু, আম্মু বকে নি!

ইশিকা: তাহলে কেন এসেছিস,আজকে নোমানের সাথে খেলতে যাসনি?

ইশান: না যাইনি! তোমাকে কিছু দিতে এসেছি।

ইশিকা: কি দিবি!

ইশান পেছন থেকে হাত বের করলো, একটা কিট কেট চকলেট বক্স। যেটা ইশিকার বিষণ প্রিয়।

নিশান সব সময় হসপিটাল থেকে আসার সময় তিন ভাই বোনের জন্য যার যার পছন্দ মত চকলেট নিয়ে আসতো। কিন্তু সেই দিনের পর থেকে ইশিকার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে রাগ করে আর এই এক সপ্তাহ আনে নি। আজকে কি মনে করে আবার নিয়ে এলো কে জানে।

ইশিকা চকলেট বক্সটা দেখে খুশি হয়ে যায়। হাত বাড়ি নিতে গিয়েও থেমে গেল।
সরু চোখে তাকায় ইশানের পানে।গম্ভীর গলা বলে,
_তুই এটা কোথায় পেলি? এটার তো অনেক দাম!

ইশান আমতা আমতা করে বলে,
_এটা নিশান ভাইয়া দিয়েছে, বলেছে তোমাকে দিতে।

নিশানের কথা শুনেই মুখে হাসি ফুটে উঠে।ছুঁ মেরে ইশানের হাত থেকে নিয়ে নেয় বক্সটা। মনে মনে বলতে থাকে। সত্যি নিশান ভাই আমার জন্য চকলেট এনেছে।
পর মুহুর্তে সেই দিনের অপমানের কথা মনে করে, মনে পড়ে যায় নিশানের দেওয়া আঘাত আর মুখ থেকে শুনা তিক্ত কথা গুলো। সাথে সাথে বিলিন হয়ে যায় মুখের হাসি। এক বুক চাপা কষ্ট নিয়ে পিরিয়ে দেয় চকলেট বক্সটা।
ইশানের উদ্দেশ্য বলে,
_যে এটা দিয়েছে তাকে এটা পিরিয়ে দিবি। আর বলবি আমার জন্য যেন আর কোনো দিন সে কিছু না আনে,আমার প্রতি যেন সে কোনো সীমপাতি না দেখায়।

বোনের মুখে এসব কথা শুনে ছোট্ট ইশান হা করে তাকিয়ে থাকে। সে কিছু বুঝতে পারছে না। যেই বোন একটা কিটকেট চকলেট এর জন্য তাকে পুরো বাড়ি তাড়া করতো। আর সেই বোন কি না এক বাক্স চকলেট পেয়েও খাবে না বলছে। কি হয়েছে, কেন খাবে না সে।

ইশান কে দাঁড়িয়ে থাকতে দেখে ইশিকা এক ধমক দেয়,
_কি হলো! যেতে বলেছি না!

বোনের রাগ উঠেছে তা দেখে এক প্রকার ছুটে পালালো ইশান।

----------

-এইদিকে নিশান সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ডিমানের উপর নজর পরতেই দেখে ইশান গুমরা মুখ করে বসে আছে। ইশানের হাতে তাকাতেই বক্সটা দেখে বুকে চাপা ব্যাথা অনুভব করে। তার পরেও ইশানকে জিজ্ঞেস কর।
_ কিরে তুই কিছু বলবি,আর এটা দিসনি ওকে?

ইশান হাতের বক্সটা এগিয়ে দেয় নিশানের দিকে আর বলে,
_ এই নাও ভাইয়া, আপু বলেছে তোমার চকলেট তোমাকে পিরিয়ে দিতে আর বলেছে তুমি যেন আর কখনও ওর জন্য কিছু না আনো।

-- ইশানের কথায় নিশানের মুখটা মলিন হয়ে যায়। চাপা শ্বরে বলে,
_আর কিছু বলেনি?

ইশান মাথা চুলকাতে চুলকাতে বলে,
_আরো কি একটা যেন বলেছে, ও হ্যা মনে পড়েছে,বলেছে তার প্রতি তুমি যেন আর কোনো সীম্পাতি না দেখাও।

নিশান আর কিছু বলেনি ইশানকে বক্সটা দিয়ে বলে,
_এটা তুই রেখে দে,আর যা এখন থেকে।

-- ইশান তো পুরে এক বক্স চকলেট পেয়ে মহা খুশি। নিশানের হাত থেকে বক্সটা নিয়ে খুশিতে রুম থেকে বেরিয়ে যায়।

- ইশিকার ইগনোর নিশান কেন যানি নিতে পারছে না। হঠাৎই রাগে চোয়াল শক্ত হয়ে এলো। হাতের তাওয়ালেটা ফ্লোরে ছুঁড়ে মারে। রাগে চোখ লাল হয়ে গেছে, হাত মুষ্টি বদ্ধ করে সামের থাকা টেবিলে জোরে পাঞ্চ মেরে দাঁত কটমট করে বলে,
- তোর এত সাহস কি করে হয় ইশিকা! আমাকে ইগনোর করচিস! আমিও দেখবো। তোর সাহস কতখানি বেড়েছে।

----------

রানিং........

এই পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন