ফন্ট সাইজ:
থিম:
প্রেম প্রেম অনুভূতি

পর্ব 4

লেখক: ফারজানা আক্তার জেবু

বিকেলে গৌধুলি বেলার শেষে সাদের এক কোনায় দাঁড়িয়ে আছে ইশিকা আর ইশানি। ইশিকার বিষণ্ন মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইশানি। সে মূলত বুজতে পারছে না ইশিকার আসলে হয়েছেটা কি। গত এক সপ্তাহ ধরে ইশানি খেয়াল করছে। ইশিকা কেমন মন মরা হয়ে থাকে। সারাক্ষণ চুপচাপ থাকে,কারো সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। নিজের রুম থেকে পর্যন্ত ঠিক করে বের হয় না। সব চেয়ে বেশি যেই বিষয়টা খেয়াল করলো সেটা হলো। নিশান ভাই কে কেমন ইগনোর করে চলার বিষয় টা। কি হয়েছে ইশিকার যানতেই হবে।

-ইশানি ইশিকার বাহুতে হাত রাখে। সাথে সাথে চমকে উঠে ইশিকা। দুজনে এক সাথেই সাদে এসেচে। ইশিকাকে চমকাতে দেখে ইশানি প্রশ্ন করে,
_কিরে এই ভাবে চমকে উঠলি কেন? আমি তো তোর সাথেই এসেছি!

ইশিকা,মিনমিনিয়ে বললো,
_না এমনি অন্য মনষ্ক ছিলাম তো তাই হঠাৎ বাহু ধরায় চকমকে উঠলাম।

ইশানি চোখ ছোট ছোট করে তাকায় ইশিকার দিকে মলিন কন্ঠে বলে,
_কি হয়েছে তোর ইশিকা? তুই তো এমন ছিল না! হঠাৎ এমন চুপচাপ হয়ে গেলি কেন? আমাকে বল কি হয়েছে তোর!

ইশিকা আমতা আমতা করে বলে,
_ কই না তো কি হবে আমার!

বলে উল্টো দিকে ঘুরে যায় কারণ ইশিকা জানে সে ইশানির সামনে বেশিক্ষণ কান্না আটকে রাখতে পারবে না।

ইশানি বেশ বুজতে পারছে ইশিকা তার থেকে কিছু লুকাচ্ছে। তাই মুখ লুকিয়ে থাকে। কিন্তু ইশানিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে যখন বুজতে পারছে কোনো সমস্যা আছে। তাহলে কি সেটা যেনেই ছাড়বে। তাই সেই ও ঘুরে গিয়ে আবার ইশিকার মুখোমুখি দাঁড়ায়। ইশিকার চোখের দিকে তাকিয়ে বলে,
_ তুই কি ভেবছিস তোর মন খারাপ আর আমি বুজতে পারবো না। তুই যানিস আমি সেই ছোট বেলা থেকে চিনি তোকে। আমি তোর মুখ দেখলেই বুজে যাই তোর মুড কখন ভালো থাকে আর কখন খারাপ।
_ এখন বল, কি হয়েছে আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস।

ভালোবাসার কথা বলতেই ইশিকার বুক মুচরে উঠে। ইশানির দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে দেয়। তা দেখে ইশানির আর বুজতে বাকি নেই। যে এই রকম কোনো কেসেই ফেঁসেছে। ইশানি ইশিকার দু-চোখ যত্ন সহকারে মুখে দেয়। থুতনি ধরে প্রশ্ন করে,
_কাকে ভালোবাসিস তুই,

ইশিকা কান্না ভেজা কন্ঠে মাথা নিচু করে বলে,,
_নিশান ভাইকে।

--ইশিকার মুখের নিশানের কথা শুনে ইশানি চমকে উঠে। তার মানি ইশানি মনে মনে যেটা ধারণা করেছে সেটাই ঠিক। ইশানি এই এক সপ্তাহ বেশ ভালো করেই খেয়াল করেছে। নিশান আর ইশিকা কেউ কারো সাথে কথা বলছে না। দেখা হলে নিশানের সাথে ইশিকা কেমন পালাই পালাই করতো। তার চেয়ে বড় কথা ইশিকার মত চঞ্চল মেয়েটা কেমন হঠাৎ করে নিরব হয়ে গেছে। নিশ্চয়ই নিশান ভাইয়া ইশিকাকে কিছু বলেছে। তাই ইশিকার এই পরিবর্তন। ইশানি ইশিকাকে মিহি কন্ঠে বলে,,
_কবে থেকে।

ইশিকা কান্না করতে করতে বলে,,
_আমি সেই ছোটবেলা থেকেই নিশান ভাইকে ভালোবেসে এসেছি। আমার মনে ওনার জন্য এক সমুদ্র ভালোবাসা এত বছর পুষে এসেছি। উনাকে গিরে এতগুলো বছর আমার মনে স্বপ্ন বুনে এসেছি। আমি ওনাকে ছাড়া কি ভাবো বাঁচবো।

ইশানি বুজতে পারচে ইশিকা তার ভাইকে বিষণ ভালোবাসে। কিন্তু তার ভাইকি জানে সেটা।
_আচ্চা ইশিকা ভাইয়া জানে এসব?

ইশিকা উপর নিচ মাথা নাড়ে।

তা দেখে ইশানি প্রশ্ন করে,
- কি বলেছে সে?

_ আমাকে থাপ্পড় মেরেছে। বলেছে আমি যেন আর কখনও উনার চোখের সামনে না যাই। ঘৃণা করে উনি আমাকে। আমি কি করবো তাই এখন উনার সামনে যাই না। উনার সামনে গেলে আমার বিষণ কান্না পায়।

ইশানি সবটা শুনে একটা হতাশার শ্বাস ছেড়ে বলে। _এবার বুজতে পারেছি সেইদিন তোর বাথরুমে পড়ে ঠোঁট কাঁটা যায়নি। ভাইয়ার থাপ্পড়ের আঘাতে কাঁটা গিয়েছে। ইশানি আবারও ইশিকার চোখের পানি মুছে দিয়ে বলে,
_ বুজেছি এই জন্য তুই এত দিন ভাইয়ার সামনে যাস নি, ভাইয়ার সাথে কথা বলিস নি।

ইশিকা উপর নিচ মাথা নাড়ে। ইশানি ইশিকার হাত ধরে আশাস দিয়ে বলে,
_চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে। ভাইয়াকে একটু সময় দেয়। চল নিচে যাই, সন্ধ্যা হয়ে গেছে।

-----------
—"আকাশে আজ এক দম অন্য রকম দেখতে।কোথাও কোনো রোদের ছিটেফোঁটা নেই আর না আছে প্রখর গরমের উত্তাপ। চারিদিকে কেমন শীতল পরিবেশ জানান দিচ্ছে যে কোনো মূহুর্তে তুমুল ঝড়- বৃষ্টি হবে। নিশান এক হাতে গায়ের কোট খুলে আনমনে হাঁটছে রাস্তার পাশ দিয়ে।

-- ঠিম যেমন আকাশে ঝড় উঠবে। তেমনিই নিশানের মনে ও ঝড় উঠেছে। সে ভাবতেও পারছে না রিমি তার সাথে বিশ্বাস ঘাতকতা করতে পারে। যে মেয়েকে গত এক বছর ভালোবেসে আসছে, সেই মেয়ে তার সাথে শেষে কি না বেইমানি করলো।

গত পরশু নিশানরা অনেক বড় একটা অপারেশন এ সাকসেসফুল হয়। সে জন্য ছোটখাটো একটা গেটটুগেদারের আয়োজন করে, একটা দামি রেস্টুরেন্ট বুক করে দুপুরের জন্য।

_কিন্তু রিমি সেটা জানতো না। তাই সেও তার উডবি হাসবেন্ড এর সাথে সেই রেস্টুরেন্টে লান্স করতে আসে । আর সেই খানে কাকতালীয় ভাবে রিমিকে দেখতে পায় নিশান। রিমি অবশ্য নিশানকে দেখেনি।
- নিশান রিমি কে একটা ছেলের সাথে দেখে বিশ্বাস করতে পারছে না। তাই সে রিমির ফোনে কল করে,দৃষ্টি রিমির ওপর। মুহূর্তে রিমি ফোন কানে ধরে বলে,
_হ্যাঁ বলেন!

নিশান রিমিকে বলে,
_কোথায় তুমি?

রিমি বলে,
_ আমি তো আমার এক ফ্রেন্ড এর বাড়িতে আসছি একটা কাজে। আপনাকে পরে ফোন করবো কেমন রাখছি।
নিশান ও আর কিছু বলেনি ছোট করে হুম বলে কল কেটে দেয়। নিশানের যা বুজার বুজে গেছে।

এক বুক ভালোবাস আর.........

---------

রানিং........

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন