ফন্ট সাইজ:
থিম:
My Gumiho Girlfriend

পর্ব 1

লেখক: রুবাইয়া খাঁন

- বেইজিং এর মেয়েটা*
চীনের বেইজিং শহরে একটা ছোট স্কুল ছিল। সেই স্কুলে পড়তো লি ওয়েই।
লি ওয়েই ছিল একদম চুপচাপ একটা ছেলে। সারাদিন বই নিয়ে বসে থাকতো। তার একটাই স্বপ্ন ছিল — বড় হয়ে একজন ভালো চিত্রশিল্পী হবে। সে রোজ স্কুল ছুটির পর স্কুলের পেছনের বাগানে গিয়ে বসে ছবি আঁকতো। বাগানে একটা বড় চেরি গাছ ছিল। বসন্তকালে সেই গাছে গোলাপি ফুল ফুটতো। লি ওয়েই সেই ফুলের ছবি আঁকতো।
একদিন সে বাগানে বসে ছবি আঁকছিল। হঠাৎ তার পেছন থেকে একটা মেয়ের গলা শুনলো।
"ওয়াও! তুমি এত সুন্দর ছবি আঁকো!"
লি ওয়েই চমকে পেছনে তাকালো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ছোট ব্যাগ। তার চুল দুইটা বেণী করা। তার নাম মেই লিন।
মেই লিন ছিল স্কুলের সবচেয়ে হাসিখুশি মেয়ে। সে রোজ সবার সাথে কথা বলতো, সবাইকে হাসাতো। কিন্তু লি ওয়েই এর সাথে তার কখনো কথা হয়নি। কারণ লি ওয়েই কারো সাথে কথা বলতো না।
মেই লিন বললো, "তুমি কি রোজ এখানে ছবি আঁকো? আমি তোমাকে অনেকদিন ধরে দেখছি।"
লি ওয়েই লজ্জা পেয়ে বললো, "হ্যাঁ। এখানে বসে ছবি আঁকতে ভালো লাগে।"
"আমাকে একটা ছবি এঁকে দিবা? আমার ছবি?"
লি ওয়েই অবাক হয়ে বললো, "তোমার ছবি? আমি তো কখনো মানুষের ছবি আঁকিনি। শুধু ফুল আর গাছ আঁকি।"
মেই লিন হেসে বললো, "তাহলে আজ থেকে মানুষের ছবি আঁকা শুরু করো। প্রথমে আমারটা দিয়ে।"
সেদিন থেকে প্রতিদিন মেই লিন বাগানে আসতে লাগলো। লি ওয়েই ছবি আঁকে, মেই লিন পাশে বসে গল্প করে। মেই লিনের গল্পগুলো ছিল অনেক মজার। সে বলতো, তার দাদুর বাড়ির গল্প। তার দাদু নাকি চীনের একটা ছোট গ্রামে থাকে। সেখানে অনেক পাহাড় আছে। মেই লিন ছোটবেলায় সেখানে গিয়ে ঘুড়ি উড়াতো।
একদিন মেই লিন বললো, "লি ওয়েই, তুমি জানো? আমার একটা স্বপ্ন আছে।"
"কি স্বপ্ন?"
"আমি বড় হয়ে একজন শিক্ষিকা হতে চাই। গ্রামের বাচ্চাদের পড়াতে চাই। যাদের স্কুল নেই, তাদের পড়াতে চাই।"
লি ওয়েই বললো, "তুমি অনেক ভালো মেয়ে। তোমার স্বপ্নটা অনেক সুন্দর।"
"আর তোমার স্বপ্ন?"
"আমি বড় হয়ে চিত্রশিল্পী হতে চাই। আমার ছবি দিয়ে মানুষের মন ভালো করতে চাই।"
দুজনে হেসে উঠলো।
এরপর একদিন বেইজিং এ অনেক ঠান্ডা পড়লো। তুষার পড়ছিল। স্কুল ছুটি হয়ে গেছে। মেই লিন স্কুলের গেটে দাঁড়িয়ে আছে। তার হাতে ছাতা নেই। সে শীতে কাঁপছিল।
লি ওয়েই দূর থেকে দেখলো। সে দৌড়ে গিয়ে নিজের স্কার্ফটা মেই লিনকে দিল।
"এই নাও, এটা পরো। তোমার ঠান্ডা লেগে যাবে।"
মেই লিন বললো, "তোমার কি হবে? তুমিও তো ঠান্ডায় কাঁপছো।"
লি ওয়েই বললো, "আমার কিছু হবে না। আমি ছেলে মানুষ। তুমি মেয়ে, তোমার ঠান্ডা লাগলে জ্বর আসবে।"
মেই লিন স্কার্ফটা পরলো। স্কার্ফটা থেকে লি ওয়েই এর গায়ের গন্ধ আসছিল। মেই লিনের মনে হলো, এই ছেলেটা কত ভালো।
সেদিন রাতে মেই লিন বাসায় গিয়ে সারারাত ওই স্কার্ফটার কথা ভাবলো। তার মা জিজ্ঞেস করলো, "মেই লিন, এই স্কার্ফটা কার?"
মেই লিন বললো, "আমার এক বন্ধুর, মা।"
মা হেসে বললো, "বন্ধুটা কি খুব ভালো?"
মেই লিন লজ্জা পেয়ে বললো, "হ্যাঁ মা, অনেক ভালো।"
পরের দিন স্কুলে গিয়ে মেই লিন লি ওয়েই কে স্কার্ফটা ফেরত দিল। সাথে একটা ছোট বাক্স দিল। বাক্সটা খুলে লি ওয়েই দেখলো, ভেতরে অনেকগুলো চাইনিজ ডাম্পলিং। মেই লিন নিজের হাতে বানিয়েছে।
"এই নাও। কাল তুমি আমাকে স্কার্ফ দিয়েছিলা, তাই আজ আমি তোমাকে ডাম্পলিং দিলাম।"
লি ওয়েই ডাম্পলিং খেয়ে বললো, "ওয়াও! এত মজা! তুমি এত ভালো রান্না করো?"
"আমার মা শিখিয়েছে। তুমি চাইলে রোজ তোমাকে ডাম্পলিং এনে দিবো।"
"সত্যি? তাহলে তো আমি রোজ তোমার জন্য অপেক্ষা করবো।"
এভাবে দিন যেতে লাগলো। লি ওয়েই আর মেই লিন এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। স্কুলে সবাই ওদেরকে একসাথে দেখতো। কেউ কেউ বলতো, "ওই দেখো, চিত্রশিল্পী আর শিক্ষিকা যাচ্ছে!"
একদিন স্কুলে একটা ছবি আঁকার প্রতিযোগিতা হলো। লি ওয়েই সেই প্রতিযোগিতায় অংশ নিলো। সে কি আঁকবে বুঝতে পারছিল না। তখন মেই লিন বললো, "তুমি চেরি ফুলের গাছটা আঁকো। আর তার নিচে বসে থাকা একটা মেয়েকে আঁকো। যে মেয়েটা তোমার ছবি দেখে।"
লি ওয়েই বললো, "সেই মেয়েটা কে?"
মেই লিন হেসে বললো, "আমি।"
লি ওয়েই সত্যি সত্যি সেই ছবিটাই আঁকলো। চেরি গাছ, তার নিচে বসে থাকা মেই লিন, আর পাশে বসে ছবি আঁকছে লি ওয়েই। ছবিটা এত সুন্দর হয়েছিল যে, প্রতিযোগিতায় সে প্রথম হলো।
পুরস্কার পেয়ে লি ওয়েই প্রথমে মেই লিনের কাছে গেল। বললো, "এই পুরস্কারটা তোমার জন্য। তুমি না থাকলে আমি এই ছবিটা আঁকতেই পারতাম না।"
মেই লিন বললো, "আমার জন্য কেন? এটা তোমার পুরস্কার।"
"তুমি আমার অনুপ্রেরণা। তুমি আমাকে সাহস দিয়েছো।"
মেই লিনের চোখে পানি চলে আসলো। সে বললো, "লি ওয়েই, তুমি জানো? আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম, তখন ভেবেছিলাম তুমি অনেক অহংকারী। কারো সাথে কথা বলো না। কিন্তু এখন বুঝি, তুমি অহংকারী না, তুমি শুধু লাজুক।"
লি ওয়েই বললো, "আর তুমি? তুমি তো সবার সাথে কথা বলো। কিন্তু তোমার মনের কথাটা কাউকে বলো না।"
"আমার মনের কথা তো তুমি জানো। আমার স্বপ্নের কথা।"
"হ্যাঁ, জানি। তুমি শিক্ষিকা হতে চাও।"
"আর একটা কথা আছে, যেটা তোমাকে বলিনি।"
"কি কথা?"
মেই লিন লজ্জা পেয়ে বললো, "সেটা পরে বলবো। যখন তুমি বড় চিত্রশিল্পী হবা, তখন বলবো।"
লি ওয়েই হাসলো। "ঠিক আছে, আমি অপেক্ষা করবো।"
স্কুলের শেষ দিনে মেই লিন লি ওয়েই কে একটা চিঠি দিল। চিঠিতে লেখা ছিল —
"লি ওয়েই, তুমি আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। তুমি আমাকে বুঝো। তুমি যখন ছবি আঁকো, তখন তোমাকে অনেক সুন্দর লাগে। আমি চাই, তুমি সারাজীবন ছবি আঁকো। আর আমি সারাজীবন তোমার ছবির প্রথম দর্শক হয়ে থাকি। — মেই লিন"
লি ওয়েই চিঠিটা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকলো। তার মনে হলো, এই মেয়েটা তার জীবনে আসার পর থেকে তার পৃথিবীটা রঙিন হয়ে গেছে। আগে তার ছবিতে শুধু ফুল আর গাছ ছিল। এখন তার ছবিতে একটা মেয়ে আছে — হাসিখুশি, চেরি ফুলের মতো মিষ্টি একটা মেয়ে।
আর মেই লিন? সে বাসায় গিয়ে তার ডায়েরিতে লিখলো — "আজ লি ওয়েই কে চিঠিটা দিলাম। জানি না ও বুঝেছে কিনা। কিন্তু আমি জানি, ও আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ।"

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন