ফন্ট সাইজ:
থিম:
My Gumiho Girlfriend

পর্ব 15

লেখক: Rubaiya khan

বিয়ের পরিকল্পনা*

প্যারিস থেকে ফিরে আসার পর লি ওয়েই এর মনে একটা কথা বারবার ঘুরছিল।

সে ভাবছিল, "আমি আর মেই লিনকে ছাড়া থাকতে পারবো না। এক সপ্তাহ দূরে থেকে আমি বুঝেছি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি এখন ওকে সারাজীবনের জন্য আমার করে নিতে চাই।"

সে একটা সিদ্ধান্ত নিলো। সে মেই লিনকে বিয়ের কথা বলবে। কিন্তু কিভাবে বলবে? প্রপোজের সময় যেমন চেরি গাছের নিচে বলেছিল, এবারও সেখানেই বলবে।

অন্যদিকে মেই লিনও ভাবছিল, "লি ওয়েই কি আমাকে বিয়ের কথা বলবে? আমরা তো অনেকদিন ধরে একসাথে আছি। আমি চাই, আমরা সারাজীবন একসাথে থাকি।"

একদিন বিকেলে লি ওয়েই মেই লিনকে ফোন করে বললো, "মেই লিন, আজ বিকেলে চেরি গাছের নিচে আসবা? তোমাকে একটা জিনিস বলার আছে।"

মেই লিন বললো, "কি জিনিস? আবার সারপ্রাইজ?"

"হ্যাঁ, সারপ্রাইজ। কিন্তু এই সারপ্রাইজটা সবচেয়ে বড় সারপ্রাইজ।"

বিকেল বেলা মেই লিন চেরি গাছের নিচে গেল। গিয়ে দেখলো, লি ওয়েই সেখানে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ছোট বাক্স।

মেই লিন বললো, "লি ওয়েই, তুমি আবার কি নিয়ে আসছো?"

লি ওয়েই বললো, "মেই লিন, তুমি বসো।"

মেই লিন বসলো।

লি ওয়েই বললো, "মেই লিন, তুমি মনে করো, আমরা প্রথম কবে দেখা হয়েছিল?"

"স্কুলের বাগানে।"

"হ্যাঁ। সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে আসছি। আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। প্যারিসে গিয়ে আমি বুঝেছি, তুমি ছাড়া আমার পৃথিবীটা অসম্পূর্ণ।"

মেই লিনের বুকটা ধকধক করছিল।

লি ওয়েই বাক্সটা খুললো। ভেতরে একটা ছোট আংটি। আংটিটা চেরি ফুলের মতো। অনেক সুন্দর।

লি ওয়েই বললো, "মেই লিন, তুমি কি আমাকে বিয়ে করবা? তুমি কি সারাজীবন আমার পাশে থাকবা? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সারাজীবন ভালোবাসবো। তোমার মন খারাপের দিনে আমি তোমার পাশে থাকবো। তোমার খুশির দিনে আমি তোমার পাশে থাকবো।"

মেই লিনের চোখে পানি চলে আসলো। সে কিছু বলতে পারলো না। শুধু লি ওয়েই এর দিকে তাকিয়ে থাকলো।

লি ওয়েই বললো, "তুমি কিছু বলছো না কেন? তুমি কি রাজি না?"

মেই লিন হেসে বললো, "আমি রাজি। আমি হ্যাঁ বলছি। আমি তোমাকে বিয়ে করবো।"

লি ওয়েই আংটিটা মেই লিনের হাতে পরিয়ে দিলো। মেই লিনের হাতটা কাঁপছিল।

দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থাকলো। চেরি ফুলগুলো ওদের উপরে ঝরে পড়ছিল।

তারপর ওদের বিয়ের পরিকল্পনা শুরু হয়ে গেল।

মেই লিন বললো, "লি ওয়েই, আমাদের বিয়েটা কোথায় হবে?"

লি ওয়েই বললো, "চেরি বাগানে। যেখানে আমাদের গল্পটা শুরু হয়েছিল, সেখানেই আমাদের বিয়েটা হবে।"

মেই লিন বললো, "হ্যাঁ, চেরি বাগানেই হবে। আর আমাদের বিয়েতে বাচ্চারা থাকবে। আমার বাচ্চারা। ওরা আমার বিয়েতে নাচবে।"

লি ওয়েই বললো, "আর আমি আমাদের বিয়ের জন্য একটা বড় ছবি আঁকবো। ছবিতে তুমি আর আমি, চেরি গাছের নিচে।"

মেই লিন বললো, "আর আমি কি পরবো?"

"তুমি সাদা জামা পরবা। চেরি ফুলের মতো সাদা। তোমাকে অনেক সুন্দর লাগবে।"

মেই লিন বললো, "আর তুমি?"

"আমি সাদা শার্ট পরবো। তোমার পাশে দাঁড়ালে যেন মনে হয়, আমরা দুজন একসাথে চেরি ফুলের মতো।"

দুজনে হাসতে হাসতে বিয়ের পরিকল্পনা করছিল।

পরের দিন মেই লিন তার বাবা-মা কে ফোন করে খবরটা দিলো।

"মা, লি ওয়েই আমাকে বিয়ের কথা বলেছে। আর আমি হ্যাঁ বলেছি।"

মা খুশিতে বললো, "সত্যি? আমি অনেক খুশি। লি ওয়েই অনেক ভালো ছেলে। তোরা দুজন অনেক সুখী হবি।"

বাবা বললো, "আমরা তোদের বিয়েতে আসবো। তোদের বিয়েটা অনেক সুন্দর হবে।"

লি ওয়েই তার বন্ধুদের খবরটা দিলো। বন্ধুরা বললো, "অবশেষে! আমরা তো কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম!"

এক সপ্তাহ পর বিয়ের দিনটা আসলো।

চেরি বাগানটা সেদিন অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। চারদিকে চেরি ফুল। বেলুন। আলো। বাচ্চারা নতুন জামা পরে এসেছে।

মেই লিন একটা সাদা জামা পরেছে। তার হাতে চেরি ফুলের তোড়া। তাকে আজ অনেক সুন্দর লাগছিল।

লি ওয়েই একটা সাদা শার্ট পরেছে। তার হাতে একটা ছোট ছবি। ছবিটা মেই লিনের।

মেই লিনের বাবা মেই লিনকে নিয়ে আসলো। লি ওয়েই এর সামনে দাঁড় করিয়ে দিলো।

বাবা বললো, "লি ওয়েই, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। ওকে খুশি রাখবা।"

লি ওয়েই বললো, "আমি কথা দিচ্ছি, আঙ্কেল। আমি ওকে সারাজীবন খুশি রাখবো।"

তারপর ওরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে বললো —

লি ওয়েই বললো, "মেই লিন, আজ থেকে তুমি আমার স্ত্রী। আমি তোমাকে সারাজীবন ভালোবাসবো।"

মেই লিন বললো, "লি ওয়েই, আজ থেকে তুমি আমার স্বামী। আমি তোমাকে সারাজীবন ভালোবাসবো।"

সবাই হাততালি দিলো। বাচ্চারা চিৎকার করে বললো, "ম্যাম আর ছবি ভাইয়া বিয়ে হয়ে গেছে!"

সেদিন সন্ধ্যায় ওরা দুজনে চেরি গাছের নিচে বসলো। এখন ওরা স্বামী-স্ত্রী।

মেই লিন বললো, "লি ওয়েই, তুমি জানো, আমি কখনো ভাবিনি, আমার জীবনটা এত সুন্দর হবে।"

লি ওয়েই বললো, "আমিও ভাবিনি। কিন্তু তুমি আসার পর থেকে আমার জীবনটা সুন্দর হয়ে গেছে।"

মেই লিন বললো, "এখন থেকে আমরা সারাজীবন একসাথে থাকবো।"

"হ্যাঁ, সারাজীবন।"

সেদিন রাতে মেই লিন তার ডায়েরিতে লিখলো — "আজ আমার বিয়ে হয়ে গেছে। লি ওয়েই এর সাথে। চেরি বাগানে। আমি এখন মিসেস লি ওয়েই। এই কথাটা ভাবলেই আমার মনটা খুশিতে ভরে যায়। আমি যখন এই কথাটা লিখছি, তখন লি ওয়েই আমার পাশে বসে আমার ছবি আঁকছে। আমি চাই, আমাদের জীবনটা এভাবেই কাটুক — একসাথে, চেরি ফুলের মতো সুন্দর হয়ে।"

আর লি ওয়েই তার ছবির খাতায় লিখলো — "আজ আমি মেই লিনকে বিয়ে করেছি। আজ থেকে ও আমার স্ত্রী। আর আমি ওর স্বামী। আমি আজকে একটা নতুন ছবি এঁকেছি। ছবিতে চেরি গাছের নিচে একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি বসে আছে। আর নিচে লিখেছি — 'আজ থেকে আমরা একসাথে, সারাজীবন।

💛 *গল্প শেষ* 💛

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন