ফন্ট সাইজ:
থিম:
রুপালি আলোর ছায়া

পর্ব 3

লেখক: সন্ধ্যা

-------
খাবার খেতে খেতেই হঠাৎ তার চোখ পড়ল নুহাতের দিকে। মেয়েটি মাথা উঁচু করে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।
নিশাদ একবার নুহাতের দিকে তাকাল। তারপর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আবার নিজের খাবারে মনোযোগ দিল।
নিশাদের এমন নির্লিপ্ত প্রতিক্রিয়া দেখে নুহাত মনে মনে বেশ আহত হলো। এতক্ষণ ধরে সে নিশাদের দিকে তাকিয়ে ছিল, অথচ নিশাদ যেন তাকে দেখেও না দেখার ভান করল। ব্যাপারটা নুহাতের মোটেও ভালো লাগল না।
খাওয়া শেষ করে নিশাদ হাত ধুয়ে টেবিল থেকে উঠে দাঁড়াল। যাওয়ার সময় হঠাৎ নুসরাকের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল,
— নুসরাক, আমার রুমে আয়।
নুহাত কিছুটা অবাক হয়ে তার দিকে তাকাল। তারপর মৃদু স্বরে বলল,
— ভাইয়া, কেমন আছো?
নিশাদ সংক্ষিপ্তভাবে উত্তর দিল,
— ভালো।
এর পর কিছু না বলে গটগট পায়ে নিজের ঘরের দিকে চলে গেল নিশাদ।
নুহাত কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। নুসরাক নুহাতের দিকে তাকাল। তারপর ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে নিশাদের ঘরের দিকে পা বাড়াল।
এই একজন পুরুষের প্রতিই নুহাতের সমস্ত মুগ্ধতা, সমস্ত ভালো লাগা। অদ্রিত খান নিশাদ। যাকে নুহাত মনে মনে ভীষণ ভালোবাসে।
নুহাত ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ অমনোযোগী। বইখাতা নিয়ে বসতে তার একদমই ভালো লাগত না। পড়াশোনার প্রতি কখনোই তেমন আগ্রহ ছিল না তার। এখনো যে খুব একটা পরিবর্তন এসেছে, তা নয়। তবে ক্লাস ফাইভে পড়ার সময় তার বৃত্তি পরীক্ষা ছিল। তখনই নিশাদের কাছে পড়তে শুরু করে সে।
নিশাদ নুহাতের চেয়ে ছয় বছরের বড়। সেই সুবাদে নুহাত তাকে ভাইয়া বলেই ডাকে। নিশাদ বরাবরই ভীষণ মেধাবী ও প্রতিভাবান একজন ছাত্র। বিশ্ববিদ্যালয়ে তার বেশ পরিচিতি রয়েছে। পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই তার মেধার ছাপ স্পষ্ট।
বৃত্তি পরীক্ষার সময় নিশাদ নিয়মিত নুহাতকে পড়াত। প্রথম দিকে নুহাতের কাছে বিষয়টা ছিল শুধুই পড়াশোনা। কিন্তু ধীরে ধীরে কখন যে নিশাদের প্রতি তার ভালো লাগা জন্ম নিতে শুরু করেছিল, তা নিজেও বুঝতে পারেনি।
নিশাদের কথা বলার মিষ্টি ভঙ্গি, মুখের সেই সুন্দর হাসি, আর তার সুদর্শন চেহারা—সবকিছুই ধীরে ধীরে নুহাতের মনে আলাদা একটা জায়গা করে নেয়। অথচ এর আগে কখনোই এসব বিষয় নুহাতের চোখে পড়েনি।
একসময় নিশাদের প্রতি তার ভালো লাগা গভীর মুগ্ধতায় রূপ নেয়। ছোট্ট মনের সেই অনুভূতি ধীরে ধীরে আরও গভীর হতে থাকে।
অদ্ভুত ব্যাপার হলো, যে মেয়েটি পড়াশোনার নাম শুনলেই পালিয়ে বেড়াত, সেই নুহাতই শুধুমাত্র নিশাদের জন্য মন দিয়ে পড়াশোনা করতে শুরু করল। নিশাদ যেন তাকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলার একমাত্র কারণ হয়ে উঠেছিল। আর শেষ পর্যন্ত বৃত্তি পরীক্ষায়ও বেশ ভালো ফলাফল করেছিল সে।
অবশ্য নিশাদের কাছে নুহাত এখনো সেই ছোট্ট বোনটিই। যার দুষ্টুমি, অভিমান আর আবদারগুলো তার কাছে খুব পরিচিত। নুহাতের মনের গভীরে যে আলাদা এক অনুভূতি লুকিয়ে আছে,।
তবে নুহাতের মনের সেই গোপন অনুভূতি নিশাদের অজানা নয়। নিশাদ সবই জানে। সে জানে, নুহাত তাকে কতটা ভালোবাসে, কতটা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। নুহাতের চোখের ভাষা কিংবা তার ছোট ছোট অভিমান—কোনোটাই নিশাদের চোখ এড়ায়নি একবার নুহাত নিশাদের হাত ধরে তাকে জড়িয়ে ধরে বলেছিল,
— ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার অর্ধাঙ্গিনী হতে চাই। হতে চাই তোমার স্বপ্নের রানী। জানি, তোমার তুলনায় আমি অনেক বেশি কালো। আমার গায়ের রং হয়তো তোমার মতো সুন্দর নয়। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। নুহাতের মুখে এমন কথা শুনে নিশাদ যেন আকাশ থেকে পড়ল। কিছুক্ষণের জন্য সে একেবারে নিশ্চুপ হয়ে গেল। যে নুহাতকে সে এতদিন নিজের ছোট বোনের মতো স্নেহ করে এসেছে, সেই নুহাতের মুখে এমন কথা শুনবে, তা কখনো কল্পনাও করেনি।
হঠাৎ রাগে নিশাদ নুহাতের গালে একটি চড় বসিয়ে দিল।
— এসব কী বলছিস তুই? মাথা ঠিক আছে তোর
নুহাত হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। চোখ দুটো মুহূর্তেই পানিতে ভরে উঠল।
নিশাদ গম্ভীর গলায় বলতে শুরু করল,
— তুই এখন ক্লাস সেভেনে পড়ছিস। এটা তোর লেখাপড়া করার বয়স। এসব ভালোবাসা নিয়ে ভাবার বয়স নয়। লেখাপড়া বাদ দিয়ে এসব কী নিয়ে পড়ছিস ? একটু থেমে আবার বলল,
— আমি তোকে অনেক ভালো মেয়ে ভেবেছিলাম, নুহাত। তোকে সবসময় নিজের ছোট বোনের চোখে দেখেছি। কিন্তু তোর মুখে আজ এসব কথা শুনব, কখনো ভাবিনি। শোন, তোর এই অনুভূতির কোনো উত্তর আমার কাছে নেই। আমি তোকে কখনোই সেভাবে ভালোবাসতে পারব না। কারণ তুই আমার ছোট বোনের মতো।
কথাগুলো বলেই নিশাদ সেখান থেকে চলে গেল। আর নুহাত? সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। গালে চড়ের চেয়েও বেশি ব্যথা করছিল নিশাদের বলা কথাগুলো।
সেই ঘটনার পর থেকে নিশাদ নুহাতের সঙ্গে তেমন একটা কথা বলে না। নুহাত কিছু বলতে গেলে সে এড়িয়ে যায়। কখনো ব্যস্ততার অজুহাত দেখায়, কখনো আবার এমনভাবে আচরণ করে যেন নুহাত সেখানে উপস্থিতই নেই।
নুহাতের ছোট্ট মনে ঘটনাগুলো বারবার ফিরে আসে। নিশাদের প্রতিটি কথা, তার রাগী মুখ, সেই প্রত্যাখ্যান—সবকিছুই তাকে নীরবে কষ্ট দেয়।
যে মানুষটাকে একসময় নিজের পৃথিবীর সবচেয়ে আপন মানুষ মনে হতো, সেই মানুষটার কাছেই আজ সে যেন এক অচেনা আগন্তুক।
-----""""""------------
নুসরাক ধীরে ধীরে নিশাদের ঘরের সামনে এসে দাঁড়াল। দরজায় হালকা টোকা দিয়ে মিষ্টি গলায় বলল,
— আসব, ভাইয়া?
নিশাদ ল্যাপটপ থেকে মুখ তুলে তাকাল।
— হ্যাঁ, আয়।
নুসরাক ঘরের ভেতরে ঢুকে নিশাদের সামনে দাঁড়াল।
— কী করছো, ভাইয়া?
— কিছু না, একটু অফিসের কাজ করছিলাম। তুই কী করছিস? লেখাপড়া করিস, নাকি বাদরের সঙ্গে বাদরামি করিস?— না, ভাইয়া! আপু তো কিছুক্ষণ আগেই এসেছে। আমি লেখাপড়া করছি। আমি তো ভালো মেয়ে, তাই না? তুমি বলো?
নুসরাকের এমন মিষ্টি কথা শুনে নিশাদ মুচকি হেসে ফেলল। এরপর পকেট থেকে কয়েকটা চকলেট বের করে তার হাতে দিয়ে বলল,
— নে, এগুলো খাবি। আর নুহাতকেও কয়েকটা দিবি।
চকলেটগুলো হাতে পেয়ে নুসরাকের আনন্দ যেন আর ধরে না। খুশিতে মুখ উজ্জ্বল হয়ে উঠল তার।
— থ্যাঙ্ক ইউ, ভাইয়া! তুমি অনেক ভালো!
নিশাদ হেসে বলল,
— ঠিক আছে, ঠিক আছে। আর বলতে হবে না। এখন যা। গিয়ে বাদরের সঙ্গে বাদরামি না করে পড়তে বসবি। আর নুহাতকেও পড়তে বসতে বলবি। কারণ ওর সামনে এসএসসি পরীক্ষা। বুঝতে পেরেছিস কী বলেছি?
হে ভাইয়া......।
চলবে ইন্সাআল্লাহ।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন