ফন্ট সাইজ:
থিম:
রুপালি আলোর ছায়া

পর্ব 4

লেখক: সন্ধ্যা

নিশাদ নুসরাকের চলে যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে নিজের কাজে মন দিল।

এদিকে নুসরাক নুহাতকে কোথাও খুঁজে পেল না। প্রথমে রান্নাঘরে গেল, তারপর দাদুর ঘরে। এমনকি গেস্ট রুমসহ পুরো বাড়িটা খুঁজে দেখল। কিন্তু কোথাও নুহাতের দেখা মিলল না।

নুসরাক ধীরে ধীরে চিন্তিত হয়ে পড়ল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও যখন নুহাতকে পেল না, তখন হতাশ হয়ে নিজের রুমে ফিরে এসে শুয়ে পড়ল।

অন্যদিকে নুহাত ছাদে বসে ছিল মনমরা হয়ে। কোনো কিছুতেই তার মন বসছে না। চারপাশের নীরবতা যেন তার মনের কষ্টটাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

নুহাত মনে মনে বলতে লাগল,

'নিশাদ ভাই, আমার সঙ্গে একটু ভালো করে কথা বলো না! কী এমন করেছি আমি? ভালোবাসার অনুভূতি প্রকাশ করাটা কি অপরাধ? আমাকে কেউ কেন ভালোবাসে না? আমি শ্যামলা বলে? আমার চেহারা কি এতটাই খারাপ?'

এসব ভাবতে ভাবতে নুহাতের চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠল।

রাত তখন একটা ত্রিশ। অথচ নুহাত এখনো ঘরে ফেরেনি। বাইরে হালকা শীত পড়তে শুরু করেছে। ঠান্ডা বাতাসে চারপাশটা বেশ নির্জন হয়ে আছে।

এদিকে নিশাদ নিজের কাজগুলো শেষ করে একটু রাতের হাওয়া খাওয়ার জন্য ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। ধীর পায়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে এগিয়ে গেল সে।

ছাদে পা রাখতেই নিশাদ দেখতে পেল, কেউ একজন ছাদের এক কোণে বসে আছে। প্রথমে একটু অবাক হলেও পরে ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল।

— এখানে কী করছিস? এখনো ঘুমাসনি কেন?

নুহাত চমকে পেছনে তাকাল। নিশাদকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল।

— কি-কিছু না, ভাইয়া। ঘুম আসছিল না। তাই এখানে এসেছি।

নিশাদ নুহাতকে ভালোভাবে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। মেয়েটার চোখ দুটো লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে, অনেকক্ষণ ধরেই কাঁদছে। নিশাদ বুঝতে পারল, নুহাতের চোখের এই লালচে ভাবের পেছনের কারণ।

তবুও স্বাভাবিক গলায় বলল,

— রাতে খেয়েছিস?

— হ্যাঁ, ভাইয়া।

— রুমে গিয়ে শুয়ে পড়।

নুহাত কোনো কথা না বলে চুপচাপ নিশাদের মুখের দিকে তাকিয়ে রইল।

নিশাদ এবার একটু গম্ভীর স্বরে বলল,

— কী বললাম, শুনতে পাচ্ছিস না? রুমে যা।

নুহাত আর কিছু বলল না। চোখের পানি মুছতে মুছতে এক দৌড়ে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে নিজের রুমে চলে গেল।নুহাত চলে যাওয়ার পর নিশাদ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ছাদের এক কোণে রাখা বেঞ্চটায় গিয়ে বসল।

পকেট থেকে সিগারেট বের করে ধরাল। একটার পর একটা টানতে লাগল। এভাবে পরপর তিনটি সিগারেট শেষ করল সে।

রাতের ঠান্ডা বাতাসে চারপাশটা নিস্তব্ধ হয়ে আছে। নিশাদ চুপচাপ বসে রইল। তার চোখেমুখে এক অদ্ভুত গম্ভীরতা।
এরপর অনেকক্ষণ বেঞ্চে হেলান দিয়ে নিঃশব্দে বসে রইল নিশাদ। চারপাশের নীরবতা যেন তার মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে উঠে নিজের রুমের দিকে চলে গেল।

রুমে ঢুকেই গায়ে থাকা গেঞ্জিটা খুলে বিছানার ওপর ছুড়ে মারল। এরপর কিছুক্ষণ বিছানায় চুপচাপ শুয়ে রইল। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল।

অন্যদিকে নুহাতের চোখে সারা রাতের জন্যও ঘুম ধরা দেয়নি। সারারাত বসে বসে কেঁদেছে সে। চোখের পানিতে ভিজেছে বালিশ। একসময় রাত পেরিয়ে সকাল হয়েছে, অথচ তার চোখের ঘুমটুকুও আসেনি।

পরদিন সকালে নুহাত তখনো ঘুমিয়ে ছিল। সারারাত কান্না করার কারণে শরীরটাও বেশ ক্লান্ত লাগছিল।

নুসরাক এসে নুহাতকে ডাকল।

— আপু, উঠো। আম্মু খেতে ডাকছে।

নুহাত কোনো উত্তর দিল না। ঠিক তখনই মায়ের গম্ভীর কণ্ঠ ভেসে এল।

— নুহাত!

মায়ের ডাক শুনে ধড়মড় করে উঠে বসল সে।

— কী হয়েছে? খেতে যাচ্ছ না কেন? মামি তোমাকে ডাকছে না?

— যাচ্ছি আম্মু, যাচ্ছি।

এই বলে নুহাত ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল।

কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসল। সবাই একসঙ্গে খাবার খেতে শুরু করল। কিন্তু পুরো সময়টাতে নুহাত একবারের জন্যও নিশাদের দিকে তাকাল না।

খাওয়া শেষ হলে নিশাদ আড়চোখে নুহাতের দিকে তাকাল। এক মুহূর্তেই তার চোখ আটকে গেল নুহাতের মুখে। কাল রাতের তুলনায় আজ চোখ-মুখ আরও বেশি ফুলে আছে। চোখ দুটো লাল হয়ে রয়েছে।

বিষয়টা নজর এড়াল না রুনা খানের।

— নুহাত, কী হয়েছে তোমার?

— কিছু না মামি। কাল রাতে একটু জ্বর এসেছিল।

নুহাত প্লেটের খাবার সরিয়ে চুপচাপ উঠে চলে গেল।

নোমান চৌধুরী তো গতকালই চলে গিয়েছেন। সালমা চৌধুরী মেয়ের চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মেয়ের আচরণে কেমন যেন অস্বাভাবিকতা লক্ষ করছেন তিনি।

খাওয়া শেষে সোজা মেয়ের রুমে চলে গেলেন।

— কী হয়েছে তোমার?

— কিছু না, আম্মু।

— রাতে কোথায় ছিলে?

— আমি একটু ছাদে গিয়েছিলাম।

— এত রাতে ছাদে কী করছিলে?

একের পর এক গম্ভীর প্রশ্ন শুনে নুহাত কিছুটা ভয় পেয়ে গেল। তবুও নিজেকে সামলে সাহস নিয়ে বলল,

— অনেক দিন পর নানাবাড়ি এসেছি। রাতে ভালো লাগছিল না। তাই একটু ঘুরতে গিয়েছিলাম, আম্মু।

— চোখ-মুখ এভাবে লাল হয়ে আছে কেন?

নুহাত একটু থেমে উত্তর দিল,

— আসলে আম্মু, অনেক দিন পর এখানে এসেছি তো। তাই রাতে ঠিকমতো ঘুম হয়নি
যেহেতু রাতটা নুহাতের একেবারেই ঘুম হয়নি, তাই সকালে মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ঘুমিয়ে রইল সে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে দুইটা বেজে গেল। অবশেষে ঘুম থেকে উঠল নুহাত

এরপর সবাই মিলে দুপুরের খাবার খেতে বসল। খাওয়াদাওয়া শেষে যে যার মতো সময় কাটাতে লাগল।

বিকেলের দিকে নুসরাকের বেশ কয়েকজন বান্ধবী এলো। সবাই মিলে বাড়ির বাগানে খেলতে শুরু করল। নুহা বরাবরই ভীষণ চঞ্চল স্বভাবের। অন্যদের আনন্দ করে খেলতে দেখে তারও আর বসে থাকতে ইচ্ছে হলো না। তাই সেও তাদের সঙ্গে খেলায় যোগ দিল।

এরপর সবাই মিলে মেতে উঠল ছোঁয়াছুঁয়ি খেলায়। হাসি, আনন্দ আর দৌড়াদৌড়িতে মুহূর্তেই মুখর হয়ে উঠল পুরো বাগান।

চলবে ইন্সাআল্লাহ।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন