রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল নুহাত। এরপর ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই চোখ কপালে উঠল তার। পঞ্চাশটিরও বেশি মিসড কল আর অসংখ্য মেসেজ! সবই তার বেস্ট ফ্রেন্ড সিনহার।
নুহাতের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। নরম কণ্ঠে নিজেকেই বলল,
— আজকে তো আমাকে মেরেই ফেলবে!
এরপর সিনহাকে কল ব্যাক করল সে।
তিনবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ হলো।
— কী সমস্যা তোর? কতগুলো মেসেজ আর ফোন দিয়েছি, তোর কোনো ধারণা আছে? পরীক্ষা দিয়ে যাওয়ার পর একটা মেসেজও দিলি না। কোথায় গিয়েছিলি?
নুহাত চুপ করে রইল।
ওকে চুপ থাকতে দেখে সিনহা আবারওউদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল,
— বেবি, কী হয়েছে তোর? বেবি, আর ইউ ওকে? সোনাপাখি, কথা বলছিস না কেন? এই নুহাত, কী হয়েছে তোর?
— কিছু না।
— আরে, বল কী হয়েছে? কোথায় গিয়েছিলি?
— নানুবাড়ি গিয়েছিলাম।
— মন খারাপ বুঝি?
— না, কিছু হয়নি।
সিনহা কিছুক্ষণ চুপ থেকে বলল,
— বুঝতে পেরেছি। নানুবাড়ি গিয়েছিলি আর মন খারাপ করে আছিস। তার মানে নিশাদ ভাইয়া তোর সঙ্গে কথা বলেনি, তাই তো?
নুহাত এবারও কোনো উত্তর দিল না।আচ্ছা, রাগ করিস না। দাঁড়া, আমি তোর মন ভালো করে দিচ্ছি! সিনহার কথা শুনে নুহাত সব শব্দ করে কেঁদে দিল।
— আরে, কাঁদছিস কেন? পাগলি, বোকা মেয়ে! এই নুহাত, কী হয়েছে তোর? আরে, কাঁদছিস কেন? এই, বল আমাকে।
নুহাতের কান্না থামছে না দেখে সিনহা আবারও বলল,
— আচ্ছা, ঠিক আছে। দাঁড়া, আমি তোর মন ভালো করে দিচ্ছি। চল, একটা প্ল্যান করি। আমরা কালকে সবাই মিলে ঘুরতে যাব, কেমন? চল, সবাইকে প্ল্যানটা জানাই। দাঁড়া, তুই ওয়েট কর। আমি সবাইকে বলছি।
— আরে, কিছু তো বল নুহাত!
এবার অভিমানে ভরা কণ্ঠে নুহাত বলতে শুরু করল,
— বেবি, নিশাদ ভাইয়া আমার সঙ্গে কথা বলেনি। আমি ওকে...
কথাটা শেষ করার আগেই আবারও কান্নায় ভেঙে পড়ল নুহাত।আমি ওকে অনেক ভালোবাসি, সিনহা। আমার মনের কথাগুলো কেন বুঝতে পারে না? কেন ভাইয়া আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না? উল্টো আমাকে অনেক বকেছে। আমি কি এতটাই খারাপ রে? আমাকে কেউ ভালোবাসে না, সিনহা!
কথাগুলো বলতে বলতে কান্নায় কণ্ঠ ভারী হয়ে এল নুহাতের। এতক্ষণ ধরে বুকের ভেতর জমিয়ে রাখা অভিমানগুলো যেন একসঙ্গে বেরিয়ে আসতে লাগল।
ওপাশে সিনহা কিছুক্ষণ নীরব রইল। তারপর নরম কণ্ঠে বলল,
— এই পাগলি, এমন কথা বলে না। আমি তোকে ভালোবাসি না? তোর পরিবার তোকে ভালোবাসে না? আর নিশাদ ভাইয়া বকেছে বলে কি তার মানে এই যে সে তোকে ভালোবাসে না? আগে কান্না থামা। তারপর তোর সব কথা শুনব।ঠিক আছে, চল আমরা কালকে সবাই মিলে ঘুরতে যাই। আমি সবাইকে বলে দিচ্ছি। আর এখন ঘুমিয়ে পড়, সোনাপাখি। অনেক রাত হয়েছে। ঘুম আসছে না? দাঁড়া, আমি তোকে গান শোনাই।
এই বলে সিনহা গান গাইতে শুরু করল। আর এভাবেই কিছুক্ষণের মধ্যে দুজনের হাসাহাসি শুরু হয়ে গেল। অবশেষে নুহাতকে হাসাতে পেরেছে সিনহা। আসলে একমাত্র সিনহাই পারে নুহাতের মন খারাপের মুহূর্তগুলোতে তার মুখে হাসি ফোটাতে।
----------
সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিল নুহাত। কালো রঙের একটি জামা পরল। চুলগুলো সুন্দর করে বেনি করে নিল। তেমন কোনো সাজগোজ করল না। একেবারে সাধারণভাবেই বেরিয়ে পড়ল বাড়ি থেকে।
কিছুক্ষণ পর তার সব বন্ধুর সঙ্গে দেখা হলো দীঘির ঘাটে।
জায়গাটা তাদের সবার ভীষণ পরিচিত। নুহাতের মন খারাপ হলেই বন্ধুরা সবাই মিলে এখানে চলে আসে। দীঘির শান্ত জল, মৃদু বাতাস আর বন্ধুদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত—সব মিলিয়ে জায়গাটা যেন তাদের ছোট্ট এক টুকরো শান্তির ঠিকানা।
এখানেই বসে তারা আড্ডা দেয়, হাসাহাসি করে, একে অপরের সঙ্গে মনের সব কথা ভাগাভাগি করে নেয়। আর আজও তার ব্যতিক্রম হলো না। শিহাব, শুভ, রাতুল, রাজ, সিনহা আর নুহাত। । কারো মন খারাপ হলে বাকি পাঁচজন মিলে তার মন ভালো করার চেষ্টা করে। দীঘির ঘাটে বসে সবাই মিলে আড্ডা দিতে দিতে নানা রকম গল্প-গুজবে মেতে উঠল। কারও মুখে হাসি, কারও মুখে দুষ্টুমির কথা—সব মিলিয়ে বেশ জমে উঠেছে তাদের আড্ডা।
নুহাত বরাবরই একটু বেশি কথা বলে। একবার কথা বলা শুরু করলে যেন আর থামতেই চায় না। স্কুলজীবন থেকেই তার এই স্বভাব। আর সে কারণেই বন্ধুমহলে তার একটা মজার ডাকনাম রয়েছে—কটকটি!
শিহাব, শুভ, রাতুল, রাজ আর সিনহা সবাই তাকে এই নামেই খেপায়। নুহাতও অবশ্য এতে খুব একটা রাগ করে না। বরং বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে আরও বেশি কথা বলতে থাকে।
আজও তার ব্যতিক্রম হলো না। নুহাতের বকবকানি শুনে সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল।
এরই মধ্যে শিহাব নুহাতকে খেপাতে শুরু করল।
— এই পাগল, তোর বকবকানি কি আজীবন চলতেই থাকবে?
— এই শিহাব! আমাকে পাগল বলবি না একদম!
— কেন? পাগলকে পাগল বলব না তো কী বলব?
ব্যস, শুরু হয়ে গেল দুজনের ঝগড়া। নুহাত রেগেমেগে শিহাবকে ইচ্ছামতো বকতে লাগল। ওদের দুজনের এমন ঝগড়া দেখে বাকি চারজন হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা।
এবার নুহাতের নজর পড়ল রাতুলের দিকে।
— আর তুই হাসছিস কেন? দাঁড়া, তোকে দেখাচ্ছি!
এই বলে রাতুলকেও ইচ্ছামতো বকতে শুরু করল নুহাত। রাতুলও কম যায় না। সেও পাল্টা জবাব দিতে লাগল।
এভাবেই হাসি, ঠাট্টা, খুনসুটি আর ছোটখাটো ঝগড়ার মধ্য দিয়ে সময়টা বেশ আনন্দেই কাটতে লাগল তাদের। ছয় বন্ধুর এই বন্ধুত্বটা সত্যিই অন্যরকম সুন্দর।
অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই মিলে একটি রেস্টুরেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিল। রেস্টুরেন্টে পৌঁছে সবাই মিলে নুডলস, চাওমিন, বার্গার, পিৎজা আরও কত কী অর্ডার করল।
খাবার আসতেই সবাই খেতে শুরু করল। খাওয়ার ফাঁকে ফাঁকে চলতে থাকল গল্প আর হাসাহাসি। কেউ কাউকে খোঁচা দিচ্ছে, কেউ আবার পুরোনো মজার ঘটনা মনে করিয়ে দিচ্ছে।
খাওয়া-দাওয়া শেষ করে সবাই মিলে চলে গেল কলেজের মাঠে।
মাঠের একপাশে বসে রাজ তার গিটারটা বের করল। এরপর গিটারের তারে আঙুল ছোঁয়াতেই চারপাশে মিষ্টি সুর ছড়িয়ে পড়ল।
রাজ গিটারে সুর তুলল—
বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়ে হাত কেনে বান্ধাইলি...
গানের সুরে সবাই মিলে তাল দিতে লাগল। কেউ হাততালি দিচ্ছে, কেউ আবার গানের সঙ্গে গলা মেলাচ্ছে। নুহাতও বেশ আনন্দ নিয়ে গানের সঙ্গে তাল দিচ্ছিল।
এভাবেই বেশ কিছুক্ষণ আনন্দ-উল্লাসের পর সবাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল।
কলেজের গেটের সামনে...
নুহাত আর সিনহা বাকি বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় হঠাৎ একটি বাইক এসে তাদের সামনে থামল।
বাইক থেকে একজন গম্ভীর কণ্ঠে বলে উঠল,
— এখানে কী করছিস?
কণ্ঠটা শুনেই নুহাতের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে যেন একেবারে অপ্রস্তুত হয়ে পড়ল।
ধীরে ধীরে পেছন ফিরে , মুহূর্তেই তার চেহারায় নেমে এল ভয়ের ছাপ।
চলবে ইন্সাআল্লাহ।