ভ্যাম্পায়ার ও বিষধরের ভালোবাসা।
সিন্থিয়া ইসলাম প্রোভা
পর্ব:০২
আয়াকা ও রিও দাঁড়িয়ে আছে। আয়াকার সমুদ্রতীরে শুধু তারা দুজনই ছিল না—ছিল অসংখ্য মানুষ। তাদের সবাইকে আয়াকার খুব কাছের মানুষ বলে মনে হচ্ছিল, যদিও কাউকেই চেনে না। অবস্থা দেখে আয়াকা তাকিয়ে দেখল—রাজকীয় পোশাকটি আগে কখনো পরেনি। পোশাকটি মূল্যবান, নিখুঁতভাবে অলংকৃত। ঝলমলে এক রাজমুকুট। সবকিছুই তার কাছে অবিশ্বাস্য লাগছিল।
একবার রিওর দিকে তাকালো। তাকে দেখে মনে হচ্ছে কোনো ভ্যাম্পায়ার রাজ্যের রাজা, আর নিজেকে দেখলে মনে হচ্ছে কোনো বিষাধ রাজ্যের রাজকন্যা। এই অনুভূতি কেন হচ্ছে, এ জীবন, এ মানুষগুলো তার এত পরিচিত মনে হচ্ছে কেন—আয়াকা নিজেও কোনো উত্তর খুঁজে পেল না।
তাহলে আজ কেন? কেন বুকের ভেতরটা এত ভারী লাগছে?
তাকে শক্ত করে… আয়াকা চমকে সামনে তাকিয়ে দেখল, রিও তাকে আঁকড়ে ধরে আছে। কষ্ট আরও তীব্র হয়ে উঠল। ইচ্ছে করছিল প্রাণ খুলে কাঁদতে। সেও রিওকে শক্ত করে জড়িয়ে ধরল।
“ওকে ছেড়ে দিও না... যদি হারিয়ে যায়?”
একই কথা চলছে। আজই তো তাদের প্রথম দেখা। এর আগে কখনো রিওকে দেখেনি আয়াকা। তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে? কেন মনে হচ্ছে তারা কাউকে হারিয়ে ফেলছে?
আয়াকা কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন এসে তাদের দুজনকে আলাদা করে দিল। তাকাতেই স্তব্ধ হয়ে গেল। মনে হলো, যেন পুরো পৃথিবী আজ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। নিজের অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো—
“যোওরাচ... তুই!”
তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি চোখভর্তি জল নিয়ে কাঁপা কণ্ঠে বলল,
“পারলে আমাকে ক্ষমা করে দিও, প্রিন্সেস।
আমি এগুলো ইচ্ছে করে করিনি...”
কথা শেষ হওয়ার আগেই সে আয়াকার বুকে একটি তলোয়ার চালিয়ে দিল।
আয়াকা বিছানা থেকে লাফিয়ে উঠে বসল। তার বুক ধড়ফড় করছে। সে নিজের শরীর পরীক্ষা করল। না... কোনো রাজকীয় পোশাক নেই। মাথায় কোনো রাজমুকুটও নেই। সে এখনো তার বিশ্ববিদ্যালয়ের ইউনিফর্ম পরেই আছে।
তাহলে... সবকিছু কি শুধু স্বপ্ন ছিল?
ঠিক তখনই একটি পরিচিত কণ্ঠ তার কানে ভেসে এলো—
“তুমি ঠিক আছো তো?”
আয়াকা মাথা তুলে তাকাতেই দেখল রিওকে—যাকে নিয়ে এতক্ষণ অদ্ভুত সব স্বপ্ন দেখছিল সে। কিছু বলতে গিয়েও থেমে গেল আয়াকা। এক মুহূর্ত ভেবে সে জিজ্ঞেস করল,
“আমি হাসপাতালে কী করছি?
কে আমাকে এখানে এনেছে?
আমার কী হয়েছিল?”
রিও শান্ত কণ্ঠে উত্তর দিল,
“রাস্তায় তোমার সঙ্গে আমার গাড়ির দুর্ঘটনা হয়েছিল। এরপর তুমি অজ্ঞান হয়ে যাও। তাই আমি তোমাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম।”
কিছুক্ষণ নীরব থেকে আয়াকা বলল,
“ধন্যবাদ। আমি এখন ঠিক আছি। আমাকে বাসায় যেতে হবে।”
রিও মাথা নেড়ে বলল,
“ঠিক আছে। চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিই।”
আয়াকা সঙ্গে সঙ্গে উত্তর দিল,
“প্রয়োজন নেই। আমি একাই যেতে পারব।”
রিও কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর হালকা হেসে বলল,
“ঠিক আছে। তুমি যা ভালো মনে করো। তাহলে আমি এখন যাই।”
কথাটা বলেই রিও চলে গেল। আয়াকা কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে হাসপাতালের কেবিনের বাইরে হাঁটতে শুরু করল।
কিন্তু তার মনের ভেতর তখনও ঘুরপাক খাচ্ছে সেই স্বপ্ন... যোওরাচ, রিও, বিষাধ রাজ্য এবং সেই রহস্যময় তলোয়ারের আঘাত।
রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিল আয়াকা। অনেকক্ষণ ধরে সে কোনালের সেই ভয়ংকর স্বপ্নের দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে উঠল। আতঙ্কে আয়াকা দু হাত দিয়ে নিজের কান চেপে উঠল সে।
ঠিক তখনই পিঠে কারও স্পর্শ অনুভব করল আয়াকা। ধীরে ধীরে মাথা তুলে তাকাতেই সে দেখতে পেল রিয়োকে। একদৃষ্টিতে রিওর দিকে তাকিয়ে রইল আয়াকা। যেন তার চোখের পলক পড়তেই ভুলে গেছে। অজান্তেই দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে। রিও সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে বলল,
—তুমি কি ঠিক আছো?
রিওর কথায় যেন হুঁশ ফিরল আয়াকার। সে দ্রুত কয়েক ইঞ্চি দূরে সরে যেতে চাইল। কিন্তু রিও তার ডান হাতটি আলতো করে ধরে নিজের মার্সিডিজের সামনে নিয়ে এল। ড্রাইভিং সিটের পাশের দরজাটি খুলে দিয়ে বলল,
—বসো। আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি।
রিও কথাগুলো বলেই সে নিজেও ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগাতে লাগলো।
আয়াকা গাড়িতে উঠল না। সে দরজাটি বন্ধ করে আবার গাড়ির বাইরে এসে রিওর পাশে দাঁড়াল।
আয়াকার এমন অদ্ভুত আচরণ দেখে রিও ভ্রু কুঁচকে তার দিকে তাকাল। কিছু বলতে যাবে, ঠিক তখনই আয়াকা বলে উঠল,
—আমাকে এত সাহায্য করার অনেক ধন্যবাদ। আমার আর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি একাই বাসায় যেতে পারব। আমার কোনো সমস্যা হবে না।
এক নিশ্বাসে কথাগুলো বলে আয়াকা চলেই যাচ্ছিল ঠিক তখনি পেছন থেকে আবার রিওর ডাক আসে
—এই যে মেয়ে, শুনছো!
আয়াকা পেছন ফিরে তাকাল। দেখল রিও হাতের ইশারায় তাকে ডাকছে। ব্যাক সিট থেকে একটি বাদামি চামড়ার ব্যাগ বের করে তার দিকে এগিয়ে দিল। ব্যাগটি দেখেই যেন আয়াকার হুঁশ ফিরল। হাত বাড়িয়ে বাড়িয়ে ব্যাগটি নিতেই যাবি তখনি তার চোখ পড়ল নিজের শার্টের গুটানো হাতার দিকে। ধীরে ধীরে চোখ নামিয়ে কনুইয়ের দিকে তাকাতেই সে বিস্ময়ে বলে উঠল,
—একী! ব্যান্ডেজ?
তার কথায় রিও হালকা হাসল।
—তুমি এটা এখন দেখলে?
আয়াকা মাথা নেড়ে বলল,
—হুম। কিন্তু আমার হাতে ব্যান্ডেজ কেন?
রিও উত্তর দিল,
—কারণ গাড়ি দুর্ঘটনায় তোমার হাত, পা আর মাথায় বেশ কিছু জায়গায় কেটে গিয়েছিল। তাই নার্স তোমার ক্ষতস্থানে ড্রেসিং করে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিলো।
-ও
ছোট করে উত্তর দিল আয়াকা। তারপর রিওর হাত থেকে নিজের ব্যাগটি নিয়ে কাঁধে ঝুলিয়ে নিল। মুখভরা হাসি নিয়ে রিওর দিকে তাকিয়ে বলল,
—ধন্যবাদ।
কথা শেষ করে সে গাড়ি সিটে বসে পড়ল। সিটবেল্ট বেঁধে দরজা লক করে হাসিমাখা মুখে বলল,
—চলুন।
এদিকে রিও অবিশ্বাসের চোখে তাকিয়ে ছিল আয়াকার দিকে। সে ভেবেছিল আয়াকা হয়তো তার গাড়ি করে যাবে না । অথচ এখন কিছু মুহূর্তের মধ্যেই নিজের সিদ্ধান্ত বদলে গাড়িতে উঠে বসেছে।
আয়াকার এই আচরণে রিও কিছুটা বিস্ময় হলেও মুখে কিছু না বলে একদম স্বাভাবিক হয়ে নিজের গাড়ির ইঞ্জিন চালু করে এগিয়ে চলল কালো মার্সিডিজটি নিজেদের গন্তব্যে।
চলবে.........